Category: প্রশাসন

  • বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা সহ পিতা-পুত্র গ্রেফতার

    বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা সহ পিতা-পুত্র গ্রেফতার

    ৩০ এপ্রিল ২০২১ খ্রিঃ ২১ঃ০০ ঘটিকায়

    গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ নুরুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে এসআই রিয়াজুল -১, এসআই মেহেদী, এসআই অলিপ সহ সঙ্গীয় অফিসারবৃন্দ নগরীর মীরা বাড়ির পোল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনায় কোতোয়ালি মডেল থানাধীন ১৪ নং ওয়ার্ডস্থ মিরাবাড়ি পোল সংলগ্ন এলাকার ভাড়াটিয়া, ঝালকাঠি জেলা নলছিটি থানাধীন ৭ নং সূর্য পাশা ইউনিয়নের মৃত চেরাগ আলী সরদারের ছেলে মোঃ শাহজাহান সরদার (৫৫) ও তার ছেলে ইমরান সরদার (২৪) কে গাঁজা ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেন।

    ধৃত আসামী পিতা পুত্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বরিশালে কুরিয়ারে খেলনা সামগ্রীর মাধ্যমে মাদক পাচার: আটক ৩

    বরিশালে কুরিয়ারে খেলনা সামগ্রীর মাধ্যমে মাদক পাচার: আটক ৩

    গোপন সংবাদের ভিত্তিতে গতকাল নগরীর বাংলাবাজার মোড়ে একটি কুরিয়ারের এর সামনে অভিযান পরিচালনা করেন।এ সময় কুরিয়ার মাধ্যমে বাচ্চাদের খেলনার ভিতরে স্ক্রু দিয়ে আটকানো সিট কাভারের নিচে অভিনব কায়দায় প্লাষ্টিক কেটে ৩৮৫০ ইয়াবা পাওয়া যায়।

    অভিযান পরিচালনা করেন,গোয়েন্দা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মোঃ সেলিম ও সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী’, পুলিশ পরিদর্শক এইচ.এম. আবদুর রহমান মুকুল পিপিএম ও তার টিম এসআই সুজিত কুমার গোমস্তা সহ সঙ্গীয় এসআই মোঃ মনজুরুল হাসান, এএসআই মোঃ ইসমাইল হোসেন, এএসআই আঃ সালাম, নারী এএসআই আসমা আক্তার, কং মোঃ জাহাঙ্গীর হোসেন, কং মোঃ জনিরুজ্জামান, মোঃ জলিল হোসেন, আবু তাহের, অসিত কুমার (নারীও পুরুষ) অফিসারবৃন্দ ।

    অভিযান পরিচালনায় কাউনিয়া থানাধীন ৮নং ওয়ার্ডস্থ চরবাড়িয়া ইউপি’র মৃতঃ মোঃ তোফায়েল খান এর ছেলে মোঃ সজল খান(২৮) এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার ১নং ওয়ার্ডের মৃতঃ মোঃ আঃ হক এর ছেলে মোঃ শামীম হাওলাদার’কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কৌশলী ও ব্যপক জিজ্ঞাস্যমতে সজল জানায়, তার ভাড়াটিয়া বাসায় আরও মাদক রয়েছে।

    অতঃপর সজলের নলছিটি থানাধীন দপদপিয়া ইউপির ভাড়াটিয়া বাসায় তল্লাশি করে আরো ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং সজলের সহযোগী (স্ত্রী) এ্যানি আক্তার লামিয়া কে গ্রেফতার করেন।

    সর্বমোট ৪৮৫০(চার হাজার আটশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি প্লাটিনা মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন, ১ টি টয় সাইকেল উদ্ধার করা হয়।

    আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

  • বরিশালে হিজড়া সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সরকারি শিশু পরিবারে খেজুর বিতরণ

    বরিশালে হিজড়া সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সরকারি শিশু পরিবারে খেজুর বিতরণ

