Category: প্রশাসন

  • লজ্জা ঢাকতে পারছেন না মির্জা ফখরুল : ড. হাছান মাহমুদ

    লজ্জা ঢাকতে পারছেন না মির্জা ফখরুল : ড. হাছান মাহমুদ

    আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, মির্জা ফখরুলদের জাতিসংঘে যাওয়া জনগণকে ধোঁকা দেওয়া ছাড়া অন্য কিছু নয়। তারা জাতিসংঘে গিয়ে জাতিসংঘের সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তা অ্যাসিস্টেন্ট সেক্রেটারির সঙ্গে দেখা করেছেন। এ লজ্জা তিনি ঢাকতেও পারছেন না। এজন্য সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন আপনারা কার সঙ্গে দেখা করেছেন তিনি তখন আমতা আমতা করছিলেন।

    শুক্রবার জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্র, নির্বাচন ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    হাছান মাহমুদ বলেন, ‘জাতিসংঘের মহাসচিব আফ্রিকায়। তারা দেখা করলেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে। আমাদের দেশের মন্ত্রণালয়ের সচিব থাকে, তারপর অতিরিক্ত সচিব, উপ-সচিব, যুগ্ম-সচিব, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অর্থাৎ বিসিএসের মাধ্যমে কেউ প্রশাসনে চাকরি নিলে সর্বপ্রথম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ পান।

    তেমনি জাতিসংঘেরও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সর্বনিম্ন বা প্রাথমিক পদবি। মির্জা ফখরুল ইসলামকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কি আলোচনা হয়েছে, তিনি আমতা আমতা করে কিছুই বলতে পারলেন না। অর্থাৎ এগুলো দেশের জনগণের সঙ্গে ভাওতাবাজি ছাড়া অন্য কিছু নয়।’

    রাজনীতিতে কিছু পরিত্যক্ত রাজনীতিবিদ আছে উল্লেখ করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, বদরুদ্দুজা চৌধুরী তারা হচ্ছে রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিত্ব। এই পরিত্যক্ত রাজনীতিবিদদের নিয়ে ঐক্য করে কোনো লাভ হবে না।

    তাদের নিজেদের এমপি হওয়ারও এলাকায় জনপ্রিয়তা নাই। তারা রাত-বিরাতে মিটিং করে খবরের জন্ম দিচ্ছেন বটে, নির্বাচন এলে দেখা যাবে খালেক ভাই আর বাবলা ভাইয়ের কাছে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। সুতরাং এদের এই সমস্ত দৌড়ঝাপেও কোনো লাভ হবে না।

  • পটুয়াখালী ১ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

    পটুয়াখালী ১ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বাহেরচর গ্রামের লালন মাতব্বরের স্ত্রী মাহিনুর বেগম (৩০) ও ছেলে হাসান রাব্বি (১৮)।

    গতকাল বেলা ১টার দিকে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করে রাঙ্গাবালী থানা পুলিশ।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্রের নেতৃত্বে রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল কোড়ালিয়া লঞ্চঘাটে তল্লাশি চালায়। এসময় মা-ছেলের কাছে থাকা ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

  • তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলার আদালত স্থানান্তর

    তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলার আদালত স্থানান্তর

    তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের ঘটনায় ছাত্রলীগের চার নেতাসহ সাতজনের বিরুদ্ধে করা মামলা বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে, ১২ আগস্ট সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

    অভিযোগপত্রে উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মাহমুদ, পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান এবং পাথরঘাটা কলেজের নৈশপ্রহরী জাহাঙ্গীর হোসেনসহ আরো দুই জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে, নৈশপ্রহরী জাহাঙ্গীর উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন, ছাত্রলীগের চার নেতা কারাগারে আছেন এবং বাকি দুই জন পলাতক রয়েছেন।

    আদালত সূত্রে জানা গেছে, মামলাটি দীর্ঘ এক বছর তদন্ত শেষে পাথরঘাটা উপজেলা ও কলেজ ছাত্রলীগের চারনেতা, পাথরঘাটা কলেজের নৈশপ্রহরী জাহাঙ্গীরসহ আরও দুই জনকে অভিযুক্ত করে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ। বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় পরবর্তী কার্যক্রমের জন্য বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্থানান্তর করেন।

    এদিকে, দীর্ঘ এক বছর পর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলেও ধর্ষণের পর হত্যার শিকার ওই তরুণীর পরিচয় সনাক্ত করতে পারেনি ডিবি পুলিশ।

    এ বিষেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. বশির উদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ দেশের বিভিন্ন জায়গায় ওই তরুণীর গলিত মরদেহের ছবি পাঠানো হয়েছে। কিন্তু তার কোনো পরিচয় পাওয়া যায়নি। এমনকি রিমান্ডে বারবার চেষ্টা করেও আসামিদের মুখ থেকে ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

    ২০১৭ সালের ১০ আগস্ট পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১১ ও ১২ নভেম্বর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছাত্রলীগ নেতা মাহমুদ ও নৈশপ্রহরী জাহাঙ্গীর।

  • বরিশালে চাল বোঝাই ট্রাক উল্টে জমিতে : চালক ও হেলপার আহত

    বরিশালে চাল বোঝাই ট্রাক উল্টে জমিতে : চালক ও হেলপার আহত

    বরিশালের আগৈলঝাড়ায় চাল বোঝাই ট্রাক উল্টে গিয়ে জমিতে পরেছে। চালক ও হেলপার আহত, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসা প্রদান করেছে।

    প্রত্যক্ষদর্শী ও এসআই শাহনুর মিয়া জানান, যশোরের নাভারন থেকে টরকী বন্দরের উদ্যেশ্যে বুধবার ছেড়ে আসা ৪শ বস্তা চাল বোঝাই ট্রাক যশোর ট-১৪-৪০৮৮ বুধবার আগৈলঝাড়া উপজেলার বড়মগড়া এলাকা অতিক্রম কালে উল্টে জমিতে পড়ে যায়।

    এসময় যশোর শারশার নিশ্চিন্তপুর এলাকার চালক হেলাল শেখ (২৪) ও হেলাপার আহত হয়।

    চালক জানান, চালগুলো টরকী বন্দর এলাকার কালাচাঁদ রায়ের।

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এসআই জাহিদুল ইসলাম জানান, এ রিপোর্ট লেখা পর্যস্ত চাল উত্তোলনের জন্য চেষ্টা চলছে। অধিকাংশ চাল পানিতে পরে নষ্ট হয়ে গেছে।

  • গোলাগুলিতে নারায়ণগঞ্জে ২ জন নিহত

    গোলাগুলিতে নারায়ণগঞ্জে ২ জন নিহত

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দরে পৃথক ঘটনায় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুজনই ডাকাত ছিলেন। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ওই দুজন নিহত হয়েছেন।

    গতকাল সোমবার দিবাগত গভীর রাতে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৮ নম্বর সেক্টর এলাকায় এবং বন্দর উপজেলার সোনাচরা এলাকায় ঘটনা দুটি ঘটে।

    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৮ নম্বর সেক্টর এলাকায় দুই দল ডাকাত মালামাল ভাগাভাগি নিয়ে গোলাগুলি শুরু করে। পুলিশ খবর পেয়ে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজা মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এদিকে বন্দর থানার ওসি শাহীন মণ্ডল জানান, গতকাল রাত সোয়া তিনটার দিকে বন্দর উপজেলার সোনাচরা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাতদের গুলিতে ইব্রাহিম হোসেন (৪১) নামের এক ডাকাত নিহত হয়েছেন।

    ঘটনাস্থল থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ইব্রাহিম হোসেন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নরসিংদী, গাইবান্ধা এবং আড়াইহাজার থানায় ৮-১০টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এই ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ হোসেন এবং কনস্টেবল হারুন অর রশিদ আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

  • কারাগারে আদালত কাঙ্ক্ষিত নয়: ড. কামাল

    কারাগারে আদালত কাঙ্ক্ষিত নয়: ড. কামাল

    কারাগারে আদালত কাঙ্ক্ষিত নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

    তিনি বলেন, কোন কারণে জেলের ভেতর এত নাটক করা হচ্ছে? বেসামরিক সময়ের তথাকথিত কারাগারের আদালত এখন কাঙ্ক্ষিত নয়। সামরিক সময়ে কর্নেল তাহেরের বিচারালয় কারাগারের ভেতর স্থাপনও মানুষ ভালো চোখে দেখেনি।

    বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিএনপি নেতা ও আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন।

    তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে যারা অপমানিত করছেন, তারা অসভ্য। তাদের বিচার একদিন হবেই।

    দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

    অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দুদকের করা আরও এক মামলা তার বিরুদ্ধে বিচারাধীন। সেই মামলার কার্যক্রম পরিচালনার জন্য নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত বসানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর পর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে এ মামলার কার্যক্রম চলছে।

  • কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ ‘র‍্যাম্প মডেল’ গ্রেপ্তার

    কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ ‘র‍্যাম্প মডেল’ গ্রেপ্তার

    কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকেলে গ্রেপ্তার ওই তরুণী নিজেকে র‍্যাম্প শোর মডেল হিসেবে পরিচয় দিয়েছেন বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।

    গ্রেপ্তার তরুণীর নাম কান্তা আক্তার (২৪)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ সদরের নয়াপাড়া এলাকায়।

    কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল বলেন, তাঁর কাছ থেকে ২০০ পিচ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণী বিমানবন্দরে প্রবেশ করেন। এ সময় তিনি হাতব্যাগে করে কৌশলে এসব ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশিফটকে ধরা পড়েন ওই তরুণী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখায়। সোমেন মণ্ডল জানিয়েছেন, গ্রেপ্তার কান্তা আক্তারকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বঙ্গবন্ধু হত্যাকারীদের চিহ্নিত করতে কমিশন হচ্ছে: প্রধানমন্ত্রী

    বঙ্গবন্ধু হত্যাকারীদের চিহ্নিত করতে কমিশন হচ্ছে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ পরপর দু‘বার সরকার গঠনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পূর্বে ষড়যন্ত্রের ব্যাপারে অনেক তথ্য প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, পরোক্ষভাবে দেশি ও বিদেশি কিছু লোক ও সংস্থা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এজন্য জাতির পিতাকে হত্যার অন্যান্য পরিকল্পনাকারীদের চিহ্নিত করার জন্য কমিশন গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদের ২২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য মো. আবদুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

    বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধুর যেসব খুনি বিভিন্ন দেশে পালিয়ে আছে এবং আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি সম্মিলিতভাবে কাজ করছে। কানাডায় বসবাসরত পলাতক আসামি নূর চৌধুরীর তথ্য দিতে ফেডারেল কোর্ট অব জাস্টিস-এর আদালতে আবেদন করা হয়েছে। পলাতক রাশেদ চৌধুরীকে আমেরিকা থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেখানে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, পলাতক আসামিদের গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

    যত্রতত্র রাস্তা পার হওয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে
    জাতীয় পার্টির নূরে হাসনাত লিলি চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ড্রাইভারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু  যত্রতত্র রাস্তা পার হওয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তাহলে এটি থামবে। তাছাড়া এটি থামবে না। এছাড়া ট্রাফিক নিয়মটা স্কুল থেকে শিখানো উচিত।

    শিশু আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এতবড় একটি ঘটনা ঘটল, আন্দোলন হল তারপরও আমরা দেখি মানুষের মধ্যে সেই সচেতনতা নেই। তারা যত্রতত্র রাস্তা পার হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ছবির বর্ণনা দিয়ে তিনি বলেন, এক বাবা তার শিশু সন্তানকে নিয়ে এমন ভাবে রাস্তা পার হচ্ছিলেন বাবার পা একটু পিছলে গেলেই ফেন্সের সরু মাথা তার শরীরে গেঁথে যাবে। কেউ রাস্তা পার হতে একটা মিনিট সময় নিবে না, অথবা ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না। এই বিষয়টিও সবার দেখা দরকার।

