Category: প্রশাসন

  • ‘টিকা আসার আগে সতর্কতা অবলম্বন করে টিকে থাকতে হবে’

    ‘টিকা আসার আগে সতর্কতা অবলম্বন করে টিকে থাকতে হবে’

    কোভিড -১৯ প্রতিরোধে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা আয়োজিত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল লঞ্চ ঘাট বিআইডব্লিউটিএর পার্কিং প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম।

    তিনি বলেছেন, আমরা অসুস্থ হয়ে গেলে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবো।দেশ পিছিয়ে যাবে। অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাসের হাত-পা নেই। আমার -আপনার হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করবে। টিকা আসার আগে আমাদের সতর্কতা অবলম্বন করে টিকে থাকতে হবে।

    সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করে যারা নিজেকে সংক্রমণ থেকে বাঁচিয়ে সুস্থ রাখতে পেরেছেন তাঁরাই প্রথম কাতারের যোদ্ধা।

    দেশের উন্নতির কথা ভেবে সমৃদ্ধির কথা ভেবে আমাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি নিশ্চিত করতে হবে। নিজে সুস্থ থাকার পাশাপাশি আশপাশের মানুষকেও মাস্ক পরিধান করতে বাধ্য করতে হবে। মুখ নাক দিয়ে করোনাভাইরাস প্রবেশ করতে না পারে সেবিষয়ে খেয়াল রেখে কাজ করতে হবে।

    সভায় সভাপতিত্ব করেন উপ-কমিশনার মোঃ মোকতার হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল।

    উপস্থিত ছিলেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম, ওসি তদন্ত মোঃ আসাদুজ্জামান প্রমূখ।

  • ১২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৫

    ১২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৫

    গতকাল রাতে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার মিস্ত্রী, এসআই মহিউদ্দিন আহমেদ পিপিএম ও খাইরুল আলম এয়ারপোর্ট থানাধীন গরিয়ারপার এলাকা হইতে মাদক ব্যবসায়ী চম্পা বেগম, কাউনিয়া থানাধীন ইসলামিয়া কলেজের সামনে হইতে মাদক ব্যবসায়ী রুম্মান,রফিক, শফিক,মুরাদ ও কামরুল ওরফে জামালকে ১২০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা । এসআই মহিউদ্দিন আহমেদ পিপিএম বাদী হয়ে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট ও কাউনিয়া থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

  • কলাপাড়ায় জালসহ ১০ মণ জাটকা জব্দ

    কলাপাড়ায় জালসহ ১০ মণ জাটকা জব্দ

    পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১০ মণ জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা অভিযান চিলিয়ে এসব জাল ও জাটকা ইলিশ জব্দ করে।

    পরে পৌর শহরের হেলিপ্যাড মাঠে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জাটকা ইলিশগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুননবী, কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন ও এ.এসআই কামরুল ইসলাম।

    কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন জানান, নিয়মিত টহলকালে এসব মাছ ও জাল জব্দ করা হয়েছে। তবে জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

  • বরিশালে মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে আর্থদন্ড

    বরিশালে মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে আর্থদন্ড

    বরিশালে করোনার দ্বিতীয় দফা সংক্রামন ঠেকাতে জনগনকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ৩টি ভ্রাম্যমান আদালত মাস্ক ব্যবহার না করায় ৬২জনকে ১১ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে।

     

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা, শরীফ মো. হেলাল উদ্দিন এবং আতাউর রাব্বী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

     

    মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত নগরীর বিএম কলেজ রোড, নথুল্লাবাদ এবং কাশীপুর এলাকায় মাস্কবিহীন ২৩জনকে ৫ হাজার ৪শ’ টাকা, শরীফ মো. হেলাল উদ্দিনের ভ্রাম্যমান আদালত সদর রোড ও রূপাতলী এলাকায় ৩৪জনকে ৩ হাজার ৭শ’ এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত পুলিশ লাইনস ও রূপাতলী এলাকায় ৫জনকে ২ হাজার ১শ’ টাকা জরিমানা করেন।

     

     

    আর্থিক দন্ডপ্রাপ্ত জনগন তাদের মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দেন। তবে করোনা থেকে বাঁচতে সবার মাস্ক ব্যবহার করার উচিৎ বলে তারা স্বীকার করেন।

