Category: প্রচ্ছদ

  • বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ৯১ হাজার ৮০০ জন

    বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ৯১ হাজার ৮০০ জন

    পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে রাজধানীসহ সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় থাকা ১ হাজার ৪৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৯১ হাজার ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

    রোববার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

    তিনি জানিয়েছেন, বরিশাল শিক্ষা বোর্ডের ১৯০টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৭৩ জন এবং ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৭২৭ জন।

    এদিকে, পরীক্ষায় অনিয়ম ঠেকাতে ৩৫টি ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করবেন। প্রথম দিনে বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়েছে।

    উল্লেখ্য, এ বছর সব শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এ বছর মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি।

    মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৯২৭টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

  • বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

    বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

    বরিশালের গৌরনদী উপজেলার মদিনা স্ট্যান্ডে ও বাটাজোর-সরিকল সড়কের চন্দ্রহার বাদামতলা নামক স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

    নিহতরা হলেন- গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের গৌতম দত্ত (৪০) এবং বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের নেছার সরদার (৫৫)।

    গৌরনদী ফায়ার স্টেশনের সাব-অফিসার আকতার হোসেন জানান, গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের গৌতম দত্ত (৪০) রতন দাস (৩৫) নামে দুই পান ব্যবসায়ী একটি রিকশা ভ্যানযোগে পান নিয়ে টরকী পান আড়তে যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা স্ট্যান্ডে পৌছলে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাতনামা একটি ট্রাক রিকশাভ্যানকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে। এতে ভ্যান চালকসহ দুই যাত্রী গৌতম দত্ত (৪০) রতন দাস (৩৫) গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে গৌতম দত্ত (৪০) মারা যান।

    অপর দিকে মঙ্গলবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার বাটাজোর-সরিকল সড়কের চন্দ্রহার বাদামতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নেছার সরদার ও সুধীর নামের দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নেছার সরদার (৫৫) মারা যান।

    গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি দুটি মামলা দায়ের করা হয়েছে।’

  • বরিশালে নির্বাচনী প্রচারণা সামগ্রী সরাতে ইসির নির্দেশ

    বরিশালে নির্বাচনী প্রচারণা সামগ্রী সরাতে ইসির নির্দেশ

    বরিশালসহ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছেন।

    বুধবার (২৬ এপ্রিল) ইসির জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৫শে মে গাজীপুর সিটি করপোরেশন, আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২১ শে জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

    এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সামগ্রী থাকলে তা মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান প্রয়োজন।

    জানা গেছে, ইসির নির্দেশনায় নির্ধারিত সময়ে সিটি করপোরেশন এলাকায় প্রচারণা সামগ্রীসমূহ অপসারণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

    উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল ২৭ এপ্রিল। আর বাছাই হবে ৩০ এপ্রিল। এ সিটিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে ও ভোট ২৫ মে।

    অন্যদিকে, খুলনা ও বরিশাল সিটিতে ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে ও ভোট ১২ জুন।

    এছাড়ও, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৩ মে। এই দুই সিটিতে মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন। নির্বাচন হবে ২১ জুন।

  • পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু

    পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষের কথা চিন্তা করে প্রায় ১০ মাস বন্ধ থাকার পর পদ্মা সেতুতে দ্বিতীয়বারের মতো মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে।

    আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা থেকে শুরু হয় মোটরসাইকেল চলাচল। সকাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৫৫টি মোটরসাইকেল পার হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী।

    এদিকে ভোর রাত থেকেই মোটরসাইকেল আরোহীদের ঢল নামে টোলপ্লাজা প্রান্তে। নির্দিষ্ট লেনসহ মাওয়া টোল প্লাজার দুইটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়।

    সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী জানান, মোটরসাইকেলে টোল আদায়ে একটি কাউন্টার ব্যবহারের কথা থাকলেও বাড়তি চাপের কারণে দুটি কাউন্টার দিয়ে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে দুটি কাউন্টার দিয়ে ২৫-৩০টি মোটরসাইকেল সার্ভিস এরিয়া লেন দিয়ে পদ্মা পার হচ্ছে।

    তিনি আরও বলেন, ‘সকাল ৬টা থেকে ৮টা ১০মিনিট পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২ হাজার ৭৫৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

    তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মোটরসাইকেলের চাপ নেই বললেই চলে। কয়েক মিনিট পর পর একটি দুটি করে মোটরসাইকেল টোল পরিশোধ করে পদ্মা পাড়ি দিচ্ছে। অন্যদিকে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের কোনো চাপ নেই টোল প্লাজা এলাকায়।’

  • হাসানাত আব্দুল্লাহ,র সাথে খোকন সেরনিয়াবাত এর সৌজন্য সাক্ষাৎ

    হাসানাত আব্দুল্লাহ,র সাথে খোকন সেরনিয়াবাত এর সৌজন্য সাক্ষাৎ

    দক্ষিণ বাংলার আওয়ামী লীগ রাজনীতির একমাত্র অভিভাবক, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মাননীয় মন্ত্রী, জননেতা আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সাথে সাক্ষাত করতে আসেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

    এ সময় উপস্থিত ছিলেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ও শহীদ আঃ রব সেরনিয়াবাতের দুই কন্যা হাবিবা আলম, হামিদুন্নেছা বিউটি।

  • চাচাকে বিজয়ী করতে মাঠে নামার ঘোষণা মেয়র সাদিক আব্দুল্লাহর

    চাচাকে বিজয়ী করতে মাঠে নামার ঘোষণা মেয়র সাদিক আব্দুল্লাহর

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পাওয়া আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে ভোটে বিজয়ী করতে তার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নৌকার মনোনয়ন বঞ্চিত হওয়ার পর এই প্রথম মুখ খুললেন তিনি।

    মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঢাকা থেকে ভার্চুয়ালি বরিশালে তার বাসভবন কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে যুক্ত হয়ে তার সমর্থিত মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সভা করেন।

    সাদিক আব্দুল্লাহ ওই সভায় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার চাচাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অতএব এমন কেউ কোনো কাজ করবেন না যাতে আমাদের বদনাম হয় বা তৃতীয় পক্ষ ফায়দা নেতে পারে। অনেক লোক লাফালাফি করছে এবং করবে- ওটা নিয়ে কেউ মাথা ঘামাবেন না। মনে রাখতে হবে যিনি নৌকার মনোনয়ন পেয়েছেন তিনি আমার আপন চাচা হন। কেউ মনঃক্ষুণ্ণ হবেন না। রাজনীতি একদিনের না। নমিনেশন পাইছে আমার চাচা, আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান। এখানে কাউকে সুযোগ দেওয়া যাবে না। শান্ত বরিশালকে শান্ত রাখতে হবে। অশান্ত করার কোনো সুযোগ নাই।

    সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাদিক আব্দুল্লাহ বলেন, নৌকাকে জয় লাভ করাতে হবে। আপনারা সবাই মেসেজটা ৩০টি ওয়ার্ডে পৌঁছে দিবেন। এখানে আমার চাচাকে নির্বাচিত করতে যা যা করা দরকার তাই করবো। সবাইকে মাথায় রাখতে হবে সামনে সংসদ নির্বাচন। নেত্রীর জন্য রাজনীতি করি নেত্রী যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিয়েছি। এখানে কোনো দ্বিধা দ্বন্দ নাই। আমরা নির্বাচন উঠিয়ে দেবো। এর বাইরে কোনো রাস্তা নেই।

    সভায় মহানগরে আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, সভানেত্রী বরিশালের বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সবাই মিলে তা বাস্তবায়ন করবো।

    সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ফেসবুক পেজে ৬ মিনিট ১১ সেকেন্ডের ওই লাইভে দেখা যায় সভায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, গাজী নইমুল হোসেন লিটু, আফজালুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন।

  • শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৪ জনের যাবজ্জীবন

    শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৪ জনের যাবজ্জীবন

    সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকিদের ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় ঘোষণা করেন।

    এ সময় সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৮ জন আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করানো হয়।

    এ মামলায় অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও আডভোকেট আব্দুস সামাদ নামের দুই আসামি জামিনে মুক্ত রয়েছেন। এছাড়া ৯ আসামি পলাতক রয়েছেন ও দুজন মারা গেছেন।

  • বরিশালে পটকা ফুটানো নিয়ে বিরোধ, অতপর হত্যা

    বরিশালে পটকা ফুটানো নিয়ে বিরোধ, অতপর হত্যা

    বরিশালে পটকা ফুটানো নিয়ে বিরোধে তিন কিশোরের মারধরে আরেক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানান মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

    নিহত রমজান আলী বেপারী নগরীর হাজেরা খাতুন স্কুল সড়কের বাসিন্দা বাদল বেপারীর ছেলে। ১৪ বছরের এই কিশোর ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিল।

    পরিদর্শক লোকমান বলেন, নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের হাজেরা খাতুন স্কুলের পিছনে বালুর মাঠ রয়েছে। সেখানে পটকা ফুটানো নিয়ে রমজানের সঙ্গে তিন কিশোরের দ্বন্দ্ব হয়।

    এর জেরে বৃহস্পতিবার রাতে স্কুলের পিছনে রমজানের মাথায় ঘুষি ও পেটে লাথি দেয়াসহ মারধর করে তিন কিশোর। এতে রমজান অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    পরে তার অবস্থা গুরুতর হলে শুক্রবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আধা ঘণ্টা পর রমজানের মৃত্যু হয়।

    পরিদর্শক লোকমান আরও বলেন, ঘটনার পর মহানগর পুলিশের কাউনিয়া থানা দুই কিশোরকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। তাদের একজনের বয়স ১২ বছর, অপর জনের ১৪।

    নিহত কিশোরের বাবা বাদল বেপারী বলেন, তিনি তিন কিশোরকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করবেন।

    লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা এয়ারপোর্ট থানার এসআই সিএম মেহেদি হাসান ডটকমকে বলেন, “রমজানের মাথায় ও বাম কানের উপরিভাগে আঘাতের চিহৃ রয়েছে।

    “ধারণা করা হয়েছে, ঘুষির আঘাতে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিতভাবে বলা যাবে।”

    তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • বরিশালে নানা ‍আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

    বরিশালে নানা ‍আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

    বাংলা নববর্ষ উপল‌ক্ষে ব‌রিশা‌লে ঢা‌কের তা‌লে মঙ্গল শোভাযাত্রার উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। এছাড়া সকা‌লে রা‌খি উৎসবসহ প্রভাতী অনুষ্ঠান হ‌য়ে‌ছে।

    শুক্রবার সকাল ৭টায় উদী‌চি এর আ‌য়োজ‌নে নগরীর ব্রজ‌মোহন স্কুল প্রাঙ্গ‌নে প্রভাতী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়। এসময় জাতীয় সঙ্গীত, মঙ্গলগীত, নৃত‌্য ও আবৃ‌ত্তি প‌রি‌বেশন ক‌রে শিল্পীরা। এসব আ‌য়োজ‌নে প্রানে প্রান মিলায় উৎসব প্রিয় বাঙালী।

    প‌রে সং‌ক্ষিপ্ত আ‌লোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত থে‌কে প্রধান অ‌তি‌থির বক্তব্যে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ নগরবাসী‌কে নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌নোর পাশাপা‌শি অসাম্প্রদা‌য়িক বাংলা‌দেশ গড়ার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন। আরও বক্তব‌্য রা‌খেন বি‌শেষ অ‌তি‌থি ব‌রিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হো‌সেন, জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম জাহাঙ্গীর হো‌সেন, সা‌বেক সাংসদ ও ব‌রিশাল জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, ব‌রিশাল সাংস্কৃ‌তিক সংগঠন সমন্বয় প‌রিষ‌দের সভাপ‌তি নজমুল হো‌সেন আকাশ প্রমূখ।

    এরপর চারুকলা ব‌রিশা‌লের আ‌য়োজ‌নে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। মু‌ক্তি‌যোদ্ধারা জাতীয় পতাকা নি‌য়ে শোভাযাত্রার সাম‌নে থা‌কেন। শোভাযাত্রা ব্রজ‌মোহন স্কুল থে‌কে বের হ‌য়ে কা‌লিবা‌ড়ি রোড, বীর‌শ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউ‌দ্দিন জাহাঙ্গীর সড়ক, গীর্জা মহল্লা, চকবাজার, কাটপ‌ট্রি হ‌য়ে অ‌শ্বিনী কুমার হ‌লের সাম‌নে এ‌সে শেষ হয়। শোভাযাত্রায় টাট্টু ঘোড়া, পাল‌কি, কবুতর, ঘোড়া, পালঙ্ক, ময়ূর, ট‌্যাপা পুতুলসহ বি‌ভিন্ন ডিজাই‌নের মু‌খোশ, পাখা ছি‌লো।

    বর্ষবরণ উপল‌ক্ষে চিত্রাংকন প্রতি‌যোগীতা ও চিত্র প্রদর্শনীর পাশাপা‌শি তিন‌দিন ব‌্যাপী বৈশ‌াখী মেলার আ‌য়োজন করা হ‌য়ে‌ছে ব্রজ‌মোহন স্কুল প্রাঙ্গ‌নে।

    এ‌দি‌কে খেলাঘর ব‌রিশাল জেলা ক‌মি‌টির আ‌য়োজ‌নে সকাল সা‌ড়ে ৬টায় বর্ষবরণ অনুষ্ঠান করা হয় অ‌শ্বিনী কুমার হল চত্ব‌রে। পাশাপা‌শি পহেলা বৈশাখ উপলক্ষে বাঙ্গালী সংস্কৃতিতে মৌলবাদী ও ফ্যাসিবাদী আগ্রাসন রুখে দিতে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’সহ বিভিন্ন দাবিতে সকাল ৯টায় ফকির বাড়ি রোড থেকে অশ্বিনী কুমার হল চত্বর হয়ে মঙ্গল শোভাযাত্রা বের ক‌রা হয়। অন‌্যদি‌কে ব‌রিশাল জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নেও নববর্ষ পা‌লিত হ‌য়ে‌ছে।

  • বিসিসি নির্বাচনে মেয়র সাদিকের পক্ষে   নগর আ.লীগে মনোনয়ন পত্র জমা

    বিসিসি নির্বাচনে মেয়র সাদিকের পক্ষে নগর আ.লীগে মনোনয়ন পত্র জমা

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে মেয়র পদে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে জমা দেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, আওয়ামীলীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগ সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড,আফজালুল করিম,এ্যাড কেবিএস আহম্মেদ করিব,গাজী নঈমুর হোসেন লিটু,সাইদুর রহমান রিন্টু, জেবুননেছা আফরোজ,জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড মুনছুর আহম্মেদ,জাকির হোসেন,মহানগর যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু,কাজী মনির উদ্দীন তারিক,এ্যাড.গোলাম সরোয়ার রাজিব, মহানগর সদস্য ও জেলা যুবলীগ সাধারন সম্পাদক ফজলুল করিম শাহিন,মহানগর সদস্য ও প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন,সাংগঠনিক সম্পাদক নুর উদ্দীন শাহিন ,এম,জাহিদুর রহমান মনির,শেখ সাইদ আহম্মেদ মান্না,জেলা সাংগঠনিক সম্পাদক এ্যাড,মজিবুর রহমান,মাহতাব হোসেন সুরুজ,সাহাব আহম্মেদ,জেলা প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু,উপদপ্তর সম্পাদক কাইউম খান কায়সার,উপ প্রচার সম্পাদক মিলন ভ’ইয়া, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ,মহানগর আওয়ামীলীগ ত্রান বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ,দপ্তর সম্পাদক সুমন সেরনিয়াবাত,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ চান মিয়া,বিঙ্গান ও প্রযুক্তি সম্পাদক এ্যাড,রফিকুল ইসলাম ঝন্টু,শ্রম সম্পাদক কায়সার হোসেন শিপন,সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান,উপ দপ্তর সম্পাদক চঞ্চল দাস পাপ্পা,উপ প্রচার সস্পাদক জাহিদুল ইসলাম জনি,শ্রমিক লীগ সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস,মহানগর আওয়ামীলীগ সদস্য মোস্তাফিজুর রহমান টুটু, মহানগর আওয়ামীলীগ সদস্য আরাফাত রহমান বাবু,মহানগর সেচ্ছাসেবক লীগ আহবায়ক আজিজুর রহমান শাহিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হক, এ্যাড.ওবায়দুল্লাহ সাজু, মহানগর আওয়ামীলীগ সদস্য আনিছ উদ্দীন শহিদ,জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড,ফয়েজ,সম্পাদক এ্যাড,দেলোয়ার হোসেন মুন্সি, মহানগর ছাত্রলীগ আহবায়ক রইজ আহম্মেদ মান্না,জেলা ছাত্রলীগ সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত,আতিকুল্লাহ মুনিম, সাধারন সম্পাদক আঃ রাজ্জাক. মহানগর ছাত্রলীগ যুগ্মআহবায়ক মাইনুল ইসলাম,আরিফুর রহমান শাকিল,জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান,সহ জেলা সহ বরিশাল জেলা ও মহানগর এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী ,সংগঠনের নেতাকর্মী ও জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।