Category: আবহাওয়া

  • বরিশালসহ ৩ বিভাগে বৃষ্টি হতে পারে

    বরিশালসহ ৩ বিভাগে বৃষ্টি হতে পারে

    প্রচণ্ড গরমের মধ‌্যে অবশেষে বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর। বরিশালসহ তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। তবে সীমিত পরিসরে ঝড়-বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    গত ১৪ দিন ধরে দেশে টানা তাপপ্রবাহ চলছে। এরইমধ্যে তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। গত দুদিন ধরে ঢাকায়ও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে। প্রচণ্ড গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একটু স্বস্তি পেতে বৃষ্টির প্রতীক্ষায় সারাদেশের মানুষ।

    আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, এ সময়ের শেষের দিকে দিনের তাপমাত্রা কমতে পারে।

  • বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

    বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

    দেশের তিন বিভাগ ও ১১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    এ অবস্থায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

  • বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

    বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

    আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

    বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে, ৩৯ মিলিমিটার। এ সময়ে ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

    ৭২ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে। শুক্রবার (২৪ মার্চ) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।

  • ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

    ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

    ঢাকাসহ দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দুপুর ১টা পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    আবহাওয়াবিদ এ কে এম নামজুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    তবে এ সময়ে সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি।

  • বাড়তে পারে দিনের তাপমাত্রা

    বাড়তে পারে দিনের তাপমাত্রা

    সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (৯ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
    শুক্রবার (১০ মার্চ) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার।

    আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

  • বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে

    বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে

    বঙ্গোপসাগরের লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য সাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

    এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার ও তৎসংলগ্ন এলাকায়।
    নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

    মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    আগামী দু’দিনের শেষের দিকে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

  • দেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা

    দেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা

    সারাদেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কমছে কুয়াশা ও হিমেল হাওয়া। তবে কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

    ঘন কুয়াশা ও হিমেল হাওয়া কিছুটা কমলেও তীব্র শীতে কোনো কোনো জেলায় বেড়েছে জনদুর্ভোগ।

    মঙ্গলবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

    চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে এ জেলায় কমেনি শীতের তীব্রতা।

    গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি। জেলার হাসপতালগুলোয় নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। ঘন কুয়াশায় রবি ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক।
    ঠাকুরগাঁওয়ে বেড়েছে তাপমাত্রা। শীতের তীব্রতা কিছুটা কমেছে। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতে দুর্ভোগ কমেনি অসহায় ও ছিন্নমূল মানুষের।

    এছাড়াও মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

    ভোরে কনকনে ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কাজে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিক ও নিম্ন-আয়ের মানুষদের।

  • নদীবন্দরে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সতর্কতা সংকেত

    নদীবন্দরে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সতর্কতা সংকেত

    দেশের সাতটি অঞ্চলের নদীবন্দরে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

    এ অবস্থায় বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
    আগামী দুই দিনে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে লঘুচাপটি ঘনীভূত হতে পারে।

  • বরিশাল-পটুয়াখালীসহ ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

    বরিশাল-পটুয়াখালীসহ ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

    অনলাইন ডেস্ক ::: দেশের ১০ জেলার ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

    শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

    এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে সকাল ৯টা থেকে দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

    পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

  • বৃষ্টি নেই বেশিরভাগ অঞ্চলে, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

    বৃষ্টি নেই বেশিরভাগ অঞ্চলে, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

    নিউজ ডেস্কঃঃ বর্তমানে দেশের কিছু স্থানে বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলই রয়েছে বৃষ্টিহীন। শনিবার (২৪ সেপ্টেম্বর) থেকে আগামী কয়েকদিন এমন অবস্থা অব্যাহত থাকতে পারে। তবে আগামী বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

    শনিবার আবহাওয়া অধিদপ্তর থকে এসব তথ্য জানানো হয়।

    শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। এ সময় সবচেয়ে বেশি ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগ ছিল প্রায় বৃষ্টিহীন।

    আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

    শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল সিরাজগঞ্জের তাড়াশে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

    শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।