Category: প্রশাসন

  • ঝালকা‌ঠি‌তে নিষিদ্ধ ঔষধ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা, ১ বছ‌রের জেল

    ঝালকা‌ঠি‌তে নিষিদ্ধ ঔষধ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা, ১ বছ‌রের জেল

    ঝালকাঠিতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও প্যাথেডিন ইনজেকশনসহ সাইদুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কেওড়া ইউনিয়নের দক্ষিণ পিপলিতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়।সাইদুরের কাছ থেকে ৪৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা ও ৮০ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।

    ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর কাদের জানান, তিনি জেলা সদরের দক্ষিণ পিপলিতা এলাকার প্রয়াত নুর মোহাম্মদের ছেলে এবং পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আতা নিম্ন মাধ্যমিক বিদ‌্যাল‌য়ের শিক্ষক সাইদুর রহমান নিজের বাড়িতে বসেই যৌন উত্তেজক ট্যাবলেট ও নেশাজাতীয় প্যাথেডিন ইনজেকশন বিক্রি করতেন।

    গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ওই বাড়িতে অভিযান চালান। এ সময় ঘরের ভেতর থেকে ৪৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা ও ৮০ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।

  • পায়রা বন্দরে বিদেশি জাহাজ থেকে ডিজেল চুরি, আটক ৫

    পায়রা বন্দরে বিদেশি জাহাজ থেকে ডিজেল চুরি, আটক ৫

    পটুয়াখালীর পায়রা বন্দরের বিদেশি লাইটার জাহাজ থেকে তিন হাজার ২০০ লিটার ডিজেল চুরির সময় আটক তিনজন ও ঘুষ দিতে এসে আরও দুজনকে আটক করেছে নৌ-পুলিশ।

    বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর রাতে বন্দরের রাবনাবাদ চ্যানেলের খাপড়াভাঙ্গা নদী থেকে তাদের আটক করা হয়।


    আটকরা হলেন- আহমেদ মিম (৩৪), খলিল হাওলাদার (৪০), তাইজুল (৪০), আক্কাস আলী (৪০) ও রাজীব হাওলাদার (৩৫)।


    কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

    দীর্ঘদিন ধরে চক্রটি পায়রা বন্দরে আগত বিদেশি জাহাজ থেকে চোরাই তেল ক্রয় করে আসছে। পরে আবার এসব তেল গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের কাছে বিক্রি করতেন তারা।

  • আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে অপহরণের দুই মাস পর উদ্ধার

    আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে অপহরণের দুই মাস পর উদ্ধার

    বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের দুই মাস পর অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। উদ্ধারকৃত ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল ওসিসিতে প্রেরন করা হয়েছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বারপাইকা গ্রামের রিপন বাড়ৈর মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী পিংকি বাড়ৈ ৫ জানুয়ারী প্রাইভেট পরতে গিয়ে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে ৯ জানুয়ারী স্কুল ছাত্রীর মা অঞ্জলী বাড়ৈ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় একটি সাধারন ডায়েরী করেন।

    স্কুল ছাত্রীর মা অঞ্জলী বাড়ৈ জানান, বাড়ি থেকে প্রাইভেট পরতে গেলে আমার স্কুল ছাত্রী মেয়ে পিংকিকে শেরপুর সদর থানার মোতালেব মিয়ার ছেলে সোহাগ মিয়া অপহরণ করে নিয়ে যায়। 

    ওই সাধারন ডায়েরীর অভিযোগে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মিল্টন মন্ডল অভিযান চালিয়ে শেরপুর সদর থানা এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রী পিংকিকে ৮ মার্চ রাতে উদ্ধার করলেও অপহরনকারী সোহাগকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    উপপরিদর্শক মিল্টন মন্ডল জানান, স্কুলছাত্রীকে উদ্ধার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়েছে। স্কুলছাত্রীকে  বৃহস্পতিবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল ওসিসিতে প্রেরন করা হয়েছে।

  • আমতলীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    আমতলীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    আমতলীর পাতাকাটা গ্রাম থেকে বুধবার রাতে অভিযান পরিচালনা করে মামুন হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    আমতলী থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল ইসলাম এএসআই আমিরুল ও এএসআই সোহরাফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় মামুন হাওলাদারকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    আটককৃত ব্যবসায়ী পাতাকাটা গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে। আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মামুন হাওলাদারকে বুধবার রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পর বৃহস্পতিবার সকালে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • বরগুনায় খুঁটিতে বেঁধে ২ কিশোরকে নির্যাতন, অভিযুক্ত কারাগারে

    বরগুনায় খুঁটিতে বেঁধে ২ কিশোরকে নির্যাতন, অভিযুক্ত কারাগারে

    বরগুনার বামনায় রিকশার গ্যারেজে আটকে রেখে দুই সহোদর কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তারা বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় সেলিম হোসেন নামে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম।

    গ্রেফতার সেলিম খুলনার খালিশপুরের শেখ ওমর আলীর ছেলে। বর্তমানে তিনি রামনা ইউনিয়নে শ্বশুর বাড়িতে থাকেন। নির্যাতনের শিকার দুই কিশোর শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র।

    সপ্তম শ্রেণির ছাত্র বলে, ‘মঙ্গলবার বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে আমার স্কুল ব্যাগে ঘুষি মারে এক সহপাঠী। এ সময় ব্যাগে থাকা আমার একটি মোবাইল ফোন ভেঙে যায়। এর বিচার চাইতে ওইদিন স্কুল ছুটির পর সহপাঠীর বাবা সেলিম হোসেনের দোকানে যাই। এ নিয়ে তর্কের একপর্যায়ে সহপাঠীর বাবা ও তার মামা আরাফাত আমাকে চড় থাপ্পড় মারতে থাকেন।

    ঘটনাটি শুনে আমার বড়ভাইও সেখানে যায়। সহপাঠীর বাবা ও মামা আমাদের রিকশার গ্যারেজে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফ আমাদের ছাড়িয়ে আনেন।

    এ বিষয়ে শিক্ষক আবু হানিফ বলেন, মারধরের খবর শুনে গিয়ে দেখতে পাই ওদের দুজনকে গ্যারেজে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পরে আমি তাদের কাছ থেকে দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে আনি।

    এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম বলেন, খবর পেয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে আটক করি।

    এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরের নানা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় সেলিম হোসেনকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি। মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • গ্রেফতারের পর আসামির মৃত্যু, যা বলছে র‌্যাব

    গ্রেফতারের পর আসামির মৃত্যু, যা বলছে র‌্যাব

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নজরুল ইসলাম বাবুল নামে হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক আসামি মারা গেছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার ৩ ঘণ্টা পর রাত ১টার দিকে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

    র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ গনমাধ্যমকে বলেন, বাবুলের হার্টের ৯৫ শতাংশ ব্লক ছিল। একটি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পরিবারকে অসুস্থ হওয়ার খবর জানানোর পাশাপাশি আমরা তাকে চমেক হাসপাতালে প্রেরণ করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    র‌্যাব জানায়, নজরুল ইসলাম বাবুল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তার অবস্থান শনাক্ত করে র‌্যাবের একটি টিম মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন শেভর ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

    র‌্যাব আরও জানায়, সংস্থাটির হেফাজতে নেওয়ার পর নজরুল ইসলাম হঠাৎ বুকে ব্যাথা অনুভব ও অসুস্থতা বোধ করেন। তার পরিবারের সদস্যরাসহ র‌্যাবের টিম নজরুল ইসলামকে প্রথমে পতেঙ্গার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নেওয়া হয় চমেক হাসপাতালে। রাত ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন বিশ্বাসের উপস্থিতিতে চমেক হাসপাতালের জরুরি বিভাগে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

  • মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১, মামলা ৪২

    মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১, মামলা ৪২

    বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দও করা হয়েছে অভিযান থেকে। এসব ঘটনায় ৪২টি মামলা করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।

    অভিযান থেকে ৫ হাজার ৭৯১ পিস ইয়াবা, ৩০ কেজি ৭২৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। 

    বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দও করা হয়েছে অভিযান থেকে। এসব ঘটনায় ৪২টি মামলা করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।

    অভিযান থেকে ৫ হাজার ৭৯১ পিস ইয়াবা, ৩০ কেজি ৭২৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

  • বরিশালে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা

    বরিশালে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা

    বরিশালে নিজ ঘর থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

    নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের আমির কুটির এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে শাহিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।


    শাহিদার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। তিনি স্বামী ও দুই সন্তানের সঙ্গে আমির কুটির এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

    স্বামী ইমরান হোসেন বলেন, ‘রাত ১২টার দিকে শাহিদা বাচ্চাদের নিয়ে ঘুমাতে যায়। আমি পাশের রুমে কিছু কাজ করতেছিলাম। হঠাৎ একটা শব্দ শুনে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়েছে। আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কী কারণে আত্মহত্যা করল বুঝতেছি না।


    কোতোয়ালি থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে আমাদের তদন্ত চলছে। যেহেতু বাসায় তার স্বামীও ছিল, তাই সন্দেহ হচ্ছে, এটি হত্যাও হতে পারে। তবে আমরা এখনও কাউকে আটক করিনি।

    এই পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • পটুয়াখালীতে হামলার ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

    পটুয়াখালীতে হামলার ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

    পটুয়াখালীর দুমকিতে হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ১০ বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    বুধবার (৯ মার্চ) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে বিএনপির ২২ নেতাকর্মী জামিনের আবেদন করেন। বিচারক মো. আল আমিন ১০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বাকি আসামিদের জামিন মঞ্জুর করা হয়েছে।

    জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন– দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য মেহেদী হাসান মিন্টু মৃধা, যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, শামীম হাওলাদার, সৈয়দ শাহাদত হোসেন, আনোয়ার হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য লাল মিয়া, জসিমউদ্দিন শম্ভু। তাদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম আগে থেকেই কারাগারে ছিলেন।

    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করায় তাদের নামে মামলা করা হয়েছে।’ প্রসঙ্গত, গত ৫ মার্চ দুমকি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি।

    এ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৪০ জন আহত হন। এ ঘটনায় দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে ৬ মার্চ বিএনপির ২৬ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন।

    ওই দিন রাতেই মামলার তিন নম্বর আসামি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

  • ৪ হাজার লিটার তেল মজুত করায় দেড় লাখ টাকা জরিমানা

    ৪ হাজার লিটার তেল মজুত করায় দেড় লাখ টাকা জরিমানা

    জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মোজাহেরুল হক ও রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন।

    এ সময় পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে ১ লাখ এবং জয় মা স্টোরের মালিক সংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় দোকানি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার বলেন, বাগেরহাটে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুতের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে আজ (বুধবার) দুপুরে বাজারের ২টি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আরও এক দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যান। অভিযানে পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের দুই দোকানি গোডাউনে খালি ড্রামের আড়ালে সয়াবিন তেলের মজুত দেখতে পাওয়া যায়। তাদের কাছে থাকা মূল্যরশিদ ও তালিকা যাচাই করেও অতিরিক্ত তেলের মজুতের সত্যতা পাওয়া যায়।

    এ সময় পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে ১ লাখ এবং জয় মা স্টোরের মালিক সংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে বাগেরহাটে দুই দোকানিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের গোডাউনে বিভিন্ন বোতল ও ড্রামে ৪ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুদ পায় ভ্রাম্যমাণ আদালত।

    জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মোজাহেরুল হক ও রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন।

    এ সময় পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে ১ লাখ এবং জয় মা স্টোরের মালিক সংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় দোকানি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার বলেন, বাগেরহাটে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুতের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে আজ (বুধবার) দুপুরে বাজারের ২টি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আরও এক দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যান। অভিযানে পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের দুই দোকানি গোডাউনে খালি ড্রামের আড়ালে সয়াবিন তেলের মজুত দেখতে পাওয়া যায়। তাদের কাছে থাকা মূল্যরশিদ ও তালিকা যাচাই করেও অতিরিক্ত তেলের মজুতের সত্যতা পাওয়া যায়।

    এ সময় পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে ১ লাখ এবং জয় মা স্টোরের মালিক সংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।