Category: প্রশাসন

  • বরিশাল র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

    বরিশাল র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

    বরিশাল সদর উপজেলার জাগুয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ হেলাল হাওলাদার(২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮) সদস্যরা। আজ শনিবার ( ৪ এপ্রিল) দুপুর আড়ইটায় জাগুয়া ইউনিয়নের চন্ডীপুর মহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

    মোঃ হেলাল হাওলাদার দক্ষিণ কড়াপুর এলাকার মোঃ হানিফ হাওলাদারের ছেলে।

    র‌্যাব জানায়, শনিবার দুপুরে মাদক বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে জাগুয়া ইউনিয়নের চন্ডীপুর মহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হেলালকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২১ পিস ইয়াবা জব্দ করা হয়।

    এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

  • বরিশালে র‌্যাবের উদ্যোগে অসহায় পরিববারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    বরিশালে র‌্যাবের উদ্যোগে অসহায় পরিববারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকা র‌্যাব-৮ এর আওতাধীন ১১টি জেলার অসহায় জেলে পরিবার, দরিদ্র বেঁদে সম্প্রদায়, প্রতিবন্ধীসহ চারশ’ পরিবার এবং খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের আত্মসমর্পনকৃত ২৮৪ জন জলদস্যু পরিবারের মাঝে শুক্রবার বিভিন্ন খাদ্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধের উপকরণ বিতরণ করা হয়েছে।

    শুক্রবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর প্রধান কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়েছে।

    এসব খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও র‌্যাব-৮ এর অধীনে সকল জেলায় জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে টহল অব্যাহত রয়েছে।

    অন্যদিকে বরিশাল সদর উপজেলার নৌ-বন্দর থানাধীন লাহাড়হাট ফেরী ঘাট এলাকা নদীতে বসবাস করা বেঁদে সম্প্রদায়েরের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র‌্যাব (৮) এর মেজর খালেদ।

  • বরিশালে করোনা প্রতিরোধ : নির্দেশ উপেক্ষা করায় বিপুল অংকের অর্থদণ্ড

    বরিশালে করোনা প্রতিরোধ : নির্দেশ উপেক্ষা করায় বিপুল অংকের অর্থদণ্ড

    নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কোভিড (১৯) প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধমূলক কার্যক্রম ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে এবং নগরবাসীকে উদ্বুদ্ধকরণের প্রতিদিনের ন্যয় কার্যক্রমের অংশ হিসাবে নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়েছে।

    আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বরিশাল মহানগরীর রুপাতলী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।

    এসময় মোবাইলকোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় দায়ীত্বরত সেনা সদস্যদের সহযোগিতায় অবহেলা ও সামাজিক দূরত্ব বিষয়ক সরকারি নির্দেশনা উপেক্ষা করে যাত্রী বহনকারী ঢাকাগামী দুইটি মাইক্রোবাস এবং একটি পিকআপ ট্রাক আটক করেন। একটি মাইক্রো বাসে দুই পরিবারের ১৪ জন এবং আরেকটি মাইক্রোবাস দশ পরিবারের মোট ১২ জন যাত্রী গাদাগাদি করে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগের প্রস্তুতি গ্রহণ করছিলেন।

    প্রথম মাইক্রোবাসে দুই পরিবারের দুই কর্তা এবং চালক ও তার সহযোগী প্রত্যেককে করোনা নিয়ন্ত্রণ প্রতিরোধ দণ্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক এক হাজার টাকা করে মোট চার হাজার টাকাসহ দ্বিতীয় মাইক্রোবাসের দশজনকে একই আইনে এক হাজার টাকা করে দশ হাজার টাকা এবং পিকআপ ট্রাকের চালককে একই আইনে এক হাজার টাকাসহ সর্বমোট পনের হাজার টাকা টাকা অর্থে দণ্ডে দণ্ডিত করা হয়।

    পাশাপাশি প্রাণসংহারী করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সর্বাবস্থায় সামাজিক দূরত্ব রক্ষা করে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত সকলকে সচেতনতামূলক দিক নির্দেশনা দেয়া হয়। একই সময়ে রুপাতলী বাস স্ট্যান্ড এলাকায় জনসমাগম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    অপরদিকে নগরীর সদর রোড, ­নথুল্লাবাদ, চৌমাথা ও কাশীপুর, সাগরদী এলাকায় মোবাইল কোর্টের পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

    এই কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। এ সময় তিনি বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করে দিয়ে এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সবাইকে নির্দিষ্ট প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়।

    এসময় সাগরদী এলাকায় অভিযান চালিয়ে অপ্রয়োজনে দোকান খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী শিকদার হার্ডওয়ার এর কর্মচারী আমিন কে ৫ হাজার টাকা, জাহিদ ট্রেডার্স এর মালিক মোঃ জাহিদুল ইসলাম কে ৩ হাজার এবং মা হার্ডওয়ার এর মালিক মোঃ শাহাদাত কে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    পরে চৌমাথা বাজার এলাকায় দুটি পণ্যবাহী পিকআপ ভ্যানে যাত্রী পরিবহন করার দায়ে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী দুই চালক মোঃ রেজাউল কে ৪৫০০ টাকা এবং মোঃ মন্টু কে ৪ হাজার টাকা জরিমানা, পাশাপাশি ২১ যাত্রী কে চারশত টাকা করে মোট ৮ হাজার ৪০০ টাকাসহ মোট ২৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

    অভিযানে প্রসিকিউসন অফিসার হিসাবে সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানার এসআই ফিরোজ আল মামুন এবং এসআই রফিকুল ইসলাম। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

    অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রট বলেন, বরিশাল নগরী ও জেলার জনস্বার্থে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সকলকে মুক্ত রাখতে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রাখা হবে।

  • বরিশালে বেশি দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

    বরিশালে বেশি দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

    বরিশালে নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দামে মাস্ক বিক্রি রোধে মাঠ পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল নগরের চৌমাথা, বটতলা, গির্জা মহল্লা, ফল পট্টি ও চক বাজার এলাকায় বাজার তদারকিমূলক এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নির্ধারিত মূল্য ৩০ টাকা অপেক্ষা অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় গির্জা মহল্লাস্থ গ্রীন লাইব্রেরীকে ১৫ হাজার টাকা, আল আমিন লাইব্রেরীকে ১৫ হাজার টাকা, চক বাজারস্থ আলাউদ্দিন ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ফল পট্টির নিউ আল ক্বারী হোটেলকে ৩ হাজার টাকা এবং বিদেশি কসমেটিকস ও অন্যান্য পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় নবগ্রাম রোডের হাট সুপার শপ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়েরসহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

    ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো, নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রয়সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে ব্যবসা করার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে ভোক্তা অধিকার লঙ্ঘিত হলে হট লাইন নম্বর ১৬১২১ এ ফোন করে সেবা নেয়ার আহবান জানান তিনি।

    অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা ও এস এই ইমরান আহমেদসহ ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যলা।

  • বরিশালে সরকারি আদেশ অমান্য করে কোচিং চালু রাখায় ম্যানেজারের কারাদণ্ড

    বরিশালে সরকারি আদেশ অমান্য করে কোচিং চালু রাখায় ম্যানেজারের কারাদণ্ড

    বরিশালে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় নগরীর লস্কর লেনে রাইট একাডেমি ম্যানেজার সুমন রায়কে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

    বুধবার দুপুর ১২টায় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নিরবাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

    তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার‍ই ধারাবাহিকতায় বরিশালের জেলা প্রশাসক বরিশাল এসএম অজিয়র রহমানের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

    উপস্থিত ছাত্রদের সাথে কথা বলে জানা যায়, কোচিং বন্ধ থাকবে কিনা এ বিষয়ে জানতে অভিভাবকগণ ফোন দিলেও কোচিং থেকে তাদের ক্লাসে আসতে বলা হয়। কোচিং কবে বন্ধ হবে- এ সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানানো হয়।

    সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত যা করোনাভাইরাস ছড়ানোর হুমকিস্বরূপ, এমন কাজ করার জন্য দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় রাইট একাডেমি এর ম্যানেজার সুমন রায়কে ৫ দিনের বিনাশ্রম কারাগারে পাঠানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি আদেশ অমান্য না করা ও করোনাভাইরাস প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের কোচিং- এ এনে জমায়েত না করার জন্য পরামর্শ দেওয়া হয়।

    এরপর লস্কর লেন এলাকার বেশ কয়েকটি কোচিং এর অফিস খোলা পাওয়া যায়। কিন্তু ক্লাস কার্যক্রম বন্ধ ছিলো। তাদেরকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নিরবাহী ম্যাজিস্ট্রেট।

  • কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার

    কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার

    কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা এবং তাকে তুলে নেওয়ার ঘটনা তদন্তে জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের সম্পৃক্ততা ও আচরণের অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

    রবিবার (১৫ মার্চ) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
    তিনি বলেন, ‘শুধু ডিসি নয়, এই ঘটনার সঙ্গে অন্য যেসব কর্মকর্তা জড়িত ছিল, নিজ নিজ ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জনমনে শনিবার থেকে যত প্রশ্ন উঠেছে, সব প্রশ্নের সত্যতা তদন্তে পাওয়া গেছে।’

    প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এক-দুজন কর্মকর্তার দায় সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয় নেবে না।’

  • জনগণের আস্থা বজায় রেখে সেবা নিশ্চিত করবো : উপ-পুলিশ কমিশনার

    জনগণের আস্থা বজায় রেখে সেবা নিশ্চিত করবো : উপ-পুলিশ কমিশনার

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, মুজিববর্ষের এই মহান মার্চ মাসে তোমাদের কর্মজীবনের প্রথম যোগদান। জনগণের সাথে সদাচার এবং আস্থা বজায় রেখে সেবা নিশ্চিত করবে। “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার ;এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে ।

    আজ রবিবার (১৫ মার্চ) পুলিশ লাইন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত (১৮০ জন পুরুষ ও ২৮ জন নারী কনস্টেবল) মোট ২০৮ জন কনস্টেবলদের ০৬ দিন ব্যাপি ওরিয়েন্টশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক এন্ড ফোর্স)মোঃ মাসুদ রানা, আরআই মোঃ মোবাক্ষের আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • গলাচিপায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

    গলাচিপায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

    পটুয়াখালীর গলাচিপায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ তিন লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    উপজেলা মৎস্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। রবিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল বুড়াগৌরাঙ্গ , রামনাবাদ, আগুনমুখাসহ বিভিন্ন এলকায় অভিযান শুরু করে।

     

    অভিযানের খবর পেয়ে জেলেরা নদীতে পুঁতে রাখা অবৈধ বেহেন্তি জাল, চরগড়া জাল ও বাদা জাল ফেলে পালিয়ে যায়। কোস্টগার্ডের সদস্যরা ৯ টি জাল জব্দ করেন। পরে গলাচিপা পৌরসভার ফেরীঘাট এলাকায় জনসাধারণের উপস্থিতিতে নদীতে পেতে রাখা অবৈধ জালগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়।

  • বরিশালে বনফুলসহ ৪ রেস্তোরায় ৬৫ হাজার টাকা জরিমানা

    বরিশালে বনফুলসহ ৪ রেস্তোরায় ৬৫ হাজার টাকা জরিমানা

    অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ পণ্যের ব্যবহারের অপরাধে বরিশাল নগরীতে অভিজাত রেস্তোরাসহ চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    শনিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশুদ্ধ খাদ্য ও পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    এ সময় নগরীর বডটতলা এলাকার বনফুল সুইটস কে ১০ হাজার টাকা, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার ওয়েস্টার্ন রেস্টুরেন্ট কে ৩০ হাজার টাকা, একই এলাকার লেকভিউ রেস্টুরেন্ট কে ২০ হাজার টাকা ও ঢাকা শর্মা হাউস কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মোবাইলকোর্টে পৃথকভাবে প্রসিকিউশন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া আক্তার ও বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা (স্যানিটারী ইন্সপেক্টর) সৈয়দ এনামুল হক।

    মোবাইলকোর্ট পরিচালনাকালে বরিশাল র্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদের নেতৃত্বাধীন একটি টিম ও বি এস টি আই’র ফিল্ড অফিসার মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

    তথ্য নিশ্চিত করে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ পণ্যের ব্যবহারের অপরাধে মোবাইল কোর্টে ওই অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়েছে।

  • বরিশালে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, চাষি গ্রেপ্তার

    বরিশালে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, চাষি গ্রেপ্তার

    বরিশালের বাবুগঞ্জের একটি বাড়ি আঙিনায় গাঁজা চাষের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ১২ টি রোপিত গাঁজার গাছ উদ্ধার করেছে।

    পুলিশ জানিয়েছে- উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র মো. আল- আমিনের (৩৫) বসতবাড়ির আঙিনা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাড়ির মালিক মোঃ আল- আমিনকে আটক করেছে।

    শুক্রবার রাত ১০ টার দিকে বাবুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতেতে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করেন। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান।

    ওসি মিজানুর রহমান বলেন, বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের একটি বাড়ির আঙিনায় গাঁজা চাষ হচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

    পুলিশ ওই বাড়ির আঙিনা থেকে ১২ টি বড় সাইজের গাঁজার গাছ তুলে ফেলে এবং সেগুলো জব্দ করা এসব গাছ ৫/৬ মাস আগে রোপণ করা হয়েছে। এ সময় বাড়ির মালিক মো. আল- আমিন আটক করা হয়।

    আটকের পরে আল-আমিন পুলিশকে জানিয়েছে- গত ৬ মাস আগে সে পার্বত্য চট্রগ্রামের তার এক বন্ধুুর কাছ থেকে চারাগুলো সংগ্রহ করে বাড়ির আঙিনায় রোপন করেন।

    এছাড়াও শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পৃথক আর একটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের রাজগুরু গ্রামের ইউসুফ আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।’