Category: আন্তর্জাতিক

  • হামলা চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান: ইমরান খান

    হামলা চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান: ইমরান খান

    জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানে। হামলায় ভারতের ৪৯ সামরিক সদস্য নিহত, আহত হন আরও অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এরই মধ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দুই দেশ।

    এ নিয়ে একে অপরের হাইকমিশনারকে ডাকাডাকি হয়ে গেছে। এমনকি প্রতিবেশী দেশ দু’টির হাইকমিশনারকে ‘প্রত্যাহারও’ করে ফেলেছে নয়াদিল্লি-ইসলামাবাদ। আর ঠিক এ মূহূর্তে পাকিস্তান প্রধানমন্ত্রী বললেন, ভারত যদি হামলা করে, পাকিস্তান এর প্রতিশোধ নেবে।

    ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভারত-পাকিস্তানের দুই হাইকমিশনারের মাধ্যমে নয়াদিল্লি ইসলামাবাদকে বলেছে, পাকিস্তানকে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রও পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হুঁশিয়ারি দিয়েছে।

    এদিকে, এ ঘটনার জেরে পাকিস্তানেকে বাণিজ্যিকভাবে বিপদে ফেলার চেষ্টা করছে ভারত। এর অংশ হিসেবে ইতোমধ্যেই পাকিস্তান থেকে দেশে আসা যে কোন পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বাড়িয়ে দিয়েছে ভারত।

  • লুকিয়ে আংটি বদল টাইগার শ্রফ-দিশা পাটানির

    লুকিয়ে আংটি বদল টাইগার শ্রফ-দিশা পাটানির

    বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ এবং দিশা পাটানি কি বাগদান সেরে ফেলেছেন? অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে ইনস্টাগ্রামে তাদের ছবি।

    সম্প্রতি দিশা এবং টাইগার নিজেদের ইনস্টাগ্রামে একই পোজে দুটি আলাদা ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে দু’জনের আঙুলে দুটি আংটি। ছবির ক্যাপশনে দিশা লিখেছেন, ‘কোনো একজনের কাছ থেকে প্রশ্ন এল আমি হ্যাঁ বলেছি’। অন্যদিকে টাইগার শ্রফ তার ছবির ক্যাপশনে লিখেছেন ‘আমাকে নিয়ে নেয়া হয়েছে।’ আর এনিয়েই যত জল্পনা চলছে বিনোদন জগতে। অনেকেরই ধারণা বিয়ের প্রথম পর্ব সেরে ফেলেছেন এই জুটি।

    টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই কানাঘুষো চলছে বলিউডের অন্দর মহলে। এই জল্পনারও যথেষ্ট কারণও রয়েছে। বিভিন্ন জায়গায় একাধিকবার ক্যামেরাবন্দি হয়েছেন এই যুগল। কখনও উইকেন্ড ডিনারে, আবার কখনও বিয়ের অনুষ্ঠানে। এবার সেই জল্পনা উসকে দিয়েছে তাদের সেইসব অন্তরঙ্গ ছবি।

  • দুবাই শাসকের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

    দুবাই শাসকের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

    সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে দুবাইয়ের ক্রাউন প্রিন্স, শেখ হামদান বিন মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম ও সায়মা ওয়াজেদ হোসেন পুতুল উপস্থিত ছিলেন।

    বৈঠকের আগে দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সহধর্মিণী সঙ্গে দুপুরের খাবার খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর আগে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। রোববার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে রাজধানী আবুধাবির সেন্ট রেগিজ হোটেলে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বিষয়ে এ সমঝোতা স্মারক সই হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

  • হুথি হামলায় সৌদির ৯ সেনা নিহত

    হুথি হামলায় সৌদির ৯ সেনা নিহত

    ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথির গোলাবর্ষণে সৌদি আরবের অন্তত ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

    শনিবার সৌদি আরবের এক বিবৃতিতে বলা হয়, হুথিদের সঙ্গে যুদ্ধে ৯ সেনা সেনা নিহত হয়েছেন। এর মধ্যে সৌদির আল-আশা এলাকায় এক সেনার জানাজা ও দাফন অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে সৌদি সামরিক বাহিনী।