    তিনি আরো বলেন, সড়কের দুঘর্টনা দূর করার জন্য আমরা যতই পদক্ষেপ নিই না কেন, আমাদের দেশের মানুষের অদ্ভুত মানসিককতা -তারা রাস্তা পারাপারের সময় হাত দেখায়। দ্রুতযান হাত দেখানোর সাথে সাথে থেমে যেতে পারে না। কিন্তু আমরা কি দেখি, ছোট্ট শিশুর হাত ধরে মা রাস্তা পার হচ্ছেন। অথবা বাবা বাচ্চাদের নিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তায় অনবরত গাড়ি আসছে অথচ খুব কাছেই ফ্লাইওভার থাকলেও এভাবে পার হচ্ছেন। এমনকি যুব ছেলেমেয়েরাও এ কাজ করছেন। ফ্লাইওভার দিয়ে পার না হয়ে দৌঁড় মেরে পার হতে চায়। তার ফলে এক্সিডেন্ট হয়। আর এক্সিডেন্ট হলে যারা রাস্তা পারাপার হচ্ছে তাদের দোষ কতটুকু আর ড্রাইভারের দোষ কতটুকু সেটাও বিবেচ্য বিষয়।

    শেখ হাসিনা আরো বলেন, আরেকটি বিষয় আমি দেশবাসীকে বলব সেটা হল, কোন একটি এক্সিডেন্ট হলে ড্রাইভার তখন নিজের জীবন বাঁচাতে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। ফলে যার বাঁচার সম্ভাবনা সেও আর বাঁচে না। ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ যে ধাক্কা খেয়ে পড়ে গেল তাকে সাহায্য করার চেয়েও বেশি আগ্রহ হয়ে যায় ড্রাইভারকে টেনে নামিয়ে কীভাবে মারধর করা যায় এবং মারতে মারতে এমনও ঘটনা ঘটে যায় মেরেই ফেলে। আইন কারো হাতে তুলে নেয়া উচিত নয়। ধরে পুলিশে দিবে, কিন্তু কেউ মারধর করতে পারবে না। এই মারধর যদি বন্ধ হয়ে তাহলে অনেক এক্সিডেন্টে কিন্তু মানুষ বেঁচে যায়। এটি হল বাস্তবতা। আর দ্বিতীয় কথা হচ্ছে পারাপারের সময় সকলকেই ট্রাফিক আইনটা মেনে চলা উচিত।

    পৃথিবীর সব দেশের রাজধানীতে যানজট রয়েছে 
    বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পৃথিবীর সব দেশের রাজধানী শহরেই যানজটের সমস্যা রয়েছে। যানজট সমস্যা সমাধান ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা শহরের চারদিকে রিং রোড করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া রিং রোড এলিভেটেডেট করা হবে। যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে এলিভেটেড এক্সপ্রেস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া চার বছর মেয়াদী ন্যাশনাল রোড সেইফটি এ্যাকশান প্ল্যান প্রণয়ন করা হয়েছে। দেশের ১২১টি দুর্ঘটনা প্রবণ স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে ৪ হাজার ৩৬৭ কিলোমিটার ফ্লাইওভার এবং ওভারপাস নির্মাণ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, মহাসড়কে বাসের সর্বোচ্চ গতি ৮০ ও ট্রাকের সবোর্চ্চ গতি ৬০ কিলোমিটার এবং অতিরিক্ত ওজন সীমার যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এলেক্স রোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ১৮ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলাকালে সারাদেশে ২ লাখ ৭৭৯টি যানবাহন ও ৮১ হাজার ৪৬৮ জন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ৬ মাস পর কবর থেকে তোলা হলো প্রকৌশলীর লাশ

    ৬ মাস পর কবর থেকে তোলা হলো প্রকৌশলীর লাশ

    কুমিল্লার মুরাদনগরে দাফনের প্রায় ৬ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য এএসএম রেজাউল বারী চঞ্চল নামের এক প্রকৌশলীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রাম থেকে ওই প্রকৌশলীর মরদেহ উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চঞ্চল (৩৫) চাপিতলা গ্রামের প্রয়াত কৃষি কর্মকর্তা আবু তাহের ভূইয়ার ছেলে।

    হত্যার অভিযোগে পরিবারের পক্ষ থেকে আদালতে অভিযোগের প্রেক্ষিতে চঞ্চলের মরদেহ উত্তোলন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভূইয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ|মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের কৃষি কর্মকর্তা আবু তাহের ভূইয়া সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করতেন।

    তার ছেলে প্রকৌশলী এসএম রেজাউল বারী চঞ্চল ফিলিপাইনে থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাবা মারা যাওয়ার পর চঞ্চল বাপ-দাদার জায়গা-জমির খোঁজখবর নিতে এসে দেখেন ভুয়া কাগজপত্র তৈরি করে চাচা আব্দুছ ছালাম ভূইয়া অধিকাংশ জমি দখল করে নিয়েছেন। পরে পৈতৃক এসব জায়গা-জমির কাগজপত্র সংগ্রহ করেন চঞ্চল।এ নিয়ে গত ১২ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা এবং চাচাতো ভাইয়েরা চঞ্চলকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি। কিন্তু এসব ঘটনা চঞ্চল তার মা এবং ভাইকে জানাননি। গত ১৯ ফেব্রুয়ারি সকালে চঞ্চল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে তার মা ভাইকে জানানো হয়।কিন্তু দীর্ঘ ৫ মাস পর বিষয়টি ফাঁস হয়ে যায়। এ নিয়ে এলাকায় জানাজানি হলে চঞ্চলের মা মনোয়ারা তাহের বাদী হয়ে গত ২২ জুলাই কুমিল্লার আমলী আদালতে ছেলেকে হত্যার অভিযোগে মামলা করেন।

    ১ আগস্ট মামলাটি বাঙ্গরা বাজার থানা পুলিশ এফআইআর করলে তদন্ত শুরু করে পিবিআই।চঞ্চলের মামা সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, জায়গা-জমি দখল করতেই চঞ্চলকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয় এবং পরে তার মৃত্যু হয়েছে। আসামিরা এলাকায় প্রকাশ্য ঘুরাফেরা করলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ।পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার কবর থেকে প্রকৌশলী চঞ্চলের মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং সার্বিক তদন্ত শেষে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে

  • উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ দায়ের

    উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ দায়ের

    বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ দায়ের। সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ৫ সেপ্টেম্বর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের জাহাঙ্গীর সরদারের স্ত্রী রেবা বেগমের সাথে একই বাড়ির শাহিন সরদারের স্ত্রী নাজমা বেগমের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়।

    উক্ত ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাজমা বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে উজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করে এবং জাহাঙ্গীর সরদারের পরিবারকে বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়ে আসছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে এলাকার ফিরোজ সিকদার, সুলতান খলিফা, সাথী বেগম, পিপুলসহ একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, শাহিন এলাকায় বিভিন্ন রকমের কুকর্ম করে বেড়ায়।

    আমরা এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ট। এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চুরির ঘটনায় শাহিন ও তার স্ত্রী প্রত্যক্ষভাবে জড়িত ছিল। হাতেনাতে ধরা পড়ায় এলাকায় এ নিয়ে শালিস মিমাংশা হয়েছে বহুবার। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শাহিনের কুকর্মের বিচার করতে অনিহা প্রকাশ করে। জাহাঙ্গীর সরদারের পরিবারকে পরিকল্পিতভাবে হেনস্তা করার জন্য তুচ্ছ ঘটনাকে বৃহৎ বানিয়ে থানায় অভিযোগ দায়ের করে। ভুক্তভোগী জাহাঙ্গীর সরদার জানান, শাহিন আমার মানসম্মান ও আমার পরিবারের ক্ষতিসাধন করার জন্য উঠেপড়ে লেগেছে। তার অত্যাচারে আমরা অতিষ্ট।

    এ বিষয়ে এলাকার সচেতন মহল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে।