Category: প্রশাসন

  • বরিশালে অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ সন্ত্রাসী মনির গ্রেফতার

    বরিশালে অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ সন্ত্রাসী মনির গ্রেফতার

    দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ সন্ত্রাসী মনির হোসেনকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

     

    বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার র‌্যাবের দায়ের করা মামলার উদ্বৃতি দিয়ে বলেন, বুধবার মধ্যরাতে র‌্যাবের টহল দল রতœপুর বাজারে ডিউটিকালীন অবস্থায় স্থানীয় দলিল উদ্দিন হাওলাদারের ঘরে অস্ত্র ও মাদকসহ এক ব্যবসায়ির অবস্থানের খবর পান।

     

    পরে র‌্যাব সদস্যরা ওই বাড়ি ঘেরাও করে অস্ত্র ও মাদক ব্যবসায়ী ছয়গ্রামের মৃত জব্বার হাওলাদারের পুত্র মনির হোসেনকে (৩৬) আটক করে। মনিরের স্বীকারোক্তি অনুযায়ী তার (মনির) শ্বশুর দলিল উদ্দিনের ঘর থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছোড়া, ২০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

     

    এজাহারের বরাত দিয়ে ওসি আরও বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক মনির জানিয়েছে সে বিভিন্ন এলাকা থেকে মাদক এনে এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটক মনিরকে বৃহস্পতিবার সকালে থানায় হস্তান্তর করে র‌্যাবের ডিএডি মোঃ আব্দুুল্লাহ বাদি হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত মনির হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • বরিশালে মসজিদে জুমআ’র নামাজের পূর্বে জনসচেতনতা মূলক আহবান বিএমপি কমিশনারের

    বরিশালে মসজিদে জুমআ’র নামাজের পূর্বে জনসচেতনতা মূলক আহবান বিএমপি কমিশনারের

    বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মহানগরীর ৯৬৭ টি মসজিদে, এক যোগে জুমআ’র নামাজের পূর্বে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করার আহবান জানিয়েছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনারমোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম(বার)।

     

    আজ বৃহস্পতিবার ৩ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম(বার) সভাপতিত্বে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের করণীয় সম্পর্কে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

     

    বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম(বার) বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সূচনা লগ্ন থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্ব ছাপিয়ে মানবিক পুলিশ হিসেবে যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে সেই ধারা অব্যাহত রাখতে হবে।

     

    তিনি আরো বলেন, যেহেতু করোনা মহামারী মোকাবেলায় আই ই ডি সি আর এবং ডব্লিউ এইচ ও কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধিমালা যেমন, নাক-মুখ ঢেকে সঠিক নিয়মে মাস্ক পরিধান করা, কোনো কিছু স্পর্শ করার পূর্বে এবং পরে ২০ সেকেন্ড ধরে ভালোভাবে সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করা, সামাজিক দূরত্ব মেনে চলার কোন বিকল্প নেই সেহেতু যেকোনো মূল্যে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করতে হবে।

     

    তারই অংশ হিসেবে করোনা মহামারী মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে সহ নানাবিধ বিষয় নিয়ে আগামীকাল শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল স্তরের সদস্যরা বরিশাল মহানগর এর আওতাধীন ৯৬৭ টি মসজিদে উপস্থিত হয়ে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ অপরাধ নিয়ন্ত্রণ তথা নগরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জনগণের করণীয় ও বর্জনীয় সম্পর্কে বক্তব্য প্রদান করিবেন।

     

    উল্লেখ্য যে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিপূর্বে, কমিশনা’র নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরীতে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালী, নগরীর গুরুত্বপূর্ণ স্পটে সচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

  • শিশুদের কল্যাণে যেন মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে পারি-বিএমপি কমিশনার

    শিশুদের কল্যাণে যেন মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে পারি-বিএমপি কমিশনার

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তাদের নিয়ে “শিশু আইন -২০১৩” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

     

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগীতায়, অপরাজেয় বাংলাদেশ এর আয়োজন ও ইউনিসেফ এর অর্থায়নে আজ বুধবার ২ ডিসেম্বর পুলিশ অফিসার্স মেসে কর্মশালটি অনুষ্ঠিত হয়।

