Category: প্রশাসন

  • পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

    পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

    স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ মনিরুল ইসলাম-কে সভাপতি এবং ডিসি, ডিবি, মতিঝিল মোঃ আসাদুজ্জামান-কে  সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ২০২১ সালের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম।

    স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং এসোসিয়েশনের সভ্যগণ উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সকল ইউনিট প্রধানগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

    আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে এসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

    তিনি বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি মুজিববর্ষে দাঁড়িয়ে। গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে এসোসিয়েশনের ভূমিকা কি হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তিনি পেশাককে ভালবেসে গর্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

    সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  মোহাম্মদ জায়েদুল আলম। ২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও এসোসিয়েশনের  কোষাধ্যক্ষ  মোঃ আনিছুর রহমান।

    সভায় করোনাক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের সম্মানে  দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    পরে এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএন’র অতিরিক্ত আইজি মোঃ মোশাররফ হোসেন। দু’জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী ও ডিআইজি এ ওয়াই এম বেলালুর রহমান।

  • বিএমপি’র এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ও রহমতপুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

    বিএমপি’র এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ও রহমতপুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

    ২৬ জুন ২০২১ খ্রিঃ অপরাহ্ণ বিএমপি’র এয়ারপোর্ট থানাধীন ০৪ নং ওয়ার্ডস্থ ০৫ নং রহমতপুর ইউপির রহমতপুর আলী মার্কেটে ১৯ নং বিট পুলিশিং কার্যালয় এবং ০৬ নং মাধব পাশা ইউপির ০৭,০৮ ও ০৯ নং ওয়ার্ডে ২২ নং মোহনগঞ্জ বাজার বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

    ০৬ নং মাধব পাশা ইউপির ০৭,০৮ ও ০৯ নং ওয়ার্ডে ২২ নং মোহনগঞ্জ বাজার বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন এবং প্রধান অতিথির আসন গ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মোঃ এনামুল হক ও
    ০৪ নং ওয়ার্ডস্থ ০৫ নং রহমতপুর ইউপির রহমতপুর আলী মার্কেটে ১৯ নং বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন এবং প্রধান অতিথির আসন গ্রহণ করেন,
    উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার।

    সভায় প্রধান অতিথিদ্বয় বিট পুলিশিং এর লক্ষ্য, উদ্দেশ্য ও সুফল সম্পর্কে আলোচনা শেষে বিট অফিসারের মোবাইল নম্বর সকলকে অবগত করেন।

    অনুষ্ঠান সভাপতিত্ব করেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব কমলেশ হালদার এবং সঞ্চালনায় ছিলেন, এসআই জনাব মোঃ আসাদুজ্জামান।

    এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিঃ উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা , এয়ারপোর্ট থানা বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার জনাব মাসুদ রানা, সংশ্লিষ্ট বিট অফিসার ও অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ।

  • বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ২৬ জুন’২০২১ খ্রিঃ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষ বরিশালে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এনালাইসিস বিএমপি জনাব নাসরিন জাহান এর সঞ্চালনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ আকরামুল হাসানের নোয়াখালী সদর সার্কেল হিসেবে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    বদলী জনিত বিদায়ে, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী, ধৈর্যশীল ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। সহকর্মীবৃন্দ বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    এ সময় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন,
    বিদায়ী অতিথি বদলি জনিত বিদায়ে আমরা একজন নির্ভরযোগ্য, মেধাবী, পরিশ্রমী, প্রতিশ্রুতিশীল, ধৈর্যশীল আগুয়ান কর্মকর্তার অভাব অনুভব করবো।

    তাঁর প্রযুক্তিগত জ্ঞানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সমৃদ্ধ ছিলো। দক্ষতা শক্তি ও মেধা কাজে লাগিয়ে প্রতিটি কাজ সুনিপুণ ভাবে সম্পন্ন করতো। তার সৃজনশীলতায় বাংলাদেশ পুলিশ সমৃদ্ধ হবে। নতুন কর্মস্থলে তাঁর পারিবারিক সমৃদ্ধি সফলতা কামনা করছি।

    অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের Statistics এর ছাত্র হিসেবে বিএমপি’র কর্মব্যস্ত
    বিদায়ী অতিথি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস আমাদের জন্য একটা বাড়তি পাওনা ছিলো।

    অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক বলেন, পরিশ্রমী কর্মকর্তা বিদায়ী অতিথি জনাব মোঃ আকরামুল হাসান প্রতিটি কাজ রুট লেভেলে গিয়ে ধৈর্যের সাথে খুটিনাটি বিষয় খতিয়ে পর্যালোচনা করার বিরল গুণের অধিকারী ছিলেন।

    এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক, উপপুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব এসএম তানভীর আরাফাত ,উপ-পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর এন্ড গোয়েন্দা বিভাগ বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি জনাব শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিএমটি এন্ড ফোর্স বিএমপি ফারুক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • বরিশালে করোনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা

    বরিশালে করোনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা

    মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধানে উদ্ধুদ্ধ করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১২ টায় বরিশাল নগরীর ব্যস্ততম এলাকা আমতলার মোড়ে বিভিন্ন যানবাহনের চালক, শ্রমিক, যাত্রি, পথচারী ও সাধারণ মানুষের মাঝে এ প্রচারণা চালানো হয়।

    এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, সারাদেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই। সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। বিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী, শ্রমিক, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিফলেট ও জনসচেতনতামূলক ব্যাপক প্রচার, প্রচারণা চালিয়েছি এবং বর্তমানেও এ সব প্রচারণা চলমান আছে। সুতরাং আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করুন। বরিশাল নগরীর সড়ক গুলোতে চাঁদাবাজ ও যানজট মুক্ত করে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর। আমরা সবাই সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনার হার কমে যাবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএমপির সুযোগ্য কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের নেতৃত্বে ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

    এ সময় তিনি আরও বলেন, ইতিমধ্যেই নগরীতে চলাচলকারী থ্রী হুইলার, অটোরিক্সা ও মাহিন্দ্রার চালকের ডান পাশে যাতে কোন যাত্রী বসতে না পারে সে জন্য দুটি করে রড লাগিয়ে দেয়া হয়েছে। এতে চালক স্বাচ্ছন্দে গাড়ী চালাতে পারবেন এবং সড়ক দুর্ঘটনার হার কমে যাবে। সড়কে যে কোন প্রকার উন্নয়নের নামে চাঁদাবাজী বন্ধ করতে অভিযান চলছে এবং এ অভিযান চলমান থাকবে। এছাড়াও গন পরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহনে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। গনপরিবহনে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখত কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক পুলিশ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএমপি ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম, সার্জেন্ট নজরুল ইসলাম, ট্রাফিক পুলিশের সদস্য মেহেদী হাসান প্রমুখ।

  • “যেকোন টেকসই উন্নয়নে পূর্ব শর্ত একটি সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ।”_বিএমপি কমিশনার

    “যেকোন টেকসই উন্নয়নে পূর্ব শর্ত একটি সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ।”_বিএমপি কমিশনার

    ২৪ জুন ২০২১ খ্রিঃ সকাল দশ ঘটিকায়, গ্রান্ড পার্ক বরিশালে, বরিশাল রেঞ্জ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত “বর্তমান সরকারের এসডিজি অর্জনে ক্ষেত্রে আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সম্পৃক্ততা ও ভবিষ্যৎ করণীয় “শীর্ষক সেমিনার অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার মহোদয় একথা বলেন ।

    তিনি বলেন, সারা বিশ্বকে সমন্বিত সমতা বজায় রেখে টেকসই এবং গোল ভিত্তিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে বিভিন্ন কর্মসূচি জাতিসংঘ কর্তৃক নেয়া হয়ে থাকে, ২০৩০ সাল পর্যন্ত এসডিজি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল নেয়া হয়েছে।

    পৃথিবীতে অপরিকল্পিত ভাবে অনেক উন্নয়ন হয়ে থাকে, তবে তা টেকসই হয় না। অনেক দেশ পিছিয়ে থাকে, উন্নয়ন হয় না। আবার উন্নয়ন হয় কিন্তু টেকসই হয় না, পরবর্তী ধারাবাহিকতা থাকেনা।

