Category: বরিশাল

  • বরিশালে এস্কেলেটর ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে সিনিয়র সিটিজেন নাগরীকদের মানববন্ধন

    বরিশালে এস্কেলেটর ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে সিনিয়র সিটিজেন নাগরীকদের মানববন্ধন

    বরিশালের ব্যাস্ততম সড়ক নতুল্লাবাদ, সরকারী হাতেম আলী কলেজ চৌমাথা,আমতলা মোড়,বটতলা চৌমাথা,জেলখানার মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ৬টি যন্ত্রচালিত পথচারী পারাপার (ওভার ব্রীজ) স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে আগুরপুররোডস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন বরিশাল কমিটি।

    আজ শনিবার (৩০) সেপ্টেম্বর বেলা বার টায় নগরীর প্রাণ কেন্দ্র বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোড়ে একর্মসূচি পালন করে এসোসিয়েশনের সদস্যরা।

    ভারপ্রাপ্ত সভাপতি নাইমুর রহমান মিলুর সভাপতিত্বে মানববন্ধন কমূসূচিতে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া সেলিম,কাজী মিজানুর রহমান ফিরোজ,সুলতান মাহমুদ বাবুল,রেজাউল করিম বুলবুল,ইঞ্জিনিয়ার বদিউজছালাম রিয়াজ,কামুল ইসলাম প্রমুখ।

    এসময় বক্তরা বলেন,স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চল বিশেষ করে বিভাগীয় শহর বরিশালের অপ্রশস্ত মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দুরপাল্লার যানবাহনের চাপ বহুগুরে বেড়ে যাওয়ার ফলে প্রায় সময় অনাকাঙ্খিত দূর্ঘটনায় বিভিন্ন শ্রেনি পেশাজীবী ও শিক্ষার্থীদের জীবন হানি ঘটছে।

    বরিশাল নগরীর অপ্রশস্ত সড়কেরাস্তা পারাপারের ক্ষেত্রে পথচারী বিশেষ করেসিনিয়র সিটিজেনগণের ঝুঁকি অনেক বৃদ্ধি পেয়েছে।

    তাই অভিলম্বে বরিশালের উল্লেখিতস্থানে মানুষের জীবন রক্ষা করা সহ জনস্বার্থে এস্কেলেটর ফুটওভার ব্রীজ নির্মাণ করার জন্য সিটি মেয়র সহ সরকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

  • বরিশালে একদিনে ৩৩৭ জনের ডেঙ্গু শনাক্ত, নারীর মৃত্যু

    বরিশালে একদিনে ৩৩৭ জনের ডেঙ্গু শনাক্ত, নারীর মৃত্যু

    বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময়ে মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে পিয়ারা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।।

    তিনি বলেন, পিয়ারা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪ হাজার ৪৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ১৩৪ জন। বিভাগে এখন পর্যন্ত ১০২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭২ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে দশ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজন ও ঝালকাঠি হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৩৭ রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৫০ জন, পটুয়াখালীতে ৬২ জন, পিরোজপুরে ৬১ জন, ভোলায় ২৮ জন, বরগুনায় ৩৩ জন আছেন ও ঝালকাঠিতে তিনজন। শনিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২৪২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

  • ডিএমপির দায়িত্ব নিলেন হাবিবুর রহমান, গোলাম ফারুকের বিদায়

    ডিএমপির দায়িত্ব নিলেন হাবিবুর রহমান, গোলাম ফারুকের বিদায়

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানানো হয়েছে। আর ডিএমপির দায়িত্ব গ্রহণ করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান।

    শনিবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন হাবিবুর রহমান। গোলাম ফারুক আজ থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যাচ্ছেন।

    রীতি অনুযায়ী বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান পুলিশ সদস্যরা। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী কমিশনার। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    এদিকে শুক্রবার বিদায়ী সংবর্ধনায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশে গোলাম ফারুক বলেন, ডিএমপি টিম হিসেবে মহানগরবাসীর জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষার কাজে যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে আগামী দিনগুলোতেও নতুন কমিশনারকে সেভাবে সহযোগিতা করবেন।

    পুলিশের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পর আইনশৃঙ্খলা বাহিনীটির অন্যতম সম্মানজনক পদ ডিএমপি কমিশনার, যা পুলিশের সবচেয়ে বড় ইউনিটও। এই পদে একাধিক পুলিশ কর্মকর্তার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নিয়োগ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।

    গত ২০ সেপ্টেম্বর তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। হাবিবুর রহমান বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

    গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিন বার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুই বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি। পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত এই পুলিশ কর্মকর্তা।

    ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন হাবিবুর। যার নাম দেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’। বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন হাবিবুর রহমান। দৌলতদিয়ার যৌনপল্লির শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি, সেখানে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন। রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়াতেও তার ভূমিকা রয়েছে।

  • বরিশালে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

    বরিশালে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

    স্টাফ রিপোর্টার// মোঃ হানিফ হাওলাদার রিয়াজ

    বুধবার ২৭/০৯/২৩তারিখ আনুমানিক রাত ৮:৩০মিনিটের দিকে নিজ মোটরসাইকেল নিয়ে বাকেরগঞ্জ থেকে নিজ গন্তব্যের উদ্দেশ্যে বরিশাল ফিরছিলেন মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (মেম্বার) এসময় বরিশাল পটুয়াখালী মহাসড়কে নলছিটি থানার দপদপিয়া ইউনিয়ন কাঠেরঘর নামক স্থানে তার মোটরসাইকেল এর সাথে বরিশাল থেকে বাকেরগঞ্জ এর উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহি সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র অন্যতম সদস্য, ৭নং চরকাউয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, ৭নং চরকাউয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য, মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (মেম্বার) ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহী রাজিউন।

    ঘটনাস্থলে উপস্থিত লোকজন সাংবাদিক কে বলে মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়, এসময় ঘটনাস্থলে মৃত্যু ঘটে মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (মেম্বার) এর কেউ তাকে জীবিত ছিল বলে মনে করেন, এ’ঘটনায় সিএনজিতে থাকা আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন, স্হানীয় লোকজন মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (মেম্বার) এবং সিএনজিতে থাকা গুরুতর আহত যাত্রী’কে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এ’সময় শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (মেম্বার) কে মৃত ঘোষণা করেন।

    মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (মেম্বারের) এমন মৃত্যুর খবর শুনে, পরিবার আত্মীয়-স্বজন দলীয় নেতাকর্মী সহ হাজার হাজার মানুষের ভীড় হয় শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (মেম্বারের) এমন অকাল মৃত্যু যেন মেনে নিতে পারছেন না পরিবার আত্মীয়স্বজন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ আহাজারি কান্নায় ভেঙে পড়ে সবাই।

    মরহুমের প্রথম জানাজা নামাজ আজ বৃহস্পতিবার বাদ জোহর জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে… দ্বিতীয় জানাযা নামাজ আছর বাদ মরহুমের নিজ বাড়ি ৭নং চরকাউয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড চরআইচা গ্রামে অনুষ্ঠিত হবে।

    মোঃ রিয়াজুল ইসলাম সবুজ মেম্বার এর অকাল মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া।

  • বরিশালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতা গ্রেফতার

    বরিশালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতা গ্রেফতার

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদার মিমিকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ। এসময় তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গত ১২ সেপ্টেম্বর ছাত্রদল নেতা কাইফি শিকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদী হয়ে মামলা করেন। মামলার পর থেকে কাইফি আত্মগোপনে ছিলেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্ৰেফতার করা হয়।

    পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার আসামিকে দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • বরিশালে ডেঙ্গুতে আরও ২ রোগীর মৃত্যু, শনাক্ত ৩৯৮

    বরিশালে ডেঙ্গুতে আরও ২ রোগীর মৃত্যু, শনাক্ত ৩৯৮

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৯৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

