Category: প্রশাসন

  • বিদ্যালয়ের মাঠে দোকান, ভাঙছে প্রশাসন

    বিদ্যালয়ের মাঠে দোকান, ভাঙছে প্রশাসন

    ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে খেলার মাঠে অবৈধভাবে নির্মিত বানিজ্যিক স্টল ভেঙে দিচ্ছে পৌরসভা। পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের নির্দেশে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ভাঙচুরের কাজ শুরু করে শ্রমিকরা।

    এর আগে অবৈধভাবে স্টল নির্মাণ করার পরিকল্পনা বাতিল করে দেন পৌর মেয়র। স্টলের গাথুনি ভেঙে ফেলার সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি গাজী সানাউল হক, প্রধান শিক্ষক রিতা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।

    এদিকে স্টল ভাঙার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি শারমিন মৌসুমি কেকা।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা মন্ডল অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা জোরপূর্বক রেজুলেশন করেন। সে অনুযায়ী খেলার মাঠে অবৈধভাবে স্টল নির্মাণ করেন।

    শারমিন মৌসুমী কেকা সংবাদ সম্মেলনে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী স্টল নির্মাণ করা হয়েছে।

    বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি গাজী সানাউল হক বলেন, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক স্টল নির্মাণের রেজুলেশন করেন সাবেক সভাপতি। এটা অনৈতিক। খেলার মাঠ নষ্ট করে কোন স্থাপনা করতে দেওয়া হবে না।

    ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, পৌরসভায় যে কাগজপত্র দিয়ে প্লান নেওয়া হয়েছিল, তা সঠিক ছিল না। তাই প্লান বাতিল করা হয়েছে। অবৈধভাবে গড়ে তোলা স্টল ভেঙে ফেলা হচ্ছে।

  • অপরাধ দানাবাঁধার আগেই তা নিয়ন্ত্রণে আনতে হবে- প্রলয় চিসিম

    অপরাধ দানাবাঁধার আগেই তা নিয়ন্ত্রণে আনতে হবে- প্রলয় চিসিম

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ওপেন হাউস ডে তে প্রধান অতিথি ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমি।

    প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, সমাজ থেকে দুষ্ট আত্মা তাড়াতে হবে। শিষ্টের পালন করতে হবে। থানা হলো জনগণের শেষ আশ্রয়স্থল। অপরাধ দানাবাঁধার আগেই তা নিয়ন্ত্রণে আনতে হবে। এজন্য আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত করে কমিউনিটি পুলিশিং এর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতায় বিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলম ওপেন হাউস ডে তে অংশগ্রহন করা এলাকাবাসী এবং সংবাদকর্মীদের মাস্ক বিতরণ করে বলেন, সমাজে যারা খারাপ কাজ করে তারা সংখ্যায় অত্যন্ত কম। তাই শুধু নিজেকে ভালো রাখলেই হবে না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে।

    তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন বিএমপি’র উত্তর বিভাগের এই কর্মকর্তা।

    এসময় পুলিশের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে ওপেন হাউস ডে তে অংশগ্রহন করা এয়ারপোর্ট থানাধীন কলসগ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক শামীম আকন বলেন, আমাদের মেম্বার চেয়ারম্যানদের অনেক সময় ফোনে পাওয়া যায় না। হয়তো তাঁরা ব্যস্ত থাকেন। কিন্তু বিএমপি’র থানা অফিসার, শীর্ষ কর্মকর্তা এমনকি স্বয়ং কমিশনার মহোদয়কে যে কোন সময় ফোন দিলে পাওয়া যাচ্ছে। তাদের সাথে মন খুলে সমস্যার কথা বলতে পারছি। বর্তমান পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য পূর্বের যে কোন সময়ের পুলিশের থেকে আরও শক্তিশালী এবং আন্তরিক বলে অভিমত ব্যক্ত করেন ওই পল্লী চিকিৎসক।

    ওপেন হাউস ডে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ, থানার পুলিশ পরিদর্শকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সমাজ থেকে দুষ্ট আত্মা তাড়াতে হবে,শিষ্টের পালন করতে হবে:-বিএমপি (অতিরিক্ত) পুলিশ কমিশনার।

    সমাজ থেকে দুষ্ট আত্মা তাড়াতে হবে,শিষ্টের পালন করতে হবে:-বিএমপি (অতিরিক্ত) পুলিশ কমিশনার।

     

    ১০ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ এয়ারপোর্ট থানা বিএমপি কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ ডে ” উপলক্ষে মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে একথা বলেন।

    তিনি বলেন,থানা জনগণের শেষ আশ্রয়স্থল, অপরাধ দানাবাঁধার আগেই অপরাধ নিয়ন্ত্রণে আনতে আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিংএর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি।

    উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ খাইরুল আলম আগত এলাকাবাসী সহ সাংবাদকর্মীদের মাস্ক বিতরণ করে বলেন,সমাজে যারা খারাপ কাজ করে তারা সংখ্যায় অত্যন্ত কম, তাই শুধু নিজেকে ভালো রাখলেই হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানাতে হবে।

    এয়ারপোর্ট থানাধীন কলসগ্রাম নিবাসী পল্লী চিকিৎসক জনাব শামীম আকন পুলিশের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের মেম্বার চেয়ারম্যানদের অনেক সময় ফোনে পাওয়া যায়না হয়তো তাঁরা ব্যস্ত থাকেন, কিন্তু বিএমপির থানা অফিসার, শীর্ষ কর্মকর্তা এমনকি স্বয়ং কমিশনার মহোদয়কে যে-কোন সময় ফোন দিলে তাঁকেও মন খুলে সমস্যা জানাতে পারি।

    এসময়ে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদকবিক্রেতা আটক

    বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদকবিক্রেতা আটক

    স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম :
    বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৬টা থেকে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। যা বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

    আটককৃতরা হলো- পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন মাধবখালী ইউনিয়নের কালতলী গ্রামের মোস্তফা মৃধার ছেলে মো. মনির হোসেন মৃধা (২৫), একই গ্রামের শাহজাহান সিকদারের ছেলে মো. রিয়াজুল ইসলাম রাজিব (২২), পার্শ্ববর্তী পশ্চিম চৈতা গ্রামের আব্দুল হামেদ মৃধার ছেলে মো. জাহাঙ্গীর মৃধা (২৮), আশ্রাফ আলী হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪) ও বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের তালগাছিয়া গ্রামের আ. সালাম মৃধার ছেলে শাহাবুদ্দিন মৃধা সাজু (৩০)।

  • বিএমপি’র ৪ থানায় ১৩টি যানবাহন হস্তান্তর

    বিএমপি’র ৪ থানায় ১৩টি যানবাহন হস্তান্তর

    মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানায় নতুন যানবাহন হস্তান্তর করা হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১টায় ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে নগরীর পুলিশ লাইনস মাঠে মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে লজিস্টিক সাপোর্ট হিসাবে নতুন ১৩টি যানবাহন হস্তান্তর করা হয়।

    এসময় প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খাঁন (পিপিএম) বলেন, আমাদের প্রতিটি থানা সাধারন অসহায় সেবা প্রত্যাশি মানুষের আশ্রয় স্থল হয়ে উঠেছে।

    এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (বিএমপি) সদর দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ সহ অন্যরা।

  • বরিশালে অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং কার্যক্রম

    বরিশালে অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং কার্যক্রম

    তানজিম হোসাইন রাকিবঃ  

    বরিশালে অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। জনগণ এই কার্যক্রমে আন্তরিক ভাবে সহায়তা করলে অপরাধ কমবে বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর বিএম কলেজ রোডে কোতয়ালী মডেল থানার বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। পরে বিভাগীয় গনগ্রন্থাগারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, অপরাধ প্রতিরোধে এক একটি থানার প্রতিটি এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা হয়েছে। এক একটি বিটের দায়িত্ব দেয়া হয়েছে একজন এস আইকে। তার সাথে থাকবে বেশ কয়েকজন পুলিশ সদস্য। জন সাধারণের সাথে এরা আন্তরিক ভাবে সেবা করার চেষ্টা করবে। জনসাধারণ এদের সহায়তা করলে অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধ করা সম্ভব হবে। বরিশালে মেট্রোপলিটন পুলিশের ৪ থানাকে ১৯৭টি বিটে ভাগ করা হয়েছে জনগনের দোড়গোড়ায় সেবা পৌছে দেয়ার জন্য।

    নগরীর বৈদ্যপাড়া ৩৫নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন কালে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ কমিশনার পুলিশের সেবা পেতে জন সাধারনকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান।

  • পুলিশের গুরুত্বপূর্ণ পদে আরও রদবদল

    পুলিশের গুরুত্বপূর্ণ পদে আরও রদবদল

    ফাইল ছবি

    ফাইল ছবি

    পুলিশের গুরুত্বপূর্ণ চারটি পদে রদবদল হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে।

    ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। ঢাকায় তাঁর জায়গায় আসছেন রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক একেএম হাফিজ আক্তার।

    পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. হুমায়ূন কবির আসছেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক পদে।

    গত সোমবার চট্টগ্রাম ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন সাতটি পদে রদবদল হয়।

  • ৯ নং টুঙ্গীবাড়ীয়া ইউনিয়ন  বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

    ৯ নং টুঙ্গীবাড়ীয়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

    তানজিম হোসাইন রাকিবঃ 

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মেট্রোপলিটন বন্দর থানাধীন ৯ নম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ বরিশালে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন খান, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন মোঃ জুলফিকার আলী হায়দার। সভায় সভাপতিত্ব করেন- উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মো. মোক্তার হোসেন।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন প্রসিকিউশন মোহাম্মদ আকরামুল হাসান, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার মো. আব্দুল হালিম।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা প্রকৌশলী মো. শাহেদ আহমেদ চৌধুরী।

    এর আগে পুলিশ কমিশনার বিএমপি শাহাবুদ্দিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুন-পায়রা উড়িয়ে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন।’

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশের এখনও দুর্নীতিগ্রস্ত কতিপয় সদস্য আছে। কিন্তু আমরা সেই পুলিশ চাই না। বরং মুক্তিযুদ্ধের আকাঙ্খার জনবান্ধব পুলিশ, বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ দেখতে চাই। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মেট্রোপলিটন বন্দর থানাধীন ৯ নম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ বরিশালে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।
    বরিশাল পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন- কারও বিরুদ্ধে কোনো অপেশাদারিত্বের অভিযোগ পেলে তাকে ছাড় দেওয়া হবে না। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের ঘাম ঝরানো টাকায় আমরা বেতন রেশনসহ সকল সুবিধা ভোগ করে থাকি। সেই জনগণের সেবা নিশ্চিত করতে, নিজেকে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে নিজেকে পরিপূর্ণ সেবক হিসেবে নিয়োজিত রেখে কাজ করতে হবে।

    তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কোথাও কোনো পুলিশ অনিয়ম করছে কিনা তা জানতে বিভিন্ন অভিযোগ মাধ্যমসহ প্রতিটি থানায় প্রতিমাসে ওপেন হাউজ ডে’র ব্যবস্থা নেওয়া হয়েছে ।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রধান আরও বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সত্যিকারের জনগণের পুলিশ হওয়ার প্রত্যয় নিয়ে মুক্তি যোদ্ধা, কৃষক-শ্রমিক, মেহনতী মানুষের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষে নিরাপদ সমাজ ব্যবস্থা বিনির্মাণে পুলিশ ও জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে আধুনিক পুলিশিংই বিটপুলিশিং। জনগণের সেবাদানে থানা যেমন আশ্রয়স্থল, তেমনি প্রতিটি বিট পুলিশিং কার্যালয় একেকটা সেবাস্থল। প্রতিটি বিট এলাকায় যদি নিষ্ঠার সাথে দুর্নীতিমুক্ত, নির্ভেজাল সেবা দিতে পারি অপরাধ সংগঠনের আগেই জনসম্পৃক্ততা নিয়ে অপরাধীর বিরুদ্ধে সত্যিকারের প্রতিরোধ গড়তে পারি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের জনগণের পুলিশ হতে পারবো।

    মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অঙ্গীকারবদ্ধ, জনগণকে সাথে নিয়ে জনবান্ধব পুলিশ উপহার দিতে চাই। মাননীয় আইজিপি মহোদয় এবিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন। এই বিট পুলিশি সেবার মাধ্যমেই জনগণ তাঁর কাঙ্খিত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • জনকল্যাণে আত্মনিয়োগকারীদের পাশে আছি : বিএমপি কমিশনার

    জনকল্যাণে আত্মনিয়োগকারীদের পাশে আছি : বিএমপি কমিশনার

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, যারা প্রজ্ঞাবান রুচিশীল মানুষের পরিচয় দিয়ে ও স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে জনকল্যাণে আত্মনিয়োগ করেন আমরা তাদের পাশে থাকবো।

    শনিবার (২৯ আগস্ট) নগরে সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ানদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।

    এদিন অসহায় পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
    পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের প্রথম বুলেট ছোড়া থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছে। মরণঘাতী করোনার প্রাদুর্ভাবে কর্তব্য পালনের পাশাপাশি বাংলাদেশ পুলিশ যে মানবিক গুণাবলি প্রকাশ করেছে তা বাংলাদেশসহ বিশ্বের দরবারে চেনা -অচেনা সবার কাছে প্রশংসনীয় হয়েছে।