     

     

    এ সময় ভ্রাম্যমান আদালত মাস্কবিহীন জনগনের মধ্যে মাস্ক বিতরন এবং সচেতনতামূলক লিফলেট ও প্লাকার্ড বিতরন করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রিটগন।

  • স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক পুলিশ প্রশাসন গড়ে তুলতে চাই- ডিসি খাইরুল আলম

    স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক পুলিশ প্রশাসন গড়ে তুলতে চাই- ডিসি খাইরুল আলম

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে আমরা জনতার পুলিশ হতে চাই।আমরা মানবিক পুলিশ হতে চাই।এই মুজিব বর্ষে আমরা নিজেদেরকে পরিবর্তন করে বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষকে সেবা দিতে চাই।আগে যেখানে মানুষকে পুলিশের সেবার জন্য থানায় যেতে হতো এখন আর কষ্টকরে কাউকে থানায় যেতে হবেনা। প্রত্যেক এলাকার বিট অফিসার সাধারন মানুষের বাড়ি বাড়ি গিয়ে নির্ভেজাল সেবা পৌছে দেবে।সাধারন মানুষের সেবা নিশ্চিত করতে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক পুলিশ প্রশাসন গড়ে তুলতে চাই।

    আজ রবিবার (২২নভেম্বর) বিকালে কাউনিয়া থানা এলাকার পুরানপাড়া – মতাসার বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এর আগে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধন করেন উপ- পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম।

    এ সময় তিনি আরও বলেন,থানায়, জিডি,অভিযোগ বা মামলা করতে কোন প্রকার ফি লাগেনা।কেউ কোন প্রকার ফি চাইলে আমাদেরকে তার সম্পর্কে তথ্যদিয়ে সহযোগিতা করুন।পুলিশের কোন সদস্য যদি অপরাধের সাথে জড়ায় তার শাস্তি নিশ্চিত করতে আমরা কাজ করছি।পুলিশ যাতে অকারনে কাউকে নির্যাতন করতে না পারে সে লক্ষ্য দুর্নীতি ও মাদক মুক্ত পুলিশ প্রশাসন গড়ে তুলতে চাই।এ সকল পদক্ষেপ গ্রহন করার মাধ্যমে আমরা একটা পুলিশি হয়রানি ও অপরাধমুক্ত সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

    বিশেষ অতিথির বক্তব্যে কাউনিয়া থানার সহকারী কমিশনার মোঃ মাসুদ রানা বলেন,থানার একটি অংশ হচ্ছে বিট পুলিশিং। এর মাধ্যমে আমরা পুলিশের সেবা আপনাদের দোড়গোড়ায় পৌছে দিতে চাই। প্রত্যেক এলাকার মানুষ যদি বিট অফিসারকে তথ্য দিয়ে সহায়তা করে তাহলেই সমাজ থেকে সন্ত্রাস সহ সকল প্রকার অপরাধ দুর করে অপরাধ মুক্ত সমাজ গড়া সম্ভব হবে। তাই এলাকায়,চুরি,ডাকাতি,সন্ত্রাস,ইভটিজিং ও নারী নির্যাতন সম্পর্কে তথ্য দিয়ে পুলিশের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করুন।আমরা সমাজের ভাল মানুষের বন্ধু হতে চাই।সমাজকে গতিশীল করতে হলে নারী পুরুষ সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।তাহলেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

    অনুষ্ঠানে সভাপতি কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আজিমুল করিম বলেন, একটি থানা বিস্তৃত এ লাকা নিয়ে গঠিত হয়।দুর দুরান্তে যখন কোন ঘটনা ঘটে তখন মানুষ ঠিক ভাবে থানায় পৌছাতে পারেননা অথবা নানা রকম ঝামেলার কারনে মানুষ থানায় যেতে চায়না এ কারনেই প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতেই বিট পুলিশিং ব্যাবস্থা করা হয়েছে। প্রত্যক এলাকার বিট অফিসার হবে সাধারন মানুষের অত্যন্ত কাছের ও আপন মানুষ।এলাকার সবরকম ঘটনা সম্পর্কে বিট অফিসারকে জানাতে হবে।তাহলেই আপনারা বিট পুলিশিং কার্যক্রমের সুফল পাবেন।

    কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিসিসি ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান ফারুক,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবর মৃধা প্রমুখ।

  • বরিশালে ড্রামে পাওয়া মৃত নারীর পরিচয় মিলেছে

    বরিশালে ড্রামে পাওয়া মৃত নারীর পরিচয় মিলেছে

    বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটায় বাসের ছাদে ব্যারেলের (ড্রাম) মধ্যে পাওয়া অজ্ঞাত পরিচয় মৃত নারীর পরিচয় শনাক্ত হয়েছে।

     

     

    এদিকে পুলিশের ধারণা, ওই নারী আর্থিক লেনদেনের কারণে খুন হতে পারেন। শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাতে ওই নারী মরদেহ উদ্ধারের পর শনিবার (২১ নভেম্বর) দিনভর চেষ্টার পর মৃত নারীর পরিচয় ও হত্যাকারীদের শনাক্ত করে গৌরনদী থানা পুলিশ।

     

     

    মৃত নারীর নাম সাবিনা ইয়াসমিন (৩৪), তিনি গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিয়াসুর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী শহিদুল ইসলাম শফিকুল স্ত্রী এবং পাশ্ববর্তী মুলাদী উপজেলার নাজিরপুর এলাকার সাহেব আলীর মেয়ে।

     

    নিহত সাবিনা দিয়াসুর এলাকার বাসা ভাড়া দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসা ভাড়া নিয়ে বাসবাস করতেন।

     

     

    এদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় একটি মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

     

     

    নিহতের দেবর ও প্রবাসী শহিদুল ইসলামের ছোট ভাই মনির হাওলাদার জানান, তার ভাই-ভাবীর মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য গৌরনদীর মাহিলাড়া এলাকার খালেক হাওলাদার বেশ কিছুদিন আগে ৪ লাখ টাকা দেয়।

     

    বিলম্ব হওয়ায় খালেক বিদেশে যেতে অসম্মতি জানালে সাবিনা সম্প্রতি তাকে (খালেক) দেড় লাখ টাকা ফেরত দেয়।

     

     

    তিনি জানান, গত শুক্রবার সকালে দুই সন্তান নিয়ে গৌরনদীর দিয়াসুরের বাড়ি আসেন তার ভাবী। সকাল ১০টার দিকে খালেক হাওলাদার ডাকছে বলে বরিশাল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সাবিনা।

     

    সারাদিনেও তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন। ওই রাতে ভূরঘাটা বাসস্ট্যান্ডে একটি বাসের ছাদে ব্যারেলের মধ্য থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে সাবিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার আঙুলের ছাপ মিলিয়ে সাবিনার পরিচয় শনাক্ত করে পুলিশ।

     

     

    পুলিশ সূত্রে জানা গেছে, সাবিনার মোবাইল ফোনের সূত্রে ধরে জানা গেছে, শুক্রবার তিনি বরিশাল শহরে গিয়েছিলেন। টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে সাবিনার মাথার পেছনের দিকে আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

     

     

    গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ গুম করতে ব্যারেলের মধ্যে তা ঢুকিয়ে গত শুক্রবার সন্ধ্যায় মুখ-মণ্ডলের শ্বশ্রু মণ্ডিত এক ব্যক্তি গড়িয়ারপাড় থেকে ভূরঘাটাগামী বাসের ছাদে ব্যারেলটি তুলে দেয়।

     

    বাসটি ভূরঘাটা পৌঁছার পর মালিক দাবিদার কেউ ব্যারেল না নেওয়ায় বাসের শ্রমিকদের সন্দেহ হয়। বাসের শ্রমিকরা ব্যারেলের মুখ খুলে এক নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

     

     

    তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় ওই নারীর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

     

     

    এদিকে থানা পুলিশের সূত্রে জানা গেছে, ওসি আফজাল হোসেনের নেতৃত্বে মামলার তদন্তে অগ্রগতি অনেকটাই ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে মূল রহস্য উদঘাটনের পাশাপাশি ওই নারীর হত্যাকারীদের আইনের আওতায় আনতে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

  • বরিশালে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে-বিএমপি কমিশনার

    বরিশালে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে-বিএমপি কমিশনার

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন হতে হবে।

     

    নিয়ম মেনে মাস্ক পরে সবাইকে মাস্ক ব্যবহারের প্রতি উদ্ধুদ্ধ করতে হবে।শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যবহার করতে হবে।

     

    মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।

     

     

     

    আজ বুধবার(১৮ নভেম্বর)সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজের সামনে বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালীর উদ্ধোধন কালে তিনি এ সব কথা বলেন।

     

     

     

    এ সময় তিনি আরও বলেন, চলতি শীতের সময় দেশে মহামারী করোনা ভাইরাসের দ্বীতিয় ঢেউ আসতে পারে। এ সময় আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখার আহবান জানান।

     

     

    এর আগে র‍্যালী শুরুর পূর্বে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান সাধারন পথচারী, রিকশা চালক, শ্রমিক ও অটোরিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরন করেন এবং বিভিন্ন যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক স্টিকার্ড লাগিয়ে দেন।পরে র‍্যালীটি সদর রোড হয়ে জেল খানার মোড় অতিক্রম করে পুনরায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ হয়।

     

    এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন)মোঃ মোকতার হোসেন,

     

     

    উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার(নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ জাকারিয়া রহমান জিকু,

     

     

     

    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ ফজলুল করিম, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন ও বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

  • বেষ্ট পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হলেন মহিউদ্দিন মাহি

    বেষ্ট পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হলেন মহিউদ্দিন মাহি

    বরিশালের মাদকদের গডফাদার থেকে বিক্রয় ও ক্রেতারা যার নাম শুনলেই আতঙ্কে থাকেন তিনি আর কেউ নয় বরিশালের ডিবি পুলিশের এসআই মাহি উদ্দিন মাহি। যিনি তার কাজের মাধ্যমে বরিশালের মানুষকে মাদকমুক্ত নগরী দেয়ার চেষ্টা করে যাচ্ছে। ইতি মধ্যেই বরিশাল নগরীসহ বিভিন্ন মাদক স্পট চিহৃত করেন এবং সফলতার সাথে অভিযান সম্পুর্ন করেন। যার প্রশংসা শেষ হওয়ার নয়। তার মধ্যেই তার দক্ষায আরও একটি সু-খবর দিলেন এই বেস্ট অফিসার মাহি উদ্দিন মাহি।

    আজ সোমবার মাদকদ্রব্য উদ্ধারে বেষ্ট পুলিশ অফিসার নির্বাচিত হন তিনি। এবং বরিশালের মাননীয় সুযোগ্য পুলিশ কমিশনার, বিএমপি বরিশাল মহোদয়ের হাত থেকে একটি ক্রেস্ট গ্রহন করেন। তাছাড়াও বেস্ট অফিসারের সনদ প্রদান এবং নগদ অর্থ পুরস্কারও গ্রহন করেন।

     

    এব্যপারে মাহিউদ্দিন মাহির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এই কৃতিত্ব সকল ফেসবুক বন্ধুসহ সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সততার সাথে মাদকের বিরুদ্ধে ও দেশের কাজে সবসময় সফল হতে পারি। পরে পিপিএম কৃতজ্ঞচিত্তে মাননীয় সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান তিনি।

     

    উল্লেখ্য, ইতিপূর্বে ডিবির চৌকস এসআই মহিউদ্দিন আহমেদ পিপিএম একাধিকার পুরস্কৃত হয়েছেন

  • জনবান্ধব পুলিশ হতে কাজ করছে বিএমপি -কমিশনার শাহাবুদ্দিন খান

    জনবান্ধব পুলিশ হতে কাজ করছে বিএমপি -কমিশনার শাহাবুদ্দিন খান

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,আইন শৃংখলা পরিস্থিতি সমুন্ন রাখতে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে।মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র গড়তে আমরা নিয়োজিত আছি।মানুষের প্রকৃত সুখ ও শান্তি আনয়নের জন্য অন্যতম অধিকার হচ্ছে নিরাপত্তার অধিকার।সে অধিকার পূরন করার জন্য আজকে পুলিশের ডাকে আপনারা এসেছেন।মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পুলিশকে বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশে রুপান্তরিত করতে কাজ করছেন।বঙ্গবন্ধু সব সময় বলতেন পুলিশ ও রাষ্ট্রীয় কর্মচারীরা হবে জনগনের সেবক।

