Category: প্রশাসন

  • বরিশালে ছাদ বাগানীদের মাঝে ডিসি খাইরুল আলমের উদ্যোগে আঁখ ও ড্রাগন চারা বিতরন

    বরিশালে ছাদ বাগানীদের মাঝে ডিসি খাইরুল আলমের উদ্যোগে আঁখ ও ড্রাগন চারা বিতরন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নিজস্ব ছাদ বাগান থেকে বরিশালের ছাদ বাগানীদের মাঝে যশোর অঞ্চলে উৎপাদিত উন্নত জাতের আখ এবং ভিয়েতনামী জাতের উন্নত মানের ড্রাগন চারা বিতরন করা হয়েছে।

     

    ‘সবুজ কৃষি বরিশাল’ নামে একটি সংগঠনের ব্যানারে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর পলিটেকনিক রোডে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলমের ছাদ বাগানে আনুষ্ঠানিকভাবে এই চারা বিতরন করা হয়।

     

    উপ-পুলিশ কমিশনার উত্তর মো. খাইরুল আলম ও তার পতœী দিলরুবা আলম এই চারা বিতরনে পৃষ্ঠপোষকতা করেন।

     

    এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন,সাধারন মানুষকে ছাদ বাগানের প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে আজকের এ ক্ষুদ্র আয়োজন।আমি বিশ্বাস করি এ চারাগাছ বিতরনের মাধ্যমে সমাজের মানুষের মাঝে প্রেরনা জাগবে।তারা তাদের কোন জমি অনাবাদী রাখবেনা।

     

    আমরা সবাই যদি এভাবে গাছ লাগাই তাহলে আমাদের দেশে কখনো খাদ্য ঘাটতি দেখা দেবেনা।আমরা নিজেরা খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়ে অপরদেশকেও সহযোগিতা করতে পারবো।নিজেরাও স্বাবলম্বী হতে পারবো।এভাবে সবাই এগিয়ে আসলে একদিন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

     

    অনুষ্ঠানে নগরীর ৪০জন ছাদ বাগানী সহ এ পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১১২ জন ছাদ বাগানীর মাঝে যশোর অঞ্চলে উৎপাদিত চিনি তৈরীর উন্নত মানের আঁখ, ভিয়েতনামী স্ব-পরাগায়ন জাতের ড্রাগন চারা এবং উন্নত মানের টমোটোর বীজ বিতরন করা হয়।

     

    এ সময় ‘সবুজ কৃষি বরিশালের’ প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান, ছাদ বাগানী শের-ই বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাইনুল ইসলাম হাসিব, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিবুল ইসলাম ও জাগুয়া কলেজের শিক্ষক নাসরিন সিরাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

     

    ছাদ বাগানে আনুষ্ঠানিকভাবে চারা বিতরনের আয়োজন করায় অন্যান্যরা ছাদ বাগানে উৎসাহিত হবে বলে জানান সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান।

  • একাধিক মাদক মামলার আসামি সহ গ্রেফতার ৪

    একাধিক মাদক মামলার আসামি সহ গ্রেফতার ৪

    তানজিম হোসাইন রাকিবঃ

    গতকাল রাতে নগরীর বিভিন্ন জায়গায় গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি সহ মোট ৪ জন গ্রেফতার করে।‍

    গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় এবং মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলেন, কাউনিয়া টেক্সটাইল মিল এলাকার একাধিক মাদক মামলার আসামি মেহেদী হাসান,  কাঠপট্টি এলাকার মাদক ব্যাবসায়ী রাব্বি খান, পলাশপুর এলাকার মিলন হাওলাদার, দপ্তর থানার মনির হোসেন।

    তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • প্রত্যন্ত অঞ্চলে নির্বিঘ্নে গণমানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে চাই : পুলিশ কমিশনার

    প্রত্যন্ত অঞ্চলে নির্বিঘ্নে গণমানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে চাই : পুলিশ কমিশনার

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, পুলিশি সেবাকে ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দেশের প্রতিটি আনাচে-কানাচে, প্রত্যন্ত অঞ্চলে নির্বিঘ্নে গণমানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে চাই। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক পুলিশি সেবা প্রতিটি ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর । তাই কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, স্কুল পরিদর্শন, মসজিদে সচেতনতা মূলক বক্তব্য প্রদানসহ আমরা গ্রহণ করেছি নানামুখী পদক্ষেপ। আমাদের এই পথ চলায় দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা আপনাদেরকে পাশে চাই।’

    বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় এয়ারপোর্ট থানার নির্মাণাধীন স্থায়ী ভবন চত্বরে এয়ারপোর্ট থানার আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    এসময় তিনি ওপেন হাউজ ডে তে উপস্থিত সকল ভুক্তভোগীর সমস্যা অত্যন্ত গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে ওপেন হাউজ ডে তে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ যে কোন ধরনের সমস্যা, সুযোগ-সুবিধার কথা আমাদের কাছে তুলে ধরবেন। আমাদের ভালো কাজের মূল্যায়ন করবেন, খারাপ কাজের সমালোচনা করবেন। তবেই ওপেন হাউজ ডে সফল ও সার্থক হবে। আমরা আমাদের অবস্থান অনুযায়ী আইন এর ভিতর থেকে সাধ্যমত আপনাদের সেবা দিয়ে যাব।

    ওপেন হাউজ ডে তে আমরা গুরুত্বসহকারে যেভাবে ভুক্তভোগীদের সাথে কথা বলি, তা থানার অফিসার-ফোর্সের জন্য শিক্ষণীয়। এসময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি মহোদয় এর নির্দেশনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওসি হবেন তার এলাকার সবচাইতে গ্রহণযোগ্য সামাজিক নেতা, ওসি হবেন তার এলাকার হ্যামিলনের বাঁশিওয়ালা। যার উপর গণমানুষের মুগ্ধতা ও আস্থা থাকবে। তেমনি ভাবে প্রতিটি বিট এর জন্য বিট অফিসার হবেন একজন হ্যামিলনের বাঁশিওয়ালা ও সামাজিক নেতা।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, ‘যে সকল ভুক্তভোগী কোথাও গিয়ে গুরুত্ব পায় না, কারো কাছে সমস্যার কথা বলতে পারে না, সঠিক বিচার পায়না তাদের জন্য ওপেন হাউজ ডে। আপনাদের মাধ্যমে আমি এধরনের ভুক্তভোগীদের কে ওপেন হাউজ ডে আসার আহ্বান জানাই।’ এসময় তিনি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে প্রতিটি থানার ওপেন হাউজ ডে তে সশরীরে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের সমস্যা গুরুত্বসহকারে শুনে সমাধানের ব্যবস্থা করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

    সভায় উপস্থিত উপ-পুলিশ কমিশনার (উত্তর) খায়রুল আলম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘পুলিশের প্রতি আপনাদের অগাধ আস্থার প্রতিদানে যেগুলো আমাদের কাজ নয়, যেগুলো পুলিশের দায়িত্ব নয়; আপনাদের কল্যাণে, আপনাদেরকে ভালোবেসে আমরা সেগুলোও করে যাই। ‘ পাশাপাশি তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

    উল্লেখ্য যে, সভায় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক তদন্ত শাহ মোহাম্মদ ফয়সাল, এয়ারপোর্ট থানার অফিসার ও ফোর্সবৃন্দ কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ সকল শ্রেণী পেশার লোকজন।’

  • বরিশাল জেলার নবাগত পুলিশ সুপার মারুফ হোসেন

    বরিশাল জেলার নবাগত পুলিশ সুপার মারুফ হোসেন

    বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে আসছেন মারুফ হোসেন। তিনি বর্তমানে বরগুনা জেলা পুলিশে কর্মরত আছেন। তাকে বরিশালে বদলি করা হয়েছে।এই সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা হয়েছে।

     

     

    এতে বরিশালের বর্তমান পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে ঢাকার সিআইডি বদলি করা হয়। এই পুলিশ কর্মকর্তা বরিশালে কর্মস্থলে দক্ষতার স্বাক্ষর রেখে বেশ প্রসংশিত হয়েছেন।জানা গেছে, ওই প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ১২ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে।

     

     

    এছাড়া জেলার বাইরে ১২ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল আনা হয়েছে।বরিশালে নতুন এসপি হিসেবে আসতে যাওয়া মারুফ হোসেনও কর্মস্থল বরগুনায় পেশাদারিত্বের সাথে কাজ করে বেশ আলোচিত হয়েছেন। বিশেষ করে দেশময় আলোড়িত রিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় এনে তিনি নিজেকে নিয়ে যান অন্যান্য উচ্চতায়।

     

     

    এছাড়াও তিনি মাদক-সন্ত্রাস অধ্যুষিত বরগুনায় এনেছেন স্বস্তির আবহ। এমন একজন পুলিশ কর্মকর্তা বরিশালে আসায় সুশীল সমাজ তাকে স্বাগত জানিয়েছেন।’

  • বরিশালে ২৭ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানের জরিমানা

    বরিশালে ২৭ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানের জরিমানা

    নো মাস্ক, নো সার্ভিস’ নিয়ম কার্যকর করতে বরিশালে ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও রোমানা আফরোজের নেতৃত্বে বুধবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ২৭ জন মাস্কবিহীন ব্যক্তি এবং ৬ প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত নগরীর সদর রোড, জেলখানা মোড়, হাসপাতাল রোড ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১৭জন ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন।

    অপরদিকে রোমানা আফরোজের ভ্রাম্যমান আদালত নগরীর বেলতলা, ভাটিখানা, স্বরোড ও পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১০জন ব্যক্তিকে ৯ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন।
    অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত আর্থিক দন্ডপ্রাপ্ত মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরন এবং করোনা সংক্রামন থেকে বাঁচতে সকলকে সচেতন করেন।

    জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং রোমানা আফরোজ।

  • বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন

    বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন

    বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন ও বরিশাল পুলিশ লাইন প্রধান ফটক প্রতয় এবং জেলার ঝালকাঠী পুলিশ অফিসার্স মেস ভবনের উদ্ধোধন করেন ইন্সেপ্রেক্টর জেনারেল (আইজিপি) ড, বেনজীর আহমেদ ।

     

    সোমবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় নগরীর পলিটেকনিক কলেজ রোডস্থ নবনির্মিত এ ভবনের ফলক উম্মোচন দোয়া-মোজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।

     

    পরে বেলুন ও ফেস্টুন অবমুক্ত করার পর নব নির্মিত নতুন ভবনের ফুলের ফিতা কেটে প্রবেশ করে অবকাঠামো পরিদর্শণ করেন।

     

    এ সময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল পুলিশ রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, র‌্যাব -৮ অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল জেলা পুলিশ মো. সাইফুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     

    এর পরপরই বরিশাল জেলা পুলিশ লাইনের নতুন নির্মিত প্রধান ফটক প্রতয় এর ফলক উম্মোচন করে দোয়া-মোনাজাত সহ বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্ধোধন করা হয়।

    ????????????????????????????????????

    পরে তিনি পুলিশের বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুলিশ বাহিনীকে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।

     

    এদিকে ইন্সেপ্রেক্টর জেনারেল (আইজিপি) বরিশালে পুলিশের আগমন উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্থানীয় গণমাধ্যম কর্মীদের একটি নিদিষ্ট স্থানের মাঝে আটকে রাখেন।

     

    এছাড়া তিনি কোন গণমাধ্যম কর্মীদের কাছে কোন বক্তব্য রাখেন নাই। অপরদিকে পুলিশের বিশেষ কল্যান সভায় গণমাধ্যম কর্মীদের প্রবেশের কোন অনুমতি দেয়া হয়নি।

  • বরিশালে সব ভাস্কর্য ও মুর‌্যালে পুলিশের পাহাড়া

    বরিশালে সব ভাস্কর্য ও মুর‌্যালে পুলিশের পাহাড়া

    বরিশালে জাতির পিতার সব ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নগরীর বিভিন্ন প্রান্তে থাকা এসব ভাস্কর্য ও ম্যুরালে পুলিশি প্রহরা বসানো হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

     

    শনিবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এমন ঘটার পর বরিশালের ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়।

     

    জানা গেছে, কুষ্টিয়ার ঘটনার পর বরিশালে নড়েচরে বসে প্রশাসন। এরপর বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালে হামলা ঠেকাতে মাঠে নামে পুলিশ। শনিবার রাত থেকে ভাস্কর্য ও ম্যুরালে পুলিশের নিরাপত্তা প্রহরা বসে।

     

    নগরীর বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে মুর‌্যাল চত্বরে পুলিশের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র এই ম্যুরালটির নিরাপত্তায় নয় নগরীর ১৪টি পয়েন্টে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সামনেও পাহাড়া দেয় পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনের গিয়ে পুলিশের এমন সতর্ক অবস্থান নজরে পড়ে।

     

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক জানান, ভাস্কর্য ইস্যুতে যেন নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে ও যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতে পুলিশ তৎপর রয়েছে।

  • বরিশালে একযোগে ৯৬৭ মসজিদে জনসচেতনতামূলক আহবান

    বরিশালে একযোগে ৯৬৭ মসজিদে জনসচেতনতামূলক আহবান

    বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বরিশাল মহানগরীর ৯৬৭ টি মসজিদে একযোগে জুমআ’র নামাজের পূর্বে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার জুমআ’র নামাজের পূর্বে নগরীর মুসলিম গোরস্থান রোড জামে মসজিদে সচেতনতামূলক বক্তব্য রাখেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সূচনা লগ্ন থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্ব ছাপিয়ে মানবিক পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছে।

     

    তারই অংশ হিসেবে করোনা মহামারী মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে সহ নানাবিধ বিষয় নিয়ে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল স্তরের সদস্যরা বরিশাল মহানগর এর আওতাধীন ৯৬৭ টি মসজিদে উপস্থিত হয়ে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ অপরাধ নিয়ন্ত্রণ তথা নগরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জনগণের করণীয় ও বর্জনীয় সম্পর্কে অবহিত করছেন।

     

    তিনি আরো বলেন, যেহেতু করোনা মহামারী মোকাবেলায় আইইডিসিআর এবং ডব্লিউএইচও কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধিমালা যেমন, নাক-মুখ ঢেকে সঠিক নিয়মে মাস্ক পরিধান করা, কোনো কিছু স্পর্শ করার পূর্বে এবং পরে ২০ সেকেন্ড ধরে ভালোভাবে সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করা, সামাজিক দূরত্ব মেনে চলার কোন বিকল্প নেই সেহেতু যেকোনো মূল্যে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করতে হবে। এক্ষেত্রে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান বিএমপি কমিশনার।

     

    উল্লেখ্য যে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিপূর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরীতে সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালী, নগরীর গুরুত্বপূর্ণ স্পটে সচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

  • মাস্ক না পরায় বরিশালে ৩২ জনের জরিমানা

    মাস্ক না পরায় বরিশালে ৩২ জনের জরিমানা

    নো মাস্ক, নো সার্ভিস’ কার্যকর করতে বরিশালে দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

    এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ছাড়া বাইরে আসায় ৩২ জন পথচারী ও ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও রোমানা আফরোজের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর নদী বন্দর এবং পোর্ট রোড এলাকায় মাস্ক বিহীন ২৫ ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত নগরীর হাসপাতাল রোড ও রূপাতলী এলাকায় মাস্ক বিহীন ৭ জন ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

    আইন শৃঙ্খলা বাহিনীর দু’টি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

  • বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে পুলিশ

    বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে পুলিশ

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন,নগরীর সড়কগুলোকে যানজট মুক্ত করে শৃংখলা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ।

     

    বরিশাল নগরীর ব্যাস্ততম সড়কগুলোর মধ্যে সদর রোড অন্যতম।এখানে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে হকাররা অবৈধ ভাবে দোকান বসানোর কারনে প্রতিনিয়ত যানজট বেড়েই চলছে।তাই ফুটপাতে হকার বা ভাসমান দোকান বসতে দেয়া হবেনা।

     

    এর পরেও কেউ যদি ফুটপাত দখল করে রাখে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।আজ থেকে নগরীর ফুটপাত দখল মুক্ত রাখতে নতুন আঙ্গিকে মাঠে নেমেছে পুলিশ।নগরবাসীর চলাচলের সুবিধার্থে ফুটপাত দখল মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ বদ্ধপরিকর।

     

     

    বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর)সকালে বরিশাল জেলা স্কুল মোড়থেকে জেলখানার মোড় পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত রাখতে অভিযান পরিচালনা কালে তিনি এসব কথা বলেন।

     

     

    এ সময় তিনি আরও বলেন,সদররোড থেকে হকার উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত রাখতে প্রতিদিন তিনবার সকাল,দুপুর ও রাতে অভিযান পরিচালিত হবে।নিরাপদ নগরী গড়ে তুলতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

     

    উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার দোকান মালিকদের উদ্দেশ্য করে বলেন,আপনাদের দোকানের সামনে অবৈধ ভাসমান দোকান থাকলে জনস্বার্থে তা উঠিয়ে দিন। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নিন।পুলিশ আপনাদের সেবায় সদা প্রস্তুত আছে।

     

     

    অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টি আই এডমিন রবিউল ইসলাম,টি আই বিদ্যৎ চন্দ্র দে,টি আই আব্দুর রহিম,সার্জেন্ট রানা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।