Category: প্রশাসন

  • করোনাভাইরাস প্রতিরোধে বিএমপি’র জনসচেতনতা মূলক প্রচারিভিযান

    করোনাভাইরাস প্রতিরোধে বিএমপি’র জনসচেতনতা মূলক প্রচারিভিযান

    বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১ টায় উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা’র নেতৃত্বে, নগরীর বিভিন্ন স্পটে গাড়ি চালক, যাত্রী সাধারণ ও পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড সানিটাইজার ব্যবহারে জনসচেতনতা মূলক এক অভিযান পরিচালিত হয়।
    অভিযানে গাড়ি চালক, যাত্রী সাধারণ ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক স্টিকার স্থাপন করা হয়।
    এসময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার বিএমপি কোতয়ালী এন্ড বন্দর থানা শারমীন সুলতানা রাখি, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ নুরুল ইসলাম পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
  • বরিশাল স্বাস্থ্যবিধি না মানায় ২ বাস ও ৮ জনকে জরিমানা

    বরিশাল স্বাস্থ্যবিধি না মানায় ২ বাস ও ৮ জনকে জরিমানা

    বরিশালে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রতিপালন নিশ্চিতে মোবাইল কোর্ট অভিযান; ০৮ জন ব্যক্তি ও ০২ টি বাস পরিবহনকে ৫০০০ টাকা জরিমানা।

    বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় “নো-মাস্ক নো-সার্ভিস” বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর বাজার মনিটরিং এ আজ সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নথুল্লাবাদ, চৌমাথা এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুমানা আফরোজ ও আরাফাত হোসেন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ও সামাজিক দূরত্ব রেখে চলাফেরা এবং মাস্ক ব্যতিত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

    পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক প্রচারপত্র নো-মাস্ক নো-সার্ভিস সংম্বলিত ফ্যাস্টুন এবং দিনমজুর, খেটে খাওয়া মানুষদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ এবং ফ্রি মাস্ক বিতরন করা হয়।

    অধিকন্তু মাস্ক না পড়ে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লংঘন করায় ০৮ জন ব্যক্তিকে ২৭০০ টাকা ও ০২ টি বাস পরিবহনকে ২৩০০ টাকা জরিমানা করা হয়।

    অধিকন্তু স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত সামগ্রী তথ্য মাস্ক, স্যানিটাইজার ইত্যাদির মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংপূর্বক অতিরিক্ত মূল্য না রাখার বিষয়ে বিভিন্ন ফার্মেসীর মালিকদের নির্দেশনা প্রদান করা হয়।

    এছাড়াও সরকারী নির্দেশনা মোতাবেক গণপরিবহণে ৫০ ভাগ যাত্রী পরিবহণের বিষয়ে বাস মালিক ও চালকদের সতর্ক করা হয়।

    উক্ত অভিযানে আইন শৃঙখলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশ, বরিশাল এর টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

    বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জানান, জনগণকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসন বরিশালের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • বরিশালে ভিক্ষুককে বিভিন্ন উপকরন প্রদান

    বরিশালে ভিক্ষুককে বিভিন্ন উপকরন প্রদান

    আজ ০১ এপ্রিল তানিয়া নামের ০১ জন ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত্ত হয়ে স্বাবলম্বী হওয়ার জন্য একটি চায়ের ফ্লাস্ক, চা পাতা, চিনি, পান-সুপারিসহ বিভিন্ন উপকরণ কিনে দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

    বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় এ সামগ্রী প্রদান করা হয়।

  • করোনা মোকাবেলায় কোনো ছাড় নয়;বিএমপি পুলিশ কমিশনার

    করোনা মোকাবেলায় কোনো ছাড় নয়;বিএমপি পুলিশ কমিশনার

    “মাস্ক পরার অভ্যেস

    করোনা মুক্ত বাংলাদেশ”

