Category: আন্তর্জাতিক

  • মন চাইত, সব ছেড়ে বিবাগী হয়ে যাই : মেসি

    মন চাইত, সব ছেড়ে বিবাগী হয়ে যাই : মেসি

    একটি সাক্ষাতকার- আর তাতেই বের হয়ে এল অনেক অজানা গল্প; অনেক প্রশ্নের জবাব। ইকার্দির সঙ্গে শত্রুতা, চিরশত্রু রোনালদোকে মিস করাসহ এসেছে রাশিয়া বিশ্বকাপ প্রসঙ্গও। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রাখেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে তিনি অবসরের পথেও হাঁটেননি। তাহলে ওই সময়ে তার মনে কী ভাবনা কাজ করছিল? এবার মেসি নিজেই প্রকাশ করলেন অজানা সেইসব গল্প।

    ডিয়েগো ম্যারাডোনার পর মেসিকে ঘিরেই আর্জেন্টিনা স্বপ্ন বুনেছে। ক্লাবের হয়ে সব জেতা এই ফরোয়ার্ড জাতীয় দলকে কোনো শিরোপা এনে দিতে পারেননি। বারবার ব্যর্থ হওয়ায় এবার হতাশ হয়ে পড়েছিলেন মেসি। একটি এফএম রেডিওতে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে কথা বলা বেশ কঠিন আমার জন্য। প্রথম থেকেই বেশ কিছু জিনিস ভুল করেছি আমরা। প্রথম ম্যাচে জিততে না পারা, পেনাল্টি মিস করা। দ্বিতীয় ম্যাচে আমরা বেশ ভালোই শুরু করলাম। কিন্তু প্রথম গোল খাওয়ার পর থেকেই কী যেন হয়ে গেল। সবকিছু এলোমেলো হয়ে গেল। পরিকল্পনাহীনভাবে খেলা শুরু করলাম আমরা।’

    তিনি আরও বলেন, ‘একেবারে শেষ ম্যাচে জিতে আমরা পরের রাউন্ডে উঠলাম। এরপর ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ২-২ ব্যবধানের পর তারা একটা গোল দিয়ে দিল। যেখান থেকে ভালো খেলে আমরা আর ফিরতে পারলাম না। আবার আমাদের নতুন করে শুরু করতে হলো, পিছিয়ে পড়লাম আমরা। বিশ্বকাপটা একদম ভালো কাটেনি আমাদের। এমনকি বাছাইপর্বও আমাদের জন্য অনেক কঠিন ছিল। সবকিছুই কঠিন ছিল।

    এরপর আবারও সেই স্বপ্নভঙ্গ। বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর মেসির দিনগুলো খুব খারাপ কেটেছে। বিশ্বকাপ যেন তার জন্য এক দুঃসহ স্মৃতি। তার ভাষায়, ‘বিশ্বকাপের পর কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা হতো না। মনে হতো, ঘরদোর বন্ধ করে নিজের পরিবারের সঙ্গে চুপচাপ বসে থাকি। নিজের যন্ত্রণা নিজেই ভোগ করি। সবকিছু ছেড়েছুড়ে পালিয়ে যেতে মন চাইত। ভালো খেলা সত্ত্বেও বছরের পর বছর আমাদের দিকে আঙুল তোলা হয়েছে, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কারণ, আমরা কোনো ট্রফি জিতিনি। তিনবার ফাইনাল পর্যন্ত গিয়ে থেমে গেছি।

    শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও হেরে বসা সেইসব ম্যাচ মেসি এখন একা একা দেখেন। অন্যের খেলা নয়, খুঁজতে থাকেন নিজের ভুল, ‘আপনি কি জানেন, আমাদের খেলা ফাইনালগুলো কতবার ঘরে বসে দেখেছি? অনেক সুযোগ পেয়েছিলাম গোল করার জন্য, সেগুলো দেখেছি একাকী। ওই সুযোগগুলোর কয়েকটা কাজে লাগাতে পারলেও হয়ে যেত। আমি জানি, এরপরেও যারা আমাকে ভালোবাসে, তাদের সংখ্যাই বেশি। যারা আমাকে সমর্থন দেয় না, সারাক্ষণ দোষারোপ করে, তারা সংখ্যায় অনেক কম। আমি শুধু জানি, দলের জন্য অবদান রাখতে হবে। ১০ নম্বর জার্সি আমার জন্য বোঝা নয়।

  • প্রত্যাশিত পুঁজি পেল না মুম্বাই ইন্ডিয়ান্স

    প্রত্যাশিত পুঁজি পেল না মুম্বাই ইন্ডিয়ান্স

    হাফসেঞ্চুরিয়ান কুইন্টন ডি কক যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহটা দুইশ পেরিয়ে যাবে। কিন্তু ডি কককে আউট করার পর দারুণভাবে লড়াইয়ে ফেরে কিংস ইলেভেন পাঞ্জাব। ৭ উইকেটে ১৭৬ রানে থেমেছে মুম্বাইয়ের ইনিংস।

    অথচ টস হেরে ব্যাট করতে নামা দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা আর ডি কক। ৩২ বলে তারা তুলেন ৫১ রান। ১৮ বলে ৩২ রান করে রোহিত ফিরলে ভাঙে এই জুটিটি।

    এরপর দলকে এগিয়ে নিয়েছেন ডি কক। ৩৯ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬০ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। কিন্তু তিনি ফেরার পর মাঝে কয়েকটি উইকেট হারিয়ে রানের গতি কমে যায় মুম্বাইয়ের।

    ১৩ ওভার শেষে মুম্বাইয়ের রান ছিল ১২০। শেষ ৭ ওভারে (৪২ বল) তারা তুলতে পারে মাত্র ৫৬ রান, উইকেট হারায় ৪টি। শেষদিকে হার্দিক পান্ডিয়া ১৯ বলে ৩১ রানের একটা ইনিংস না খেললে আরও কমেই থামতো হতে রোহিতের দলকে।

    কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি, হার্দাস ভিলজয়েন আর মুরুগান অশ্বিন।

  • সীমান্তে সেনা ও ট্যাঙ্ক পাঠাচ্ছে ভারত, আবারও উত্তেজনার আশঙ্কা

    সীমান্তে সেনা ও ট্যাঙ্ক পাঠাচ্ছে ভারত, আবারও উত্তেজনার আশঙ্কা

    এবার সীমান্তে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে ভারতের। এরই মধ্যে পাঞ্জাব ও রাজস্থান সীমান্তে সেনা ও ট্যাঙ্ক সমাবেশ করতে শুরু করেছে ভারত। ওই সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের তৎপরতা দেখা যাওয়ার পর এই সিদ্ধান্ত নেয় ভারতীয় কর্তৃপক্ষ।

    জানা গেছে, গত দুদিন ধরে কানপুর, ঝাঁসি থেকে সেনাবাহিনীর ট্যাঙ্ক তাদের ‘ফরওয়ার্ড পোস্ট লোকেশন’র দিকে এগিয়ে চলেছে বলে জানা গেছে।

    জানা গেছে, গত কয়েকদিন ধরেই পাঞ্জাব ও রাজস্থান সীমান্ত সংলগ্ন গ্রামগুলো থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে পাকিস্তান সরকার। পাশাপাশি অমৃতসর ও জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকায় সেনা সমাবেশ করছে পাকিস্তান।

    প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে। ২৬ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখাওয়ায় জঙ্গি শিবিরে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। পুলওয়ামা হামলা ও বালাকোটে বিমান হামলা নিয়ে এখনও দেশ দুটির মধ্যে টানাপোড়েন চলছে।

  • পাকিস্তানি বিমান লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারতের নিজ হেলিকপ্টার ধ্বংস

    পাকিস্তানি বিমান লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারতের নিজ হেলিকপ্টার ধ্বংস

    অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গি বিমান লক্ষ্য করে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তার নিজের একটি হেলিকপ্টার ধ্বংস হয়। ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনিম টাইসম এই খবর দিয়েছে।

    ২৬ ফেব্রুয়ারি ২৫টি পাকিস্তানি জঙ্গি বিমান ভারতের আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা করছে বলে জানার পর একটি প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

    সূত্র জানায়, কিন্তু ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে আঘাত হানতে মারাত্মক ভাবে ব্যর্থ হয় বলে ঘটনার একমাসেরও কিছু বেশি সময় পর ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে।