    শাহাবুদ্দিন খান বলেন, শুধু নিজেকে দায়িত্বের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে জীবনের ঝুঁকি নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে মহামারি পরিস্থিতির শিকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছি।

    সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে রোটারিয়ানদের তৎপরতা সম্পূর্ণ সেবামূলক। সুশৃঙ্খল নিরাপদ সমাজ উপহার দিতে রোটারিয়ানরাও ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ কমিশনার।

  • এক থেকে দুই মিনিটের মধ্যেই সিনহাকে গুলি’

    এক থেকে দুই মিনিটের মধ্যেই সিনহাকে গুলি’

    সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ডে থাকা তিন আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের ঘটনাস্থল বাহারছড়ার শামলাপুর চেকপোস্টে নিয়েছে র‍্যাব।

    শুক্রবার (২১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সিনহাকে গুলি করার ঘটনার বিস্তারিত ব্যাখ্যা জানতেই তাদের ঘটনাস্থলে নেয়া হয়।

    ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করার ঘটনা দুই মিনিটের মধ্যেই ঘটে। সেই দুই মিনিটের মধ্যে কি এমন ঘটেছিল কেন তাকে গুলি করা হলো- সে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

    টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল মেজর (অব.) সিনহা হত্যায় কে কতটুকু দায়ী তা নির্ণয়ে প্রধান অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যায় মামলার তদন্ত সংস্থা র‌্যাব। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া আসামিদের বক্তব্যের সঙ্গে আলামতগুলো মিলিয়ে দেখতে তাদের ঘটনাস্থলে নেয়া হয়।

    র‌্যাব কর্মকর্তা তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, আসামিদের সঙ্গে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে যে, সিনহা হত্যা এক থেকে দুই মিনিটে সংগঠিত হয়েছে। এ অল্প সময়ে এমন কি ঘটেছিল তা জানতে এ সময়ে গাড়ি চেক করা, পরিচয় জানতে চাওয়া, কোন অবস্থার প্রেক্ষিতে গুলিটা হয়েছিল তা বের করতে প্রতিটা সেকেন্ডকে বিশ্লেষণ করছি আমরা। এটি খুবই গুরুত্বপূর্ণ।

    তিনি আরও বলেন, তদন্ত কর্মকর্তা আসামিদের দেখানো মতে সব কিছু খুঁটিয়ে দেখেছেন। এক থেকে দুই মিনিটে ফায়ারিং পর্যন্ত চলে যাওয়ার ঘটনা কোন প্রেক্ষিতে হয়েছে তা বুঝতে চেকপোস্ট থেকে চেকিং পয়েন্ট, বেরিকেড থেকে গাড়ির দূরত্ব, প্রত্যক্ষদর্শীদের দূরত্ব সব কিছু পরিমাপ করেছেন। এর মাধ্যমে তদন্ত কর্মকর্তা তার কনসেপ্ট ডেভেলপ করবেন।

    র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, যেহেতু এটি সেনসিটিভ বিষয় তাই হুট করে কিছু বলা যাবে না। আমরা ডিটেইলসে যাচ্ছি। কেন ফায়ারিং হয়েছে তা তুলে আনার চেষ্টা করছি। আসামি লিয়াকতের কথা যদি সত্যি হয় তবে কি ঘটনায় সিনহা পিস্তল তাক করলো, এবং লিয়াকত গুলি করলো সব বিষয় বের করার চেষ্টা করছি। তবে অনেক কথা তদন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে।

    র‌্যাবের একটি সূত্র জানায়, ওসি প্রদীপ কুমার দাশ জিজ্ঞাসাবাদে সিনহা হত্যাকাণ্ডের দায় চাপাতে চেয়েছেন লিয়াকতের ওপর। তবে ঘটনার আগে ও পরে লিয়াকতের সঙ্গে তার ফোনকলের অডিও রেকর্ড শোনানো হলে চুপসে যান প্রদীপ। পরে লিয়াকত ও প্রদীপকে সামনাসামনি এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন দুজনই ঘটনায় নিজেদের সংশ্নিষ্টতা নিয়ে বিস্তারিত বিবরণ দেন তদন্ত কর্মকর্তার কাছে। সেসব বিষয় প্রত্যক্ষ করাতে সিনহা হত্যা মামলার তিন শীর্ষ আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী এবং এসআই নন্দদুলাল রক্ষিতের রিমান্ডের চতুর্থ দিনে তাদের ঘটনাস্থলে নেয়া হয়। তবে মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

    প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে র‌্যাবকে।