Category: আন্তর্জাতিক

  • হাফিজ সাঈদের রাজনৈতিক দল নিয়ে বিস্ময় প্রকাশ ভারতের

    হাফিজ সাঈদের রাজনৈতিক দল নিয়ে বিস্ময় প্রকাশ ভারতের

    আন্তর্জাতিক ডেস্ক :

    হাফিজ সাঈদের রাজনৈতিক দল গঠিত হওয়ার রাস্তা পরিষ্কার। বৃহস্পতিবারই এনিয়ে নির্দেশ দিয়ে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তান আদালতের এই কাজে বিস্ময় প্রকাশ করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র রবীশ কুমার এনিয়ে পাকিস্তানের দ্বিচারিতার প্রশ্ন তুলেছেন।

    গত বৃহস্পতিবার জামাত-উদ-দাওয়ার রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগের রেজিস্ট্রেশন বাতিল করার কথা ছিল পাকিস্তানের নির্বাচন কমিশনের। কিন্তু আদালতের এই নির্দেশের পর তা আর কার্যকরী হবে না। এর একদিন আগেই জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে গ্রেফতারি ৪ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেয় আদালত।

    এই ইস্যু নিয়ে রবীশ কুমার বলেন, সাঈদকে মেইনস্ট্রিমে নিয়ে আসার এটি একটি প্রচেষ্টা। এর ফলে সে আগে যা করেছে, তা ঢাকা দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। এটা স্পষ্ট দ্বিচারিতা। একদিকে পাকিস্তান বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে, অন্যদিকে এমন কাজ করছে। একদিকে বলছে, পাকিস্তানের মাটিতে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী নেই, অন্যদিকে সাঈদের রাজনৈতিক দলকে চারা মান্যতা দিচ্ছে।

  • রাশিয়ার ওপর হামলা হলে মানবসভ্যতার বিপর্যয় হবে

    রাশিয়ার ওপর হামলা হলে মানবসভ্যতার বিপর্যয় হবে

    নাম উল্লেখ না করে আমেরিকাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার ওপর কেউ যদি হামলার চেষ্টা করে তাহলে এমন জবাব দেওয়া হবে, যা মানবসভ্যতায় বিপর্যয় নেমে আসবে।

    বুধবার এক সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, ‘কেউ যদি রাশিয়াকে ধ্বংসের সিদ্ধান্ত নেয়, তাহলে তখন আমাদের পাল্টা হামলা চালানোর বৈধ অধিকার আছে। হামলা হলে বিশ্বব্যাপী মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে। কিন্তু রাশিয়ার একজন নাগরিক হিসেবে ও রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আমি জানতে চাই- যদি রাশিয়া না থাকে তাহলে কী ধরনের বিশ্ব হবে?”

    পুতিন পরিষ্কার করে বলেন, রাশিয়া পরমাণু হামলার শিকার না হলে কখনোই অন্য কোনো দেশের ওপর মস্কো পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাবে না।

    তিনি আরও বলেন, “পরমাণু হামলার সিদ্ধান্ত কেবল তখনই নেবো যখন আমাদের সতর্কীকরণ ব্যবস্থা শুধু শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত করবে না। বরং যখন শত্রুর ক্ষেপণাস্ত্রের গতিপথ সঠিকভাবে চিহ্নিত করতে পারবে এবং পরমাণু ওয়ারহেড রাশিয়ার ভূখণ্ডে পৌঁছাবে।”

    সপ্তাহখানিক আগে প্রেসিডেন্ট পুতিন তার বার্ষিক ‘ইউনিয়ন অব দ্যা স্টেট’ বক্তৃতায় বলেছিলেন, ‘কেউ যদি রাশিয়ার ওপর হামলা চালায়, তবে তারাও পাল্টা পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেবে।’

    তিনি আরও বলেছিলেন, ‘রাশিয়াকে যে সাইজ ও ক্ষমতাসম্পন্ন পরমাণু অস্ত্র দিয়ে হামলা করা হবে, মস্কোও সেই সাইজের ও তেমন ক্ষমতাসম্পন্ন অস্ত্র দিয়ে হামলা চালাবে।

  • ভারতে এবার ‘গান্ধীজি’র চশমা খুলে নিল দুর্বৃত্তরা

    ভারতে এবার ‘গান্ধীজি’র চশমা খুলে নিল দুর্বৃত্তরা

    ভারত জুড়ে মূর্তি ভাঙার ঘটনা চলছেই। এবার দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর ওপর হামলা চালাল দুর্বৃত্তরা। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথর, খুলে নেওয়া হল তাঁর চোখের চশমা। ঘটনাটি ঘটেছে দেশটির কেরলের কান্নুর জেলার তালিপারাম্ব এলাকায়।

    বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ তালিপারাম্ব তালুক কার্যালয় চত্তরে অবস্থিত গান্ধীর একটি মূর্তির ওপর হামলা চালায় বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এক অপরিচিত ব্যক্তি প্রথমে গান্ধীর চোখের চশমাটি খুলে নেয়। এরপর গান্ধীর গলা থেকে মালা খুলে নেওয়া হয়। শেষে মূর্তিকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন ওই অভিযুক্ত ব্যক্তি।  এসময় পাশে থাকা অনেকেই ওই ঘটনার ছবি তাদের মোবাইলে ধারণ করেন।

    ঘটনার পরই তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। মোবাইলের ছবি দেখে অভিযুক্তকে সনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানা গেছে।

    অন্যদিকে বুধবার রাতে উত্তর চেন্নাই’এর তিরুভত্তিউর-এ  সংবিধানের রচয়িতা বি.আর.আম্বেদকরের মূর্তিতে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে।
    উল্লেখ্য ভারতের ত্রিপুরায় রাজনৈতিক পালা বদলের পরই গত সোমবার রাতেই দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া শহরে ভ্লাদিমির লেনিন মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এরপর থেকেই গত তিন দিন ধরে কলকাতা, উত্তরপ্রদেশ, তামিলনাড়–, কেরলে একের পর এক মূর্তি ভাঙার ঘটনা ঘটে চলেছে।

    দেশজুড়ে এই মূর্তি ভাঙার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি প্রদানের কথাও বলেছেন তিনি। বিষয়টি নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’এর সঙ্গে কথাও বলেছেন মোদি। এরপরই এই ঘটনা বন্ধ করতে রাজ্যগুলিকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তার পরও মূর্তি ভাঙার রাজনীতি চলছেই।

  • বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে বড় জঙ্গি যুক্তরাষ্ট্র : হাফিজ সাঈদ

    বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে বড় জঙ্গি যুক্তরাষ্ট্র : হাফিজ সাঈদ

    বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি বাড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের সবচেয়ে বড় হুমকিদাতা৷ তাই বিশ্ব সন্ত্রাসের সবচেয়ে বড় জঙ্গি যুক্তরাষ্ট্র৷ এই ভাষাতেই যুক্তরাষ্ট্রকে বিঁধল জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সাঈদ৷

    এক ধর্মীয় জনসভায় গতকাল শুক্রবার সাঈদ বলেন, বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি বিগত কয়েক দশক ধরে মাথা চাড়া দিয়ে উঠেছে৷ তার প্রধান কারণ আমেরিকার হস্তক্ষেপ৷ পাশাপাশি, আমেরিকার কথা মেনে চলার জন্য পাকিস্তানকেও এক হাত নেন তিনি৷

    হাফিজ এদিন সন্ত্রাস প্রসঙ্গে সেই  সভায় বলেন, আমেরিকার তোষামোদ করার জন্যই এখন পাকিস্তান ও আফগানিস্তানের এই সন্ত্রাস বিদ্ধস্ত হাল৷ আফগানিস্তানে আমেরিকার ব্যর্থতার দায়ভার পাকিস্তানের ওপর চাপালেও, তা সঠিক নয় বলে জানিয়েছে এই কুখ্যাত জঙ্গি৷

    এর আগে, মার্কিন সেনাবাহিনীকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করে ইরান। আইএস নয়, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি বাহিনী হিসাবে মর্যাদা পেতে পারে মার্কিন সেনাবাহিনী। আমেরিকাকে আক্রমণ করে ইরানের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র সায়েদ হোসেন নাকাভি হোসেইনি এই মন্তব্য করেন।

  • ধর্ষণ মামলায় আটক ৭৬ বছর বয়সী বৃদ্ধ , কিশোরী অন্তঃসত্ত্বা

    ধর্ষণের শিকার ১৩ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ৭৬ বছর বয়সী আবদুল ওয়াহাব নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
    গত বৃহস্পতিবার তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের হাবিব নগরের আঘাপুরার। ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৭ সালের জুনের দিকে কিশোরীকে ধর্ষণ করেছেন।

    পুলিশ জানিয়েছে, কিশোরীর অভিভাবকরা ইতোমধ্যেই এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। তার পরই ওয়াহাবকে আটক করা হয়েছে।

    তিনি আরো বলেন, কিশোরীর বাবা অভিযোগে উল্লেখ করেছেন, তার মেয়েকে চকলেট ও চিপসের লোভ দেখিয়ে বাসায় নিয়ে গিয়ে ২০১৭ সালের জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়েছে। বর্তমানে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। বর্তমানে সাত মাসের গর্ভবতী সে।

  • বাবার যৌন হয়রানি নিয়ে প্রশ্ন, ক্ষুব্ধ ইভাঙ্কা ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী হিসেবে কাজ করছেন তার বড় মেয়ে ইভাঙ্কা।  প্রেসিডেন্ট নির্বাচনের আগ থেকেই ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।  যা এখনো অব্যাহত আছে। বিভিন্ন মডেল, অভিনেত্রীসহ ঘটনার স্বীকার সবাই জনসমক্ষে মুখ খুলছেন।  সম্প্রতি এসব অভিযোগকারীকে বিশ্বাস করেন কি না-এমন প্রশ্ন করা হয় ইভাঙ্কাকে।

    রবিবার এনবিসি নিউজের পিটার আলেক্সান্ডারকে সাক্ষাৎকার দেন ইভাঙ্কা। সেখানেই এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।  ইভাঙ্কা যেন জানতেনই এমন প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবেই।  একটু সময় নিয়ে তিনি বলেন, ‘বাবার যৌন হয়রানির শিকার মানুষদের অভিযোগগুলো বিশ্বাস করেন কী না?’-  এমন প্রশ্ন তার মেয়েকে করা উচিত নয়।  কারণ তিনি (ডোনাল্ড ট্রাম্প)  দৃঢ়ভাবেই বলেছেন এতে কোনো সত্য নেই।’ সূত্র : পলিটিকো

  • ইসরায়েল পাগল হয়ে গেছে

    ইসরায়েল পাগল হয়ে গেছে

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক ও মিডিয়া উপদেষ্টা বাসিনা শাবান বলেছেন, ‘সিরিয়া কর্তৃক এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করায় ইসরায়েল পাগল হয়ে গেছে।’

    সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের ইসলামি বিপ্লববার্ষিকীর এক অনুষ্ঠানে রবিবার তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, এফ-সিক্সটিন জঙ্গিবিমানটি ইরান ভূপাতিত করেছে বলে ইসরায়েল অভিযোগ করছে। কিন্তু এ অভিযোগের কোনো ভিত্তি নেই। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই বিমানটি ভূপাতিত করেছে। শুধু জঙ্গিবিমান নয়, ইসরাইলের অনেক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। এজন্য ইসরায়েল এখন পাগল হয়ে গেছে। কারণ এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ইসরায়েলি যুদ্ধাস্ত্রগুলোর টিকে থাকার ক্ষমতা নেই।

    শনিবার সকালে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এফ-সিক্সটিন জঙ্গিবিমানকে ভূপাতিত করার পর তেল আবিব জনমতকে ধোঁকা দিতে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে।

    ইসরায়েল দাবি করছে, সিরিয়া নয় বরং ইরান জঙ্গিবিমানটি ভূপাতিত করেছে। তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

  • রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৭১

    রাশিয়ায় যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। রবিবার রাশিয়া ও কাজাকিস্তান সীমান্ত সংলগ্ন অরস্কে এই বিমান দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

