অদ্য ৭ সেপ্টেম্বর ২০২১ খ্রি. বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের ২০২১-২০২৩ সালের কৌশলগত পরিকল্পনার শুভ উদ্বোধন করেন জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। ঢাকাস্ত পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আইজিপি মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশের সকল পর্যায়ের কর্মরত নারী পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নে চ্যালেঞ্জসমূহ খুঁজে বের করাই বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কাজ। এসময় পুলিশের অন্যান্য ইউনিটের মত বরিশাল জেলা পুলিশের কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) জনাব সুদিপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ ফরহাদ সরদারসহ বরিশাল জেলাধীন সকল থানার অফিসার ইনচার্জ ও নারী পুলিশ সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Category: প্রশাসন
-

বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত
০৫ সেপ্টেম্বর ২০২১ খ্রি. বিকেল তিনটায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ , বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
উক্ত অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ-সময়, পুলিশ অফিসার্স মেস চাঁদমারী বরিশাল থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার সহ বিএমপি’র শীর্ষ কর্মকর্তাগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
আইজিপি মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী বাংলাদেশ পুলিশের কনস্টেবল হতে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক পুলিশ সদস্যের জন্য বছরে ন্যূনতম একবার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রত্যেক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণ কোর্স, মডিউল এবং প্রশিক্ষক থাকবেন।এর ফলে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ সদস্যদের দক্ষতা আরও বাড়বে।
তিনি বলেন, আজ থেকে ৬০ হাজার পুলিশ সদস্যের
বাংলাদেশ পুলিশের সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নির্ধারিত কোর্সের বাইরে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী বছর ২ লাখ ১২ হাজার পুলিশ সদস্যদের প্রত্যেকের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে। -

স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে শুভেচ্ছা জানান বিএমপি কমিশনার
স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোস্তফা কামাল উদ্দীন মহোদয় সস্ত্রীক পটুয়াখালী সফর শেষে ঢাকা গমনকালে ০৪ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ পুলিশ অফিসার্স মেস চাঁদমারি বরিশালে সংক্ষিপ্ত সময়ের জন্য আসেন।
এ-সময় বরিশাল বিভাগীয় শীর্ষ কর্মকর্তাগণ সম্মানিত সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে আসেন।
সাক্ষাৎকালে সচিব মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র ভিশন ২০৪১ এবং ডেল্টা প্লান- ২১০০ বাস্তবায়নে সকলকে সমন্বয় করে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
-

বরিশাল পুলিশ লাইনে পুলিশ অফিসার ও ফোর্সদের অংশগ্রহনে মাস্টার প্যারেড অনুষ্টিত
অদ্য ০৫/০৯/২০২১ খ্রি. সকালে বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে বরিশাল জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম মহোদয়। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্যারেডের মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
কুচকাওয়াজে শেষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় অধঃস্তনদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এছাড়া তিনি চাকুরী থেকে বিদায়ী পুলিশ সদস্যদেরকে বিদায়ী ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
এরপর বেলা ১৩:০০ ঘটিকায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুন/২০২১ মাসে অপরাধ দমন ও বিভিন্ন বিষয়ের উপর পারফরমেন্স এর ভিত্তিতে জেলার বিভিন্ন স্তরের কৃতী পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করেন জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, পুলিশ সুপার বরিশাল মহোদয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), জনাব সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল এবং জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
-

দরিদ্র রিকশাওয়ালার সারাদিনের উপার্জন কেড়ে নিল বখাটেরা; সন্তানের বার্তায় অভিযুক্ত গ্রেফতার
বরিশালের গৌরনদী থানা এলাকা থেকে একজন বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তার বাবা একজন দরিদ্র রিকশাচালক। রিকশা চালিয়ে তিনি সংসার চালান। সারাদিন রিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে তাকে আটকে রেখে তার সারাদিনের উপার্জন ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এলাকার কিছু বখাটে। এ করেই তারা ক্ষান্ত হয়নি। ছেড়ে দেয়ার আগে তাকে বেদম মারধরও করে। তার ভাষায়, বিষয়টি জানাজানি হলে, এলাকার পাতি নেতারা দেখবো দেখছি বলে থামিয়ে রাখে। ঘটনাটি ঘটেছে গৌরনদী থানার উত্তর বিল্বগ্রাম এলাকায়।
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এ বিষয়টি জানার পরপরই ওসি গৌরনদী মো: আফজাল হোসেনকে বার্তাটি পাঠিয়ে তাকে নির্দেশনা দেয় অভিযোগ সত্য হলে দ্রততম সময়ের মধ্যে অভিযুক্তদেরকে খুঁজে বের করে গ্রেফতার করতে এবং ভিকটিম রিকশাওয়ালাকে সুরক্ষা দিতে। বার্তা পেয়ে ওসি গৌরনদী এসআই গফফার হোসেনকে দায়িত্ব প্রদান করেন এ বিষয়ে ব্যবস্থা নিতে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মূল অভিযুক্ত সাইফুল ইসলাম শান্তকে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে আটক করেন উক্ত এসআই। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শ্রদ্ধান্তে
মো. সোহেল রানা
এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স)
বাংলাদেশ পুলিশ -

