Category: আন্তর্জাতিক

  • সন্তানদের নয়, আমাদের সমালোচনা করুন: অজয় দেবগন

    সন্তানদের নয়, আমাদের সমালোচনা করুন: অজয় দেবগন

    বলিউড তারকা অজয় দেবগন বরাবরই ফ্যামিলি ম্যান হিসাবে পরিচিত। ‘দৃশ্যমে’র বিজয় সালগাঁওকরের মতোই ব্যক্তি অজয়ও পর্দার বাইরে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালোবাসেন। ব্যস্ত শিডিউল থেকে সময় পেলেই তিনি সপরিবারে বেড়াতে চলে যান দূরে কোথাও। এহেন অজয় যে তার মেয়ে নাইসার সমালোচনা করা হলে চুপ করে থাকবেন না, তা বলাই বাহুল্য।

    বেশ কিছুদিন ধরেই , নাইসার বলিউডে পা রাখা নিয়ে জল্পনা চলছিল বি-টাউনে। বাবা অজয়কে সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘নাইসা এখন বিদেশে পড়াশোনা করছে। আপাতত সে এই নিয়ে কোনো কথা বলেনি। তবে ওর মন পাল্টাতেও পারে ভবিষ্যতে।

    সম্প্রতি, এক সাক্ষাৎকারে মেয়ের ট্রোল হওয়া নিয়ে মুখ খুললেন অজয়। অজয় বলেন, আমি, আমার স্ত্রী কাজল, আমরা অভিনেতা। সমালোচনা করতে হলে আমাদের করুন। আমার সন্তানদের নয়। আমাদের জন্যই আমাদের সন্তানরা পরিচিত মুখ।’

    তার মেয়েকে সমালোচনা করার ব্যাপারে তিনি বললেন, ‘কারও সমালোচনা করা অনুচিৎ। আমি যদি এখন কারোর সমালোচনা করি তার নিশ্চয়ই ভালো লাগবে না…. আমার ছেলেমেয়ের ক্ষেত্রেও একই ব্যাপার।’

    এদিন বাজিরাও সিংঘম স্পষ্টভাবে বলে দেন, ‘ছেলেমেয়েদের নিয়ে এরকম ট্রোল করা হলে আমার খুবই খারাপ লাগে।” মেয়ের ব্যাপারে তিনি বললেন, “আগে নাইসা এসব দেখে খুব মন খারাপ করত। কিন্তু এখন আমার মেয়ে এগুলো বিশেষ পাত্তা দেয় না। ও বুঝতে শিখেছে যে তুমি যাই কর না কেন, কিছু লোক সবসময় তোমার সমালোচনা করবে।’

    ট্রোল মোকাবিলায় অজয়ের টোটকা, ‘সম্পূর্ণ এড়িয়ে যান। প্রতিক্রিয়া দিলে পাল্টা প্রতিক্রিয়া আসবে।

  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ চিন্তিত আইসিসিও

    বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ চিন্তিত আইসিসিও

    কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ৪৫ জন ভারতীয় সিআরপিএফ সদস্যের মৃত্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে শুধু রাজনৈতিক উত্তেজনাই বাড়েনি, ক্রিকেট মাঠেও এর করুণ প্রভাব পড়তে যাচ্ছে। ভারতীয়দের পক্ষ থেকে জোর দাবি তোলা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ভারতের ম্যাচ বাতিল করা হোক। ভারতের রাজনীতিবীদ থেকে শুরু করে সাধারণ মানুষরা পর্যন্ত বলছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো ক্রিকেট সম্পর্ক নয়।

    এমন পরিস্থিতিতে বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও গভীর চিন্তায় পড়ে গেছে খোদ আইসিসি। যদিও আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বিশ্বকাপে সূচি পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেছেন। তবে বাইশ গজে সন্ত্রাসী হামলার রেশ যাতে না পড়ে সে বিষয়ে তৎপর এখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

    বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যদিও এখনও পর্যন্ত আইসিসি’র দ্বারস্থ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে আগামী ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ে শুরু হতে চলা আইসিসির গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ অনুষ্ঠিত হবার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

    যদিও আইসিসি এখনও পর্যন্ত আত্মবিশ্বাসী, ক্রিকেট মাঠে রাজনৈতিক বিষয়টির প্রভাব পড়বে না এবং আগামী ১৬ জুন ম্যানেচেস্টারে বিশ্বকাপে ঠিকই ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মানুষের আগ্রহ কতটা তা নিরূপণ করা যায়, টিকিট বিক্রির অবস্থা দেখে।

    আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য প্রায় ৫ লাখ আবেদন পেয়েছে। এমনকি ১৪ জুলাই লর্ডসে আইসিসি বিশ্বকাপের ফাইনাল নিয়েও এতটা সাড়া পড়েনি। কারণ, ফাইনালের টিকিটের জন্য আবেদন হয়েছে আড়াই লাখের মত।

    তবে বিশ্বকাপের এই ম্যাচটির ভবিষ্যৎ কি এখন এটা নিয়ে কেউই কিছু বলতে পারছে না। আইসিসিও না। তারা যদিও চেষ্টা করছে, দুই দেশের মধ্যে বিষয়টার সমাধান হয়ে যাক এবং ম্যাচটি সুন্দরভাবেই আয়োজন হোক।

    প্রসঙ্গতঃ আগামী ৩০মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের আসর। সূচি অনুযায়ী ১৬ জুন ম্যানচেস্টারে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের লড়াই।

    আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন, ‘কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থদের জন্য আমাদের সহানুভূতি রয়েছে। আইসিসি পরিবর্তিত পরিস্থিতির উপর নজর রেখে চলেছে; কিন্তু বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না-হওয়ার কোনও কারণ নেই। স্পোর্টস, বিশেষ করে ক্রিকেট মানুষদের ইউনিটি করার ক্ষমতা রাখে।’

  • পাকিস্তানকে মানচিত্র থেকে একেবারে মুছতে ১৩০ কোটির মুত্র বিসর্জনই যথেষ্ট: আফগান ভাইজান

    পাকিস্তানকে মানচিত্র থেকে একেবারে মুছতে ১৩০ কোটির মুত্র বিসর্জনই যথেষ্ট: আফগান ভাইজান

    যুদ্ধ করতে হবে না। সারজিক্যাল স্ট্রাইক? না, তারও কোনও দরকার নেই। অর্থনৈতিক ভাবে পর্যুদস্ত করা বা বিশ্বের সামনে অপদস্থ করার দরকার নেই। তাহলে কোন পথ হতে পারে সঠিক বদলা? কি করলে পাকিস্তানকে ভারত বিশ্বের ম্যাপ থেকে স্রেফ উধাও করে দিতে পারে ? ১৩০ কোটির দেশ ভারত। সবাই মিলে পাক সীমানাগুলিতে মুত্র বিসর্জন করে দিলেই পাকিস্তানে সুনামিতে ভেসে যাবে। এমনই দাবি ‘আফগান ভাইজান’-এর।

    এমনিতেই ভারতের সঙ্গে আফগানিস্তনের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলা চালানোর জন্য ধিক্কার জানিয়েছে। ঠিক এমন সময়েই একটি ভিডিও প্রকাশ করেছেন ‘আফগান ভাইজান’। তিনি কি বলছেন? সর্বপ্রথম তিনি পাকিস্তানকে এই হামলার জন্য ধিক্কার জানিয়েছেন। তারপর বলেছেন ,পাকিস্তানকে বলছি, আপনারা বলেন ভারতকে এই করব সেই করব। আপনারা হয়তো জানেন না বেশী কিছু না, ভারতের যত মানুষ আছেন তাঁরা সবাই মিলে যদি পাক সীমানায় দাঁড়িয়ে মুত্রত্যাগ করেন তাহলেই পাকিস্তানে সুনামি চলে আসবে।সেই সুনামিতে পাকিস্তান ভেসে চলে যাবে।

