Category: প্রশাসন

  • “পুলিশ সার্ভিস চাকুরী নয়, এটা দায়, দায়িত্ব ও একটি সেবা।; বিএমপি কমিশনার

    “পুলিশ সার্ভিস চাকুরী নয়, এটা দায়, দায়িত্ব ও একটি সেবা।; বিএমপি কমিশনার

     

    ২৬ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ সকাল ০৮:০০ ঘটিকায় পুলিশ লাইন্স বরিশালে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

    মাস্টার প্যারেড পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

    তিনি বলেন, বিগত বছরগুলোতে আমাদের অর্জন ঈর্ষণীয়। এই অগ্রগতি থেকে পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। যেই দেশের আলো-বাতাসে শিক্ষা নিয়ে বড় হয়েছি সেই দেশের নিরাপত্তার চাহিদা পূরণে নিষ্ঠা, সততা ও ঈমাণের সাথে কাজ করার জন্যেই আমাদের স্পেশাল করে নিয়োজিত করা হয়েছে। পুলিশ সার্ভিস কোন চাকুরী নয়, এটা দায় এবং একটি সেবা।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে
    ১৯৭১ সালে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষে আমরাই প্রথম পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলাম। করোনাকালের প্রথম ডাকে আমাদের ১০৭ জন পুলিশ সদস্য নিজেদের জীবন ত্যাগ করে শহীদ হয়েছে, আক্রান্ত হয়েছেন আমাদের হাজার হাজার সদস্য। আমরা জাতিসত্ত্বা, ভাষা, সাহিত্যে বৈশিষ্ট্যমন্ডিত ঐতিহ্যবাহী গর্বিত পুলিশ বাহিনী। আমরা দেশের উন্নয়নের জন্য যেকোনো ধরণের ত্যাগ স্বীকার করতে পারি।

    অপরিনামদর্শী, অপেশাদার আচার-আচরণে আমাদের সেই ইজ্জত ঐতিহ্যকে পেছন থেকে টানা কোন সদস্য আমরা চাই না। তাদের সংশোধন হয়ে সুশৃঙ্খলের পথে থেকে কাজ করতে হবে নতুবা চিন্হিত করে আইন মোতাবেক শাস্তির আওতায় এনে তাদেরকে বাহিনী থেকে বাদ দিতে হবে।

    তিনি আরও বলেন, একটি কৃতার্থ প্রজন্ম হিসেবে মুক্তি যোদ্ধাদের ত্যাগের মহিমায় উদ্বেলিত হয়ে, তাঁদের আদর্শের ধারক বাহক হিসেবে চেতনা জাগ্রত সেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে। একজন গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমাদের নিয়ে যেন পরিবারের সকল সদস্যরা অহংকার করতে পারে সেই লক্ষ্য ও উদ্দেশ্য মাথায় রেখে কাজ করতে হবে। শৃঙ্খলার ভেতর থেকে জনগণের আস্থা রেখে তুলনামূলক চিত্রে সাম্প্রতিক বছরে প্রমাণ করেছি, বিএমপি অন্যান্য ইউনিটের কাছে একটা সৃজনশীল উদাহরণ।

    নিয়মিত প্যারেড অনুশীলনের মাধ্যমে শারীরিক কাঠামো ও সক্ষমতা ঠিক রেখে সৌহার্দপূর্ণ কর্মপরিবেশের মধ্য দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে
    জনগণের পুলিশে রূপান্তরিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রেখে পরজগতের মুক্তির দ্বারা পরিপূর্ণ জীবন লাভ সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) বিএমপি জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস্) জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন) জনাব মোঃ মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএমবার, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার
    সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

  • পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে প্রীতি ভলিবল খেলায় প্রধান অতিথি হিসেবে ডিআইজি বরিশাল রেঞ্জ মহোদয়ের যোগদান

    পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে প্রীতি ভলিবল খেলায় প্রধান অতিথি হিসেবে ডিআইজি বরিশাল রেঞ্জ মহোদয়ের যোগদান