    বিদ্রোহীগোষ্ঠী হুথি বলছে, তাদের সমর্থিত সেনাদের হামলায় সৌদি সেনাদের মারাত্মক ক্ষতি হয়েছে। সৌদির জাফান ও জিজান এলাকার কয়েকটি সেনা অবস্থানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে হুথি সমর্থিত সেনারা।

    শুক্রবারও হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের আসির ও নাজরান প্রদেশে সৌদি সেনাদের অবস্থানে হামলায় চালায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে যার মধ্যে কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছে। বেশ কিছুদিন শান্ত থাকার পর এসব অঞ্চলে আবার সংঘর্ষ শুরু হলো। পার্সট্যুডে।

  • পাকিস্তান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল ভারত

    পাকিস্তান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল ভারত

    জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানে। হামলায় ভারতের ৪৪ সামরিক সদস্য নিহত হওয়ার পাশাপাশি আহত হন অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হামলার জন্য পাকিস্তানি সংগঠন ‘জইশ-ই-মহম্মদ’কে দায়ী করে দেশটির (পাকিস্তান) বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    তবে হামলার এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলবের পর, পাকিস্তান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ভারত।

    এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সর্বদলীয় বৈঠক থেকে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির রাজনৈতিক নেতারা। হামলার বিষয়ে পাকিস্তানের জড়িত থাকার বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ৩টা ১৫মিনিটের দিকে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে ধাক্কা মারে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি। অবশ্য এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জইশ-ই-মোহাম্মদ। তারা জানিয়েছে এই আত্মঘাতী হামলাটি করে ২০ বছর বয়সী এক যুবক। ঐ জঙ্গি যুবক পুলওয়ামারই বাসিন্দা ছিলেন বলে জানানো হয়েছে।

  • আদর্শিক মূল্যবোধ নিয়ে প্রতিষ্ঠিত হতে হবে: তথ্যমন্ত্রী

    আদর্শিক মূল্যবোধ নিয়ে প্রতিষ্ঠিত হতে হবে: তথ্যমন্ত্রী

    বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রতিটি ছাত্রছাত্রীকে একটি আদর্শিক মূল্যবোধ নিয়ে সমাজে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে।

    আজ শনিবার সকালে হাছান মাহমুদ কবিগুরুর স্মৃতিবিজড়িত পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে যান। সেখানে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন। হাছান মাহমুদ ঘুরে দেখেন কবিগুরুর স্মৃতিবাহী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভবন, ছাতিমতলাসহ বাংলাদেশ ভবন। মন্ত্রী বৈঠক করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গেও।

    শনিবার দুপুরে বাংলাদেশ ভবনে গেলে মন্ত্রীকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান বিশ্বভারতীতে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরা। মন্ত্রীও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ’প্রত্যেক মানুষেরই ইচ্ছা থাকে। সেই ইচ্ছাকে সফল করতে থাকতে হয় প্রচেষ্টা। এই ইচ্ছা এবং প্রচেষ্টার সমন্বয় হলেই মানুষের জীবনে সফলতা আসে।’ মন্ত্রী আরও বলেন, ‘আমাদের অনেক মেধাবী আছে, কিন্তু অনেকেই সফলতা পায় না। তাই এই সফলতা পেতে হলে থাকতে হবে একটি আদর্শিক মূল্যবোধ। সেই লক্ষ্য সামনে রেখে প্রতিটি মানুষেরই সিদ্ধান্ত নিতে হবে, সে কোন আদর্শ চায়? এই আদর্শও সঠিক হতে হবে। তবেই একটি মানুষ জীবনে সফলতা পেতে পারে।’

    এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান, প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল, বাংলাদেশের চলচ্চিত্র তারকা ফেরদৌস এবং বাংলাদেশ ভবনের সমন্বয়ক অধ্যাপক মানবেন্দ্র মুখার্জি। তিনি এদিন বলেন, ‘বাংলাদেশ ভবন দুদেশের মৈত্রীর এক স্মারক। একে আমাদের এগিয়ে নিতে হবে।’ তিনি এখানে একটি গবেষণা কেন্দ্র গড়ার প্রস্তাব রাখেন। মন্ত্রী বাংলাদেশ ভবন দেখে এবং ঘুরে সন্তোষ প্রকাশ করেন।

  • ম্যান ইউতে কোচ হয়ে ফিরছেন স্যার অ্যালেক্স ফার্গুসন

    ম্যান ইউতে কোচ হয়ে ফিরছেন স্যার অ্যালেক্স ফার্গুসন

    ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ইংলিশ ফুটবল কিংবা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে সেরা কোচ কে? – তিনটি প্রশ্নের উত্তরেই প্রায় সবাই এক বাক্যে বলে দেবেন ম্যান ইউর সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নাম। দীর্ঘ ২৬ মৌসুম রেড ডেভিলদের ডাগআউট সামলে তিনি অবসরে গিয়েছেন ২০১২-১৩ মৌসুম শেষে।

    তবে ম্যান ইউর ভক্ত-সমর্থকদের জন্য খুশির সংবাদ হলো চলতি মৌসুমে আবারও ‘লাল শয়তান’দের কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে দাঁড়াবেন স্যুট-টাই পরা ফার্গুসন। এ খবরটি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ। তবে বর্তমান দলের দায়িত্ব নিয়ে নয়, বিশেষ এক প্রদর্শনীমূলক ম্যাচে কোচের দায়িত্ব থাকবেন তিনি।

    চলতি বছরের ২৬ মে তারিখে ম্যান ইউর বিখ্যাত উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার ২০ বছর পূর্ণ হবে। ১৯৯৯ সালের ২৬ মে তারিখেই বায়ার্ন মিউনিখকে অতিরিক্ত সময়ের দুই গোলে ২-১ ব্যবধানে হারিয়ে ১৯৯৮-৯৯ মৌসুমের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করেছিল ম্যান ইউ।

    সে ম্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ২৬ মে তারিখে ওল্ড ট্রাফোর্ডে বিশেষ এক প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। যে ম্যাচে লড়বে ‘লিজেন্ডস অব ম্যানচেস্টার ইউনাইটেড’ এবং ‘লিজেন্ডস অব বায়ার্ন মিউনিখ’। এই ম্যাচের আকর্ষণ বাড়াতে ম্যান ইউর কিংবদন্তিদের নিয়ে গড়া দলের কোচের দায়িত্ব পালন করবেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

    ১৯৮৬-৮৭ মৌসুমে প্রথমবারের মতো লাল শয়তানদের শান্ত করার দায়িত্ব পেয়েছিলেন স্কটিশ নাগরিক অ্যালেক্স ফার্গুসন। এরপর একটানা ২৬ বছর আধিপত্য বিস্তার করেছেন নিজ দলকে নিয়ে। ২০১২-১৩ মৌসুমে অবসর নেয়ার আগে ১৩টি প্রিমিয়ার লিগ, ৫টি এফএ কাপ, ১০টি কমিউনিটি শিল্ড, ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ১টি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন ফার্গুসন।

    ২০১২-১৩ মৌসুমে ফার্গুসনের বিদায়ী আসরেই সবশেষবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে পুনরায় ডাগআউটে ফেরানো প্রদর্শনী ম্যাচ থেকে পাওয়া সমস্ত লভ্যাংশ তুলে দেয়া হবে ম্যানচেস্টার ইউনাইটেডের দাতব্য সংস্থা ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশনের কাছে।

  • মোদির স্বপ্ন কখনই পূরণ হবে না, হুঙ্কার পাকিস্তানের

    মোদির স্বপ্ন কখনই পূরণ হবে না, হুঙ্কার পাকিস্তানের

    কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে স্বপ্ন দেখেছেন তা কখনই পূরণ হবে না। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের ওপর বিচ্ছিন্নতাবাদীদের হামলার দায় পাকিস্তানের ওপর চাপানো এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটিকে বিচ্ছিন্ন করতে মোদির ঘোষণার পর এই হুঙ্কার দিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে এ হামলার সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে বলে নয়াদিল্লির দাবি উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

    বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ জওয়ানদের গাড়িবহরে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ। হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের প্রাণহানি ঘটে। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে ভারত।

    তবে শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, পাকিস্তানকে নরেন্দ্র মোদির কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার স্বপ্ন কখনই পূরণ হবে না। জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক এই মন্ত্রী বলেন, তিনি বেশ আস্থাবান ছিলেন যে, সম্মেলনের শেষ মার্কিন সিনেটররা তার সঙ্গে আলোচনায় বসবেন।

    “জার্মানি, কানাডা, উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ও আফগান প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় স্পষ্ট, পাকিস্তানকে ভারত যে কূটনৈতিক বিচ্ছিন্নের দাবি করেছে সেটি ব্যর্থ হয়েছে।” তিনি বলেন, পুলওয়ামা হামলা থেকে পাকিস্তানের লাভবান হওয়ার কিছু নেই। আর এ ঘটনা সম্পর্কে বিশ্ব অবগত আছে।

    মেহমুদ কুরেশি বলেন, আমরা এই দুর্ভাগ্যজনক ঘটনার নিন্দা জানাই। তিনি বলেন, পাকিস্তান কখনই সহিংসতার পক্ষে নয়, সেটি আজ অথবা গতকাল হোক না কেন। একই সঙ্গে পাকিস্তানের ভূখণ্ড সন্ত্রাসীদের ব্যবহারের অনুমতি দেয়া হয় না। দোষারোপের খেলায় কেউ কখনো কোনো কিছু অর্জন করতে পারে না।

    তিনি বলেন, তদন্ত ছাড়াই দোষারোপের সংস্কৃতি অত্যন্ত দুঃখজনক। এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়া উচিত ভারতের।

  • দেশে ফিরেছেন ইরফান, শুটিং নিয়ে জল্পনা

    দেশে ফিরেছেন ইরফান, শুটিং নিয়ে জল্পনা

    দীর্ঘ দিন লন্ডনে চিকিত্সা শেষে দেশে ফিরেছেন ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। দেশে ফিরলেও তার কাজে ফেরা নিয়ে গুঞ্জন রয়েছে।

    ইরফান খান ‘হিন্দি মিডিয়াম ২’-এর শুটিং স্পটে গিয়েছিলেন বলে বলা হলেও না সত্য নয় বলে দাবি করছে অন্য একটি সূত্র।

    ইরফানের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, ‘ইরফান মুম্বইতে এসেছেন। কিন্তু ওকে নিয়ে প্রচুর ভুয়া খবরও ছড়াচ্ছে। হিন্দি মিডিয়াম ২-এর শুটিং চলছে ঠিক। কিন্তু ইরফান শুটিং করবেন কি না, তা এখন নিশ্চিত নয়।

    ২০১৭ সালের ১৯ মে মুক্তি পেয়েছিল ‘হিন্দি মিডিয়াম’। সে ছবির সাফল্যের পর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেন নির্মাতারা। প্রথমটিতে অভিনয় করেছিলেন ইরফান এবং পাক অভিনেত্রী সাবা কামার।

    সিক্যুয়েলেও ইরফানকেই কাস্ট করার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রথমে ইরফান খান করবেন কি না -তা ঠিক ছিল না। তবে লন্ডনে ইরফান খান চিত্রনাট্য পড়ে শুটিং করতে রাজি হয়েছিলেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ইরফান খানের অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কারওয়া’।

  • পেরেরার অবিশ্বাস্য ব্যাটিংয়ে নাটকীয় জয় শ্রীলঙ্কার

    পেরেরার অবিশ্বাস্য ব্যাটিংয়ে নাটকীয় জয় শ্রীলঙ্কার

    কে বলে-টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে? ক্রিকেটের আসল ফরমেট তো এটাই, যার পরতে পরতে ছড়ানো রোমাঞ্চ। ডারবানে সেই রোমাঞ্চকর লড়াইটাই দেখা গেল শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার মধ্যে।

    যে টেস্টে নাটকীয় এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। নিশ্চিত হারের মুখে থাকা দলটিই কুশল পেরেরার অবিশ্বাস্য ব্যাটিংয়ে জিতেছে ১ উইকেটে।

    এর চেয়ে বেশি আর কি করতে পারতেন কুশল পেরেরা? দলকে জেতাতে মাথার ঘাম পায়ে ফেলে লড়লেন। সঙ্গীরা শুধু আসা যাওয়া করছিলেন। পেরেরা তবু ধৈর্য্যের প্রতিমূর্তি হয়েই রইলেন। শেষ ব্যাটসম্যান নিয়েও লড়ে গেলেন অবিশ্বাস্য দৃঢ়তায়। দশম উইকেটে বিশ্ব ফার্নান্ডোকে নিয়ে রেকর্ড গড়া এক জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়লেন এই সেঞ্চুরিয়ান।

    বিস্তারিত আসছে…