Category: দূর্ঘটনা

  • এইচএসসির ফলাফল জানা হলো না খাদিজার

    এইচএসসির ফলাফল জানা হলো না খাদিজার

    শেরপুরে শ্রীবরদী উপজেলার বাঘবেড় গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে খাদিজা বেগম নামে এইচএসসি পরীক্ষা দেয়া এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

    সোমবার দুপুরে বাড়ির পাশে এক পুকুরে বান্ধবীদের সঙ্গে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।

    খাদিজা বেগম (১৮) ওই গ্রামের শামছুল হকের মেয়ে। সে ঢাকার মির্জা আব্বাস কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, খাদিজা এবার এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি এসেছে।

    সোমবার দুপুরে বান্ধবীদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় সে সাঁতার কাটতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন মাছ ধরার জাল ফেলে তাকে মৃত অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল হক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

    ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, এ ঘটনায় ওই পরিবারে নেমেছে শোকের ছায়া।

  • টয়লেট ভেবে বিমানের দরজা খুলে ফেলল পাকিস্তানী নারী

    টয়লেট ভেবে বিমানের দরজা খুলে ফেলল পাকিস্তানী নারী

    বিমানবন্দরে অপেক্ষমান বিমানের ইমার্জেন্সি দরজা খুলে বিপত্তি ঘটালেন এক নারী যাত্রী। তার এ ভুলের কারণে ওই ফ্লাইট বাতিল করা হয়। সাত ঘণ্টা বিলম্বে প্রায় ৪০ জন যাত্রীকে পরবর্তী বিমানে করে তাদের গন্তব্যে পাঠানো হয়।

    শুক্রবার ম্যানচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা পাকিস্তান এয়ারলাইন্সের (পিআইএ) ইসলামাবাদমুখী পিকে ৭০২ বিমানে এ ঘটনা ঘটে। পরে ওই নারী স্বীকার করেন, টয়লেট ভেবে তিনি এমার্জেন্সি দরজা ভুলে ফেলেছিলেন।

    এ ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী এবং তাদের মালপত্র বিমান থেকে সরিয়ে ফেলা হয় এবং বঞ্চিত বিমানযাত্রীদের জন্য পরিবহন ও হোটেলের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তাদের পরবর্তী বিমানে ইসলামাবাদ পাঠানো হয়।

    পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমান উড্ডয়নের ঠিক কিছুক্ষণ পূর্বে এ ঘটনাটি ঘটে। পরে বিমান থেকে যাত্রী ও তাদের মালামাল সরিয়ে নেয়া এবং যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। প্রায় সাত বিলম্বে একটি বিমানযোগে যাত্রীদের ইসলামাবাদে পাঠিয়ে দেয়া হয়।

    ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পিআইএ প্রধান এয়ার মার্শাল আরশাদ মালিক। তদন্তের সময় ওই নারী যাত্রী স্বীকার করেন, তিনি টয়লেট ভেবে ইমার্জেন্সি দরজা খুলে ফেলেন।

  • বরিশালে যাত্রীদের ভিড়ে চাপা পড়ে পারাবত লঞ্চের যাত্রীর মৃত্যু

    বরিশালে যাত্রীদের ভিড়ে চাপা পড়ে পারাবত লঞ্চের যাত্রীর মৃত্যু

    বরিশাল নৌ-বন্দরে যাত্রীদের ভিড়ে আব্দুল হাই (৬৫) নামে এক লঞ্চ যাত্রী হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। রোববার (০৯ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পারাবত-১২ লঞ্চে এই ঘটনা ঘটে।

    মৃত্যু হওয়া যাত্রীর নাম আব্দুল হাই (৬৫)। তিনি কলাপাড়া উপজেলার ত্যাগাচিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

    মৃত্যু হওয়া ব্যক্তির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। বরিশাল নগরীর গোরস্থান রোডস্থ শ্বশুর বাড়ি হতে রোববার স্ত্রীকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন তিনি।

    বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, রোববার ঈদের পঞ্চম দিন বরিশাল নৌ বন্দরে যাত্রীদের ভিড় বেশি ছিলো। ওই যাত্রী তার স্ত্রীকে সাথে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। ভিরের মধ্যে ধাক্কা ধাক্কি করে পারাবত-১২ লঞ্চে উঠে নিচ তলায় ডেকে অবস্থান নেন। কিছুক্ষণ পরে লঞ্চের ভেতরেই তিনি হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

    ওসি বলেন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রোববার বিকাল ৫টা থেকে নদী বন্দরে উপস্থিত থেকে যাত্রীদের খোঁজ খবর নেন।

    তিনিই মৃত্যু হওয়া ওই যাত্রীকে নিজস্ব ব্যবস্থাপনায় এ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠিয়েছেন।

  • গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

    গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

    অনলাইন ডেস্ক:

    রাজধানীর ডেমরায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসিফ হাসান প্রান্ত (১৭) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

    রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

    মৃতের ফুফা মনির হোসেন জানান, ডেমরা কোনাপাড়া বাশেরপুল। প্রান্ত বেলা ১১ টার দিকে বন্ধুদের সঙ্গে ডেমরায় বাসার অদুরে কেনেলে (লেক) গোসল করতে যায়, সেখানে গোসল করার সময় প্রান্ত তলিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক দুপুর ২ টায় তাকে মৃত ঘোষণা করেন।

    সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

    প্রান্ত স্থানীয় মান্নান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম বুড়িয়া গ্রামের মো. শাহজাহান গাজীর ছেলে। তার মায়ের নাম শিরিন বেগম।

    ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • ঈদযাত্রায় সড়কে ৯৫ দুর্ঘটনা: নিহত ১৪২, আহত ৩২৪

    ঈদযাত্রায় সড়কে ৯৫ দুর্ঘটনা: নিহত ১৪২, আহত ৩২৪

    ঈদুল ফিতরের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৪২ জন নিহত ও ৩২৪ জন আহত হয়েছেন। ৩০ মে বৃহস্পতিবার থেকে ৯ জুন রবিবার পর্যন্ত ১১ দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সংঘটিত ৯৫টি দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।

    আজ সোমবার নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির ঈদ যাতায়াত পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনা ছাড়া সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার সড়ক ও নৌপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। তবে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জনগণ প্রত্যাশিত সেবা পায়নি।

    বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণ, অনলাইন নিউজপোর্টাল, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, দূরপাল্লার সড়ক-মহাসড়কে বড় ধরনের যানজট ছিল না। নৌ ও রেলপথ ছিল দুর্ঘটনামুক্ত। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ব্যবস্থাপনা ভালো থাকায় পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল নিরবিচ্ছিন্ন ছিল। এর ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগও ছিল স্বাভাবিক।

    প্রতিবেদনে আরও বলা হয়, ঈদ-সার্ভিসে পর্যাপ্তসংখ্যক লঞ্চ থাকায় ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে উপকূলীয় জেলাগুলোর সঙ্গে নৌ যোগাযোগ স্বাভাবিক ও যাত্রীভোগান্তি কম ছিল।

    তবে এক শ্রেণির নৌ শ্রমিক ও কর্মচারিরা ডেকের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন।

    অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে প্রযুক্তিগত সমস্যা ও ঈদ-যাত্রার প্রথম দিন থেকে দূরপাল্লার অনেক ট্রেনের সময়সূচি বিপর্যয়ের কারণে অগণিত যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছে। ঈদের আগে ঢাকা-মাওয়া, ঢাকা-পাটুরিয়া ও ঢাকা-ময়মনসিংহসহ দূরপাল্লার বিভিন্ন সড়কে মাত্রাতিরিক্ত বাসভাড়া আদায় বন্ধ করা যায়নি।

    ঈদ-ফেরত যাত্রীদের কাছ থেকেও একইভাবে বাড়তি ভাড়া আদায় করা হলেও তা বন্ধ করতে পারেনি প্রশাসন। এমনকি লঞ্চ ও ট্রেনের ছাদে যাত্রী পরিবহনও বন্ধ করা সম্ভব হয়নি।

    এছাড়া ঈদের ছুটিতে রাজধানীর মধ্যে চলাচলরত বাস ও অটোরিকশাগুলো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করেছে। উবার ও পাঠাও’র মতো রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাত্রী বহনকারি কোম্পানিগুলোও ঈদ-ছুটিতে তাদের ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছিল বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়।

  • দুর্লভ ‘হিমালয়ান ভায়াগ্রা’ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল ৮ জনের!

    দুর্লভ ‘হিমালয়ান ভায়াগ্রা’ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল ৮ জনের!

    দুর্গম পর্বতের বুক থেকে দুর্লভ ‘হিমালয়ান ভায়াগ্রা’ সংগ্রহ করতে গিয়ে আটজন প্রাণ হারিয়েছেন। নেপালের দোলপায়, হিমালয় পর্বতের ১০ হাজার ফুট উচ্চতায় পাওয়া যায় এই প্রাকৃতিক ভায়াগ্রা। এটি এক ধরনের ওষুধি ছত্রাক, যার নাম ‘যার্সাগুম্বা’।

    ছত্রাকে কামোদ্দীপক ক্ষমতা থাকায়, এর নাম ‘হিমালয়ান ভায়াগ্রা’। ওষুধের বাজারে ভালো দাম মেলায়, নেপালিরা প্রাণের ঝুঁকি নিয়েই ১০ হাজার ফুট উচ্চতায় ওঠেন, সব বাধা অগ্রাহ্য করে, সেই প্রাকৃতিক ভায়াগ্রার খোঁজে।

    সূত্রের খবর, গত এক সপ্তাহের মধ্যে কমপক্ষে ৮ জন মারা গিয়েছেন ওই প্রাকৃতিক ভায়াগ্রার সন্ধানে গিয়ে।
    স্থানীয় পুলিশ জানিয়েছে, পাঁচজনই মারা গিয়েছেন ১০ হাজার ফুট উচ্চতায় অসুস্থ হয়ে। দু-জনের মৃত্যু হয়েছে পড়ে গিয়ে। আর একটি বাচ্চাও অসুস্থ হয়ে মারা গেছে। পর্বত পথে মায়ের সঙ্গী হয়েছিল সেই শিশুটি। প্রতি গ্রীষ্মে দুর-দুরান্ত থেকে লোকজন আসেন দুর্লভ এই ওষুধের খোঁজে। এশিয়া ও আমেরিকার বাজারে এক গ্রাম হিমালয়ান ভায়াগ্রা বিক্রি হয় ১০০ মার্কিন ডলারে।

  • বিছানায় মোবাইল চার্জে রেখে ঘুম, বিদ্যুতায়িত হয়ে চিরঘুমে যুবক

    বিছানায় মোবাইল চার্জে রেখে ঘুম, বিদ্যুতায়িত হয়ে চিরঘুমে যুবক

    বিছানায় ফোন চার্জে রেখে ঘুমিয়েছিলেন ২২ বছরের এক যুবক। গভীর ঘুমে মগ্ন সেই যুবকের হাত মোবাইলের চার্জারের ওপর পড়েছিল। আর এতেই বিদ্যুতায়িত হয়ে ঘুম থেকে চিরঘুমে চলে গেছেন ওই যুবক।

    ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, গত সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে থাইল্যান্ডের নাখন রাতচ্যাশিমা প্রদেশে। ওই যুবক তার কক্ষে রাতে একাই ঘুমিয়েছিলেন।

  • ৭২ ঘণ্টায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু

    ৭২ ঘণ্টায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু

    ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি চালনায় ঈদের ছুটিতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে বাইক চালকরা নিয়ম কানুনের তোয়াক্কাই করছেন না। আর নজরদারিতেও ঢিলেঢালা ভাব থাকায় হাসপাতালে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে।

    হেলমেট ছাড়া বেপরোয়া গাড়ি চালানোর কারণে মামলা খেলেও পরদিনই একই অপরাধে আবারও জরিমানার মুখে পড়েন এক বাইক চালক।

    ঈদের ছুটির কারণে রাজধানী ঢাকা একেবারে ফাঁকা। নেই ট্রাফিক সংকেত আর যানজটের বাধা। এই সুযোগে যে যার মত ছুটিয়ে দিচ্ছেন গাড়ি। ফলে ঘটছে দুর্ঘটনা। রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ভর্তি অনেকেই।

    হাসপাতালে ভর্তি এক রোগী বলেন, অটোতে করে যাচ্ছিলাম মটর সাইকেল এসে মেরে দিছে। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসছে।

    পঙ্গু হাসপাতালের আবাসিক চিকিৎসক সুজিত কুমার বলেন, জরুরি বিভাগে ঈদের আগেই প্রতিদিন ৩শ’র মতো রোগী আসছে। যেভাবে দুর্ঘটনা বাড়ছে এর প্রতিকার প্রয়োজন।  বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ৭২ ঘণ্টায় শুধুমাত্র বাইক দুর্ঘটনায় সারা দেশে মারা গেছে ২২ জন

  • সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু, মা আহত

    সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু, মা আহত

     মাগুরায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৭ জুন) রাত ৮ টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত দুই জন হলেন- কৃষন বাছাড় ও সাম্য বাছাড়। সম্পর্কে তারা বাবা-ছেলে। এছাড়া ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কৃষন বাছাড়ের স্ত্রী নিলিমা সরকার।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইছাখাদা নামক স্থানে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা কৃষন বাছাড় ও ছেলে সাম্য বাছাড় ঘটনাস্থলেই নিহত হন। স্ত্রী নিলিমা সরকারকে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মাগুরা সদরের ইছাখাদা বাজার এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয় এবং নিলিমা সরকার আহত হন।

    তিনি আরও জানান, নিহতরা মাগুরা সদরের লক্ষিকান্দর গ্রামের বাসিন্দা। কৃষন বাছাড়ের স্ত্রী নিলিমা সরকার মাগুরা সদর হাসপাতালের নার্স। তবে ঘাতক মাইক্রবাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • স্ত্রীর মৃত্যুর ১৫ ঘণ্টার পর স্বামীর মৃত্যু

    স্ত্রীর মৃত্যুর ১৫ ঘণ্টার পর স্বামীর মৃত্যু

    অনলাইন ডেস্ক:

    ঈদ উপলক্ষে স্বামী-সন্তানসহ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় শুক্রবার পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মারা যান গৃহবধূ মারিয়া (২৩)। এ ঘটনায় তার কোলের শিশু আহাদ (৬ মাস) এবং স্বামী ওয়াহেদ আলী (২৮) গুরুতর আহত হন।

    এদিকে শনিবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বামী ওয়াহেদ আলী। বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে গেল শিশু আহাদ।

    জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে স্ত্রী মারিয়া ও শিশু সন্তান আহাদকে নিয়ে মোটরসাইকেল যোগে ঈশ্বরদী উপজেলার মিরকামারী গ্রাম থেকে শ্বশুরবাড়ি একই উপজেলার ছলিমপুর গ্রামে বেড়াতে যাচ্ছিলেন ওয়াহেদ আলী। পথিমধ্যে দাশুড়িয়া-পাকশী বিশ্বরোডের জয়নগরের তামান্না ফিলিং স্টেশনের কাছে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

    সেখানে পাম্প থেকে তেল নেয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় অন্য দুটি মোটরসাইকেল এসে দ্রুত বেগে তাদেরকে ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়েন।

    এ সময় দাশুড়িয়া থেকে পাকশীগামী একটি মাইক্রোবাস এসে চাপা দিলে মারিয়া ঘটনাস্থলেই নিহত হন।

    দুর্ঘটনায় মারিয়ার স্বামী ওয়াহেদ ও সন্তান আহাদ আহত হলে তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওয়াহেদের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

    এ তথ্য নিশ্চিত করেছেন৫ নং ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথ।

    ঈদ উপলক্ষে স্বামী-সন্তানসহ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় শুক্রবার পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মারা যান গৃহবধূ মারিয়া (২৩)। এ ঘটনায় তার কোলের শিশু আহাদ (৬ মাস) এবং স্বামী ওয়াহেদ আলী (২৮) গুরুতর আহত হন।

    এদিকে শনিবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বামী ওয়াহেদ আলী। বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে গেল শিশু আহাদ।

    জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে স্ত্রী মারিয়া ও শিশু সন্তান আহাদকে নিয়ে মোটরসাইকেল যোগে ঈশ্বরদী উপজেলার মিরকামারী গ্রাম থেকে শ্বশুরবাড়ি একই উপজেলার ছলিমপুর গ্রামে বেড়াতে যাচ্ছিলেন ওয়াহেদ আলী। পথিমধ্যে দাশুড়িয়া-পাকশী বিশ্বরোডের জয়নগরের তামান্না ফিলিং স্টেশনের কাছে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

    সেখানে পাম্প থেকে তেল নেয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় অন্য দুটি মোটরসাইকেল এসে দ্রুত বেগে তাদেরকে ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়েন।

    এ সময় দাশুড়িয়া থেকে পাকশীগামী একটি মাইক্রোবাস এসে চাপা দিলে মারিয়া ঘটনাস্থলেই নিহত হন।

    দুর্ঘটনায় মারিয়ার স্বামী ওয়াহেদ ও সন্তান আহাদ আহত হলে তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওয়াহেদের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

    এ তথ্য নিশ্চিত করেছেন৫ নং ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথ।