Category: প্রশাসন

  • বরিশাল জেলায় ৯০ হাজার অসহায় পরিবার প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পাবে

    বরিশাল জেলায় ৯০ হাজার অসহায় পরিবার প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পাবে

    স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম : 

    দেশে করোনা ভাইরাস বিস্তার লাভ করায় কর্মহীন ও অসহায় লোকজানের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক বিচেনায় ২০ কেজি করে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে।

     

    প্রধানমন্ত্রীর বরাদ্দের ধারাবাহিকতায় বরিশাল জেলায় ৯০ হাজার অসহায় পরিবার এই খাদ্য সহায়তার আওতায় আনা হবে।

     

    বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, মাঠ পর্যায়ের তথ্য, পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্রতার হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনা করে এলাকায় বন্টনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

     

    জনসংখ্যা হিসাব অনুযায়ী তালিকায় বরিশাল সদর উপজেলায় ৯৯৬০ পরিবার, আগৈলঝাড়া উপজেলায় ৬৭৪০ পরিবার, বাবুগঞ্জে ৬৩৩০ পরিবার, বাকেরগঞ্জে ১৪১৫০ পরিবার, বানারীপাড়ায় ৬৬৮০ পরিবার, গৌরনদীতে ৮৫১০ পরিবার, হিজলায় ৬৫৮০ পরিবার, মেহেন্দিগঞ্জে ১২৫৭০ পরিবার, মুলাদীতে ৭৮৮০ পরিবার, উজিরপুরে ১০৬০০ পরিবার, সহ মোট ৯০ হাজার পরিবার ২০ কেজি করে খাদ্য সহায়তা (চাল) পাবেন।

     

    এদিকে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এক সভায় উপজেলার পাঁটচি ইইনয়নে ৬৭৪০টি পরিবারের মধ্যে পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্রতার হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনা করে বন্টন করা হয়েছে। বন্টন অনুযায়ি রাজিহার ইউনিয়নে ১৪৮২ পরিবার, বাকাল ইউনিয়নে ১২৮১ পরিবার, বাগধায় ১৪১৫ পরিবার, গৈলায় ১২৮১ পরিবার ও বাগধায় ১২৮১ পরিবার।

     

    উপজেলা প্রশাসনের সভায় স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের জনসংখ্যার প্রাপ্যতা অনুযায়ি দুঃস্থ মানুষের সুযোগ দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

  • করোনায় প্রাণ হারালেন আরেক এএসআই

    করোনায় প্রাণ হারালেন আরেক এএসআই

    করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে জনগণের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের আরেক সদস্য রঘুনাথ রায় (৪৮)।

    তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। রঘুনাথ ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।

    বুধবার (৬ মে) ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদটি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে করোনাযুদ্ধে রঘুনাথ রায়ের মৃত্যুতে পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যেয়ে সহকর্মীর এমন আত্মত্যাগের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গর্বিত।

    রঘুনাথ রায়ের করোনা ভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বুধবার (৬ মে ) সকাল ৮ টা ২০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

    জীবন উৎসর্গকারী পুলিশযোদ্ধা রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় পুলিশযোদ্ধা রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

    এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৬ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসআই সুলতানুল আরেফিন, কনস্টেবল আশেক মাহমুদ, এএসআই আবদুল খালেক, কনস্টেবল জসিম উদ্দিন এবং পুলিশের বিশেষ বাহিনীর সহকারী উপ-পরিদর্শক নাজির উদ্দিনের মৃত্যু হয়।

  • দেশের এই ক্রান্তিকালে সবারই মানবিক আচরণ করা প্রয়োজন : ডিআইজি শফিকুল ইসলাম

    দেশের এই ক্রান্তিকালে সবারই মানবিক আচরণ করা প্রয়োজন : ডিআইজি শফিকুল ইসলাম

    করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম বলেছেন, করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ না করে স্বাস্থ্যবিধি মেনে তাকে সহযোগিতা করতে হবে। দেশের এই ক্রান্তিকালে নিজের এবং দেশের স্বার্থেই আমাদের বাড়িতে থাকতে হবে। জীবনের চেয়ে মুল্যবান কিছুই নেই৷ সরকারি সকল নির্দেশনা মেনে চলা আমাদের সবার দায়িত্ব।

     

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

     

    ফেসবুক স্ট্যাটাসে ডিআইজি মো. শফিকুল ইসলাম লিখেছেন,, ‘আমরা সবাই জানি বাংলাদেশসহ পুরো পৃথিবী মহাসংকটকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে আমাদের সবারই মানবিক আচরণ করা প্রয়োজন। করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ নয়, স্বাস্থ্যবিধি মেনে তাকে সহযোগিতা করতে হবে। যে কোন সময় আমি-আপনিও এই রোগে আক্রান্ত হতে পারি। আর করোনার লক্ষণ দেখা দিলে তা গোপন না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সরকারি সকল নির্দেশনা মেনে চলা আমাদের সবার দায়িত্ব। সবার সুস্থতা কামনা করছি।’