    ইকনোমিক টাইমস (ইটি) জানায়, যে একটি এমআই-১৭ ভি ৫ হেলিকপ্টার রুটিন মিশনে আকাশে উড়ার পর বিধ্বস্ত হওয়ার পূর্ব মুহূর্তে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে যে ভারত দুর্ঘটনাক্রমে তার নিজের হেলিকপ্টার ধ্বংস করেছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের বিমান বাহিনীর ৬ জন সৈনিক নিহত হন। এছাড়া ধ্বংসাবশেষের আঘাতে একজন বেসামরিক লোক নিহত হন।

    ইটি-র খবরে বলা হয়, কী কারণে দুর্ঘটনা ঘটল তা নির্ধারণের জন্য হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পূর্ব মুহূর্তে আইএফএফ (পরিচয়, বন্ধু বা শত্রু) ব্যবস্থা চালু করা হয়েছিল কীনা তা সতর্কতার সাথে খতিয়ে দেখা হচ্ছে। পত্রিকার সূত্রসমূহ জানায়, ক্ষেপণাস্ত্রের ত্রুটিপূর্ণ লক্ষ্য ব্যবস্থার কারণে হেলিকপ্টারটিকে মানুষবিহীন হামলাকারী আকাশযান হিসেবে ভুল করে আঘাত করা হয় এমন একটি বিষয় হেলিকপ্টার বিধ্বস্তের সম্ভাবনার মধ্যে রয়েছে। হেলিকপ্টারটি যখন ভূপাতিত হয় তখন প্রত্যক্ষদর্শীরা এক বিরাট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

    ১৭ মিলিয়ন ডলার মূল্যের মজবুত এমআই-১৭ ভি ৫ হেলিকপ্টারটিতে গুরুতর কারিগরি সমস্যা হওয়ার কথা নয়। ২০১২ সালে বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া প্রথম হেলিকপ্টারগুলোর যন্ত্রপাতি এখনো বেশ নতুন।

    বিমান বাহিনীর উচ্চ পদস্থ সূত্রসমূহ ইটিকে বলেন, ইসরায়েলে তৈরি ক্ষেপণাস্ত্রের ত্রুটিপূর্ণ ব্যবস্থার সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি কোনো সৈনিক এর জন্য দায়ী কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। সেক্ষেত্রে এ মারাত্মক দুর্ঘটনার জন্য তাকে কোর্ট মার্শালের সম্মুখীন হতে হবে।

    পাকিস্তান ভূখণ্ডে সন্দেহভাজন সন্ত্রাসীদের লক্ষ্য করে ভারতীয় হামলার পর ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে পাকিস্তানি বিমান হামলার ঘটনা ঘটে।

  • ম্যাক্সওয়েলের ২ রানের আক্ষেপ, অস্ট্রেলিয়ার ২৭৭

    ম্যাক্সওয়েলের ২ রানের আক্ষেপ, অস্ট্রেলিয়ার ২৭৭

    দুর্দান্ত ছন্দে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। আগের ম্যাচে দলের বিপদের মুখে খেলেছিলেন ৭১ রানের এক ইনিংস। এবার আরও একবার দলকে বিপদ থেকে বাঁচালেন এই অলরাউন্ডার। তবে দলকে বাঁচালেও নিজে ঠিকই আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন।

    মাত্র ২ রানের জন্য যে সেঞ্চুরিটা পাওয়া হলো না। সেটাও আবার মেরে আউট হলে কথা ছিল, ডানহাতি এই ব্যাটসম্যান পড়েছেন দুর্ভাগ্যজনক রানআউটের কবলে। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়া তুলেছে ৭ উইকেটে ২৭৭ রান।

    অস্ট্রেলিয়ান ওপেনার দুজনই রান পেয়েছেন। উসমান খাজা করেন ৬২ রান। ৩৯ করেন অ্যারন ফিঞ্চ। কিন্তু মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল সফরকারিরা। শন মার্শ (৫), পিটার হ্যান্ডসকম্ব (৭) আর মার্কাস স্টয়নিস (২) আউট হয়ে যান অল্প রানেই। ১৪০ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