    তিনি আরও বলেন, বরিশাল রেঞ্জ আনসার বিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সময়োপযোগী এবং দূরদৃষ্টি সম্পন্ন ভিশনারী এই সেমিনার গ্রহণের মাধ্যমে আমাদের বর্তমান সম্পৃক্ততা ও ভবিষ্যতে কিভাবে অংশগ্রহণ করতে পারি মর্মে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ তথা পুলিশ বাহিনীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যেকোন টেকসই উন্নয়নে পূর্ব শর্ত একটি সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ,এদেশের উন্নয়নকে সমর্থন দিয়ে সেই সকল উন্নয়নের পূর্ব শর্ত ও পরিবেশ রক্ষায় বাংলাদেশ পুলিশ, আনসার বিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা সর্বাগ্রে রয়েছে।

    সমাজের তৃণমূল পর্যন্ত খুঁজে খুঁজে আরও কিভাবে আনসার বাহিনীকে সুসজ্জিত ও কাজে লাগিয়ে জাতিসংঘ কর্তৃক উন্নয়নের গোল কাজে লাগিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ তথা জাতীয় রূপকল্প, ভিশন, মিশনে বিশেষ ভূমিকা রাখার মাধ্যমে এই সমাজ ও অর্থনীতির চাকা সচল রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে কর্মযজ্ঞ হাতে নিয়েছেন সকলের সমন্বিত অংশগ্রহণ তথা আনসার বিডিপির বর্ধিত ভূমিকায় তা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে

    র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে

    র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে। বৃহস্পতিবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নবনিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের র‌্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে তাকে ব্যাজ পরানো হয়।

    এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।

    লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জেনারেল পদে পদোন্নতি পেয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

  • একযোগে নির্বাচনী এলাকা ও কেন্দ্র পরিদর্শন

    একযোগে নির্বাচনী এলাকা ও কেন্দ্র পরিদর্শন

    ২০ জুন ২০২১ খ্রিঃ অপরান্হে মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাইফুল হাসান বাদল,

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, কমান্ডিং অফিসার র‍্যাব-৮, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল একযোগে নির্বাচনী এলাকা ও কেন্দ্র পরিদর্শন করেন।

    এ-সময় অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    এ-সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারী, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কঠোর হস্তে দমন করতে হবে; পুলিশ কমিশনার বিএমপি।

    নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারী, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কঠোর হস্তে দমন করতে হবে; পুলিশ কমিশনার বিএমপি।

    আগামী ২১-০৬-২১ তারিখ অনুষ্ঠিতব্য বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে আজ রোববার ২০-০৬-২১ তারিখ, সকাল ১০ ঘটিকায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে নির্বাচনী কর্তব্যে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

    উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    এসময় সভাপতি মহোদয় বলেন, আইনী শক্তি অসীম, আর তাই আইন প্রয়োগকারি সংস্থার সদস্য হিসেবে কোন ক্রমেই নিজেদেরকে দূর্বল ভাবা চলবে না। আমাদের প্রধান কাজ নির্বাচনের দিন জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রিজাইডিং অফিসারের পাশে থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা। কোন কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হলে, পর্যায়ক্রমে চেইন অব কমান্ড মেনে সিনিয়র অফিসারদের নজরে এনে নিরপেক্ষ পরিবেশে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি মহোদয় সহ সকল চেইনঅব কমান্ড এর নির্দেশনা হল অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন।

    মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা পালনে আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে । জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপহার দেয়াই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে সর্বোচ্চ বিচক্ষণতা ও পশাদারিত্বের সাথে কর্তব্য পালন করতে হবে। কোন প্রার্থীর পক্ষে-বিপক্ষে কিংবা কোথাও কোন অনুকম্পার খবর পেলে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

    সকলের সমন্বয়,টিম ওয়ার্ক ও আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • ইউপি নির্বাচন: দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য

    ইউপি নির্বাচন: দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য

    আগামী ২১ জুন ইউপি নির্বাচন। এ নির্বাচনে ভোটের  প্রাক্কালে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান।   

    শনিবার দুপুরে বরিশাল পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং  করেন ডিআইজি। এ সময় সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়। এর ব্যতয় হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন তিনি।

    বরিশাল জেলার ১০ উপজেলার ৫০টি ইউনিয়নে ৪শ’ ৭৪টি কেন্দ্রের ২ হাজার ৯শ’ ৬৮টি কক্ষে ভোট দেবেন ৯ লাখ ২০ হাজার ৪ শ’ ৬৩ জন ভোটার। আইন শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি।

  • বাকেরগঞ্জ থানার ওসিসহ ৭ পুলিশ বরখাস্ত, বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার

    বাকেরগঞ্জ থানার ওসিসহ ৭ পুলিশ বরখাস্ত, বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার

    বরিশালের বাকেরগঞ্জ থানায় চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা ও শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর ঘটনায় বাকেরগঞ্জ থানার ওই সময়ের ওসি মো. আবুল কালামসহ ৭ পুলিশ সদস্য ও সমাজসেবা অফিসারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনায়েত উল্লাহর ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে তাকে দেওয়ানি মামলার দায়িত্ব দেওয়া হয়েছে।

    এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (১৩ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে শিশুদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সরোয়ার পায়েল।

    ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, বরিশালের বাকেরগঞ্জ থানায় চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা ও জেলে প্রেরণের ঘটনায় হাইকোর্ট ৭ দফা নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো হলো-  ১. চার শিশুকে গ্রেফতার ও থানা হেফাজতে আটক রাখাকে অবৈধ ঘোষণা করা হয়েছ। ২. চার শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা বাতিল ঘোষণা করেছেন আদালত। ৩. বাকেরগঞ্জ থানার ওই সময়ের ওসিসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা। ৪. সংশ্লিষ্ট সমাজসেবা অফিসারকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা। ৫. চার শিশুকে আটক করে প্রিজনভ্যানে করে আনা চার পুলিশ সদস্যকে শনাক্ত করে তাদের সাময়িক বরখাস্ত করতে বলা হয়েছে। ৬. চার শিশুকে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনায়েত উল্লাহর ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে তাকে দেওয়ানি মামলার দায়িত্ব দিতে বলা হয়েছে। ৭. শিশু আইন অনুযায়ী পুলিশের দায়িত্ব কর্তব্য গাইডলাইন আকারে প্রকাশ করে প্রত্যেকটা থানায় সার্কুলেট করতে বলা হয়েছে

    এর আগে গত বছরের ১১ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জ থানায় চার শিশুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের মামলা স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন আদালত।  এছাড়া গত বছরের ৮ অক্টোবর রাতে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ৪ শিশুর জামিনের বিষয়টি নিষ্পত্তি করে রাতেই শিশুদের এসি মাইক্রোবাসে করে তাদের নিজ বাড়িতে পৌঁছে দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

    পাশাপাশি চার শিশুকে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর ঘটনায় বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহকে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে চার শিশু ও তাদের অভিভাবকসহ বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সশরীরে হাইকোর্টে হাজির হতে বলা হয়। রাত ৯টায় বিচারপতি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীম ভার্চুয়াল হাইকোর্ট বসিয়ে এই আদেশ দেন। এদিকে হাইকোর্টের এই আদেশ অবহিত হবার সঙ্গে সঙ্গে বরিশালের বিচারক চার শিশুকে জামিন দেন।

    ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে আসামি করে গত বছরের ৬ অক্টোবর মামলা করা হয়। এ মামলায় ওইদিনই চার শিশুকে গ্রেফতার করে পুলিশ। ৭ অক্টোবর তাদের বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ এক আদেশে ওই চার শিশুকে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এরপর তাদের যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। এই সংবাদ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের নজরে আসে। এরপর রাতেই বিচারপতিদ্বয় নিজ নিজ বাসায় অবস্থান করে ভার্চুয়াল আদালত বসান।