Category: জাতীয়

  • বরিশালে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

    বরিশালে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

    বরিশালের মুলাদীতে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী কিশোরীর বড়ভাই মুলাদী থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ ধর্ষনের অভিযোগে মাসুদ শরীফ নামের একজনকে গ্রেফতার করেছে। জানাগেছে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের এক বাক প্রতিবন্ধী কিশোরীর ওপর একই এলাকার আমির শরীফের লম্পট পুত্র মাসুদ শরীফের কুনজর পড়ে।

    মাসুদ শরীফ দীর্ঘ দিন ধরে বিভিন্ন ইশারা ইঙ্গিতে ওই প্রতিবন্ধীকে কুপ্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। গত ২৪ জুলাই রাতে বাক প্রতিবন্ধী কিশোরী প্রকৃতির ডাকে বাইরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা মাসুদ শরীফ তাকে টেনে হিচরে নির্জন স্থানে নিয়ে ধর্ষন করে ফেলে রেখে যায়। পরদিন সকালে প্রতিবন্ধী তার বড় ভাইয়ের স্ত্রীকে ইশারা-ইঙ্গিতে ধর্ষণের কথা জানালে তারা সফিপুর পুলিশ চৌকিতে অভিযোগ করতে যায়। পুলিশ চৌকি অভিযোগ না নিয়ে তাদের মুলাদী থানায় প্রেরণ করলে বৃহস্পতিবার রাতে ধর্ষিতা কিশোরীর বড়ভাই বাদী হয়ে মাসুদ শরীফকে আসামী করে মামলা দায়ের করেন।

    মামলার সূত্রে পুলিশ রাতেই অভিযান চালিয়ে চরপদ্মা এলাকা থেকে মাসুদ শরীফকে গ্রেফতার করে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করে এবং প্রতিবন্ধী কিশোরীর শারিরীক পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এব্যাপারে মাসুদ শরীফ প্রতিবন্ধী ধর্ষনের বিষয়টি অস্বীকার করে জানান জমা-জমি নিয়ে বিরোধের জেরধরে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এস.আই আলাউদ্দীন জানান ধর্ষনের অভিযোগে মামলার প্রেক্ষিতে মাসুদ শরীফকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • বরিশালে বিএনপির বিরুদ্ধে হুমকির অভিযোগ আ.লীগের

    বরিশালে বিএনপির বিরুদ্ধে হুমকির অভিযোগ আ.লীগের

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে হুমকির অভিযোগ করেছে সরকারি দল আওয়ামী লীগ।

    শুক্রবার বিকালে নগরীর সোহেল চত্বরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মহানগর আওয়ামী লীগের নেতারা।

    লিখিত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ পর্যন্ত বিএনপি প্রার্থীর বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের নয়টি অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই অভিযোগগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়া বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যে নৌকার প্রার্থীর পোস্টার ছিঁড়েছে, প্রকাশ্যে মিছিল ও শো-ডাউন করেছে। উঠান বৈঠকের নামে প্রকাশ্যে জনসভা করেছে, সরকারি অফিসের সামনে এবং জনগণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে রাস্তার পাশে নির্বাচনী অফিস নির্মাণ করেছে। বরিশালের বিভিন্ন অঞ্চলের খুনি ও সন্ত্রাসীদের সাথে নিয়ে কয়েকশ মোটরসাইকেল সহকারে নগরীর সদর রোডের মতো জায়গায় মহড়া দিয়েছে।’

    জাহাঙ্গীর তার লিখিত বক্তেব্যে বলেন, ‘বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের স্ত্রী সৈয়দ হাতেম আলী কলেজে ঢুকে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং ৩০ জুলাইয়ের পরে সবাইকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি আমাদের প্রচারের মাইক থামিয়েও প্রচারকারীকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।’

    ‘মজিবর রহমান সরোয়ার ইতিপূর্বে এই সিটির মেয়র ছিলেন। তিনি এমপি এবং হুইপও ছিলেন। কিন্তু এমন কোনো দৃশ্যমান কর্মকাণ্ড উনি দেখাতে পারবেন না যার ফলে জনগণ তাকে ভোট দেবেন। বরং মেয়র থাকাকালে বরিশালের মানুষ তাকে টেন পার্সেন্ট হিসেবেই জানতেন। এছাড়া বর্তমান মেয়রের ব্যর্থতা এবং আমাদের দলীয় মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দক্ষতা ও আধুনিক বরিশাল গড়ার ঘোষণা ইতিমধ্যে বরিশালের মানুষের মন জয় করেছে।’

    আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা সিলেটে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা আশংকা করছি তারা বরিশালেও এমন কিছু করতে পারে। তবুও আমরা আশাবাদী বরিশালের মানুষ স্বতস্ফূর্তভাবেই নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুলভাবে জয়ী করবে।’

    সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    বরিশালে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: সাদিক

    এদিকে শুক্রবার গণসংযোগকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, ‘বরিশালে নির্বাচন সুষ্ঠু হবে এটা নিয়ে সংশয় বা শঙ্কার কোনো কারণ নেই। বরিশালের মানুষ স্বতস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।’

    নগরীর ২৯নং ওয়ার্ড এলাকায় গণসংযোগের ফাঁকে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত নয়টি অভিযোগ দিয়েছি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে। সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয়া হয়নি। অভিযোগগুলোর মধ্যে গুরুতর অভিযোগটি ছিল আমাদের নেতাকর্মীদের হুমকি দেয়া। বিএনপি প্রার্থী বস্তি বা কলোনিবাসীদেরও হুমকি দিয়েছেন।’

    সাদিক বলেন, ‘একটি নির্বাচনে তো অভিযোগ থাকবেই। আর বরিশালে এমন কোনো ঘটনা ঘটেনি যে নির্বাচন নিয়ে শংকা থাকবে। এতবড় একটি জনগোষ্ঠীর বসবাস বরিশালে। এখানে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচন নিয়ে। আর শংকার এই বিষয়টি নিয়ে প্রশাসনের কর্তারা ভালো বলতে পারবেন। আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো তাহলে সেটার উত্তর আমি দিতাম। বরিশালে নির্বাচনী পরিবেশ অনেক সুন্দর রয়েছে। এই নির্বাচন নিয়ে শংকার কোনো কারণই নেই। এবারের নির্বাচনে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। বিগত নির্বাচনগুলোতে তো খুনের ঘটনাও ঘটেছে।’

    বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাদিক আব্দুল্লাহ বলেন, ‘কারো গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই। অর্থাৎ খোঁজ নিতেও পারছি না। আমি সারাদিন জনগণের দোড়গোরায় যাচ্ছি। আমার চিন্তাভাবনা এখন নগরের উন্নয়ন নিয়ে। আমি নির্বাচিত হলে কী করব সেটাই ভাবছি বা পর্যালোচনা করছি। এখন কে গ্রেপ্তার হলো বা কে ছাড়া পেল সেসব বিষয় আমার জানা নেই। টেলিভিশন বা পত্রিকায় কী নিউজ হচ্ছে সেটা দেখার সময়ও পাচ্ছি না আমি।’

    ‘আমি জনগণের জন্য কাজ করার প্রত্যয় গ্রহণ করেছি। আমি সদর রোডে এসে ফটোস্যুট করে আবার বাসায় ঢুকে যাই না। ভোটারদের প্রতি আমার একটি আহ্বান থাকবে যে, ৩০ তারিখ কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন।’

  • রাতেই বরিশাল ছাড়তে হবে বহিরাগতদের

    রাতেই বরিশাল ছাড়তে হবে বহিরাগতদের

    বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সোমবার (৩০ জুলাই)। নির্বাচনকে সুষ্ঠু করতে শুক্রবার (২৭ জুলাই) দিনগত রাত ১২টার মধ্যে সব বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে।

    শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    নোটিশে বলা হয়েছে, শুক্রবার দিনগত রাত ১২টার আগে সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন ব্যক্তিদের নির্বাচনী এলাকা ত্যাগ করতে হবে।

    এছাড়া আগামী ২৯ জুলাই (রোববার) দিনগত রাত ১২টা থেকে ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত যেকোনো ধরনের নৌযান এবং ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, বাস, ট্রাক, টেম্পো, বেবী ট্যাক্সি/অটোরিকশা, ইজিবাইক ও নসিমন/করিমন/ভটভটি/টমটমসহ সব ধরনের স্থল যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে ২৮ জুলাই রাত ১২টা থেকে ৩১ জুলাই সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    এদিকে কর্মজীবী ও নিয়িমত বসবাসকারীরা ব্যতিত ওই এলাকায় অন্য কেউ যাতে না থাকতে পারেন এ জন্য নগরজুড়ে মাইকিংও করা হয়েছে।

  • ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার দায়ে এক জনের ১০ বছর কারাদণ্ড

    ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার দায়ে এক জনের ১০ বছর কারাদণ্ড

    ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার দায়ের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় ঘোষণা করেন।

    রায় ঘোষণার সময় দণ্ডিত আসামী আনসার মাঝি (৫৫) আদালতে উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ নভেম্বর বেলা ১২ টার দিকে সদর উপজেলার বারুহার গ্রামে এক গৃহবধূ বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায়। আনসার মাঝি তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে আনসার মাঝি পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফারুক হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

    ২০১৬ সালের ২ মার্চ আদালত আপরাধ আমলে নিয়ে বিচার শুরু করেন। সাজাপ্রাপ্ত আনসার মাঝি সরদর উপজেলার বারুহার গ্রামের মৃত সোহরাব মাঝির ছেলে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল এবং আসামীর পক্ষে মো. বনি আমিন বাকলাই।

  • সিটি নির্বাচনে তীক্ষ্ন নজর বিদেশিদের

    সিটি নির্বাচনে তীক্ষ্ন নজর বিদেশিদের

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ তিন সিটির নির্বাচনে তীক্ষ্ন নজর বিদেশিদের। সরেজমিনে এবার রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। এজন্য ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) থেকে ১৮ জনের নামে নির্বাচন পর্যবেক্ষণের কার্ড ইস্যুর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে, আজ বিকাল ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বিগত দু’টি ও আসন্ন তিন সিটি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
    ইসি সূত্রে জানা গেছে, তিন সিটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য মার্কিন দূতাবাস থেকে আবেদনসহ পাঁচজনের নামের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়। এর মধ্যে রাজশাহীতে তিনজন, বরিশাল ও সিলেট সিটিতে একজন করে প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণ করবেন। দূতাবাসের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে পাঁচজনের পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়। একইভাবে যুক্তরাষ্ট্র ভিত্তিক নির্বাচন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ৯ জন প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে রাজশাহীতে চারজন, সিলেটে তিনজন এবং বরিশালে দুইজন নির্বাচন পর্যবেক্ষণে যাবেন। ইউএসএইড নামের আরেকটি আন্তর্জাতিক সংস্থার চারজন নির্বাচন পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে গত ২৬ জুন গাজীপুর ও গত ১৫ মে খুলনা নির্বাচনের চেয়ে বরং রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন পরিস্থিতি নিয়ে বেশি দৃষ্টি রাখছে বিদেশিরা। এই তিনি সিটির মধ্যে রাজশাহীর নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ বেশি। এই সিটিতে বেশি পর্যবেক্ষণ পাঠানো হচ্ছে।
    বিদেশিদের নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু  বলেন, যুক্তরাষ্ট্রসহ আরো দু’টি সংস্থার মোট ১৮ জন নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে আবেদন করেছে। কমিশনও সংশ্লিষ্টদের আবেদন মঞ্জুর করেছে।
    এদিকে, কূটনৈতিক সূত্রগুলো বলছে-যুক্তরাজ্যের তরফে দেশটির ঢাকাস্থ হাইকমিশনের রাজনৈতিক বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে ইলেকশন অবজারভার টিম গঠন করা হয়েছে। তারা মাঠে যাচ্ছেন। বাকিরা ঢাকায় বসে প্রযুক্তি, মিডিয়া এবং নিজস্ব প্রতিনিধির মাধ্যমে ভোটের মাঠের পরিস্থিতির ওপর নজর রাখছেন। নির্বাচন পূর্ব পরিস্থিতি সরেজমিনে দেখতে যুক্তরাজ্যের একটি টিম ২৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বরিশালে থাকার কথা রয়েছে। এরপর ওই টিমটি সিলেট সিটি নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার কথা। এ ছাড়া শুরু থেকে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সিটি নির্বাচন গভীর পর্যবেক্ষণে রেখেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এ ছাড়াও জাপান, কানাডা, জার্মানির কূটনীতিকরাও নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
  • প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ মেধাবী শিক্ষার্থী। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী স্বর্নপদক প্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীেেসামা রানী সরকার (প্রাপ্ত সিজিপিএ-৩.৯৬), ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্বী দেবনাথ (প্রাপ্ত সিজিপিএ-৩.৯৪) এবং কলা ও মানবিক অনুষদের অধীন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার সুমনা (প্রাপ্ত সিজিপিএ-৩.৬৩)।

    বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় এই ৩ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ এর জন্য মনোনীত হয়। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী।

    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, ইউজিসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকসহ  অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

    পদক প্রদান অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি উপভোগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ কৃতি শিক্ষার্থীর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ অর্জন অত্যন্ত গৌরব ও আনন্দের। এই অর্জন শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের নয়, সমগ্র বরিশালবাসীর। এই অর্জনকে ভবিষ্যতের প্রেরণা হিসেবে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অচিরেই একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

    এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে গনিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া শারমিন নিরা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫-২০১৬’ গ্রহণ করেন।

  • বরিশাল ব্যাপ্টিস্ট চার্চ সদরের আয়োজনে ব্যাপ্টিস্ট মিশন রোডে উঠান বৈঠক

    বরিশাল ব্যাপ্টিস্ট চার্চ সদরের আয়োজনে ব্যাপ্টিস্ট মিশন রোডে উঠান বৈঠক

    বরিশাল ব্যাপ্টিস্ট চার্চ সদর,এর আয়োজনে,ব্যাপ্টিস্ট মিশন রোডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যাপ্টিস্ট চার্চ এর, খ্রিস্টান সম্প্রদায়ের সকল নারী ও পুরুষ এর উপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন  বরিশাল সিটি নির্বাচনের নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ নেতা, মাহাবুব আহমেদ(বীরবিক্রম), কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য, সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ,  মহানগর আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বাদল হোসেন, সাবেক বাকসু ভিপি, মোঃজসিম উদ্দিন,  সাবেক বাকসু সদস্য ও মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মুহাঃপলাশ চৌধুরী, সাবেক মহানগর ছাত্রলীগ আহবায়ক জিয়াউর রহমান,জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মোতালেব, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোসাঃমরিয়ম বেগম সহ  উপস্থিত ছিলেন ব্যাপ্টিস্ট চার্চ খ্রীস্টান সম্প্রদায়ের পুরুষ ও নারী নেতৃবৃন্দগন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনসন মেরী গুহ।

    সাদিক আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, আমার প্রতিপক্ষ, সারোয়ার কাকা। তিনি নির্বাচন এ দারিয়েছেন বরিশালের মানুষের ভাগ্য উন্নয়নে নয়। নেত্রীকে জেল হতে মুক্ত ও আন্দোলনের অংশ হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি আপনাদের কাছে একটাই দাবী জানাই। আপনার ভোটটি দিবেন, যাকে দিয়ে বরিশাল মহানগরীর উন্নয়ন হবে।তাকে আপনারা ভোট দিন যে মহানগরের উন্নয়ন করবে।আমি বিজয়ী হলে, আমার ফুফু প্রধানমন্ত্রীর নিকট হইতে,,বরিশালের উন্নয়ন এ সর্বাধিক বাজেট আনবো।

     

  • উন্নয়নশীল দেশ গড়তে নৌকার বিকল্প নেই: গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

    উন্নয়নশীল দেশ গড়তে নৌকার বিকল্প নেই: গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

    গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নশীল দেশ গড়তে নৌকার বিকল্প নেই। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। আর এই দায়িত্ব আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীদের। শুধু নিজেদের ভোট নিয়ে ভাবলেই হবে না, বরং নেতা-কর্মীদের নিজ নিজ পরিবারের ভোটও নিশ্চিত করতে হবে।

    আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্বাচনী পথসভায় গাজীপুরের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম এসব কথা বলেছেন।

    আজ (২২ জুলাই) বেলা পৌনে ১টার দিকে বরিশাল নগরীর শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের জেলা ও মহানগর কার্যালয়ের সামনে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি আরো বলেন, আমি গাজীপুর নির্বাচনের সময় বিএনপিকে চ্যালেঞ্চ করেছিলাম দুই লাখ ভোটের ব্যাবধানে বিজয়ী হওয়ার। আমি আমার সেই চ্যালেঞ্চ রক্ষা করতে পেরেছি। গাজীপুরবাসি উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সেই চ্যালেঞ্চের লক্ষ্যে পৌছে দিয়েছে।

    বিএনপি-জামায়াত জোটের সমালচনা করে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দেশের টাকা লুট করে বিদেশে পাঁচার করেছে। তারা দেশকে অচল করার পরিকল্পনা করেছিলো। কিন্তু বর্তমান সরকার আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পরিকল্পনা নষ্যাত করে দেশকে সমৃদ্ধশালী করেছেন। প্রধানমন্ত্রী মানুষের প্রতি আস্থা রেখেছেন।

    আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের বাকি আর অল্প কয়েকদিন। এখন আর সময় নষ্ট না করে আপনারা মানুষের বাড়ি বাড়ি যান। তাদের কাছে আল্লাহরস্তে একটি ভোট প্রার্থনা করেন। আপনারা যদি মানুষকে সরকারের উন্নয়নের কথা জানাতে পারেন তবেই বরিশালে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবে। আমার বিশ্বাস বরিশালের মানুষ বরিশালের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর চলামান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিবেন।

    এদিকে পথসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন মেয়র জাহাঙ্গীর আলম। নগরীর কাকলি সিনামা হল থেকে শুরু করে নাজিরের পুল পর্যন্ত নৌকা মার্কার লিফলেট বিতরন করে আওয়ামী লীগে ভোট চান তিনি।

    এর পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বিএনপি প্রার্থী যে অভিযোগ করেছেন তার কোন ভিত্তি নেই। আমাদের নেতা কর্মী সমর্থকদের বলে দিয়েছি আচরণ বিধি মেনে চলার জন্য। বিএনপি অভিযোগ প্রমাণ করতে পারলে নির্বাচন কমিশন আছেন তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

  • অন্য মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো যাবে টাকা

    অন্য মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো যাবে টাকা

    মোবাইলে এক অপারেটর থেকে যেমন অন্য অপারেটরে কল করা যায়। কিন্তু এক মোবাইল ব্যাংকিং থেকে অপর মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো যায় না। এটা একটি সমস্যা- উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর আন্তঃব্যবস্থা চালুর জন্য কাজ করছে সরকার।

    রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে জাতিসংঘের ই-গর্ভনমেন্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে গ্রামীণফোন থেকে রবিতে, রবি থেকে টেলিটক, টেলিটক থেকে এয়ারটেলে ফোন করতে পারি আমরা। কিন্তু যদি কেউ বিকাশ থেকে সিওর ক্যাশ বা রকেটে টাকা পাঠাতে চান, তাহলে সেটা সম্ভব নয়। মোবাইল থেকে যদি এক অপারেটর অন্য অপারেটরদের কল দিতে পারি, তাহলে এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য ব্যাংকিংয়ে কেন টাকা পাঠাতে পারব না? আমাদের প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নির্দেশনা দিয়েছেন, আমরা এ বিষয়ে কাজ করছি।

    তিনি জানান, ৯ বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ৫৪ শতাংশ। আগামী ২০২১ সাল নাগাদ সরকারের ৯০ শতাংশ সেবা ইন্টারনেটে নিয়ে আসা হবে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পলেসি এডভাইজার অনীর চৌধুরী প্রমুখ।

  • জনস্বার্থকে প্রাধান্য দিন : সিভিল সার্ভিস সদস্যদের রাষ্ট্রপতি

    জনস্বার্থকে প্রাধান্য দিন : সিভিল সার্ভিস সদস্যদের রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সিভিল সার্ভিসের সদস্যদের জনস্বার্থকে সবসময় প্রাধান্য দিতে হবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে মাঠপর্যায়ে তা বাস্তবায়নে বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

    সোমবার (২৩ জুলাই) জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ কথা বলেন।

    বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ জন্যই সিভিল সার্ভিসের প্রত্যেক সদস্যকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। জনপ্রশাসনকে হতে হবে উন্নয়ন ও জনকল্যাণমুখী। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সেবা সহজ, সুলভ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে।’

    রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমান সিভিল সার্ভিসে যুগের চাহিদা অনুযায়ী অনেক গুণগত পরিবর্তন এসেছে। প্রশাসনের প্রতিটি স্তরে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, প্রণয়ন করা হয়েছে জাতীয় শুদ্ধাচার কৌশল।

    তিনি আশা করেন, নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সঠিক ও সর্বোত্তমভাবে দ্রুত সেবা প্রদানে সিভিল সার্ভেন্টদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    আবদুল হামিদ বলেন, জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এ বছর জাতীয় ও জেলা পর্যায়ের জনপ্রশাসন পদকপ্রাপ্ত প্রজাতন্ত্রের কর্মচারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।