Category: আন্তর্জাতিক

  • ফ্রান্সের রাস্তায় রুটি নিয়ে দাঙ্গা!

    রুটি নিয়ে দাঙ্গা ইউরোপে কোনও নতুন ব্যাপার নয়। মধ্যযুগে ফুড রায়ট বা ব্রেড রায়ট যে একটা নৈমিত্তিক বিষয় চিল, তা ফরাসি ঐতিহাসিক ফেরনন্দ ব্রদেল তাঁর ‘সাসটেন্যান্স’ নামের যুগান্তকারী গবেষণা প্রবন্ধে দেখিয়েছেন।

    ফরাসি বিপ্লবের সময়ে এই দাঙ্গার সংখ্যা কমে এলেও, তা অবশ্যই ঘটেছিল আর সেই দাঙ্গা বদলে দিয়েছিল সমাজের গঠমকাঠামোর ভিত। কিন্তু আজ এই একবিংশে এসেও ফ্রান্সের রাস্তায় রুটি নিয়ে দাঙ্গা। ভাবলেও শিহরণ হয়। এমনটাই ঘটেছে সম্প্রতি আইফেল টাওয়ারের দেশে।

    হ্যাঁ, সম্প্রতি ‘নিউটেলা’ নামে বিখ্যাত ব্রেড-স্প্রেড প্রস্তুতকারক সংস্থা তাদের প্রত্যেকটি দ্রব্যের উপরে ৭০% ছাড় দেওয়ার কথা ঘোষণা করে, যা নিয়ে প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা ফ্রান্স। প্রত্যেকটি দোকানে উপচে পড়ে ভিড়। লাইন পড়ে যায় ‘নিউটেলা’র দ্রব্য কেনার জন্য। পরিস্থিতি যখন নাগালের বাইরে চলে যায় তখন পুলিশও ডাকতে হয়।

    এক সাক্ষাৎকার একটি দোকানের কর্মী জানিয়েছেন, “এমন ঘটনা আমি আগে কখনও দেখিনি। বাইরে প্রচুর লোক অপেক্ষা করছে শুধুমাত্র এই নিউটেলা কেনার জন্য।” যারা লাইনে দাঁড়িয়ে এই দাঙ্গা করেছেন, তারা কেউই গরিব মানুষ নন। রীতিমতো স্বচ্ছল মানুষের দল যে এই রকম দাঙ্গা করতে পারেন, তাও আবার খাবার নিয়ে, তা ভাবাই দুরূহ।

    অবশেষে সংস্থা ঘোষণা করে জানায়, ‘নিউটেলা’র উপরে তাদের দেওয়া ছাড়ের সময়সীমা শেষ হয়েছে এবং এইরকম ঘটনার জন্য তাঁরা দুঃখিত।  প্রসঙ্গত, ‘নিউটেলা’ হ্যাজেল নাট নামের এক বাদাম ও কোকো থেকে প্রস্তুত এক ব্রেড স্প্রেড। এর স্বাদ চকোলেটের। ইউরোপে ‘নিউটেলা’-র জনপ্রিয়তা প্রশ্নাতীত।

  • ফ্রান্সে নারীদের কটূক্তি করলেই জরিমানা

    ফ্রান্সে নারীদের কটূক্তি করলেই জরিমানা

    নারীদের প্রতি বেড়ে চলা যৌন হয়রানি রুখতে নতুন আইন প্রণয়ন করেছে ফ্রান্স। যেখানে নারীদের নিয়ে কোনো রকম কটূক্তি করলে ৯০ ইউরো (৯ হাজার ৩১৪ টাকা জরিমানা) নির্ধারণ করা হয়েছে।

    মূলত, নারীদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতেই এ পদক্ষেপ গ্রহণ করেছে প্যারিস প্রশাসন।

    আইনে বলা হয়েছে, প্রকাশ্যে যদি কেউ কোনোভাবে নারীদের সঙ্গে অপমানজনক ব্যবহার করে তাহলেই সেই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে ধরে নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষও হতে পারে। হতে পারেন কোনো বিখ্যাত ব্যক্তিত্ব। তবে যেই হন না কেন, শাস্তির বহর কিন্তু ব্যক্তি বিশেষে বদলাচ্ছে না। শাস্তি একটাই। নারীদের কোনোভাবে হেনস্তা করলেই দিতে হবে ৯০ ইউরো জরিমানা।

    যৌন আগ্রাসন রুখতে চালু হওয়া সরকারি পদক্ষেপে সমর্থন জানিয়েছে প্যারিসের প্রত্যেক রাজনৈতিক দল।

    উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই নারীদের যৌন হয়রানি সংক্রান্ত খবরে উত্তাল হয়েছিল প্যারিস। শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছিল। প্রকাশ্যে রাজপথেই নারীরা যৌন হেনস্থার শিকার হচ্ছিলেন। একাকি নারী দেখলেই আক্রমণ করছিল দুর্বৃত্তরা। পুলিশি সক্রিয়তা বাড়লেও হেনস্তার ঘটনা রুখে দেওয়া যায়নি।

    অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অনেক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে ওই পর্যন্তই। দিন দুয়েক জেলে কাটিয়ে ছাড়া পেয়ে গেছে সেই কীর্তিমান। বিষয়টি নিয়ে নগরবাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত আসরে নামে প্রশাসনিক কর্তাব্যক্তিরা। রাজনৈতিক নেতা ও পুলিশকে সঙ্গে নিয়ে বৈঠকে বসা হয়। তারপরেই এই সিদ্ধান্তে নেয় ফ্রান্স সরকার।

  • স্ত্রীকে খুন করে স্টোভে রান্না করল স্বামী!

    নারী বিদ্বেষী হওয়ায় নিজের প্রাক্তন স্ত্রীকে খুন করে, তার দেহ টুকরো টুকরো করে কেটে তা স্টোভে রান্না করেছে এক ব্যক্তি। নারকীয় এই ঘটনা ঘটেছে মেক্সিকোতে। নিহত ওই নারী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

    জানা গেছে, ওই নারীর প্রাক্তন স্বামী নারী বিদ্বেষী ছিল। সে কারণেই সে তার স্ত্রীকে নৃশংসভাবে খুন করে।

    তদন্তকারী গোয়েন্দাদের কাছ থেকে জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি ২৮ বছরের ম্যাগডালেনা আগুইলার রোমেরো তার সন্তানদের ট্যাস্কোতে তার প্রাক্তন স্বামীর বাড়ি থেকে আনতে যান। কিন্তু স্বামীর বাড়ি থেকে আর তিনি ফিরে আসেননি। পরে পুলিশ অভিযুক্ত সিজার লোপেজের বাড়ি থেকে নারীর দগ্ধ দেহ উদ্ধার করে।

    স্টোভের ওপর একটি পাত্রে নারীর টুকরো করা দেহাবশেষ পোড়া অবস্থায় পাওয়া যায়। কিছুটা দেহের টুকরো প্ল্যাস্টিক ব্যাগে করে ফ্রিজে রাখা ছিল, সেটাও উদ্ধার করে পুলিশ।

    পুলিশ ধারণা করছে, দেহটিকে টুকরো করে রান্না করা হয়েছিল। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

  • শিশুদের নাম হিসেবে জার্মানিতে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ‘মুহাম্মদ’

    শিশুদের নাম হিসেবে জার্মানিতে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ‘মুহাম্মদ’

    জার্মানিতে ছেলে শিশুদের ‘মুহাম্মদ’ নামটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে ‘মুহাম্মদ’ নামটি  ২৬তম পছন্দের তালিকায় রয়েছে। গত এক দশকের কম সময়ের মধ্যে ৪১ ধাপ এগিয়ে নামটি এই অবস্তান অর্জন করেছে । খবর ডেইলি মেইল’র।

    সোসাইটি ফর জার্মান ল্যাঙ্গুয়েজ জানিয়েছে , যদি মুহাম্মদ নামের বিভিন্ন বানান আমলে নেয়া হয় তাহলে এর অবস্থান আরও সামনে এগিয়ে আসবে। এমনকি  আগামী তিন বছরের মধ্যে সেরা দশের তালিকায় চলে আসবে মুহাম্মদ ।

    সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু ইওয়েল বলেন, এটা জার্মানিতে মুসলিম মাইগ্রেশনের কারণে হচ্ছে। এমনকি ২০২১ সালের মধ্যে মুহাম্মদ নামটি ১ নম্বর পছন্দের তালিকায় চলে আসবে।

    উল্লেখ্য, কট্টর ইসলামবিদ্বেষী রাজনৈতিক দল এএফডির নেতা আর্থার ওয়েঙ্গারের ইসলাম গ্রহণের সংবাদ গণমাধ্যমে প্রচারিত হওয়ার সময়েই এমন একটি খবর প্রকাশ পেল। এছাড়া গত মে মাসের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে লন্ডনে পছন্দের প্রথম ১০টি নামের তালিকায় মুহাম্মদ নামটি আছে ২য় নম্বরে।  ২০১৬ সালে আমেরিকায় জন্ম নেয়া ৯৫৮ জন শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মদ।

  • মুসলিম বিরোধী টুইটের জন্য ক্ষমা চাইবেন ট্রাম্প

    মুসলিম বিরোধী টুইটের জন্য ক্ষমা চাইবেন ট্রাম্প

    মুসলিমবিরোধী একটি টুইটের জন্য ক্ষমা চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    আইটিভি নামের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আপনারা যদি বলেন যে তারা খুবই ভয়ংকর, ভয়ংকর বর্ণবাদী হন তাহলে তাদের ভিডিও শেয়ার করার জন্য আমি ক্ষমা চাইবো। আর আমার টুইটে যদি কেউ দু:খ পেয়ে থাকেন তাদের কাছেও আমি ক্ষমা চাইবো।