    মানুষ হয়ে জন্ম নিয়েও আজ তারা সমাজে অবহেলিত সমাজে যাদের পরিচয় হিজড়া নামে। তৃতীয় লিঙ্গের এই মানুষ গুলো কথা বিবেচনা করে তাদের পাশে এসে সর্বদা দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর সহযোগিতা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রাকৃতিক দূর্যোগ করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

    এসময় সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার।

    বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বরিশাল জেলা আওয়ামীলীগ তালুকদার মোঃ ইউনুস, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল জেলার সকল সরকারি শিশু পরিবার সমূহের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ৬০ কেজি খেজুর বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

  • এএসআই রুমা পারভীন শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত

    এএসআই রুমা পারভীন শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি মডেল থানা বিএমপির শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন এএসআই রুমা পারভীন।

    কোতোয়ালি মডেল থানার ৪৫টি বিটের মধ্যে বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড কেডিসি এলাকার ৭নং বিট অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন এএসআই রুমা পারভীন।সেবার গুনগত মান বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা হয়েছে।

    গত ২৭ এপ্রিল রোজ মঙ্গলবার বরিশাল পুলিশ লাইন্স মাঠে মাসিক কল্যান সভায় বিট অফিসে যথাযথ দ্বায়িত্ব পালন করার জন্য রুমা পারভীনকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    ভালো কাজের স্বীকৃতির পুরস্কার স্বরুপ এএসআই রুমা পারভীনকে নগদ অর্থ ও সম্মান সূচক ক্রেস্ট প্রদান করেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার।

    এছাড়াও জনগণের নিরাপত্তা ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সব সময় মানুষের পাশে থেকে জনকল্যান মূলক কাজ করার জন্য রুমা পারভীনকে নির্দেশ প্রদান করেন সভায় উপস্থিত কর্মকর্তারা।

    এ বিষয় এএসআই রুমা পারভীন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী ৭নং বিট অফিসার হিসেবে আমি কাজ করে যাচ্ছি। ভালো কাজের মাধ্যমে মানুষের সেবা নিশ্চিতে মাননীয় স্যারদের নির্দেশ অনুসরণ করে চলি । এছাড়াও জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধেও জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছি।সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিনেও এভাবে মানুষের সেবা করতে পারি। সকলের প্রতি অনুরোধ সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে নিরাপদ থাকুন পরিবার এবং দেশকে নিরাপদ রাখুন।

  • মহামারির চরম খরায়ও মানবিক সাহায্য নিয়ে পাশে থাকতে চাই; পুলিশ কমিশনার বিএমপি

    মহামারির চরম খরায়ও মানবিক সাহায্য নিয়ে পাশে থাকতে চাই; পুলিশ কমিশনার বিএমপি

    ২৭ এপ্রিল ২০২১ খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় পুলিশ লাইন্স বরিশালে বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    সভাপতি মহোদয়, কল্যাণ সভার শুরুতেই বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কল্যানমূলক সিধান্ত গ্রহণ করেন।

    এ-সময় তিনি গরমে কর্তব্যরত অবস্থায় মারাত্মকভাবে পানিশূন্যতায় হিট স্ট্রোক না হয় সে মর্মে পর্যাপ্ত খাবার সরবরাহের পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান সহ সুষম খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানান ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, শৃঙ্খলা, ড্রেসরুল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

    তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সুসম্পর্ক গড়ে তুলতে মাননীয় আইজিপি মহোদয়ের সুদূরপ্রসারী সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় সারাবাংলাদেশে চলমান বিট পুলিশিং পরীক্ষিতভাবে জনগণের জন্য যেমন সুফল বয়ে এনেছে, তেমনি আমাদের জন্য সহায়ক ভূমিকা রেখেছে।এই বিট পুলিশিংয়ে যেন কোন প্রকার ভাটা না পরে। তাই প্রো-একটিভ পুলিশিং এর অংশ হিসেবে কমিউনিটি পুলিশিং ও বিট পলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দানাবাঁধার আগেই সমূলে নির্মূল করতে হবে।