    আজ রবিবার(১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের সভাপতিত্বে এয়ারপোর্ট থানা এলাকার আরজি কালিকাপুর ময়দানের হাট ১৫ নং বিট কার্যালয় উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

     

    এ সময় তিনি আরও বলেছেন,লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের পুলিশ জনতার পুলিশ হতে কাজ করছে।মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।পুলিশকে জনতার পুলিশ হিসেবে রুপান্তরিত করতে পুলিশের জনবল,সরঞ্জাম,রসদ,ট্রেনিং ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।আর সে জন্যই সেই উপনিবেশিক মনমানষিকতা থেকে পুলিশ আজ বদলে গেছে।সত্যিকারার্থে জনগনের জনবান্ধব পুলিশ হতে কাজ করছে ।

     

    বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান আরও বলেছেন,শিক্ষার সুষ্ঠ নিরাপদ পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা করছে পুলিশ।আপনাদের প্রত্যাশার সমান করে আমরা নিজেরা বদলে গেছি।দেশের নাগরিক হিসেবে আমাদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য রয়েছে।সে দায়িত্বের কারনে পুলিশ ও জনগন সমন্বয় করে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিলে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল নিরাপদ সমাজ গড়ে তুলতে পারবো।তাই আপনারা আমাদের ভুল ত্র“টি ধরিয়ে দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।তাহলেই আমরা হয়রানি মুক্ত,দুর্নিতিমুক্ত প্রভাবমুক্ত,নির্ভেজাল পুলিশি সেবা আপনাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবো।

     

    বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,আমরা চাই আমাদের এ দেশ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।সবাই যাতে নিরাপত্তার মধ্যে থাকে, কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সে জন্যই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।এ বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারন জনগনের সাথে সু সম্পর্ক ও দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

     

    বিশেষ অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, আমাদের মুল উদ্দেশ্য হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখা।আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে আমরা অর্থনৈতিক ভাবে ও প্রযুক্তিগত ভাবে সামনে এগিয়ে যাচ্ছি।

     

    সভাপতির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম বলেছেন,আগে আমরা থানার মাধ্যমে মানুষকে পুলিশি সেবা দিতাম।কিন্তু নানা কারনে মানুষ থানায় আসতে পারেনা তাই থানার সেবাকে বিট পুলিশিংয়ের মাধ্যমে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে চাই।এখন আর সেই প্রত্যন্ত অঞ্চল থেকে কাউকে কষ্ট করে আর থানায় আসতে হবেনা।পুলিশ জনগনের দ্বারে দ্বারে ঘুরে সেবা পৌছে দেবে।জনগনকে নির্ভেজাল সেবা দেয়ার জন্য এয়ারপোর্ট থানায় ২২ টি বিট কার্যালয় স্থাপন করা হয়েছে।ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করার মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পুলিশ হতে চাই।

     

    এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শাহ মোঃ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম,বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রিফাত জাহান তাপসী,চাঁদপাশা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া,চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ,বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান মিলন,চাঁদপাশা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জুয়েল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে– পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

    বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে– পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, ‘পুলিশ ও সাধারণ জনগনের মধ্যে সূ-সম্পর্ক স্থাপনে বিট পুলিশিং এর বিকল্প নেই। প্রতিটি বিট এলাকায় পুলিশের নিয়মিত উপস্থিতি ও জনগনের সাথে যোগাযোগ উন্নয়নই পারে অপরাধ মুক্ত এলাকা তৈরি করতে’।

     

    রোববার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর ময়দানের হাট এয়ারপোর্ট থানা পুলিশের আয়োজনে ১৫নং বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

    তিনি আরো বলেন, সেবা জনগনের দৌড় গোড়ায় পৌ‍ঁছে দিতে বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। বিট পুলিশিং এর মাধ্যমে এলাকায় বসে জনসাধারণ সবধরনের পুলিশি সেবা গ্রহন ও সমস্যার সমাধান অতি সহজেই পেতে পারবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে ও ওসি তদন্ত মোঃ ফয়সালের সঞ্চালয়নায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়াটার্স) প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার আবু রায়হান সালেহ, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার উজ-জামান মিলন মৃধা, এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম, মুক্তিাযোদ্ধা দেলোয়ার রাঢ়ী, সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়াসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।