     

    উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

     

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্, বরিশাল চীফ ইউনিসেফ এ এইচ তৌফিক আহমেদ।

     

    কর্মশালায় মুখ্য সমন্বয়ক, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা মোঃ রাসেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফেরদৌসী সুলতানা প্রকল্প সমন্বয়কারী, অপরাজেয়-বাংলাদেশ।

     

    প্রধান অতিথি বলেন, মানবাধিকার সমুন্নত রেখে শিশুদের প্রতি সহনশীল হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ধারণ করে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসে অবতীর্ণ হয়েছি।

     

    বঙ্গবন্ধু একজন শিশু বান্ধব নেতা ছিলেন, তাঁর আদর্শে, মুক্তি যুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে শিশুদের অপরাধী না ভেবে শিশু অধিকার সমুন্নত রেখে কাজ করার মাধ্যমে তাঁর প্রতি, দেশের জন্য আত্মত্যাগী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

     

    বঙ্গবন্ধু বলেছেন, এই দেশের পুলিশ হবে জনবান্ধব জনগণের পুলিশ। এই স্লোগানকে সামনে রেখে এই কর্মশালায় আন্তরিক অংশগ্রহণে সমৃদ্ধ হয়ে মাঠপর্যায়ে, থানা পর্যায়ে নারী শিশু সহ সবাইকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

     

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বদান্যতায় ১৯৭৪ সালে শিশু আইন প্রতিষ্ঠা হয়। তিনি শিশু অধিকার বাস্তবায়নে অত্যন্ত যত্নশীল ছিলেন, শিশুদের খুবই ভালোবাসতেন । এইজন্য বঙ্গবন্ধুর জন্ম দিনে শিশু দিবস উদযাপিত হয়।

     

    তিনি বলেন, সব কিছুরই অধিকার সংরক্ষণের আলাদা জায়গা রয়েছে। শিশু অধিকার বাস্তবায়নে শিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, লক্ষ রাখতে হবে এখতিয়ার খাটাতে গিয়ে যেন সীমালংঘন না হয়।

    একজন পূর্ণ বয়স্ক মানুষ অন্যায় করলে যে ব্যবস্থা নেয়া হয়, শিশু অপরাধের বিষয়ে তা নেয়া যায় না, অধিক গুরুত্বের সাথে দেখা হয় । কারণ, শিশুদের সংশোধনের অফুরান সময় থাকে।

     

    নিরাপদ পরিবেশ রক্ষার্থে অপরাধ ভিন্ন প্রকৃতির হলে বা সমাজের জন্য হুমকিস্বরূপ হলে তা দমনে নিদর্শনস্বরূপ শিশু অধিকার সমুন্নত রেখে তাকে শোধরানোর বিকল্প ব্যবস্থা করতে হবে। তাহলে “শিশু আইন -২০১৩” বাস্তবায়ন করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

     

    উক্ত কর্মশালায় গেস্ট স্পিকার হিসেবে গ্রেফতার, তদন্ত, বিকল্প পন্থা এবং জামিন সহ শিশু সংক্রান্ত বিশেষ অপরাধ সমূহের দন্ড শীর্ষক আলোচনা রাখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

     

    তিনি বলেন, সবচেয়ে বড় শয়তান অজ্ঞতা। শিশুরা আগামীর ভবিষ্যৎ, সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইন জেনে শিশুদের সাথে আইনসম্মত আচরণ করতে হবে। যারা আইন ও দায়িত্ব বুঝে নির্ভুল কাজ করেন, কেবল তাদেরই পেশাদার বলা হয়।

     

    আইন না জানলে শিশু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো, আমাদের ভালো অর্জনগুলো ধুলোয় মিশে যেতে পারে। তাই “শিশু আইন -২০১৩” বিষয়ক কর্মশালা থেকে সাম্যক জ্ঞান নিয়ে শিশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।

     

    গেস্ট স্পিকার হিসেবে, শিশু আইন -২০১৩, শিশু বিষয়ক ডেস্ক ও শিশু বিষয়ক কর্মকর্তা, ভিকটিম সাপোর্ট সেন্টার শীর্ষক আলোচনা রাখেন, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

     

    শিশু অধিকার, শিশুর প্রতি আচরণ ও প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য শীর্ষক আলোচনা রাখেন জেলা প্রবেশন কর্মকর্তা, সাজ্জাদ পারভেজ।

     

    শিশু আদালত ও তার কার্যপ্রণালী, বিকল্প পরিচর্যা শীর্ষক আলোচনা রাখেন, চাইল্ড প্রটেকশন অফিসার, ইউনিসেফ জামিল হাসান।

     

    এ-সময় উপস্থিত ছিলেন, অপরাজেয়-বাংলাদেশ, ইউনিসেফ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • করোনাকালে মাস্কের অপর নাম জীবন : বিএমপি কমিশনার

    করোনাকালে মাস্কের অপর নাম জীবন : বিএমপি কমিশনার

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, করোনা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়তে পারে গণপরিবহন থেকে। আর গণপরিবহনে যদি সুরক্ষা সামগ্রী ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়, সঠিকভাবে প্রয়োগ করা হয়; এর মালিক-শ্রমকিরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন, যাত্রীদের যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন তাহলে অনায়াসে কভিড-১৯ প্রতিরোধ সম্ভব। পাশাপাশি দেশকে লকডাউন থেকে রক্ষা করা সম্ভব।

    আজ (১ ডিসেম্বর) মঙ্গলবার দুপরে বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে রুপাতলী বাসস্ট্যান্ডে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে সচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    শাহাবুদ্দিন খান আরও বলেন, পরিবহন সেক্টরে যারা জড়িত তাদের মধ্যে ধৈর্য্য-সহনশীলতা রয়েছে তা প্রমাণিত। আপনারা করোনা প্রতিরোধে অত্যান্ত কার্যকর ভূমিকা পালন করেছেন। করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মেনে চলেছেন। আপনারা জানেন লকডাউন এলে সকলের জীবন-জীবিকার চাকা স্থবির হয়ে পড়ে। লকডাউনের মারাত্মক নেতিবাচক চাপ রয়েছে। এতে অর্থনৈতিক অবস্থার ধ্বস নেমে যায়। এর কুফল মর্মে মর্মে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষদের ভোগ করতে হয়। সুতরাং লকডাউন হোক তা আমরা কেউ চাই না।

    তিনি বলেন, মানুষকে বাঁচাতে ইউরোপ আমেরিকার মত উন্নত দেশে পুনরায় লকডাউন দিতে বাধ্য হয়েছে। অর্থনীতি, স্বচ্ছলতা পরের কথা; আগেতো মানুষকে বাঁচাতে হবে। ইউরোপ আমেরিকার মত যদি আপনারা লকডাউন না চান তাহলে প্রািতরোধমূলক কাজ করতে হবে। এমন কোন কাজ করা যাবে না যাতে আমাদের লকডাউনে যেতে হয়। লকডাউন যেন না আসে সেই সিদ্ধান্ত, সুরক্ষা সর্বসাধারণকে নিতে হবে।

    পুলিশ কমিশনার বলেন, করোনা প্রতিরোধের বিষয়ে এক শ্রেণীর লোক আছে যারা সবকিছুকেই হালকা করে দেখেন। তারা নিজেদের যেমন ক্ষতি করছেন সমাজেরও তেমনি ক্ষতি করছেন।

    করোনার প্রতিরোধ হালকাভাবে দেখলে চলবে না। করোনা প্রতিরোধে অনেকগুলো সুরক্ষা সামগ্রী রয়েছে, তার মধ্যে মাস্ক পরিধান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারন মাস্ক আপনাকে করোনা থেকে ৮০ শতাংশ সুরক্ষা দিবে।

    বিএমপির এই শীর্ষ কর্মকর্তা বলেন, মানুষের জীবন রক্ষায় যেমন পানি অত্যান্ত গুরুত্বপূর্ণ; সে কারনে বলা হয় পানির অপর নাম জীবন। তেমনি করোনার মহামারির বিরুদ্ধে বেঁচে থাকতে হলে আপনাকে মাস্ক পড়তেই হবে। করোনাকালীন সময়ে মাস্কের অপর নাম জীবন। সুতরাং মাস্ক পরিধানকে একজন সচেতন নাগরিক হিসেবে অবহেলা করার কোন অধিকার নেই। আর যারা মাস্ক পড়বেন না তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে।

    বাস মালিক সমিতির সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবিরসহ আলোচনা সভায় বিএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বাস মালিক, শ্রমিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। #

  • মাদকের হাত থেকে জাতিকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নিয়েছে-ডিসি খাইরুল আলম

    মাদকের হাত থেকে জাতিকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নিয়েছে-ডিসি খাইরুল আলম

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,একটি জাতিকে ধ্বংস করতে মাদকই যথেষ্ট।

     

    ইয়াবা ফেন্সিডিল,হিরোইন,আফিম এগুলোর একটিও বাংলাদেশে তৈরী হয়না।বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে দেশী ও বিদেশী একটি চক্র সুকৌশলে আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে।

     

    মাদকের হাত থেকে জাতিকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নিয়েছে।দেশের রাঘব বোয়াল মাদক ব্যাবসায়ীদের আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাসথেকে যুব সমাজকে রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।তাই মাদক সহ সকল প্রকার অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্যদিয়ে পুলিশের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করে বাংলাদেশকে মাদক মুক্ত করতে এগিয়ে আসুন।

     

     

    আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) বেলা ১১ টায় বরিশাল এয়ারপোর্ট থানাধীন শোলনা ১১ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

     

    এসময় তিনি আরও বলেন,থানা থেকে সরাসরি সব এলাকায় পুলিশি সেবা দেয়া একটু কঠিন তাই বিট পুলিশিং কার্যালয়ের মাধ্যমে এখানে পুলিশি সেবা দেয়া হবে।এখন আর কাউকে কষ্ট করে আর থানায় যেতে হবেনা।বিট কার্যালয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সেবা পৌছে দেয়া হবে।এলাকার সাধারন মানুষের নিরাপত্তা বজায় রাখতে বিট অফিসার সার্বক্ষনিক কাজ করে যাবেন।

     

    বর্তমান সময়ে মহামারী করোনা প্রতিরোধ করতে সবাই মাস্ক ব্যাবহার করে নিজেদের দৈনন্দিন কাজ পরিচালনা করুন।সঠিক ভাবে স্বাস্থবিধি বিধি মেনে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।মাননীয় প্রধান মন্ত্রীর দুরদর্শী নের্তৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।একটি সমৃদ্ধশালী দেশ গড়তে হলে আইনশৃংখলা পরিস্থিতি টেকসই হতে হবে।সে লক্ষ্যে কাজ করছে পুলিশ।

     

    বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম বলেন,কমিউনিটি পুলিশিংয়ের এর একটি অংশ বিট পুলিশিং।পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে এ বিট পুলিশিং।

     

    এলাকার ছোট খাট সমস্যার জন্য এখন আর কাউকে থানায় যেতে হবেনা বিট অফিসারের মাধ্যমে তা সমাধান করা যাবে।সমাজে বসবাস করতে গেলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়তে হয় এ সকল সমস্যা থেকে উত্তরোনের পথ আমরা বলে দিতে পারবো।

     

    এলাকার ইভটিজার, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যাবসায়ীদের তথ্য দিয়ে আপনারা পুলিশকে তথ্য দিন।ছোট কিছু থেকে যাতে বড় কোন বিষয়ের সৃষ্টি না হয় সে জন্য আমরা অংকুরেই ওটাকে বিনষ্ট করে দেয়ার জন্য এ বিট পুলিশিংয়ের ব্যবস্থা করেছি।সোসাল মিডিয়া ব্যাবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে।

     

    না বুঝে কোন কিছুতে লাইক কমেন্ট ও শেয়ার করা যাবেনা।সোসাল মিডিয়া ব্যাবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে।এলাকার সকল প্রকার সমস্যা সম্পর্কে পুলিশকে অবহিত করুন পুলিশ আপনাদের সেবায় সদা প্রস্তুত রয়েছে।

     

     

    সভাপতির বক্তব্যে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম বলেন,সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে বিট পুলিশিংয়ের কার্যক্রমকে আরো গতিশীল করা যাবে।সকলের সহযোগিতার মাধ্যমে এ এলাকাকে একটি অপরাধ মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

     

    এয়ারপোর্ট থানার এস আই মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরদার, ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার,১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার বাবু,

     

    ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মিজানুর রহমান,রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কাজল বেগম,কড়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ মোশারেফ হোসেন আকন প্রমুখ।

  • বরিশালে করোনা সংক্রামন প্রতিরোধে সচেতনতামূলক সভা

    বরিশালে করোনা সংক্রামন প্রতিরোধে সচেতনতামূলক সভা

    করোনা সংক্রামন প্রতিরোধে বরিশালের পরিবহন মালিক-শ্রমিকদের সাথে সচেতনতামূলক সভা করেছে মেট্রোপলিটন পুলিশ।

     

    মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর রূপাতলী বাস টার্মিনালে কোতয়ালী মডেল থানার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

     

     

    উপ-কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেনের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম। এছাড়া রূপাতলী বাস মালিক সমিতির সধারন সম্পাদক কাওছার হোসেন শিপন সহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সভায় বক্তব্য রাখেন।

     

     

    সভায় প্রধান অতিথি পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান করোনার দ্বিতীয় দফা সংক্রামন প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেন।

     

    সভা শেষে পুলিশ কমিশনার রূপাতলী বাস টার্মিনাল এলাকায় মাস্ক বিহীন জনগনের মাঝে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করেন। এছাড়া বিভিন্ন পরিবহন ও কাউন্টারে এবং দোকানে সচেতনতামূলক স্টিকার সাটিয়ে দেন পুলিশ কমিশনার।

  • জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা-২০২০ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।  আজ সোমবার প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।  সচিব জানান, ৯৯৯ এর জন্য পুলিশের আলাদা ইউনিট গঠন করা হবে। ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে থাকবেন। তথ্য দেওয়ার নামে প্রতারণা করলে দণ্ড বিধিমালা অনুযায়ী শাস্তির বিধান থাকবে। এটা দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

    জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা-২০২০ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। আজ সোমবার প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব জানান, ৯৯৯ এর জন্য পুলিশের আলাদা ইউনিট গঠন করা হবে। ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে থাকবেন। তথ্য দেওয়ার নামে প্রতারণা করলে দণ্ড বিধিমালা অনুযায়ী শাস্তির বিধান থাকবে। এটা দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

    জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা-২০২০ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

    আজ সোমবার প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

    সচিব জানান, ৯৯৯ এর জন্য পুলিশের আলাদা ইউনিট গঠন করা হবে। ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে থাকবেন। তথ্য দেওয়ার নামে প্রতারণা করলে দণ্ড বিধিমালা অনুযায়ী শাস্তির বিধান থাকবে। এটা দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

  • মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ তদন্ত বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

    মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ তদন্ত বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

    বরিশাল মেট্টাে পলিটন পুলিশের মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ তদন্ত বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

     

    আজ সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের সদরদপ্তর, সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

     

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম ডিআইজি (ট্রেনিং) সিআইডি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার । প্রধান অতিথি বরিশাল মেট্টোপলিটন পুলিশের সদরদপ্তরে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিএমপির কমিশনার।

     

    প্রধান অতিথি বিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের মাঝে “মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ তদন্ত’র” মাধ্যমে অপরাধীকে দ্রুততম সময়ে বিচারের আওতায় আনার কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।

     

    আলোচনা শেষে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার প্রধান অতিথিকে বিএমপি’র সকল সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

     

     

    এ-সময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্,

     

    উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম, বরিশাল সিআইডির পুলিশ সুপার মোঃ হাতেম আলী, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা মনজুর রহমান পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • বরিশালে ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা, প্রতারক আটক

    বরিশালে ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা, প্রতারক আটক

    পুলিশ হেল্পলাইন ৯৯৯ এ ফোন করে নিরাপরাধ ২ লোককে খুন সহ ডাকাতি মামলার আসামি বলে অভিযোগ দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টায় এক প্রতারককে আটক করেছে পুলিশ।

     

    আটক রেজাউল মোল্লা(৫০) পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা গ্রামের বাসিন্দা।

     

    আজ সোমবার(৩০ নভেম্বর) বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

     

    এ সময় তিনি আরও জানান,বিসিসি ৩ নং ওয়ার্ড মতাসার এলাকার বাসিন্দা ও কাউনিয়া মরোকখোলা পোল জান্নাতুল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ রিয়াজুল হক সরদার বিগত ২০১৯ সালের ৬ আগষ্ট অজ্ঞাত খুনীদের হাতে খুন হন।পরে লাকুটিয়া সড়ক তালতলার মোড়ের পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

     

    যার প্রেক্ষিক্ষতে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।পরবর্তীতে পুলিশের তদন্তে মামলার মূল রহস্য খুন সহ ডাকাতির ঘটনা উদঘটন করা হয়েছে।মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।

     

     

    এদিকে পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা গ্রামের বাসিন্দা রেজাউল মোল্লা বরিশালের বিভিন্ন এলাকায় বালু ভরাটের কাজ করার সুবাদে এ ক্লুলেস হত্যার কথা জানতে পেরে তার সাথে পূর্বশত্রুতার জের ধরে কাশীপুর ইছাকাঠী এলাকার বাসিন্দা হানিফ সিকদার ও গৌরনদীর বাটাজোর এলাকার বাসিন্দা জসিম সন্যামতকে উক্ত মামলার আসামি বানিয়ে পুলিশের কাছে ভুল তথ্যদেয়।

     

     

    পুলিশ হেল্প লাইন ৯৯৯ এ ফোন করে এবং এদেরকে ধরার জন্য পুলিশকে নানা ভাবে চাপপ্রয়োগ করে।মামলার বাদী মৃত রিয়াজুল হকের স্ত্রী নাজমিন বেগমকেও পুলিশ হেল্প লাইন ৯৯৯ এফোন দিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিতে চাপ প্রয়োগ করে।এক পর্যায়ে পুলিশ এই দুই ব্যক্তিকে তার কথামত না ধরার কারনে এক পুলিশ অফিসারকেও মোবাইল ফোনে নানা রকম হুমকি দিতে থাকে।

     

     

    এর প্রেক্ষিতে পুলিশ নতুন করে মামলা তদন্তে নেমে কথিত দুই ব্যাক্তির কোন সংশ্লিস্টতা না পেয়ে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার কারনে প্রতারক রেজাউল মোল্লাকে আটক করে।

     

     

    উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,প্রতাারক রেজাউল মোল্লা মামলার বাদী নাজমিন বেগমকে বিভিন্ন সময়ে মোবাইলে কু প্রস্তাব দিয়েছে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেয় এই প্রতারক।এছাড়াও ব্যক্তি জীবনে রেজাউল মোল্লার দুই স্ত্রী।তার বিরুদ্ধে পটুয়াখালী জজকোর্টে একটি জাল টাকার মামলা রয়েছে।আটক প্রতারক রেজাউল মোল্লাকে আদালতে প্রেরন করা হয়েছে।

     

    এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)শাহ মোঃ ফয়সাল প্রমুখ।

  • আমাদের প্রজন্মকে মাদক মুক্ত রাখতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-ডিসি খাইরুল আলম

    আমাদের প্রজন্মকে মাদক মুক্ত রাখতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-ডিসি খাইরুল আলম

    মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য নিয়ে বর্তমানে আমরা মুজিববর্ষ অতিক্রম করছি।মুজিব বর্ষে জনতার পুলিশ হতে বাংলাদেশ পুলিশ নানামুখী কার্যক্রম গ্রহন করেছে।

     

    ওপেন হাউজ ডে ও বিট পুলিশিংয়ের মাধ্যমে থানার সেবাটা সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে চাই।আগে মানুষকে থানায় গিয়ে পুলিশি সেবা নিতে হতো এখন আর কাউকে থানায় যেতে হবেনা বিট পুলিশিংয়ের মাধ্যমে ঘরে বসেই মানুষ সেবা পাবে।

     

    এয়ারপোর্ট থানায় আপনাদের সুবিধার্থে ২২ টি বিট কার্যালয় স্থাপন করা হয়েছে।পুলিশ ও জনতা মিলে একসাথে কাজ করলে অপরাধ মুক্ত সমাজ গড়া সম্ভব হবে।সমাজে অপরাধ প্রবনতা কমে যাবে।

     

    একটি সমৃদ্ধশালীদেশ গড়তে বিটপুলিশিং এর মাধ্যমে টেকসই নিরাপত্তা ব্যাবস্থা গড়ে তুলতে চাই।উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুলিশ ও জনতামিলে একসাথে কাজ করে হোয়াইট কালার ক্রিমিনাল ও অপরাধ মুক্ত সমাজ গড়তে হবে।

     

     

    আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় লাকুটিয়া,সারসী,বিহঙ্গল ১৩ নং বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

     

    এ সময় তিনি আরও বলেন,আজ থেকে একশত বছর পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে জন্মগ্রহন করেছিলেন।যার জন্ম না হলে আমরা এ স্বাধীন দেশ পেতাম না।

     

    আমরা স্বাধীন ভাবে ব্যাবসা বানিজ্য চাকুরী কিছুই করতে পারতাম না।বর্তমানে আমরা সবাই বঙ্গবন্ধুর উপহার দেয়া স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আমাদের দেশ আজ এগিয়ে যাচ্ছে।

     

    তার দুরদর্শী নের্তৃত্বের কারনে বাংলাদেশ একটি সমৃদ্ধশালীদেশ হিসেবে পরিনত হচ্ছে।আমাদের সমাজকে সমৃদ্ধ করতে হলে মাদক মুক্ত অপরাধ মুক্ত সমাজ ব্যাবস্থা গড়তে হবে।মাদকের মাধ্যমে সমাজে নানা প্রকার অপরাধ ছড়ায়।তাই আমাদের প্রজন্মকে মাদক মুক্ত রাখতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে।

     

    বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম বলেন,বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগনের মাঝে দুরত্ব কমে এসেছে।সমাজে কিছু কিছু অপরাধ আছে যা নিজেরাই সমাধান করা সম্ভব।এরকম সমস্যা থানায় না গিয়ে বিট অফিসের মাধ্যমে সমাধান করতে পারবেন।

     

    যেখানেই সন্ত্রাসী থাকবে সেখানে তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি।আপনাদের এলাকায় মাদক ব্যাবসায়ীদের সম্পর্কে পুলিশকে তথ্যদিয়ে সহায়তা করুন।আমরা সমাজ থেকে মাদক, জঙ্গীবাদ,চাঁদাবাজি দুর করতে চাই।আমরা কঠোর হস্তে এদেরকে নির্মুল করে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়তে চাই।

    এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান বলেন,আগে পুলিশের সেবা নিতে আপনাদের থানায় যেতে হতো,এখন আর আপনাদের থানায় যেতে হবেনা।১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা সোনার বাংলা গড়ার জন্য দেশকে স্বাধীন করেছিলেন।

     

    আর সে সোনার বাংলা গড়তে হলে সোনার পুলিশ হতে হবে।আমরা সে লক্ষ্যে কাজ করেযাচ্ছি।তাই সমাজের বিভিন্ন অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

     

    সভাপতির বক্তব্যে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম বলেন,ইভটিজিং,মাদক মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে চাই।তাই আপনারা সকল প্রকার তথ্যদিয়ে বিট অফিসারকে সহায়তা করুন।যে কোন বিপদ আপদে পুলিশ আপনাদের পাশে থেকে সব সময় সার্বিক সহযোগিতা করবে।

     

    বিট অফিসার এস আই রায়হানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন,বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান মধু,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল,কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক প্রমুখ।