Category: প্রশাসন

  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    ০৭ জুলাই ২০২১ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সভায় উপস্থিত প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকৌশলীদের সাথে আলোচনা কালে তিনি প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুনগত মান ঠিক রেখে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য নির্দেশ প্রদান করেন।

    সহকারি পুলিশ কমিশনার এস্টেট জনাব মোঃ ইব্রাহিম হোসেন এর সঞ্চালনায় এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব মোঃ নজরুল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি জনাব সেলিম সহ অন্যান্য অফিসারবৃন্দ।

  • বরিশালে সেনাবাহিনীর অভিযানে মটর সাইকেল আটক

    বরিশালে সেনাবাহিনীর অভিযানে মটর সাইকেল আটক

    বরিশাল নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার(৫ জুলাই) সকাল ১১ টায় বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মটরসাইকেল আটক করেন।

    করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বরিশালে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

  • আমরা যে কোন মূল্যে কঠোর লকডাউন বাস্তবায়ন করবো- র‌্যাব-৮’র অধিনায়ক

    আমরা যে কোন মূল্যে কঠোর লকডাউন বাস্তবায়ন করবো- র‌্যাব-৮’র অধিনায়ক

    আমরা যে কোন মূল্যে কঠোর লক ডাউন বাস্তবায়ন করবো। আমরা সর্বদা হার্ড লাইনে রয়েছি। এ কথা বলেছেন বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক এডশিনাল ডিআইজি জামিল হাসান। র‌্যাবের পক্ষ থেকে সোমবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় তল্লাশী চৌকি বসানো হয়।

    এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান। এ সময় তিনি আরও বলেন, আমরা পাড়া মহল্লায় চিরুনি অভিযান শুরু করবো।

    সরকার ও দেশের মানুষের কল্যানে কাজ করে যাব। তবে সরকারের ঘোষিত লক ডাউন বাস্তবায়নে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পাশাপশি র‌্যাবও কাজ করবে।

    এছাড়া যে কোন প্রয়োজনে পাশে থাকবে র‌্যাব-৮। একইসাথে লক ডাউনের সময় কোন অসহায় লোক খাবারের সহযোগীতা চাইলে আমরা তার কাছে খাবার পৌছে দেব।

    এসময় বেশ কয়েকটি গাড়ী আটক হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ মিজানুর রহমান ও ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানী কমান্ডার (সিপিএসসি) মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

  • সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমরা আর মৃত্যুর মিছিল দেখতে চাই না, এসি মোঃ মাসুদ রানা

    সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমরা আর মৃত্যুর মিছিল দেখতে চাই না, এসি মোঃ মাসুদ রানা

    মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল নগরীর ৩৭০টি মসজিদে একযোগে জনসচেতনতা মূলক প্রচারনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

    বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার এর নির্দেশে এয়ারপোর্ট থানার লুৎফর রহমান সড়কের সিদ্দিকীয়া জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক আলোচনা করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা।

    তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসে বিশ্বে প্রায় ১৮কোটি মানুষ আক্রান্ত হয়েছে যা বাংলাদেশর মোট জনসংখ্যার সমান। আমাদের দেশেও প্রায় ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল দেশে ১৪৩জন মানুষ করোনায় মৃত্যুবরণ করেছে। আমরা আর মৃত্যুর মিছিল দেখতে চাই না তাই নিজের জীবনের কথা চিন্তা করে সবাই নিয়মিতভাবে মাস্ক পরিধান করুন।

    নিজে অসচেতন হয়ে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।নিয়মিতভাবে মাস্ক পরিধান করি, স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে নিশ্চয়ই দেশের মানুষ করোনা থেকে মুক্তি পাবে।

    হাদিসের উদ্ধৃতি তুলে ধরে এসি মোঃ মাসুদ রানা আরও বলেন,,কোথাও মহামারী দেখা দিলে সেখান থেকে মহামারী এলাকায় প্রবেশ ও মহামারী এলাকা থেকে অন্য স্থানে গমন করতে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) নিষেধ করেছেন। তাই আমরা ধর্মীয় বিশ্বাস নিয়ে হলেও অহেতুক বাহিরে ঘোরাঘুরি করবো না।

    এর পরেও যদি আপনারা সরকারি নির্দেশ অমান্য করেন তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব। আপনাদের যে কোন প্রয়োজন পুলিশ সদস্যরা পাশে থাকবে। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন নিরাপদ থাকুন।

  • কোতোয়ালি মডেল থানায় সহকারি পুলিশ কমিশনার হিসেবে সদ্য যোগদান করলেন জনাব শারমিন সুলতানা রাখি।

    কোতোয়ালি মডেল থানায় সহকারি পুলিশ কমিশনার হিসেবে সদ্য যোগদান করলেন জনাব শারমিন সুলতানা রাখি।

    কোতোয়ালি মডেল থানায় সহকারি পুলিশ কমিশনার হিসেবে সদ্য যোগদান করলেন জনাব শারমিন সুলতানা রাখি।

    এ-সময় তাকে কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নূরুল ইসলাম পিপিএম ও পুলিশ পরিদর্শক তদন্ত জনাব আসাদুজ্জামান সহ থানার অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ।

  • দেশ ও জাতিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখার নিয়তে স্বাস্থ্যবিধি মেনে অদৃশ্য শত্রুর মোকাবেলা করা প্রতিটি মানুষ এক একজন মুক্তিযোদ্ধা। “পুলিশ কমিশনার বিএমপি।

    দেশ ও জাতিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখার নিয়তে স্বাস্থ্যবিধি মেনে অদৃশ্য শত্রুর মোকাবেলা করা প্রতিটি মানুষ এক একজন মুক্তিযোদ্ধা। “পুলিশ কমিশনার বিএমপি।

    ০২ জুলাই ২০২১ খ্রিঃ পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয় কোতোয়ালি মডেল থানাধীন চকবাজারস্থ ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, আমরা যদি নিয়মিতভাবে মাস্ক পরিধান না করে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি, তবে এজন্য আমাদেরকে কাল কেয়ামতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। আর আমরা যদি অন্যকে সুরক্ষিত রাখার নিয়তে নিয়মিতভাবে মাস্ক পরিধান করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তবে নিশ্চয়ই এটি একটি পুণ্য হিসেবে গণ্য হবে।

    তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এই মুহূর্তে মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিন। তাই আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যেসে পরিণত করি, আমরা যদি নিয়মিতভাবে কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড করি, সামাজিক দূরত্ব বজায় রাখি তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা দেশ ও জাতিকে অনেকাংশেই সুরক্ষিত রাখতে পারব।

    এসময় তিনি সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে অতি জরুরী প্রয়োজন ব্যতীত জনগণকে ঘরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপ যেমন- বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ওপেন হাউজ ডে সহ সকল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

    এসময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নুরুল ইসলাম পিপিএম সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ মসজিদে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য যে, বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যগণ আজ বরিশাল মহানগরীর ৩৭০ টি মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

  • বিসিসি মেয়রের নামে মোটা অংকের টাকা লেনদেন, প্রতারক আটক

    বিসিসি মেয়রের নামে মোটা অংকের টাকা লেনদেন, প্রতারক আটক

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নামে মোটা অংকের টাকা লেনদেনের হিসাব দেখানোর অভিযোগে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

    এ ঘটনায় অভিযুক্ত আকবর উজ্জামান নামে এক ঠিকাদারকে আটক করে পুলিশে সোর্পদের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আকবর উজ্জামান পলি কনস্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলে জানা গেছে।গতকাল বুধবার বিকেলে কোতোয়ালী থানায় এই মামলা দায়ের করেন মহানগর আওয়ামী লীগের প্রচার, প্রকাশনা বিষয়ক সম্পাদক ও নগরীর আর্শেদ আলী সড়কের বাসিন্দা জিয়াউর রহমান জিয়া। (যার নম্বর-৯২)।

     

    মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর প্যারারা রোড এলাকার বাসিন্দা আকবর উজ্জামানের সাথে তার ব্যবসায়ীক অশিংদার মেহেদী হাসান সুমনের সাথে পাওনা নিয়ে বিরোধ চলে আসছিলো। এনিয়ে গত ২৯জুন মঙ্গলবার রাতে একটি শালিসী বৈঠক হয়। সেখানে অভিযুক্ত আকবর উজ্জামান বেশকিছু হিসাব নিকেশের কাগজ উপস্থাপন করে। তাতে দেখা যায় সিটি মেয়রের নামে মোটা লেনদেনের বিষয় উল্লেখ রয়েছে। এসময় শালিসদার ফজলুল করিম শাহিন উপস্থাপিত কাগজপত্রে মেয়রের নামে মোটা লেনদেনের বিষয় উল্লেখ থাকার বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক তা মেয়রকে অবহিত করেন। পাশাপাশি বিষয়টি ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক হওয়ায় বাদী জিয়াউর রহমান জিয়াকেও বিষয়টি জানানো হয়। জিয়া বিষয়টি অবগত হয়ে তাৎক্ষনিক শালিসের স্থানে যায় এবং মেয়রের নামে লেনদেনের হিসাব দেখে বিস্মিত হন এবং বিষয়টি তিনি মেয়রকে অবহিত করেন।

     

    মেয়র বিষয়টি জেনে কাগজপত্রসহ অভিযুক্ত নিয়ে তার বাসায় যেতে বলেন। পরবর্তীতে মেয়র ওইসকল কাগজপত্র পর্যালোচনা করেন এবং অভিযুক্তকে এ বিষয়ে জিজ্ঞাস করলে সে কোন সদুত্তর দিতে পারেনি।একারনে বাদীসহ কয়েকজন স্বাক্ষী অভিযুক্ত আকবর উজ্জামানকে সাথে নিয়ে কোতয়ালী মডেল থানায় যান এবং আকবরকে পুলিশে সোর্পদ করেন।

    মামলায় আরো উল্লেখ করা হয়, আসামী অপরাপর ষড়যন্ত্রকারীদের নিয়ে মেয়রের নামে ভুয়া কাগজপত্র প্রতারণার উদ্দেশ্যে তৈরী করে মেয়রের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, অভিযুক্ত আকবর উজ্জামানকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে পাঠানো হয়েছে।

