Author: banglarmukh official

  • টানা ধর্মঘটে বরিশালে ২ সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা

    টানা ধর্মঘটে বরিশালে ২ সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা

    ১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের টানা ধর্মঘটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বরিশাল বিভাগের ২ সহস্রাধিক বেসরকারী স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। এই দাবিতে শিক্ষক-কর্মচারীরা পর্যায়ক্রমে মানববন্ধন, মিছিল, সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। কিন্তু সরকার তাদের দাবি অগ্রাহ্য করায় বাধ্য হয়ে গত ২২ জানুয়ারী থেকে টানা ধর্মঘট শুরু করেন তারা।

    এদিকে ধর্মঘটের কারণে বরিশালে বেসরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যার ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

    বরিশাল বিভাগীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল জানান, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন। সরকার তাদের দাবি মেনে নিলেই ক্লাশে ফিরবেন তারা।

  • হাথুরুর লঙ্কাকে বিশাল ব্যবধানে হারাল টিম টাইগার

    হাথুরুর লঙ্কাকে বিশাল ব্যবধানে হারাল টিম টাইগার

    শংকা ছিল সদ্য সাবেক হওয়া প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে টাইগারদের সব নাড়ি নক্ষত্র লঙ্কান ক্রিকেটারদের কাছে ফাঁস করে দিয়েছেন। কিন্তু হাথুরুর একসময়ের সহকারী রিচার্ড হ্যালসল রেগেমেগে আসল সত্যটা বলেছিলেন, মাঠে তো আর হাথুরু গিয়ে খেলে আসবেন না। সেই সত্যই বাস্তবে রচিত হল আজ। মাশরাফি বাহিনীর কাছে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হেরে গেল প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারা শ্রীলঙ্কা। টাইগারদের টানা দুই ম্যাচ জয়ের বিপরীতে টানা দুই ম্যাচ হারল হাথুরুসিংহের শিষ্যরা।

    ৩২১ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ২ রানেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে ‘ডাক’ মারলেও তৃতীয় ওভারেই কুশল পেরেরাকে (১) সরাসরি বোল্ড করে দেন অল-রাউন্ডার নাসির হোসেন। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অপর ওপেনার উপুল থারাঙ্গা এবং উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকাভেলা। দলীয় ৪৩ রানে থারাঙ্গাকে (২৫) ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন অধিনায়ক মাশরাফি।

    লঙ্কানদের তৃতীয় উইকেটেরও পতন ঘটান মাশরাফি। তিন নম্বরে নামা কুশল মেন্ডিসকে রুবেল হোসেনের তালুবন্দি করেন টাইগার ক্যাপ্টেন। উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকাভিলাকে (১৬) দারুণ একটি শর্ট লেন্থ ডেলিভারিতে বোল্ড করে প্রথম শিকার ধরেন মুস্তাফিজ। অধিনায়ক চান্ডিমালকে (২৮) অসাধারণ দ্রুততায় সাকিব রান-আউট করে দিলে মহাবিপদে পড়ে যায় শ্রীলঙ্কা।

    এরপর লংকান শিবিরে জোড়া আঘাত হানেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ২৬তম ওভারে পরপর দুই বলে তিনি ফিরিয়ে দেন অ্যাশরে গুনারত্নে (১৬) এবং ভানিদু হাসরাঙ্গাকে (০)। টাইগারদের জয়টা তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ৭ নম্বরে নেমে ১৪ বলে ২৯ করা থিসারা পেরেরাকে মুশফিকের গ্লাভসবন্দি করে তৃতীয় শিকার ধরেন সাকিব। রুবেলের বলে বোল্ড হয়ে যান লাকমল (১)। আকিলা ধনঞ্জয়া (১৪) রুবেলের বলে সাকিবের তালুবন্দি হতেই ৩২.২ ওভারে ১৫৭ রানেই অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা।

    এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। দলকে চমৎকার সূচনা এনে দেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। শুরুতেই ক্যাচ দিয়ে জীবন পাওয়ার পর তামিমের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন বিজয়। অতঃপর ৩৭ বলে ৩ চার ১ ছক্কায় ৩৫ রান করে থিসারা পেরেরার বলে উইকেটকিপার নিরোশান ডিকাভেলার গ্লাভসবন্দি হন এনামুল।

