Category: প্রশাসন

  • ব্যারিকেড সরাতে বলায় পুলিশ সদস্যকে শ্রমিকদের মারধর

    ব্যারিকেড সরাতে বলায় পুলিশ সদস্যকে শ্রমিকদের মারধর

    সড়ক অবরোধের ব্যারিকেড সরাতে গিয়ে শ্রমিকদের হামলার শিকার হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার কনস্টেবল ফারুক হোসেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    শুক্রবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

    মারধরের শিকার ফারুক নিজেকে এয়ারপোর্ট থানার কনস্টেবল পরিচয় দিয়ে বলেন, দুপুরের খাবার নি‌য়ে আমি থানার দি‌কে যা‌চ্ছিলাম। এ সময়ে ব্যারিকেড সরাতে বললে শ্রমিকরা এসে আমার ওপর হামলা চালায়। আমাকে মারধর করেন। আমাকে রক্ষা করতে আসায় আরও দুইজনকে মারধর করা হয়েছে।

    তবে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, এ ধরণের কোনো তথ্য আমার কাছে নেই।

    শ্রমিকরা জানান, রূপাতলীতে বৃহস্পতিবার (১৫ জুলাই) শ্রমিক ইউনিয়নের নেতাদের মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিকদের সংগঠন সকাল সোয়া ১০টা থেকে সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে দুপুর ১টার দিকে কালো টি-শার্ট পরিহিত এক যুবক আমাদের ব্যারিকেড তুলে নিতে বলেন।

    বাস শ্রমিক জুয়েল ও রাহাত বলেন, ওই যুবক ব্যারিকেড তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছিলেন। এর প্রতিবাদ করায় আমাদের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের পুলিশ ধাওয়া দেন। আমরাও তাদের প্রতিহত করার চেষ্টা করি।

    জুয়েল ও রাহাতও মারধরের সময়ে আহত হন বলে স্বীকার করেন। পরে নথুল্লাবাদ বাস টার্মিনালে দায়িত্বরত পুলিশ সদস্যরা হামলার শিকার কনস্টেবল ফারুককে জালাল আহম্মেদ পুলিশ বক্সে নিয়ে রক্ষা করেন।

    ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের যুগ্ম সাধা‌রণ সম্পাদক কি‌শোর কুমার দে ব‌লেন, জানতে পেরেছি বাসস্ট্যান্ডে শ্রমিকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়েছে। কিন্তু কী কারণে হয়েছে তা এখনি বলতে পারছি না। পুরো বিষয় জেনে বলতে পারবো।

  • অভিযোগ ও তথ্যবক্স স্থাপন, কুরবানীর পশুর হাট পরিদর্শন।

    অভিযোগ ও তথ্যবক্স স্থাপন, কুরবানীর পশুর হাট পরিদর্শন।

    ১৫ জুলাই ২০২১ খ্রিঃ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা বাজারে অভিযোগ ও তথ্যবক্স স্থাপন করেন এবং সংশ্লিষ্ট থানাধীন মোহনগঞ্জ বাজার সহ বিভিন্ন স্পটের পশুর হাট পরিদর্শন করেন।

    এ-সময় তিনি আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোন অভিযোগ অনুযোগ নজরে এনে সঠিক সেবা পেতে এই অভিযোগ ও তথ্যবক্সে এর ব্যবহার করতে স্থানীয় জনগণদের অনুরোধ জানান এবং কুরবানী পশু হাঁটের সংশ্লিষ্ট ইজারাদার ও ব্যবসায়ীদের শারীরিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা বিধি তথা শৃঙ্খলা বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার জন্য মতবিনিময় করেন।

    এসময়ে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব কমলেশ হালদার সহ অন্যান্য অফিসারবৃন্দ।

    প্রকাশ থাকে যে, বিভিন্ন অভিযোগ অনিয়মের তথ্য গোপনে বা প্রকাশ্যে নজরে আনতে
    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার মহোদয় এর নেতৃত্বে, ইতোমধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চাহিদা অনুযায়ী দৃশ্যমান অভিযোগ ও তথ্য বক্স স্থাপন প্রক্রিয়া চলমান রয়েছে।

    যে কোন অভিযোগ -অনুযোগ নজরে এনে সঠিক সেবা পেতে এই অভিযোগ ও তথ্যবক্সে এর ব্যবহার করতে
    সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

  • অপরাধ দমনে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মঠবাড়িয়ার ওসি নুরুল ইসলাম বাদল

    অপরাধ দমনে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মঠবাড়িয়ার ওসি নুরুল ইসলাম বাদল

    অপরাধ নিয়ন্ত্রণে বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদঘাটন, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমনে কাজ করে যাওয়ায় ও সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) সভা অনুষ্ঠিত হয়। সভায় মাসিক অপরাধ পর্যালোচনায় (সিআইএমএস) কার্যক্রম পরিচালনাকারী হিসেবে বরিশাল রেঞ্জের মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই কর্মকর্তাকে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এ সভায় রেঞ্জ পুলিশের কর্মকর্তারা ও সব জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

  • দেশের এই মানবিক বিপর্যয়ে সদাজাগ্রত থেকে আমরা আপনাদের পাশে আছি ;পুলিশ কমিশনার বিএমপি।

    দেশের এই মানবিক বিপর্যয়ে সদাজাগ্রত থেকে আমরা আপনাদের পাশে আছি ;পুলিশ কমিশনার বিএমপি।

    মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

    পুরো বিশ্ব যখন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিধ্বস্ত, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন চরমভাবে ব্যাহত, ঠিক সেই সময় ভূপেন হাজারিকার এই কালজয়ী গানের কথার মত বরাবরের ন্যায় এবারো পেশাগত দায়িত্বের বাহিরে গিয়ে মানবিক দায়বদ্ধতা থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস।

    আজ বুধবার, ১৪ জুলাই ২০২১ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়ের নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন।

    এসময় তিনি বলেন, “জনমুখী ও গণমুখী পুলিশিং বাস্তবায়নে সদা জাগ্রত থাকার পাশাপাশি বৈশ্বিক মহামারী চলাকালীন গণমানুষের জীবনে যে মানবিক বিপর্যয় নেমে এসেছে, সেই মানবিক বিপর্যয়ে ও আমরা সদাজাগ্রত থেকে আপনাদের পাশে আছি।

    দেশের এই বিপর্যয় মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহনের পাশাপাশি বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রান্তিক জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সরকারি নানান সংস্থার পাশাপাশি অনেক সাধারণ মানুস ও অসহায় -দুস্থদের পাশে দাঁড়িয়েছে। আমরাও এই মানবিক বিপর্যয়ে সামান্য সহায়তা নিয়ে আপনাদের পাশে দাড়িয়েছি।

    দেশের এই ক্রান্তিকালে আমি এই শহড়ের সকল বিত্তবান ব্যক্তি, বিভিন্ন ক্লাব, সংগঠন সহ সকল কে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় ও দুস্থদের পাশে, বিশেষ করে যারা আত্মসম্মানের ভয়ে কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারে না তাদের পাশে দাড়ানোর আহবান জানাই।

    এ-সময় তিনি সকল কে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক পরাকে অভ্যেসে পরিণত করা, কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে বলেন, ইনশাল্লাহ আমাদের সকলের প্রার্থনায়, সকলের প্রচেষ্টায়, আল্লাহর অশেষ রহমতে অচিরেই আমরা এই মহামারি থেকে মুক্তি পাব।

    এ-সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস্ জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার-পিপিএম, উপ-পুলিশ কমিশনার উত্তর এন্ড গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

    বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

    বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ আলাউদ্দিন মিলন। মঙ্গলবার বরিশাল জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যান ও অপরাধ দমন সভায় তাকে নির্বাচিত করা হয়। জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম ওই সভার সভাপতিত্ব করেন। সভায় বরিশাল জেলায় অপরাধ দমন, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, পলাতক আসামী গ্রেফতার, স্পর্শকাতর মামলার অগ্রগতিসহ সামাজিক কাজের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ হিসেবে জাতিসংঘ সনদপ্রাপ্ত বাকেরগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ আলাউদ্দিন মিলনের নাম ঘোষণা করেন। সভা শেষে পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) বাকেরগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ আলাউদ্দিন মিলনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এসময় বরিশাল জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, বাকেরগঞ্জ থানা এলাকাটি একসময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। ঘনবসতিপূর্ণ বাকেরগঞ্জ থানায় চলতি বছর ২০২১ সালের জানুয়ারি মাসে ওসি হিসেবে মোঃ আলাউদ্দিন মিলন যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে ওসি আলাউদ্দিন মিলন বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