    পাশাপাশি তিনি বলেছেন , “পাকিস্তান আসলে কি জানেন? পাগলা কুকুর। নিজের কোনও ক্ষমতা নেই। একবার এর পিছনে একবার ওর পিছনে গিয়ে কামড়াতে যায়। আপনাদের লজ্জা হওয়া উচিৎ আপনারা নিজেদেরকে ‘ইসলামিক কান্ট্রি’ বলেন। আমার তো সন্দেহ হয় আপনারা সত্যিই মুসলিম কি না।”

    মাঝে মাঝে বলিউড বিখ্যাত ভিলেন অভিনেতা প্রাণের মতো হেসেছেন এবং তারপরেই আবার ভিডিওতে বলেছেন, “আপনারা লক্ষ্য করবেন বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনওরকম নাশকতামূলক কাজকর্মের সঙ্গে পাকিস্তানই জড়িত থাকে। হয় দেখা যাবে ঘটনার প্ল্যান তৈরি হয়েছে পাকিস্তানে, নয়তো মাস্টার মাইন্ড পাকিস্তানের। কিছু না হলে, পাকিস্তান অন্য কোনও জায়গা থেকে বোমা সাপ্লাই করেও জঙ্গিদের সাহায্য করে। এটাই বাস্তব।”

    এরপরে তিনি বলেছেন, “আপনারা ভারতের সঙ্গে নিজেদের তুলনা টানেন কিভাবে? ওখানে প্রত্যেক বছর ৬০০০ ডাক্তার, ১০ হাজার ইঞ্জিনিয়ার তৈরি হয়। আপনাদের দেশেও হয়, কিন্তু তারা আত্মঘাতী বোমা বানানোয় ডিগ্রিধারী। প্রত্যেক বছর অন্তত হাজার ১৫ এরকম লোকজনকে তৈরি করে আফগানিস্তান , ভারতের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেন। আপনাদের এটাই কৃতিত্ব।

    পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও ছেড়ে কথা বলেননি ‘আফগান ভাইজান’। তিনি বলেছেন, “বিশ্বের সামনে আপনার দেশের জামা কাপড় খুলে এক্কেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে ভারত। কেমন লাগছে ? খারাপ লাগছে তো?

    পুলওয়ামা কাণ্ডের পর ইমরানের সরকার ক্রমাগত পাকিস্তানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে উড়িয়ে দিয়েছে। উলটে মঙ্গলবার ভিডিও বার্তায় ভারতকে পালটা আক্রমণের হুঁশিয়ারিও দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। ‘আফগান ভাইজান’ বলেছেন, “এইসব নাশকতামূলক কাজকে ইন্ধন না দিয়ে পাকিস্তানের রাস্তা, বিদ্যুৎ পরিবহন, গরীবদের উন্নতির দিকে নজর দিন। তাহলে বিশ্বের সামনে আপনাদের মান কিছুটা ভালো হতে পারে।

  • দক্ষিণী সিনেমার এই নায়িকা নাকি ভারতের অন্যতম সেরা পেসারের

    দক্ষিণী সিনেমার এই নায়িকা নাকি ভারতের অন্যতম সেরা পেসারের

    মাদ্রাজ কাফে। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন এই তরুণী। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। শুধু বলিউড নয়, দক্ষিণ ভারতীয় ছবির জগতে রীতিমতো পরিচিত নাম রাশি খন্না। এই মেয়েটির সঙ্গে ভারতীয় দলের এক ক্রিকেটারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন বহুদিনের।

    বিনোদন জগতে প্রবেশ মডেলিংয়ের মাধ্যমে। এরপর বেশ কিছু বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন রাশি। সেখানেই নাকি আলাপ ভারতীয় ওই তারকা ক্রিকেটারের সঙ্গে। বেশ কয়েকটি সুপারহিট দক্ষিণী ছবিতে কাজ করেছেন রাশি। কাজ করেছেন জুনিয়র এনটিআরের সঙ্গেও।

    Rakhi-2

    দক্ষিণ ভারতীয় ছবির জগতে তার প্রথম সিনেমাটিই ছিল সুপারহিট। মাদ্রাজ কাফেতেও তার অভিনয় প্রশংসা পেয়েছিল সমালোচকদের। রাশি সবচেয়ে ভালবাসেন গান গাইতে আর বেড়াতে যেতে। রাশি নিয়মিত যোগাভ্যাস ও শরীরচর্চাও করেন।

    অত্যন্ত মেধাবী এই ছাত্রী দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে পড়াশোনা করেছেন স্নাতক স্তরের। নিজেকে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিতের ফ্যান বলে পরিচয় দেন রাশি। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি।

    Rakhi-4

    পার্টিতে যেতে খুব একটা ভালবাসেন না। কেউ আবার বলেন, বিজ্ঞাপনের কাজে নয়, একটা পার্টিতেই নাকি এই ক্রিকেটারের সঙ্গে তার পরিচয়। তারা ডেটিং করছেন এমনটাই শোনা গিয়েছিল। বলিপাড়ার একটি সূত্র জানিয়েছে, ভারতীয় দলের তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরার সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব রয়েছে।

    যদিও রাশি সম্পূর্ণ অস্বীকার করেছেন এই খবর। বলেছেন, খবরের কাগজে আর টিভি-তেই বুমরার খেলার কথা জেনেছেন তিনি। তার সঙ্গে বন্ধুত্ব তো দূরে থাক, আলাপ পর্যন্ত নেই ভারতীয় দলের এই ক্রিকেটারের।

  • মালয়েশিয়ায় ভবনে আগুন : বাংলাদেশিসহ নিহত ৬

    মালয়েশিয়ায় ভবনে আগুন : বাংলাদেশিসহ নিহত ৬

    মালয়েশিয়ার ইপু-পেরাকের একটি ভবনে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন মালয় ও দুইজন ভিয়েতনামের নাগরিক হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

    আজ বুধবার ভোরে ভবনটিতে আগুন লাগলে ঘটনাস্থলেই ধোঁয়ায় শ্বাসকষ্টে ৬ জন মারা যান।

    নিহতরা হলেন স্থানীয় তাই চেই কিন (৩৭), লাউ ওয়াই হুং (৩৬), দুই ভিয়েতনামি নারী নুগু ইয়েন থী থু ডুং (২১), নিউ ইয়েনথী ট্র্যাং (১৯)।

    নিহতের মধ্যে বাংলাদেশির নাম জহিরুল ইসলাম (২৭) বলে জানা গেছে। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    নিহতদের মরদেহ পেরাকের রাজা পারমাসুরি বাইনুন হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ সাইদন জানান, ভোর ৫.৪৯ টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট সেখানে পৌঁছে। আটতলা ভবনটির পূর্বে একটি অফিস ব্লক ছিল বলে জানান তিনি।

    পেরাকের ডেপুটি ওসিপিডি সদর মো. নর্দন আব্দুল্লাহ জানান, আমরা আগুনের কারণ তদন্ত করছি।

    প্রতিবেদন লেখা পর্যন্ত গুরুতর আহত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

  • মোদি আমার বড় ভাই’, প্রশংসায় পঞ্চমুখ যুবরাজ সালমান

    মোদি আমার বড় ভাই’, প্রশংসায় পঞ্চমুখ যুবরাজ সালমান

    দু’দিনের সফরে ভারতে পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত যুবরাজ সালমান  ভারতের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্ব সম্পর্কে জানান, এই বন্ধুত্ব তাদের ডিএনএ-তে রয়েছে এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন।

    তিনি বলেন, মোদি তার বড় ভাই এবং তিনি তার ছোট ভাই। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    এদিকে সৌদি যুবরাজকে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ক আরও প্রগাঢ় করবে বলেই মনে করেন তিনি।

    তিনি এক টুইট বার্তায় বলেন, ভারত সৌদি যুবরাজকে স্বাগত জানিয়েছেন। এই সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সাহায্য করবে।

  • কাশ্মীরে বন্দুক দেখলেই গুলির নির্দেশ সেনাবাহিনীর

    কাশ্মীরে বন্দুক দেখলেই গুলির নির্দেশ সেনাবাহিনীর

    কাশ্মীরের কারো হাতে বন্দুক দেখলেই গুলি করার নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন লেফটেন্যান্ট জেনারেল কে এস ঢিলোঁ। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর ওই জেনারেল বলেন, ‘কাশ্মীরে যদি কেউ হাতে বন্দুক তুলে নেয় তাহলে তাকে দেখা মাত্রই গুলি করা হবে।’ তিনি কাশ্মীরের সকল মায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের সন্তানকে বন্দুক পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলুন।