    তবে ৭২ বলে ৫ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৪০তম হাফ সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। হাফ সেঞ্চুরির পর হাত খুলতে শুরু করেন তামিম। টার্গেট দশম ওয়ানডে সেঞ্চুরি। কিন্তু দুঃখজনকভাবে ৮৪ রানেই থামতে হল তাকে। আকিলা ধনঞ্জয়ার বলে ডিকাভেলার গ্লাভসবন্দি হওয়ার আগে ১০২ বলের ইনিংসে মেরেছেন ৭টি চার এবং ২টি ছক্কা। সাকিবের সঙ্গে দ্বিতীয় উইকেটে তার জুটি ৯৯ রানের।

    তিন নম্বর পজিশনের মান রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব। অষ্টম সেঞ্চুরির পথে এগিয়ে যেতে যেতে গুনারত্নের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে থামতে হল তাকে। আউট হওয়ার আগে  সাকিবের সংগ্রহ ৬৩ বলে ৭ বাউন্ডারিতে ৬৭ রান। অপর প্রান্তে হাত খুলে খেলছিলেন মুশফিক। ৩ চার ১ ছক্কায় ক্যারিয়ারের ২৮তম হাফ সেঞ্চুরি তুলে নিলেন ৪২ বলে। ভায়রা ভাই মাহমুদ উল্লাহ তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। তবে ২৩ বলে ২৪ রান করে নুয়ান প্রদিপের শিকার হন তিনি।

    মুশফিকের সঙ্গী হন সাব্বির। ৫২ বলে ৪ বাউন্ডারি আর ১ ওভার বাউন্ডারিতে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে থিসারা পেরেরার ইয়র্কারে বোল্ড হয়ে যান মুশফিক। ২৮৪ রানে দল তখন দারুণ পজিশনে। অধিনায়ক মাশরাফি উইকেটে এসে বাউন্ডারি হাঁকালেও ৬ রানের বেশি করতে পারেননি। নাসির ফিরেন ‘গোল্ডেন ডাক’ মেরে। তবে শেষের দিকে সাব্বিরের (২৪*) ব্যাটিং দাপটে স্কোর ৩০০ ছাড়িয়ে যায়। সুরঙ্গা লাকমলের করা শেষ ওভারে সাব্বির-সাইফ নেন ১৯ রান। টাইগারদের স্কোর দাঁড়ায় ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রান।

  • আমরা টুইটারবাসীর পক্ষথেকে এবং ল্যাম্পোস্ট এর সহযোগীতায়, শীতবস্র বিতরন..

    আমরা টুইটারবাসীর পক্ষথেকে এবং ল্যাম্পোস্ট এর সহযোগীতায়, শীতবস্র বিতরন..

    রাকিব সিকদার

    ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় আমরা টুইটারবাসীর পক্ষথেকে এবংল্যাম্পোস্ট এর সহযোগীতায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্র বিতরন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিল পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডাব্লিউ এম রায়হান শাহ পীরগঞ্জ এবং আমরা টুইটার বাসী বাংলাদেশে অন্যতম টুইটার গ্রুপ এর সম্মানিত সদস্য বৃন্দ এবং ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার সামাজিক প্রতিষ্ঠানের সম্নানীত সদস্যগন।এছাড়া উপস্থিত ছিল স্থানীয় ব্যাক্তিবর্গ ।

  • আমরা টুইটারবাসীর পক্ষ থেকে ল্যামপোস্ট এর সহযোগীতায়, শীত বস্র বিতরন..

    আমরা টুইটারবাসীর পক্ষ থেকে ল্যামপোস্ট এর সহযোগীতায়, শীত বস্র বিতরন..

    ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় আমরা টুইটারবাসীর পক্ষথেকে এবং ল্যামপোস্ট এর সহযোগীতায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্র বিতরন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিল পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডাব্লিউ এম রায়হান শাহ পীরগঞ্জ এবং আমরা টুইটার বাসী বাংলাদেশে অন্যতম টুইটার গ্রুপ এর সম্মানিত সদস্য বৃন্দ এবং ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার সামাজিক প্রতিষ্ঠানের সম্নানীত সদস্যগন।এছাড়া উপস্থিত ছিল স্থানিয় ব্যাক্তিবর্গ।

  • অ্যাকশনে মেয়র আরিফ, ‘ধরলেই’ খরচ ১০ গুণ

    সিলেট সিটি করপোরেশন(সিসিক) নির্বাচনের আগে নগরীকে জলাবদ্ধমুক্ত করতে ছড়া-খাল দখলমুক্তকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন আরিফুল হক চৌধুরী। তাঁর প্রতিশ্রুতিতে আস্থা রেখে ভোট দিয়েছিলেন নগরবাসী। মেয়রের চেয়ারে বসে ছড়া-খাল দখলমুক্ত করতে অভিযানও শুরু করেছিলেন আরিফ। কিন্তু কিবরিয়া হত্যা মামলায় তিনি প্রায় দুই বছর কারান্তরীণ থাকায় থমকে গিয়েছিল সে অভিযান। তবে এ সময়ের মধ্যে নগরীর ছড়া-খাল রক্ষায় সিলেট সিটি করপোরেশনের ইতিহাসে সবচেয়ে বড় ২৩৬ কোটি ৪০ লাখ টাকার প্রকল্প পাস হয় একনেকে।

    গেল বছরের জানুয়ারিতে আরিফ কারামুক্ত হওয়ার পর ছড়া-খাল উদ্ধার বা দখলমুক্তকরণের দিকে তেমন মনোযোগ দেননি। তবে সিটি নির্বাচনের কয়েক মাস আগে ছড়া-খাল দখলমুক্ত করতে এবার জোরেশোরে মাঠে নেমেছেন তিনি, দিয়েছেন হুঁশিয়ারিও।

    সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে বা যারা নগরীর ছড়া-খাল দখল করে রেখেছেন, ছড়া-খালের মধ্যে স্থাপনা নির্মাণ করেছেন, তাদেরকে এসব স্থাপনা ভেঙে ফেলতে হবে।

    আরিফ বলছেন, ‘ছড়া-খালের মধ্যে নির্মিত স্থাপনা যদি দখলদাররা স্বেচ্ছায় সরিয়ে নেন, তবে তাদেরকে বাড়তি ব্যয় বইতে হবে না। স্থাপনা ভাঙতে নিতে যা ব্যয় হয়, তা-ই বহন করতে হবে। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় অবৈধ স্থাপনা না ভাঙেন, তবে সিটি করপোরেশন নিজ উদ্যোগে সেগুলো ভাঙবে। এক্ষেত্রে দখলদারকে নিজে ভাঙলে যে খরচ করতে হতো, তার ১০ গুণ বেশি খরচ বহন করতে হবে।’

    খোঁজ নিয়ে জানা যায়, সিলেট নগরীর ছড়া-খাল উদ্ধারে ২০০৯ সালে ১১ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছিল সিসিক। পরবর্তীতে ২০১৩ সালে ২০ কোটি টাকার আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু এ উভয় প্রকল্পেই উপকার হয়নি তেমন। সর্বশেষ ২০১৬ সালের ২২ ডিসেম্বর নগরীর ছড়া ও খাল উদ্ধারের জন্য ২৩৬ কোটি ৪০ লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এর মধ্যে সরকার থেকে বরাদ্দ ২০০ কোটি ৯৪ লাখ টাকা এবং বাকি ৩৫ কোটি ৪৫ লাখ টাকা সিসিকের নিজস্ব তহবিলের। সম্প্রতি এ প্রকল্পের জন্য দুটি দরপত্র আহ্বান করে সিসিক। এর একটি ১১ কোটি টাকা ব্যয়ে ছড়া-খাল খনন, অপরটি ১৭০ কোটি টাকা ব্যয়ে ছড়া-খালে রিটেইনিং ওয়াল নির্মাণ। আগামী বছরের শেষ সময় পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ রয়েছে।

    এ প্রকল্পের আওতায় রয়েছে সিলেট নগরীর মালনী ছড়া, গোয়ালী ছড়া, গাভীয়ার খাল, মুগনী ছড়া, কালীবাড়ী ছড়া, হলদি ছড়া, যুগনী ছড়া, ধোপা ছড়া, বুবি ছড়া, বাবু ছড়া, রত্নার খাল, জৈন্তার খাল ও বসুর খাল। এসব ছড়া ও খালে ২৬ দশমিক ৯৬ কিলোমিটার আরসিসি রিটেইনিং ওয়াল, পাঁচ কিলোমিটার ইউটাইপ ড্রেন ও সাড়ে তিন কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ এবং ১০ কিলোমিটার ছড়া ও খাল খনন করা হবে।

