Category: আন্তর্জাতিক

  • সিস্টিন চ্যাপেলের ভিতরেই মাতৃদুগ্ধ পান করাতে বললেন পোপ

    সিস্টিন চ্যাপেলের ভিতরেই মাতৃদুগ্ধ পান করাতে বললেন পোপ

    তামিলনাড়ুর জন্য গিয়েছিলেন জয়ললিতা। সাংসদ সে কাজটা সংসদ কক্ষের ভিতরেই। বললেন খোদ পোপ ফ্রান্সিস। উদ্দেশ্যে বললেন, ‘শিশু কেঁদে ওঠে বা ওদের খিদে, সিস্টিন চ্যাপেলের ভিতরেই মাতৃদুগ্ধ পান করান। কারণ এই স্নেহ-মমতার সর্বোৎকৃষ্ট’ মাতৃদুগ্ধ পান করান কোথায়, কীভাবে হবে, তা আদৌ জনসমক্ষে কি না.. তা নিয়ে বিতর্ক হয়নি।

    নারীরা অনেক বলেছেন, সদ্যোজাত শিশু ৬ মাস পর্যন্ত, এই বয়সের যে কোনও সময় খিদে পাবে। মায়েরা যদি বাড়ির থাকেন, তখন সন্তান সাথে থাকলেও মাতৃদুগ্ধ পান করানো যায় না। কারণ রাস্তাঘাটে তার ব্যবস্থা নেই ও একটা অস্বস্তিও কাজ করে-লোকে কী ভাববে।

    তাছাড়া সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে গিয়ে যৌন হেনস্থার মুখেও বহু সময় নারীদের পড়তে হয়েছে। সেটাও তাই একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই পুরো তামিলনাড়ু জুড়ে জয়ললিতা রাস্তার পাশে পাশে শেল্টার বানিয়েছিলেন, যাতে মায়েরা সন্তানদের বুকের দুধ খাওয়াতে পারেন। সে ক্ষেত্রে নারীদের অস্বস্তিবোধ থাকবে না।

    অস্ট্রেলিয়ার ওই সাংসদ সদ্যোজাতকে পার্লামেন্টের অধিবেশনেই নিয়ে যান ও তাকে সেখানেই মাতৃদুগ্ধ পান তিনি সব নতুন মায়েদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা যেন সন্তানকে নিজের কর্মস্থলে বা রাস্তাঘাটেই দুগ্ধপান করান। এতে লজ্জা বা অস্বস্তির কোনও কারণ নেই। এভাবেই মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা নিয়ে নানা সময়ে উদ্যোগী হয়েছেন নানা স্তরের মানুষ। তবে রবিবার ‘ব্যাপটাইজ’ করার অনুষ্ঠানে পোপের এই কথা যে নিঃসন্দেহে সুদূরপ্রসারী, তা নিয়ে বিতর্ক নেই।

    স্টিন চ্যাপেল রোমান ক্যাথলিকদের অন্যতম পবিত্র স্থান। তার ভিতরে মাতৃদুগ্ধ পানের অনুমতি এক রকম অভাবনীয়ই। এ দিন ১৮টি মেয়ে ও ১৬টি ছেলেকে ‘ব্যাপটাইজ’ করেন পোপ।

    সেই অনুষ্ঠানেই সকলকে অবাক করে দিয়ে খ্রিস্টানদের ধর্মগুরু বলেন, ওরা যদি কান্নার কনসার্ট শুরু করে, যদি ওদের অস্বস্তি হয়, খিদে পায় বা শীত করে ওদের মাতৃদুগ্ধ পান করান এর ভিতরেই ভয় পাওয়ার কোনও কারণ নেই। এটা ভালোবাসারই আর একটা রূপ মাত্র। এ ক্ষেত্রে দুটো বার্তা দেওয়া গেছে বলে অনেকেই মনে করছেন।

    প্রথমত, মাতৃদুগ্ধ পান করাতে চান না অনেক মা। বিশেষত, যে কোনও দেশের শহরাঞ্চলে এই প্রবণতা বেশি। এই বার্তায় সন্তানকে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তার গুরুত্ব বোঝানো হয়েছে। হয়তো কিছু ক্ষেত্রে ধর্মগুরু বলায় মতের পরিবর্তন হতে পারে।

    দ্বিতীয়ত, কর্মস্থল-সহ জনসমক্ষে মাতৃদুগ্ধ পানের কোনও ভয় বা লজ্জা নেই, এগিয়ে আসতে হবে মায়েদেরই। এই বার্তাও গেছে পোপের কথায়। মাতৃদুগ্ধ পান নিয়ে সচেতনতা বাড়ানোর নানা উদ্যোগ চলছে দেশে-বিদেশে। সেখানে পোপের বক্তব্য অনুঘটকের কাজ করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় ইচ্ছুক উত্তর কোরিয়া

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় ইচ্ছুক উত্তর কোরিয়া

    দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে এ সপ্তাহের আন্তঃকোরীয় আলোচনায় পারিবারিক পুনর্মিলন কার্যক্রম আবারো শুরু করার ব্যাপারে আলোচনার প্রচেষ্টা চালাবে সিউল। সোমবার সিউলের শীর্ষ কূটনীতিক একথা জানান। খবর এএফপি’র।
    পুনর্মিলন বিষয়ের ওপর উত্তর কোরিয়া বেশি গুরুত্ব দেয়ার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এমন কথা বলা হলো। কোরীয় যুদ্ধের কারণে এসব পরিবার পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
    দুই বছরেরও বেশি সময় পর গত সপ্তাহে এই প্রথমবারের মতো দুই কোরিয়া সংলাপে বসতে সম্মত হয়। আর সে ঘোষণা অনুযায়ী  তারা মঙ্গলবার পানমুনজম গ্রামে আলোচনায় বসতে যাচ্ছে। এই গ্রামেই উভয়পক্ষের মধ্যে অস্ত্রবিরতি পালন করা হয়।
    এ আলোচনায় দক্ষিণ কোরিয়ায় আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার অংশ গ্রহণের বিষয়টির ওপর বেশি গুরুত্ব দেয়া হবে। তবে উভয় পক্ষ তাদের নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।
    কোরীয় যুদ্ধ (১৯৫০-৫৩) অবসানের কারণে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই অস্ত্রবিরতি চললেও টেকনিক্যালি দুই কোরিয়া যুদ্ধের মধ্যেই রয়েছে। বাসস
  • ভারতে অগ্নিকাণ্ডে পানশালার ৫ কর্মী নিহত

    ভারতে অগ্নিকাণ্ডে পানশালার ৫ কর্মী নিহত

    ভারতের দক্ষিণাঞ্চলীয় নগরী বেঙ্গালুরুর একটি পানশালা ও রেস্তোরাঁয় সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ এ কথা জানায়।
    কর্মকর্তারা বলছেন, যারা প্রাণ হারিয়েছে তারা পানশালার কর্মী। অগ্নিকাণ্ডের সময় তারা সেখানে ঘুমিয়ে ছিলো। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
    এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ (স্থানীয় সময়) ভোররাত আড়াইটার দিকে কৈলাশ বার ও রেস্তোরাঁয় আগুন ধরে যায়।’ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
    বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘন্টা চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।
  • গরমে পুড়ছে অস্ট্রেলিয়া, ৭৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা সিডনিতে

    গরমে পুড়ছে অস্ট্রেলিয়া, ৭৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা সিডনিতে

    গরমে পুড়ছে অস্ট্রেলিয়া। দেশটির জনপ্রিয় পর্যটন ও ব্যবসায়িক কেন্দ্র সিডনিতে তাপমাত্রা দীর্ঘ ৭৯ বছরের রেকর্ড ভেঙেছে। গতকাল রবিবার সেখানে তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৩৯ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা। নিউ সাউথ ওয়েলস এর আবহাওয়া বিভাগ সিডনির পেনরিথের সর্বোচ্চ তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছে।
    রবিবারের আগে ২০১৩ সালে সর্বশেষ সিডনির তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। প্রচণ্ড গরমে স্থানীয় বাসিন্দাদের কাজ ছাড়া ঘরের বাইরে যেতে নিরুত্সাহিত করা হয়েছে। এ সময় বেশি বেশি তরল খাবার নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। খবর:বিবিসি।
    গত শনিবার স্থানীয় সময় ১০টায় সিডনি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট চলাকালে অসহনীয় তাপমাত্রার কারণে খেলোয়াড়রা কোর্টের বাইরে চলে যান। তাপমাত্রার কারণে সিডনি ও এর আশপাশের এলাকায় জরুরি অগ্নি সতর্কতা জারি করা হয়েছে।
    বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূমি ও সমুদ্রের তাপমাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে যা বিপর্যয় ডেকে আনতে পারে। কয়েক দশকের মধ্যে দেশটির দুই বৃহত্তম শহর সিডনি ও মেলবোর্নকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোকাবিলা করতে হতে পারে।
  • মেয়ে ইভানকাকে ট্রাম্পের ‘স্ত্রী’ মনে করেন ঘনিষ্টজনেরা!

