Category: আন্তর্জাতিক

  • নক্ষত্রের অস্বাভাবিক রশ্মি নিয়ে ধন্দে জ্যোতির্বিজ্ঞানীরা

    নক্ষত্রের অস্বাভাবিক রশ্মি নিয়ে ধন্দে জ্যোতির্বিজ্ঞানীরা

    নাসার জ্যোতির্বিজ্ঞানীরা কিছুটা ধন্দে পড়েছেন। দূর মহাকাশে একটি নিউট্রন নক্ষত্র থেকে বিকিরিত অস্বাভাবিক উজ্জ্বল ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি তাঁদের নতুন এক ভাবনায় ফেলেছে।

    পৃথিবীর কক্ষপথে স্থাপিত নাসার হাবল টেলিস্কোপ থেকে তোলা ছবিতে এই অস্বাভাবিক ঘটনা ধরা পড়েছে। এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের দল মনে করছে, অতি ভারী নিউট্রন নক্ষত্রের পরিণতি কোন দিকে গড়ায়, এ থেকে তার কিছু ধারণা পাওয়া যাবে।

    সুপারনোভার মাধ্যমে যখন বিশাল আকৃতির নক্ষত্রগুলোর মৃত্যু ঘটে, তখন সেই নক্ষত্র তার সমস্ত বস্তু নিয়ে নিজের ভেতরেই নিজে আছড়ে পড়ে। এই আছড়ে পড়া কেন্দ্রীয় অঞ্চলটি তখন অতি উচ্চগতিতে বনবন করে ঘুরতে থাকে আর তা থেকে স্পন্দনের মতো বিকিরণ নির্গত হয়। এ জন্য এগুলোর আরেকটি নাম পালসার।

    নিউট্রন নক্ষত্র পর্যবেক্ষণ করা হয় সাধারণত এক্স-রে টেলিস্কোপ ও বেতার তরঙ্গ টেলিস্কোপ ব্যবহার করে। এখন অবলোহিত রশ্মিও যদি এগুলোর মধ্য থেকে নির্গত হয়, সে ক্ষেত্রে এগুলোকে পর্যবেক্ষণের নতুন একটি জানালা খুলে যাবে।

    যে নক্ষত্রটি থেকে অবলোহিত রশ্মি পাওয়া গেছে, সেটির কেতাবি নাম আরএক্স জে ০৮০৬.৪-৪১২৩ আর সেটা পালসারের এমন একটি দলের সদস্য, যে দলকে দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন বা সাত জাঁদরেল নামে ডাকা হয়। বয়সের অনুযায়ী যতটা উত্তপ্ত থাকার কথা, এগুলো তার চেয়ে অনেক উত্তপ্ত। অর্থাৎ এগুলো অনেক দুরন্ত।

    এ পর্যন্ত সব ঠিকই আছে। কিন্তু ধন্দ লাগছে এটির অস্বাভাবিক উজ্জ্বলতা নিয়ে। গবেষকেরা অনুমান করছেন, এই বাড়তি উজ্জ্বলতার পেছনে বাড়তি কোনো কারণ থাকতেই হবে। না হলে ব্যাখ্যা করা মুশকিল।

    এই উজ্জ্বল বিকিরণ শনাক্ত করেছে বিজ্ঞানীদের যে দল, তার নেতৃত্বে আছেন অধ্যাপক বেটিনা পোসেল্ট। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের এই জ্যোতির্বিজ্ঞানী বলেন, একটা তত্ত্ব হলো, সুপারনোভার পর নক্ষত্রটির চারপাশে বস্তুরাজি এসে জড়ো হয়েছে। সেগুলো একটি চাকতির মতো আকার নিয়ে ঘুরছে। দুটির মধ্যে টানাপোড়েনে পালসার নক্ষত্রটি উত্তপ্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে কমে গেছে এটির ঘূর্ণনের গতি।

    এই অনুমান সত্যি হলে নিউট্রন নক্ষত্রের বিকাশ ও পরিণতি সম্পর্কে বিজ্ঞানীদের পুরোনো ধারণায় পরিবর্তন আসবে।

    দ্বিতীয় আরেকটি তত্ত্ব হলো এটির পেছনে ক্রিয়াশীল পালসার ঝড় নীহারিকা। এটিতে বলা হচ্ছে, নক্ষত্র থেকে ছুটে আসতে থাকা চার্জিত কণিকাগুলো মহাকাশে ছড়িয়ে থাকা গ্যাসের সঙ্গে ঘর্ষণ লেগে উত্তপ্ত হয়ে উঠছে এবং অবলোহিত রশ্মি ছড়াচ্ছে।