    এই স্লোগান কে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে চলায় জনগণকে উদ্বুদ্ধ করতে আজ বুধবার ৩১ মার্চ ২০২১খ্রিঃ সকাল ১১ ঘটিকায় বরিশাল নথুল্লাবাদ (কেন্দ্রীয়) বাস টার্মিনালে পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    এ-সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে জনসচেতনতা মূলক সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের নিজেদের হাতেই রয়েছে করোনার সুরক্ষা। আবার করোনা পরিস্থিতিতে নিজের হাতই আমাদের বড় শত্রু। আমাদের আচরণ এর উপরে, স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে করোনা পরিস্থিতি নির্ভর করে।

    করোনা মহামারীতে সারাবিশ্বে মানবিক বিপর্যয় ঘটেছে। দেশের অর্থনীতি, মানুষের জীবিকা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। আমরা একটি অস্বাভাবিক বিপর্যস্ত সময় অতিক্রম করছি। তাই সর্বত্র আমাদেরকে অক্ষরে অক্ষরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মানুষের জীবন ও জীবিকা রক্ষার্থে আপনারা যেই সচেতন ভূমিকা রাখবেন এটাই হল দেশপ্রেম।

    আজ দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে এদেশের একজন সুনাগরিক হিসেবে, পরিবহন সেক্টরের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, আপনি এই বিপদে কি ভূমিকা রাখলেন, কতটা স্বাস্থ্যবিধি নিজে মেনে চাললেন এবং অন্যকে মেনে চলতে উৎসাহিত করলেন এটাই আপনার আসল পরিচয়। এটাই আপনার দেশপ্রেম।

    এ সময় তিনি বলেন, হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব মারাত্মক আকারে বেড়ে যাচ্ছে। গত ১০ দিনে আক্রান্ত এবং মৃত্যুর হার বিগত বছরের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেছে। সম্প্রতি সময়ে করোনা ভাইরাসের সংক্রামিত করার ক্ষমতা অনেক বেড়েছে। বিজ্ঞানীদের মতে পূর্বের চেয়ে প্রায় ৭০ ভাগ বেশি। তাই নিজের জীবন, বন্ধুবান্ধব, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, দেশ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

    বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন সহ যেখানে গণজমায়েত বেশি হয় করোনা মোকাবেলায় সেগুলিই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আর আপনারাই করোনা প্রতিরোধের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনাদেরকে নিশ্চিত করতে হবে যেন বাস টার্মিনাল এর মধ্যে বা গনপরিবহনে কেউ মাস্ক ছাড়া প্রবেশ না করে, নো-মাস্ক নো-সার্ভিস। গণপরিবহনে অর্ধেক যাত্রী তুলতে হবে।

    দেশের এ মানবিক বিপর্যয়ে আমাদের পেশাগত দায়িত্ব ছাপিয়ে মানবিক, ধর্মীয়, সামাজিক ও নাগরিক দায়িত্ববোধ থেকে জীবন-জীবিকা, স্বাস্থ্য ও দেশকে সুরক্ষিত রাখতে আমাদের আপনাদের কাছে ছুটে আসা, আপনাদের দ্বারে দ্বারে ছুটে চলা।

    এ-সময় অতিঃ পুলিশ কমিশনার জনাব প্রলয় চিসিম মাস্ক ব্যবহার সহ করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধান করেন।

    মাস্ক বিহীন বিভিন্ন পথচারীদেরকে এ সময় মাস্ক পরিয়ে সচেতন করেন, পুলিশ কমিশনার বিএমপি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক জনাব রবিউল ইসলাম শামীম এর সঞ্চালনায় , উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেব ‘র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ মনজুর রহমান, পিপিএম-বার, জনাব মোঃ জিয়াউর রহমান, উপ-পরিচালক(ইঞ্জি), বিআরটিএ, বরিশাল বিভাগ, বরিশাল। জনাব গোলাম মোশরেক বাবলু, সাধারন সম্পাদক, বরিশাল জেলা বাস মালিক গ্রুপ, জনাব মোঃ ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক, বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়ন, জনাব কিশোর কুমার দে, যুগ্ন-সাধারন সম্পাদক,বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
    এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • নলছিটিতে মাস্কবিহীন ব্যক্তিকে জরিমানা

    নলছিটিতে মাস্কবিহীন ব্যক্তিকে জরিমানা

    আরিফুর রহমান আরিফ ।।ঝালকাঠির নলছিটিতে মাস্ক ব্যবহার না করার দায়ে ৩ ব্যক্তিকে ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার(৩১ মার্চ)বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এ জরিমানা করেন।

    এসব বিষয়ে ইউএনও রুম্পা সিকদার বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে এখন বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে।জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

    এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক অভিযান করা হয়। এসময় মাস্ক ব্যববহার না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০ টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং স্বাস্থ্যবিধি মানার জন্যগ প্রচার-প্রচারণাও করা হয় বলে জানান ইউএনও।
    ##

    ০১৭৩৯৫৪৮২২৫

  • বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

    বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

    বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম, মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    আজ ২১ মার্চ রবিবার বরিশাল নগরীর চৌমাথা এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসন, বরিশালের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

    এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ০১টি ফার্মেসি ও ০১টি মুদি দোকানকে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।

     

    অপরদিকে বরিশালের শের- ই- বাংলা মেডিকেল কলেজ এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসন, বরিশালের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

     

    এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ৪ জন ব্যক্তিকে ১৬০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।

     

    অভিযান শেষে অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

  • বরিশালে করোনা মোকাবেলায় বিএমপি’র জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

    বরিশালে করোনা মোকাবেলায় বিএমপি’র জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

    করোনা মহামারি থেকে জণগনকে রক্ষায় সচেতনতামূলক প্রচারাভিজান শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

    আজ রবিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় পথচারীদের মাক্স পরিয়ে, যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে এবং র‌্যালি’র মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) এনামুল হক।

    উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘করোনা ভাইরাস সুরক্ষায় সচেতনতার দিক থেকে আমরা সারা বিশ্বের মধ্যে ২৯ নম্বরে রয়েছে। সঠিকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই এটা সম্ভব হয়েছে।

    তিনি আরও বলেন, ‘আমরা পূর্বে যেমন মাস্ক পরেছি, এবং সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি মেনে চলেছি তেমনি করে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সঠিক নিয়মে নিয়মিত মাস্ক পরে ভাইরাস থেকে দূরে থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

    অতিরিক্ত কমিশনার বলেন, ‘করোনা সচেতনতার লক্ষ্যে আমরা নতুন করে পুনরায় জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছি। আমরা জণগনকে বোঝানোর চেষ্টা করবো এর প্রয়োজনীয়তা। এ লক্ষ্যে আমরা মেট্রোপলিটন এলাকায় সচেতনতামূলক মাইকিং, মাস্ক বিতরণ এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানোসহ বিভিন্ন কার্যক্রম নতুন করে শুরু করেছি।

    এসময় উদ্বোধনকালে মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) শারমিন সুলতানা রাখি, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান প্রমুখ।

    উদ্বোধন পরবর্তী নগর পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা সদর রোড এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাখে মাস্ক পরিয়ে দেন। পাশাপাশি সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো পরবর্তী ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর রোড এলাকা প্রদক্ষিণ করে।

  • ‘দেশ ও জনগণের স্বার্থে মাদক নির্মূল করতে হবে’

    ‘দেশ ও জনগণের স্বার্থে মাদক নির্মূল করতে হবে’

    দেশের উন্নয়নে প্রধান বাধা মাদক। তাই দেশ ও জনগণের স্বার্থে মাদক নির্মূল করতে হবে। এছাড়া সন্ত্রাস ও জঙ্গী নির্মূল সকলের সহায়তা কামনা করেছেন বরিশাল র‌্যাব‌-৮ এর নবাগত কমান্ডিং অফিসার মো. জামিল হাসান। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই আহবান জানান তিনি।

    এ সময় র‌্যাবের নতুন কমান্ডিং অফিসার পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মো. জামিল হাসান বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সন্তানরা কোথায় যায়, কার সাথে মেলামেশা করে সব কিছুই নজরদারিতে রাখতে হবে। যে কোন অপরাধের তথ্য পাওয়া মাত্র র‌্যাবকে জানানোর আহবান জানান তিনি। সকলের সহযোগীতায় র‌্যাব-৮ এর দায়িত্বপূর্ণ ১১টি জেলায় মাদক নির্মূল এবং জঙ্গী ও সন্ত্রাস দমন করার কথা বলেন তিনি।

    র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার মো. জামিল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান, র‌্যাব-৮ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলসহ বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিইমজা) সভাপতি ফিরদাইস সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • পুলিশ হতে নারীদের যে যোগ্যতা লাগবেই

    পুলিশ হতে নারীদের যে যোগ্যতা লাগবেই

    বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই), সার্জেন্ট ও কনস্টেবল পদে নিয়োগ পেতে হলে নারীদের ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার হতে হবে। আগে এ উচ্চতার মানদণ্ড ছিল ৫ ফুট ২ ইঞ্চি। আগামী এপ্রিল থেকে নতুন এ উচ্চতায় পুলিশের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এছাড়াও পুলিশে পুরুষদের উচ্চতার মানদণ্ডও বাড়ানো হয়েছে। আগে ৫ ফুট ৪ ইঞ্চি হলেই আবেদন করা যেত। সেই উচ্চতা এখন বাড়িয়ে ৫ ফুট ৬ ইঞ্চি হচ্ছে।

    দায়িত্বশীল সূত্র জানায়, পুলিশের ১৯৪৩ সালের প্রবিধানের নিয়োগ ব্যবস্থায় পরিবর্তন আনতে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই সংশোধনী প্রস্তাবে অনুমোদন দেয় সচিব কমিটি। রোববার এ বিষয়ে সরকারি আদেশ প্রকাশ হতে পারে। এরপর নথিটি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ভেটিং শেষে কার্যকর হবে।

    সংশোধনী প্রবিধানে নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। পুলিশ হতে হলে দৈহিক মাপ, উচ্চতার পাশাপাশি মেধাবী হতে হবে। এছাড়াও পুলিশে ভর্তিচ্ছুক সবাইকে কম্পিউটারে দক্ষ হতে হবে। এছাড়াও তাদের কণ্ঠস্বর পরীক্ষা হবে। বিভিন্ন কৌশলে পরীক্ষা করা হবে তাদের পেশার প্রতি আগ্রহের বিষয়টি। আগামী এপ্রিল মাস থেকে নতুন এ পুলিশে নিয়োগ কার্যকর হতে পারে।

    প্রস্তাবিত সংশোধনীর নথিপত্র থেকে জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পদ্ধতি যুগোপযোগীকরণের জন্য পুলিশ রেগুলেশন ১৯৪৩ এর সংশ্লিষ্ট প্রবিধান সংশোধনকরণ প্রসঙ্গে বলা হয়- পুরুষ প্রার্থীর উচ্চতা অবশ্যই ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপের ক্ষেত্রে ৩১ ইঞ্চি সাধারণ ও বর্ধিতকরণ ৩৩ ইঞ্চি থাকতে হবে। কনস্টেবল নারী প্রার্থীদের ক্ষেত্রে আগে উচ্চতা নির্ধারিত ছিল ১ দশমিক ৫৮ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি। সংশোধনীতে তা পাল্টে ৫ ফুট ৪ ইঞ্চি করা হয়েছে।

    উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে (পয়েন্ট স্কেল অনুসরণপূর্বক) প্রিলিমিনারি স্ক্রিনিং করে অধিক উচ্চতা সম্পন্ন এবং ভালো ফলাফল অর্জনকারী প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা নির্ধারণ করতে হবে। দৌড়, রোপ ক্লাইম্বিংয়ের পাশাপাশি হাইজাম্প, লং-জাম্প, পুশআপ, সিটআপ এবং ড্র্যাগিং অন্তর্ভুক্ত বা উত্তীর্ণ হওয়ার প্যারামিটার নির্ধারক।

    এছাড়াও এসআই পদের আবেদনকারীর উচ্চতা বিবেচনায় ৪৫ শতাংশ, এসএসসি বা সমমানের ভালো ফলাফল বিবেচনায় ১৫ শতাংশ, এইচএসসি বা সমমানের ভালো ফলাফল বিবেচনায় ১৫ শতাংশ এবং ডিগ্রি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতার ভালো ফলাফল বিবেচনায় অপর ২৫ শতাংশ নেওয়া হবে। পুলিশ সদর দপ্তর অটো স্ক্রিনিং করে যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে। তবে সংক্ষিপ্ত তালিকা প্রকৃত শূন্যপদের চেয়ে ৫ গুণের বেশি হবে না। এ তালিকার প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে।

    সারা দেশে পরীক্ষা নেওয়ার জন্য এসপি পদের নিচে নয় এমন কর্মকর্তাদের দিয়ে পুলিশ সদর দপ্তর প্রশ্নপত্র প্রস্তুত করবে। যেখানে ১০০ নম্বরের পৃথক দুটি প্রশ্নপত্র থাকবে। পরীক্ষার জন্য সময় নির্ধারণ থাকবে ৩ ঘণ্টা। এতে ইংরেজি-বাংলা রচনা ছাড়াও সাধারণ জ্ঞান ও অঙ্ক থাকবে। এছাড়া ৫০ নম্বরের মানসিক পরীক্ষাও থাকছে। এসপি পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তাদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ এবং ফলাফল শিট প্রস্তুত করে তা যথাযথ প্রক্রিয়ায় পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

    পুলিশ সদরদপ্তরের একজন দায়িত্বশীল ব্যক্তি জানান, পুলিশের নিয়োগপদ্ধতিকে যুগোপযোগী করতে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগে কোনো তদবিরই কাজে আসবে না। বরং কেউ তদবির করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। যারা মেধাবী ও যোগ্য তারাই পুলিশে কাজ করার সুযোগ পাবে।

  • মেট্রোপলিটন পুলিশে কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হওয়ার সুযোগ নেই:-বিএমপি কমিশনার।

    মেট্রোপলিটন পুলিশে কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হওয়ার সুযোগ নেই:-বিএমপি কমিশনার।

    ২৩ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষ বরিশালে, মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় সভাপতিত্ব করেন, মাননীয় বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন, মাদক নির্মূল তৎপরতা তথা চুরি বন্ধে, গোয়েন্দা বিভাগের পাশাপাশি সকল বিভাগের থানা ও ফাঁড়িগুলোতে আরও তৎপরতা বাড়াতে হবে। মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোন গাফিলতি বরদাস্ত করা হবে না।

    নির্ভেজাল সেবাদানে আন্তরিক সদিচ্ছা, স্বচ্ছতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। যে-কোন অপরাধ প্রতিরোধে আরও বেশি টহল নজরদারি বাড়াতে হবে। “সম্পূর্ণ নিরপেক্ষভাবে আরও স্বচ্ছতার ভিত্তিতে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে, মেট্রোপলিটন এলাকায় কোন নিরপরাধ ব্যক্তির হয়রানির শিকার হওয়ার সুযোগ নেই।”

    সহকারী পুলিশ কমিশনার বিএমপি এয়ারপোর্ট থানা জনাব নাসরিন জাহান এর সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি জনাব মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খান মুহাম্মদ আবু নাসের , উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এছাড়া ও উক্ত সভায় উপস্হিত ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তর থেকে আসা দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ।