Category: বরিশাল

  • বরিশাল মহানগর যুবলীগের যুগ্ন-আহবায়ক খান মামুনের রোগ মুক্তি কামনায় মহানগর ছাত্রলীগের দোয়া মোনাজাত

    বরিশাল মহানগর যুবলীগের যুগ্ন-আহবায়ক খান মামুনের রোগ মুক্তি কামনায় মহানগর ছাত্রলীগের দোয়া মোনাজাত

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এর আশু রোগ মুক্তি কামনায় বরিশাল মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে এক বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করা হয়েছে। মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা বাবু সরদার,জায়েদ হাসান সানি,আবু তাহিয়ান বাবু,আহাদ ইসলাম,গোলাম সরোয়ার অপি,আশরাফুল ইসলাম,রায়হান ইসলাম,রিদি চৌধুরী,অমিত সাহা সহ মহানগর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

  • দুয়ারে কড়া নাড়ছে দুর্গাপূজা, বরিশালে চলছে প্রস্তুতি

    দুয়ারে কড়া নাড়ছে দুর্গাপূজা, বরিশালে চলছে প্রস্তুতি

    শরতের আগমনে কাশ ফুলের শুভ্রতার শীষ দোলা আর একটু একটু শিশির বিন্দু জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। দেবী দুর্গার আগমনে বিশ্ব হবে শান্তিময়, অশুভ শক্তিকে বিনাশ করে উদয় হবে শুভ শক্তির এমনটাই প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

    অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি বরিশালের দুর্গা পূজার মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরীসহ প্রতিটি উপজেলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতোই ঘনিয়ে আসছে শিল্পীদের ব্যস্ততাও ততটাই বাড়ছে। তবে বেশ কয়েকজন পাল জানিয়েছেন, সবকিছুর দাম বাড়লেও প্রতিমা তৈরির কারিকরদের মজুরি খুব একটা বাড়েনি। পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি মানিক মুখার্জী বলেন, আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

    দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভেরদিন মন্ডপে মন্ডপে বেঁজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ। ২১ অক্টোবর মহাসপ্তমী, ২২ অক্টোবর দেবীর মহাঅষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী এবং ২৪ অক্টোবর দশমী বিহিত পুজা সমাপনান্তে দেবী বিসর্জণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে দশহরার। শেষ হবে পাঁচদিনব্যাপী এবারের দুর্গোৎসব। তিনি আরো জানান, তার কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী এবছর বরিশাল জেলা ও মহানগরী এলাকায় তিনটি পূজা মন্ডপ বৃদ্ধি পাবে।

    গতবছর বরিশাল জেলা ও মহানগরী এলাকায় ৬৩৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। যারমধ্যে নগরীতে ছিলো ৪৪টি। এবছর নগরীতে একটি এবং বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জে দুটি পূজা মন্ডপ বৃদ্ধি পেয়েছে। ফলে এবার ৬৩৭টি মন্ডবে দুর্গা পূজার আয়োজন হচ্ছে। এরমধ্যে বরিশাল বিভাগে আগৈলঝাড়া উপজেলায় সবচেয়ে বেশি ১৬১টি মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও গৌরনদীতে ৮৪টি, উজিরপুরে ১১৬টি, বানারীপাড়ায় ৫৯টি, বাবুগঞ্জে ২৫টি, মুলাদীতে ১১টি, মেহেন্দিগঞ্জে ২৫টি, হিজলায় ১৫টি, বাকেরগঞ্জে ৭২টি ও বরিশাল সদরে ২৪টিসহ মোট ৫৯২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

    বরিশাল মহানগর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল দাস বলেন, নগরীতে এবছর নতুন একটিসহ মোট ৪৫টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে।

    জেলার আগৈলঝাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্ডপ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। কেউ খড়, কাঠ, সুতা দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন, কেউবা নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, সরস্বতী প্রতিমা। প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষপ্রান্তে রয়েছে। এরপর প্রতিমা শুকানোর পর শুরু হবে প্রতিমায় রঙের কাজ।

    প্রতিমা তৈরির কারিগর সুকদেব পাল বলেন, আগের মতো মানুষ মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার না করায় আমাদের প্রায় সারাবছরই অলস সময় কাটাতে হয়। তবে দুর্গাপূজা চলাকালীন আমাদের ব্যাপক চাহিদা বাড়লেও বর্তমান দ্রর্বমূল্যের বাজার অনুযায়ী প্রতিমা তৈরির কারিগরদের তেমন পারিশ্রমিক বাড়েনি।

    তিনি আরও বলেন, মাটি দিয়ে প্রতিমা নির্মানের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যেই বাকি কাজ শেষে রঙ তুলির আঁচড়ে প্রাণবন্ত করে তোলা হবে দুর্গা প্রতিমাগুলো।

    বরিশালের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেন, দুর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হলেও অসাম্প্রদায়িক জেলা হিসেবে পরিচিত বরিশালে সবার সম্প্রীতির বন্ধনে পুজা অনুষ্ঠিত হবার দৃষ্টান্ত রয়েছে।

    তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা শুরুর দিন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্ডপগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি প্রত্যেক পূজা মন্ডপের জন্য তাদের নিজস্ব কমিটি গঠনের নির্দেশনা বাস্তবায়ন করা হবে। মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দলের সাথে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ, গ্রামপুলিশ সদস্য, পুরুষ ও নারী আনসার সদস্য সর্বদা নিয়োজিত থাকবেন। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে সিসি ক্যামেরার আওতায় রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা মোবাইল টিমে কাজ করবেন।

  • বরিশালে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা

    বরিশালে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা

    বরিশাল জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর খামার বাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

    ডিএই’র উপপরিচালক মো. মুরাদুল হাসানের সভাপতিত্বে এবং ডিএইর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুছা ইবনে সাঈদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. রেজাউল হাসান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয় লাল বিশ^াস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা, বানারীপাড়ার উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উজিরপুরের উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস, বিএডিসির সহকারি প্রকৌশলী এসএম আতাই রাব্বি, বাকেরগঞ্জ বীজ ভান্ডারের স্বত্তাধিকারী মো. জাকির হোসেন এবং কৃষক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

    সভায় চলতি মৌসুমে ধান সহ অন্যান্য ফসলের উৎপাদন বাড়াতে করণীয় এবং আসন্ন রবি মৌসুমে চাষযোগ্য ডাল, তেল এবং মসলা ফসলের কর্মপরিকল্পনার উপর বিস্তারিত আলোচনা হয়। কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীজ ডিলার এবং কৃষক সহ ৪০ জন অংশগ্রহণ করেন।

  • ২৪ ঘণ্টায় বরিশালে ভর্তি ৪০৭ ডেঙ্গুরোগী, মৃত্যু ৩

    ২৪ ঘণ্টায় বরিশালে ভর্তি ৪০৭ ডেঙ্গুরোগী, মৃত্যু ৩

    গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে ৯৭ জনের মৃত্যু হলো।

    এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪০৭ জন রোগী ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৬৩ জন রোগী চিকিৎসাধীন।

    বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালের উজিরপুর উপজেলার সাতা এলাকার রওশন আরা (৬৫), মেহেন্দিগঞ্জ উপজেলার পিন্টু শিকদার (৫৪) ও পিরোজপুরের মঠাবাড়িয়া উপজেলার জয়ফুল বেগম (৫৫) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪০৭ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৬৯ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৪৮ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩৯৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

    এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৬২ জন, পটুয়াখালীতে হাসপাতালে ৬৬ জন, ভোলায় হাসপাতালে ৩৮ জন, পিরোজপুরে হাসপাতালে ৬৬ জন, বরগুনায় হাসপাতালে ৫১ জন ও ঝালকাঠিতে হাসপাতালে ৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

    বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২৩ হাজার ১৭৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৮১৬ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ৯৭ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, পটুয়াখালীতে হাসপাতালে ২ জন, ভোলায় হাসপাতালে ৮ জন, পিরোজপুরে হাসপাতালে ১০ জন, বরগুনায় হাসপাতালে ৫ জন ও ঝালকাঠিতে হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

    তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।

  • বরিশালে কারেন্ট জাল সহ আটক ৪

    বরিশালে কারেন্ট জাল সহ আটক ৪

    বরিশাল নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে কারেন্ট জাল সহ দুই জনকে আটক করা হয়েছে।

    সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়।

    এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ৭,০০,০০০ মিটার কারেন্ট জাল সহ দুই জনকে আটক করেন।

    বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

    বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, সোমবার কীর্তনখোলা,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়।এসময় মোট ৭,০০,০০০ মিটার কারেন্ট জাল সহ মোট দুই জনকে আটক করা হয়।

    পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে।তিনি আরো বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • বরিশালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে আটক

    বরিশালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে আটক

    বরিশাল ॥ বরিশালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে আটক করেছে জনতা। এসময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) আশরাফ হোসেন বলেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য নগরের পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে জনতার হাতে আটক হয় তারা। এরপর মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের হেফাজতে নেয়।

    আটককৃতরা হলেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের সাব-ইন্সপেক্টর মো: ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে তিন কেজি গাঁজাসহ একজনকে আটক করেন ওসি সিদ্দিকের টিম, সেই টিমেই কর্মরত ছিলেন এস আই ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর।

    অভিযান শেষে সকলে অফিসে আসার পর অফিস থেকে সাব-ইন্সপেক্টর ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর বের হয়। এর কিছুক্ষণ পর জানতে পারি তারা পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে আটক করে জনতা।

    এবিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য গাঁজাসহ আটক হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    অন্যদিকে একটি বিস্বস্ত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বেশ কয়েকজন সদস্য নানা অপকর্মে জড়িত রয়েছেন। চাহিদামত অর্থ না দেয়ায় মাদক দিয়ে নিরিহ মানুষদের হয়রনী করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এদের মধ্যে এএসআই গফুরের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। শিক্ষার্থী সহ একাধিক নিরিহ মানুষকে মাদক দিয়ে গ্রেফতার করে মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে এই গফুরের বিরুদ্ধে।

  • বরিশালে ইয়াবাসহ আটক ২

    বরিশালে ইয়াবাসহ আটক ২

    বরিশাল ॥ বরিশালের বাবুগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।

    শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- উজিরপুরের বাহেরঘাটের নয়াবাড়ি এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ এনায়েত হাওলাদার(৩০), ঢাকার -দক্ষিণ খান দক্ষিণপাড়ার মৃত আঃ মতিনের ছেলে মোঃ সানাউল্লাহ ওরফে সামি(৩১)।

    পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এয়ারপোর্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

    অভিযানে ৫শ’ পিস ইয়াবাসহ এনায়েত হাওলাদার ও মোঃ সানাউল্লাহ ওরফে সামিকে আটক করা হয়। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, মাদক উদ্ধারের ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। সেই মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার আসামিদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

  • বরিশালে আটক চোর নিয়ে উদ্ধার অভিযান

    বরিশালে আটক চোর নিয়ে উদ্ধার অভিযান

    দীর্ঘদিন থেকে একাধিক টেলিকম সেন্টার ও বিকাশ এজেন্টের দোকানে কৌশলে চুরি করে ধরাছোয়ার বাহিরে ছিলো দুর্ধর্ষ চোর আরিফ হাওলাদার। অবশেষে একটি দোকানের ২০টি মোবাইল ফোন চুরি করে ফেঁসে গেছেন আরিফ। জেলার গৌরনদী মডেল থানা পুলিশ চুরির একটি অভিযোগের সূত্রধরে প্রযুক্তির মাধ্যমে শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে চোরাইকৃত চারটি মোবাইল সেটসহ আরিফ হাওলাদারকে আটক করেছে।