আমাদের আচরণে অনিয়ম-দুর্নীতি,অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি বা গোপনে বলুন; বিএমপি কমিশনার।
০৪ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় বন্দর থানা বিএমপি কর্তৃক “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়।
উক্ত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।
প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে,জনসাধারনের কথা শুনেন। জনগণের কাছে এসময় থানা চিত্র যেন পুলিশ কমিশনার কার্যালয়। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে’র দিন উপস্থিত থাকেন।
প্রধান অতিথি মহোদয়, বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।তাই, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন। এমনকি আমাদের আচরণে সাধারণ জনগণ বা সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি,অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি বা গোপনে বলুন।
আমরা করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের স্কুল ভিজিটিং প্রোগ্রাম, কমিউনিটি পুলিশিং -বিট পুলিং সভা কর্যক্রম, সচেতনতামূলক কার্যক্রমগুলো সংক্ষিপ্ত আকারে সচল রাখলেও করোনা পরিস্থিতি আরও কমে আসলে,আপনাদের সন্তানদের আইন মান্যকারী সু নাগরিক তৈরি করার জন্য পূর্ববর্তী কার্যক্রম আগের মতোই চালু রাখতে চাই।
অপরাধ-বিরোধ সংঘটিত হওয়ার আগেই বিট এলাকায় কমিউনিটি পুলিশিং তথা সুশীল সমাজের নেতৃবৃন্দের সহায়তায় বিচক্ষণতার সাথে সামাজিক সমস্যাগুলো অনেকটাই সামাজিক প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চাই।
ওপেন হাউজ ডে’তেজমিজমা দখল নিয়ে বিশৃঙ্খলার উদ্ভব অভিযোগ আমরা বেশি পেয়ে থাকি, জমিজমার কাগজপত্র যাচাই-বাছাইয়ের আগে শৃঙ্খলা রয়েছে কি-না তা অধিক গুরুত্ব বহন করে। সামাজিক নিষ্পত্তি কিংবা আদালত নিষ্পত্তি ছাড়া দখলদারকে বিতাড়িত করার এখতিয়ার আমাদের নেই।
মহামারি করোনা নিয়ে তিনি বলেন, করোনায় আগের মতোই স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। নিয়ম মেনে মাস্ক পরিধান ও বারবার হাত সেনিটাইজড করতে হবে, ঢিলেঢালা নীতি চলবে না।
এজন্য একজন ইমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে সকলেরই স্বাস্থ্যসুরক্ষার পক্ষে কাজ করার মাধ্যমে সকলের আন্তরিক তৎপরতায় সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সুস্থ ও নিরাপদ বন্দর উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপস জনাব মোঃ এনামুল হক বলেন, জনগণের দোরগোড়ায় উত্তম, নির্ভেজাল সেবা নিশ্চিত করতে ওপেন হাউজ ডে’তে আগতদের সাথে সাধ্যমত আতিথিয়েতা রেখে সর্বচ্চ সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করছি, বিনিময়ে আপনাদের সহযোগিতা নিয়ে এলাকায় অপরাধ দানাবাঁধার আগেই তা নির্মূলে ভূমিকা রাখতে চাই।
নবাগত উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার তাঁর সরকারী নম্বর সবাইকে অবগত করে বলেন, দিনরাত ২৪ ঘন্টা আপনাদের অভিযোগ পরামর্শে সমৃদ্ধ হয়ে নিজেকে অবিরত নিয়োজিত রাখতে চাই। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে প্রতিটি সমস্যার নির্ভেজাল সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, ওপেন হাউজ ডে’র সুফল নিয়ে আশেপাশে চেনা-জানাদের মাঝে বেশি বেশি শেয়ার আপনি নিজে আসুন অপরকে নিয়ে আসুন।
বন্দর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা বিএমপি জনাব শারমিন সুলতানা রাখি সহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।
-

মেহেন্দীগঞ্জ সার্কেলে সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার কে বরন করেন বরিশাল জেলা পুলিশ সুপার
বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম মেহেন্দিগঞ্জ সার্কেলে সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার জনাব মোঃ বাবুল আক্তারকে বরণ করে নেন । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান হোসেন (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইকবাল হোছাইন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ সরদার (সদর)সহ বরিশাল জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
-

পুলিশ হবে সাংবাদিক, অনুসরণ করা হবে গোল্ডেন রুলস: আইজিপি
দেশ-বিদেশে পুলিশের অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নিউজ পোর্টাল চালু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
তিনি বলেছেন, ‘নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।’
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদরদফতরে নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি (news.police.gov.bd) পোর্টালটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে বলেও জানান আইজিপি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে। পরবর্তীতে আমরা ইংরেজি ভার্সন চালু করবো। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এ পোর্টালে।
এছাড়াও প্রতিদিন বাংলাদেশে অসংখ্য পজিটিভ সংবাদ থাকে, সেগুলোও তুলে ধরা হবে এখানে। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।’
ড. বেনজীর আরো বলেন, ‘পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতি সাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে এ নিউজ পোর্টাল। আমি যখন ডিএমপি কমিশনার ছিলাম তখন সরকারি দফতর হিসেবে প্রথমবারের মতো মিডিয়া সেন্টার করা হয়। সাংবাদিকদের সুবিধার্থে সেখানে ডেস্কটপ দেয়া হয়েছে, ওয়াই-ফাই, লাউঞ্জ করা হয়েছে।
এছাড়াও আমি যখন র্যাব মহাপরিচালক (ডিজি) ছিলাম তখন সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়াপাড়ায় র্যাবের মিডিয়া সেন্টার করি। ডিএমপি নিউজ (https://dmpnews.org/) প্রতিষ্ঠা করেছি, এ পোর্টালটি এ পর্যন্ত ১৮ কোটি পাঠক ভিজিট করেছে।’
-

মাদক সম্রাট সোহেলের বাসা থেকে ১৮০ পিচ ইয়াবা উদ্ধার।
গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অভিযান টিমের ইনচার্জ এস আই মেহেদী হাসান-০২ সংগীয় এসআই রিয়াজুল ইসলাম-১, এ এস আই মিজানুর রহমান, এ এস আই শহীদুল, এএস আই কিবরিয়া অভিযান পরিচালনা কালে ১১ নং ওয়ার্ডস্থ ভিআইপি গেট সংলগ্ন মাদক ব্যবসায়ী মোঃ সোহেল আলী শেখ (২৮), পিতা-হায়দার আলী শেখ এর ভাড়া বাসায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যায়। এসময় বাসার মালিক রানা এবং স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে সোহেলে ঘর তল্লাশী করে ১৮০ পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়া চলমান।
-

“ডিজিটাল উন্নয়নের প্রযুক্তিগত ব্যবহারের সুফল এখন হাতের নাগালে “বিএমপি কমিশনার।
জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়াম বরিশালে, ৩০ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, সকাল ১১ টায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার মহোদয়।
তিনি বলেন, আমরা জানি বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। অতি মহামারীতে সরকার কর্তৃক নানামুখী কর্মকাণ্ডে ডিজিটাল উন্নয়নের প্রযুক্তিগত ব্যবহারের সুফল এখন হাতের নাগালে । তারই ধারাবাহিকতায় এই ডিজিটাল পদ্ধতিতে ৩৩৩ নাম্বারে কল করে আবেদন/নিবেদন জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ ও গ্রহণের জন্য আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলতে চাই, ” এ মাস শোকের মাস, আমাদের জাতীয় জীবনে এই মাস অত্যন্ত বিভীষিকাময়।
১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্য সহ ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত হওয়া আইভী রহমান সহ শহীদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা, ব্যবস্থাপনা, নিষ্ঠা ও চেষ্টায় আমরা উন্নয়নের মহাসড়কে অবস্থান করছি । এই বৈশ্বিক অতি মহামারীর সময় সারা বিশ্বের মতো আমাদের দেশেও অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের মধ্যে আমাদের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু,মেট্রোরেল সহ মেগা প্রজেক্টের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে।
সরকার ঘোষিত নির্দেশনা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে না চললে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে, পিছিয়ে যেতে হবে। এজন্য ঘরের বাহিরে অবশ্যই মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলার মাধ্যমে এই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