  • সরকার কর্তৃক দেয়া বিধি-নিষেধ এর কঠোর বাস্তবায়নে আইজিপি’র নির্দেশ।

    সরকার কর্তৃক দেয়া বিধি-নিষেধ এর কঠোর বাস্তবায়নে আইজিপি’র নির্দেশ।

    করোনা (COVID-19 ) এর বিস্তার রোধে ০১ জুলাই ২০২১ সকাল ছয়টা থেকে ০৭ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত সরকার কর্তৃক বিধি-নিষেধ জারি হয়।

    ৩০ জুন ২০২১ খ্রি. বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় ভার্চুয়ালি সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সকল ইউনিট প্রধানদের মাধ্যমে (COVID-19 ) এর বিস্তার রোধে
    উক্ত নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য নিয়োজিত সকল সংস্থাসমূহের সাথে সমন্বয় করে কাজ করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

    এ-সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বিএমপি’র শীর্ষ ও সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় অংশগ্রহণ করেন।

    আইজিপি মহোদয়, সরকারি বিধি-নিষেধ চলাকালে সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে সরকা‌রি নি‌র্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন।

    সভা শেষে বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বিএমপি’র সকল বিভাগের অফিসাবৃন্দ’র উদ্দেশ্যে আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে আলোচ্য বিষয় পুনরাবৃত্তি করেন এবং তা পুঙ্খানুপুঙ্খরুপে পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

    নির্দেশনা সমূহঃ

    ♦️সকল সরকারি, আধাসরকারি, স্বায়তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে; সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে; শপিংমল/মার্কেটসহ সকল দােকানপাট বন্ধ থাকবে; সকল পর্যটন কেন্দ্র, রিসাের্ট, কমিউনিটি সেন্টার ও বিনােদন কেন্দ্র বন্ধ থাকবে।

    ♦️জনসমাবেশ হয় এ ধরণের সামাজিক (বিবাহােতর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও
    ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

    ♦️বাংলাদেশ সুপ্রীম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়ােজনীয় নির্দেশনা জারি করবে।

    ♦️ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়ােজনীয় নির্দেশনা জারি করবে।

    ♦️ আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন-কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও
    খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোডিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি,
    গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ডিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া),
    বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার
    সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমুহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষ যাতায়াত করতে পারবে।

    ♦️পণ্য পরিবহনে নিয়ােজিত ট্রাক লরি কাভার্ড ভ্যান/কার্গো ভেসেল এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

    ♦️ বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূৃত থাকবে।

    ♦️ শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

    ♦️ কাঁচাবাজার এবং নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদি সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয়
    করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

    ♦️ অতি জরুরি প্রয়ােজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়ােজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি)কোনােভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ♦️ টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

    ♦️খাবারের দোকান, হােটেল-রেস্তোরী সকাল ০৮.০০টা থেকে রাত ০৮,০০টা পর্যন্ত খাবার বিক্রয় (Online/Take away)করতে পারবে।

    ♦️ আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে।

    ♦️ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজ আদায় করবে।

  • সড়ক দূর্ঘটনায় আহত ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধানের পাশে পুলিশ কমিশনার বিএমপি।

    সড়ক দূর্ঘটনায় আহত ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধানের পাশে পুলিশ কমিশনার বিএমপি।

    আজ ২৯ জুন ২০২১ খ্রিঃ বেলা ১৪:০০ ঘটিকায়,

    সড়ক দূর্ঘটনায় আহত ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান জনাব অপূর্ব অপুকে দেখতে নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে গেলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    এসময় তিনি সড়ক দূর্ঘটনায় আহত অপূর্ব অপুর বর্তমান শারীরিক অবস্থা জানার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খোঁজখবর নেন এবং দ্রুত তাহার আরোগ্য কামনা করে তাকে মানসিকভাবে আস্বস্ত করেন।

    উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ২৪-৬-২১ খ্রিঃ বিকেল পৌনে ৩টার দিকে ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান জনাব অপূর্ব অপু খুলনার কাটাখালিতে মোটরসাইকেল আরোহী অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রাথমিক অবস্থায় তিনি খুলনার সোনাডাঙা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বরিশাল মহানগরীর রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা, জনাব মোঃ নূরুল ইসলাম পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত জনাব আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • বিএমপি উত্তর কার্যালয় বার্ষিক পরিদর্শন।

    বিএমপি উত্তর কার্যালয় বার্ষিক পরিদর্শন।

    মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় ২০২১ খ্রিঃ বেলা ১২ঃ০০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন।

    এসময়ে তিনি উত্তর বিভাগের সকল অফিসারদের ”সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান সহ কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং, করোনা সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম জোরদারে বিশেষ তাগিদ প্রদান করেন।

    এসময়ে উপস্থিত ছিলেন ,উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার , অতিরিক্ত উপপুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া বিএমপি জনাব শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব কমলেশ হালদার, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি জনাব মোঃ আজিমুল করিম সহ অন্যান্য অফিসারবৃন্দ।