    উল্লেখ্য, গত নভেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের কট্টরপন্থীদের একটি ভিডিও শেয়ার করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এমনকি ব্রিটিশ সরকারও এই ধরনের কর্মকান্ডের নিন্দা জানায়। তবে এই প্রথম কোনো টুইটে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প।

  • রাশিয়ার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা

    রাশিয়ার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা

    ক্রিমিয়া প্রজাতন্ত্রে বাণিজ্যিক পণ্য পাঠানোর অভিযোগে রাশিয়ার আরো কিছু ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়  এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় এখন নতুন করে আরো ২১ জন রুশ কর্মকর্তা ও নয়টি রুশ কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এসব ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ, তারা ক্রিমিয়া প্রজাতন্ত্রে জার্মানির সিমেন্স কোম্পানির তৈরি গ্যাস টার্বাইন সরবরাহ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার উপ জ্বালানিমন্ত্রী আন্দ্রে চেরেজোভ রয়েছেন।

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রতিহত করার লক্ষ্যে রাশিয়া ‘সতর্ক ব্যবস্থা’ গ্রহণ করবে।

  • পাকিস্তানে শিশু পর্নোগ্রাফি চক্রের মূল হোতা মন্ত্রীরা

    পাকিস্তানে শিশু পর্নোগ্রাফি চক্রের মূল হোতা মন্ত্রীরা

    পাকিস্তানে শিশু পর্নোগ্রাফি চক্রের মূল হোতা দেশটির পাঞ্জাব প্রদেশের এক মন্ত্রী। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন প্রভাবশালী নেতা ও কর্মকর্তা। সম্প্রতি দেশটির কাসুর শহরে ৬ বছর বয়সী শিশু জয়নাবকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডেও ওই চক্র দায়ী বলে ধারণা করা হচ্ছে।

    শিশু জয়নাবকে ধর্ষণ এবং হত্যায় জড়িত সন্দেহে আটক মোহাম্মদ ইমরান আলি ওই মন্ত্রীর অপরাধচক্রের অন্যতম সহযোগী।

    বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিমকোর্টে এমন সব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। কিন্তু কে সেই মন্ত্রী বা কারা তার সহযোগী, তাদের পরিচয় প্রকাশ করেননি সুপ্রিমকোর্ট।

    পাকিস্তানের টিভি উপস্থাপক ড. শহিদ মাসুদ দাবি করেন, জয়নাব হত্যার প্রধান সন্দেহভাজন ইমরান পাকিস্তানের একজন কেন্দ্রীয় মন্ত্রীসহ প্রভাবশালী এক গোষ্ঠীর সমর্থনপুষ্ট। সরকারিমহলের কোনো নেতার বিরুদ্ধে এমন গুমর ফাঁস করে দেয়ায় জীবন সংশয়ে রয়েছেন ড. শহিদ। এমনকি তার আশঙ্কা, পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই ইমরানকে হত্যা করা হতে পারে।

    উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কোরআন ক্লাস শেষে বাসায় ফেরার পথে পাঞ্জাবের কাসুর শহর থেকে জয়নাবকে অপহরণ করা হয়। সেসময় বাবা-মা ওমরাহ পালন করতে সৌদি আরবে থাকায় খালার কাছে ছিল সে। ৯ জানুয়ারি শাহবাজ খান রোডে আবর্জনার স্তূপ থেকে জয়নাবের লাশ উদ্ধার করে পুলিশ।

  • জাপানের আকাশে রহস্যময় ধোঁয়া!

    জাপানের আকাশে রহস্যময় ধোঁয়া!

    জাপানের কিউশু দ্বীপে সম্প্রতি অদ্ভুত এক আকাশযান দেখতে পান স্থানীয়রা। রাতের আকাশে অজানা এক আকাশযান পুরো আকাশে আলোর রেখা টেনে চলে যায়। ভোরের আলো ফোটা পর্যন্ত সেই রহস্যময় ধোঁয়ার রেখা দেখতে পান স্থানীয়রা।

    আর সেই দৃশ্যকে ঠিকই ধরে রেখেছেন স্থানীয়রা। এদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছেড়েও দেন। এরপরই ভাইরালে পরিণত হয় ঘটনাটি।

    এ ব্যাপারে অনেকেই অনেক মন্তব্য করেছেন। তবে অধিকাংশের মতামত ছিল এটা ভিনগ্রহের যান না হয়েই যায় না! আবার অনেকের মতে, এটা যুদ্ধবিমান। প্রচণ্ড গতিতে যাওয়ায় পেছনে ধোঁয়ার রেখা ফেলে গেছে।

