Category: প্রশাসন

  • পুলিশের বিশেষ অভিযানে ৪ দিনে ২৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক ও অস্ত্র উদ্ধার

    পুলিশের বিশেষ অভিযানে ৪ দিনে ২৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক ও অস্ত্র উদ্ধার

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ দিনে ২৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে আইনশৃংখলা বাহীনি। সেই সাথে উদ্ধার হয়েছে ১২৪১ পিস ইয়াবা ও ১ কেজি ৪শ গ্রাম গাঁজা।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক এই তথ্য  নিশ্চিত করেছেন।

    এই কর্মকর্তা জানিয়েছেন- পুলিশ সদর দপ্তরের নিদের্শনা পেয়ে মাদক বিক্রেতাদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৪টি থানা পুলিশ। একযোগে বরিশাল গোয়েন্দা (ডিবি) পুলিশও কাজ করে।

    এই অভিযানে গত ৪ দিনে ২৮ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। সেই সাথে উদ্ধার হয়েছে ১২৪১ পিস ইয়াবা ও ১ কেজি ৪শ গ্রাম গাঁজা। তাছাড়া ডিবি পুলিশ মাদক উদ্ধারে গেলে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম নামে এক ডাকাত নিহত হয়।’ এসময় উদ্ধার করা হয়, ০১ টি পাইপ গান, ০১ টি চাপাতি, ০১ টি রামদা ও ০৮ টি খালি কার্তুজ।

    এদিকে গত ৪ মে থেকে বরিশাল র‌্যাবও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। দুটি বাহিনীর মাদকবিরোধী এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে নিশ্চিত হওয়া গেছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান জানিয়েছেন- কেন্দ্রীয় পুলিশের নির্দেশনার আলোকে অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতা ধরে রাখতে কেন্দ্রের ম্যাসেজ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানিয়ে দেয়া হয়েছে।’

  • অপহরণের ১৪ দিন পর কলেজ ছাত্রী উদ্ধার, গ্রেফতার-১

    অপহরণের ১৪ দিন পর কলেজ ছাত্রী উদ্ধার, গ্রেফতার-১

    পটুয়াখালীর কলাপাড়া থেকে অপহরণের ১৪ দিন পরে কলেজ ছাত্রী নারগিস আক্তার লাভলীকে (১৬) কলাপাড়া থানা পুলিশ বরিশাল পুলিশ লাইন এলাকার একটি বাসা থেকে উদ্ধার করেছে।

    এ সময় অপহরনকারী এনামুল হাসানকে গ্রেফতার করা হয়। বরিশাল কোতয়ালী পুলিশের সহায়তায় কলাপাড়া থানার এস আই নাজমুল হাসানের নেতৃত্বে রবিবার মধ্যরাতে এনামুল হাসানকে গ্রেফতার করে উদ্ধার করা হয় নারগিসকে।

    উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পুর্ব হাজীপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র এনামুল। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ভিক্টিমের ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালীতে প্রেরণ করেছে। আসামি এনামুল হাসান থানা হাজতে রয়েছে। আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

    কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়কের বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ৬ মে বিকেলে অপহৃত হয় নারগিস। ৭ মে তার বাবা নজরুল ইসলাম কলাপাড়া থানায় একটি জিডি করেন। এরপর থেকে পুলিশ মোবাইল ট্রাকিং এর মাধ্যমে অভিযান চালায়।

    এস আই নাজমুল আরও জানান, প্রতারক বখাটে এনামুল হাসান একইভাবে আরও একাধিক ঘটনা ঘটিয়েছে। একাধিক মেয়ে ও গৃহবধুর সর্বনাশ করেছে বলেও পুলিশ জানিয়েছে। কিন্তু গ্রাম্য একটি সালিশবাজ চক্রের কারনে তাকে আইনের আওতায় আনা যায়নি। চিহ্নিত বখাটে হিসাবে এনামুলের কুখ্যাতি আছে বলে জনশ্রুতি রয়েছে।

  • বরিশাল নগরীর সিএন্ডবি ফোরলেন সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

    বরিশাল নগরীর সিএন্ডবি ফোরলেন সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

    বরিশাল নগরীর সিএন্ডবি সড়ক বরিশাল-ঢাকা মহা সড়কের অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে ফোরলেন সড়ক চালু করে দিয়েছে মডেল কোতয়ালী থানা পুলিশ।
    আজ সোমবার বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার(এসি) শাহনাজ পারভীনের নেতৃত্বে ও মডেলর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন মামুনের উপস্থিতিতে নগরীর এক নং সিএন্ডবি পুল এলাকা শুরু করে বরিশাল-ঢাকা মহাসড়ক গ্লোবাল ইউনিভার্সিটি পর্যন্ত শতাধিক অবৈধ ব্যাবসা প্রতিষ্ঠানের দখলদার উচ্ছেদ করে সিএন্ডবি সড়ক বরিশাল-ঢাকা ফোরলেন মহা সড়কটি চালু করে দিয়েছে মডেল কোতয়ালী থানা পুলিশ।এলাকাবাশীর অভিযোগ রয়েছে কয়েক কোটি টাকা ব্যায়ে ঢাকা-বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা চলাচলের জন্য নগরীর সিএন্ডবি সড়কে ফোরলেন সড়ক স্থাপন করা হয়।

    সড়কটি নির্মান কাজ শেষ হয়ে যাওয়ার পরও অজ্ঞাত কারনে ফোরলেন সড়কটি আনুষ্টিকভাবে উদ্বোধন না করার ফলে এক প্রর্যায়ে দিনে দিনে এক শ্রেনীর অবৈধ ফুটপাত ব্যাবসায়ীদের দখলে চলে যায় ফোরলেন সড়কটি।এতে যানবাহন চলাচল সহ পথচারীদের চরমভাবে দূর্ভোগ পোহাতে হয়েছে।এছাড়াও এলাকাবাশীর আরো অভিযোগ রয়েছে কতিপয় প্রভাবশালী ব্যাক্তিরা ফোরলেন সড়কটি দখল করে নির্মান সামগ্রী মালামাল রেখে তাদের বাড়ি নির্মান করার ফলে সড়কটি দিয়ে চলাচলের জন্য যেমন ঝুকিপূর্ণ সহ অযোগ্য হয়ে উঠার ফলে প্রায় সময় ঘটছে বড় ধরনের দূর্ঘটনা।

    নগরীর সিএন্ডবি সড়কের ফোরলেন সড়কটি দীর্ঘ কয়েক বছর যাবত অবৈধ দখলদার নিয়ন্ত্রনে চলে যাওয়ার পরও সড়ক ও জনপথ বিভাগ ও বিসিসি কর্তৃপক্ষ সঠিকভাবে নজর না দেয়ার কারনে কয়েককোটি টাকা ব্যায়ে নির্মিত ফোরলেন সড়কটি সিটি কর্পোরেশনের নাকি সড়ক ও জনপথ বিভাগের এনিয়ে উক্ত এলাকার জনসাধারন মানুষের মাঝে প্রশ্ন উঠেছে।মডেল কোতয়ালী পুলিশের হস্তক্ষেপের কারনে একদিকে ফোরলেন সড়কটির প্রান ফিরে এসেছে অন্যদিকে অবৈধ দখলদারদের হাত থেকে উদ্বার করা হয়েছে নগরীর সিএন্ডবি সড়কের বরিশাল-ঢাকা ফোরলেন মহাসড়ক।

  • মাসটেক্স ইন্ডাস্ট্রিজের এমডি মিজানুরকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

    মাসটেক্স ইন্ডাস্ট্রিজের এমডি মিজানুরকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

    মেসার্স মাসটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে ১২০ কোটি টাকা ফাঁকির মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমানকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও তাকে পাসপোর্ট ইস্যু না করার জন্য পাসপোর্ট অধিদফতরকে অনুরোধ করা হয়েছে। সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে, প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় আমদানিকৃত পণ্য খোলা বাজারে বিক্রির দায়ে গত ১৫ মে প্রতিষ্ঠানের চেয়াম্যান সৈয়দ আবিদুল ইসলাম এবং পরিচালক খন্দকার সুরাত আলীকে গ্রেফতারপূর্বক মানি লন্ডারিং আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। পরদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের জন্য শুল্ক গোয়েন্দার অনুকূলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