     

    ইং ২৪-০৯-২০২১ খ্রিঃ বিকাল ০৫:১৫ ঘটিকায় পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও খেলায় অংশগ্রহণ করেন জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয়।

    ডিআইজি মহোদয় উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের সুস্থতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

    এ সময় মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম পুলিশ সুপার, পটুয়াখালীসহ জেলা পুলিশের উর্দ্ধত্বন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২০ প্রদান

    বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২০ প্রদান

    বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২০ সালের এসএসসি সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্তদের, ২২ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ পুলিশ লাইন ড্রিলশেড বরিশালে, মাননীয় আইজিপি মহোদয়ের পক্ষে

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব শাহাবুদ্দিন খান বিপিএম-বার ,
    বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২০ প্রাপ্তদের ক্রেস্ট সম্মাননা পত্র ও সম্মানি পুরস্কার তুলে দেন।

    পুরস্কার গ্রহণ করেন, এসআই খগেন্দ্র নাথ মল্লিক এর ছেলে তমাল কান্তি মল্লিক, এসআই মোঃ আব্দুল মতিন এর ছেলে মোঃ ইমতিয়াজ হাসান, এএসআই শ্রী অতুল চন্দ্র দাস এর ছেলে অমিত দাস, এটিএসআই মোঃ হুমায়ুন কবির এর ছেলে সিফাত রহমান, এএসআই মোঃ কামরুল আহসান এর মেয়ে কামরুন্নাহার সায়েমা ও অফিস সহকারী মোঃ আবুল কালাম আজাদ এর কন্যা সানজানা নওরীন ইলা।

  • ” বাহিনীর সুনাম অক্ষুন্ন রেখে প্রতিটি চ্যলেঞ্জ সফল ভাবে মোকাবেলা করতে হবে। “পুলিশ কমিশনার বিএমপি

    ” বাহিনীর সুনাম অক্ষুন্ন রেখে প্রতিটি চ্যলেঞ্জ সফল ভাবে মোকাবেলা করতে হবে। “পুলিশ কমিশনার বিএমপি

     

    ২২ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় পুলিশ লাইন্স বরিশালে বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।

    সভাপতি মহোদয় , কল্যাণ সভার শুরুতেই বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কল্যাণমূলক সিদ্ধান্তঃ গ্রহণ করেন।

    এ-সময় তিনি স্বাস্থ্য সুরক্ষায় চেকলিস্ট তৈরি , সুষম খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানান ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, শৃঙ্খলা, ড্রেসরুল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

    তিনি বলেন, আমরা দূর্নীতিমুক্ত বাছাইকৃত সুশিক্ষিত সদস্য হিসেবে এই শৃঙ্খলা বাহিনীতে এসেছি সেবার ব্রত নিয়ে এসেছি , প্রতিটি চ্যলেঞ্জ সফল ভাবে মোকাবেলা করতে যেন কোন প্রকার বাহিনীর সুনাম ক্ষুন্ন না হয় সেবিষয়ে সেবামূলক মনোভাব নিয়ে ভেতর থেকে মগজে মননে পজিটিভ পরিবর্তন এনে বিশেষ খেয়াল রাখতে হবে। নিজেকে সংশোধনের পাশাপাশি জুনিয়রদেরকেও সঠিকভাবে পরিচালিত করতে হবে। কোন একজন সদস্যের অপরিনামদর্শী কর্মকাণ্ডে যেন গোটা বাহিনী কলঙ্কিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

    তিনি আরও বলেন, সকলের কল্যাণে যেমন উদার হস্তে পুরস্কৃত করে থাকি, তেমনি অকল্যাণকর দুষ্ট মানসিকতা দিয়ে অগ্রহণযোগ্য কাজে লিপ্তদের লাগাম টানতে ডিসিপ্লিনের ক্ষেত্রে কোন অনুকম্পা নয়, তাদেরকে আড়ালে না রেখে বাহিরে বের করে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে।

    মাননীয় আইজিপি মহোদয়ের নেতৃত্বে, স্ব-স্ব কর্মস্থলে পেশাদারিত্বের সাথে নির্ভেজাল সেবা দানের প্রত্যয় নিয়ে মানবিক পুলিশ তথা জনবান্ধব পুলিশে পরিনত করার মাধ্যমে এ দেশকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ নিরাপদ সোনার বাংলায় পরিনত করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    কল্যাণ সভা শেষে, ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করেন সভার সভাপতি মহোদয় ।

    সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি জনাব শারমিন সুলতানা রাখি’র সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম,
    অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপস জনাব মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি জনাব মোঃ জুলফিকার আলি হায়দার,
    উপ পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা,
    উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আশরাফ আলী ভূঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার উত্তর (গোয়েন্দা বিভাগ) জনাব মোঃ মনজুর রহমান পিপিএম- বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব ট্রাফিক শেখ মোহাম্মদ সেলিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ সনের গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী প্রদান করেন ডিআইজি, বরিশাল রেঞ্জ

    বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ সনের গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী প্রদান করেন ডিআইজি, বরিশাল রেঞ্জ

     

    বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ সনের এসএসসি/সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের (বাংলাদেশ পুলিশের সকল সন্তানদের) জন্য ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের পক্ষে বরিশাল রেঞ্জের ০৭ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ও সম্মাননা পত্র এবং সম্মানী প্রদান করেন জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয়।

    এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, র্পুলিশ সুপার, রেঞ্জ কার্যালয়, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকসহ সহ রেঞ্জ অফিসের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

  • আগস্ট ২০২১ মাসের অপরাধ সভায় বরিশাল রেঞ্জ এর শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন  মোঃ মারুফ হোসেন

    আগস্ট ২০২১ মাসের অপরাধ সভায় বরিশাল রেঞ্জ এর শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মারুফ হোসেন

    অদ্য ২০-০৯-২০২১ খ্রি. রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল এর কনফারেন্সে রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, আইন -শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, বাল্যবিবাহ রোধ, ইভ-টিজিং রোধ, ট্রাফিক আইন লংঘনে জরিমানা আদায়, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠকসহ বিভন্ন ক্যাটাগরীতে কৃতীত্বপুর্ণ কাজের জন্য আগস্ট/২০২১ মাসের বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় জনাব মোঃ মারুফ হোসনে, পিপিএম, পুলিশ সুপার, বরিশাল মহোদয়কে মাননীয় ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।

    এছাড়া একই সভায় রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে জনাব আঃ রাজ্জাক মোল্লা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বরিশাল জেলা; শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে ট্রাফিক বিভাগ, বরিশাল জেলা; এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এসআই (নিঃ) মোঃ সোহেল মোল্লা, জেলা গোয়েন্দা শাখা, বরিশাল জেলা পুরষ্কৃত হয়েছেন। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশালসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট আরআরএফ, বরিশাল, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল এর পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    বরিশাল জেলা পুলিশ ওয়েব সাইড লিংক http://barisal.police.gov.bd/content/387.html

  • বিএমপি’র থানা সমূহে নতুন যানবাহন হস্তান্তর করলেন পুলিশ কমিশনার বিএমপি।

    বিএমপি’র থানা সমূহে নতুন যানবাহন হস্তান্তর করলেন পুলিশ কমিশনার বিএমপি।

    নগর পুলিশের সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় এর আন্তরিক প্রচেষ্টায় বরিশাল মহানগর পুলিশে একের পর এক যোগ হচ্ছে নতুন মাত্রা।

    তারই ধারাবাহিকতায় আজ ১৬-০৯-২১ খ্রিঃ রোজ বৃহস্পতিবার বেলা ১২:৩০ ঘটিকায় বিএমপি সদর দপ্তর চত্বরে অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা ও এয়ারপোর্ট থানার নিকট নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব মোঃ ইব্রাহিম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

  • অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা আমাদের নজরে আনুন: পুলিশ কমিশনার

    অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা আমাদের নজরে আনুন: পুলিশ কমিশনার

    এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল ১১  নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
    এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদারের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনর  মোঃ শাহাবুদ্দিন খান বলেন, ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে  জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন।
    তাই  ওপেন হাউজ ডে তে, উত্থাপিত বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি।  এরমধ্যে আমরা  তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকি।  সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের ভূমিকা কম নয়। আমরা সুন্দর একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে অনেকদূর এগিয়ে এসেছি আরও অনেকদূর যেতে চাই।
    এক্ষেত্রে সমাজে অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা আমাদের নজরে আনুন, এমনকি কোন পুলিশ যদি নিয়মের বাহির থেকে অপরিনামদর্শী কোন কাজ করে তা সর্বাগ্রে গোপনে বা প্রকাশ্যে আমাদের অবগত করুন।
    তিনি আরও বলেন, সমাজে কোন অপরাধ যেন দানাবাঁধতে না পারে সেই মর্মে দেশ ও জনগণের জন্য অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন কমিউনিটি পুলিশিং প্লাটফর্ম, এই প্লাটফর্মের যেন অপব্যবহার না হয় সেবিষয়ে বিশেষ খেয়াল রেখে সমাজের কল্যাণে কাজে করতে হবে। এসময় উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ কমিশনার   মোঃ এনামুল হক, অতিরিক্ত উপ পুলিশ  কমিশনার মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ।
  • বরিশালে কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না: উপ-পুলিশ কমিশনার

    বরিশালে কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না: উপ-পুলিশ কমিশনার

    বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলি আশরাফ ভূইঞা বলেছেন, আমি যেখানেই সার্ভিসের সময়কালে কাজের পাশাপাশি আমি গণ মাধ্যম কর্মীদের সময় দিয়েছি এই কারনে অনেক সময় তাদের সংবাদের প্রয়োজনে একটি বাইটের প্রয়োজন রয়েছে তাদের জন্য আমি স্বাক্ষাতকার দিয়েছি।

    এসময় বলেন,আমার মেট্রোপলিটন দক্ষিণ জোন এলাকা আমি মাদক ব্যবসায়ীর স্থান হবে না। এখানে মাদক ব্যবসায়ীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমি দেখেছি যে পরিবারে একটি মাদকাশক্ত সন্তান রয়েছে সেই পরিবারটি বোঝে এর কি যন্ত্রনা।

    আমি মাদক নিমূলের সাথে সাথে এখানকার নারী ও শিশু বান্ধব উন্নয়ন করার জন্য গুরুত্ব দিয়ে কাজ করতে চাই যদি এখানকার গণ মাধ্যম কর্মীরা আমাকে সহযোগীতা করেন।

    তিনি আরো বলেন বর্তমান বিশ্বব্যাপি বৈশ্বিক করোনার সময় পুলিশের চেয়ে মাঠে-ময়দানে ও রাস্তা ঘাটে জীবনের ঝুকি নিয়ে সব চেয়ে বেশি কাজ করেছে গণমাধ্যম কর্মীরা।

    আজ শনিবার (১১ই) সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব মিলনায়তন সভ কক্ষে এক শুভেচ্ছা মত বিনিময় সভায় অতিথির বক্তব্যতে তিনি একথাগুলো বলেন।

    এ্যাড, মু.ইসমাইল হোসেন নেগাবানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউজ (২৪) চ্যানেল ও বাংলাদেশ প্রতিদিন বরিশাল প্রধান রাহাত খান, স্থানীয় দৈনিক ভোরের আলো সম্পাদক সাইফুর রহমান মিরন।

    এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন দৈনিক বিপ্লবী বাংলাদেশ সম্পাদক (বীর মুক্তিযুদ্ধা) নুরুল আলম ফরিদ, প্রেস ক্লাব সদস্য এম আমজাদ হোসাইন, ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশন বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ,এটিএন বাংলা বরিশঅল প্রতিনিধি হুমাউন কবীর, বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্য (ওসি) নুরুল ইসলাম পিপিএম।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবা সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাড, মানবেন্দ্র ব্যাটকবল, চ্যানেল আই বরিশাল প্রতিনিধি শাহিনা আজমিন,প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক এম মোফাজ্জেল হোসেন, খান রুবেল, সুখেন্দ এদবর, গোপাল সরকার, কাজী মামুন,ইত্তেফাক বরিশাল ব্যুরো শাহিন হাফিজ, দৈনিক সুন্দবন পত্রিকা সম্পাদক মুজব ফয়সাল,দৈনিক দেশ জনপদ পত্রিকা সম্পাদক মির্যা রিমন সহ প্রেস ক্লাব কার্যকরী পরিষদের সকল সদস্য সহ বিভিন্ন সদস্য ও প্রেস ক্লাব সহযোগী সদস্য এবং ফটো সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এর পর্বে অতিথি উপ-পুলিশ কমিশনার আলি আশরাফ ভূইঞাকে ফুলের শুভেচ্ছা জানান সভাপতি ও সাধারন সম্পদক সহ সিনিয়র সদস্যরা।

    পরে তাকে ক্লাব নেতৃবৃন্দ শহীদ আঃ রব সেরনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাবের স্বরনিকা তার হাতে তুলে দেন।

  • তেলের টাঙ্কিতে ফেনসিডিল লুকালেও শেষ রক্ষা হলো না বিএমপি’র চেকপোস্টে

    তেলের টাঙ্কিতে ফেনসিডিল লুকালেও শেষ রক্ষা হলো না বিএমপি’র চেকপোস্টে

    গোপন সংবাদের ভিত্তিতে ০৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ সময় ২৩.৪৫ ঘটিকায়, এয়ারপোর্ট থানার এসআই মোঃ সাইদুল হক এর নেতৃত্বে সঙ্গীয় একটি চৌকস টিম এয়ারপোর্ট থানাধীন ঢাকা বরিশাল মহাসড়কের রামপট্টি বাসস্ট্যান্ডে চেকপোস্ট অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনায়, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর বিশ্বাসপাড়া ০২ নং ওয়ার্ডস্থ পাঁকা ইউনিয়ন এর মোঃ জিন্নুর বিশ্বাস ও মৃত খুদুন বেগম এর ছেলে বেনজির বিশ্বাস (৪০), চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা ও থানাধীন ০৭ নং ওয়ার্ডস্থ মোঃ সাদিকুল ইসলাম ও মৃত মর্জিনা বেগম এর ছেলে মোঃ শহিদুল ইসলাম বাবু (৩৫), বরিশাল জেলার কোতয়ালী মডেল থানাধীন ১৬নং ওয়ার্ড, বিসিসি ব্রাউন্ড কম্পাউন্ড এর মৃত মোকছেদ আলী সিকদার ও জাহানারা বেগম এর ছেলে মাইনুল ইসলাম সিকদার @ মনু (৪৫) এবং বানারীড়া থানাধীন শলিয়া বাগপুর, মিয়া বাড়ীর মৃত হাচান আলী ও মৃত বকুনী বেগম এর ছেলে মাইনুদ্দিন মিয়া (৪৫) দের ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।

    আসামীগণ ঢাকা হইতে বরিশালগামী একটি নীল রংয়ের প্রাইভেট কার যোগে রামপট্টি বাসষ্ট্যান্ড “পুলিশ চেকপোষ্ট” এ পৌছালে, সংশ্লিষ্ট টিমের
    জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বললে, কৌশলী জিজ্ঞাসাবাদ ও তল্লাশি একপর্যায়ে তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কৈাশলে রাখা ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    একাধিক মাদক মামলার ধৃত আসামীগণ জানায় যে, তারা সীমান্তবর্তী এলাকা চাপাইনবাবগঞ্জ হতে অবৈধ ফেন্সিডিল এনে বরিশাল শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে খুচরা ও পাইকারী বিক্রয় কাজে জড়িত সংঘবদ্ধ চক্র।

    ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।