Category: প্রশাসন

  • বিদেশি নাগরিকের কাছে ড্রোন ক্যামেরা, খতিয়ে দেখছে পুলিশ

    বিদেশি নাগরিকের কাছে ড্রোন ক্যামেরা, খতিয়ে দেখছে পুলিশ

    পটুয়াখালীর কুয়াকাটায় মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি উচ্চক্ষমতা সম্পন্ন ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে বিদেশি এক নাগরিক ওই ড্রোনটি তার বলে দাবি করেছেন, তবে এটি ব্যবহারে পূর্বানুমতি নেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে।

    একই সাথে দেশবিরোধী কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও পাচারের ক্ষেত্রে এর ব্যবহার হচ্ছিল কিনা- এটি পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

    সোমবার বিকালে ড্রোনটি কুয়াকাটা পর্যটন কেন্দ্র এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের অদূরে লক্ষ্মীপাড়া গ্রামের মাঠে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    মহিপুর থানার পুলিশ জানান, মাঠে পাওয়া ড্রোনটি সোমবার রাতে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর ড্রোনের মালিকানা দাবি করে মিখাইল নামে বেলজিয়ামের নাগরিক তার দুজন সহকর্মীকে নিয়ে থানায় আসেন।

    মিখাইল দাবি করেছেন, এই ড্রোন পায়রা সমুদ্রবন্দর এলাকায় ড্রেজিংয়ের সার্ভে কাজে ব্যবহারের জন্য বিদেশ থেকে আনা হয়েছে। ওই বেলজিয়ামের নাগরিক কুয়াকাটার সিকদার রিসোর্টের একটি ভিলায় অবস্থানের সময় সোমবার দুপুরে ড্রোনটি পরীক্ষামূলক আকাশে উড়িয়েছিলেন বলেও দাবি করেছেন। এ সময় ড্রোনটির নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়েছে বলে ওই বিদেশি নাগরিকের দাবি।

    পুলিশ জানিয়েছে, মিখাইল পায়রা সমুদ্র বন্দরের নদী খনন কাজে নিয়োজিত রয়েছেন।

    প্রতিরক্ষার ক্ষেত্রে এটি আকাশে উড্ডয়নের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি জানিয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান যুগান্তরকে বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ড্রোনের মালিক একজন বেলজিয়ামের নাগরিক। তবে এটি কোনো দেশবিরোধী কাজে ব্যবহার হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    ১৯ এপ্রিল ২০২১ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সভায় উপস্থিত প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকৌশলীদের সাথে আলোচনা কালে তিনি প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুনগত মান ঠিক রেখে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য নির্দেশ প্রদান করেন।

    সহকারি পুলিশ কমিশনার এস্টেট জনাব শাহেদ আহমেদ চৌধুরী এর সঞ্চালনায় এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য অফিসারবৃন্দ।

  • বরিশালে অপরাধ দমন ও নিয়ন্ত্রন করতে বিএমপি’র সিসি ক্যামেরা স্থাপন

    বরিশালে অপরাধ দমন ও নিয়ন্ত্রন করতে বিএমপি’র সিসি ক্যামেরা স্থাপন

    বরিশাল (বিএমপি) মেট্রোপলিটন এলাকার চারটি থানার আওতাধীন এলাকার অপরাধ দমন, অপরাধ সহায়ক সহ বিভিন্ন নগরময় জুড়ে অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি মিছিল-মিটিং সভা সমাবেশের মাধ্যমে অরজগতা সৃষ্টিকারীদের সনাক্ত করার লক্ষে নতুন করে বরিশাল নগরী সহ চার থানায় এলাকায় দুই শতাধিক সিসি ক্যামেরার আওতায় আনার লক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে।

     

    আজ রোববার (১৮ই) এপ্রিল, নগরীর প্রাণকেন্দ্র সদররোড,গ্রিজ্জামহল্লা, চকবাজার সহ বিভিন্ন এলাকায় নতুন করে গুরুত্বপূর্ণ স্থাপন এলাকায় এই নতুন সিসি ক্যামেরাগুলো বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে স্থাপন করার কার্যক্রম শুরু করেছে।

     

    এব্যাপারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, আধুনিক বিশ্বে আজকাল অনেক ঘটনাই এই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রন করা হচ্ছে।

     

    এই ক্যামেরাগুলো স্তাপন করার কাজ সম্পূন করা হলে নগরীর ভিতর অপরাধ, দমন অপরাধ নিয়ন্ত্রন করার সহায়ক ভূমিকা পালন করবে।

     

    একই সাথে ক্যামেরার মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন চিহ্নিত অপরাধীদের সনাক্ত করা ও যেকোন অপরাধকারীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে সহায়ক ভূমিকা পালন করবে।

     

    একই সাখে প্রায় সময় দেখা যায় নগরীতে মিছিল-মিটিং ও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলাকারী অরজগতা সৃষ্টি করা ব্যাক্তিদেরকে সহজেই চিহ্নিত করতে সুবিদা হবে।

     

    অন্যদিকে এই সিসি ক্যামেরা (বিএমপি) আওতাধীন এলাকায় স্থাপন কাজ শেষ হলে অনেক অপরাধীদের খিতর আতংক কাজ করবে যারা বুজে যাবে সিসি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের সদস্যরা তাদের সহজেই খুজে বের করে ফেলবে সেক্ষেত্রে তাদের মনের ভিতর অনেকটাই দূর্বলতা কাজ করবে।

     

    যার ফলে ধিরে ধিরে অনেক অপরাধই কমে আসবে। অপরাধীরা বুজে যাবে সহজেই অপরাধ করে পাড় পাওয়া যাবে না।

     

    উল্লেখ্য ইতি পূর্বে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কয়েক লক্ষ টাকা ব্যায় করে সাবেক মেয়র আহসান হাবীব কামালের সময় নগরীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ন স্তানে সিসি ক্যামেরা স্থাপন করে ছিল।

     

    সেসময় সিসি ক্যামেরা স্থাপন করা হলেও তা সঠিকভাবে মনিটরিং না করার এক প্রর্যায়ে সেই সব ক্যামেরাগুলো সড়কপথে থেকেও অকার্যকর হয়ে পড়ে।

     

    ফলে কর্পোরেশনের কয়েক লক্ষ টাকা ব্যায় হলেও নগরবাসীর জন্য কোন সহায়ক ভূমিকা পালন করতে পারেনি সিসি ক্যামেরাগুলো।

  • হেফাজত নেতা মামুনুল গ্রেফতার

    হেফাজত নেতা মামুনুল গ্রেফতার

    হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর মামুনুলকে তেজগাঁও ডিসি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এ ছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে
  • করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের সেবায় বিএমপি,র হটলাইন নাম্বার

    করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের সেবায় বিএমপি,র হটলাইন নাম্বার

    করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের দোরগোড়ায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা দিচ্ছে বিএমপি।

    যোগাযোগ করুন বিএমপি হটলাইনঃ
    📞 01320064102
    📞 01320066998

    ওয়েব সাইটঃ https://bmp.police.gov.bd

    💠 ফেসবুক পেজঃ
    https://www.facebook.com/BarishalmetropolitanpoliceBMP/

    💠 ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/nirapodbarishal/?ref=share

  • বরিশালে বিএমপি’র কর্তৃক করোনায় শ্বাসকষ্টের রোগীদের মাঝে অক্সিজেন সরবরাহ শুভ উদ্বোধন

    বরিশালে বিএমপি’র কর্তৃক করোনায় শ্বাসকষ্টের রোগীদের মাঝে অক্সিজেন সরবরাহ শুভ উদ্বোধন

    করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের মাঠে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান।

    তিনি বলেন, নগরীতে করোনার সংক্রমণ ভয়াবহভাবে বাড়ছে। বিএমপি আওতাধীন এলাকায় অসংখ্য করোনা রোগী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

    শ্বাসকষ্ট দেখা দেওয়া রোগীদের জরুরীভাবে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

    এই সেবা পেতে বিএমপি-এর হটলাইন ও ফেসবুক পেইজসহ যেকোন পুলিশকর্তার নম্বরে যোগাযোগ করলেই হবে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হবে।

    তিনি আরো বলেন, নিয়ম মেনে মাস্ক পরা ও অহেতুক ঘোরাঘুরি না করে স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব না।

    উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমসহ বিএমপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • করোনা টিকার ২য় ডোজ গ্রহণের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন করলেন বিএমপি কমিশনার

    করোনা টিকার ২য় ডোজ গ্রহণের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন করলেন বিএমপি কমিশনার

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ০৭ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ সমগ্র বাংলাদেশব্যাপি একযোগে কোভিড-19 ভ্যাকসিন প্রদান কর্মসূচি চালু হয় ।

    তারই ধারাবাহিকতায় বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশালে, ১১ এপ্রিল ২০২১ খ্রিঃ দুপুর ১২ঃ৪৫ ঘটিকায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় টিকার ২য় ডোজ গ্রহণ করেন।

    এ-সময় পরবর্তী টিকা গ্রহণ করেন, উপ-পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা বিভাগ জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু বিএমপি কমিশনার ) প্রকৌশলী জনাব শাহেদ আহমেদ চৌধুরী সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • ১০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার ০১

    ১০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার ০১

     

    গোপন সংবাদের ভিত্তিতে, নগর গোয়েন্দা বিএমপি’র এসআই (নিঃ) জুম্মান খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসারবৃন্দ ০৫ এপ্রিল ২০২১খ্রিঃ রাত ২০.০০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ১০নং ওয়ার্ডস্থ চাঁদমারী আহমদ বোডিং এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনায়, বরগুনা আমতলী ৩ নং আঠারোগাছিয়া সোনাখালী ইউনিয়ন তথা বিএমপি কোতোয়ালি মডেল থানাধীন ১১ নং ওয়ার্ড ব্যপ্পীষ্ট মিশন রোডস্থ সত্তার সরকারের ভাড়াটিয়া, মোঃ রুস্তম সিপাহীর ছেলে তৌহিদ সিপাহীকে ১০ (দেশ) পিস ইয়াবা সহ গ্রেফতার করেন।

    ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • বরিশালে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক র‍্যালী

    বরিশালে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক র‍্যালী

    মহামারি করোনা প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সচেতনতামূলক র‍্যালী ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) বেলা সোয়া ১১টায় নগরীর জিলা স্কুল মোড় থেকে র‍্যালীটি বের হয়।

    বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার এর নেতৃত্বে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে গোটা নগরীতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মোটরযান র‍্যালী ও লকডাউন কার্যকর কর্মসূচি শুরু হয়। বর্ণাঢ্য এ র‍্যালীটি নগরীর জেলাস্কুল মোড় থেকে শুরু হয়ে জেলখানা মোড়, নথুল্লাবাদ ও রুপাতলী প্রদক্ষিণ করে শেষ হয়।

    এর আগে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যই এ প্রচারণা। তিনি বলেন, বিএমপির প্রত্যেকটি সদস্য অতীতের ন্যায় করোনা প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করবেন।

  • প্রতীকী করোনাভাইরাস নিয়ে ঘুরল পুলিশ

    প্রতীকী করোনাভাইরাস নিয়ে ঘুরল পুলিশ

    করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় মোটরসাইকেল র‌্যালি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। সোমবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জিলা স্কুল মোড় থেকে শুরু করে র‌্যালিটি পুরো নগরী প্রদক্ষিণ করে। এ সময় প্রতীকী করোনাভাইরাস বহনকারী একটি গাড়ি সেখানে যুক্ত করা হয়। গাড়িটি পুরো নগরী প্রদক্ষিণ করে।

    পুলিশ কর্মকর্তারা জানান, প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে সচেতনতামূলক র‌্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান। র‌্যালিতে অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এ সময় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, করোনা প্রতিরোধে সরকার কর্তৃক যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা জনগণকে মেনে চলার জন্য আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। পুলিশ সদস্যরা জনে জনে, ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করছেন। করোনা থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব মেনে চলা, স্বাস্থ্য সচেতন হওয়া, ভালোভাবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। সারাবিশ্বে যারা করোনার প্রাদুর্ভাব কমাতে সক্ষম হয়েছে তারা কিন্তু স্বাস্থবিধি মেনে চলেছে।

    মোটরসাইকেল র‌্যালি করেছে পুলিশ

    তিনি আরও বলেন, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে করোনা প্রতিরোধ করতে পারবো। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দৈনন্দিন কাজ সেরে ফেলতে হবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বের হবেন না। এছাড়া সরকারের ১১ দফা নির্দেশনা মেনে চললে বরিশালে হঠাৎ করে করোনার যে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তা রোধ করা সম্ভব।

    র‌্যালির শুরুতে বক্তব্য দেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান

    শাহাবুদ্দিন খান বলেন, নির্দেশনা অমান্য করলে আইন প্রয়োগ করা হবে। ইতোমধ্যে দেশে আইন প্রয়োগ শুরু হয়েছে। আমরা চাই আইন প্রয়োগের আগেই বরিশালবাসী নিয়ম মেনে চলাচল করে করোনা প্রতিরোধে সহায়তা করবে।

    পরে মোটরসাইকেল র‌্যালিটি নগরীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, জেলখানার মোড়, হাসপাতাল রোড, বিএম কলেজ রোড, নথুল্লাবাদ, সিঅ্যান্ডবি রোড, আমতলার মোড়, রূপাতলী ঘুরে আবার জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সচেতনতামূলক ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন ও মাইকিং করা হয়।