  • পুনাক বিএমপি’র উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ

    পুনাক বিএমপি’র উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ

    কোভিড-১৯ দুর্যোগে রবিবার (জুলাই ১১) পুনাক, বিএমপি’র উদ্যোগে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড বরিশালে, বেলা বারোটায় ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে এক খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পুনাক সভানেত্রী আফরোজা পারভীন (সহধর্মিনী বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার)। এসময় তিনি বলেন, যে-কোন দুর্দিনে ‘পুনাক’ সবসময়ই সুবিধা বঞ্চিতদের পাশে আছে, থাকবে, সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে সমাজের সামর্থ্যবানদের চারপাশে থাকা সুবিধা বঞ্চিতদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানাই।
    এসময়ে উপস্থিত ছিলেন-পুনাক বিএমপি সহ-সভানেত্রী স্বাতীরেমা (সহ-ধর্মিনী বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম), পুনাক বিএমপি সাংস্কৃতিক সম্পাদিকা মোছাম্মাত শারমিন আক্তার (সহ-ধর্মিনী উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি মনজুর রহমান পিপিএম-বার), পুনাক বিএমপি উৎপাদন সম্পাদিকা ও সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের), তাহামিনা এনি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মোঃ রেজাউল করিম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি নাসরিন জাহান সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
  • ডিবি পরিদর্শক মিজানুর রহমান এর পরিবারের নামে অপপ্রচার!

    ডিবি পরিদর্শক মিজানুর রহমান এর পরিবারের নামে অপপ্রচার!

    গতকাল একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে ডিবি পরিদর্শক মিজানুর রহমান এর নামে অপপ্রচার চালালো হচ্ছে । গতকাল মিজানুর রহমান এর বাসা থেকে একটি মেয়ে বের হয়ে যাওয়াকে কেন্দ্র করে এ অপ্রচার চালানো হয় এবং নাম সর্বস্ব কিছু অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কিছু পেইজে ভিত্তিহীন, বানোয়াট তথ্য প্রকাশ করা হয়।

    উল্লেখ্য কিছুদিন পূর্বে মিজানুর রহমান বাবুগঞ্জ থেকে বরিশালে যোগদান করেন। বাবুগঞ্জ এর ফাতেমা নামক এক মহিলা আনসার সদস্য বাবুগঞ্জ এর কেদারপুর হতে মনি নামের মেয়েটিকে ডিবি পরিদর্শক মিজানুর রহমান এর বাসায় নিয়ে আসে। মেয়ে টিকে মিজানুর রহমান এর ছোট মেয়ের সঙ্গী ও পড়াশোনা করতে রেখে যায়।

    ঘটনার দিন ডিবি পরিদর্শক মিজানুর রহমান এর স্ত্রী ডাঃ ভাস্কর সাহাকে টেষ্ট এর রিপোর্ট দেখানোর জন্য বাসা থেকে বের হবার কিছূ সময় পর,মনি নামের মেয়েটি দরজা খোলা রেখে বাহিরে বের হয়ে যায়।

    পরবর্তীতে মেয়েটিকে খোজাখুজির এক পর্যায়ে বাসায় থাকা মিজানুর রহমানের ৬ষ্ঠ শ্রেনীতে পড়া ছেলে ও দশম শ্রেনীতে পড়া মেয়ে রিক্সা নিয়ে মেয়েটিকে খুজতে বের হয়,কিছুক্ষন পরেই তারা মেয়েটিকে হাতেম আলী কলেজ চৌমাথা পুলিশ বক্স এর সামনে দাড়িয়ে থাকতে দেখে,,তাদের মা কে মোবাইলে ঘটনাস্থলে আসতে বলে,তাৎক্ষনিক মিজানুর রহমানের স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়েটিকে তাদের সাথে বাসায় যেতে বলে ও মেয়েটির গার্ডিয়ান কে খবর দেয়।

    কিন্তু ইতিমধ্যে মেয়েটির ডাক চিৎকার এ ওইখানে লোকজনের সমাগম ঘটে,ও কিছু সাংবাদিকবৃন্দ ঘটনাটি সম্পর্কে উপস্থিত ওসি মিজানুর রহমানের স্ত্রীর কাছে জানতে চায়,এসময় মেয়েটি চিৎকার চেঁচামেচি শুরু করলে পুলিশ মেয়েটিকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।

    পরবর্তী তে মেয়েটিকে কোতোয়ালি থানার পরিদর্শক নুর ইসলাম সাহেব জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে মেয়েটি স্বীকার করে তাকে কোনো মারধর করা হয়নি,,সে নিজের ইচ্ছায় এখান থেকে পালিয়েছে।পরবর্তীতে মেয়েটিকে তার অভিভাবক এর নিকট হস্তান্তর করা হয়।

    উল্লেখ্য মেয়েটি ইতিপূর্বে চাখার এর এক বাসায় গৃহপরিচারিকার কাজ করতো ওই খানে বেতন কম দেয়ায় সে একই ভাবে বাসা থেকে বের হয়ে যায়।

    উল্লেখিত ঘঠনা সম্পর্কে বরিশাল ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমানের মুঠোফোনে আলাপ কালে তিনি জানান, ঘটনাটি খুবই কষ্টদায়ক,, সাধারন একটা ঘটনাকে কতিপয় লোকজন তার ও তার পরিবার এর সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও অনলাইনে নিউজ পোর্টাল এ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জনগনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন,,তিনি ঘটনার নিন্দা প্রকাশ করে সত্য ঘটনাটি তুলে ধরার কথা বলেন।

  • রিমান্ডে নারীকে যৌন নির্যাতন : আলামত মেলেনি, শরীরে আঘাতের চিহ্ন পুরানো

    রিমান্ডে নারীকে যৌন নির্যাতন : আলামত মেলেনি, শরীরে আঘাতের চিহ্ন পুরানো

    বরিশালের উজিরপুর থানা পুলিশের  অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউল আহসান ও ইন্সপেক্টর (তদন্ত) মো: মাইনুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলার আসামি নারীকে রিমান্ডে নিয়ে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের আনীত অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসকেরা ওই নারীর পরীক্ষা-নিরিক্ষা শেষে এমন প্রতিবেদন তুলে ধরেছেন। গত ৩ জুলাই  বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে আদালত এবং পুলিশের কাছে পাঠানো মেডিকেল রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। ওই রিপোর্টটি করেছেন হাসপাতালের গাইনী বিভাগের ইউনিট-২’র একজন নারী ইন্ডোর মেডিকেল অফিসার। রিপোর্টে উল্লেখ আছে, ওই নারীর শরীরে আঘাতের যে চিহ্ন দেখা গেছে, তা অনেক পুরানো। আদালতে রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম নিশ্চিত করলেও এতে কী উল্লেখ আছে তা তিনি দেখেননি বলে জানিয়েছেন। এদিকে বিষয়টি তদন্তাধীন থাকায় এ নিয়ে রেঞ্জ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও কোন মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, গত ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি এলাকায় পরকীয়া প্রেমিকার বাড়ির পাশ থেকে বাসুদেব চক্রবর্তী টুনু (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয় । সে হারতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিখিল চক্রবর্তীর ভাই। ওই ঘটনায় নিহতের অপর ভাই বরুন চক্রবর্তী বাদী হয়ে ২৭ জুন উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের পরকীয়া প্রেমিকা মিনতি বিশ্বাস মিতু অধিকারীকে (৩৫) একমাত্র আসামি করা হয়। ২৮ জুন মিতু অধিকারীকে গ্রেপ্তার করা হয়। ২৯ জুন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালত  থানায় জিজ্ঞাসাবাদের জন্য তার  দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মাইনুল ইসলাম। আদালতে বিচারকের কাছে পুলিশের বিরুদ্ধে শারীরিক ও যৌন  নির্যাতনের অভিযোগ করেন মিতু অধিকারী। আদালত অভিযোগ শুনে ওই নারীকে নারী চিকিৎসক দিয়ে যথাযথ চিকিৎসা প্রদান এবং তাকে নির্যাতনের বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে মেডিকেল প্রতিবেদন দিতে বলেন শেবাচিম হাসপাতাল পরিচালককে। নির্দেশ অনুযায়ী গত ৩ জুলাই তদন্ত প্রতিবেদন আদালতে পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনায় থানার ওসি জিয়াউল আহসান ও ইন্সপেক্টর (তদন্ত) মাইনুল ইসলামকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সেই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।’ শেবাচিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই কনুই ও গোড়ালিসহ ৬টি স্থানে ৬ থেকে ৮টি আঘাত রয়েছে। তবে সবগুলোই অনেক পুরানো আঘাত। সবমিলিয়ে আঘাতের গুরুত্ব সিম্পল (নরমাল) বলে মেডিকেল রিপোর্টে রোগীর ইতিহাসে উল্লেখ করেছেন চিকিৎসক। কিন্তু আঘাতগুলো কতটা পুরানো সে বিষয়ে উল্লেখ নেই। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘আদালত নির্দেশে দিয়েছে একজন নারী চিকিৎসক দিয়ে ওই ভিকটিমের চিকিৎসা ও  পরীক্ষা করে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে। নির্দেশনা অনুযায়ী নারী চিকিৎসক দিয়ে পরীক্ষা করা হয়েছে। ওই চিকিৎসক মেডিকেল রিপোর্ট খামে ভরে আমাকে দিয়ে গেছেন। তিনি যেভাবে দিয়েছেন সেভাবেই আদালতে পাঠিয়েছি। রিপোর্টে কি আছে সেটা আমার দেখার সুযোগ হয়নি। এদিকে স্থানীয়  সূত্রে জানা গেছে, বাসুদেব চক্রবর্তী নামের যাকে হত্যার অভিযোগ উঠেছে তার সাথে দীর্ঘ দিন ধরেই পরকীয়ার সম্পর্ক চলে আসছিল মিনতি বিশ্বাস মিতু অধিকারীর। বাসুদেব পেশায় কাঁচামালের আড়ৎদার ছিলেন। পরকীয়ার সূত্র ধরে বাসুদেবের কাছ থেকে অনেক অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি দু’জনের মধ্যে  সম্পর্কের দূরত্ব তৈরি হয়। বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী উজিরপুরের ওসি ও ইন্সপেক্টর (তদন্ত) কে ক্লোজড করা হয়েছে। একজন সার্কেল এএসপি, প্রত্যাহার হওয়া ওসি এবং ইন্সপেক্টর (তদন্ত) সহ ৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ডিআইজি কার্যালয় থেকে তদন্ত করা হচ্ছে। আশা করছি সুষ্ঠু তদন্তে সবকিছু পরিস্কার হবে।

  • শুদ্ধাচার পুরস্কার পেলেন, বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার জনাব শাহেদ আহমেদ চৌধুরী

    শুদ্ধাচার পুরস্কার পেলেন, বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার জনাব শাহেদ আহমেদ চৌধুরী

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার প্রকৌশলী জনাব শাহেদ আহমেদ চৌধুরী কর্মক্ষেত্রে তার পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভাল আচরণ, নেতৃত্বসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

    ২০১৯-২০ বছরে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কারে ভূষিত হন।

    আজ বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ খ্রিঃ ১৪:৩০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ বিপিএম-বার মহোদয়ের পক্ষে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয় তার হাতে আইজিপি মহোদয় কর্তৃক স্বাক্ষরিত সম্মাননা সনদ তুলে দেন।

    উল্লেখ্য যে, সহকারী পুলিশ কমিশনার জনাব শাহেদ আহমেদ চৌধুরী ইতোমধ্যে বদলি সূত্রে বিএমপি থেকে পটুয়াখালী জেলার বাউফল সার্কেলে যোগদান করেছেন।

    এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর ও গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ রাসেল সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • নলছিটিতে লকডাউন অমান্য করায় ৩৪ জনকে জরিমানা

    নলছিটিতে লকডাউন অমান্য করায় ৩৪ জনকে জরিমানা

    আরিফুর রহমান, নলছিটি।।

    করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে ঝালকাঠির নলছিটিতে ৩৪ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার (৮ জুলাই)সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে শুরু থেকেই মাঠে আছে উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে ।বৃহস্পতিবার (৮ জুলাই) লকডাউনের ৮ম দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিনিষেধ অমান্য করায় ৩৪ জনকে ৩ হাজার ৯৭০ টাকা জরিমানা করা হয়।
    ##
    আরিফুর রহমান আরিফ
    নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
    ০১৭৩৯৫৪৮২২৫