Category: প্রশাসন

  • বরিশাল নগরীতে জনসমাগম ঘটিয়ে সিগারেট বিক্রি, দুইজনকে কারাদণ্ড

    বরিশাল নগরীতে জনসমাগম ঘটিয়ে সিগারেট বিক্রি, দুইজনকে কারাদণ্ড

    ব‌রিশা‌লে সামা‌জিক দুরত্ব না মে‌নে গাদাগা‌দি ক‌রে দুই শতা‌ধিক লো‌কের উপ‌স্থিতি‌তে সিগা‌রেট বি‌ক্রি কার্যক্রম প‌রিচালনা করায় দুইজন‌কে ১ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রে‌ছে জেলা প্রশা‌সনের নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট।

    বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টা থে‌কে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেটগন ননগরের বি‌ভিন্ন স্থা‌নে সামা‌জিক দুরত্ব রক্ষা নিশ্চিত কর‌তে অ‌ভিযান চালান।

    বেলা সাড়ে ১১ টার দি‌কে নগরের পু‌লিশ লাইন রোডে‌ মেসার্স জে আহ‌মেদ অ্যান্ড কোঃ না‌মের এক‌টি সিগা‌রেট কোম্পা‌নির সামা‌জিক দুরত্ব না মে‌নে গাদাগা‌দি করে দুই শতা‌ধিক লোক জ‌ড়ো ক‌রে। জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট জিয়াউর রহমা‌নের নজ‌রে বিষয়‌টি এ‌লে তি‌নি সেখা‌নে উপ‌স্থিত হয়ে লোকজ‌নের সা‌থে কথা ব‌লে জান‌তে পা‌রে পূর্ব ঘোষনা অনুসা‌রে, ডি‌স্টি‌বিউটা‌রের কাছ থে‌কে সিগা‌রেট নি‌তে এ‌সে‌ছেন বিপনন প্র‌তি‌নি‌ধিরা। এরপর অপ্র‌য়োজ‌নীয় দ্রবা‌দিরে জন্য জনসমাগম ঘটা‌নো এবং ভাইরা‌সের ঝু‌কি বৃ‌দ্ধি করায় ‌মেসার্স জে আহ‌মেদ অ্যান্ড কোঃ’র সুপারভাইজার এম নয়ন এবং মোঃ মারুফ হো‌সেন‌কে ১ মাস ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন। এছাড়া নগ‌রের ব্রাউন্ড কস্পাউন্ড এবং আমতলা মোড় এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় এবং আড্ডা দেয়ার কার‌নে ৫ দোকানিকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

  • করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন বরিশাল রেঞ্জ পুলিশ

    করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন বরিশাল রেঞ্জ পুলিশ

    সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পরেছে করোনা ভাইরাস। এ ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন প্রশাসন।

    তারই ধারাবাহিকতায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর নির্দেশনায় কাজ করছেন বরিশাল রেঞ্জ পুলিশ।

    বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর , ঝালকাঠি ও বরগুনা জেলায় করোনার বিস্তার রোধে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশ নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    বরিশাল রেঞ্জের জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন বাজারে একমুখী চলাচল নিশ্চিত করণ, খোলামাঠে কাঁচাবাজার ও মাছবাজার স্থানান্তর, বিভিন্ন এলাকায় সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • ত্রাণ দিতে চেয়ে গেলেন কারাগারে

    ত্রাণ দিতে চেয়ে গেলেন কারাগারে

    তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মিরসরাইয়ে কাজ হারানো অসহায় মানুষদের জন্য ত্রাণ হিসেবে ৫০ টন চাল দিতে চান। এ জন্য স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ীর মুঠোফোন নম্বর চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের কাছে ফোন করে সহায়তা চান। স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে চাল ব্যবসায়ীদের মুঠোফোন নম্বর জোগাড় করে তাঁকে দেন ইউএনও। নম্বর পেয়ে তাঁদের চাল কেনার কথা জানান এস আলম গ্রুপের চেয়ারম্যান। এরপর পথে গাড়ির জ্বালানি শেষ হয়ে গেছে বলে এক চাল ব্যবসায়ীর কাছে বিকাশের মাধ্যমে টাকা চান তিনি। বিষয়টি সন্দেহ হওয়ায় ওই ব্যবসায়ী বিষয়টি ইউএনওকে জানান। পরে ইউএনও ওই ব্যক্তির ফোন নম্বর যাচাই করে দেখেন, ওই লোক প্রতারক চক্রের সদস্য।