    সেখান থেকে দলকে টেনে তুলেন ম্যাক্সওয়েল। ষষ্ঠ উইকেটে অ্যালেক্স কারেকে নিয়ে গড়েন ১৩৪ রানের বড় জুটি। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে এসে রানআউটের ফাঁদে পড়েন ম্যাক্সওয়েল। ৮২ বলে ৯ বাউন্ডারি আর ৩ ছক্কায় তিনি তখন ৯৮ রানে। শেষ বলে আউট হন ৬৭ বলে ৫৫ করা কারে।

    পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ হাসনাইন, ইমাদ ওয়াসিম আর ইয়াসির শাহ।

  • হিগুয়েইনের জন্য যতগুলো শিরোপা মিস করেছে আর্জেন্টিনা

    হিগুয়েইনের জন্য যতগুলো শিরোপা মিস করেছে আর্জেন্টিনা

    অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলার গঞ্জালো হিগুয়েইন। ২০০৯ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ফ্রান্সে জন্ম নেওয়া হিগুয়েইনের। এক দশকের ক্যারিয়ারে দেশের জার্সিতে খেলেছেন ৭৫ ম্যাচ, করেছেন ৩১ গোল। খেলেছেন তিন-তিনটি বিশ্বকাপ। বিশ্বকাপে করেছেন ৫ গোল। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবশেষ হ্যাটট্রিকও তার। কিন্তু লোকে ব্যর্থতার জন্যই তাঁকে বেশি মনে রাখবে, কারণ তার জন্যই বেশকিছু শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার।

    হিগুয়েইনের ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ ২০১৪ বিশ্বকাপ ফাইনাল। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করেন এই স্ট্রাইকার। ম্যাচের ৪ মিনিটের মাথায় গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও তা নষ্ট করেন তিনি! ২০তম মিনিটে আরও একটি দারুণ সুযোগ এল; কিন্তু হিগুয়েইন তালগোল পাকিয়ে সেটাও নষ্ট করেন। খুব কাছে গিয়েও বিশ্বকাপ জেতা হলো না আর্জেন্টিনার; বিশ্বকাপ জেতা হলো না মেসির।

    আর্জেন্টিনার জার্সিতে ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতা হিগুয়েইন জাতীয় দলের ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোলের সহজ সুযোগ নষ্ট করার জন্য ব্যাপক সমালোচিত। যেমন ২০১৫ কোপা আমেরিকার ফাইনাল। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে আরও একটি আন্তর্জাতিক শিরোপার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। কিন্তু বাগড়া দিলেন সেই হিগুয়েইন! নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শট নিতে এসে গোলপোস্টের বদলে বল আকাশে মারলেন গঞ্জালো হিগুয়েইন! তার সেই ভুলের সুযোগ নিয়ে কোপার শিরোপা জিতে নিল চিলি।

    পরের বছর কোপা আমেরিকার শতবর্ষী আসরে আবারও শিরোপার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। কিন্তু একাদশে আছেন হিগুয়েইন; গুরুত্বপূর্ণ সময়ে তিনি গোল মিস করবেনই! ম্যাচের শুরুতেই চিলির গোলকিপার ক্লদিও ব্রাভোকে একা পেয়ে ফাঁকা গোলপোস্টে বল পাঠাতে পারলেন না এই স্ট্রাইকার। গোলশূন্য ম্যাচ গড়াল পেনাল্টি শ্যুটআউটে। সেই ম্যাচ অবশেষে জিততে পারেনি লিওনেল মেসির আর্জেন্টিনা। এছাড়া গত রাশিয়া বিশ্বকাপে একটি গোলও করতে পারেননি হিগুয়েইন। বরং গোলপোস্টের ওপর দিয়ে বল মারার ঘটনা ঘটিয়ে সমালোচিত হয়েছেন। আর্জেন্টিনা বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ড থেকে।

    এসব কারণে তার ওপর যে আর্জেন্টিনার ফুটবল ভক্তরা বেজায় ক্ষিপ্ত সেটা ভালো করেই জানেন হিগুয়েইন। তার কারণে দেশের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি যে বারবার আন্তর্জাতিক শিরোপা বঞ্চিত হয়েছেন, সেটাও জানেন তিনি। যে কারণে অবসর ঘোষণার সময় হিগুয়েইন বলেছেন, ‘আর্জেন্টিনার জার্সিতে আমার সময় শেষ। গভীরভাবে ভেবে দেখলাম সময় শেষ হয়েছে। এখন জাতীয় দলের বাইরে থেকে সব দেখব। এতে অনেকেই খুশি হবেন। অনেক মানুষ সমর্থন দেওয়ার চেয়ে সমালোচনা করতেই বেশি পছন্দ করে। আমি মনে করি দেশের জার্সিতে নিজের যথাসাধ্য চেষ্টাই করেছি। অনেকে খুশি হবেন, আবার অনেকে নাও হতে পারেন, কিন্তু আমার সময় শেষ।

  • ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণ করল নিউজিল্যান্ড

    ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণ করল নিউজিল্যান্ড

    নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেছে। ওই হামলায় ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার নিহতদের স্মরণে স্মরণ সভার আয়োজন করেছে নিউজিল্যান্ড।

    গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুই মসজিদে জুমার নামাজের সময় হামলা চালানো হয়। নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি গুলি করে হত্যা করে ব্রেন্টন ট্যারেন্ট নামের ২৮ বছর বয়সী এক উগ্র-ডানপন্থি। ভয়াবহ ওই হামলার ঘটনায় নিউজিল্যান্ডে শোকের ছায়া নেমে আসে।

    নিউজিল্যান্ড ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই হামলায় স্তব্ধ হয়ে যায়। কারণ অতর্কিত ওই হামলায় নিউজিল্যান্ডের নাগরিক ছাড়াও বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, পাকিস্তানসহ বেশ কিছু দেশের নাগরিক নিহত হয়েছেন।

    Christchurch-3.jpg

    মুসলিম নেতা এবং ওই হামলা থেকে বেঁচে যাওয়া লোকজনের সঙ্গে স্মরণ সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। ১৯৭০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করা ব্রিটিশ গায়ক কেট স্টিভেনও ওই স্মরণ সভায় যোগ দেন।

    কড়া নিরাপত্তার মধ্যে ক্রাইস্টচার্চের হেগলি পার্কে আয়োজিত ওই স্মরণ সভায় যোগ দিয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। আল নূর মসজিদের কাছে অবস্থিত ওই পার্কের স্মরণ সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন বলেন, আমরা যেমন চাই তেমনটা হওয়ার জন্য নিউজিল্যান্ডের অনেক দায়িত্ব রয়েছে।

    Christchurch-3.jpg

    তিনি বলেন, আমরা ঘৃণা, ভয় বা অন্য কোনো ধরনের শঙ্কা থেকে মুক্ত নই। আমরা কখনও ছিলাম না। কিন্তু আমরা এমন একটি জাতি হিসেবে আবির্ভূত হতে পারি যারা এ ধরনের শঙ্কার বিরুদ্ধে প্রতিকার খুঁজে বের করবে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও ওই শোক সভায় যোগ দিয়েছেন।

    ভয়াবহ ওই হামলা থেকে বেঁচে গিয়েছিলেন ফরিদ আহমেদ। কিন্তু তার স্ত্রী হুসনা গুলিবিদ্ধ হয়ে মারা যান। কিন্তু স্ত্রীর মৃত্যুর পরেও ফরিদ জানিয়েছেন, তিনি ওই হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন।

    তিনি বলেন, আমি এমন একটি হৃদয় চাই না যা আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। আমি এমন একটি হৃদয় চাই যা ভালোবাসা এবং মায়ায় পূর্ণ এবং যার মধ্যে করুণা থাকবে।

    Christchurch-3.jpg

    ব্রিটিশ গায়ক কেট স্টিভেন মুসলিম হওয়ার পর তার নাম হয়েছে ইউসুফ ইসলাম। তিনি ওই শোক সভায় নিহতদের স্মরণ করে ‘পিস ট্রেইন’ এবং ‘ডোন্ট বি শাই’ গান দু’টি গেয়েছেন।

    সামাজিক মাধ্যমে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রাইস্টচার্চের মেয়র। ক্রাইস্টচার্চের ওই হামলার সময় পুরো ঘটনা সামাজিক মাধ্যমে লাইভ করা হয়েছিল। ফেসবুক ওই ভিডিও সরিয়ে ফেলার আগেই তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। অনেকেই ওই ভিডিও শেয়ার করেছেন।

    মুসলিম কমিউনিটির সদস্যদের আয়োজনে ওই স্মরণ সভায় নিহত ৫০ জনের নাম স্মরণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নারী, পুরুষ এবং শিশু ওই হামলায় নিহত হয়েছে। নিহতদের মধ্যে সর্বকনিষ্ঠ শিশুটির বয়স মাত্র তিন বছর।

  • এভেঞ্জার্স এন্ডগেম হবে সবচেয়ে দীর্ঘ ছবি

    এভেঞ্জার্স এন্ডগেম হবে সবচেয়ে দীর্ঘ ছবি

    মুক্তির অপেক্ষায় আছে এভেঞ্জার্স সিরিজের নতুন ছবি ‌‌‌এভেঞ্জার্স এন্ডগেম। গত বছর মুক্তির পর সাড়া ফেলেছিলো মার্বেল কমিকস ফ্র্যাঞ্চাইজির এভেঞ্জার্স সিরিজের ছবি এভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। এভেঞ্জার্সের সকল চরিত্রকে একসঙ্গে হাজির করা হয়েছিলো ছবিটিতে। তবে মুক্তির অপেক্ষায় থাকা এন্ডগেম ছবিটি নিয়ে একটি মজার তথ্য জানালেন পরিচালক রুশো ব্রাদার্স।

    এভেঞ্জার্স ভক্তদের জন্য সে তথ্যটি অবশ্য সুখবর বটে। কারণ মার্বেল কমিকসের ইতিহাসে এভেঞ্জার্স এন্ডগেম হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ ছবি। জানা যায়, পর্দায় ছবিটির দৈর্ঘ্য হবে ৩ঘন্টা ২ মিনিটের বা প্রায় ১৮২ মিনিটের।

    এত দীর্ঘ সময়ের জন্য পরিচালক রুশো ব্রাদার্স জানিয়েছেন ছবিটির গল্প ফুটিয়ে তোলার জন্য যতটুকু সময় প্রয়োজন ছিলো ততটুকুই তারা নিয়েছেন। আরো জানা যায়, ছবিটির মাধ্যমেই এভেঞ্জার্সের ২২টি ছবির স্টোরি লাইনের সমাপ্তি ঘোষণা করা হবে।

    ছবিটিতে থাকবেন রবার্ট ডাউনি জুনিয়র,স্কারলেট জোহানসন,ক্রিস ইভান,মার্ক রাফেলো,ক্রিস হ্যমসওর্থ এবং খলনায়ক হিসেবে থাকবে সুপার ভিলেইন থানোস। আর চমক হিসেবে থাকছে মার্ভেলের ফার্স্ট ফিমেল সুপারহিরো হিসেবে অভিষেক হওয়া তারকা ব্রি লারসন।

  • ব্রাজিলের পরবর্তী তারকা : কে এই রদ্রিগো?

    ব্রাজিলের পরবর্তী তারকা : কে এই রদ্রিগো?

    ইউরোপিয়ান ক্লাবগুলোর একটা বিশেষ ডিপার্টমেন্ট থাকে। যেটার নাম স্কাউটিং। বিভিন্ন দেশ থেকে প্রতিভা বের করে আনাই এই স্কাউটিংয়ের দায়িত্ব। লিওনেল মেসি থেকে শুরু করে বিশ্বখ্যাত ফুটবলাররা কিন্তু এসব স্কাউটিংয়ের মাধ্যমেই আবিস্কার হয়েছেন এবং এই পর্যায়ে উঠে আসার সুযোগ পেয়েছেন।

    রিয়াল মাদ্রিদেরও তেমন একটা ডিপার্টমেন্ট রয়েছে। যার সভাপতি হুনি ক্যালাফাত। গত এক বছরে এই ব্যক্তি ব্রাজিলের ভিয়া বেলমিরোয় বেশ কয়েকবার যাতায়াত করেছেন। ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসে যে তিনি এক হিরক খণ্ডের সন্ধান পেয়ে গেলেন! আগামী দিনের বিশ্ব তারকা হওয়ার সবগুলো উপাদানই রয়েছে সেই হিরক খন্ডের মধ্যে।

    ব্রাজিলের পরবর্তী নেইমার ভাবা হচ্ছে সেই হিরক খণ্ডকে। নাম তার রদ্রিগো। পুরো নাম রদ্রিগো সিলভা ডি গোয়েজ। বয়স মাত্র ১৮। আগামী দিনের ফুটবল বিশ্ব কাঁপবে তার পায়ের জাদুতে- এমনটাই ভাবা হচ্ছে এই তরুণ তারকাকে।