    সিসিকের প্রকৌশল শাখার তথ্যানুসারে, নগরীর ১৩টি ছড়া ও খাল দখল করে এক হাজারেরও বেশি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে বাসা-বাড়ি, বহুতল ভবন, কমিউনিটি সেন্টার, ক্লিনিক, বিপণিবিতান প্রভৃতি। খোদ সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারির কিছু অংশ নির্মাণ করা হয়েছে ছড়ার ওপর!

    মেয়র আরিফ বলছেন, নগরীর ছড়া ও খাল দখলমুক্ত করা হবে। এজন্য এগুলোর প্রকৃত গতিপথ নির্ণয় করা প্রয়োজন।

    তিনি বলেন, ‘‘অবৈধ স্থাপনা নির্মাণ করে ছড়া ও খালের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আমরা ছড়া ও খালের গতিপথ নির্ণয় করব। এজন্য মালিকপক্ষের একজন ও সিটি করপোরেশনের একজন রেখে ছাপ্পান্ন’র সেটেলম্যান্ট ম্যাপ অনুসারে যৌথ জরিপ করা হবে। ছড়ার উৎপত্তিস্থল থেকে নদীমুখ পর্যন্ত কাজ হবে। ২৩৬ কোটি টাকার যে প্রকল্প, তার আওতায় কাজ চলবে।’’

    মেয়র জানান, ছড়া ও খাল দখল করে নির্মিত স্থাপনার মালিকপক্ষকে সেগুলো ভাঙতে প্রথমে নোটিশ দেয়া হবে। তারা সেটি না করলে সিসিক ভাঙার পদক্ষেপ নেবে। তবে সিসিক ভাঙলে ১০ গুণ বেশি খরচ দিতে হবে।

  • ছাত্রলীগ নেতা নাহিদ’র বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

    ছাত্রলীগ নেতা নাহিদ’র বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

    প্রতরনা, হয়রানী, টাকা আত্মসাত ও হুমকি-ধামকি প্রদানের অভিযোগ তুলে
    বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজজের মেয়াদউর্ত্তীন্ন কর্ম পরিষদের জিএস ও ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ব্যবসায়ী। বৃহষ্পতিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে ওই সংবাদ সম্মেলন করেন বরিশাল নগরের পলাশপুর এলাকার বাসিন্দা এবং জেএস মিডিয়া সাইন প্যানাফ্লেক্স ও দেশ ব্রিকস নামক ইট ভাটার মালিক ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদ হাসান বলেন, বরিশাল নগরের শেষপ্রান্ত কালিজিরা ব্রীজের পরে তার দেশ ব্রিকস নামক ইটভাটা রয়েছে। যে ইটভাটা থেকে তথাকথিত ঠিকাদর পরিচয়দাতা ও অবৈধ অস্ত্র মামলার আসামী নাহিদ সেরনিয়াবাত দাদনের (অগ্রিম) মাধ্যমে ইট ক্রয় করতো। সরলতার সুযোগ নিয়ে
    বিশ্বাস স্থাপন করার নাকট সাজিয়ে নাহিদ তার স্ত্রীর মাধ্যমে জনতা ব্যাংক
    থেকে লোন করার কথা বলে বেশকিছুদিন পূর্বে একটি পার্টনারশিপ চুক্তিপত্র নেয়। যে চুক্তিপত্র লোন পাশ হওয়ার পর ফিরিয়ে দেয়ার কথা থাকলেও তা না দিয়ে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি নলছিটি থানায় আমার (জাহিদ হাসান) বিরুদ্ধে চাঁদাবাজীর লিখিত অভিযোগ দেয়। এর পাশাপাশি জিম্মি করে বিভিন্ন ধরনের ছবি তুলে, ফেইসবুকে জামাত শিবির আক্ষা দিয়ে, গোয়েন্দা পুলিশের নিকট ভূয়া তথ্য দিয়ে, অস্ত্রের মুখে ভয় দেখিয়ে লেবারদের আটকে রেখে দফায় দফায় ব্লাক মেইল করেন তাকে। জাহিদ হাসান আরো বলেন, প্রথম নগদ টাকা দিয়ে বিশ্বাস স্থাপন করলেও পরে নানানভাবে টাকা দেয়া বন্ধ রাখে।। নাহিদ এর কাছে বর্তমানে তিনি
    ৬২ লাখ ৩৭ হাজার টাকা পান। এ টাকা না দেয়ায় তিনি বরিশালের আদালতে একটি মামলাও দায়ের করেন। তিনি বলেন, নাহিদ সেরনিয়াবাদতের বিরুদ্ধে হিজলার প্রয়াত মাসুদ আলম নামক এক ব্যবসায়ী ১০ লাখ ৪০ হাজার টাকা পেতো। যিনি জীবিত থাকাকালীন অবস্থায় নাহিদের বিরুদ্ধে সমমান টাকার চেক ডিজঅনারের একটি মামলাও করেছিলেন। এছাড়া হিজলার আদিয়া এন্টারপ্রাইজের মালিক নিজাম নামে এক ব্যবসায়ী ১২ লাখ ৭০ হাজার টাকা পায় নাহিদের কাছে। যে টাকা চাইতে গিয়ে নাহিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ ‍তুলে মামলা করেন ওই ব্যবসায়ী। এছাড়া বরিশাল নগরের করিম কুটির এলাকার ব্যবসায়ী নাজিবুল হাসান রনি’র আত্মহত্যার পেছনেও নাহিদের হাত রয়েছে বলে সংবাদমাধ্যমে ইতিপুর্বে অভিযোগ উঠেছে। তার ৫০ লাখ টাকাই নাহিদ আত্মসাত করে বলে জানাগেছে। লিখিত অভিযোগ তিনি আরো বলেন, নাহিদ মানুষের টাকা আত্মসাতের পাশাপাশি বিএম কলেজে
    নিজের আধিপাত্য বোঝানোর জন্য গোলাগুলি ও গোলমাল করা, জমি দখল, ফ্লাট দখল, ঠিকাদর-ব্যবসায়ীদের লাঞ্চিত, হুমকি-ধামকি দেয়াসহ নানান অপকর্ম করে আসছে। এমনকি ঢাকায় র্যা বের হাতে অবৈধঅস্ত্র আটকও হয় সে।যে ঘটনায় র্যা ব বাদী হয়ে মামলাও করে। তিনি বলেন, গত বছরের ২২ জুলাই আমার বসত ঘরে ক্যাডার বাহিনী পাঠিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসে। বর্তমানে আমি আর্থিক, সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মানসিক বিপর্যয়ে পরিবার নিয়ে হুমকির মধ্যে রয়েছি। এ থেকে পরিত্রান পেতে গত বছরের ২৯ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় পুলিশ প্রসাসন থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় পর্যন্ত লিখিত পত্র প্রেরণ করেছি। সংবাদে সম্মেলনে এ বক্তব্যের পাশাপাশি ওই ব্যক্তি নাহিদের বিরুদ্ধে বিভিন্ন মামলার কাগজ, সংবাদপত্রে প্রকাশিত নানান ঘটনার সংবাদের কাটিং ও অডিও রেকর্ড প্রদর্শন করেন।

  • ঢাকায় নিহত জঙ্গির একজন চট্টগ্রামের নিখোঁজ নাফিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনে নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় নিহত জঙ্গির একজন চট্টগ্রামের নিখোঁজ হওয়া কিশোর নাফিস উল ইসলাম। বৃহস্পতিবার ঢাকায় নিহত দুই জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য র‌্যাব ছবি প্রকাশের পর রাতে নাফিসকে শনাক্ত করে পুলিশ ও তার পরিবার।

    চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ন কবীর বলেন, নাফিস নিখোঁজ হওয়ার জিডি তদন্ত করতে গিয়ে মাদারবাড়ি জঙ্গি আস্তানার সন্ধান মেলে। বৃহস্পতিবার রাতে নাখালপাড়ায় নিহত জঙ্গিদের সনাক্ত করতে র‌্যাব নাফিসের ছবি প্রকাশ করলে নাফিসের বিষয়টি জানতে পারি। তার পরিবারও নাফিসকে সনাক্ত করেছে।

