Category: প্রশাসন

  • বরিশালে ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ

    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমন প্রতিরোধে বরিশালে বিএমপি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।

    রবিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার রুপাতলী বাস টার্মিনাল ও আমতলার মোড় এলাকায় যানবাহন চালক,যাত্রী, শ্রমিক ও সাধারন পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মো. সেলিম ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএমপি ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম, টি আই বিদ্যুৎ চন্দ্র দে, সার্জেন্ট সিদ্দিকুর রহমান সহ ট্রাফিক পুলিশের সদস্যরা।

  • পুলিশ সপ্তাহ শুরু আজ

    পুলিশ সপ্তাহ শুরু আজ

    দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ রোববার (২৩ জানুয়ারি) শুরু হচ্ছে ‘পুলিশ সপ্তাহ-২০২২’। পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে ২৭ জানুয়ারি। পুলিশ সপ্তাহের প্রথম দিন সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি প্যারেডে ভার্চুয়ালি যুক্ত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

    গত শুক্রবার বিকেলে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামানএ তথ্য জানান।

    তিনি বলেন, বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।

    পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে ১১৫ এবং ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে। পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

    করোনার কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত না হওয়ায় এ বছর ২০২০ ও ২০২১ সালের পদক একসঙ্গে দেওয়া হচ্ছে।

    পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পৃথক বাণী দিয়েছেন।

    পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে জাতীয় দৈনিক পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। পুলিশ সপ্তাহকে ঘিরে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

    পুলিশ সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সম্মেলন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির সম্মেলন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের সম্মেলন, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার ইত্যাদি পুরস্কার বিতরণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী।

    পুলিশ সপ্তাহের বিভিন্ন অধিবেশনের মধ্য দিয়ে গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানান পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা

  • অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন বিএমপি কমিশনার

    অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন বিএমপি কমিশনার

    পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতি পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের  কমিশনার মো. শাহাবুদ্দিন খান সহ সাতজন কর্মকর্তা। তারা বাংলাদেশ পুলিশের ১২তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তা।

    শনিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

    ১২তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার।

    ১৫তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

    এর আগে গেল বছরের ১৭ মে চারজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়। পুলিশ সদরদপ্তরের তথ্য বলছে, অতিরিক্ত আইজিপি পদে আটটি শূন্য পদের মধ্যে সাতটি পূরণ হলো।

  • বরিশালে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ

    বরিশালে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগ বছরের প্রথম দিনে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

    প্রতি বছরের মতো এবারো করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই।

    আজ ১ জানুয়ারি ২০২২ শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

    অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর দিলদার নাহার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর চাহিদা বেগমসহ শিক্ষা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে তারা আনন্দিত উল্লাসিত।

    নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা। বরিশাল জেলায় ১৪ লক্ষ ৫০ হাজার বই বিতরণ করা হবে ১৫৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লক্ষ ৩২ হাজার শিক্ষার্থীদের মাঝে।

  • বিএমপির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন আইজিপি

    বিএমপির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন আইজিপি

    বেলুন ও পায়রা উড়িয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

    বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

    অনুষ্ঠানের শুরুতে মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করেন আইজিপি। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সুধী সমাবেশের শুরু হয়।

    মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথীর বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি (ভারপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুজ্জামান খান, ডিজিএফআইয়ের কর্নেল জিএস কর্নেল এম এ সাদি, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কবির উদ্দিন প্রামণিক, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির।

    আরও উপস্থিত ছি‌লেন- সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বরিশাল মে‌ট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

  • বরিশালে মুজিব বর্ষে রেটিং দাবা লীগের পুরস্কার বিতরন

    বরিশালে মুজিব বর্ষে রেটিং দাবা লীগের পুরস্কার বিতরন

    বরিশাল জেলা পুলিশ আয়োজিত মুজিব বর্ষ বরিশাল জেলা রেটিং দাবা লীগ এর সমাপনী ও পুরস্কার বিতরন করা হয়।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার মো মারুফ হোসেন বিপিএম বার। আজ বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৩ টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সে খেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে আরো উপস্থিত বরিশাল জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহম্মেদ।বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত তারেকুল ইসলাম সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার।

  • ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২ জন

    ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২ জন

    বিএমপি গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২১ খ্রিঃ সন্ধ্যা ১৮ঃ৩৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ১৩ নং ওয়ার্ডস্থ আমতলার পানির ট্যাঙ্কির উত্তর পাশে ডেল্টা ফার্নিচার নাম দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ সোহেল খান (৩৭), পিতা-মৃত আলতাফ হোসেন খান, মাতা-মোসাঃ মিনারা বেগম, সাং-মেঘিয়া, ৮নং ওয়ার্ড, ৬নং মাধবপাশা ইউপি, থানা-এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল, ২) মোঃ আলামিন খান (৩১), পিতা-মৃত ফজলে আলী খান, মাতা-মৃত দেলোয়ারা বেগম, সাং-মগরপাড়া (কাদের মেম্বার বাড়ি সংলগ্ন) ওয়ার্ড নং-০২, ০২নং কাশিপুর ইউপি, থানা-এয়ারপোর্ট, বিএমপি, বরিশালদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (অবৈধ মাদকদ্রব্য) উদ্ধার করেন।

    এই সংক্রান্তে অভিযুক্তেদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • অপরাধী হিসেবে সন্তানদেরকে যেন থানায় ধরে আনতে না হয়

    অপরাধী হিসেবে সন্তানদেরকে যেন থানায় ধরে আনতে না হয়

    বিএমপি’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি।

    ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন।

    এমনকি আমাদের আচরণে সাধারণ জনগণ বা সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি,অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি বা গোপনে বলুন।

    তিনি আরো বলেন, আমরা ঘরে ঘরে পাড়া মহল্লায়, জনগণকে সাথে নিয়ে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এর মাধ্যমে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় দিন-রাত কাজ করে সামাজিক ভারসাম্য রক্ষা করে চলছি।

    অনেকেই কিশোরদের চুলকাটা নিয়ে অভিযোগ করে থাকেন। সন্তানকে ঘর থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনার, সে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, এগুলো একজন অভিভাবক হিসেবে নজরদারিতে রেখে ফ্রন্টলাইনার হয়ে কাজ করতে হবে।

    সন্তানদেরকে যেন অপরাধী হিসেবে থানায় ধরে আনতে না হয়, আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম সহ বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি।

    সকলের আন্তরিক তৎপরতায় সকল অপরাধে বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সুস্থ ও নিরাপদ সমাজ উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে কোতোয়ালি মডেল থানা বিএমপি কর্তৃক “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, প্রতিমাসের ৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে’র দিন উপস্থিত থাকেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে থাকেন। ওপেন হাউজ ডে’তে উপস্থিত ছিলেন বিএমপি’র ক্রাইম এন্ড অপস অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ এনামুল হক, দক্ষিনের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করীম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।

  • বরিশালের কোতয়ালী থানা পরিদর্শনে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

    বরিশালের কোতয়ালী থানা পরিদর্শনে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

    বরিশাল কোতয়ালী মডেল থানা বার্ষিক পরির্দশন করেছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ কবির উদ্দিন প্রামাণিক । আজ শনিবার(২ অক্টোবর) সকাল ১০ টায় তিনি পরিদর্শনে যান।

    এসময় তিনি থানার সামগ্রিক কার্যক্রম ও রেজিস্টার পত্র পর্যালোচনা করে থানার কার্যক্রমের উপর সন্তুষ্টি প্রকাশ করেন এবং থানার পরিদর্শন বইতে এই সংক্রান্তে নোট করেন।

    এসময় বরিশাল কোতয়ালী মডেল থানার চৌকোস অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএমসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি থানার সকল অফিসার-ফোর্সদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্রিফ করেন।

  • শুধুমাত্র আইন করলেই মানুষের সব অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় না-বিএমপি কমিশনার

    শুধুমাত্র আইন করলেই মানুষের সব অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় না-বিএমপি কমিশনার

    বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার বলেছেন, শুধুমাত্র আইন করলেই মানুষের সব অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় না। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে বিশেষ অতিথির বতৃতায় তিনি আরো বলেন, আইনানুগভাবে নির্ধারিত তথ্য পাওয়ার অধিকার সকলের রয়েছে।

    আর তথ্য অধিকার নিশ্চিত করতে আইন প্রতিষ্ঠা করা হলেও যথাযথভাবে এর প্রচার ও চর্চা না থাকায়, তথ্য পাওয়ার অধিকার এখনো কিন্তু পুরোপুরি ভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাই জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের একটি আয়োজনকে অবশ্যই সাধুবাদ জানাই।

    পাশাপাশি এটা শুধুমাত্র একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন পর্যায়ে যেমন- পাড়া-মহল্লায়, স্কুল কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে।

    তিনি আরো বলেন, শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই তথ্য সরবরাহ করবে এমনটা নয় বরং বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, গণমাধ্যম এমনকি ব্যক্তিগত পর্যায়েও আইনানুগভাবে প্রাপ্য তথ্য চাহিবামাত্র সরবরাহ করা উচিত।

    এসময় তিনি বরিশাল মহানগর পুলিশের কাছ থেকে তথ্য প্রাপ্তির সহজলভ্যতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিগত ছয় মাসের একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বিগত ছয় মাসে বরিশাল মহানগর এলাকার থানা সমূহে ৮৩৩ টি মামলা হয়েছে। এই ৮৩৩ টি মামলা সংক্রান্তে পুলিশের কার্যক্রমের উপর বিবেচনা করেই মূলত জনগণ পুলিশ কে মূল্যায়ন করে।

    অথচ আপনারা জানলে অবাক হবেন যে, বিগত ছয় মাসে এই ৮৩৩ টি নিয়মিত মামলার বাহিরেও পুলিশ ৯৯৯ এর মাধ্যমে ১৩০০ টি, বিট পুলিশিং এর মাধ্যমে ১০৩৬ টি, থানায় মামলা বা জিডির বাহিরে ৩০৩২ টি সর্বমোট ৫১৩৩(পাচ হাজার একশত তেত্রিশটি বিভিন্ন ধরনের অপরাধ/সমস্যা দানাবাধার আগেই সেগুলোর সুষ্ঠু সামাজিক সমাধান করেছে।

    অথচ যার কোন হিসেব কিংবা রেকর্ড নেই। এভাবেই নীরবে-নিভৃতে আপনাদের নিরাপত্তায় সদাজাগ্রত থেকে পুলিশ আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। এ-সময় আরো উপস্থিত ছিলেন, অতিঃ বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন ড. মো: মনোয়ার হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বরিশালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও আগত সুধীজন ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।