    মৃতরা হলেন- পটুয়াখালী জেলার দুমকী উপজেলার বাসিন্দা ইউনুস আলী (৭৮) ও বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাসিন্দা কেরামত আলী (৭০)।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৩ হাজার ৫৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ২৬৭ জন। মারা গেছেন ৯৯ জন। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭০ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে দশজন ও পটুয়াখালীর দুই হাসপাতালে পাঁচজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৫৭, পটুয়াখালীতে ৮০ জন, পিরোজপুরে ৬৮ জন, ভোলায় ৪৯ জন, বরগুনায় ৩৩ জন ও ঝালকাঠিতে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২১২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

  • কুয়াকাটায় ৩ দিনের মেলা

    কুয়াকাটায় ৩ দিনের মেলা

    বরিশাল ॥ পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালি শেষে পায়রা উড়িয়ে তিনদিনের পর্যটন মেলা ও কনসার্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন।

    বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয় থেকে শুরু হয়ে চৌরাস্তা, সৈকত প্রদক্ষিণ করে পর্যটন পার্কে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। জেলা প্রশাসন পটুয়াখালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে কুয়াকাটা পৌরসভা, হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন ও টোয়াক।

    অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা বিশ্বের এমন একটি সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। তাই আমাদের সবার দায়িত্ব কুয়াকাটাকে রক্ষা করা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা তিনদিনের মেলায় আয়োজন করেছি। যেন কুয়াকাটায় আসা পর্যটকরা বাড়তি বিনোদন এবং সুযোগ সুবিধা পেতে পারে। এ সময় কুয়াকাটায় পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আরও পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন তিনি।

    আলোচনা সভায় কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, বিশ্ব পর্যটন দিবসের মধ্যে দিয়ে কুয়াকাটা সৈকতে বিশ্বমানের সৈকতে রূপান্তরিত করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে আসছি। এরই মধ্যে কুয়াকাটা উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সঠিকভাবে কাজ করতে পারলে আগামী এক-দুই বছরের মধ্যে কুয়াকাটাকে পরিবর্তন করতে সক্ষম হবো।

    র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ ও স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

  • বরিশালে সাইবার আইনে দুই দিনে সাত মামলা

    বরিশালে সাইবার আইনে দুই দিনে সাত মামলা

    সাইবার নিরাপত্তা আইনে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে গত দুই দিনে সাতটি মামলা করা হয়েছে। এর মধ্যে সোমবার তিনটি এবং গতকাল মঙ্গলবার চারটি মামলা করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।

    তিনি জানান, সব মামলা পুলিশি তদন্তের জন্য পাঠিয়েছেন বিচারক।

    সব মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও কটূক্তির অভিযোগ আনা হয়েছে।
    এসব মামলার মধ্যে গতকাল একটি মামলায় ঝালকাঠির নলছিটির স্থানীয় তিন সাংবাদিকসহ চারজনকে আসামি করা হয়েছে।

    গতকাল দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সংবাদ সকালের ভারপ্রাপ্ত সম্পাদক মো. আল-আমিন সিকদার। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক বাদীর জবানবন্দি গ্রহণ করে বরিশাল মডেল থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

    সাইবার নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৩ ধারায় মামলাটি করা হয়। মামলার আসামিরা হলেন দৈনিক যুগান্তরের নলছিটি উপজেলার সাবেক প্রতিনিধি মু. মনিরুজ্জামান মনির, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. শাওন মোল্লা, বরিশালের আলো পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি মো. শাকিল খলিফা এবং নলছিটির তিমিরকাঠি এলাকার মো. নাদের আলী হাওলাদের ছেলে মো. ফেরদাউস হাওলাদার।

    মামলায় বাদী অভিযোগ করেন, গত ১৯ ও ২১ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি মু. মনিরুজ্জামান মনির ফেসবুক লাইভে এসে বাদী আল-আমিন সিকদার এবং মামলার ১ নম্বর সাক্ষী মনির হোসেনকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য প্রচার করেন। মামলার ২ নম্বর আসামি মো. শাওন মোল্লা গত ২১ সেপ্টেম্বর মনিরুজ্জামান মনিরের ফেসবুক আইডি থেকে ওই ভিডিও ডাউনলোড করে নিজের ফেসবুকে পোস্ট দেন।

    ৩ নম্বর আসামি শাকিল খলিফা একই দিন (২১ সেপ্টেম্বর) বাদীর ছবি দিয়ে মনিরুজ্জামান মনিরের ফেসবুক পোস্টে মানহানিকর মন্তব্য করেন। ৪ নম্বর আসামি ফেরদাউস হাওলাদার বাদীর ছবি ব্যবহার করে মনিরের পোস্টে আপত্তিকর মন্তব্য করেন। এতে বাদীর মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

    মামলার বাদী আল-আমিন সিকদার বলেন, ‘আসামিদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তার পরও আমাকে হেয় প্রতিপন্ন করতে অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে অপপ্রচার চালাচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

    ১ নম্বর আসামি মু. মনিরুজ্জামান মনির বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে। তদন্তে এ মামলা মিথ্যা প্রমাণিত হবে।’

    বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন মামলা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার নিরাপত্তা আইনে গতকাল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করা হয়েছে। মামলার বাদী মো. আল-আমিন সিকদার, মামলা নম্বর ১৩৮/২৩।

    অন্য মামলাগুলোর মধ্যে একটি বরগুনার বামনা উপ?জেলার একটি ইউনিয়নের চেয়ারম্যান জলিল গাজী তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কটূক্তির অভিযোগে মামলা করেন। এ ছাড়া রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়ন চেয়ারম্যান বরিশালে সাইবার আইনে দুই দিনে সাত মামলা একই অভিযোগে মামলা করেছেন। উজিরপুরের এক ঠিকাদার বাদী হয়ে আরেকটি মামলা করেন।

    চলতি মাসের ১৩ তারিখে জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল পাস হয়েছে।

  • উজিরপুরে ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামী গ্রেফতার

    উজিরপুরে ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামী গ্রেফতার

    জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী সহ ৬ জনকে গ্রেফতার করছে উজিরপুর মডেল থানা পুলিশ।

    ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উজিরপুরের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার কৃতরা হলেন উপজেলার হরিদ্রাপুর গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার, কালবিলা গ্রামের চিত্তরঞ্জন বাড়ৈর পুত্র চিন্ময় বাড়ৈ, মালিকান্দা গ্রামের মো: নুরুল ইসলাম বেপারীর স্ত্রী ফাতেমা খাতুন (ওয়ারেন্ট), রৈভদ্রাদী গ্রমের আবুল হোসেনের পুত্র মো: জলিল (ওয়ারেন্ট) ,নয়াবাড়ী গ্রামের খালেক মোল্লার পুত্র শহিদুল ইসলাম (ওয়ারেন্ট) , হারতা গ্রামের ব্রজবাসী মন্ডলের পুত্র সুখরঞ্জন মন্ডল ২০২১ সালের ১৭৫ নং সি,আর মামলায় ৪ মাসের সাজা ও ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাসহ ওয়ারেন্ট এর আসামী ছিলেন।

    উজিরপুর মডেল থানার এস আই সজিব মন্ডল, এস আই মো: মেহেদী হাসান, এ,এস,আই বিল্লাল হোসেন, এ,এস,আই মো: সুমন তালুকদার, এ,এস,আই মো:বরকত আলি, এ,এস,আই মো: আল মামুনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ও ভারপ্রাপ্ত মো: তৌহিদুজ্জামান সোহাগ জানান, অভিযানে গ্রেফতার কৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

  • বরিশালে কারেন্ট জাল সহ আটক ২

    বরিশালে কারেন্ট জাল সহ আটক ২

    বরিশাল নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে কারেন্ট জাল সহ দুই জনকে আটক করা হয়েছে।

    বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়।

    এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ৬,৫৫,০০০ মিটার কারেন্ট জাল সহ দুই জনকে আটক করেন।

    বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

    বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বুধবার কীর্তনখোলা,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়।এসময় মোট ৬,৫৫,০০০ মিটার কারেন্ট জাল সহ মোট দুই জনকে আটক করা হয়।

    পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে।তিনি আরো বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।