Category: প্রশাসন

  • বরিশালে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালিত

    বরিশালে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালিত

    বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার (২৯ মে) বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর সার্কিট হাউজের সামনে থেকে একটি র‍্যালি বের হয়।

    এর আগে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন।

    এ সময় তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ।

    র‍্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. এনামুল হক, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) একেএম এহসান উল্লাহ,

    উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার পিপিএম,

    উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মোহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা,

    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. আকরামুল হাসান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

    আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ট্যুরিস্ট) মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার (নৌ পুলিশ) মো. কফিল উদ্দিন, চিফ ইউনিসেফ এ এইচ তৌফিক আহমেদ,

    নির্বাহি পরিচালক (আভাস) রহিমা সুলতানা কাজল, ডিডি (এলজি) উপ-সচিব মো. শহিদুল ইসলাম সহ বরিশাল বিভাগের সর্বস্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ এনজিও প্রতিনিধিগণ।

    পরে বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিলসেডে এক আলোচনা সভা ও শান্তিরক্ষায় বাংলাদেশের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

    আলোচনা সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বিএমপি) মো. রাসেল।

  • যাত্রা শুরু করল ‘বাংলাদেশ পুলিশ বাস’ সার্ভিস

    যাত্রা শুরু করল ‘বাংলাদেশ পুলিশ বাস’ সার্ভিস

    পুলিশ সদস্যদের জন্য কম ভাড়ায় দূরপাল্লার যাত্রায় ‘বাংলাদেশ পুলিশ বাস’ সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রংপুরের উদ্দেশে এ সার্ভিসের প্রথম বাসটি ছেড়ে গেছে।

    শুক্রবার (২৮ মে) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো: সোহেল রানা এ তথ্য জানিয়েছেন। মিডিয়া উইং থেকে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের প্রথম বাসটি পুলিশ সদর দফতরের সামনে থেকে রংপুরের উদ্দেেশে ছেড়ে যায়। শনিবার (২৯ মে) বিকেল ৩টায় বাসটি রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনস থেকে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এ রুটের ঢাকাগামী সব পর্যায়ের পুলিশ সদস্যরা এই বাস সার্ভিসের সেবা ভোগ করতে পারবেন। গত ১৫ এপ্রিল ড. বেনজীর আহমেদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে যোগদান করার বছরপূর্তি হয়েছে। এ উপলক্ষে পুলিশ সদস্যদের জন্য ঢাকা থেকে সব বিভাগীয় শহরে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়। পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ বাস সার্ভিসের সুবিধা পাবেন। অতি দ্রুত সময়ের মধ্যেই সব রুটে একযোগে এ সার্ভিস চালু হবে।

  • বিএমপি’র কনস্টবল রকিবুল ইসলাম আর নেই

    বিএমপি’র কনস্টবল রকিবুল ইসলাম আর নেই

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল এর মোটরযান শাখার কনস্টবল মোঃ রকিবুল ইসলাম ২৫ মে ২০২১ খ্রিঃ ১৮.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    সহকর্মীদের কাছে মরহুম রকিবুল ইসলাম অত্যন্ত সদালাপী এবং প্রিয় মানুষ হিসেবে প্রশংসিত ছিলেন।

    মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

    মরহুম রকিবুল কাউনিয়া থানাধীন কাউনিয়া বিসিক রোডস্থ স্থায়ী বাসিন্দা জনাব আব্দুল লতিফ খান ও মাতা মাতা-চামেলী আক্তার এর ছেলে।

    তিনি গত-২৪ মে ২০২১ খ্রিঃ অনুমান সকাল ০৭.০০ ঘটিকায় কর্তব্যরত অবস্থায় স্ট্রোক করে বাথরুমে পরে গিয়ে জ্ঞান হারালে তাৎক্ষণিকভাবে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বরিশাল এর মাধ্যমে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে প্রেরণ করা হয়।

    পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার মাধ্যমে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকায় স্থানান্তর করা হয়।

    উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ণিত সময়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ২৬ মে ২০২১ খ্রিঃ সকাল এগারোটায় মরহুমের নামাজে জানাজায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন সহ বিএমপি’র বিভিন্ন পদমর্যাদার শীর্ষ কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ।

    নামাজে জানাজা শেষে রকিবুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

  • প্রাকৃতিক দূর্যোগেও সর্বাগ্রে জনগণের পাশে থাকবে বিএমপি; পুলিশ কমিশনার বিএমপি

    প্রাকৃতিক দূর্যোগেও সর্বাগ্রে জনগণের পাশে থাকবে বিএমপি; পুলিশ কমিশনার বিএমপি

    ২৪ মে ২০২১ খ্রিঃ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশালে আসন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় দূর্যোগ বিষয়ক জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

    সভায় সভাপতি মহোদয় বিএমপি’র সকল কর্মকর্তাবৃন্দের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকার জন্য পূর্ববর্তী ও দূর্যোগ পরবর্তী দিকনির্দেশনা প্রদান করেন ।

    এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই বিএমপি জনাব মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব এসএম তানভীর আরাফাত বিপিএম বার , উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার ব্যবহার করে দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে ;বিএমপি কমিশনার

    সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার ব্যবহার করে দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে ;বিএমপি কমিশনার

    ২৪ মে ২০২১ খ্রিঃ বিকেল ১৬ঃ৩০ ঘটিকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর প্রাঙ্গনে , কোতয়ালী মডেল থানায় ০৩ টি নতুন গাড়ি হস্তান্তর করা হয় ।

    গাড়ি হস্তান্তর করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    হস্তান্তর কালে বিএমপি কমিশনার মহোদয় বলেন, সেবার মান বৃদ্ধিকল্পে আমাদের সক্ষমতা বাড়াতে সরকার কর্তৃক জনগণের দেয়া এই উপহার ব্যবহার করে নির্ভেজাল সেবা দিয়ে আরও বেগবান হয়ে সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছাতে হবে।

    এই গাড়ি ব্যবহার করে জাতীয় জরুরি সেবা 999 এর সেবাপ্রত্যাশীদের আহ্বানে সারা দিয়ে দ্রুততম সময়ে সেবা দেয়া সম্ভব হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই রাষ্ট্রিয় সম্পত্তির যথাযোগ্য ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

    এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই বিএমপি জনাব মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব এসএম তানভীর আরাফাত বিপিএম বার , উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেলেন আরও ৪ জন

    অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেলেন আরও ৪ জন

    বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেলেন আরও চার জন উপ-পুলিশ মহাপরিদর্শক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    রবিবার (১৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল ইসলাম সরকারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের গত ৬ মে তারিখের সভায় সুপারিশকৃত চার জনের পদোন্নতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ মে অনুমোদন করেছেন।

    পদোন্নতিপ্রাপ্তরা হলেন— দিদার আহম্মদ উপপুলিশ মহাপরিদর্শক বর্তমান কর্মস্থল অ্যান্টি টেরোরিজম ইউনিট ঢাকা, মো. আতিকুল ইসলাম, উপপুলিশ মহাপরিদর্শক বর্তমান কর্মস্থল নৌপুলিশ ইউনিট বাংলাদেশ, এম খুরশিদ হোসেন, উপপুলিশ মহাপরিদর্শক, পুলিশ সদর দফতর ঢাকা, মো. শফিকুল ইসলাম উপপুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বাংলাদেশ পুলিশ।

    এই চার জন অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি পেলেন।

  • মা অফিসে থাকার সুযোগে শিশুকে ধর্ষন করে আসছিলেন এক নিকটাত্মীয়

    মা অফিসে থাকার সুযোগে শিশুকে ধর্ষন করে আসছিলেন এক নিকটাত্মীয়

    📎[বাংলাদেশ পুলিশ ফেইসবুক পেইজের ইনবক্সে মেসেজের ভিত্তিতে ‌ব্যবস্থা। – মি‌ডিয়া এন্ড পিআর]

    গত ২৭ এপ্রিল ২০২১ খ্রি. বাংলাদেশ পুলিশের ফেইসবুক পেইজের ইনবক্সে এক সচেতন নাগরিক একটি বার্তা প্রেরণ করেন। বার্তায় তিনি উল্লেখ করেন, চট্টগ্রামের পতেঙ্গায় এক মেয়ে শিশুকে ভয় দেখিয়ে ধর্ষন করে আসছিল শিশুটিরই এক নিকটাত্মীয়। তথ্যদাতা ব্যক্তি অন্য জেলায় থাকেন। তিনি শিশুটির মায়ের দিকের আত্মীয় হন। শিশুটি এক পর্যায়ে তার মাকে সব খুলে বলে। পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে তারা বিষয়টি লুকিয়ে রাখেন।

    এই তথ্যটি জানার পর তথ্যদাতা ভদ্রলোক অপরাধের গুরুত্ব বিবেচনা করে এর শাস্তি প্রয়োজন মনে করেন। তিনি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসুবক পেইজ’ এর ইনবক্সে বিষয়টি জানিয়ে একটি বার্তা প্রেরণ করেন। বার্তাটি পেয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ওসি পতেঙ্গা মোহাম্মদ জোবাইর সৈয়দকে নির্দেশনা দেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে।

    ওসি পতেঙ্গা এ বিষয়ে খোঁজ খবর নিতে এসআই সুবীর পাল, এসআই বাবুল আক্তার এবং এএসআই দিলরুবা খানমকে নিয়োজিত করেন। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়। তার প্রেক্ষিতে, বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুটির মা এ বিষয়ে মামলা করেছেন। অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। ভ‚ক্তভোগী মেয়েটি এবং তার মায়ের সাথে যোগাযোগ ও জিজ্ঞাসাবাদের জন্য একজন প্রশিক্ষিত নারী পুলিশ কর্মকর্তা নিয়োজিত ছিলেন। ভুক্তভোগীর পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতেও কাজ করছে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং।

  • বংশা‌লে রিকশাওয়া‌লা‌কে নির্যাতনকারী ব্য‌ক্তি‌কে আটক কর‌লো পু‌লিশ

    বংশা‌লে রিকশাওয়া‌লা‌কে নির্যাতনকারী ব্য‌ক্তি‌কে আটক কর‌লো পু‌লিশ

    √[বাংলাদেশ পুলিশের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং’কে পাঠা‌নো মেসেজের ভিত্তিতে ‌ব্যবস্থা।]

    একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, আজ বেলা আনুমানিক ১.৩০ টায় রাজধানীর বংশালে স্থানীয় এক ব্য‌ক্তি এক রিকশাওয়ালাকে সজোড়ে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।

    ভিডিওটি দেখামাত্র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ওসি বংশাল মো. শাহীন ফকির বিপিএম’কে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে। সেই পরিপ্রেক্ষিতে, ওসি বংশালের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

     

  • নতুন করে এসপি হলেন ৬৩ জন

    নতুন করে এসপি হলেন ৬৩ জন

    অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন ৬৩ কর্মকর্তা।

    রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাদের পদোন্নতির প্রজ্ঞাপন হয়।

    পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা রেঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল আলম, ঢাকা মহানগর পুলিশে কর্মরত মোমতাজুল এহসান আহম্মদ হুমায়ুন, পুলিশ সদরদপ্তরে কর্মরত মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মনিরুল ইসলাম

    লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন

    বরিশাল মহানগর পুলিশে কর্মরত কাজী ছোয়াইব, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উত্তম প্রসাদ পাঠক, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, পুলিশ সদরদপ্তরে মো. সাইফুল ইসলাম সানতু, আবুল হাসনাত খান, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন

    পুলিশ সদরদপ্তরের এম নাজেম আহমেদ, মৌলভীবাজার জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার

    খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, পুলিশের বিশেষ শাখায় কর্মরত মোহাম্মদ মোতাজ্জের হোসেন, র‌্যাবে কর্মরত এসএম ফজলুল হক, মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, ডিএমপিতে কর্মরত মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া

    খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার, এপিবিএন কর্মরত মো. আসলাম শাহাজাদা, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এএএম হুমায়ূন কবীর, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিম-উল-আহসান, ডিএমপির মো. জসীম উদ্দিন, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান ও পুলিশ সদরদপ্তরের মো. মাহবুব উজ জামান।

    এছাড়াও পুলিশ সুপার হয়েছেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এহতেশামুল হক, পুলিশ সদরদপ্তরে কর্মরত কাজী এহসানুল কবীর, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আক্তার, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন, সিআইডির অতিরিক্ত ‍পুলিশ সুপার বেগম শিরীন সুলতানা

    ডিএমপির এসএম নাজমুল হক, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ঝালকাঠী জেলার অতিরিক্ত ‍পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, রাজশাহী জেলার অতিরিক্ত ‍পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, ডিএমপির আর এম ফয়জুর রহমান, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহাবুবুল আলম, পুলিশ সদরদপ্তরের মো. ওহাবুল ইসলাম খন্দকার

    ডিএমপির আবুল কাশেম মো. বাকী বিল্লাহ, পুলিশ সদরদপ্তরের এমএন মোর্শেদ, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ডিএমপির আবু তোরাব মো. শামছুর রহমান, পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ সাফিউল সারোয়ার, কুমিল্লা জেলার অতিরিক্ত ‍পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন

    পুলিশ সদরদপ্তরের মো. মাসুদ আলম, আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ডিএমপির সৈয়দ রফিকুল ইসলাম, বেগম মাহফুজা লিজা, পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরী, পুলিশ সদরদপ্তরের বেগম মাসুরা বেগম

    সিআইডির বেগম মুক্ত ধর, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পী, পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোসা. নাজলী সেলিনা ফেরদৌসী ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার বেগম মাকসুদা আকতার খানম।

  • বিএমপি’র ০৪ সহকারী পুলিশ কমিশনার’র ০৪ বছর পূর্তি

    বিএমপি’র ০৪ সহকারী পুলিশ কমিশনার’র ০৪ বছর পূর্তি

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার সহকারী পুলিশ কমিশনারবৃন্দ’র ০৪ বছর পূর্তি উপলক্ষে, ০২ মে ২০২১ খ্রিঃ বরিশাল মেট্রোপলিটন সদর-দপ্তর পুলিশ কমিশনার কার্যালয়ে বেলা বারো ঘটিকায়, মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় ব্যাজ পরিয়ে দেন এবং শুভেচ্ছা জানান।

    পর্যায়ক্রমে ব্যাজ পরিধান করলেন, সহকারী পুলিশ কমিশনার বিএমপি ট্রাফিক জনাব মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি জনাব মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি প্রকৌশলী জনাব শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার বিএমপি প্রসিকিউশন জনাব মোঃ মনিরুল ইসলাম।

    এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন।