Category: প্রচ্ছদ

  • বরিশালবাসীর ভালোবাসায় সিক্ত বিএমপি কমিশনার

    বরিশালবাসীর ভালোবাসায় সিক্ত বিএমপি কমিশনার

    তানজিম হোসাইন রাকিবঃ আজ ১৭ জুলাই ২০২২ খ্রিঃ বিএমপি কমিশনারের কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    এ সময় মতবিনিময়কালে বিএমপি কমিশনার বলেন, জনগণের জন্য আমরা সকল শ্রেণি-পেশার লোক মিলেমিশে একসাথে কাজ করব। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে বরিশালকে একটি মডেল মেট্রোপলিটন বানাতে চাই।

    এ সময় বিআরটিএ বরিশাল বিভাগ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল মহানগর সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন বিএমপি কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

  • বরগুনায় অব্যবস্থাপনা আর বিশৃঙ্খল পরিবেশে ছাত্রলীগের সম্মেলন

    বরগুনায় অব্যবস্থাপনা আর বিশৃঙ্খল পরিবেশে ছাত্রলীগের সম্মেলন

    বরগুনা প্রতিনিধিঃ স্মরণকালের স্মরণীয় বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের ২৭ তম সম্মেলন টাউন হল সিরাজ উদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পরে সম্মেলন শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

    পতাকা উত্তোলনের সময় উপস্থিত সকলে সম্মান জানালেও মিলনায়তনের ভিতরে এ সময় সম্ভাব্য সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থনে চলতে থাকে পাল্টা-পাল্টি শ্লোগান।

    উদ্বোধনী পর্বের পরে অতিথিরা মঞ্চে আসন গ্রহণের পরও দীর্ঘ সময় প্লাকার্ড-ফেষ্টুন নিয়ে সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীদের কর্মীরা শ্লোগান অব্যাহত রাখলে চরম বিশৃঙ্খল পরিবেশ তৈরী হয়।
    এসময় উপস্থিত জেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। মঞ্চে অতিথিদের পিছনের সারির আসন দখল করে নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাংবাদিকদের জন্য রাখা হয়নি কোনো আসন।

    জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মাইক্রোফোন হাতে নিয়ে কঠোর ভাষায় উচ্ছৃঙ্খল কর্মীদের নিয়ন্ত্রণ করলে সম্মেলন শুরু হয়।
    জেলা ছাত্রলীগ সভাপতি রুবায়েত আদনান অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর হোসেনের উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অ্যাড. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংসদ সদস্য সুলতানা নাদিরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য।

  • সহধর্মীনির কবর জিয়ারত করলেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

    সহধর্মীনির কবর জিয়ারত করলেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

    নিজস্ব প্রতিবেদকঃ বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত শাহানারা আবদুল্লাহ’র কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা ।

    আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর মুসলিম গোরস্তানে কবর জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র কন্যাসহ তার পরিবারের সদস্যরা।

    এসময় মরহুমার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

  • এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

    এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

    বন্যার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো সেই অনুযায়ী পরীক্ষার সংশোধিত সময়সূচি তৈরি করে প্রকাশ করবে। এসএসসি শুরুর ৪৫ দিন পর অর্থাৎ নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

    রোববার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝে বড় ধরনের বিরতি দেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে এসব পরীক্ষা শেষ করা হবে। পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। পরীক্ষা চলাকালীন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।’

    এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। তবে সিলেট, ‍সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

    শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

  • সিটি মেয়র এর শোক

    সিটি মেয়র এর শোক

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বরিশাল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রুপাতলী – এর সাবেক সভাপতি আব্দুস সবুর খান সবুজ আজ রাত ১টা ৩০ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ এবং তার রুহের মাগফেরাত কামনা করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যাম (ফেসবুক) সহ বিভিন্ন বার্তায় এ শোক প্রকাশ করেন।

  • ইসির সংলাপ শুরু আজ, বসছে ৪ দল

    ইসির সংলাপ শুরু আজ, বসছে ৪ দল

    জাতীয় নির্বাচন সামনে রেখে আজ রোববার (১৭ জুলাই) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। প্রথম দিনে আজ সংলাপে বসছে চারটি দল। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি এ সংলাপে অংশ নিতে পারবেন।

    সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ইসির সঙ্গে সংলাপ করবে। এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস এবং বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএ) সঙ্গে বৈঠক করবে ইসি।

    তবে এবারও সংলাপে যোগ দেবে না বিএনপি। এরআগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করলেও বিএনপি অংশ নেয়নি। এছাড়া দলটির জোটে থাকা অন্যান্য দল এবং আওয়ামী লীগের জোটে থাকা বেশ কয়েকটি দল অংশ নেয়নি।