    আমরা ইউনিফর্মধারী প্রশিক্ষিত পুলিশ সদস্য।
    প্রতিমাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে যেমন পুরস্কার দিয়ে উৎসাহিত করে থাকি, তেমনি অনৈতিক, অপেশাদার, গর্হিত কাজে জড়ালে কঠোর বিভাগীয় ভর্ৎসনা রয়েছে।

    তিনি আরও বলেন, আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছানো সক্ষমতা মাথায় রেখে বৈশ্বিক মহামারিতে নিয়মিত কর্তব্যের পাশাপাশি ত্রাণ সহায়তা মাস্ক বিতরণ সহ নানাবিধ মানবিক সাহায্য নিয়ে যেভাবে দাঁড়িয়েছি, বিশেষ করে ২৪ ঘন্টা শ্বাসকষ্ট রোগীর প্রাথমিক স্টেজে অক্সিজেন সেবা সরবরাহ সেন্টার চালু রেখেছি, ইতোমধ্যে তা জনমনে ব্যপক সারা দিয়েছে। এই ধারা অব্যাহত রেখে একসাথে কাজ করার মাধ্যমে যে-কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

    প্রতিটি মহামারিতে দুর্ভিক্ষের সম্ভাবনা থাকে, সুতরাং
    বৈশ্বিক মহামারিতে অর্থনৈতিক মন্দা, খাদ্য সামগ্রী সংকট, পুষ্টির চাহিদা মোকাবেলায় বসবাসের আশপাশের খালি জমি বা জায়গায় বেশি বেশি দৃষ্টিনন্দন শাকসবজি, ফলমূল, মাছ চাষের আওতায় আনতে হবে। মহামারি মোকাবেলায় নিজেদেরকে সুরক্ষিত রেখে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবেলায় পেশাদারিত্ব ছাপিয়ে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশিং তুলে ধরতে হবে।এভাবে আমরা নিজেদের সুরক্ষিত রেখে জীবন-জীবিকা সুরক্ষিত রাখতে পারলে আমাদের অর্থনীতির চাকা সমুন্নত রেখে অনেক দূর এগিয়ে নিতে পারবো।

    প্রযুক্তির ব্যবহারে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা
    এই শহরে অপরাধ নিবারণের সহায়ক হিসেবে ভিডিও থেরাপি বা ফটো থেরাপী কল্পে বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজস্ব ব্যবস্তাপনায় গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তা বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এর মাধ্যমে বিশ্লেষণ ও মনিটরিং এর মাধ্যমে নগরীকে সুরক্ষিত রাখার এক কর্মযজ্ঞ হাতে নিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমাদের যেসকল প্রস্তুতি রয়েছে সেগুলো আরও ভালোভাবে সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের পেশাদারিত্ব ও জনসেবার মধ্য দিয়ে মানবিক পুলিশ ইউনিট হিসেবে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, বিএমপি সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে গৃহীত প্রশিক্ষণ কর্মশালায় আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে মাঠপর্যায়ে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা নিশ্চিত করার মাধ্যমে সেই ধারা অব্যাহত রাখা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অতিরিক্ত পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব প্রলয় চিসিম বলেন, করোনা নতুন উদ্যম নিয়ে আক্রমণ করছে। সেক্ষেত্রে কোনপ্রকার উপসর্গ পেলে গোপন না রেখে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। অধঃস্তনগণ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলছে কি-না তা নিয়মিত তদারকি করতে সকল শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

    এসময় তিনি বিএমপি কর্তৃক করোনায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ সেবা কর্মসূচি গ্রহণে সভাপতি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল করীম বলেন, কর্তব্য পালনে পুলিশি সেবা পেশাদারিত্ব এবং আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন এবং যে-কোন পরিস্থিতি পর্যায়ক্রমে শীর্ষ কর্মকর্তাদের অবগত করার জন্য নির্দেশ প্রদান করেন।

    উপ-পুলিশ কমিশনার সাপ্লাই লজিস্টিকস জনাব মোঃ জুলফিকার আলি হায়দার ফোর্সের খাবার মেসে নিয়মিত খাদ্য তালিকায় ইফতার ও সেহরীতে ডিম, দুধ এবং কলা সরবরাহের জন্য মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

    সহকারী পুলিশ কমিশনার এয়ারোর্ট থানা জনাব মাসুদ রানা’র সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম,
    উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার
    ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর (অতিঃ দায়িত্ব গোয়েন্দা বিভাগ) জনাব মোঃ
    মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিএমটি এন্ড ফোর্স বিএমপি জনাব ছোয়াইব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ রেজাউল করিম,
    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি জনাব শেখ মোহাম্মদ সেলিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • বরগুনায় ১২০০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার

    বরগুনায় ১২০০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার

    বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যাবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (২৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলামের নেতৃত্বে সদর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম মিলন, এস. আই কাজী ওবায়দুল ও সোহেল খানসহ অন্যান্য পুলিশ সদস্যের নিয়ে দুই নম্বর ওয়ার্ডের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. লিটন হাওলাদারের মেয়ে লিপি আক্তারের বসতঘর হতে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করেন।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, সোমবার (২৬ এপ্রিল) পুলিশ সুপারের নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ লিপি আক্তার নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ন্যায় বিচার প্রত্যাশীদের পুলিশের প্রতি যেন কোনপ্রকার অনাস্থা তৈরি না হয়; বিএমপি কমিশনার

    ন্যায় বিচার প্রত্যাশীদের পুলিশের প্রতি যেন কোনপ্রকার অনাস্থা তৈরি না হয়; বিএমপি কমিশনার

    ২৫ এপ্রিল ২০২১ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকায় বিএমপি পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন, বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    সভায় বিগত মাসের তুলনামূলক মাসিক অপরাধ বিবরণী, থানায় বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার খাতওয়ারী বিবরণী পর্যালোচনা করা সহ প্রদেয় নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

    সভাপতি মহোদয় পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে জোর তাগিদ সহ থানার প্রতিটি কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালিমামুক্ত ভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা মনিটরিং ও তদারকি করতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এবিষয়ে কোন প্রকার দায়সারা ঢিলেঢালা নীতি পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারী প্রদান করেন।

    তিনি বলেন, ন্যায় বিচার পেতে থানায় আসা সেবাপ্রত্যাশীদের মাঝে যেন পুলিশের প্রতি কোন প্রকার অনাস্থা তৈরি না হতে পারে, সে মর্মে আরও সজাগ থেকে দক্ষতার সাথে কাজ করতে হবে । প্রো-অ্যাক্টিভ পুলিশিং এর মাধ্যমে অপরাধ দানাবাঁধার আগেই তা দমন করতে হবে।

    মাঠে ময়দানে আমাদের শক্তিশালী নেটওয়ার্ক যথেষ্ট। করোনায় স্বাস্থবিধি অবশ্যই পলন করতে হবে। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি পেন্ডামিক পুলিশিং এর ধারা অব্যাহত রেখে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মাস্ক বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা বিধি পালনে প্রচার প্রচারণা অব্যহত রাখতে হবে।

    সহকারী পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব নাসরিন জাহান এর সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মোঃ আকরামুল হাসান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • ওই নারী চিকিৎসকের পক্ষে সাফাই গাওয়া দুঃখজনক’ : বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন

    ওই নারী চিকিৎসকের পক্ষে সাফাই গাওয়া দুঃখজনক’ : বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন

    রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষার্থে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের সঙ্গে এক নারী চিকিৎসকের আচরণ অসৌজন্যমূলক ছিল অভিহিত করে তার পক্ষে সাফাই গাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এসোসিয়েশনের সভাপতি ঢাকা মহানগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী ও সাধারণ সম্পাদক যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (মাজহারুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদ পত্রে নারী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি দাবি জানানো হয়।

