Category: প্রশাসন

  • মিয়ানমারে জেল ভেঙে পালাল বন্দিরা

    মিয়ানমারে জেল ভেঙে পালাল বন্দিরা

    মিয়ানমারে কারাগার ভেঙে বেশ কিছু বন্দী পালিয়েছে। পুলিশ তাদের খুঁজছে। কারাগারে প্রবেশ করা একটি ট্রাক ছিনতাই করে ও গেট ভেঙে রবিবার তারা পালায়।

    দেশটির পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের হাপা এন কারাগারে বন্দী পালানোর এই ঘটনা ঘটে।

    কারা কর্মকর্তা খিন থেট বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দীরা একজন কারা কর্মকর্তাকে আহত করে। এরপর তারা ট্রাকে করে পালিয়ে যায়। তিনি এলাকাবাসীকে অপরিচিত বা রহস্যজনক কাউকে এলাকায় দেখলে পুলিশকে খবর দিতে বলেন।

    প্রদেশটির পুলিশ প্রধান আং মায়াট বলেন, ৪১ জন বন্দী পালিয়েছে। তবে ইতিমধ্যে তিনজনকে পুনরায় আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

  • স্ত্রীর যাবজ্জীবন স্বামী হত্যার দায়ে

    স্ত্রীর যাবজ্জীবন স্বামী হত্যার দায়ে

    মেহেরপুরে স্বামী হত্যার দায়ে ফুলঝুড়ি নন্দিতা নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

    রোববার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। একইসঙ্গে আসামির বিরেুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ের আরো ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

    মামলায় অপর দুই আসামি আব্দুল করিম ও মোহাম্মদকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

    মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালে গৌরিনগর গ্রামের আনছার আলী বিশ্বাসের ছেলে ফিরোজ আলীর সঙ্গে একই উপজেলার ভবেরপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ফুলঝুড়ি নন্দিতার বিয়ে হয়। বিয়ের চার মাস পর ২০১২ সালের ১৪ সেপ্টেম্বরে ফিরোজ আলী শ্বশুরবাড়ি বেড়াতে যান। ওই দিন রাতেই ফুলঝুড়ি খাতুন দাম্পত্য কলহের জের ধরে তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেন।

    খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে । এ ঘটনায় নিহতের বাবা আনছার আলী বিশ্বাস বাদী হয়ে ফুলঝুড়ি খাতুনকে প্রধান ও আরও পাঁচজনকে আসামি করে মুজিবনগর থানায় হত্যা মামলা করেন।

    মামলার প্রাথমিক তদন্ত শেষ করে ২০১৩ সালের ৩১ জুলাই তিন জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই মধুসুদন মোস্তবী। মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। মামলার নথি ও সাক্ষ্য পর্যালোচনা করে আদালতের বিচারক ওই আদেশ দেন।

    মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে ইয়ারুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

  • মুক্তি পেল ১৪২ আসামি প্রধানমন্ত্রীর নির্দেশে

    মুক্তি পেল ১৪২ আসামি প্রধানমন্ত্রীর নির্দেশে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে।

    রোববার সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

    তিনি বলেন, লঘু অপরাধে বিভিন্ন মামলায় কারাগারে আটক আসামিরা তাদের ‘অপরাধ স্বীকার করায়’ প্রধানমন্ত্রীর নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে আজকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে।

    পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইজি প্রিজন।

  • আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর গাড়িবহরে হামলা, আহত ১৫

    আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর গাড়িবহরে হামলা, আহত ১৫

    রাজশাহীর-১ আসনে (গোদাগাড়ী-তানোর) আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানীর নির্বাচনী শোডাউনের গাড়িবহরে হামলার ঘটনা হয়েছে। রবিবার দুপুরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে তার সমর্থকরা জানিয়েছেন।

    গোলাম রাব্বানী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র। তিনি এবার রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। কয়েকদিন থেকে তিনি তার নির্বাচনী এলাকায় পথসভা ও গণসংযোগ করছেন।

    গোলাম রাব্বানীর সমর্থক আলী আহসান জানান, দুপুরে একটি গাড়িবহর নিয়ে গোলাম রাব্বানী গোদগাড়ীর মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর বাজারে আসেন। এ সময় পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরব আলীর নেতৃত্বে স্থানীয় এমপির সমর্থকরা গাড়ি বহরে হামলা চালায়। এ সময় তারা হকিস্টিক ও লাঠি-সোঠা দিয়ে গোলাম রাব্বানীর সমর্থকদের মারপিট করে এবং গাড়ি ভাঙচুর করে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর তারা দ্রুত সেখান থেকে সটকে পড়েন।

    এ ঘটনার পর গোলাম রাব্বানীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তারা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে। এ সময় তারা হামলাকারীদের ধাওয়া করে। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    তবে অভিযোগ প্রসঙ্গে গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরব আলী বলেন, গোলাম রাব্বানীর লোকজন বর্তমান এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকে কটূক্তি ও শেখ হাসিনার নেতৃত্বকে অবমাননা করে স্লোগান দিচ্ছিল। এ কারণে তাদের প্রতিহত করার চেষ্টা করেছেন মাত্র।

    এদিকে মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানীর অভিযোগ, নৌকার পক্ষে প্রচারণা চালাতে গিয়ে হঠাৎ করে কয়েকজন যুবক স্থানীয় এমপির পক্ষে স্লোগান দিয়ে তাদের গাড়িবহরে হামলা চালায়। এতে অন্তত ১৫ জন তার নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাদের হামলায় ১০-১২টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান।

    গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গোলাম রাব্বানীর গাড়িবহরে হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছার আগেই হামলাকারিরা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • ধর্ষণের দায়ে কিশোরীকে গ্রেফতার খালু

    ধর্ষণের দায়ে কিশোরীকে গ্রেফতার খালু

    নারায়নগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে খালুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. জামিল (২৮)। সে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ সতানন্দপুর গ্রামের মৃত সামছুজ্জামানের ছেলে। এ বিষয়ে আজ রবিবার সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষিতা ওই কিশোরীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

    মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা ওই কিশোরীর মা সাত-আট বছর পূর্বে দাউদকান্দি নিজ গ্রামে মারা যায়। পরে তার খালা সোনিয়া আক্তার ওই সময় কিশোরীকে লালন-পালনের জন্য তার কাছে সিদ্ধিরগঞ্জে নিয়ে আসে। তখন থেকে কিশোরীটি তার খালা সোনিয়া ও খালু জামিলের সংসারে বড় হতে থাকে। এদিকে কিশোরিটি বড় হতে থাকলে তার দিকে কু-নজর পরে খালু জামিলের। বিভিন্ন সময় সে কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিত।

    বিষয়টি ওই কিশোরীর বাবা জানতে পেরে গত ঈদুল আযহার কিছুদিন পূর্বে মেয়েকে তার গ্রামের বাড়ি দাউদকান্দি নিয়ে যায়। পরে গত বুধবার (১২ সেপ্টেম্বর) হঠাৎ কিশোরীটিকে বাসায় খুজে পাচ্ছিলোনা তার বাবা। পরে খোঁজ নিয়ে জানতে পারে কিশোরীটিকে তার খালু জামিল ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার ভাড়া বাসায় নিয়ে আসে। ওইদিন সন্ধ্যায় কিশোরীটির খালা সোনিয়া বাড়িতে ছিল না। এই সুযোগে জামিল কিশোরীটিকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ওই রাতেই আবার কিশোরীটিকে গাড়িতে তুলে দেয় জামিল এবং ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন করে কিশোরীটিকে।

    এদিকে বাড়ি ফেরার পর গত শনিবার (১৫ সেপ্টেম্বর) কিশোরীটি ধর্ষণের ঘটনাটি তার বড় বোনকে জানায়। পরে ওইদিনই কিশোরীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় এসে একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জামিলকে আটক করে থানায় নিয়ে আসেন।

    এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক জানায়, স্ত্রীর বড় বোনের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে আমরা ধর্ষক খালুকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে নারী ও শিুশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

  • সাত ব্যাবসায়ী গ্রেফতার বরিশালে গাঁজাসহ

    সাত ব্যাবসায়ী গ্রেফতার বরিশালে গাঁজাসহ

    বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, মাদক বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার টেমার গ্রামের সতীশ সরকারের মাছের ঘের থেকে মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদার (৪০), মোল্লাপাড়া গ্রামের হাচেন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৭), ছয়গ্রামের মন্টু মোল্লার ছেলে কাওসার মোল্লা (২৫), গৌরনদী থানার উত্তর বিল্বগ্রামের মৃত সেকেন্দার সরদারের ছেলে সোহেল সরদার (২১), একই থানার নরসিংহলপট্টি গ্রামের সহিদুল সরদারের ছেলে সাইফুল ইসলাম সরদার (২১)কে গাঁজা কেনা বেচার সময় এসআই শাহনুর মিয়ার নেতৃত্বে পুলিশ গ্রেফতার করেছে।

    এঘটনায় এসআই শাহনুর মিয়া শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, নং-৮(১৫.৯.১৮)। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় এসআই জসীম উদ্দিন বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রাম থেকে নকুল বাড়ৈর ছেলে গাঁজা ব্যবসায়ি বীরবল বাড়ৈ (২৮)কে গাঁজাসহ গ্রেফতার করেন। ওই রাতেই পুলিশ বাদী হয়ে বীরবলের বিরুদ্ধে মামলা দায়ের করেন, নং-৬(১৪.৯.১৮)।

    একই রাতে পাকুরিতা গ্রাম থেকে মৃত বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে গাঁজা ব্যবসায়ী বিমল মন্ডল (২২)কে গাঁজাসহ গ্রেফতার করেন এসআই আব্বাস উদ্দিন। ওই রাতেই গ্রেফতারকৃত বিমলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন তিনি, মামলা নং-৭ (১৪.৯.১৮)। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

  • (র‌্যাব)-৮ এর অভিযান এ ৩২হাজার পিস ইয়াবা উদ্ধার আটক-২

    (র‌্যাব)-৮ এর অভিযান এ ৩২হাজার পিস ইয়াবা উদ্ধার আটক-২

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে এই সফল অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব অফিস সূত্র।

    গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের মো. সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. ইব্রাহিম (১৯)।

    শনিবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল র‌্যাব সদর দপ্তরের একটি সূত্র এই তথ্য  নিশ্চিত করে জানিয়েছে ৩২ হাজার ৪৩৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

  • র‌্যাব-৮ এর অভিযান এ ঝালকাঠি ও বরিশালে ইয়াবাসহ ৪ যুবক আটক

    র‌্যাব-৮ এর অভিযান এ ঝালকাঠি ও বরিশালে ইয়াবাসহ ৪ যুবক আটক

    শামীম ইসলাম:

    ঝালকাটি ও বরিশালে ইয়াবা ট্যাবলেটসহ ৪ যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

    শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে  সংবাদ
    বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি
    ক্যাম্পের একটি দল ঝালকাঠি সদর থানাধীন বড় একশ্যেরা পাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ১ টি মোটর সাইকেলসহ ঝালকাঠি সদরের বহরামপুর এলাকার মোঃ রাজু ইসলাম(২০) ও বরিশাল সদরের ইছাকাঠী এলাকার মোঃ মেহেদী হাসান(৩১)কে আটক করা হয়।

    এসময় তাদের কাছ থেকে ১৮৫ পিচ লালচে গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর উদ্দিন বাদী হয়ে ঝালকাঠি
    জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে সিপিএসসি ক্যাম্পের অপর একটি দল বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার নন্দনপট্টি গ্রামে অভিযান চালায়।

    অভিযানে ওই এলাকার বাসিন্দা মোঃ শাহাদাত সরদার(৩০) ও মোঃ সাইদুল
    ব্যাপারী(২৮)কে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

    এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা
    দায়ের করেন।

  • বরিশালে নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    বরিশালে নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    বরিশাল সদর উপজেলার নবগ্রাম রোডে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত অন্তত তিন জন শুক্রবার বেলা পনে একটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত হানিফ বরিশাল বাকেরগঞ্জ উপজেলার হলতা গ্রামের নুর হোসেনের ছেলে। তবে তিনি বরিশাল লঞ্চ এলাকায় ভগ্নিপতি নুর মিয়ার ভাতের হোটেলে কর্মরত ছিলেন। এই ঘটনায় আহতরা হলেন- একই হোটেলের স্টাফ মো. মিজান এবং বরিশাল লঞ্চঘাট শ্রমিক মো. রাকিব।

    থানা পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- হানিফসহ আরও তিন জন শুক্রবার সকালে লঞ্চঘাট এলাকা থেকে একটি সিএনজি গাড়ি ভাড়া করে ঝালকাঠির আটঘর কুড়িয়ানা ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে সদর উপজেলার নবগ্রাম রোড পপুলার এলাকায় একটি পিকআপ অতিক্রমকালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

    এতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই হানিফ মারা যান। পরে আহত মিজান (৩৬) রাকিব (১৭) উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।একই সাথে হানিফের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় বলে বরিশাল বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

    এদিকে নিহত হানিফের লাশ ময়নাতদন্ত ছাড়া পেতে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন পরিবার।

  • জঙ্গি দমনে রাজশাহীতে নামছে সিআরটি

    জঙ্গি দমনে রাজশাহীতে নামছে সিআরটি

    রাজশাহী সংলগ্ন ভারতীয় সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বেশ কয়েকজন সদস্য গ্রেফতার হয়েছেন পদ্মার দুর্গম চরাঞ্চল থেকে।

    এরাই সীমান্তের বাসিন্দাদের আশ্রয়-প্রশ্রয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানেও থামছে না তাদের কার্যক্রম।

    তবে জঙ্গিবাদসহ যে কোনো অপরাধ দমনে আসছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ টিম। আমেরিকার বিখ্যাত বাহিনী সোয়াত টিমের আদলে গঠন করা হয়েছে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) নামে দলটি।

    নগর পুলিশ বলছে, জঙ্গি দমনে পুলিশের এই বাহিনী বিশেষ ভূমিকা রাখবে। এছাড়াও মাদক চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংসতা মোকাবিলায় প্রস্তুত থাকবে এ টিম। টিমের ২৪ সদস্যকে যে কোনো অপারেশন পরিচালনায় দক্ষ করে গড়ে তোলা হয়েছে।

    আরএমপির মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, ২৪ সদস্যের এ দলটির নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত উপ-কমিশনার। এছাড়া দুইজন করে সিনিয়র সহকারী কমিশনার ও পুলিশের পরিদর্শক থাকবেন দলে।

    এর পাশাপাশি থাকবেন পাঁচজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী সহকারী উপ-পরিদর্শক ও ১৩ জন চৌকষ কনস্টেবল। দল গঠন শেষ। যে কোনো সময় মাঠে নামতে প্রস্তুত বিশেষ এই দলটি।

    তিনি আরও জানান, গত ৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত একমাস এ দলের সদস্যরা জর্ডানে ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি টেররিজম অ্যাসিসট্যান্স (এটিএ) তাদের তত্ত্বাবধান করেছে।

    এ দিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্তারা বলছেন, রাজশাহীর গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ এবং চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি সীমান্তজুড়ে প্রায়ই জঙ্গিদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের ধরতে এপারে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর হলে কাঁটাতার পেরিয়ে জঙ্গিরা সহজেই চলে যান সীমান্তের ওপারে।

    এখানকার সীমান্তপথে বছরজুড়েই মাদক পাচার হচ্ছে। আর এ সুযোগে জঙ্গিরা ভারত থেকে অস্ত্র, গানপাউডার, বিস্ফোরক ও গুলি আনছে। এই পথে জাল টাকাও ভারতে যাচ্ছে। এলাকা দুর্গম হওয়ায় অভিযানও চালানো যাচ্ছে না সময়মতো। তবে যে কোনো সময় এখানেও অভিযানে নামতে পারে সিআরটি।

    এদিকে, ভারতীয় সীমান্ত ঘেঁসা গোদাগাড়ী উপজেলার দক্ষিণ পাশের পদ্মার চরাঞ্চল সাহেবনগর, চর বয়ারমারী, চর নওশেরা ঘুরে জানা গেছে, এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। কিন্তু এ পেশার আড়ালে অনেকেই মাদক পাচার ও মানবপাচারে জড়িত।

    দক্ষিণ-পশ্চিমের চর আলাতুলির কোদালকাঠি, পোলাডাঙ্গা ও বগচর এলাকা সীমান্ত অপরাধের স্বর্গরাজ্য। সীমান্তের সোনাইকান্তি ও খরচাকা এলাকা মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচারের অন্যতম রুট।

    র্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম জানিয়েছেন, সীমান্ত এলাকায় আগের চেয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাঝেমধ্যেই এসব এলাকায় অভিযান চালানো হচ্ছে।

    জানতে চাইলে রাজশাহীর বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার বলেন, সীমান্তে চোরাচালান ও জঙ্গি কার্যক্রম বন্ধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে।

    এ অঞ্চলে জঙ্গিবাদ দমনে সিআরটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদি আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার।

    তিনি বলেন, এ অঞ্চলটি জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ। সম্প্রতি এ অঞ্চলে জঙ্গি কয়েকটি আস্তানার সন্ধানও মিলেছে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে আরএমপিতে বিশেষ এই বাহিনী গঠন করা হয়েছে।