    বয়স ১৮ হওয়ার আগেই এই হিরক খণ্ডের সঙ্গে চুক্তি করে ফেলেছে স্পেনের বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। সেই চুক্তি অনুযায়ী চলতি মৌসুম শেষ হলেই মাদ্রিদে এসে বার্নব্যুতে যোগ দেবেন ব্রাজিলিয়ান এই তারকা।

    আন্তর্জাতিক ফুটবলে এখনও অভিষেক হয়নি ব্রাজিলিয়ান এই নতুন তারকার। খেলেছেন অনুর্ধ্ব-১৭ এবং অনুর্ধ্ব-২০ দলের হয়ে। নিয়মিত খেলে যাচ্ছেন, পেলে-নেইমারদের ক্লাব সান্তোসের হয়ে। রদ্রিগোকে পেতে তাই রিয়াল মাদ্রিদকে প্রথমে চুক্তি করতে হয়েছে সান্তোসের সঙ্গেই।

    ২০০১ সালে সাও পাওলোর ওসাসকো এলাকায় জন্মগ্রহণ করেন। ২০০২ সালে ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জয় করে। সেবার রদ্রিগোর বয়স ছিল মাত্র এক বছর। ফুটবল কি জিনিস তখনও হয়তো তার জানার কথা নয়। কিন্তু বাড়ি ব্রাজিলে আর ফুটবল হাতে নিয়ে জন্ম হয় না, এমটা পাওয়া দুষ্কর। ব্রাজিলিয়ানদের রক্তেই মিশে থাকে ফুটবল।

    সে কারণে, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অনুরক্ত। ১০ বছর বয়সেই যোগ দেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের একাডেমিতে। প্রথমেই রদ্রিগো সুযোগ পেলেন ফুটসাল টিমে। ২০১৭ সালে এসে, মাত্র ১৬ বছর বয়সে রদ্রিগো ডাক পেলেন সান্তোসের সিনিয়র দলে। পেরুতে অনুষ্ঠিত কোপা লিবারতোদেরেসে স্পোর্টিং ক্রিস্টাল ক্লাবের বিপক্ষে। যদিও তখন খেলা হয়নি তার।

    Rodrigo

    ২০১৭ সালেই সান্তোসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন এবং উন্নীত হন ক্লাবের সিনিয়র দলে। এরপর শুধুই এগিয়ে যাওয়া। কম্পেনাতো পওলিস্টার বিপক্ষে পন্তেপ্রেতা স্টেডিয়ামে পেলেন প্রথম গোলের দেখা। কোপা লিবারতোদেরেসে অভিষেক হয় তার ১৭ বছর ৫০ দিনে। সান্তোসের ইতিহাসে সবচেয়ে কমবয়সী হিসেবে খেললেন লাতিন আমেরিকার এই সেরা ক্লাব টুর্নামেন্টে।

    ১৭ বছর দুই মাস ৬ দিনের মাথায় কোপা লিবারতোদেরেসে করলেন প্রথম গোল। প্রতিপক্ষ ন্যাসিওনেল। সে সঙ্গে সর্ব কনিষ্ট ব্রাজিলিয়ান হিসেবে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে খ্যাত এই টুর্নামেন্টে গোল করলেন তিনি। সান্তোসে এখন ১১ নম্বর জার্সি পরিধান করেন তিনি। যেটা এক সময় ছিল নেইমারের।

    ২০১৮ সালের ১৫ জুন সান্তোসের সঙ্গে চুক্তি করে রিয়াল মাদ্রিদ। ২০১৯ সালের জুনে রদ্রিগো যোগ দেবেন মাদ্রিদে। চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। প্রকাশ করা না হলেও জানা গেছে, ৪৫ মিলিয়ন ইউরোয় রদ্রিগোর ট্রান্সফার চুক্তি করা হয়। যার মধ্যে ৪০ মিলিয়ন ইউরো পাবে সান্তোস এবং বাকি ৫ মিলিয়ন ইউরো পাবে তার এজেন্ট।

    প্রচুর সম্ভাবনা দেখে রদ্রিগোকে নিয়ে এখন স্বপ্ন দেখতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদান পূনরায় কোচ হয়ে আসার পর রিয়ালের পরিকল্পনা, আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াসের সঙ্গে জুটি তৈরি করা হবে রদ্রিগোর। জিনেদিন জিদানই জানবেন কিভাবে রদ্রিগোকে দিয়ে মাদ্রিদের ভবিষ্যৎ তৈরি করা যায়।

    ইতিমধ্যেই রদ্রিগো বরণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। তার জন্য তৈরি করা হয়েছে ট্রেনিং প্ল্যান। কারণ, সান্তোসে একেবারে শেষ মুহূর্তে রয়েছেন ব্রাজিলিয়ান এই নিউ সেনসেশন। বয়স হয়তো খুব কম, তবুও রিয়াল মাদ্রিদ আশাবাদী, ২০১৯-২০ মৌসুমের শুরু থেকেই নিয়মিত খেলে যেতে পারবেন রদ্রিগো।

    Rodrygo-2

    অন্যদিকে রিয়ালের ইন্টারন্যাশনাল স্কাউটিং ডিপার্টমেন্টের প্রধান হুনি ক্যালাফাতকে বার বার যেতে হচ্ছে সাও পাওলোয়। মাদ্রিদে এসে কি ধরনের খাবারের সঙ্গে অভ্যস্ত হতে হবে, সে প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাকে মাদ্রিদে উড়িয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে ইতিমধ্যে।

    যদিও সান্তোসের পক্ষ থেকে নাকি রিয়াল মাদ্রিদের কাছে অনুরোধ জানানো হয়েছে, জুনে নয়, পুরো বছরটা রদ্রিগো কাটাক সান্তোসে। এরপর সে রিয়ালে আসুক। কিন্তু রিয়াল চায়, চুক্তি অনুযায়ী আগামী জুনেই রদ্রিগোকে বার্নাব্যুতে উড়িয়ে আনতে।

  • মালিঙ্গাকে নিয়েই খেলতে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স

    মালিঙ্গাকে নিয়েই খেলতে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স

    দু’দলেরই শুরু হয়েছে পরাজয় দিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচে হেরেছিল দিল্লি ক্যাপিটালসের কাছে। আর বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হেরেছে চেন্নাই সুপার কিংসের কাছে। আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দু’দলই মুখোমুখি হয়েছে প্রথম জয়ের খোঁজে।

    সেই প্রথম জয়ের লক্ষ্যে শুরুতেই ভাগ্যের খেলায় জিতলেন বিরাট কোহলি। টস জিতে তিনি সিদ্ধান্ত নিলেন ফিল্ডিংয়ের। ব্যাটিং করার আমন্ত্রণ জানালেন রোহিত শর্মাকে।

    লাসিথ মালিঙ্গাকে নিয়েই আজ খেলতে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জাতীয় দল থেকে ছাড় না পাওয়ার কারণে আগের ম্যাচে খেলতে পারেননি শ্রীলঙ্কান এই পেসার। এবার ছাড় পেয়ে এলেন খেলতে। গত মৌসুমে বোলিং মেন্টরের দায়িত্ব পালন করলেও এবার ঠিকই খেলছেন মালিঙ্গা।

    ২০১৭ সালের মে মাসের পর এই প্রথম আইপিএলের কোনো ম্যাচ খেলতে নামলেন মালিঙ্গা। এক বছর কোচ হিসেবে দায়িত্ব পালন করার পর আবারও খেলার ময়দানে ফিরে আসার নজীর খুব কম। এক বছর অনুপস্থিত থাকলেও আইপিএলে ৬.৮৬ ইকনোমি রেটে ১৫৪ উইকেট নিয়েছিলেন লঙ্কান এই পেসার। যা সত্যিই বিস্ময়কর।

    রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

    বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেট রক্ষক), মঈন আলি, এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, শিভাম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোম, নবদীপ সিয়ানি, ইয়ুজবেন্দ্র চাহাল, উমেষ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

    মুম্বাই ইন্ডিয়ান্স

    রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, যুবরাজ সিং, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, মায়াঙ্ক মার্কান্দে, মিচেল ম্যাকক্লেনঘান, লাসিথ মালিঙ্গা এবং জসপ্রিত বুমরাহ।