Category: প্রশাসন

  • বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    বরিশালে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)।
    রবিবার (১৩ জুন) বেলা ১১টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জাতীয় পতাকা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

    বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসান এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও বিসিবি পরিচালক আলমগীর খান আলোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শরীর ও মনকে বিকশিত করে। নতুন প্রজন্মকে বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে তারা মাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরত থাকতে পারবে। তাই সকল ক্রীড়া সংস্থা ও সংগঠনকে বেশি বেশি খেলাধুলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

  • শিশু-কিশোরদের কে মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী, সুস্থ-সুন্দর মনের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এধরনের একটি ক্রিয়া আয়োজনের গুরুত্ব অপরিসীম; পুলিশ কমিশনার বিএমপি

    শিশু-কিশোরদের কে মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী, সুস্থ-সুন্দর মনের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এধরনের একটি ক্রিয়া আয়োজনের গুরুত্ব অপরিসীম; পুলিশ কমিশনার বিএমপি

    আজ রোববার, ১৩ জুন ২০২১ খ্রিষ্টাব্দ বেলা ১১:০০ ঘটিকায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম বরিশালে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    তিনি বলেন, আজকের শিশু-কিশোরই আমাদের জাতির ভবিষ্যৎ। আমাদের অগ্রগতি-উন্নয়নকে টেকসই করার জন্য, সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সুস্থ দেহ-মনের দেশপ্রেমিক নাগরিক প্রয়োজন। আর সুস্থ দেহ-মনের দেশপ্রেমিক নাগরিক তৈরিতে এ ধরনের একটি ক্রিয়া আয়োজন খুবই সহায়ক।

    এ-সময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে আমাদেরকে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, অর্থনীতিসহ সকল সেক্টরে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

    মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী, জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকা একটি সুস্থ-সুন্দর জাতি গঠনে তোমরাই আমাদের জাতির ভবিষ্যৎ। দেশব্যাপী এ ধরনের একটি ক্রিয়া আয়োজন খেলোয়াড় তৈরিতে আমাদের ক্রিয়া জগতে একটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।

    উল্লেখ্য যে, বরিশাল বিভাগের অনূর্ধ্ব-১৭ বয়সের বালক-বালিকাদের অংশগ্রহণে দুটো ক্যাটাগরিতে (বালক-বালিকা) ০৬ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথিগণ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন জনাব সাইফুল হাসান বাদল, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার বরিশাল, জনাব রুবিনা আক্তার মাননীয় সংসদ সদস্য, জনাব জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক বরিশাল, জনাব আলমগীর খান আলো, সাধারণ সম্পাদক, বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক),
    আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ, খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

  • বরিশালে ছিনতাই করা মাইক্রোবাসসহ আটক ১

    বরিশালে ছিনতাই করা মাইক্রোবাসসহ আটক ১

    বরিশালে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ আরিফুজ্জামান রুবেল নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ জুন) দুপুরে গৌরনদী উপজেলার মাহিলারা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল নড়াইল জেলার লোহাগড়া এলাকার বাসিন্দা। গৌরনদী হাইওয়ে থানার চার্জ অফিসার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস নিয়ে এক ছিনতাইকারী ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। এ সময় গৌরনদীর মাহিলারা এলাকা থেকে মাইক্রোবাসসহ তাকে আটক করা হয়। তিনি বলেন, ছিনতাইকারী রুবেলকে ও গাড়িটি উজিরপুর থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ রুবেলকে জিজ্ঞাসাবাদ করছে।

  • বরিশাল রেঞ্জ পুলিশের নতুন ডেপুটি ইন্সপেক্টরের আগমন উপলক্ষ্যে ফুলেল সংবর্ধনা

    বরিশাল রেঞ্জ পুলিশের নতুন ডেপুটি ইন্সপেক্টরের আগমন উপলক্ষ্যে ফুলেল সংবর্ধনা

    শুক্রবার (১১ জুন) বরিশাল রেঞ্জ পুলিশ’র নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস এম আক্তারুজ্জামানের আগমন উপলক্ষ্যে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহসহ বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তা তাকে ফুলেল সংবর্ধনা প্রদানের মাধ্যমে স্বাগত জানান। এসময় আ‌রও উপস্থিত ছি‌লেন-মোঃ মারুফ হোসেন পিপিএম, পুলিশ সুপার বরিশালসহ বরিশাল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • বিএমপির কমিশনার শাহাবুদ্দিন খানের শুভ জন্মদিন আজ

    বিএমপির কমিশনার শাহাবুদ্দিন খানের শুভ জন্মদিন আজ

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের আজ (১১ জুন) শুভ জন্মদিন। তিনি ১৯৬৪ সালে শৈলকুপার হিতামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

    জন্মদিনে এই পুলিশ কর্মকর্তাকে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছে। বিশেষ করে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বার্তা ফেসবুকে ছড়িয়েও পড়ে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অপরাপর কর্মকর্তারাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

    শাহাবুদ্দিন খান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে ২০১৯ সালের ৩ এপ্রিল যোগদানের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে তিনি ১২ এপ্রিল কর্মস্থলে যোগদান করেন।

    পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এর আগে শিল্প পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

    এছাড়া তিনি কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজশাহী, মুন্সিগঞ্জে পুলিশ সুপার ও ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম ও অপারেশন) এবং র‍্যাব-৪, র‍্যাব-১০ ও র‍্যাব-১২ এর কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার সুদান ও কসভোসহ বিভিন্ন দেশে শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে কৃতিত্বের সাক্ষর রেখেছেন।

    বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান এর জন্মদিনে তাকে বাংলার মুখ ২৪.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বাংলার মুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) সহ বিভিন্ন বার্তায় এ শুভেচ্ছা জানান।

  • বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান

    বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান

    বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম আক্তারুজ্জামান।

    আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

    জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এসএম আক্তারুজ্জামান নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, দু-তিনদিনের মধ্যে তিনি বরিশালে যোগদান করবেন।

    এর আগে গত ১৭ মে ডিআইজি শফিকুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

  • বিএমপি’র উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

    বিএমপি’র উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

    আজ রোববার, ০৬ জুন ২০২১ খ্রিষ্টাব্দ বেলা ১৪:৩০ ঘটিকায় বিএমপি সদর দপ্তর, সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের সাথে বিএমপি’র উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ স্বাক্ষরিত হয়।

    উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার, মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়ের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ স্বাক্ষর করেন।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূলত বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক পুলিশিং কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, প্রান্তিক পর্যায়ে অর্থাৎ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়া, এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থার আওতায় উক্ত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

    উল্লেখ্য যে এ-সময়ে উপস্থিত ছিলেন, বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ আকরামুল হাসান (ফোকাল পয়েন্ট , এপিএ বিএমপি ) , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা জনাব মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার এস্টেট জনাব মোঃ ইব্রাহিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে পুলিশকে তথ্য দিন -বিএমপি কমিশনার

    নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে পুলিশকে তথ্য দিন -বিএমপি কমিশনার

    ভুক্তভোগীর প্রতি অনাস্থার নেপথ্যে কেউ থাকলে জানাবেন। কেননা বিএমপির প্রতিটি থানায় প্রতিমাসের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

     

     

    তাই কোন সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম করলে সরাসরি বা গোপনে আমাদেরকে জানান। শুক্রবার (৪জুন) বন্দর থানায় আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। প্রধান অতিথি বলেন, ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি।

     

     

    সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তার আহবান জানান বিএমপি কমিশনার।

     

     

    এছাড়া মহামারি করোনা নিয়ে তিনি বলেন, আগের মতোই স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। এজন্য একজন ইমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে সকলেরই স্বাস্থ্যসুরক্ষার পক্ষে কাজ করতে হবে। সকলের আন্তরিক তৎপরতায় সুস্থ ও নিরাপদ নগরী উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন কমিশনার।

     

     

    উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবার সভাপতিত্বে, অনুষ্ঠিত উক্ত ওপেন হাউজ ডে’তে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক বলেন, লোকাল মুরব্বিদের নিয়ে যে কোন সমস্যা সামাজিকভাবে মোকাবিলা করতে চেষ্টা করুন ।

     

     

    তিনি আরো বলেন, আমাদের মোবাইল নম্বর ২৪ ঘন্টার জন্য খোলা থাকে, জনগুরুত্বপূর্ণ যে-কোন বিষয়ে বেশি বেশি তথ্য দিন।উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা বলেন, আপনি নিজে আসুন অপরকে নিয়ে আসুন। ওপেন হাউজ ডের সুফল নিয়ে আশেপাশে চেনা-জানাদের মাঝে বেশি বেশি শেয়ার করুন।

     

     

     

    বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম।

  • উদীয়মান প্রমিজিং দক্ষ পুলিশ অফিসার চায় বাংলাদেশের মানুষ-বিএমপি কমিশনার

    উদীয়মান প্রমিজিং দক্ষ পুলিশ অফিসার চায় বাংলাদেশের মানুষ-বিএমপি কমিশনার

    মঙ্গলবার (১ জুন) বিএমপি অফিসার্স মেস চাঁদমারি বরিশালে, বদলি ও পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি রাসেলের সঞ্চালনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স (সদ্য পদোন্নতিপ্রাপ্ত এসপি) পুলিশ সুপার বরিশাল রেঞ্জ অফিস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি ফোর্স মোঃ আব্বাসউদ্দীন ভোলা সদর অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ কমিশনার বিএমপি স্টাফ অফিসার এন্ড স্টেট প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী (এ এস পি) বাউফল সার্কেল হিসেবে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বদলীজনিত বিদায়ে, বিএমপি কমিশনারের হাত থেকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথিবৃন্দ।
    পুলিশ কমিশনার মহোদয়সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন এবং বিদায়ী অতিথিদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় পুলিশ কমিশনার বলেন, ভালো অফিসার হিসেবে বিদায়ী কর্মকর্তাবৃন্দ একেকজন ভালো ও সুযোগ্য কর্মকর্তা হিসেবে বিবেচিত বলেই যথাযোগ্য বদলি হয়েছে। মেট্রোতে নবীন কর্মকর্তা হিসেবে কাজী সোয়াইব আহমেদ’র উপর অর্পিত কাজগুলো অত্যন্ত আন্তরিক অংশগ্রহণে একজন ডেডিকেটেড পুলিশ অফিসার হিসেবে মনে হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স, আব্বাসউদ্দিন দীর্ঘদিন এই পুলিশ বাহিনীতে কর্মরত। জেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ব্যক্তি জীবনে তিনি অনেক সুখী মানুষ, মা-বাবার দোয়ায় সৃষ্টিকর্তার ইচ্ছায় তাঁর প্রাপ্তি অনেক। তাঁর অভিজ্ঞতার ঝুলি অনেক বড়। অভিজ্ঞতার নির্যাস দিয়ে শেষ পর্যন্ত জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিবেন। সহকারী পুলিশ কমিশনার বিএমপি স্টাফ অফিসার এন্ড কোতোয়ালি প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরীকে একজন কর্মঠ ও টেকনিক্যাল গুণসম্পন্ন অফিসার হিসেবে খুব কাছ থেকে দেখেছি। তার টেকনিক্যাল জ্ঞান এর অনেক ব্যবহার রয়েছে আমাদের বিএমপি’র উন্নয়নমূলক কর্মকাণ্ডে। ক্লুলেস মামলা তদন্তেও প্রযুক্তির ব্যবহারে রয়েছে ব্যাপক সফলতা। আমি, বদলী ও পদোন্নতিজনিত বিদায়ী অতিথিদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। শুধু চাকুরির জন্য চাকুরি নয় মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে নির্ভেজাল ও নিরপেক্ষভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আন্ডারকমান্ডকে সঠিকভাবে গাইড করা, মনিটরিং করা সহ যে কাজগুলো রয়েছে; সেগুলো তাঁরা আরও সঠিকভাবে পালন করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক, উপ-পুলিশ কমিশনার বিএমপি সদরদপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি মোঃ এসএম তানভীর আরাফাত বিপিএমবার, উপ-পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি এন্ড উত্তর বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ
  • বরিশালে চুরি হওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি রাশেদ

    বরিশালে চুরি হওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি রাশেদ

    বরিশাল নগরী থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। সেই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় ডাইরি করেন ভুক্তভোগী রাসেদ খান।

    সেই ডাইরির সুত্র ধরে চলতি মাসের ২৫ তারিখে মোবাইল ফোনটি উদ্ধার করেন বরিশাল কোতয়ালী মডেল থানার এএসআই যুগল কুন্ডু।

    আজ শুক্রবার (২৮মে) রাত সাড়ে ৮ টায় সেই মোবাইলটি ফিরিয়ে দেয়া হয়। সূত্রে জানা গেছে মোবাইল প্রকৃত মালিক রাশেদ খানের হাতে তুলে দেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম।

    এবিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, আমরা অতিগুরুত্ব সহকারে এ কাজ গুলো করে থাকি। আমাদের পুলিশ সদস্যরা প্রতি মাসেই অনেক মোবাইল উদ্ধার করে দিয়ে থাকে।