    এদিকে, কবে, কখন, কোন দলের সঙ্গে বৈঠক করা হবে তা আগেই প্রকাশ করেছে ইসি। সেখানে তিনটি দল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠকের সময়সূচি রাখা হয়েছে। আর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপের সময় রেখেছে ইসি।

    সময়সূচি অনুযায়ী- ১৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, দুপুর আড়াই থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

    ১৯ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ কল্যাণ পার্টি, দুপুর ১২টা থেকে ১টা ইসলামিক ঐক্য জোট, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)।

    ২০ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় গণতন্ত্রী পার্টি, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

    ২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ তরিকত ফেডারেশন, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশ জাতীয় পার্টি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বিকাল ৪টা থেকে ৫টা গণফ্রন্টের সঙ্গে সংলাপ করবে ইসি।

    ২৪ জুলাই (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত আন্দোলন, দুপুর ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় পার্টি (জেপি), আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিকেল ৪টা থেকে ৫টা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

    ২৫ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশের ওয়াকার্স পার্টি, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আর বিকেল ৪টা থেকে ৫টা লিভারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

    ২৬ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বিকল্পধারা বাংলাদেশ, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

    ২৭ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাকের পার্টি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগ।

    ২৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১১টা গণফোরাম, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ম্যাপ), দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।

    ৩১ জুলাই (রোববার) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জাতীয় পার্টি ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে ইসি।

  • ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেই ছাড়লো বাংলাদেশ

    ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেই ছাড়লো বাংলাদেশ

    প্রথম দুই ওয়ানডেতে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। শেষটিতে এসে কিছুটা লড়াই করলো স্বাগতিক দল। ১৭৮ রান নিয়েও লড়লো ৪৯তম ওভার পর্যন্ত। কিন্তু হিসেবি ক্রিকেট খেলা বাংলাদেশের সামনে সেই লড়াই টিকলো না। আরও একবার ওয়ানডে ফরম্যাটে টাইগারদের কাছে পর্যদুস্ত হলো ক্যারিবীয়রা।গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেট আর ৯ বল হাতে রেখে হারিয়েছে তামিম ইকবালের দল। এতে করে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে তারা।বিজ্ঞাপনটেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডেতে এসে যেন তার শক্ত প্রতিশোধ নিলো। স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল টাইগাররা।এবারও বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১৭৯ রানের। আরও একবার হেসেখেলেই জিতবে টাইগাররা, মনে হচ্ছিল শুরুতে।

    ২ উইকেটে ছিল বাংলাদেশের রান ছিল ৯৬। তবে গায়ানার উইকেট বলে কথা! সেখান থেকে আর ২০ রান যোগ করতে আরও ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। হঠাৎ লড়াইয়ে ফেরে নিকোলাস পুরানের দল।এরপর মাহমুদউল্লাহ আর নুরুল হাসান সোহানের ব্যাটে আবারও স্বস্তি ফেরে টাইগার শিবিরে। ৩৭ বলে তারা যোগ করেন ৩১ রান। মাহমুদউল্লাহ খেলছিলেন ধীরগতিতে।

    শেষ পর্যন্ত তাকে ওয়াইড বলে বোকা বানিয়েছেন নিকোলাস পুরান। উইকেট ছেড়ে বেরিয়ে আসলে স্টাম্পিং হন ৬১ বলে ২৬ করা মাহমুদউল্লাহ। ১৪৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ, আবারও আশায় বুক বাঁধে ওয়েস্ট ইন্ডিজ।সেই আশায় গুঁড়েবালি দিয়েছেন সোহান আর মেহেদি হাসান মিরাজ। ঠান্ডা মাথায় দেখেশুনে ম্যাচ বের করে নিয়েছেন এই যুগল। ৫৭ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। সোহান ৩৮ বলে ৪ বাউন্ডারিতে ৩২ আর মিরাজ ৩৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।রান তাড়ায় নেমে ২০ রানে ভেঙেছিল বাংলাদেশের ওপেনিং জুটি। এর মধ্যে সিংহভাগ রানই আসে তামিম ইকবালের ব্যাট থেকে। ১১ বল খেলে প্রথম রানের খাতা খোলা শান্ত দুই বল পরই আলজেরি জোসেফের ডেলিভারিতে এজ হয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ১ রানেই।

    শান্তকে হারানোর পর লিটন দাসের সঙ্গে ৫০ রানের আরেকটি জুটি (৬২ বলে) গড়েন তামিম। টাইগার দলপতি খেলছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। তবে ব্যক্তিগত ৩৪ রানে থামতে হয়েছে তাকে।৫২ বলে ৪ বাউন্ডারিতে ইনিংস সাজিয়ে ভুল শট খেলে বসেন তামিম। গোদাকেশ মোতিকে সুইপ করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার।তামিম ফিরলেও আরও একবার দারুণ এক ইনিংস বেরিয়ে এসেছে লিটন দাসে উইলো থেকে। ডানহাতি এই ব্যাটার তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে ফিফটি।যদিও ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। গোদাকেশ মোতির দারুণ এক ফিরতি ক্যাচে সাজঘরের পথ ধরেন মারকুটে এই ব্যাটার। ৬৫ বলে গড়া তার ৫০ রানের ইনিংসটি ছিল ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় সাজানো।এর ঠিক এক বল পরই আরেক ব্যাটার আফিফ হোসেনকেও (০) বোল্ড করে বাংলাদেশকে চাপে ফেলে দেন মোতি। ২৫তম ওভারে ডাবল উইকেট মেইডেন নেন ক্যারিবীয় বাঁহাতি এই স্পিনার।মোসাদ্দেক হোসেন খেলছিলেন দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে। টানা দুই ওভারে একটি করে চার-ছক্কা হাঁকিয়ে দেন ভালো কিছুর ইঙ্গিত। কিন্তু ১৪ রানেই থামতে হয়েছে ডানহাতি এই ব্যাটারকেও।দারুণ বোলিং করা মোতিকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লংঅফ ফিল্ডারের হাতে ধরা পড়েন মোসাদ্দেক। ১১৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই চাপ কাটিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা।ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন গোদাকেশ মোতি। ১০ ওভারে মাত্র ২৩ রানে তিনি নেন ৪টি উইকেট।এর আগে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৭৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভারে ২৮ রান খরচ করে টাইগার দলের বাঁহাতি স্পিনার একাই নেন ৫ উইকেট।গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজে তৃতীয়বারের মতো টস জিতেছেন তামিম ইকবাল। আগের দুই ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। বোলিং করতে নেমে প্রথম ওভার তুলে দেওয়া হয় আগের ম্যাচের সেরা নাসুম আহমেদের হাতে।প্রথম ওভারে ৪ রান খরচ করেন নাসুম। তবু তাকে আক্রমণ থেকে সরিয়ে নেন তামিম। দ্বিতীয় ওভার মোস্তাফিজকে দিয়ে করানোর পর বল তুলে দেওয়া হয় তাইজুলের হাতে। নিজের প্রথম বলেই দারুণ এক টার্নিং ডেলিভারিতে ফ্রন্ট ফুট ডিফেন্স করা কিংকে বোল্ড করেন তাইজুল।jagonews24নিজের পরের ওভারে আবারও দৃশ্যপটে হাজির এ বাঁহাতি স্পিনার। এবারও কিংয়ের মতোই দারুণ এক ডেলিভারি করেন হোপকে। সামনে পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি হোপ। ক্ষণিকের জন্য তার পা বেরিয়ে যায় পপিং ক্রিজ থেকে।সেই কয়েক মুহূর্ত সময়টাই যথেষ্ট ছিল সোহানের জন্য। তড়িৎ বেগে বেলস ফেলে দিয়ে স্টাম্পিংয়ের আবেদন করেন সোহান। রিপ্লেতে দেখা যায়, খুবই অল্প সময়ের ব্যবধানে হোপের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন টাইগারদের উইকেটরক্ষক। যার সুবাদে তাইজুল পেয়ে যান দ্বিতীয় উইকেট।অন্য প্রান্তে বোলিং করতে থাকা মোস্তাফিজ দেখছিলেন তাইজুলের ঘূর্ণি জাদু। ইনিংসের ষষ্ঠ ও ব্যক্তিগত তৃতীয় ওভারে তিনিও যোগ দেন উইকেট শিকারের উৎসবে। ওভারের তৃতীয় বলটি ছিল মিডল স্টাম্পের ওপর হালকা ভেতরে ঢোকা ডেলিভারি। যেটি ব্যাটে-বলে করতে পারেননি ব্রুকস।বাংলাদেশের বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ নেন ব্রুকস। রিপ্লেতে দেখা যায় মিডল স্টাম্পের ভেলসে হালকা ছুঁয়ে যেতো ডেলিভারিটি। মাঠের আম্পায়ার আউট দিয়ে দেওয়ায় সাজঘরে ফিরে যেতে হয় ৪ রান করা ব্রুকসকে।মাত্র ১৬ রানে ৩ উইকেট হারিয়ে গভীর খাদে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দ্রুত রান তোলার বদলে উইকেটে টিকে থাকা দিকে মনোযোগ দেন নিকোলাস পুরান ও ক্যাসে কার্টি। ইনিংসের ১৬তম ওভারে গিয়ে পূরণ হয় ক্যারিবীয়দের দলীয় পঞ্চাশ।চতুর্থ উইকেটে দেখেশুনে ১২৮ বল খেলে দেন এই যুগল। যোগ করেন ৬৭ রান। থিতু হয়ে যাওয়া এই জুটিটি অবশেষে ভাঙেন নাসুম আহমেদ। কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে ইনিংসের ২৭তম ওভারে ফের নাসুমকে বোলিংয়ে আনেন তামিম।

    অধিনায়কের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি পুরো সিরিজেই দুর্দান্ত বোলিং করা নাসুম। বাঁহাতি এই স্পিনারকে তুলে মারতে গিয়ে মিডঅনে তামিমের হাতে ক্যাচ তুলে দেন কার্টি (৬৬ বলে ৩৩)।এরপর রানের গতি আরও কমে যায় ওয়েস্ট ইন্ডিজের। ৩৪ ওভারে ১০০ ছোঁয় ক্যারিবীয়রা। ওই সময় ৪৩ বলে মাত্র ১৬ রান তুলেছিলেন পুরান-রভম্যান পাওয়েল। পানি পানের বিরতির পর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন এই যুগল।৩৫তম ওভারে তাইজুলকে পুরানের এক বাউন্ডারিসহ ৮, পরের ওভারে মিরাজকে পাওয়েলের একটি ছক্কাসহ ৯ রান আসে। তবে তার ঠিক পরের ওভারেই দুর্দান্ত এক ডেলিভারিতে পাওয়েলকে (২৯ বলে ১৮) বোল্ড করেন তাইজুল।jagonews24এরপর আরও একটি সোহান-তাইজুল জুটির উইকেট। এক ম্যাচে দুই ব্যাটারকে স্টাম্পিং করে নজর কাড়েন সোহান। তাইজুলের করা ক্যারিবীয় ইনিংসের পঞ্চম ওভারে শাই হোপের পা একটু বেরিয়ে গিয়েছিল, চোখের পলকে তাকে স্টাম্পিং করেছিলেন সোহান।একইভাবেই ৩৯তম ওভারে কেমো পলের (৬) পা বেরিয়ে গিয়েছিল তাইজুলের ঘূর্ণি সামলাতে গিয়ে। সোহান আরও একবার বিদ্যুৎগতিতে করেছেন স্টাম্পিং। ১২৫ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।একটা প্রান্ত ধরে ছিলেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। তাকেই নিজের পঞ্চম শিকার বানান তাইজুল। ১০৯ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৭৩ রান করা পুরানকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন টাইগার স্পিনার।এরপর শেষ উইকেটে ২৯ বলে ২৫ রান যোগ করেন আলজেরি জোসেফ আর রোমারিও শেফার্ড। জুটিটা থামতো পারতো ১৬ রানেই, ১৬৯ রানে অলআউট হয়ে যেতো ওয়েস্ট ইন্ডিজ। মোস্তাফিজুর রহমানের করা ৪৮তম ওভারের প্রথম বলেই আকাশে বল তুলে দিয়েছিলেন শেফার্ড, কভারে সহজ ক্যাচ ফেলে দেন তামিম।১২ রানে জীবন পাওয়া শেফার্ড শেষ ব্যাটার হিসেবে বোল্ড আউট হন ১৯ করে। শেষ উইকেটটি নেন নাসুম। ওয়েস্ট ইন্ডিজ থামে ৪৮.৪ ওভারে ১৭৮ রানে।নাসুম ৩৯ রানে নেন ২ উইকেট। ২৪ রানে ২ উইকেট মোস্তাফিজের। মোসাদ্দেক এক উইকেট পেলেও ১০ ওভারে খরচ করেন মাত্র ২৩ রান। এছাড়া আফিফ হোসেন ২ ওভারে ২, মেহেদি হাসান মিরাজ ৮ ওভারে ৬১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

  • হঠাৎ টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

    হঠাৎ টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। তামিম ইকবাল হলেন সিরিজসেরা।

    বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের রাত জাগা যেন সার্থক হলো। তৃপ্তি নিয়ে ঘুমোতে যাবেন সমর্থকরা। এমন সময়ে হঠাৎ চমকে উঠার মতো খবর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে তামিম এক ফেসবুক পোস্টে জানালেন, টি-টোয়েন্টিতে তিনি সাবেক হয়ে গেছেন!

    তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ভোর চারটার দিকে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

    দেশের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি।

    ২০২০ সালের মার্চের পর আর এ ফরম্যাটে দেখা যায়নি তামিমকে। গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি। এরপর মাঝে ছয় মাস স্বেচ্ছায় বিরতিতে ছিলেন। এরইমধ্যে হঠাৎ দিলেন বিদায়ের ঘোষণা

  • দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১০০৭

    দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১০০৭

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ২৩০ জনে দাঁড়াল। একই সময়ে নতুন করে ১ হাজার ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জন হলো।

    শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৪ জন। পলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন। ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় ঢাকায় চারজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজন পুরুষ, একজন নারী।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন

    নিজস্ব প্রতিবেদকঃ

    আজ ১৬ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ, শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, নবনিযুক্ত বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।

    এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের হত্যাকান্ডে জাতির পিতার পরিবারের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।