    তবে আবহাওয়া সংবাদে বলা হয়, ওই রাতে কিমোটসুচি শহরের কাছে অবস্থিত ‘উচিনোরা স্পেস সেন্টার’ থেকে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এপসিলন ৩ (Epsilon-3) নামের রকেটটি মহাকাশে পাড়ি দেয়।

    অবশ্য কেউ কেউ বলেছিলেন, সেই রকেট সন্ধ্যায় উৎক্ষেপণের কথা! তাহলে এতো রাতে কেন তার ধোঁয়া দেখা যাবে? এ ব্যাপারে মহাকাশ সংস্থা জানায়, সেদিন খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে রকেটটিকে উৎক্ষেপণ করা হয়।

  • সু চি’র ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলে মার্কিন কূটনীতিকের পদত্যাগ

    সু চি’র ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলে মার্কিন কূটনীতিকের পদত্যাগ

    রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে পরামর্শ দেয়ার জন্য যে আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে সেটির সদস্য এবং সুপরিচিত মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন পদত্যাগ করেছেন।

    রোহিঙ্গা সংকট সমাধানে এই প্যানেলের ভূমিকা ও অং সান সু চি’র ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলেছেন রিচার্ডসন। প্যানেলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিচার্ডসন এটিকে ‘লোক দেখানো’ বলে উল্লেখ করেছেন।

    মিয়ানমার সরকার রিচার্ডসনকে এ প্যানেলে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, রোহিঙ্গাদের দুর্দশার বিষয়টি আন্তরিকতার সাথে আলোচনা করা হয়নি। তিনি অং সান সু চি’র ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন।

    একসময় ক্লিনটন প্রশাসনে কাজ করা এই অভিজ্ঞ কূটনীতিক বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চি’র ‘নেতৃত্বে নৈতিকতার ঘাটতি’ রয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রিচার্ডসন বলেছেন, সোমবারে এক বৈঠক চলার সময় সু চি’র সাথে তার কথা কাটাকাটি হয়েছে।

    সোমবারের বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে রিপোর্ট করতে গিয়ে মিয়ানমারে আটক হওয়া রয়টার্সের দুই সাংবাদিকের আটক হবার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন রিচার্ডসন।

    এই প্রসঙ্গের অবতারণা করতেই সু চি ‘ক্ষিপ্ত’ হয়ে যান এবং এ বিষয়ে কথা বলা ‘অ্যাডভাইজরি বোর্ডের কাজ নয়’ বলেও তিনি সাফ জানিয়ে দেন।

    এছাড়া এই প্যানেল নামে মাত্র থাকলেও কাজের কাজ কিছু না করে মূলত সেদেশের সরকারকে তুষ্ট রাখা বা মনোরঞ্জন করাই মূল উদ্দেশ্য বলেও তিনি উল্লেখ করেছেন।

    তার ভাষায় সরকারের জন্য ‘চিয়ার-লিডিং স্কোয়াড’ হিসেবে কাজ করবেন না বলেই তিনি পদত্যাগ করেছেন।

    অং সান সু চি উদ্যোগে গত বছর এ আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড গঠন করেছিল মিয়ানমার সরকার। এর উদ্দেশ্য ছিল রাখাইন রাজ্যের স্থিতিশীলতার জন্য সুপারিশ বাস্তবায়ন করা। ১০ সদস্য বিশিষ্ট এ উপদেষ্টা বোর্ডের পাঁচজন বিদেশী সদস্য।

    রিচার্ডসনের পদত্যাগের পর এখনো মিয়ানমার সরকারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নির্যাতনের হাত থেকে বাঁচতে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে যে নৃশংসতা চলছে, সেটিকে জাতিসংঘ ‘জাতিগত নিধনের একটা ধ্রুপদী উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে।

  • পাকিস্তানের মাটিতে ট্রাম্পের ড্রোন হামলা

    পাকিস্তানের মাটিতে ট্রাম্পের ড্রোন হামলা

    আর্থিকভাবে সাসপেন্ড করার পর এবার পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। সেই হামলায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার পাকিস্তানের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

    এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চলের দাপা মামোজাই নামে একটি গ্রামে ড্রোন হামলা চালায় আমেরিকা। আহসান খোরাই, নাসির মেহমুদ নামে দুই হাক্কানি নেটওয়ার্কের জঙ্গি নিহত হয়েছেন।

    গত বছর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর একাধিকবার আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। চলতি মাসের শুরুতেই এক ড্রোন হামলায় এক ব্যক্তি আহত হয়, এছাড়া গত বছরের ২৬ ডিসেম্বর আরও হামলায় আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে।

    পাকিস্তানে হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবারই চাপ দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি পাকিস্তানের জন্য বরাদ্দও কমিয়ে দিয়েছে আমেরিকা।