     

    আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন,, ‘করোনা ভাইরাসের করাল থাবা থামেনি। বিশ্ববাসির ঘুম হারাম করে কোভিড-১৯ তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কেন যেন একটু ঢিলেঢালা হয়ে যাচ্ছি। অপ্রয়োজনীয় মুভমেন্ট বাড়ছে। পুলিশসহ সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছে এগুলো সামাল দিতে। চিকিৎসা, কৃষি উৎপাদন, জরুরি ক্রয়, সরকার অনুমোদিত অফিস ও সেবাকাজসহ গুরুত্বপূর্ণ প্রয়োজন ব্যতীত অবশ্যই আমাদের বাড়ির বাইরে যাওয়া উচিৎ নয়। জীবনের চেয়ে মুল্যবান কিছুই নেই৷ নিজের এবং দেশের স্বার্থেই আমাদের বাড়িতে থাকতে হবে। আর আমরা অন্যকে সহযোগিতা করতে সাধ্যমত চেষ্টা করবো।’

  • বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা

    বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা

    স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম :

    বরিশালে ডাক্তারদের প্রদর্শনের জন্য দেয়া ওষুধ সামগ্রী (স্যাম্পল) দোকানে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখায় ৩টি ফার্মেসি থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি মুদি দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

     

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এবং পুলিশের সহায়তায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কাঠপট্টি এবং নগরীর উপকন্ঠ তালতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

     

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের ওষুধের স্যাম্পল (নমূনা) উপহার দিয়ে থাকেন। ওই স্যাম্পল ওষুধগুলো বিক্রয়যোগ্য নয়। এগুলো বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। স্যাম্পল ওষুধ বিক্রির জন্য ফার্মেসীতে প্রদর্শন করায় নগরীর কাঠপট্টির দুটি ফার্মেসী থেকে ২০ হাজার করে ৪০ হাজার এবং মেয়াদোত্তীর্ন ওষুধ রাখায় একটি ফার্মেসী থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্না উপস্থিত ছিলেন।

     

    পরে ভ্রাম্যমাণ আদালত নগরীর উপকন্ঠ তালতলী বাজারে নিত্যপন্যের মূল্য নরজরদারি করে। এ সময় অতিরিক্ত মূল্যে নিত্যপন্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ৩টি মুদি দোকান থেকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

     

    জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

  • সিআইডি প্রধান হলেন ব্যারিস্টার মাহবুব  পুলিশের শীর্ষ ৫ কর্মকর্তার বদলি

    সিআইডি প্রধান হলেন ব্যারিস্টার মাহবুব পুলিশের শীর্ষ ৫ কর্মকর্তার বদলি

     

     

    হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন আরও চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ  রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে বদলি ও পদায়ন করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে,সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানকে এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদরদপ্তরের টিআর পদে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদরদপ্তরের ডিআইজি এসএম রুহুল আমিনকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পদোন্নতি দেওয়া হয়েছে। টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

  • বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত ৭ কয়েদীর মুক্তি

    বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত ৭ কয়েদীর মুক্তি

    করোনা ভাইরাসের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় সাতজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। রোববার অপরাহ্নে মুক্তি পাওয়া বন্দিদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। যারা মুক্তি পেয়েছেন, তারা লঘুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

     

    বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, ‘বিশেষ ক্ষমায় মুক্তির প্রথম দিনে আজ মোট ১০ জন বন্দিকে মুক্তির নির্দেশনা আসে। কিন্তু নতুন মামলা সংক্রান্ত জটিলতার কারণে তিনজনের মুক্তি বিলম্বিত হবে। তবে তাদের যে মামলায় ক্ষমা করা হয়েছে, সেটিতে তার মুক্ত হয়েছেন।’

     

    এর আগে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ২৪২ জন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করে। এর মধ্যে ৭৩ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে, যাদের অন্তত ২০ বছর সাজা ভোগ করা হয়ে গেছে। তিন ক্যাটাগরিতে সাজামুক্তির জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে হাজতি ও লঘুদণ্ডপ্রাপ্তরা রয়েছেন।

     

    কারা কর্তৃপক্ষ বলছে, বন্দিমুক্তির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ৬৩৩ জন। তবে রোববার সকালে সর্বশেষ হিসাব অনুযায়ী ১৩১৫ জন বন্দি রয়েছে।

  • অতিরিক্ত আইজিপি হলেন বিএমপির সাবেক কমিশনার রুহুল আমিন

    অতিরিক্ত আইজিপি হলেন বিএমপির সাবেক কমিশনার রুহুল আমিন

    অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন বরিশালের সাবেক পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে তার সাথে আরও ৪ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদন্নোতি দেওয়া হয়।

    ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এসএম রুহুল।

    এস এম রুহুল আমিন তার ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ’র। আজ আমি আইজিপি পদে পদন্নোতি পেয়েছি পুলিশ হেডকোয়াটারে। আমার জন্য সবাই দোয়া করবেন।