    এর আগে সোমবার একই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে পুলিশের আরেক সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের প্রতিবাদ পত্রে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল নিউ মার্কেট থানার এলিফ্যান্ট রোডে সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী আরোপিত বিধিনিষেধ কার্যকর করার লক্ষ্যে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক যৌথ অভিযান পরিচালনার সময়ে প্রাইভেটকারের যাত্রী অনুমেয় নারী চিকিৎসককে সিগন্যাল দিয়ে আইডি কার্ড দেখাতে বললে তিনি উত্তেজিত হয়ে নানা অপ্রাসঙ্গিক কথাবার্তার অবতারণা করেন এবং পুলিশের কাজে সহায়তা না করে বরং পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে অসৌজন্যমুলক ও শিষ্টাচারবহির্ভুত আচরণ করায় বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করা হচ্ছে। কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় নির্দেশনা দিয়ে আসছেন। চিকিৎসক পুলিশসহ অন্যান্য পেশাজীবি অনেকেই কোভিড-১৯ প্রতিরোধে সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। এই সকল কাজ করতে গিয়ে সম্মুখসারির যোদ্ধারা নিজেরাও আক্রান্ত হচ্ছেন এবং প্রাণ উৎসর্গ করছেন। সেই সঙ্গে প্রানঘাতী এ রোগের জীবানুকে নিজ শরীরের মাধ্যমে বহনও করছেন বটে। তাই, সরকার আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে সকল পেশাজীবি, ব্যক্তি ও যানচলাচলের মুভমেন্ট পাস বা আইডি কার্ড সঙ্গে রাখা জরুরী বলে প্রজ্ঞাপন ও নোটিশ জারী করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে নিউমার্কেট থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ এলিফ্যান্ট রোড এলাকায় চেকপোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অন্যান্য দায়িত্বের পাশাপাশি আরোপিত বিধি নিষেধ বাস্তবায়নে চলাচলকারী ব্যক্তিবর্গ যাতে অহেতুক বাইরে না বের হন বা বাড়ি থেকে বের হলে আইডি কার্ড বা মুভমেন্ট পাস দেখতে চাওয়া, নির্দেশনা মোতাবেক দোকান-পাট খোলা বা বন্ধ আছে কিনা তা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা এ বিশেষ মুহূর্তে পুলিশ ম্যাজিস্ট্রেটের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সেক্ষেত্রে জনগণ পুলিশকে সহযোগিতা করবে এটাই কাম্য। সরকারি আদেশ বাস্তবায়ন করতে গিয়ে এপ্রোন পরিহিত একজন নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চাওয়া পুলিশ-ম্যাজিস্ট্রেটের অনধিকারচর্চা বা হেনস্তার কিছু নয়। আইডি কার্ড দেখতে চাওয়ায় ওই চিকিৎসক কর্তব্যরত পুলিশ-ম্যাজিস্ট্রেট যেভাবে হেনস্তার শিকার হয় তা উপস্থিত জনতা এবং মিডিয়া কর্মীদের দ্বারা ধারনকৃত ভিডিওচিত্র বিভিন্ন ফেসবুক আইডিতে ভাইরাল হলে দেশের মানুষ তা দেখতে পায়। পুলিশ-ম্যাজিস্ট্রেটের সঙ্গে একজন চিকিৎসকের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ রাষ্ট্রীয় বিভিন্ন পেশাজীবি শ্রেণীকে মুখোমুখী দাড় করানোর একটি অপচেষ্টা মাত্র। কিছু লোকের উশৃঙ্খল কর্মকান্ডের কারনে পেশার সবাই দায়ভার গ্রহণ করবে তা এসোসিয়েশন কখনও মনে করে না। দেশের সকল চিকিৎসকদের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা সর্বদা বিদ্যমান। ঐ চিকিৎসক কর্তৃক সরকারি কাজে অসহযোগিতা প্রকাশ্যে গালিগালাজ, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণে কর্তব্যরত পুলিশ-ম্যাজিস্ট্রেটের স্ব-স্ব ইউনিটের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বিএসএমএমইউ-এর একজন প্রত্যক্ষদর্শী ডাক্তার বিষয়টি সংক্রান্তে তাৎক্ষনিক ম্যাজিস্ট্রেট পুলিশের নিকট ঐ ডাক্তারের অশোভন আচরণের জন্য ক্ষমা চান। ঐ নারী চিকিৎসকের অন্যায়কে সায় দিয়ে কারো সাফাই গাওয়া দুঃখজনক। আমরা, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষে সেদিনের আলোচিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কর্মকান্ড নানাভাবে অবলোকন করে ডাক্তারের প্রতি পুলিশ বা ম্যাজিট্রেট কর্তৃক কোনো অসৌজন্যমূলক আচরণ দেখতে পাইনি। এই ঘটনায় ব্যবস্থা না হলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেট বারবার লাঞ্ছিত হবে, কাজে উদ্যম হারিয়ে ফেলবে এবং অনেকে আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে এরুপ কাজ করার সুযোগ গ্রহণ করবে। এমতাবস্থায়, যেহেতু বিষয়টি সংবেদনশীল যাতে রাষ্ট্রীয় বিভিন্ন পেশাজীবি শ্রেণিকে মুখোমুখী দাঁড় বা একে অপরের প্রতি ক্ষোভ বা দূরত্ব সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

  • করোনা মোকাবিলায় তৎপর বরিশাল মেট্রোপলিটন পুলিশ

    করোনা মোকাবিলায় তৎপর বরিশাল মেট্রোপলিটন পুলিশ

    অযুহাত দেখিয়ে লকডাউন না মেনে বিভিন্ন মাধ্যমে গমনাগমনের চেষ্টা করলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক চলমান লকডাউনের কঠোর তৎপরতার নিয়মিত অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ, যাচাই-বাছাইয়ের মাধ্যমে জরুরী প্রয়োজন ব্যতীত বাকিদের ফিরিয়ে দেয়া হচ্ছে নগরীর প্রতিটি চেকপোস্টে।

    চিত্রে, ২১ এপ্রিল ২০২১ খ্রিঃ নগরীর এয়ারপোর্ট থানাধীন রামপট্টি এলাকা ডিউটি তদারকিকালে, যাত্রী সহ ঝুঁকিপূর্ণভাবে ঢাকার উদ্দেশ্যে যাওয়া ট্রাকটি উপ-পুলিশ কমিশনার বিএমপি ট্রাফিক জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম এর কাছে ধরা পরে।

  • বরিশালে করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় মোবাইল কোর্টের অভিযান

    বরিশালে করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় মোবাইল কোর্টের অভিযান

    করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে।

    বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিনের ধারাবাহিকতায় আজ ২১ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ৪ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

    মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তরিকুল ইসলাম, জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী বিপিন চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে স্বাস্থ্য বিধি প্রতিপালনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় স্বাস্থ্য বিধি অমান্য কারি ২ ব্যক্তিকে আইনের আওতায় আনা হয় এবং তাদের নিকট থেকে জরিমানা বাবদ ৩০০ টাকা আদায় করা হয়। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন গৌরনদী থানা পুলিশের একটি টিম। বাকেরগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিধি প্রতিপালন এবং লকডাউন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তরিকুল ইসলাম।

    এ সময় নির্দেশনা অমান্যকারী ও স্বাস্থ্য বিধি ভঙ্গকারীদের আইনের আওতায় আনা এসময় ৫ জন ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আইনশৃংখলা রক্ষায় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

    করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় নগরীর কাঠপট্টি, নথুল্লাবাদ, চকবাজার এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। এসময় অপ্রয়োজনে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এর নেতৃত্বে ৬ জন ব্যক্তিকে ২,৬০০ টাকা জরিমানা করেন।

    পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী এর নেতৃত্বে ৭জন ব্যক্তিকে ২,৩০০টাকা অর্থদণ্ড দাওয়া হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দারা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।