Category: জাতীয়

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী দুই ছাত্রছাত্রীর আত্মহত্যা!

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী দুই ছাত্রছাত্রীর আত্মহত্যা!

    রোকনুজ্জামান ও মুনতা হেনা দুজনই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছিলেন। মেধাবী দুই শিক্ষার্থী ফলাফলের অপেক্ষায় ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    পুলিশ, পরিবার ও বন্ধুর সূত্রগুলো বলছে, প্রেমের সম্পর্কের জের ধরে পারিবারিক দ্বন্দ্বে তাঁরা আত্মহত্যা করেছেন। দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    দুই শিক্ষার্থীর সহপাঠীদের ভাষ্যমতে, তাঁরা দুজন একে অপরকে ভালোবাসতেন। বিষয়টি মুনতা হেনার পরিবার মেনে নেয়নি। এ জন্য তিনি আত্মহত্যা করেছেন। মুনতার মৃত্যুর খবর পেয়ে রোকনুজ্জামান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

    মুনতা হেনার বাবা মুহাম্মদ আশরাফুল আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, সন্ধ্যা ছয়টায় তাঁর মেয়ে নিজ শয়নকক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান  জানান, ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনতা হেনা ও রোকনুজ্জামান। দুজনই বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। স্নাতক পর্যায়ে রোকন প্রথম শ্রেণিতে প্রথম হন। মুনতা হেনার ফল ছিল সিজিপিএ (কিউমিলিটিভ গ্রেড পয়েন্ট এভারেজ) ৩.৫০।
    তিনি বলেন, ‘তাঁরা কেন যে এমন সিদ্ধান্ত নিলেন, অবাক লাগছে। দুজনের লাশই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দেওয়া হয়েছে।’

    বিশ্ববিদ্যালয়, পরিবার ও পুলিশ সূত্র জানায়, দুই শিক্ষার্থীর প্রেমের সম্পর্কের বিষয়টি পারিবারিকভাবে মেনে নেওয়া হচ্ছিল না। এ নিয়ে ঝামেলা চলছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারের পঞ্চম তলায় নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন মুনতা হেনা। এ খবর শোনার পর কুষ্টিয়া শহরের পেয়ারাতলার এক মেসে থাকা রোকনুজ্জামান শহরের মতি মিয়া রেলগেট এলাকায় যান। সেখানে রাত সোয়া নয়টায় পোড়াদহ থেকে গোয়ালন্দগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

    পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আবজাল হোসেন বলেন, লাশ উদ্ধারের পর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোকনের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকায়।

    বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মুনতা হেনার বাড়ি সাতক্ষীরা জেলায়। ঝিনাইদহ শহরে ভাড়াবাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

    নাম প্রকাশ না করে রোকনুজ্জামানের এক ঘনিষ্ঠ বন্ধু  বলেন, ‘আমরা হতভম্ব হয়ে গেছি—রোকন এমন একটা কাজ করেছে! এটা মানতেই পারছি না। রোকন খুবই মেধাবী ছাত্র ছিল। মুনতা হেনার সঙ্গে রোকনের কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল।’

    আজ শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর জানিয়ে বলেছে, ‘জীবনে চলার পথে ঘাত-প্রতিঘাত এবং যেকোনো সমস্যা আসতেই পারে। কিন্তু আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এ ধরনের অকাল মৃত্যু কারও কাম্য নয়।’

  • বরিশালের অপহৃতা শিশুকে শরীয়তপুর থেকে উদ্ধার

    বরিশালের অপহৃতা শিশুকে শরীয়তপুর থেকে উদ্ধার

    বরিশালের কাউনিয়া থানা পুলিশের অভিযানে অপহৃত ৬ বছরের এক শিশু উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার সকালে শরীয়তপুরের গোসাইরহাট থানার দাসের জঙ্গল নামক গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুর নাম শিলা। গত ৭ আগস্ট মঙ্গলবার নগরীর বেলতলা চরআবদানী থেকে শিশু শিলাকে অপহরণ করা হয়েছিল। থানা সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট মঙ্গলবার ঢাকা থেকে লঞ্চযোগে মা পারভীন আক্তারের সাথে বরিশালের বেলতলা চরআবদানি মামার বাসায় আসে শিলা। আসার সময় লঞ্চে বসে নুর ইসলাম (৩৫) নামের ওই অপহরণকারীর সাথে পরিচয় হয় শিলার মা পারভীনের। লঞ্চে বসে শিশু শিলাকে ডিম, চানাচুর, লজেন্স কিনে দেয় নুর ইসলাম।

    বরিশাল ঘাটে আসার পর বাসায় যাওয়ার ভাড়া টাকা না থাকায় নুর ইসলাম তাকে অটোযোগে বেলতলায় নিয়ে আসে। ভাড়া দেওয়ার পরপরই নুর ইসলাম পারভীনের কাছে ভাড়া ও লঞ্চে খাওয়ানো বাবদ টাকা দাবী করে। এ সময় পারভীন তাকে ভাইয়ের বাসায় নিয়ে যায় এবং দাবীকৃত টাকা পরিশোধ করে। কিন্তু অপহরণকারী নুর ইসলাম তাকে বিয়ে করবে বলে জানিয়ে সেখানেই বসে থাকে। এক পর্যায় পারভীন শিশু শিলাকে ঘরে রেখে পাশের ঘরে যায়। এ সুযোগে নুর ইসলাম শিশু শিলাকে মজা কিনে দিবে বলে তাকে নিয়ে দ্রুত সটকে পড়ে। এর ১০ মিনিট পরেই নুর ইসলাম শিলার মা পারভীনকে মুঠোফোনে হুমকি দিয়ে বলে, আমার সাথে বিয়ে না বসলে কিছুক্ষণের মধ্যেই টের পাবে। ৩০ মিনিট পর শিশু শিলাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার মা। এরপর থেকে নুর ইসলাম তার মুঠোফোন বন্ধ করে রাখে।

    সন্ধ্যার দিকে কাউনিয়া থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন পারভীন। পরে কাউনিয়া থানা পুলিশ মোবাইল ট্র্যাক করে নুর ইসলামের অবস্থান শরীয়তপুরে বলে নিশ্চিত হন। ওই দিন রাতেই উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাহাঙ্গীর মল্লিকের নির্দেশনায় শিলার মা পারভীনকে সাথে নিয়ে এসআই জসিম, এসআই হাবিব, এএসআই ফিরোজ আলম, এএসআই হুমায়ুন ও এএসআই হালিমসহ একটি টিম শরীয়তপুরে যান। সেখানে গিয়েও প্রতিনিয়ত মোবাইল ট্র্যাক করে অপহরণকারী নুর ইসলামের অবস্থান শনাক্ত করে ছদ্মবেশে সম্ভাব্য এলাকায় অভিযান চালায় তারা। এরপর ৮ আগস্ট দুপুরে পুনরায় অপহরণকারী নুর ইসলামের মুঠোফোনে (নাম্বার ০১৮ ৃ.৮২০) কল দিয়ে পারভীন তাকে বিয়ে করার কথা জানায়। এ সময় পারভীনকে শরীয়তপুর বাসস্ট্যাণ্ডে আসতে বলে নুর ইসলাম। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি।

    প্রায় ঘন্টা দুই পর নুর ইসলাম ফোন করে পারভীণের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ না দিলে শিশু শিলাকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারী। বাধ্য হয়ে নুর ইসলামকে ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছিল। কিন্তু চতুর নুর ইসলাম টাকা পাওয়ার পরপরই মুঠোফোন বন্ধ করে দেয়। এ বিষয়টি তাৎক্ষণিক উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে তাদের নির্দেশে উন্নত প্রযুক্তির মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীর মামা শ্বশুর বাবুল মোল্লাকে আটক করে তাকে সাথে নিয়ে এবং গোসাইরহাট থানা পুলিশের সহায়তায় গ্রামে গ্রামে টানা তিন দিন তল্লাশী চালায় এবং স্থানীয়দের অপহরণের বিষয়টি জানায় অভিযানে থাকা দলটি। তবে যে সিম দিয়ে অপহরণকারী মুক্তিপণ দাবী করে তা রেজিষ্ট্রেশন করা না থাকায় তার পূর্ণ পরিচয় জানতে পারেনি পুলিশ।

    কাউনিয়া থানা পুলিশ শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশের সহযোগিতায় দাসের জঙ্গল গ্রামে পুনরায় অভিযান চালিয়ে সেখান থেকে গতকাল সকাল ৭টায় শিশু শিলাকে উদ্ধার করে। শিশু শিলা তার মায়ের সাথে কাউনিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ৯ আগস্ট রাতে কাউনিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে শিলার মা পারভীন। পুলিশ জানিয়েছে অপহরণকারী নুর ইসলাম পুলিশের তৎপরতা টের পেয়ে শিশু শিলাকে ফেলে রেখে পালিয়ে গেছে। তাছাড়া পুলিশ গোসাইরহাট গ্রামে গিয়ে জানতে পেরেছে অপহরণকারী এরপূর্বে দুটি বিবাহ করলেও সেখানে তার নাম থাকলেও পিতা-মাতা কিংবা ঠিকানা কিছুই উল্লেখ করা হয়নি।

  • বরিশাল সাউথ বাংলা মানি চেঞ্জারের মালিক আটক

    বরিশাল সাউথ বাংলা মানি চেঞ্জারের মালিক আটক

    বরিশাল শহরের সাউথ বাংলা মানি চেঞ্জারের মালিক আব্দুল জব্বারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে তাকে শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসা থেকে আটক করা হয়।
    আটক আব্দুল জব্বার শহরের সাগরদী এলাকার বাসিন্দা হাজী আব্দুল অহেদ মিয়ার ছেলে। তবে তিনি শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় বসবাস করেন।

    বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন জানিয়েছেন- রাজধানী ঢাকার আদালতে আব্দুল জব্বারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা ওই মামলাটিতে তার বিরুদ্ধে চলতি বছরের ৯ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তিনি পলাতক ছিলেন। পরোয়ানা হাতে পেয়ে শুক্রবার তাকে আটক করা হয়।

    অভিযোগ রয়েছে আব্দুল জব্বার গ্রামের বাড়ি সাগরদী এলাকার অসহায় মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। সেই টাকা দিয়ে বরিশাল শহরের কাকলির মোড় এলাকায় সাউথ বাংলা মানি চেঞ্জার করেছেন। যে কারণে তার গ্রেপ্তারের বিষয়টি এলাকার অনেকেই স্বস্তি দিয়েছে। এমতাবস্থায় তার শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।

  • উত্তরণ’র নতুন কমিটি : সভাপতি শাহেদ, সম্পাদক শাকিল ও সাংগঠনিক কিশোর

    উত্তরণ’র নতুন কমিটি : সভাপতি শাহেদ, সম্পাদক শাকিল ও সাংগঠনিক কিশোর

    বরিশাল সরকারি ব্রজমোহল কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ’র বার্ষীক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট উত্তরণ’র নিজস্ব কার্যালয়ে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনের উদ্বােধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার। সংগঠনের সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক উদয় শংকর দাস।

    আরও উপস্থিত ছিলেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিন্টু কর, উত্তরণ উপদেষ্টা আজমল হোসেন লাবু, পার্থ সারথি, সাইফুর রহমান মিরন, সুকুমার মিত্র প্রমুখ।

    সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন করা হয়। কমিটি গঠনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন স্নেহাংসু বিশ্বাস। উত্তরণ’র নবগঠিত কমিটিতে জুবায়ের হোসেন শাহেদ সভাপতি ও শাকিল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন কিশোর কুমার বালা।

  • অবশেষে বরিশালে চালু হচ্ছে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

    অবশেষে বরিশালে চালু হচ্ছে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

    বরিশাল নগরে বিশুদ্ধ পানি সরবরাহে নির্মিত দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে বেলতলা এলাকার প্ল্যান্টটি অবশেষে এক সপ্তাহের মধ্যেই চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্মাণকারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বেলতলা প্ল্যান্টির বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) হস্তান্তর করেছে।

    তাদের তত্ত্বাবধানে গত কয়েকদিন পরীক্ষামূলক পানি সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওহায়েদুজ্জামান বরিশাল ত্যাগ করেনতুন কর্মস্থলে যাওয়ার আগে এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, বেলতলা প্ল্যান্ট গ্রহণের জন্য গত মঙ্গলবার বিকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও বিসিসির মধ্যে সমঝোতা চুক্তি হয়। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন। বেলতলা প্লান্টের দায়িত্ব গ্রহণের পর পানি বিশুদ্ধকরন প্রক্রিয়া এবং পাইপলাইনের ক্রটি চিহ্নিত করার পরীক্ষার কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্ল্যান্টের মাধ্যমে কীর্তণখোলা নদীর পানি শোধন করে বিশুদ্ধ পানিতে পরিণত করে নগরবাসীকে সরবরাহ করা হবে।

    প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওহায়েদুজ্জামান আরও জানান, নগরের রূপাতলীতে নির্মিত প্ল্যান্টি ক্রুটিমুক্ত না হওয়ায় সেটির দায়িত্ব বিসিসি এ পর্যন্ত গ্রহণ করেনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর খুব শিগগিরিই ওই প্ল্যান্টি ক্রুটিমুক্ত করে বিসিসির কাছে হস্তান্তর করবে। প্রসঙ্গত, কীর্তণখোলার পানি শোধন করে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২৭ কোটি টাকা ব্যয়ে বেলতলায় এবং ২৪ কোটি টাকা ব্যয়ে রূপাতলীতে দুটি প্ল্যান্ট নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর । নির্মাণের পর প্ল্যান্ট পরিচালনার দায়িত্ব দেয়া হবে বিসিসিকে। এ দুটি প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন ৩ কোটি ২০ লাখ গ্যালন বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। ২০১৫ সালের মধ্যে প্ল্যান্ট দুটির নির্মাণ কাজ শেষ হলেও বিসিসির কাছে বিলের দাবিতে প্ল্যান্টে নতুন সংযোগ দিতে অস্বীকৃতি জানায় বিদ্যুৎ বিভাগ। ফলে ৩ বছরেও প্ল্যান্টি চালু করা যায়নি।

  • দেশে আর কোন জঙ্গিবাদের গনতন্ত্র চলবেনা : নৌমন্ত্রী শাহজাহান খান

    দেশে আর কোন জঙ্গিবাদের গনতন্ত্র চলবেনা : নৌমন্ত্রী শাহজাহান খান

    নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আগুন সন্ত্রাস হত্যাকারীদের মুখে গনতন্ত্রের কথা মানায় না। দেশে আর কোন জঙ্গিবাদের গনতন্ত্র চলবেনা। খালেদা জিয়ার চোখে ছানি পরেছে বলেই সে আওয়ামীলীগের কোন উন্নয়ন দেখতে পায়না। আমরা বিএনপি’র দূর্ণীতি লুটপাট এর অর্জন এই দেশ থেকে চিরতরে ধ্বংস করে দেবে।

    গনতন্ত্রের কথা বলে গনতন্ত্র ধ্বংস করবেন তাদেরকে বাংলার মানুষ আর ক্ষমতায় আনবেনা। ওরা পুনরায় ক্ষমতায় আসলে লুটপাট করে দেশকে ধ্বংস করে ফেলবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত করাখার জন্য জনগনের প্রতি আহবান জানান নৌ মন্ত্রী।

    আজ শুক্রবার বিকেল ৪টায় বরিশাল লঞ্চঘাট পাকিং স্থানে পাইলট বিশ্রামাগার উদ্বোধন ও সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।

    বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সুধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

    এসময় আরো বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, নৌ মন্ত্রনালয়ের যুগ্ম সচীব শহিদুল ইসলাম, নৌ পুলিশ সুপার বরিশাল অঞ্চল কবির উদ্দিন, বরিশার সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বিআইডব্লিউটিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, মহানগর শ্রমিকলীগ সাধারন সম্পাদক বাবু পরিমল চন্দ্র প্রমুখ।

    নৌ মন্ত্রী শাহজাহান খান আরো বলেন, শেখ হাসিনা’র সরকার ১৭৮টি নদী খনন কাজ করার মাদ্যমে ২৪ হাজার কিঃমিঃ নদী পথ তৈর করার কাজ হাতে নিয়েছে । যা আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দেশের নদী পথে এক বিপ্লব ঘটনানো হবে। ইতমধ্যে আমরা ৩৬ টি নদীর ড্রেজিং কাজ সম্পন্য করেছি। শেখ হাসানা সরকার ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ক্ষমতায় থেকে নিন্ম আয়ের বাংলদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে।
    তিনি বলেন, খালেদা জিয়ার শাসন আমলে ৩০ লক্ষ খাদ্য ঘাটতি রেখে গিয়েছিল। আমাদের সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়ে দেশের খাদ্য সমস্যা দুর করে আজ আমরা বিদেশে চাল রপ্তানী করছি।

    নৌ মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নিয়ে দুর্ণীতির অভিযোগ তুলে অনেক ষড়যন্ত্র করেছিলো তারা। এমনকি বিশ্ব ব্যাংকের টাকাও বন্ধ করে দিয়েঠিলো। শেখ হাসিনার সরকার আজ নিজস্ব অর্থায়নে সেই পদ্মা সেতু র্নিমান করছে। বর্তমান প্রধানমন্ত্রী’র আর একটি স্বপ্ন দক্ষিনাঞ্চলের পায়রা বন্দর ও রেল পথের কাজ সর্ম্পূর্ন করার কাজও চলছে।

    তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আমরা ১৪টি নদী খননের ড্রেজার নির্মান করেছি। সেই সাথে আরো ৩৮টি ড্রেজার নির্মানে কাজ চলছে। আমাদের সরকার ইতিমধ্যে মোংলাসহ দেড় হাজার নৌপথ উদ্ধারের মাধ্যমে সচল করেছি। তৎকালীন জিয়াউর রহমান এর শাসন আমলে মোংলা সংলগ্ন ৮৩টি খাল ইজারাদিয়ে মোংলা বন্দরকে ধ্বংস করে দিয়েছিল। এছাড়াও আমরা ১৭টি ফেরি ক্রয় করেছি। আরো ১০টি ফেরি নির্মান করছি।
    দেশে শেখ হাছিনা সরকার ছাড়া আর কোন সরকার দেশের নদী পথ রক্ষার জণ্য কাজ করে নাই।
    এর পূর্বে প্রধান অতিথি নৌ মন্ত্রী শাহজাহান খান তিন তলা বিশিষ্ট পাইলট বিশ্রামাগার নব নির্মিত ভবনের ফলক উন্মচন ও মোনাজাতের মাধাম উদ্বোধন করেন।

  • শনিবার আংশিক সূর্যগ্রহণ

    শনিবার আংশিক সূর্যগ্রহণ

    আগামী শনিবার (১১ আগস্ট) আংশিক সূর্যগ্রহণ। তবে সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।

    বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ২ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণটি শুরু হয়ে ৫টা ৩০ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। বিকেল ৫টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ হবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৭৩৬। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।

    তবে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশ থেকে চীনের শিয়ান শহর পর্যন্ত গ্রহণটি দৃশ্যমান হবে।

    পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। এ সময় পৃথিবীর মানুষের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।

    চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর মানুষের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়।

  • শহিদুলকে ‘নির্যাতন’ : প্রতিবেদন চেয়েছেন আদালত

    শহিদুলকে ‘নির্যাতন’ : প্রতিবেদন চেয়েছেন আদালত

    শিক্ষার্থীদের আন্দোলনে ‘উসকানিমূলক মিথ্যা’ তথ্য প্রচারের অভিযোগে গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে ডিবি হেফাজতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

    বিষয়টি পরীক্ষা করে স্বরাষ্ট্র সচিবকে আগামী সোমবারের (১৩ আগস্ট) মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

    আদেশ প্রসঙ্গে শহিদুল আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন- ২০১৩ এর ২ (৬) অনুযায়ী তাকে নির্যাতন করা হয়েছে কিনা- সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন আদালত।

    শহিদুলের রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ এবং হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার জন্য তার স্ত্রী রেহনুমা আহমেদের করা রিট আবেদনের নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে এদিন শহিদুল আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। এছাড়া আদালতে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া প্রমুখ।

    এর আগে একই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ০৭ আগস্ট হাইকোর্ট বেঞ্চ শহিদুল আলমকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে শহিদুলের শারীরিক অবস্থার বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।

    আদালতের আদেশ অনুযায়ী শহিদুলকে বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হয় এবং চার সদস্যের একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করেন। বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল থেকে তাকে আবার গোয়েন্দা পুলিশের হেফাজতে নেয়া হয়।

    হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-হারুন পরে সাংবাদিকদের বলেন, শহিদুলকে ভর্তি করার মতো অবস্থা তারা দেখেননি। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী মেডিকেল বোর্ডের সদস্যরা বৃহস্পতিবার সকালে তাদের প্রতিবেদন হাইকোর্টে জমা দেন।

    কিন্তু ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে রিটকারীপক্ষের অন্যতম আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন শুনানিতে বলেন, শহিদুল আলমকে গ্রেফতারের পর ‘নির্যাতন করায়’তারা রিট আবেদনটি করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু মেডিকেলে কেবল তার সুস্থতার পরীক্ষা হয়েছে। ওই বোর্ডে কোনো মনোবিদ না থাকায় শারীরিক ও মানসিক নির্যাতনের বিষয়গুলো প্রতিবেদনে আসেনি। এ কারণে প্রতিবেদনটি ‘অসম্পূর্ণ’।

    আদালতের আদেশের পর ব্যারিস্টাার সারা হোসেন সাংবাদিকদের বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩-এর ২ (৬) ধারা অনুযায়ী, শহিদুল আলমকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে কিনা- তা পরীক্ষা করে আগামী সোমবারের মধ্যে স্বরাষ্ট্র সচিবকে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।

    উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৩ ও ৪ অগাস্ট জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেসবুক লাইভে আসেন অধিকারকর্মী আলোকচিত্রী শহিদুল। ওই আন্দোলনের বিষয়ে বিদেশি সংবাধমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের সমালোচনাও করেন।

    গত রোববার রাতে শহিদুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৫৭ ধারায় তথ্যপ্রযুক্তি আইনে রমনা থানায় মামলা দায়ের হয়। সোমবার তাকে নিম্ন আদালতে তুলে রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মামলায় ‘কল্পনাপ্রসূত তথ্যের’ মাধ্যমে জনসাধারণের বিভিন্ন শ্রেণির মধ্যে ‘মিথ্যা প্রচার’ চালানো, উসকানিমূলক তথ্য উপস্থাপন, সরকারকে ‘প্রশ্নবিদ্ধ ও অকার্যকর’ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতি ঘটিয়ে’ জনমনে ‘ভীতিও সন্ত্রাস ছড়িয়ে’ দেয়ার ষড়যন্ত্র এবং তা বাস্তবায়নে ইলেকট্রনিক বিন্যাসে ‘অপপ্রচারের’ অভিযোগ আনা হয় আলোকচিত্রী শহিদুলের বিরুদ্ধে।

    গত সোমবার আদালতে তোলার আগে গাড়ি থেকে নামার সময় শহিদুল সাংবাদিকদের বলেন, “আমাকে আঘাত করা হয়েছে। আমার রক্তমাখা পাঞ্জাবি ধুয়ে আবার পরানো হয়েছে।”আর হাকিম আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, “গ্রেফতারের সময় তার চোখ-মুখ বেঁধে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলা হয়েছিল। তারা আমাকে মোসাদ, আইএসআই’র এজেন্ট বলে গালি দেয়, দেশদ্রোহীও বলে তারা। তারা আমাকে মারধরও করে।”

    মঙ্গলবার শহিদুলকে হাসপাতালে পাঠানোর আবেদন জানিয়ে হাইকোর্টে আসেন তার স্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেহনুমা। রিট আবেদনে বলা হয়, পুলিশ হেফাজতে শহিদুলকে ‘নির্যাতন’ এবং চিকিৎসা না দিয়ে তাকে রিমান্ডে পাঠানোর মাধ্যমে সংবিধানের ৩১, ৩২, ৩৩ এবং ৩৫ (৫) অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে।

  • ইউসিবির এজেন্ট আউটলেট উদ্বোধন

    ইউসিবির এজেন্ট আউটলেট উদ্বোধন

    ঢাকাস্থ সায়দাবাদ এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। ২৯ জুলাই শাখা উদ্বোধন করেন মো. বজলুল হাবিব ভূইয়া- হেড অব এজেন্ট ব্যাংকিং অপারেশানস।

    অনুষ্ঠানে ইউসিবির নিকটবর্তী শাখা প্রধানরা এবং প্রধান কার্য্যালয়ের কর্মকর্তারা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

    এ শাখার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, রেমিটেন্স এবং ঋণসহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে এই অঞ্চলের মানুষ।

    দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করে ইউসিবি।

  • স্ত্রীর নির্যাতনে স্বামীর আত্মহত্যার চেষ্টা

    স্ত্রীর নির্যাতনে স্বামীর আত্মহত্যার চেষ্টা

    রংপুরের পীরগঞ্জ উপজেলায় স্ত্রীর প্রতিনিয়ত মানসিক নির্যাতনে অতিষ্ঠ এক স্বামী গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

    বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধারের পর পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত সাহাব উদ্দিন (২৬) উপজেলার খামার তাহিরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

    বৃহস্পতিবার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এর আগে ৬ আগস্ট নির্যাতিত সাহাবুদ্দিন সন্ধ্যায় নিজ ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

    পুলিশ ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নির্যাতিত সাহাব উদ্দিন এক বছর আগে উপজেলার গঙ্গারামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে মিলি বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে কোনো সন্তান নেই। বিয়ের এক বছর পর গত ৬ আগস্ট সন্ধ্যায় সাহাব উদ্দিন নিজ ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

    এ সময় তার গোঙানির শব্দে বাড়ির লোকজন ঘরে ঢুকে তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে সাহাবের বাবা শহিদুল ইসলাম থানায় এজাহার দিলে পুলিশ তদন্ত শুরু করেছে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মাসুদুর রহমান বলেন, স্বামীর অভিযোগে স্ত্রী কর্তৃক মানসিক নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। ঘটনাটির ব্যাপারে তদন্ত চলছে।