    কে এই নাফিস

    ঢাকার নাখলপাড়ায় নিহত নাফিস নগরীর চকবাজার এলাকায় বড় হলেও তার গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার পশ্চিম কানাইমাদারি গ্রামে। তার বাবা নজরুল ইসলামের চট্টগ্রাম কলেজ পূর্ব গেইট এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। নাফিস কাজেম আলী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। নজরুল ইসলামের দু সন্তানের মধ্যে নাফিস বড় ছিল।

    নাফিসের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১০ সালে নাফিসের বাবা-মায়ের সম্পর্কছেদ হয়। বাবা মায়ের সম্পর্কছেদের পর থেকে উদাসিন হয়ে যান নাফিস। লেখাপড়ায় মনযোগ ছিল না।  স্কুল ছুটি হলেও কখনো কখনো সন্ধ্যায় বাসায় ফিরতো। এসব বিষয় নিয়ে তাকে মাঝে মাঝে বকাঝকা করতো অভিভাবকরা। গত ৬ অক্টোবর দুপুরে বাসা থেকে বের হবার পর নাসিফ আর ঘরে ফেরেনি। চলে যাবার সময় দোকান থেকে ৬০ হাজার টাকাও নিয়ে যায়। নিখোঁজের পর তার রুম থেকে একটি মোবাইল সেট, হিজবুত তাহরীর লিখা বই ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে পুলিশ।

    নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, বাসা থেকে বের পর নাসিফ শেরপুর নকলায় চলে যায়। সেখানে দুই– তিনদিন অবস্থানের পর ঢাকার যাত্রাবাড়ি আসে। নভেম্বরের শেষের দিকে নগরীর সদরঘাটে এসেছিল। সদরঘাটের আস্তানায় দুই জঙ্গি সদস্য ধরা পড়ার বিষয়টি টের পেয়ে যাত্রাবাড়ির বাসা থেকে সরে পড়ে। যার কারণে যাত্রাবাড়িতে অভিযানে গিয়েও সিটিটিসির কর্মকর্তারা তার নাগাল পায়নি।

  • নির্বাচন কমিশন যোগ্য নয় : ফখরুল ইসলাম

    নির্বাচন কমিশন যোগ্য নয় : ফখরুল ইসলাম

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত হওয়া নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতা মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন ইউনিয়নগুলোকে সিটিতে আনা হয়েছে, তার সীমানা নির্ধারণ করা হয়নি, ভোটার তালিকা নিশ্চিত করা হয়নি। এতেই প্রমাণিত হয়, নির্বাচন কমিশন যোগ্য নয়।

    শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    দেশ বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে মন্তব্য করে ফখরুল বলেন, নিশ্চিত পরাজয় জেনে সরকার যোগসাজশ করে ডিএনসিসি নির্বাচন স্থগিত করেছে।

    এর আগে, জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

  • বরিশালে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

    বরিশালে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

    বরিশালের বকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে আওয়ামী লীগ নেতা সুলতান হোসেনকে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সালাম সিকদারের বাড়ি থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মহেষপুর বাজার সংলগ্ন সালামের বাড়ি থেকে তার স্বীকারোক্তি অনুযায়ী এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

    এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মেঃ সাইফুল ইসলাম বলেন, গত ১১ ডিসেম্বর সন্ধ্যার পর বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সালাম সিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা করে। এসময় গুলি চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান হোসেনকে গুলি করে হত্যা চেষ্টা চালায় তারা। এই ঘটনায় তার স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে সালাম সিকদারসহ ১১ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

    গত ৯ জানুয়ারী প্রধান আসামী সালাম সিকদারকে ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে বাকেরগঞ্জে তার বসতঘর থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। এ ঘটনা তদন্ত সাপেক্ষে আ্ইনগত ব্যবস্থা গ্রহনের কথা বলেন পুলিশ সুপার।

  • ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন স্থগিত

    ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন স্থগিত

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত অংশের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

    বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    এর আগে, এ বিষয়ে করা পৃথক দুই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টের একই বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।

    প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা বলা হয়।