    সত্যিকারে কী ঘটছে, তা জানতে হলে বিজ্ঞানীদের নতুন আরেকটি টেলিস্কোপ বসানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  • নিহতদের অর্ধেকই খামেনির কমান্ডের সেনা

    নিহতদের অর্ধেকই খামেনির কমান্ডের সেনা

    ইরানে সামরিক কুচকাওয়াজে হামলার জন্য যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট উপসাগরীয় দেশগুলোকে দায়ী করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই অভিযোগ তুলে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের হাতের পুতুলেরা’ ইরানে ‘অস্থিতিশীলতা সৃষ্টির’ চেষ্টা করছে।

    ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভাজ শহরে সামরিক কুচকাওয়াজে শনিবার বন্দুকধারীদের হামলায় ২৫ জন নিহত হন। নিহত লোকজনের অর্ধেকই খামেনির কমান্ডের সেনা। ইরান-ইরাক যুদ্ধের বার্ষিকী উদযাপনের দিন এই হামলার ঘটনা ঘটে।

    সরকারবিরোধী সংগঠন আহভাজ ন্যাশনাল রেজিসটেনস ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) পৃথকভাবে এই হামলার দায় স্বীকার করে। তবে কোনো সংগঠনই হামলার পক্ষে নিজেদের জড়িত থাকার প্রমাণ দেখাতে পারেনি।

    এদিকে এই হামলার পর তিন দেশের কূটনীতিকদের প্রতি সমন জারি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ডেনমার্কের কূটনীতিকদের প্রতি সমন জারি করা হয়েছে। এই তিন দেশের বিরুদ্ধে ইরানের সরকারবিরোধী গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। এই হামলায় কুচকাওয়াজ দেখতে যাওয়া নারী–শিশুও নিহত হয়েছে।

    এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুললেও সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তবে তিনি যে সৌদি আরব ও তার মিত্রদের দিকে আঙুল তুলেছেন, তা স্পষ্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও হামলার পরপর বলেছিলেন, বিদেশি মদদপুষ্ট গোষ্ঠীগুলোই এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।

    বিভিন্ন সূত্র বলছে, শনিবারের হামলায় ইরানের এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ডের যে সদস্যরা নিহত হয়েছেন, তাঁদের অর্ধেকই সর্বোচ্চ নেতা খামেনি কমান্ডের আওতায় ছিলেন। অর্থাৎ এলিট ফোর্সের মধ্যেও সবচেয়ে চৌকস সেনা সদস্যদের প্রাণ গেছে ওই হামলায়। ফার্স নিউজ এজেন্সি বলছে, মাত্র ১০ মিনিটেই চারজন বন্দুকধারী ভয়াবহ এই হামলা চালিয়েছে।

  • এক নারীকে নগ্ন করে মারধর করে একদল দুর্বৃত্ত নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়াও ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা

    এক নারীকে নগ্ন করে মারধর করে একদল দুর্বৃত্ত নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়াও ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা

    চাঁদা দিতে অস্বীকার করায় এক নারীকে নগ্ন করে মারধর করে একদল দুর্বৃত্ত। তাদের এ তাণ্ডবের শেষ হয়নি এখানে, ওই নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়াও ছিটিয়ে দেয় তারা। দুর্বৃত্তদের ঠেকাতে এগিয়ে এসে মারপিটের শিকার হয়েছেন ওই নারীর শ্বশুড়।

    চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের অাসাম প্রদেশের করিমগঞ্জ এলাকায়। ভারতীয়  খবরে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর এক নারীকে নগ্ন করে বেধড়ক মারধর করেন বেশ কয়েকজন দুর্বৃত্ত। তাদের বাধা দিতে ছুটে আসেন নারীর শ্বশুর। তাকে গাছে বেঁধে তার সামনেই চলে নারকীয় অত্যাচার। পুরো দৃশ্য মোবাইলে ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়।

    পুলিশে অভিযোগ জানালে ভয়ঙ্কর পরিণতি হবে বলে ওই নারীকে হুমকি দেয়া হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর করিমগঞ্জ পুলিশ নড়ে-চড়ে বসে। পরে রাজ্যে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

    অাসাম পুলিশের মহাপরিচালক কুলধর সাইকিয়া বলেন, আমরা ১৯ জনকে গ্রেফতার করেছি। বাকি অভিযুক্তদেরও শিগগিরই গ্রেফতার করা হবে।