    মেয়ে ইভানকাকে ট্রাম্পের ‘স্ত্রী’ মনে করেন ঘনিষ্টজনেরা!

    একটি বই প্রকাশ নিয়ে তুলকালাম চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে কোনো উপায়ে বইটির প্রকাশনা বন্ধ করতে। অন্যদিকে প্রকাশকও নাছোড়বান্দা। তিনি প্রকাশ করবেন আলোচিত বইটি।

    হোয়াইট হাউজে দীর্ঘদিনের যাতায়াতের অভিজ্ঞতা থেকে প্রথিতযশা সাংবাদিক মিশেল ওলফ এর লেখা এ বই; যাতে স্থান পেয়েছে ট্রাম্প ও হোয়াইট হাউজে তার আশেপাশের দুই শতাধিক ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক নানা তথ্য। বইটির নাম ‘Fire and Fury: Inside the Trump White House।

    কী আছে বইটিতে? প্রকাশের আগে এ চুম্বক কিছু তথ্য তুলে ধরেছে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম। পাঠকদের জন্য সেখান থেকে কিছু ঘটনা ও উদ্ধৃতি এখানে তুলে দেয়া হল-

    ১. ইভানকা ও তার স্বামী জ্যারেড কুশনার নিজেদের মধ্যে আলাপ করে স্থির করেছেন, ভবিষ্যতে তাদের মধ্য থেকে কাউকে প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে কে করবেন। দুইজনেই একমত হয়েছে যে, ইভানকাই প্রেসিডেন্ট প্রার্থী হবেন।

    ২. মার্কিন সংবিধান নিয়ে তেমন কিছুই জানতেন না ট্রাম্প। তবুও প্রেসিডেন্ট প্রার্থী থাকাবস্থায় সংবিধান নিয়ে পড়াশোনায় তার কোনো আগ্রহই ছিলো না। ট্রাম্পের সাবেক ক্যাম্পেইন ম্যানেজার স্যাম নানবার্গ বলেন, ‘বড়জোর তাকে চতুর্থ সংশোধনী পর্যন্ত পড়ানো গিয়েছিলো।’

    ৩. সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস সম্পর্কে বহু আজেবাজে কথা বলেছেন প্রেসিডেন্ট। ‘ইয়েটসের প্রতি কেন জানি প্রথম থেকেই বেজায় ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। তাকে নিয়ে কথা বলার সময় জঘন্য অশ্লীল শব্দও ব্যবহার করতেন প্রেসিডেন্ট’, ওলফ তার বইয়ে লিখেছেন।

    ৪. সহযোগী ও নিজের ঘনিষ্টজনদের কারো সাথে ফোনে কথা বলা শেষে ওই ব্যক্তির ভুলত্রুটি নিয়ে আজেবাজে কথা বলেন ট্রাম্প। যেমন উপদেষ্টা ব্যাননের ব্যাপারে একবার বলেছিলেন, ‘ব্যানন মোটেও অনুগত নয়। তার বিশ্রি চেহারার কথা নাই বা বললাম! আর প্রিবাস (সাবেক উপদেষ্টা) খুবই দুর্বল লোক। ও যে একটা বাইট্টা তা আর বললাম না!’ অন্যাদের ব্যাপারেও এমন অনেক মন্তব্য তুলে ধরা হয়েছে বইটিতে। এমনকি এমন বিদ্রুপ থেকে বাদ যাননি ট্রাম্পের নিজের জামাত জ্যারেড কুশনারও।