    রোববার সকালে আটককৃত আরিফের স্বীকারোক্তি মতে তার (আরিফ) উপস্থিতিতে গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার সংলগ্ন একটি বাগানের পরিত্যক্ত স্থান থেকে আরও দুইটি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃত দুর্ধর্ষ চোর আরিফ হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ব্রাহ্মনদিয়া গ্রামের বাসিন্দা ইউনুস হাওলাদারের ছেলে।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, বাকাই বাজারের সাহা টেলিকম সেন্টার নামের একটি দোকানের চালার টিন কেটে গত ১০ আগস্ট দিবাগত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা ওই দোকান থেকে বিভিন্ন ব্যান্ডের প্রায় ২০টি মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১১ আগস্ট ব্যবসায়ী জুয়েল সাহা গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে চুরি হওয়া মোবাইল ফোনের আইএমই নাম্বার ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে চোর আরিফ হাওলাদারের অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে আরিফ হাওলাদারকে আটক করে থানায় আনা হয়।

    ওসি আরও জানিয়েছেন, রোববার সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হাওলাদার চুরির কথা স্বীকার করে। এরপর তাকে নিয়ে চোরাই মোবাইল ফোন উদ্ধার অভিযান পরিচালনা করে দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। ওসি আরও জানান, এরপূর্বে গত বছরের ১৮ জুলাই গৌরনদীর বাটাজোর বন্দরের পার্থ কম্পিউটার সার্ভিসিং, বিক্রয় ও বিকাশ এজেন্টে একইভাবে চালের টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা ওই দোকান থেকে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ওই চুরিরও আটক আরিফ হাওলাদার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। চুরির ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

    এ ঘটনায় আটক আরিফ হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে রোববার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

  • বরিশালে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

    বরিশালে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের দক্ষিণাঞ্চলীয় এই বিভাগে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে ৯১ জনের মৃত্যু হলো। এদিকে, নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন।

    রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এতথ্য নিশ্চিত করেছেন।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা তানভীর (১৬), বরগুনা জেলার বেতাগী উপজেলার বাসিন্দা জলিল (৫৬) , বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা রিনা বেগম (৪৫), পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা লাইজু (৪০) ও ঝালকাঠি জেলার কেষ্টকাঠি এলাকার বাসিন্দা মনোয়ারা (৬৫) ডেঙ্গুতে মারা গেছেন। এদের মধ্যে ৩ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন ঝালকাঠি ও পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২ হাজার ৩৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯২ জন। বিভাগে এখন পর্যন্ত ৯১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৩ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ৯ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ৫ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য প‌রিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৩৪ জন, পটুয়াখালীতে ১০৭ জন, পিরোজপুরে ৯৩ জন, ভোলায় ৫৩ জন, বরগুনায় ৬৭ জন ও ঝালকাঠিতে ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আজ রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩০১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

  • পটুয়াখালীতে ৪০০ বোতল ফেনসিডিলসহ নারী-পুরুষ গ্রেপ্তার

    পটুয়াখালীতে ৪০০ বোতল ফেনসিডিলসহ নারী-পুরুষ গ্রেপ্তার

    পটুয়াখালীর দুমকিতে ৪০০টি ফেনসিডিল, মাদক বিক্রির ৬০ হাজার টাকাসহ মহসিন শেখ (৩৮) ও আলেয়া বেগম (৫৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দুমকি সাতানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই রাতেই তাদের দুমকি থানায় হস্তান্তর করা হয়।

    পুলিশ জানায়, পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার দুমকি সাতানী এলাকায় অভিযান চালায়। অভিযানে আবদুল মান্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও কোটালী পাড়া থানার উত্তর হিরণ গ্রামের মহসিন শেখ (৩৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

    এ সময় তাদের অপর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যান। পরে তাদের ঘর তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

    দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।