Category: আন্তর্জাতিক

  • সাদ্দামের মতো পরিণতি হবে ট্রাম্পের : রুহানি

    সাদ্দামের মতো পরিণতি হবে ট্রাম্পের : রুহানি

    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানি জনগণ ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের মতো বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও পরাজিত করবে। শনিবারে জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে তেহরানে সামরিক বাহিনীর প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রেসিডেন্ট বলেন, সাদ্দাম যে পরিণতি ভোগ করেছে ট্রাম্পও সেই পরিণতির দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা সরঞ্জামের কারণে আমেরিকা ক্ষুব্ধ। কিন্তু তাদের জেনে রাখা উচিত ইরান কখনোই এ ক্ষেত্রে ছাড় দেবে না বরং প্রতিদিনই প্রতিরক্ষা শক্তি জোরদার করবে।

    ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনেতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, আমেরিকা এখন প্রক্সি নয়, ইরানের রিবুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে। কিন্তু অতীতের মতো এবারও তারা হতাশ হবে। শত্রুরা পরাজিত হবে।

  • নারীর লজ্জাস্থানের ভিতর মাদকের কারবার, হতবাক পুলিশ!

    নারীর লজ্জাস্থানের ভিতর মাদকের কারবার, হতবাক পুলিশ!

    লন্ডনে এক নারীকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছ পুলিশ। অভিযোগ, সেই নারী  স্কটল্যান্ড থেকে কোকেন ও হেরোইন পাচার করে নিয়ে লন্ডনে এসেছিল। এরপর তল্লাশি করতে গিয়ে চমকে গিয়েছিল পুলিশ। কারণ এমন জায়গায় মাদক লুকনো থাকতে পারে তা ভেবেই অবাক হয়ে যায়।

    জানা যায়, সেই নারীর অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি করতেই অন্তর্বাসের ভিতর থেকে বেশ কিছু মাদকের প্যাকেট পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আসল সত্য। সেই নারী তার লজ্জাস্থানের ভিতরে ৮০টি মাদকের প্যাকেট লুকিয়ে রেখেছিল।

    তবে নিজেকে মাদক পাচারকারী নয় বলে দাবি করেছে সেই নারী। নিজের ব্যক্তিগত কাজের জন্য এই মাদকগুলি এনেছিল সে। এমনটাই তিনি পুলিশকে জানিয়েছে।

  • হৃতিকের চোখে তিনিই বলিউডের ‘আসল খান’, নন শাহরুখ-সালমান-আমির!

    হৃতিকের চোখে তিনিই বলিউডের ‘আসল খান’, নন শাহরুখ-সালমান-আমির!

    বলিউডে ‘খান’ বলতে তিনজনকেই চেনে মানুষ। শাহরুখ, সালমান এবং আমির খান। দুই যুগেরও বেশি সময় ধরে তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতাপ ছড়িয়ে রেখেছেন। এখন পর্যন্ত ‘খান’ বলতে এদের কাউকে না কাউকে ভেবে নেন সবাই।

    কিন্তু এ কথা একমাত্র হৃতিকের জন্যে প্রযোজ্য নয়। এদের কেউ-ই ‘আসল খান’ নন বলেই বিশ্বাস তার। বরং ‘আসল খান’ বলতে তিনি অন্য কাউকে বুঝিয়েছেন। আর এই খানের সঙ্গে কোনো না কোনভাবে জুড়ে রয়েছেন তিনি।

    এই বলিউডের গ্রিক গড তার সাবেক স্ত্রী সুজানে খানের পিতা সঞ্জয় খানকেই ‘আসল খান’ বলে তুলে ধরেছেন।

    আসছে সঞ্জয় খানের নতুন বই। এ উপলক্ষে হৃতিক টুইট করেছেন। সেখানেই তিনি মনের কথা ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, তিনি আসল খান। আর তার একটা গল্প বলার আছে। সঞ্জয় খানের অটোবায়োগ্রাফি শিগগিরই বের হচ্ছে। ‘দ্য বেস্ট মিসটেকস অব মাই লাইফ’ নামে নিজের অটোবায়োগ্রাফির ফার্স্ট লুক এটা।

    হৃতিক-সুজানার মধ্যে যে তিক্ত সম্পর্ক চলছে তার কথা সবাই জানেন। অবশ্য সাবেক স্বামী-স্ত্রী একসঙ্গে সিনেমায় যান। ডিনার করেন আর সন্তানদের নিয়ে ছুটি কাটান। এসব ঘটনায় তারা দ্বিতীয়বার বিয়ে করেছেন বলে গুজবও রটেছে।

    তাদের মাঝে যাই হোক না কেন, সাবেক শ্বশুরবাড়ির সঙ্গে দারুণ সম্পর্ক হৃতিকের। সুজানের ভাই জায়েদের সঙ্গে কয়েক সপ্তাহ আগেই ঘুরতে বেরিয়েছিলেন হৃতিক। সঞ্জয় খানের ঈদির পার্টিতেও এসেছিলেন বলিউড হাঙ্ক।

    হৃতিক এবং সুজানে আসলে প্রমাণ করেছেন যে, বিচ্ছেদ মানেই দুজনের মাঝে ‘ফুলস্টপ’ বসিয়ে দেয়া নয়।

  • তানজানিয়ায় ফেরিডুবিতে নিহতের সংখ্যা শতাধিক

    তানজানিয়ায় ফেরিডুবিতে নিহতের সংখ্যা শতাধিক

    তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় একটি ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকশ যাত্রী নিয়ে দুর্ঘটনা কবলিত হয় ফেরিটি।

    দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, দুই শতাধিক মানুষ হয়তো ওই দুর্ঘটনায় ডুবে গেছেন। ফেরিডুবির ঘটনায় হতাহতদের উদ্ধারে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

     বুহোরোরা এলাকা থেকে ছেড়ে যাওয়ার পর উকারা দ্বীপের কাছে এমভি নিয়েরেরে নামের ফেরিটি উল্টে গিয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। মনে করা হচ্ছে অতিরিক্ত মালবোঝাই জাহাজটি ডকে থাকার সময় একদিক দিয়ে যখন যাত্রীরা উঠছিলো তখনই সেটি উল্টে যায়। কর্মকর্তারা বলছেন, ফেরিটিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেরিটিতে যাত্রী ধারণ ক্ষমতা ১শ জন। কিন্তু কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনা কবলিত ফেরিটিতে চার শতাধিক যাত্রী ছিল।

    শুক্রবার সকালে কয়েক ডজন মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার উকারা দ্বীপের কাছে আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া লেকে ফেরি দুর্ঘটনার পর ৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

  • রোহিঙ্গারা ন্যায় বিচার না পেলে বিশ্ব বসে থাকবে না, সু চিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

    রোহিঙ্গারা ন্যায় বিচার না পেলে বিশ্ব বসে থাকবে না, সু চিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

    রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারকে সতর্ক করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। তিনি বলেছেন, মিয়ানমারের এটা উচিত, নিপীড়িত রোহিঙ্গারা ন্যায় বিচার না পেলে বিশ্ব বসে থাকবে না।

    রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও রোহিঙ্গা নিপীড়িত এলাকা পরিদর্শন করতে দুই দিনের সফরে বুধবার মিয়ানমার যান জেরেমি হান্ট। পরদিন বৃহস্পতিবার দেশটির রাজধানী নেপিদো’তে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

    রোহিঙ্গা নিপীড়ন নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। একইসঙ্গে আইসিসি’র বিচারের এখতিয়ারকে অস্বীকার করেছে। তারা রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় স্বাধীন কমিশন গঠন করেছে।

    এ সব বিষয়ে জেরেমি হান্ট বলেন, আমরা যদি দেখি এক্ষেত্রে ভালো কোনো অগ্রগতি হচ্ছে না তাহলে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের সব ধরনের উপায় অবলম্বন করব। বিশ্ব সবকিছু দেখতে বলেও মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

  • পাকিস্তানকে ১৬২ রানেই গুটিয়ে দিল ভারত

    পাকিস্তানকে ১৬২ রানেই গুটিয়ে দিল ভারত

    শুরুতেই বিপর্যয়। পরে হাল ধরেছিলেন বাবর আজম আর শোয়েব মালিক। দুজনই ফিফটির দোরগোড়ায় এসে সাজঘরে ফিরলেন। তাতে বিপর্যয়টা দূর হবে হবে করেও হয়নি। শেষপর্যন্ত ভারতীয় বোলারদের তোপে ১৬২ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান, ইনিংসের ৪১ বল বাকি থাকতে।

    টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই তারা পড়ে বড় বিপদে। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ২ উইকেট হারিয়ে বসে সরফরাজ আহমেদের দল।

    ভুবনেশ্বরকে আক্রমণ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরমুখী হন ইমাম উল হক (২)। এরপর ফাখর জামানও ভুল করে বসেন। ভারতীয় পেসারকে তুলে মারতে গিয়ে ইয়ুজবেন্দ্র চাহালের ক্যাচ হন তিনি, রানের খাতা না খুলেই।

    তৃতীয় উইকেটে বিপদ কিছুটা সামলে উঠেছিলেন বাবর আজম আর শোয়েব মালিক। তাদের ৮২ রানের জুটিটি ভাঙার পর আবার যেন তাসের ঘর পাকিস্তান।

    বাবর ৪৭ রান করে কুলদ্বীপ যাদবের বলে বোল্ড। এরপর ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে মনিশ পান্ডের দুর্দান্ত ক্যাচ হয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ (৬)।

    পাকিস্তানের অবস্থা আরও খারাপ হয় শোয়েব মালিক ৪৩ রানে রানআউটের ফাঁদে পড়লে। কিছুক্ষণ পরই আউট হয়ে যান এক বল আগেই বড় ছক্কা হাঁকানো আসিফ আলি (৯)।

    শেষদিকে ফাহিম আশরাফ আর মোহাম্মদ আমির দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন। আশরাফ ২১ রান করে আউট হন। আমির অপরাজিত ছিলেন ১৮ রান নিয়ে।

    ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন কেদর যাদব আর ভুবনেশ্বর কুমার। জাসপ্রিত বুমরাহর শিকার ২টি।

  • প্রধানমন্ত্রী কার্যালয়ের ১০২টি গাড়ি ‘বিক্রি’ ইমরান খানের

    প্রধানমন্ত্রী কার্যালয়ের ১০২টি গাড়ি ‘বিক্রি’ ইমরান খানের

    পাকিস্তান তেহরিকই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান দেশটির অর্থনীতির লাগাম টেনে ধরতে একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছে। এবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালিকানাধীন অতিরিক্ত ১০২টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলা হয়েছে। ইতোমধ্যেই এসব গাড়ির ৬১টি গাড়ি বিক্রি হয়ে গেছে যারমধ্যে পাঁচটিই বুলেটপ্রুফ।

    দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) টুইটারে লিখেছে, নিলাম হওয়া গাড়ির মধ্যে মার্সিডিজ ২০০৫ মডেলের পাঁচ হাজার সিসির এসইউভি বিক্রি হয়েছে প্রায় দেড় কোটি রুপিতে। এছাড়াও ল্যান্ড ক্রুজার ভি-৮ মডেলের গাড়িটি নিলাম হয়েছে আড়াই কোটির রুপিরও বেশি মূল্যে।

    সোমবার অনুষ্ঠিত এ নিলামে বিক্রি হয়েছে আটটি বিএমডব্লিউ যার মধ্যে তিনটি ২০১৪ মডেলের, তিনটি পাঁচ হাজার সিসির এসইউভি ও দুইটি ২০১৬ মডেলের তিন হাজার সিসির এসইউভি।

    ২০১৬ মডেলের মার্সিডিজ বেঞ্জের চারটি গাড়ি বিক্রি হয়েছে এরমধ্যে দুইটিই বুলেট প্রুফ। পাশাপাশি ১৬টি টয়োটা, একটি হোন্ডা সিভিক, তিনটি সুজুকি ও একটি হিনো বাসও নিলামে বিক্রি হয়েছে।

    এর আগে দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী ব্যয় সংকোচনের জন্য প্রধানমন্ত্রী ভবনের বিলাসবহুল ও অতিরিক্ত গাড়ি নিলামে তুলে বিক্রির ঘোষণা দেন।

  • রেড কার্পেট থেকে উধাও চীনা অভিনেত্রী!

    রেড কার্পেট থেকে উধাও চীনা অভিনেত্রী!

    ফ্যান বিংবিং। চীনের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী তিনি। উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। কিন্তু রেড কার্পেটে হাঁটতে হাঁটতে হঠাৎ উধাও হয়ে গেছেন এ অভিনেত্রী! আর এরপর তিনি কোথায় আছেন তা এখনো জানা যায়নি। এমনই অদ্ভূত এক ঘটনা ঘটেছে দেশটিতে।

    তবে স্থানীয় গণমাধ্যমে দাবি, কর ফাঁকি দেয়া নিয়ে হৈ চৈ শুরুর পর হঠাৎই নিখোঁজ হয়ে গেছেন তিনি। একই সঙ্গে চীনা এবং হলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছেন বিংবিং। বিখ্যাত হলিউড সিনেমা এক্স-ম্যান সিরিজেও অভিনয় করেছেন তিনি।

    একসময় দেশটির হাজার হাজার বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। তার খ্যাতিকে ব্যবহার করে কার্টিয়ার থেকে লুইস বাটন পর্যন্ত বহু প্রতিষ্ঠান নিজেদের পণ্য বিক্রির সাফল্য তুলেছে। প্রধান প্রধান অ্যাওয়ার্ড শো আর ফ্যাশন অনুষ্ঠানে তাকে নিয়মিতই দেখা যেতো। ২০১৫ সালে টাইম ম্যাগাজিন তাকে চীনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে অভিহিত করে।

    কিন্তু জনপ্রিয় এই অভিনেত্রীকে চলতি বছরের জুনের প্রথম থেকে আর জনসম্মুখে দেখা যাচ্ছে না। সে সময়কার তার ভেরিফাইড ফেসবুক পোস্ট অনুযায়ী তিনি তিব্বতের একটি শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন।

    দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিকিউরিটিস ডেইলি গত ৬ সেপ্টেম্বর তার সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে পরে আবার সেটা তুলে নেয়। তাদের প্রকাশিত ওই প্রতিবেদনে ওই অভিনেত্রীকে বিচারের আওতায় আনার কথা বলা হয়।

    এ পর্যন্ত ফ্যান বিংবিং এর হদিস সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তাছাড়া ওই অভিনেত্রীর বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের জন্য কোনো মামলাও দায়ের করা হয়নি।

    চীন এমন একটা দেশ যেখানে একজন জনপ্রিয় মানুষকেও দেশটির সরকারের অনুগত থাকার জন্য অহিংস পাবলিক প্রোফাইল রাখতে বাধ্য করা হয়। ওই অভিনেত্রী কোথায় আছে সে সম্পর্কে মানুষ এখন নিজেদের মতো করে ভেবে নিচ্ছে।

    অস্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলিসি ইনস্টিটিউটের সাইবার বিশেষজ্ঞ ফারগাস রায়ান বলেন, যদি আপনি কোটিপতি হন তাহলে একটা সীমা পর্যন্ত আপনি সবকিছু উপভোগ করতে পারবেন। কিন্তু আপনাকে আপনার সীমা সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। কোন অবস্থাতেই চীনা কমিউনিস্ট পার্টির বিরাগভাজন হওয়া যাবে না।

    এর আগে ২০১১ সালে দেশটির বিখ্যাত চিত্রশিল্পী আই উইওয়েই কে প্রায় তিনমাস নিখোঁজ ছিলেন। এসময় তার কোনো হদিসই পাওয়া যায়নি। এরপর তাকে করা ফাঁকি সংক্রান্ত একটি স্বীকারোক্তিতে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে ছেড়ে দেয় কর্তৃপক্ষ। জানা যায় প্রকাশ্যে দেশটির সরকারের সমালোচনা করতেন এই চিত্রশিল্পী।

  • আল্লাহ পরিবর্তন চেয়েছেন বলেই এই সমস্যায় ফেলেছেন : ইমরান খান

    আল্লাহ পরিবর্তন চেয়েছেন বলেই এই সমস্যায় ফেলেছেন : ইমরান খান

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের কাছে দেশ চালানোর মতো টাকাই নেই। হয়তো আল্লাহ পরিবর্তন চেয়েছেন বলেই এই সমস্যায় ফেলেছেন।