    জানা গেছে, ৬৫ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মীকে নিয়ে সারাতোভ এয়ারলাইন্সের বিমানটি এদিন সকালে অরস্কের উদ্দেশে যাত্রা শুরু করে। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে এটিসি’র সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। এরপরই রামেনস্কি এলাকায় বিমানটি ভেঙে পড়ার খবর মেলে। দুর্ঘটনার সাথে সাথেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়। শুরু হয়েছে উদ্ধারকাজ।

    সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দারা হঠাৎই দেখতে পান একটি জ্বলন্ত বিমান মাটিতে এসে আছড়ে পড়ল।

  • বিশ্বাসঘাতকতা করেছে সৌদি-আমিরাত

    বিশ্বাসঘাতকতা করেছে সৌদি-আমিরাত

    শান্তিতে নোবেল পদক জয়ী তাওয়াক্কুল কারমান বলেছেন, ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে। এসময় তিনি ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসনের বন্ধের আহ্বান জানান।

    আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে ইস্তাম্বুল থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তাওয়াক্কুল কারমান বলেন, ইয়েমেনের বৈধ সরকারের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের ঢাল হিসেবে ব্যবহার করে সৌদি আরব ও আমিরাত। ক্ষমতার প্রভাব বিস্তার ও কুৎসিত রাজনীতির চর্চা করতে গিয়ে তারা ইয়েমেনিদের বিক্রি করে দিয়েছে। এটা ইয়েমেনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

    তিনি আরও অভিযোগ করেন, ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাবুহ মানসুর হাদিকে সৌদি আরবে গৃহবন্দি করে রাখা হয়েছে।

    উল্লেখ্য, তাওয়াক্কুল কারমান একজন সাংবাদিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী। তিনি ‘উইমেন জার্নালিস্ট উইদাউট চেইন’ নামের একটি সংগঠনের নেতৃত্ব দেন। আরব বসন্তে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০১১ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান তিনি।

  • বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার খবর

    বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার খবর

    খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায়ের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। কোনো কোনো সংবাদমাধ্যমের প্রধান খবর ছিল এটি। কিছু সংবাদমাধ্যম আবার এ নিয়ে বিশ্লেষণও প্রকাশ করেছে।

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির অনলাইন সংস্করণে শিরোনাম করা হয়েছে ‘সংঘর্ষের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে’। প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুর্নীতির দায়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার ঘটনায় হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

    বার্তা সংস্থা এএফপির শিরোনাম ছিল এ রকম—‘বিরোধীদলীয় নেতা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত।’ খবরে আরও বলা হয়েছে, ‘একটি এতিমখানার জন্য ২ লাখ ৫২ হাজার ডলার চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা খালেদা জিয়া।’

    অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল, ‘ঘুষের জন্য বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড, আপিলের পরিকল্পনা’।

    খালেদা জিয়ার কারাদণ্ডের খবরে হওয়া বিক্ষোভের বিষয়টি শিরোনামে এনেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনলাইন সংস্করণ। শিরোনাম ছিল, ‘বিরোধীদলীয় নেতাকে কারাদণ্ড দেওয়ায় বাংলাদেশে সহিংস বিক্ষোভ।’ প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় ঘোষণার পর আদালতের বাইরে খালেদা জিয়ার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার শিরোনাম ছিল, ‘দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর জেল’। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর খবর দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান রায় ঘোষণা করেন।

    ‘আমি ফিরে আসব, কাঁদার প্রয়োজন নেই’— এটা ছিল হিন্দুস্তান টাইমসের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের শিরোনাম। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে খুললে প্রথমেই চোখে পড়ছে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের খবর। খবরের শিরোনাম হলো, ‘৫ বছর কারাদণ্ড খালেদা জিয়ার, উত্তপ্ত ঢাকা’। অন্যদিকে দ্য হিন্দুর অনলাইন সংস্করণের আন্তর্জাতিক বিভাগে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে এ খবর। এতে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় (পিটিআই) প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত।’ খবরে আরও বলা হয়, একই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা মতামতে সাংবাদিক জ্যোতি মালহোত্রা বলেছেন, খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ায় আরও শক্তিশালী হবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর অনলাইন সংস্করণে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে খালেদা জিয়ার কারাদণ্ডের খবর। শিরোনাম ছিল, ‘আত্মসাৎ করায় বাংলাদেশের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড।’