  • নলছিটিতে সরকারি চাল মজুদ রাখায় যুবলীগ নেতার জরিমানা, দণ্ড

    নলছিটিতে সরকারি চাল মজুদ রাখায় যুবলীগ নেতার জরিমানা, দণ্ড

     

    নিজস্ব প্রতিবেদক :

    ঝালকাঠির নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডি’র চাল অসত্য তথ্য দিয়ে সংগ্রহ ও মজুদ রাখার অপরাধে আব্দুর রহিম হাওলাদার নামে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    উপজেলার কুশঙ্গল গ্রামের আব্দুর রহিম হাওলাদার তার বাড়িতে সরকারি চাল মজুদ রেখেছেন এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২ মে) বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৪ বস্তা চালসহ তাকে আটক করে প্রশাসন। পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।

    দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম হাওলাদার ওই গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে। সে কুশঙ্গল ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

    নলছিটি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন জানান, অসত্য তথ্য দিয়ে বিভিন্ন সময় সরকারি চাল সংগ্রহ করার কথা স্বীকার করলে আব্দুর রহিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত চালগুলো উপকারভোগীদের মাঝে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, অসহায় ও দুঃস্থদের জন্য সরকারের ভিজিডি কার্ড স্থানীয় একজন জনপ্রতিনিধির সহযোগিতায় নিজের স্বজনদের নামে করেন আব্দুর রহিম। ওই কার্ড দেখিয়ে প্রতি মাসে সরকারি বরাদ্দের চাল উঠিয়ে নিতেন তিনি। সেই চালই তার ঘরে মজুদ ছিল।

    স্থানীয়দের প্রশ্ন, অন্য নামে বরাদ্দ হওয়া চাল তিনি কিভাবে উঠালেন? আর ইউনিয়ন পরিষদে থাকা মাস্টাররোলে স্বাক্ষর/টিপসই কে দিলো? সঠিক কার্ডধারীদের চাল দিতে ইউনিয়নে ট্যাগ অফিসার থাকা সত্বেও এমন ঘটনা কিভাবে ঘটলো?

    প্রশাসনের কাছে এ অনিয়মের বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওত

  • বরিশালে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে, আইনজীবির কারাদন্ড

    বরিশালে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে, আইনজীবির কারাদন্ড

    স্টাফ রিপোর্টার//ইয়াকুব হোসাইন:  বরিশালে টিসিবি’র পন্য বিক্রিতে বাঁধা এবং ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করায় এক আইনজীবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

     

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা আজ শনিবার বিকেলে এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তের নাম অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন। তিনি নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা।

     

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, টিসিবি’র এক ডিলার ট্রাকে করে ডেফুলিয়া এলাকায় ন্যায্য মূল্যে পন্য বিক্রি করছিলো। এ সময় রবিউল ইসলাম রিপন নামে নামে এক ব্যক্তি সেখানে যেতে টিসিবি’র বিরুদ্ধে অকারনে নানা অভিযোগ করে। বিষয়টি উপস্থিত ট্যাগ অফিসার সুবোধ মজুমদার মুঠোফোনে টিসিবি কর্মকর্তাকে জানাচ্ছিলো। এ সময় তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করেন অভিযুক্ত রিপন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে হাজির হয়ে সরকারি কাজে বাঁধাদান এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে ১৮৬০ সালের ১৮৬ ধারার বিধান অনুসারে রবিউল ইসলাম রিপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

     

    দন্ড ঘোষনার পর তাকে কারাগারে প্রেরন করা হয়।

  • করোনায় চার দিনে পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু

    করোনায় চার দিনে পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু

    করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আজ শনিবার আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন (৪৪)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।

     

    এ নিয়ে চার দিনে পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হলো। গতকাল শুক্রবার সকালে ঢাকায় মারা যান নাজির উদ্দীন নামের এক এসআই। আগে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক, ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ ও কনস্টেবল জসিম উদ্দিনের করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়। এ পর্যন্ত যে পাঁচজন মারা গেলেন, তাঁরা সবাই ডিএমপির সদস্য।

     

    আজ ভোরে মারা যাওয়া এসআই সুলতানুল আরেফিনের করোনাভাইরাসের সংক্রমন ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

     

    সুলতানুলের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে।

     

    Lifebuoy Soap

    দেশের পুলিশ বাহিনীতে আজ সকাল পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, আজ দুপুর পর্যন্ত সারা দেশে পুলিশের ১ হাজার ২৫০ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আইসোলেশনে আছেন ১৭৪ জন। করোনায় আক্রান্ত ৫৭ জন পুলিশ সদস্যকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

     

    পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, করোনায় আক্রান্ত ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পুলিশ সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন ঢাকা মহানগরে। সেখানে প্রতিদিনই কেউ না কেউ সংক্রমিত হচ্ছেন।