    এ বিষয়ে মিরসরাই ইউএনও মোহাম্মদ রুহুল আমিন প্রথম আলোকে জানান, ১২ এপ্রিল বিকেলে এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিচয় দিয়ে এক ব্যক্তি প্রতারণার চেষ্টা করেন। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়ে ওই দিনই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
    মিরসরাই থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, জিডির সূত্র ধরে প্রযুক্তির সাহায্যে ১৩ এপ্রিল রাতে ঢাকার দারুস সালাম থানা–পুলিশের সহযোগিতায় এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিচয় দেওয়া সেলিম রেজা মণ্ডল (৫০) ও তাঁর সঙ্গে বাবু নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মিরসরাই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

  • বরিশাল নগরীতে ত্রাণের দাবিতে শত শত মানুষের বিক্ষোভ

    বরিশাল নগরীতে ত্রাণের দাবিতে শত শত মানুষের বিক্ষোভ

    করোনাভাইরাসের বিস্তার রোধে বরিশাল জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় ও ঘরে অবস্থান নিশ্চিতে বরিশাল নগরীসহ জেলার সর্বত্র টহল দিচ্ছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ।
    কেউ ঘর থেকে বের হলে পুলিশের জেরার মুখে পড়তে হয়। ওষুধের দোকান এবং কাঁচাবাজার ছাড়া বন্ধ সব ব্যবসাপ্রতিষ্ঠান। কার্যত করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বরিশাল স্থবির। এজন্য বিপুল পরিমাণে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

    একই অবস্থা নগরীতেও। উপার্জনের পথ বন্ধ হয়ে নগরীতে হাজার হাজার খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। খাবার ফুরিয়ে গেছে অনেকের ঘরে।

    এ অবস্থায় বুধবার দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডে ত্রাণের দাবিতে কর্মহীন দরিদ্র ও নিম্নআয়ের পাঁচ শতাধিক নারী-পুরুষ ঘর রাস্তায় বেরিয়ে আসেন। ত্রাণ না পেয়ে বিসিক শিল্পনগরী সংলগ্ন সড়কে বিক্ষোভ করেন তারা। প্রায় দেড় ঘণ্টা কাউনিয়া বিসিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাদ্য সহায়তার আশ্বাস দিলে ঘরে ফিরে যান তারা।

    বিক্ষোভকারীরা জানান, কাজ না থাকায় ঘরে ঘরে অর্থের অভাব দেখা দিয়েছে। স্থানীয় কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস ত্রাণের স্লিপ দেয়ার নামে নিজের লোকদের ত্রাণ দিচ্ছেন। এ কারণে পরিবার-পরিজন নিয়ে কষ্টে জীবনযাপন করছেন তারা। প্রশাসনের মাধমে ত্রাণের ব্যবস্থা না করা হলে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বঞ্চিত হবেন। তাই তারা প্রশাসনের মাধমে ত্রাণ বণ্টনের দাবি জানিয়েছেন।

    পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা পুলিশের ওসি আজিমুল করিম ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ত্রাণের ব্যবস্থা করা হবে। এমন আশ্বাস পেয়ে পাঁচ শতাধিক নারী-পুরুষ ঘরে ফিরে যান।

    নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস বলেন, আমার এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। ওয়ার্ডে নিম্নআয়ের মানুষ বেশি হওয়ায় সবাইকে ত্রাণ দিতে পারিনি। নতুন তালিকা করে ত্রাণের ব্যবস্থা করা হবে।

  • ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

    ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

    ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ।
    বুধবার দুপুর সোয়া ১টার দিকে টুটুল ভুইয়া নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে এমন নৃশংস খুনের অবতারণা করেন ওই যুবক।

    বিকালে ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তবে এখনও মামলা হয়নি।

    হত্যার আগে ফেসবুক লাইভে টুটুল ভুইয়া বলেন, ‘প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দেবেন, আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস। যার কারণে ধ্বংস আজকে তারে আমি এ মুহূর্তে ধ্বংস করে দিলাম। আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, পারি নাই।

    আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করে দেবেন। আমার এতিম মেয়েটার খেয়াল রাখবেন। আমার ভাইবোনগুলোর খেয়াল রাখিয়েন। আমার পরিবার ভাইবোনগুলার কোনো দোষ নাই। কেউ এটাতে সম্পৃক্ত না। আমি আমার আজকের এ ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী।

    প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা ভাইরাল করেন। যেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। আর এ ঘটনার জন্য আমিই একমাত্র দায়ী। কেউ না।’

    এরপর দা হাতে নিয়ে ছুটে যান টুটুল। এক কোপ, দুই কোপ, তিন কোপ এভাবে ৯টি কোপ দেন স্ত্রীকে। এরপর তার স্ত্রী লুটিয়ে পড়েন মাটিতে।

    তবে খুন করার লাইভ ভিডিওটি ঘণ্টাখানেক পর আর টুটুলের প্রোফাইলে পাওয়া যায়নি।

    পুলিশ জানিয়েছে, টুটুলের প্রোফাইলে লাইভ ভিডিও তারা পায়নি। তবে তার পোস্টগুলো যাচাই-বাছাই চলছে। নিহতের স্বজনরা মামলা করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

    অভিযুক্ত টুটুল ভুইয়ার বাড়ি ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাড়াঈপুর এলাকায়। টুটুল ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন বলে জানা গেছে। সন্তানদের নিয়ে তার স্ত্রী বাড়িতেই থাকতেন।

  • বরিশালে আসার পথে ট্রলারসহ ২৭১ জনকে আটক করল নৌ পুলিশ

    বরিশালে আসার পথে ট্রলারসহ ২৭১ জনকে আটক করল নৌ পুলিশ

    নদীপথে ঢাকা ও আশপাশের জেলা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ফেরার সময় ২৭১ শিশু, নারী ও পুরুষকে আটক করেছে নৌ পুলিশ। এ ছাড়া কয়েকজনকে স্ব স্ব স্থানে ফেরত পাঠানো হয়েছে। আর আটকদেরও পর্যায়ক্রমে স্ব স্ব স্থানে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে।
    নৌ পুলিশ সূত্র মঙ্গলবার রাতে জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সম্প্রতি বরিশালকে লকডাউন ঘোষণা করা হয়। এর পর থেকে জেলার নদীগুলোর সীমানায় নজরদারি জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় বরিশাল জেলায় প্রবেশের মুখে হিজলা উপজেলায় নৌ পুলিশের অভিযানে গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে ১০০ জনকে আটক করা হয়। এ ছাড়া মেহেন্দীগঞ্জে নৌ পুলিশের অভিযানে গতকাল রাতে আরও ১৭১ জনকে আটক করা হয়।

    হিজলা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মন্ডল বলেন- তাদের আওতাধীন এলাকা থেকে আটক ১২ নারী ও ১২ শিশুসহ ১০০ জনকে হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বুধবার বলেন- নৌ পুলিশের পক্ষ থেকে লকডাউনে থাকা বরিশাল জেলায় প্রবেশকারীদের তথ্য যাচাই-বাছাই করে স্ব-স্ব স্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

    অপরদিকে মেহেন্দীগঞ্জ নৌ পুলিশের এসআই মেহেদী জামান বলেন- আটক ৯ নারী ও ৯ শিশুসহ ১৭১ জনকে নিজ নিজ জায়গায় ফেরত পাঠানো হবে।

    বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন- বর্তমানে সড়কপথে যাতায়াতে সুবিধা করতে না পেরে কেউ কেউ নৌপথ ব্যবহারের চেষ্টা করছেন। অনেকেই ট্রলারসহ পণ্যবাহী বিভিন্ন নৌযানে ঝুঁকি নিয়ে একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার চেষ্টা করছেন। এতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। বরিশাল-মজুচৌধুরীরহাট রুটের দোয়েল পাখি-১ ও পারিজাত নামের দুটি লঞ্চে মেঘনা নদীর সীমানায় টহল কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি বুধবার বিকেল থেকে এমভি শম্পা নামের আরও একটি লঞ্চের সহায়তায় টহল কার্যক্রম শুরু হয়েছে।

    এ বিষয়ে বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন- বর্তমান পরিস্থিতিতে বরিশাল অঞ্চলের নৌ পুলিশের ১৩টি ফাঁড়ি, দুটি থানার সব সদস্য তাদের দায়িত্বে নিয়োজিত আছে। এ ছাড়া নদীতে তিনটি বিশেষ দল ভাসমান অবস্থায় দায়িত্ব পালন করছে। এক কথায় ১৮টি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

    বরিশাল জেলায় আগতদের মধ্যে বেশির ভাগ ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বলে জানান- এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, বরিশাল জেলা লকডাউন ঘোষণার পর এখানে যাতে কেউ প্রবেশ বা বের হতে না পারেন, সে জন্য নদীর সীমানাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

    ৯ এপ্রিল বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত এক সপ্তাহে এই বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হয় ২৩ জন। এর মধ্যে তিনজন মারা যান। আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই নারাণগঞ্জ ও আক্রান্ত এলাকা থেকে গ্রামে ফিরেছিলেন।’

  • বরিশাল জেলা প্রশাসনের এ্যাকশন : ১২ দোকানে ৭২ হাজার টাকা জরিমানা

    বরিশাল জেলা প্রশাসনের এ্যাকশন : ১২ দোকানে ৭২ হাজার টাকা জরিমানা

    করোনাভাইরাস প্রতিরোধে বরিশালজুড়ে চলছে প্রশাসনিক তৎপরতা। পথে পথে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট আর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এসময় সামাজিক দূরত্ব না রাখা ও জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ১২ টি দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে নগরীর চকবাজার রোড, কাঠপট্টি রোড, বগুড়া রোড, নতুন বাজার ও হাটখোলা রোড পেয়াজপট্টি, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, শের-ই-বাংলা মেডিকেলে, চাঁদমারী রোড, দিনারের পুল, দুর্গাপুর হাট, বিশ্বাসের হাট, চরমোনাই মাদ্রাসা গেইট এবং বুখাইনগর বাজার এলাকায় জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাস্ক পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দীন। এসময় নগরীর হাটখোলা রোড পেয়াজ ও আদা পট্টিতে পেঁয়াজের মূল্য তালিকার সাথে বেচাকেনা রসিদে গরমিল থাকায় এবং স্বাভাবিক বাজার মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় মেসার্স সোনিয়া স্টোর্সকে ৫ হাজর টাকা, মেসার্স কৃষি বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা এবং আনোয়ার হোসেন ভুঁইয়া আড়ৎকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, কাঠপট্টি রোডে ইলেকট্রিক সামগ্রীর দোকান খোলা রেখে জনসমাগম করায় খাজা ইলেকট্রিক নামক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং এলাহী ক্লথ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন র‍্যাব-৮ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

    অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযান চলাকালে নগরীর চাঁদমারি এলাকার ১ টি চায়ের দোকান, দুর্গাপুর হাট এলাকায় ১টি সিমেন্টের দোকান, চরমোনাই মাদ্রাসা গেইট এলাকায় ২ টি জুতার ও ১টি কাপড়ের দোকান, বুখাইনগর বাজার এলাকায় ২ টি রেফ্রিজারেটরের দোকান খোলা রেখে জনসমাগম ও সামাজিক দূরত্ব বজায় না রেখে ক্ষেত্রবিশেষে প্রায় ৬-৮ জন করে আড্ডারত অবস্থার পাওয়া যায়। এভাবে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে লোকসমাগম করে সরকারী আদেশ অমান্য করায় এবং করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি বৃদ্ধি করায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরি না করার জন্য ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে মাইকিং করা হয়। যারা আইন অমান্য করে বাইরে ঘুরাঘুরি ও আড্ডায় মগ্ন থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযানে প্রসিকিউসন অফিসার হিসাবে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ জাকির হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

    অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • বরিশাল নগরীর সড়ক ধুয়ে দিচ্ছে জেলা প্রশাসন

    বরিশাল নগরীর সড়ক ধুয়ে দিচ্ছে জেলা প্রশাসন

    বরিশাল নগরীতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে নববর্ষের দিনে বিভিন্ন সড়ক এবং অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

    মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।

    করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবন চত্ত্বরে দ্বিতীয় দফায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    এসময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদসরা দমকল দিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সকল সড়ক এবং অলিগলিতে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম পরিচালিত হয়।

    কার্যক্রমের উদ্বোধনকালে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগীয় উপ-পরিচালক এবিএম মোন্তাজ উদ্দিন, সহকারী পরিচালক আখতারুজ্জামান, উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার প্রমুখ।

    এসময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরকারি উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা চেষ্টা করছি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা প্রতিটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌছে দেয়ার।[divider]

  • বরিশালে করোনা প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা, ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে করোনা প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা, ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

    করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালজুড়ে চলছে প্রশাসনিক তৎপরতা। পথে পথে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট আর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এসময় সামাজিক দূরত্ব না রাখা ও জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ৯ ব্যক্তি ও ব্যবসায় প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

    শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে নগরীর চৌমাথা, নতুল্লাবাদ, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, নতুল্লাবাদ, সদর রোড, বাংলা বাজার, চকবাজার, বটতলা বাজার, পোর্ট রোড বাজার, পলাশপুর, কাউয়ারচর খেয়াঘাট, ভাটার খাল এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

    বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা এবং মো. মারুফ দস্তগীর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জনান, নগরীর লঞ্চঘাট এলাকায় একটি দোকানে জনসমাগম করে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে আড্ডা দেয়ার অপরাধে সাজ্জাদ ও বাবুল নামের দুই ব্যক্তিকে ৪০০ টাকা জরিমানা করা হয়। বাজার রোড এলাকায় গোপাল চন্দ্র নামে এক ব্যক্তিকে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পলাশপুর এলাকায় একটি পোশাকের দোকানকে বার বার সতর্ক করা পরেও দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ৬ হজার টাকা জরিমানা করা হয়। সদর রোড এলাকায় দুটি চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করে চা বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রসিকিউসন অফিসার হিসাবে সহযোগিতা করেন স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন ক্যাপ্টেন আল আমিন হেসেনসহ বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের সদস্যরা।

    অপরদিকে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সচেতনতা মূলক প্রচারণা চালানোর পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। এসময় তিনি কাউয়ারচর খেয়াঘাটে অধিক যাত্রী নিয়ে জনসমাগম করে খেয়া পারাপার করার অপরাধে একজন টলার চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটার খাল সিভিল সার্জন অফিস সংলগ্ন এলাকায় অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে একজন ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের সামনে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে একটি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

    অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • র‍্যাব মহাপরিচালক হচ্ছেন সিআইডির মামুন

    র‍্যাব মহাপরিচালক হচ্ছেন সিআইডির মামুন

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্ব সামলানো ড. বেনজীর আহমেদ হচ্ছেন পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি)। তিনি বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন। এ কারণে র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
    মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।
    সূত্রটি জানিয়েছে, আজ বা কালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
    সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের বনেদী পরিবারের সন্তান আবদুল্লাহ আল মামুন গত বছর মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর পূর্বে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।