    পুলওয়ামা হামলার পর সোমবার সেনা অভিযানে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জঈশ-ই-মোহাম্মদের তিন জঙ্গি নিহত হয়। সেনাবাহিনীর সেই অভিযান নিয়ে মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল কে এস ঢিলোঁ।

    রোববার গভীর রাতে কাশ্মীরের পুলওয়ামা জেলার পিঙ্গলান এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই অভিযানে পুলওয়ামা হামলার মূলহোতা ও জঙ্গিগোষ্ঠী জঈশ-ঈ-মোহাম্মদের কমান্ডার আব্দুল রশিদ গাজী ওরফে কামরানসহ তিন জঙ্গি নিহত হয়।

    জঙ্গি আস্তানার সেই অভিযানে সেনাবাহিনীর এক মেজরসহ চার সদস্য নিহত হন। অভিযানের পর মঙ্গলবার যৌথভাবে তিন বাহিনীর পক্ষে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেনাবাহিনীর পক্ষে ঢিলোঁ ছাড়াও ছিলেন সিআরপিএফ-এর মহাপরিচালক এবং কাশ্মির পুলিশের মহাপরিদর্শক।

  • চীনা স্মার্টফোন কম্পানি হুয়াওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ চরমে

    চীনা স্মার্টফোন কম্পানি হুয়াওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ চরমে

    ইরানের কাছে প্রযুক্তি বিক্রি করা নিয়ে চীনা স্মার্টফোন কম্পানি  হুয়াওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ চরমে উঠেছে। যুক্তরাষ্ট্র তার মিত্র  দেশগুলোকে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

    যুক্তরাষ্ট্রের ওই আহবানের প্রেক্ষিতে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই এক বিশেষ সাক্ষাৎকারে বিবিসিকে বলেছেন, ‘কোনোভাবেই যুক্তরাষ্ট্র তার কম্পানির সর্বনাশ করতে পারবে না।’

    এ সময় রেন তার মেয়ে হুয়াওয়ের চিফ ফিনান্সিয়াল অফিসার মেং ওয়াংঝাউ এর গ্রেপ্তারের ঘটনাকে ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ বলেও মন্তব্য করেন।

    মার্কিন যুক্তরাষ্ট্র নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছে হুয়াওয়ে এবং মেং ওয়াংঝাউয়ের বিরুদ্ধে। সেসব অভিযোগের মধ্যে মানি লন্ডারিং, ব্যাংক জালিয়াতি ও বাণিজ্য গোপনীয়তা লংঘনের মতো অপরাধ রয়েছে।

    তবে হুয়াওয়ের কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছেন কম্পানিটির প্রতিষ্ঠাতা। মেয়ে মেং গ্রেপ্তার হওয়ার পর রেন বিবিসিকে এই প্রথম সাক্ষাৎকার দেন।

    তিনি বলেন, আমাদের ধ্বংস করার কোনো উপায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। বিশ্ব আমাদের ত্যাগ করতে পারবে না, কারণ আমরা অনেক এগিয়ে গেছি। এমনকি তারা যদি অন্যান্য দেশকেও সাময়িকভাবে আমাদের পণ্য ব্যবহার না করতে প্ররোচিত করে। তখন আমরা খানিকটা পেছনে পড়তে পারি।

    গত সপ্তাহে মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও জোট দেশগুলোকে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, শত্রুদের পাশাপাশি আমেরিকার সাথেও বন্ধুত্ব রাখা, সেটা মেনে নেওয়া ওয়াশিংটনের জন্য বেশ কঠিন।

    অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এরই মধ্যে হুয়াওয়ের ফাইভজি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের যন্ত্রপাতি আমদানী নিষিদ্ধ বা অবরোধের আওতায় এনেছে। আর কানাডা পর্যালোচনা করছে, সত্যিই প্রতিষ্ঠানটির উপকরণে কোনো ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি আছে কিনা।

    তবে রেন বলেন, যদি পশ্চিম থেকে আলো চলে যায় তাহলে পূর্বে তা জ্বলজ্বল করবে। যদি উত্তর অন্ধকারে চলে যায়, তাহলে দক্ষিণে আলো থাকবে। আমেরিকা পুরো বিশ্বের প্রতিনিধিত্ব করে না। সেটা শুধু বিশ্বের একটা অংশের প্রতিনিধিত্ব করে।

    যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের আশঙ্কা, হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারের কারণে কোনো ঝুঁকির তৈরি হলে সেটা তাদের টেলিকম প্রজেক্ট নিয়ন্ত্রণ নেবে।

    যুক্তরাজ্যের বেশ কিছু মোবাইল কম্পানি যেমন: ভোডাফোন, ইই এবং থ্রি তাদের ফাইভজি নেটওয়ার্ক উন্নত করার জন্য হুয়াওয়ের সঙ্গে কাজ করছে।

    সেখানেও নিষেধাজ্ঞার আশঙ্কার কথা বলা হলে রেন বলেন, আমরা এখনো যুক্তরাজ্যকে বিশ্বাস করি, আশা করি তারাও আমাদের বিশ্বাস করে। এরপরও আমরা সেখানে বিনিয়োগ করবো। যদি তারাও আমাদের নিষিদ্ধ করে তাহলে আমরা বিনিয়োগের বিষয়টা আরো বড় ক্ষেত্রে ভাববো।

    গত ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অনুরোধে ভ্যানকুভার থেকে রেনের মেয়ে মেংকে গ্রেপ্তার করে কানাডা পুলিশ। তার বিরুদ্ধে ২৩ টি অভিযোগ তোলা হয়েছে।

  • এখন প্রেম করছি; বিয়ের অনেক দেরি : আলিয়া ভাট

    এখন প্রেম করছি; বিয়ের অনেক দেরি : আলিয়া ভাট

    বলিউডে অনেকদিন ধরেই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে আলোচনা চলে আসছে। গত বছর সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের পর অনেকেই আলিয়াকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন। বহু দিন তা হাসি মুখে সামলালেও সম্প্রতি এই প্রশ্নে রেগে গেলেন তিনি।

    সম্প্রতি এক সাক্ষাত্কারে বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘আমি জানি না সবাই সব সময় কেন আমার বিয়ে নিয়ে প্রশ্ন করে! অবশ্য ভেবে দেখেছি এটা একটা সাধারণ প্রশ্ন। আর আমার উত্তরও সব সময় একই হবে। আমি এখন সম্পর্ক করছি, তার মানে এটা নয় যে এখনই বিয়ে করব।’

    আলিয়া জানিয়েছেন, আপাতত কাজ নিয়ে ব্যস্ত তিনি। প্রেম বিষয়ক সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। কিন্তু বিয়ের কথা ভাবার সময় এখনও আসেনি। রণবীরের পরিবারের সঙ্গেও আলিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক। ঋষি কাপুর এবং নীতু কাপুরও তাকে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ছবিও ভাইরাল হয়েছিল। এসবের পরেও এখনই বিয়ের কথা ভাবতে নারাজ সুন্দরী এই নায়িকা।

  • বিশ্বকাপের বাকি আর ১০০ দিন

    বিশ্বকাপের বাকি আর ১০০ দিন

    ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আয়োজন ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর শুরু হতে বাকি ঠিক ১০০ দিন। আগামী মে মাসের ৩০ তারিখ ইংল্যান্ডের কেনিংটন ওভালে স্বাগতিকদের বিপক্ষে আজকের তারিখ থেকে ঠিক ১০০ দিন পর খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।

    বিশ্বকাপের বাকি থাকা এই ১০০ দিন গণনা করতে বিশেষ আয়োজন করছে স্বাগতিক ইংল্যান্ড এবং আইসিসি। ইংল্যান্ডের রাজধানী শহর লণ্ডনের ট্রাফালগার স্কয়ারে বিখ্যাত স্মৃতিস্তম্ভ ‘নেলসন কলামে’র স্থানে বিশাল আকৃতির ক্রিকেট স্টাম্প রাখা হয়েছে। যাতে গণনা করা হবে বিশ্বকাপের বাকি থাকা ১০০ দিন।

    এরই মধ্যে আইসিসির অফিশিয়াল পার্টনার ‘নিসানে’র মাধ্যমে সারাবিশ্ব ঘুরে বিশ্বকাপ ট্রফি ফেরত এসেছে ইংল্যান্ডে। যা আগামী ১০০ দিনে ঘুরবে ইংল্যান্ড এবং ওয়েলসের ১১৫টি চিহ্নিত স্থানে। বিশ্বকাপ শুরুর দিন এটি আবার চলে আসবে ট্রাফালগার স্কয়ারে।

    এবারের বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওয়ার্থি বলেন, ‘বিশ্বকাপের এখন আর মাত্র কয়েকদিন বাকি। এটা সত্যিই দারুণ ব্যাপার যে ১০০ দিনের কাউন্টডাউন করতে লন্ডনের ঐতিহ্যবাহী ট্রাফালগার স্কয়ারকে ব্যবহার করা হচ্ছে। এর ফলে সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনে সবসময় কাজ করবে যে বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই।’

    আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এ বিষয়ে বলেন, ‘একটা বিশ্বকাপ আয়োজন করতে অনেক বছরের সাধনা এবং শ্রম দিতে হয়। কিন্তু উত্তেজনাটা তখনই টের পাওয়া যায় যখন টুর্নামেন্ট শুরুর মাত্র ১০০ দিন বাকি থাকে এবং ট্রফিটা আয়োজক দেশে চলে আসে।

    এসময় লন্ডনের নেলসন কলামকে কাউন্টডাউনে ব্যবহার করার ব্যাপারে রিচার্ডসন বলেন, ‘লন্ডনের ঐতিহ্যবাহী নেলসন কলামকে ক্রিকেটের স্ট্যাম্পে পরিণত করাটা আসলেই দুর্দান্ত একটা ব্যাপার। টুর্নামেন্টের দিনক্ষণ গণনার জন্য এর চেয়ে সেরা কিছু হতে পারে না। সারাবিশ্বের কোটি-কোটি ভক্তরা অধীর আগ্রহে বিশ্বকাপের জন্য অপেক্ষা করছে।’

    নিসানের সঙ্গে বিশ্বকাপ ট্রফির সারাবিশ্ব ভ্রমণের অ্যাম্বাসেডর ছিলেন ইংলিশ ক্রিকেট দলের সাবেক অফস্পিনার গ্রায়েম সোয়ান। টুর্নামেন্টের আর মাত্র ১০০ দিন বাকি থাকায় উত্তেজনা ভর করেছে তাকেও। তিনি আশা করছেন বিশ্বকাপের উত্তেজনা ছাড়িয়ে যাবে সবকিছুকে।

    সোয়ান বলেন, ‘ট্রফি ট্যুরের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের ছিলো। সারাবিশ্বে ট্রফিটা ঘোরানো যাতে করে সবাই অন্তত একনজর ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কারটা দেখতে পারে। এতে করে সবার মধ্যে আগ্রহ এবং উত্তেজনাও বৃদ্ধি পায়। গ্রীষ্মে স্বাভাবিকভাবেই ইংল্যান্ডে ক্রিকেটের আবেদন বেড়ে যায়। আর এ মৌসুমে বিশ্বকাপ থাকায় এটি সবার মনের মধ্যেই জায়গা করে নেবে আমার বিশ্বাস।’

    ১৯৭৫ সালের পর থেকে প্রতি চার বছর পরপর আয়োজিত হয় বিশ্বকাপের আসর। এখনো পর্যন্ত ১১বার হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। দ্বাদশ আসর মাঠে গড়াবে আগামী মে মাসের ৩০ তারিখ থেকে। যা শেষ হবে ১৪ জুলাই, ক্রিকেটের তীর্থ বা ক্রিকেটের মক্কাখ্যাত (ইংরেজিতে বলে ম্যাক্কা অব ক্রিকেট) লর্ডস স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।