    ৫. ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও হোয়াইট হাউজের চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন নিজেই স্বাক্ষ্য দিয়েছেন যে, ২০১৬ সালে নির্বাচনী প্রচারণা চলার সময় ট্রাম্প টাওয়ারে রুশ সরকারের সাথে সংযোগ থাকা এক আইনজীবীর সাথে বৈঠক করেন হবু প্রেসিডেন্ট। ওলফের বইয়ে ব্যানন এই বৈঠককে ‘রাষ্ট্রদ্রোহী’ ও ‘দেশপ্রেমবিরোধী’ বলে অভিহিত করেন।

    ৬. ট্রাম্প প্রায়ই ম্যাকডোনাল্ডে গিয়ে খাবার খান। তার ভয়, হোয়াইট হাউজে তার জন্য প্রস্তুত করা খাবারে বিষ মিশিয়ে দেয়া হতে পারে! ম্যাকডোনাল্ডে গিয়ে খেলে আগে থেকে সে খাবারে কারো বিষ মেশানোর সুযোগ থাকবে না।

    ৭. হোয়াইট হাউজের যোগাযোগ বিষয়ক পরিচালক হোপ হিকস এবং ট্রাম্পের সাবেক ক্যাম্পেইন ম্যানেজার কোরে লিওয়ান্ডোস্কির মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিলো। এক পর্যায়ে কোরে’কে বরখাস্ত করেন ট্রাম্প। এরপর একদিন হিকস’কে ট্রাম্প জিজ্ঞেস করলেন, ‘ওকে বরখাস্ত করার পর তোমার মন খারাপ হয়েছিলো কেন? তার জন্য অনেক করেছো। তোমার মতো কোমরওয়ালা মেয়ে তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া।’

    ৮. হিকসের সাথে ট্রাম্পের খুবই ঘনিষ্ট সম্পর্ক। ঘনিষ্টজনেরা তাকে ট্রাম্পের মেয়ের মতো মনে করেন। অন্যদিকে ট্রাম্প ও তার নিজের মেয়ে ইভানকার ব্যাপারে ইতিবাচক ধারণা নেই হোয়াইট হাউজ স্টাফদের মধ্যে। ওলফ তার বইয়ে লিখেছেন, ‘আসলে হিকস হচ্ছে ট্রাম্পের সত্যিকারের মেয়ে, আর ইভানকাকে মনে করা হয় তার সত্যিকারের স্ত্রী!’

    ৯. শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, ব্যাননের দাবি হচ্ছে- ট্রাম্পের ছেলে ওই আইনজীবীকে ট্রাম্পের রুমে নিয়ে গিয়েছিলেন একান্তে কথা বলার জন্য। রুশ ওই ব্যক্তিটিকে ট্রাম্পের একান্ত রুমে নিয়ে যাওয়ার বিষয়ে স্টিভ ব্যানন শতভাগ নিশ্চিত। এমনটিই জানানো হয়েছে বইয়ে।

    ১০. ট্রাম্পে নিজেও বিশ্বাস করতেন না তিনি নির্বাচনে জিতে যাবেন। তার প্রচারণা ক্যাম্পের কেউও তা বিশ্বাস করতো না। ৪৫ হাজার ডলারের বিনিময়ে রাশিয়ায় গিয়ে একটি বক্তৃতা দেয়ার প্রস্তুাবে রাজি হওয়ার বিষয়ে ট্রাম্পের সাবেক উপদেষ্ট মাইকেল ফ্লিন তখন বলেছিলেন, ‘যদি আমরা নির্বাচনে জিততাম তাহলেই শুধু এটা (রাশিয়ায় গিয়ে বক্তব্য দেয়া) সমস্যার সৃষ্টি করতো।’ অর্থাৎ, নির্বাচনে জিতবেন না এটা ধরে নিয়েই ৪৫ হাজার ডলারের লোভনীয় প্রস্তাবটি হাতছাড়া করতে চাননি ফ্লিন!

    ১১. প্রেসিডেন্ট হিসেবে তার শপথানুষ্ঠান নিয়ে সন্তুষ্ট ছিলেন না ট্রাম্প। বইয়ে বলা হয়েছে, ‘খ্যাতিমান তারকারা অনুষ্ঠানে হাজির না হওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। ব্লেয়ার হাউজের স্থান সংকুলান নিয়েও অসন্তুষ্ট ছিলেন। এসব নিয়ে স্ত্রী মেলানিয়ার সাথে সবার সামনেই ঝগড়া করছিলেন হবু প্রেসিডেন্ট। এক পর্যায়ে মেলানিয়া কাঁদো কাঁদো হয়ে গিয়েছিলেন।’

    ১২. ৬টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণে বাধা দেয়ার আদেশ ট্রাম্প জারি করেন শুক্রবার (সপ্তাহের শেষ দিনে)। আদেশ জারির জন্য কেন সপ্তাহের শেষ দিনকে বেছে নিলেন- এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের সাবেক উপদেষ্টা ব্যানন বলেন, ‘যাতে করে অতি উদারপন্থীরা এয়ারপোর্টে গিয়ে মারামারি করতে পারে।’

    ১৩. মোটেও বই পড়েন না ডোনাল্ড ট্রাম্প। ‘বই পড়ে তথ্য ও জ্ঞানে সমৃদ্ধ হওয়ার কোনো চেষ্টাই করেন না তিনি। এমনকি বইয়ের পাতাও উল্টে দেখেন না। অনেকে মনে করেন, বাস্তবিক কোনো কাজের জন্য ট্রাম্প একজন অর্ধশিক্ষিত লোক’, বলা হয়েছে বইয়ে।

    ১৪. স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে বিছানায় যাওয়ার নানা ঘটনা বলতেন ট্রাম্প। ওলফ লিখেছেন, ‘ট্রাম্প এটা বলতে খুব পছন্দ করতেন- ‘যেসব জিনিস জীবনকে অর্থবহ করে তুলে তার মধ্যে অন্যতম হলো বন্ধুদের স্ত্রীদেরকে বিছানায় নিয়ে যেতে পারা।’

    ১৫. মার্কিন এই প্রেসিডেন্টের দৈনন্দিন জীবনে রুটিন বলতে কিছু নেই। বইয়ে বলা হয়েছে, কখনো দেখা যেত সন্ধ্যায় স্টিভ ব্যাননের (সাবেক উপদেষ্টা) ডিনার না করে অল্প কিছু খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছেন। আর শুয়ে শুয়ে টিভি দেখছেন আর ফোনে কথা বলছেন।

  • এই বইয়ের কারণে ট্রাম্পের পতন হবে

    এই বইয়ের কারণে ট্রাম্পের পতন হবে

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি বই লিখেছেন সাংবাদিক মাইকেল ওলফ। তিনি দাবি করেছেন, এ বইয়ের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পতন হবে।

    ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা সে বইয়ের কারণে ব্যাপক আলোড়ন পড়ে গেছে। ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ নামে সে বইয়ে দাবি করা হয়েছে যে, ২০১৬ সালের নির্বাচনে জয়ের বিষয়টি বিশ্বাস করতে পারেননি ট্রাম্প।

    এমনকি প্রেসিডেন্ট হওয়ার জন্য নয়, বিশ্বখ্যাতি অর্জনের জন্য নির্বাচনে লড়েছিলেন তিনি। কয়েকদিন ধরে বইটি নিয়ে আলোচনার পর শনিবার মুখ খুললেন ওলফ।

    রেডিওতে বিবিসি টুডে প্রোগ্রামে ওলফ বলেন, আমি মনে করি এই বইয়ের মজাদার প্রভাব হল, এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের পতন ঘটবে।

    তবে এ বইয়ের প্রতিবাদ করেছেন ট্রাম্প নিজে। এছাড়া তার দীর্ঘদিনের কয়েকজন বন্ধু ও সহকর্মী তার পক্ষে বক্তব্য দিয়েছেন। তবে অনেকে এ বইয়ের জের ধরে ট্রাম্পের সমালোচনাও শুরু করেছেন।

    বইটি প্রকাশের পর শুক্রবার রাতভর টুইটারে মাইকেল ওলফ ও সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে আক্রমণ করেন ট্রাম্প। বইটি মিথ্যায় ভরা বলেও দাবি করেছেন তিনি।

    তবে বইটি প্রকাশের পর যেসব তথ্য সামনে এসেছে, তাতে ট্রাম্পের পদত্যাগ করা উচিত বলে মনে করেন ওলফ।

    ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- ‘রাজার কোনো পোশাক নেই’ প্রভাব।

    তবে তিনি আশা করেন, হঠাৎ করে মানুষ দেখতে বা বুঝতে পারবে যে, ‘হায় ঈশ্বর- তার কোনো পোশাক নেই।’

    আর এতেই ট্রাম্পের পতন হবে বলে আশা করেন ওলফ।
    সূত্র : দ্য সান

  • দিল্লির সঙ্গে এক হাজার ফ্লাইট বাতিলের শঙ্কা

    দিল্লির সঙ্গে এক হাজার ফ্লাইট বাতিলের শঙ্কা

    ভারতের প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষে চলতি বছরের ১৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দিল্লির আকাশে সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকবে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিদিন প্রায় এক শ করে মোট এক হাজার ফ্লাইট বাতিল হতে পারে।

    জানা গেছে, সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত সেখানে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ থাকবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওই সময় দিল্লির আকাশে মহড়া চালাবে দেশটির বিমানবাহিনী।

    দিল্লি বিমানবন্দরে গড়ে ৬৭টি বিমান ওঠানামা করে প্রতি ঘণ্টায়। সেই হিসেবে এক ঘণ্টা ৪৫ মিনিটে এক শ ফ্লাইট বাতিলের আশঙ্কা রয়েছে। সেগুলোর মধ্যে ৪০টি ফ্লাইট আন্তর্জাতিক।

    আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল না করে নির্ধারিত সময়ের আগে বা পরে ওঠানামার ব্যবস্থা করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

    গত বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন ১৩৫০টি ফ্লাইট ওঠানামা করেছে দিল্লি বিমানবন্দরে। ফলে ফ্লাইট বাতিল বা পরিবর্তনের ফলে প্রায় ১৫ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বে।
    সূত্র : হিন্দুস্তান টাইমস

  • বিবিসি বাংলার প্রতিবেদন ট্রাম্পের বিষয়ে ১০ বিস্ফোরক তথ্য

    ২০০ এর বেশি সাক্ষাৎকারের উপর ভিত্তি করে ‘ফায়ার এন্ড ফিউরি: ইনসাইড দি ট্রাম্প হোয়াইট হাউজ’ বইটি লেখা হয়েছে। সাংবাদিক মাইকেল উলফের এ বইটিতে ট্রাম্প প্রশাসন নিয়ে এমন কিছু অভিনব তথ্য উপস্থাপন করা হয়েছে, যেসব বিষয়ে আগে খুব একটা জানা যায়নি। তবে হোয়াইট হাউজ দাবি করেছে, বইটি অসত্য আর উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে ভরা।

    বইটির ১০টি বিস্ফোরক তথ্য:
    ১. ট্রাম্প জুনিয়রের সঙ্গে রাশিয়ানদের বৈঠক
    বইটির তথ্য অনুসারে, হোয়াইট হাউজের সাবেক কর্মকর্তা স্টিভ ব্যানন বলেছেন, ২০১৬ সালের জুনে রাশিয়ার কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে ট্রাম্প টাওয়ারে একটি বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। সেখানে কোন আইনজীবীকে রাখা হয়নি। ওই বৈঠকে রাশিয়ানরা ট্রাম্প জুনিয়রকে হিলারি ক্লিনটনের বিষয়ে কিছু নেতিবাচক তথ্য তুলে দেন। পুরো ঘটনাটি রাষ্ট্রদ্রোহের মতো বলে মনে করেন ব্যানন। তিনি বলেন, ‘আমাদের সে সময়েই এফবিআইকে ডাকা উচিত ছিল।

    ২. নির্বাচনে জিতে সংশয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প
    নির্বাচনে জয়ের কিছু পরেই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তার একজন বন্ধুকে বলেছেন, তার বাবাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি ভুত দেখেছেন। মেলানিয়ার চোখে ছিল জল, কিন্তু আনন্দের নয়। ডোনাল্ড ট্রাম্পকে দেখে স্টিভ ব্যাননের মনে হচ্ছিল তিনি যেন দ্বিধাগ্রস্ত, হতাশ আর ভীত হয়ে পড়েছেন। তারপর হঠাৎ করেই যেন তিনি সোজা হয়ে দাঁড়ান এবং বিশ্বাস করতে শুরু করেন যে, এটা তার প্রাপ্যই ছিল।

    ৩. অভিষেকে নিরানন্দ ট্রাম্প
    অভিষেকের দিনটি উপভোগ করেননি ডোনাল্ড ট্রাম্প। প্রথম সারির বেশিরভাগ তারকা ওই অনুষ্ঠানটি বর্জন করায় তিনি ছিলেন রাগান্বিত, সবকিছু নিয়েই ছিল তার অসন্তোষ। এমনি প্রকাশে স্ত্রীর সঙ্গে তিনি ঝগড়াও করেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চোখও যেন জমাট বেধে ছিল অশ্রু।

    ৪. হোয়াইট হাউজ নিয়ে ভীত আর উদ্বিগ্ন ট্রাম্প
    হোয়াইট হাউজ নিয়ে উদ্বিগ্ন আর খানিকটা ভীত হয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের জন্য আলাদা একটি শয়নকক্ষ বেছে নেন। প্রথমদিনেই তিনি রুমে আরো দুইটি টেলিভিশন আর দরজায় তালা লাগানোর নির্দেশ দেন। যদিও তাতে আপত্তি করেছিলেন সিক্রেট সার্ভিস এজেন্টরা, কারণ তাদের মতে নিরাপত্তার জন্য এখানেও তাদের প্রবেশাধিকার থাকা দরকার।

    ৫. ভবিষ্যৎ প্রেসিডেন্ট ইভাঙ্কা ট্রাম্প?
    ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প তার স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, ভবিষ্যতে সুযোগ আসলে  প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়াবেন। তাহলে হিলারি ক্লিনটন নয়, ইভাঙ্কাই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

    ৬. ট্রাম্পের চুল নিয়ে মশকরা
    ট্রাম্পের চুল নিয়ে মশকরা করতেন মেয়ে ইভাঙ্কা। কারণ তিনি মাথায় খুলিতে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। যার ফলে তার মাথার কয়েকটি অংশের চুল বিশেষভাবে সাজানো থাকে।

    ৭. হোয়াইট হাউজে সিদ্ধান্তহীনতা
    ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের কাছে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ কেটি ওয়ালশ জানতে চেয়েছিলেন অগ্রাধিকারের তালিকায় কোন কাজগুলো থাকবে? কিন্তু তার কোন জবাব দিতে পারেননি কুশনার। পরের ছয় সপ্তাহের মধ্যেও এ বিষয়ে কুশনারের কাছ থেকে কোন জবাব পায়নি হোয়াইট হাউজের কর্মীরা।

    ৮. রুপার্ট মারডকের জন্য ট্রাম্পের প্রশাসন
    নির্বাচনে জয়ের পর একটি অনুষ্ঠানে রুপার্ট মারডকের আসার কথা ছিল, কিন্তু তার দেরি হচ্ছিল। যখন যখন অতিথিরা চলে যাচ্ছিলেন, ট্রাম্প তাদের আরো খানিকক্ষণ থাকার জন্য অনুরোধ করেন।

    ৯. ডোনাল্ড ট্রাম্পকে ‘গাধা’ বলেছিলেন রুপার্ট মারডক
    মারডকের জন্য ট্রাম্পের যে ভক্তি শ্রদ্ধাই থাকুক না কেন, তিনি তার প্রতি ততটা সৌজন্য দেখাননি। সিলিকন ভ্যালির নির্বাহীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বৈঠকের আগে রুপার্ট মারডক টেলিফোনে অনুরোধ করেন যে, এইচ-ওয়ানবি ভিসার ব্যাপারটি বিবেচনা করা হয়। ট্রাম্প দেখা যাবে বলে জবাব দিলে তাকে ‘গাধা’ বলে ফোন কেটে দেন মারডক।

    ১০. ফ্লিন জানতেন রাশিয়া যোগাযোগ কাল হয়ে দাঁড়াবে
    বইতে আরও লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন নির্বাচনের আগেই বলেছিলেন, কোন বক্তৃতার জন্য রাশিয়ানদের কাছ থেকে ৪৫ হাজার ডলার গ্রহণ করা ভালো হবে না। তবে এটা তখনি বড় সমস্যা হয়ে দাঁড়াবে, যদি আমরা নির্বাচনে জিতে যাই।

  • ‘আগামী ২৪ ঘণ্টায় আরও বড় ‘উপহার’ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য’

    ‘আগামী ২৪ ঘণ্টায় আরও বড় ‘উপহার’ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য’

    পাকিস্তানকে ২৫৫ মিলিয়ন ডলার অনুদান থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেইসঙ্গে এক ট্যুইটে পাকিস্তানকে ‘মিথ্যাবাদী’ বলেও চিহ্নিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আলোড়ন পড়ে গিয়েছে। তবে, এখানেই শেষ নয়, পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের আরও ‘উপহার’ অপেক্ষা করছে। এমনটাই হুঁশিয়ারি দেওয়া হল ওয়াশিংটনের তরফ থেকে।

    মার্কিন প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার জানিয়েছেন, খুব শীঘ্রই পাকিস্তানের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমরা জানি সন্ত্রাস রুখতে পাকিস্তান আরও কড়া ব্যবস্থা নিতে পারে। আমরা চাই পাকিস্তান এবার তেমনই কিছু করুক।’ তবে ঠিক কী ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র? আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই তার উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে।’

    গত ১ জানুয়ারি ট্যুইট করে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। সেদেশের জন্য বরাদ্দ করা ২৫৫ মিলিয়ন ডলার বা ২৫ কোটি ৫ লাখ ডলার অনুদান বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। এর আগেও এই ব্যাপারে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এবার সেটাই করে দেখালেন ট্রাম্প। সোমবারই তিনি ট্যুইট করে বলেন, পাকিস্তান দিনের পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুদান নিয়েও ‘মিথ্যা’ ছাড়া আর কোনও প্রতিদানই দেয়নি। এরপরই এমন সিদ্ধান্ত নিল আমেরিকা।

    মার্কিন প্রশাসনের তরফে এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান যাতে পাকিস্তান সন্ত্রাসবাদী ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া পদক্ষেপ নেয়।
    আগামী দিনে নিরাপত্তার জন্য আর কোনও অনুদান পাবে কিনা, সেটাও পাকিস্তানকেই তার ব্যবহার দিয়ে প্রমাণ করতে হবে।

    ট্রাম্পের ট্যুইটের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসিফ জানিয়েছিলেন, সময় হলে আসল সত্যিটা প্রকাশ্যে আসবে।

    ট্যুইটে ট্রাম্প জানিয়েছেন, গত পনেরো বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য দিয়েছে। কিন্তু তার প্রত্যুত্তরে যুক্তরাষ্ট্রকে দেওয়া কথা রাখেনি পাকিস্তান। এমনই তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট। সন্ত্রাস দমনের সদিচ্ছা নিয়েও বারবার পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে প্রশ্নের সম্মুখীন হয়েছে। কিন্তু এরপরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি পাকিস্তান। এই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দেন ট্রাম্প।

  • সিরিয়ার রাকা প্রদেশে দু’টি গণকবরের সন্ধান

    সিরিয়ার রাকা প্রদেশে দু’টি গণকবরের সন্ধান

    সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাকা প্রদেশে দু’টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। আইএস (ইসলামিক স্টেট) জিহাদিরা অনেক বেসামরিক ও সামরিক লোককে হত্যা করে এ দু’টি গণকবরে তাদের লাশ চাপা দেয়।

    জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে তুরস্ক সীমান্তবর্তী এ প্রদেশের পশ্চিমে ওয়াবি এলাকার নিকটবর্তী স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়। শুক্রবার বার্তা সংস্থা জানায়, তাদেরকে হত্যা করা হয়েছিল।

    এদিকে সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সানার খবরে বলা হয়, গণকবর দু’টির আকার অনেক বড় হওয়ায় এ উদ্ধার অভিযান শেষ করতে বেশ কয়েকদিন লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সানা জানায়, কবে নাগাদ এসব লোককে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    উল্লেখ্য, ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত এলাকা দখল করে ইসলামিক স্টেট গ্রুপ ‘খিলাফত’ ঘোষণা করেছিল।এক সময় দখল করে নেয়া প্রায় সকল ভূখণ্ডেরই বর্তমানে নিয়ন্ত্রণ হারিয়েছে এ জঙ্গি গ্রুপ।

    সূত্র: বাসস