    গত ২০ আগস্ট রাত দেড়টার দিকে চট্টগ্রাম থেকে রাজধানীর ইসলামপুরে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৪-২৮২৩) আসে। গোপন সংবাদের ভিত্তিতে পণ্য খালাসের প্রাক্কালে সে দিন চালানটি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি গোয়েন্দা টিম। গাড়ির চালকের কাছে পণ্যের স্বপক্ষে চালান দেখাতে বলা হলে তিনি সঠিক কাগজ দেখাতে পারেননি। পরে ওইসব কাগজ পর্যালোচনা করে দেখা যায়, কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় (আই এম-৭ বি/ই) শুল্কমুক্তভাবে মেসার্স মাসটেক্স ইন্ডাট্রিজ’র অনুকূলে পলি সিনথেটিক ওভেন ফেব্রিক্স পণ্য/কাঁচামাল আমদানি করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত কাগজপত্র বিশ্লেষণ করে ১২০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি উদঘাটন করে এ সংক্রান্ত বিষয়ে গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটি।

  • বরিশাল কলোনি থেকে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ৩

    বরিশাল কলোনি থেকে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ৩

    চট্টগ্রাম নগরের সদরঘাট থানার বরিশাল কলোনিতে থেকে ৬২৩ পিস ইয়াবা, ৪ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল, ৩টি কিরিচসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (২০ মে) ভোররাতে কলোনির মালিপাড়া রেলওয়ে ৯ নম্বর কোয়ার্টারের ভেতরে চলাচলের সড়কের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

    সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, গ্রেফতার তিনজন হলেন ফেনীর সোনাগাজী থানার দুর্গাপুর কুটিরহাট বাজারের হোসেন বেপারির বাড়ির মো. আবদুর রউফের ছেলে মো. হানিফ ওরফে খোকন (৩৫), সাতকানিয়া উপজেলার ৫ নম্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিজ সওদাগরের বাড়ির কাজী গোলাম মাওলার ছেলে কাজী মো. আবদুল্লাহ (২৮) ও পটিয়া উপজেলার ৯ নম্বর ইউনিয়নের অজিত ড্রাইভারের বাড়ির রঞ্জিত কুমার দাসের ছেলে খোকন কুমার দাস (৩২)।

    ওসি জানান, গ্রেফতার তিনজন মাদক ব্যবসা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। খোকন কুমার দাস মাদক সম্রাট খ্যাত ‘বস ফারুক’র চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে বরিশাল কলোনিতে তারা দীর্ঘদিন ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা পাইকারি ও খুচরা বিক্রি করছিল। তারা কক্সবাজারের টেকনাফ, কুমিল্লা ও ফেনী থেকে মাদক এসে বিক্রি করত। তারা বিপক্ষের মাদক ব্যবসায়ীদের ঠেকাতে অবৈধ অস্ত্র ব্যবহার করত।

  • বিপুল পরিমান ইয়াবাসহ রাকিব আটক

    বিপুল পরিমান ইয়াবাসহ রাকিব আটক

    বরিশাল শহর থেকে ৪০০ পিস ইয়াবাসহ রাকিব হাওলাদার (২৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ মে) বিকেলে শহরের আমতলার মোড়স্থ মানিক মিয়া কলেজের সম্মুখ থেকে তাকে আটক করা হয়।

    আটক রাকিব হাওলাদার বরিশাল সদর উপজেলার জাগুয়া মসজিদ বাড়ি এলাকার আবুল কালামের ছেলে। তবে তিনি শহরের রুপাতলী মান্নান প্লাজা এলাকায় ভাড়া থাকেন।

    অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে আমতলার মোড় থেকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী রুপাতলী মান্নান প্লাজা এলাকায় ভাড়া বাসায় অভিযান করে আরও ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।

    এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় গোয়েন্দা (ডিবি) পুলিশ।

  • লিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত, গুলীবিদ্ধ পুলিশ

    লিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত, গুলীবিদ্ধ পুলিশ

    বরিশালের সদর উপজেলার শায়েস্থাবাদ এলাকায় বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। রবিবার রাত আড়াইটায় এই বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় উদ্ধার করা হয় রামদা, পাইপগান ও গুলি।
    ডিবি পুলিশ জানায়, সম্প্রতিকালে শায়েস্থাবাদে ডাকাতি বেড়ে যাওয়ায় রবিবার রাত আড়াইটার দিকে দক্ষিন চর আইচা গ্রামে ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ নাসির মল্লিকের নেতেৃত্বে পুলিশ পরিদর্শক(প্রশাসন) কাজী মাহবুবুর রহমান, এস আই দেলোয়ার হোসেন (পিপিএম) সঙ্গীয় ফোর্স সহ একটি টিম টহল দিচ্ছিল। পথিমধ্যে দশ/বারজন সদস্যকে দেখতে পেয়ে পরিচয় জানতে চাইলে পুলিশকে লক্ষ করে বেপরোয়াভাবে গুলি ছোড়ে। এসময় পুলিশও নিজেদের আত্মরক্ষা ও সরকারী অস্ত্র-গুলি রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। ডিবি পুলিশ এসময় সতেরো রাউন্ড সটগানের গুলি বর্ষন করে।

    একপর্যায় ডাকাতদল গুলি ছুড়তে-ছুড়তে উত্তর দিক দিয়ে পালিয়ে যায়। এক প্রর্যায়ে তারা পিছু হটলে ঘটনাস্থলে একজনের লাশ পরে থাকতে দেখে এবং সেখান থেকে উদ্ধার করা হয়- একটি রামদা, একটি দেশীয় পাইপগান ও আট রাউন্ড গুলির কার্তুজ । তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে সে ডাকাত দলের সদস্য এমন দাবী করছে পুলিশ।
    ডাকাত দলের সাথে ডিবি পুলিশের গুলি-বিনিময়ের ঘটনায় এস আই মোঃ দেলোয়ার হোসেন (পিপিএম), কনস্টেবল মোঃ হাফিজুর রহমান, কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম ডাকাতের ছোড়া গুলিতে আহত হয়। তাদেরকে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জানান।

    আজ দুপুর বারটায় নগরীর আমতলারমোড়স্থ অস্থায়ী পুলিশ কমিশনার কার্যলয়ে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বলেন নিহত ডাকাত সদস্য এর নাম তাৎক্ষনিক জানা না গেলেও পরবর্তীতে জানা গেছে নিহত ডাকাত সদস্য আবুল কাসেমের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রিপুর। কাসেমের বিরুদ্বে ডাকাতি ও ধর্ষন সহ সাতটি মামলা রয়েছে বিভিন্ন থানায়।

    এব্যাপারে কাউনিয়া থানায় ডিবি পুলিশ বাদী হয়ে পুলিশের প্রতি আক্রমন, হত্যা ও অস্ত্র উদ্বারের ঘটনায় তিনটি মামলা দায়ের করার প্রস্তুতি চালাচ্ছে।

    এসময় ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান মাদক সংক্রান্ত নিমূল করা প্রসঙ্গে বলেন সিমান্ত থেকে মাদক দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আসছে ওখান থেকে যত সময় পর্যন্ত সেল করা না গেলে একেবারে মাদক নিমূল করা সম্ভব হবেনা।
    তারপরও আমরা মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছি যতদূর পর্যন্ত নিয়ন্ত্রন রাখা সম্ভব। মাদক বাহিনীর সাথে মহানগর পুলিশ বাহিনীর কোন আপোষ নেই।

    তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও মাদক নির্মূলের ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারনের সহযোগীতা কামনা করেন পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।

  • রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে হার্ডলাইনে প্রশাসন, চলছে অভিযান

    রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে হার্ডলাইনে প্রশাসন, চলছে অভিযান

    পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, অবাধ সরবরাহ অব্যাহত রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে বরিশালে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও র‍্যাব-৮ এর কর্মকর্তারা। ইতোমধ্যে বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠণ করা হয়েছে কমিটি। তাছাড়া বরিশাল সিটি করপোরেশনও বাজার স্থিতিশীল রাখতে দিয়েছে হুঁশিয়ারি। ব্যবসায়ীরা বলছেন, তারা নিজেরাও বাজার মনিটরিং করবেন।

    সূত্রমতে, প্রতিবছর রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। অনেক ব্যবসায়ী রমজানের আগে পেঁয়াজ, রসুন, আদা, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য মজুদ করে রাখে। রমজানে এসব পণ্য উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে রমজানে লাগামহীন দ্রব্যমূলে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করে ইফতার সামগ্রী বিক্রি করা হয়। এবার যাতে এরকম অবস্থার তৈরী না হয় সেলক্ষ্যে প্রথম রমজান থেকেই কাজ শুরু করেছে প্রশাসন।

    বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত মনিটরিং টিমে জেলা প্রশাসন, সিটি করপোরেশন (বিসিসি) ও পুলিশ প্রশাসনের অংশগ্রহণ রয়েছে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, রমজানে বাজার যাতে স্থিতিশীল থাকে, সে লক্ষে তারা তৎপর রয়েছে। বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান বলেন, সিটি করপোরেশন নিয়মিতোই বাজার মনিটরিং করে। তবে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যাতে নিয়ন্ত্রণহীন না হয় সেদিকে লক্ষ্য রাখতে ব্যবসায়ীদের বলা হয়েছে। তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হবে।

    র‍্যাব-৮ এর সদ্যযোগদানকৃত অধিনায়ক (সিও) আতিকা ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মাসে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে ক্রেতারা যেন কোন প্রকার প্রতারিত না হয়, সে বিষয় ছাড়াও পুরো মাসজুড়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি র‍্যাব সদস্যরা সর্বস্তরের মানুষের শান্তির জন্য কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করে তিনি রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি আহবান করেন।

  • বরিশালে ইয়াবাসহ উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী গ্রেফতার

    বরিশালে ইয়াবাসহ উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী গ্রেফতার

    বরিশাল বিমান বন্দর মোড় থেকে ৪৮ পিস ইয়াবাসহ শাহিন রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

    শনিবার দুপুরে ইয়াবা সহ গ্রেফতারকৃত শাহিন রানা বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের ব্যক্তিগত দেহরক্ষী বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

    র‌্যাব-৮ জানায়, রহমতপুর এলাকার বাসিন্দা একটি মাদক মামলার আসামি শাহিন রানাকে দির্ঘদিন ধরে খুঁজছিলো র‌্যাব। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রহমতপুর বিমান বন্দর মোড় থেকে শাহিন রানাকে গ্রেফতার করে।

    এ সময় তার দেহ তল্লাশী করে ৪৮ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। পরে তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

  • সাভারে স্কুল ছাত্রীসহ ২ শিশুকে ধর্ষণ

    সাভারে স্কুল ছাত্রীসহ ২ শিশুকে ধর্ষণ

    ঢাকা জেলার সাভারে পৃথক ঘটনায় এক কিশোরী পোশাক শ্রমিক (১৩) ও তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুমন মিয়া (২৭) নামের এক যুবককে আটক করেছে।

    আটককৃত যুবক সাভার পৌর এলাকার মোজাহার আলীর ছেলে এবং স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।

    ধর্ষিতার পরিবার ও পুলিশ জানায়, কিশোরী তার পরিবারের সাথে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পোশাক কারখানা কাজ করতেন। একই কারখানায় কাজ করার সুবাদে সাভার পৌর এলাকার সুমন নামের এক যুবকের সাথে তার পরিচয় হয়। পরে গত রবিবার কারখানা ছুটির পর মেয়েটিকে ফুসলিয়ে সাভারের নবীনগর এলাকায় নিয়ে যায় ওই যুবক। এরপর টানা ৪ দিন বিভিন্ন স্থানে রেখে কিশোরীর উপর চালানো হয় পাশবিক নির্যাতন।

    এদিকে, গত বৃহস্পতিবার নারী শ্রমিককে রাজফুলবাড়িয়া এলাকায় রেখে চলে যায় বখাটে যুবক। পরে এ ঘটনায় ওই দিন রাতেই ধর্ষিতার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে শুক্রবার সকালে পুলিশ ওই যুবককে আটক করে।

    অন্যদিকে, হেমায়েতপুরের যাদুরচর এলাকার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী তার পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর বাবা গাড়ির হেলপার ও মা পোশাক শ্রমিক কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরই সুযোগে শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে বিকেলের দিকে প্রতিবেশী ভাড়াটিয়া শামিম (৩১) নামের এক ভ্যানচালক মেয়েটির কক্ষে প্রবেশ করে। এরপর তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা বাড়িতে এসে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাজ্জাত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এক যুবককে আটক করা হয়েছে।