Category: প্রশাসন

  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    ৩১ আগস্ট ২০২১ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সভায় উপস্থিত প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকৌশলীদের সাথে আলোচনা কালে তিনি প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুনগত মান ঠিক রেখে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য নির্দেশ প্রদান করেন।

  • অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় ২৫ পুলিশ সদস্য চাকরিচ্যুত

    অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় ২৫ পুলিশ সদস্য চাকরিচ্যুত

    অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় ২৫ পুলিশ সদস্য চাকরিচ্যুত
    বিভিন্ন অপরাধমূলক ও বিভাগীয় পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২৫ জন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে কনস্টেবল, সহকারী উপ-পরিদর্শক ও উপ-পরিদর্শক রয়েছেন। গত প্রায় ২ বছরে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। এ সময়ে আরও ১০০ জনকে বড় ধরনের শাস্তি দেয়া হয়েছে।

    সোমবার (৩০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।

    ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন সেবা ডিজিটালাইজড হওয়া সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ বিভাগে কোনো অপরাধীর জায়গা নেই। আমি ২৫ জনকে চাকরিচ্যুত করে দিয়েছি। ১০০ জনকে বড় ধরনের শাস্তি দিয়েছি। আমার হাত এক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি। ২৫ জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই ঘর অবশ্যই অপরাধমুক্ত হবে।

    পুলিশের ডিজিটাল সেবার কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, লস্ট অ্যান্ড ফাউন্ড নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। যে কেউ তার এনআইডি দিয়ে ওই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। এর ফলে থানাগুলোতে এখন আর পুরনো পদ্ধতিতে জিডি বইয়ের ব্যবহার করতে হয় না। এছাড়া ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বা সিডিএমএসের মাধ্যমে জেলার সকল পুলিশ সদস্যের তিন বেলা হাজিরা ও ডিউটি নিশ্চিত করা হচ্ছে।

    তিনি আরও বলেন, আগে হাতে লিখে মামলা রজু করা হতো। এখন সিডিএমএসের মাধ্যমে রজু করা হচ্ছে। এ সিস্টেমের মাধ্যমে ঘটনাস্থলে বসে মামলার সাক্ষীর জবানবন্দি রেকর্ড, জব্দকৃত আলামতের তালিকা তৈরি, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুত করা হয়। যার ফলে সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তারা সিডিএমএসের মাধ্যমে মামলা তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন।

    সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান ও ডিআইও-১ ইমতিয়াজ আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বরিশাল জেলা পুলিশ লাইন মাঠে পুলিশ সুপার এর মাস্টার প্যারেড

    বরিশাল জেলা পুলিশ লাইন মাঠে পুলিশ সুপার এর মাস্টার প্যারেড

    ২৯ আগস্ট ২০২১ খ্রি.তারিখ বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে বরিশাল জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন বিপিএম সালামী গ্রহণ করেন। মাননীয় পুলিশ সুপার সালামী গ্রহণ শেষে অফিসার ও ফোর্সের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন ও সুশৃংখল জীবন যাপন এর উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অতঃপর পুলিশ লাইন্সের সকল ইউনিট পরিদর্শন করেন। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সকল ইউনিটের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

  • জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটক ভিডিও, পাঁচজনকে আটক করলো পুলিশ

    জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটক ভিডিও, পাঁচজনকে আটক করলো পুলিশ

    সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারী কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করছে। এই পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টিতে আসে। ভিডিওটি বগুড়া জেলার সদর থানার ওসি মো: সে‌লিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয় মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং। বার্তা পেয়ে, ওসি বগুড়া সদর তার অধীনস্থ এসআই জা‌কির আল আহসান এর নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি টিমকে মাঠে নামিয়ে সংশ্লিষ্টদেরকে সনাক্ত করে ২৪ আগষ্ট ২০২১ খ্রি: রা‌তভর অ‌ভিযান চা‌লি‌য়ে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁঁচজনকে আটক করেন। আটককৃতদের নাম মো: মিশকাত হোসেন, মো: নূর-ই-ইসলাম আ‌লিফ, মে‌হেদী হাসান অন্তর, আ‌লিফ আহ‌মেদ সুজন, মো: আ‌রিফ আলী। আটককৃত‌দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    উল্লেখ্য, জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক সমূহের বিরু‌দ্ধে প্রচারনা ও প্রপাগান্ডা এবং এ‌দের প্রতি কোনো অসম্মান ও অশ্রদ্ধা সংক্রান্তে আইনি ব্যবস্থা নিতে ‘দি বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্ল্যাগ এন্ড এমব্লেম অর্ডার, ১৯৭২’ রয়েছে। এছাড়া, কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ সংক্রান্তে ডিজিটাল নিরাপত্তা আইনে সুষ্পষ্ট বিধান রয়েছে।