    দেশটির আমলাদের সাথে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    ইমরান খান বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করাকেই সবচেয়ে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এ জন্য সরকার যেমন জনগণের পাশে আছে তেমনি জনগণকেও সরকারের পাশে থাকতে হবে। সরকার যেমন সাধারণ মানুষের দায়িত্ব নেবে, ঠিক তেমনই সাধারণ মানুষকেও সরকারকে আপন করে নিতে হবে।

    ইমরান খান বলেন, পাকিস্তান বর্তমানে ঋণের বোঝায় ডুবে আছে। পাকিস্তানকে ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতেই হবে। আমাদের নিজেদের ও দেশের দ্রুত পরিবর্তন প্রয়োজন।

    ধর্ম অবমাননামূলক বিষয়গুলো বন্ধ করতে না পারাকে মুসলিম দেশগুলোর ‘সম্মিলিত ব্যর্থতা’ হিসেবে অভিহীত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ধর্ম অবমাননা বন্ধে কোন যথাযথ আন্তর্জাতিক নীতি না থাকার কারণেই তা কমছেনা বলে মনে করেন ইমরান। পার্লামেন্টে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন এই নেতা। বিষয়টি জাতিসঙ্ঘে উত্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

    সোমবার পাকিস্তানের পার্লামেন্ট সিনেটে প্রধানমন্ত্রী হিসেবে দেয়া প্রথম বক্তৃতায় ইমরান খান বলেন, আমার সরকার বিষয়টি জাতিসঙ্ঘে উত্থাপন করবে। তবে আমার মনে হয় না সেটিই যথেষ্ট হবে।

    এদিন পাকিস্তান সিনেটে ডাচ নেতা গ্রিট উইল্ডার্সের ধর্ম অবমাননামূলক কার্টুনের প্রতিযোগীতার বিষয়টি জাতিসঙ্ঘের নজরে আনার জন্য একটি প্রস্তাব পাস হয়। নেদারল্যান্ডের ফ্রিডম পার্টির ইসলাম বিদ্বেষী ওই নেতা এ ধরনের একটি প্রতিযোগীতা আয়োজনের পরিকল্পনা করছেন। এর আগে গত সপ্তাহে উইল্ডার্সের ঘোষণার বিষয়ে পাকিস্তানের নিয়োজিত নেদারল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ইমরান খান তার বক্তৃতায় বলেন, ‘আমারদের সরকার বিষয়টি ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসিতে বিষয়টি তুলবে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে গ্রহণযোগ্য হয় এমন একটি নীতি গ্রহণ করতে মুসলিম দেশগুলোকে আহ্বান জানাবে’।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আরো আগেই এটি করা উচিত ছিলো’। এসময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কর্তৃক ইহুদি নিধনের বিষয়ে ভুল তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে চারটি ইউরোপীয় দেশের কঠোরতার বিষয়টি উল্লেখ করেন।

  • ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল সিরিয়া

    ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল সিরিয়া

    দামেস্কো বিমানবন্দরের কাছে ইসরাইলি আগ্রাসনের জবাব দিয়েছে সিরীয় বাহিনী। ইহুদি রাষ্ট্রটির নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে সিরিয়ার বিমানবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানা গেছে।

    ইসরাইলের সামরিক মুখপাত্র জানিয়েছে, বিদেশি সংবাদমাধ্যমের কোনো খবরের জবাব দেবে না তারা।

    সিরিয়ায় গত সাত বছরের যুদ্ধে ইরানের প্রভাব বিস্তারে অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিপদ সংকেত দেখতে পাচ্ছে। সিরীয় যুদ্ধে প্রেসিডেন্ট আসাদের পক্ষে অবস্থান নিয়ে সামরিক সহায়তা দিচ্ছে ইরান।

    সিরিয়ায় ইরানি স্থাপনাগুলোকে বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এ যুদ্ধে হিজবুল্লাহ আন্দোলনকেও অস্ত্র সহায়তা দিচ্ছে তেহরান।

    সিরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কোর আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন রুখে দিয়েছে আমাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা।

    রাজধানী দামেস্কোতে একটি বাণিজ্যমেলায় প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতের আকাশে তারা বিস্ফোরক নিক্ষেপ করতে দেখেছেন।