    করিমগঞ্জের অাসাম-মিজোরাম সীমান্তের আদিবাসী অধ্যুষিত মাগুরা গ্রামের বাসিন্দা ওই নারীর অভিযোগ, ১০ সেপ্টেম্বর সকালে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ৬-৭ জন যুবক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবাসন প্রকল্পের পাওয়া সহায়তার টাকা চাঁদা দাবি করে এই যুবকরা।

    চাঁদা দিতে অস্বীকার করলে বেআইনি মদ বিক্রির অভিযোগ তুলে মারধর শুরু করে তারা। পর গ্রামবাসীরা জড়ো হলে তাদের সামনেই নগ্ন করে মারধর করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ।

  • ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র

    ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র

    ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা ডা. লোটে শেরিং। তিনি ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

    এমবিবিএস পাস করে বাংলাদেশে জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। ২০১৩ সালে সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগ দেন লোটে শেরিং।

     গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তার ডিএনটি দল জয়লাভ করে চমক সৃষ্টি করে। বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রথম দফা নির্বাচনে হেরে ছিটকে পড়েন। অবশ্য তিনি পরাজয় মেনে নিয়েছেন। ডা. লোটে শেরিং প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত ফলাফল জানা যাবে ১৮ অক্টোবর।

    moymonsing4

    জানা যায়, ভুটানে দুই দফায় ভোট হয়। প্রথম দফায় ভোটাররা রাজনৈতিক দলগুলোকে ভোট দেয়। দ্বিতীয় দফায় অর্থাৎ ডা. লোটে শেরিং মুখোমুখি হবেন ডিপিটির ফেনসাম সগবার। কিন্তু ইতোমধ্যে বিপুল ভোটে ডা. লোটে শেরিংয়ের ডিএনটি জয়ী হয়েছে।

    ডা. লোটে শেরিংয়ের প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতার স্থানে এমবিবিএস ঢাকা ইউনিভার্সিটি লেখা, ময়মনসিংহ মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তিনি জেনারেল সার্জারিতে এফসিপিএসও করেছেন বাংলাদেশে।

    moymonsing3

    যে দুই দল প্রথম ও দ্বিতীয় স্থান পায় তারা পার্লামেন্টের ৪৭টি আসনে প্রার্থী দেয় এবং তখন দ্বিতীয় দফা ভোট হয়। এবারের প্রথম দফার ভোটে চারটি দল অংশ নেয়। প্রথম দফার মৌলিক নির্বাচনে বিস্ময়কর সাফল্য পান লোটে শেরিং।

    রাজনীতিতে আসার আগে ডা. লোটে শেরিং জেডিডব্লিউএনআরএইচ অ্যান্ড মঙ্গার রিজিওনাল রেফারেল হসপিটালে কনসালট্যান্ট সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। জেডিডব্লিউএনআরএইচে ইউরোলজিস্ট কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৩ সালে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ২০১৮ সালের শুরুতেই দলের শীর্ষপর্যায়ে চলে আসেন ডা. লোটে শেরিং।

  • লাল বিকিনিতে অনলাইন কাঁপাচ্ছেন এই নায়িকা

    লাল বিকিনিতে অনলাইন কাঁপাচ্ছেন এই নায়িকা

    নিজেকে মেলে ধরার সুযোগ কখনো হাত ছাড়া করেননি বলিউডের নতুন সেনসেশন তারকা দিশা পাটানি। অভিনয়ের পাশাপাশি গ্ল্যামার দিয়েও ভক্তদের মুগ্ধ করে চলেছেন এই নায়িকা।

    সর্বশেষ সাগর পাড়ে করা তার ফটোশুটের একটি ছবি তো এখন বলিউডের টক অব দ্য টাউন।

     লাল রঙের বিকিনিতে টোল পড়া হাস্যোজ্জ্বল মুখের দিশার একটি ছবি ভাইরাল ইন্টারনেট জুড়ে। কারণ এর আগে এতোটা খোলামেলাভাবে নিজেকে কখনো উপস্থাপন করেননি দিশা।

    Disha

    ‘বাঘি ২’ দিয়ে বাজিমাত করা এ অভিনেত্রী নিজেকে ফিট রাখতে জিম এবং মার্শাল আর্ট প্রশিক্ষণও নিচ্ছেন।

    সম্প্রতি দিশা কাজ করছেন সালমান খানের নতুন ছবি ‘ভারত’-এ। ছবিটিতে পার্শ্ব অভিনেত্রীর চরিত্রে দেখা মিলবে তার।

  • ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে থাকছেন মেসি

    ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে থাকছেন মেসি

    ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দ্য বেস্ট’র তালিকা থেকে গত কয়েক বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো বাদ পড়েছেন লিওনেল মেসি । তবে তালিকা থেকে বাদ পড়লেও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই অনুষ্ঠানে ঠিকই উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।

    জানা গেছে আগামী সোমবার অনুষ্ঠিত হবে ফিফার এই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার প্রদান অনুষ্ঠান। তালিকায় থাকা ফুটবলারদের পাশাপাশি থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসিও।

    ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা পেয়েছেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও মিশরের মোহাম্মদ সালাহ। সেরা তিন ফুটবলারের তালিকায় নাম না থাকলেও ফিফার বর্ষসেরা একাদশে নাম রয়েছে মেসির। আর তাই বাকি ফুটবলারদের সম্মান জানাতেই অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি।

    সর্বশেষ উয়েফা বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম না থাকায় অনুষ্ঠানে আসেননি রোনালদো। পুরস্কার জেতেন মদ্রিচ। তবে সে ক্ষেত্রে উদারতাই দেখাতে যাচ্ছেন মেসি।

  • ‘একবেলা খাওয়ার পর ইয়েমেনের মানুষ জানে না আরেক বেলা কি হবে’

    ‘একবেলা খাওয়ার পর ইয়েমেনের মানুষ জানে না আরেক বেলা কি হবে’

    ইয়েমেনের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র আদনান হাজাম বলেছেন, হুদায়দা প্রদেশে মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

    শনিবার সাংবাদিকদের বলেছেন, হুদায়দা শহরের বেশিরভাগ মানুষের এখন স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সহযোগিতা দরকার।

    এদিকে, জাতিসংঘের ত্রাণ বিষয়ক কর্মকর্তা লিজ গ্রান্ডি বলেছেন- হুদায়দায় যুদ্ধের কারণে ৭৬ হাজার পরিবার বাস্তুহারা হয়ে পড়েছে। প্রদেশের ২৫ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে এবং ৯ লাখা মানুষ খাদ্য সংকটে রয়েছে। তারা একবেলা খাওয়ার পর জানে না আরেক বেলা খেতে পারবেন কিনা।

    এর আগেও বহুবার জাতিসংঘ ইয়েমেনের হুদায়দায় নানা ধরণের সংকটের বিষয়ে সতর্ক করেছে। হুদায়দায় সৌদি নেতৃত্বাধীন হামলার কারণে দেশটিতে খাদ্য সরবরাহেও সমস্যা সৃষ্টি হয়েছে।

    গত ১৩ জুন থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হুদায়দা বন্দরে ব্যাপক হামলা শুরু করেছে। তবে তারা এখন পর্যন্ত পর্যন্ত কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

  • রাখাইনে ‘গণহত্যা’ হয়েছে, গবেষণায় তথ্য

    রাখাইনে ‘গণহত্যা’ হয়েছে, গবেষণায় তথ্য

    গবেষণা প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনকে আন্তর্জাতিক আইনের আলোকে বিশ্লেষণের মাধ্যমে ‘গণহত্যা’ বলে চিহ্নিত করা হয়েছে।
  • মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি শ্রমিক আটক

    মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি শ্রমিক আটক

    মালয়েশিয়ার সংবাদপত্র স্টার এর অনলাইন সংস্করণে শনিবার এ খবর প্রকাশিত হয়েছে।
  • ইরানে সামরিক কুচকাওয়াজে সশস্ত্র হামলা, ১২ সেনা নিহত

    ইরানে সামরিক কুচকাওয়াজে সশস্ত্র হামলা, ১২ সেনা নিহত

    ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজিস্তানে সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির বিপ্লবী রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর ১২ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

    ইরানের সংবাদ সংস্থা ইরনা জানায়, দুই অস্ত্রধারী এ হামলা চালিয়েছেন। আহতদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে।

    দেশটির আধা সরকারি ফারস নিউজ জানায়, বিপুল দর্শকদের ভিড়ে দুই ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালায়। পরে উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকে হামলার চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হন।

    ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ ফারস নিউজ জানায়, মোটরসাইকেলযোগে খাকি পোশাক পরা দুই ব্যক্তি এসে হামলা চালায়।

    ইরাক-ইরান যুদ্ধের শুরুর দিনটির এ স্মরণে দেশটির বিভিন্ন শহরে এ কুচকাওয়াজ হচ্ছিল। ১৯৮০ সালে শুরু হয়ে পরবর্তী আট বছর প্রতিবেশী দেশ দুটির মধ্যে এ যুদ্ধ চলে।