    শ্রদ্ধা‌ন্তে
    মো. সো‌হেল রানা
    এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স)
    বাংলা‌দেশ পু‌লিশ

  • রোটারি ক্লাবের সাথে সম্পর্ক আমার ছাত্র বয়স থেকে, রোটারিয়ানগণ ও সমাজসেবী মনোভাব নিয়ে আত্ম পরিচর্যার কাজ করে থাকেন ;বিএমপি কমিশনার।

    রোটারি ক্লাবের সাথে সম্পর্ক আমার ছাত্র বয়স থেকে, রোটারিয়ানগণ ও সমাজসেবী মনোভাব নিয়ে আত্ম পরিচর্যার কাজ করে থাকেন ;বিএমপি কমিশনার।

     

    কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ সুরভীপল্লী বরিশালে রোটারি ক্লাব বরিশাল এ ২১ আগস্ট ২০২১ খ্রিঃ” Year Launching Ceremony 2021-2022 ” অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার মহোদয়।

    অনুষ্ঠানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন বৃক্ষ রোপণ ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবন্মুক্ত করা হয়।

    প্রধান অতিথি মহোদয় বলেন, অপরাধ দমন করে সমাজের শৃঙ্খলা বজায় রাখা আমাদের চ্যলেঞ্জ ও লক্ষ্য ; রোটারিয়ানগণ ও সমাজসেবী মনোভাব নিয়ে আত্ম পরিচর্যায় অনেকটা নিজের খেয়ে সমাজের মোষ তাড়ানোর মতো সেই কাজ করে থাকেন।

    সমাজের সর্বস্তরের অসঙ্গতিগুলো দূর করে পরিবেশ ও সমাজের সবাইকে ভালো রাখার ব্রত নিয়ে বিবেকের টানে রোটারি ক্লাবের এই কর্মকাণ্ডগুলো সত্যি প্রশংসনীয়। তাই রোটারিয়ানদের মাঝে আসলে সময়ের অপচয় মনে হয় না।

    এই পেন্ডামিক পরিস্থিতিতে অদম্য আগ্রহ নিয়ে রোটারি ক্লাব কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানে জনগণের কথা চিন্তা করে অক্সিজেন ও আমিষের ঘাটতি পূরণে বৃক্ষ রোপণ ও মৎস উৎপাদনের কর্মসূচিকে তথা এই দেশকে শক্তশালী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার ব্রত নিয়ে রোটারিয়ান ক্লাব কর্তৃক স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করা এমন সকল কর্মকান্ডে প্রতি সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    তিনি আরও বলেন, আজকের এই ২১ আগস্ট জাতীয় জীবনে আরেকটি কলঙ্ক ও দুঃখজনক দিন। আমরা সকল বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

    একটি অগ্রহণযোগ্য বিরল ঘটনায় এই আগস্ট মাসে জাতীয় ভাবে আমরা অত্যন্ত পরিতাপ ও বেদনার ক্ষত বহন করে থাকি। একটি অসাম্প্রদায়িক, অহিংস, সমৃদ্ধির দেশ হিসেবে বাঙালির স্বাধীনতা, বাঙালির মুক্তি কামনায় যিনি প্রতিদিন নিরলস ভাবে কাজ করেছিলেন। সেই মহান মুক্তিকামি নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে কতিপয় বিপদগামী মীরজাফরের দল ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের এই মাসে নৃশংসভাবে স্ব-পরিবারে হত্যা করে।

    আমরা কতোটা বোকা ও অভাগা জাতি যে,এই দেশ স্বাধীন ভূখন্ডে পরিনত করার মেধা মনন, যোগ্যতা নিয়ে জন্ম নেয়া প্রকৃতি প্রদত্ত নেতাকে আমরা ধরে রাখতে পারিনি। একটা সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে তাঁর আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের কর্তব্য।

    রোটারি একটি চমৎকার সংগঠন,
    খুব সক্রিয়ভাবে মেম্বারশিপ না থাকলেও,
    রোটারি ক্লাবের সাথে সম্পর্ক আমার ছাত্র বয়স থেকে। বিভিন্ন কর্মসূচিতে সহপাঠী, বন্ধুদের সাথে যেতাম।

    নিরাপত্তার চাহিদা নিশ্চিত না হলে মানুষের মৌলিক চাহিদা অপূর্ণ রয়ে যায়।সেই নিরাপত্তার চাহিদা শতভাগ পূরণ করতে ও জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও নির্ভেজাল সেবা পৌঁছাতে রোটারি ক্লাব আগুয়ান ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • বরিশালে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, অতিরিক্ত ১০ ম্যাজিস্ট্রেট

    বরিশালে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, অতিরিক্ত ১০ ম্যাজিস্ট্রেট

    যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বরিশাল নগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে মাঠে থাকবেন অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজিবি ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাওয়া হয়।

    এর পরিপ্রেক্ষিতে খুলনা জোন থেকে ১০ প্লাটুন বিজিবি রওয়ানা হয়েছে। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছেন।

    এর আগে বুধবার (১৮ জুলাই) দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফা হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৩০-৪০ জন আহত হন।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা জানান, ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।

    জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। একটির বাদী হয়েছে পুলিশ। অন্য মামলাটি ইউএনও নিজেই করেছেন।

    এদিকে ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাত ১১টার দিকে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়।

    বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ করেন মালিক সমিতির নেতা ও শ্রমিকরা। পরে ১৩ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সোয়া ১২টা থেকে আবারও বাস চলাচল শুরু হয়।

  • রক্তাক্ত আগষ্টে রক্তাক্ত বরিশাল

    রক্তাক্ত আগষ্টে রক্তাক্ত বরিশাল

    তানজিম হোসাইন রাকিবঃ

    বরিশাল থানা কাউন্সিল কম্পাউন্ডে ব্যানার উচ্ছেদকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সিটি করপোরেশনের মেয়রসহ কর্মকর্তাদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
    বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    সিটি করপোরেশনের প্যানেল মেয়রসহ অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতিকুল্লাহ মুনিম ও সাজ্জাদ সেরনিয়াবাত।

    খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে থানা কাউন্সিল ঘেরাও করে।

    তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে হট্টগোল বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সেইসঙ্গে দফায় দফায় আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, সিটি করপোরেশনের স্টাফদের সঙ্গে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শুনেছি আনসাররা গুলি চালিয়েছে। আর এ নিয়ে পরিস্থিতি ঘোলাটে হলে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

    এদিকে থানা কাউন্সিলের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ওপর ময়লা ও ময়লাবহনকারী গ‌াড়ি দিয়ে রাস্তা আটকে দিয়েছে করপোরেশনের কর্মচারীরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

    আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস, ইতিহাসের বিভীষিকাময় এক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

    ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা , বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

    পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

    এ উপলক্ষে,১৫ আগস্ট ২০২১ খ্রিঃ সকাল ০৬ঃ৩০ ঘটিকায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান বরিশালে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    এ-সময় বিএমপির সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিএমপি’র নবাগত উপ-পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) এর যোগদান।

    বিএমপি’র নবাগত উপ-পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) এর যোগদান।

     

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) এর যোগদান উপলক্ষে ১৭ আগস্ট ২০২১ খ্রিঃ বিএমপি কমিশনার কার্যালয়ে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন।

    তিনি এর আগে বগুড়া জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

  • করোনা থেকে মুক্তি পেলেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন

    করোনা থেকে মুক্তি পেলেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন

    জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম, পুলিশ সুপার, বরিশাল মহোদয় কোভিড-১৯ হতে আরোগ্য লাভ করেছেন। তিনি রাজারবাগ পুলিশ হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

    অদ্য ১৭/০৮/২০২১ খ্রী. বিকেলে বরিশালে এসে পৌঁছাছেন। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ, বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন, এবং বরিশালবাসীসহ যারা তাঁর রোগমুক্তির জন্য দোয়া করেছেন, পুলিশ সুপার, বরিশাল সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।