Category: বরিশাল

  • এস পি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, বিআইডব্লিউটিএ বরিশাল ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত

    এস পি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, বিআইডব্লিউটিএ বরিশাল ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত

    গতকাল বুধবার এস পি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, বিআইডব্লিউটিএ বরিশাল ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ফ্রেন্ডস্ এন্ড ফেইথ ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।

    এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহেদুল ইসলাম বিপিএম, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন

  • বরিশালে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের জন্মদিন উদযাপন

    বরিশালে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের জন্মদিন উদযাপন করা হয় । তার জন্মদিন উপলক্ষে বরিশালে কেক কাটা সহ নানা আয়োজন করা হয়।বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ’র দলীয় কার্যালয় এই আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান, বাকসুর সাবেক ভিপি মঈন তুষার, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম রেজভী ও রিয়াজ ভুইয়া,মহানগর যুবলীগ সদস্য বিপ্লব ও মন্জুরুল ইসলাম শাওন সহ শতাধিক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উক্ত কেক কাটা প্রোগামে অংশগ্রহন করে।

  • বৃদ্ধাশ্রমের সেবাগ্রহীতাদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে তাদের পাশে লুনা আব্দুল্লাহ

    বৃদ্ধাশ্রমের সেবাগ্রহীতাদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে তাদের পাশে লুনা আব্দুল্লাহ

    বরিশাল নগরীর ২নং ওয়ার্ডস্থ কাউনিয়ায় বৃদ্ধাশ্রম পূর্ণবাসন কল্যাণ সংস্থা পরিদর্শন করেন এবং তাদের সার্বিক খোজ খবর নেন।

    বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় প্রতিষ্ঠিত
    বৃদ্ধাশ্রম পূর্ণবাসন কল্যাণ সংস্থা পরিদর্শনকালে সেবা গ্রহীতাদের নিজ হাতে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন নবনির্বাচিত বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সহধর্মিনী দক্ষ সংগঠক নগর মাতা লুনা আব্দুল্লাহ।

    আজ মঙ্গলবার ৩ অক্টোবর সকালে বরিশাল নগরীর ২নং ওয়ার্ড কাউনিয়া হাউজিং এলাকায় অবস্থিত বৃদ্ধাশ্রম পূর্ণবাসন কেন্দ্রে বেশ কিছু সময় পার করেন তিনি।

    একই সাথে তাদের প্রয়োজনীয় নিত্যপর্ন্য সামগ্রী সকলের মাঝে তুলে দেন এই নগর মাতা।

    এসময় বৃদ্ধাশ্রমের থাকা সেবাগ্রহীতাদের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনি চিকিৎসকদের দিয়ে প্রাথমিক ভাবে
    তাদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হয়, একই সাথে জরুরি ঔষধ ও খাদ্য সহযোগিতা পাঠানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

  • বরিশালে নকল স্বর্ণের বারসহ প্রতারক গ্রেফতার

    বরিশালে নকল স্বর্ণের বারসহ প্রতারক গ্রেফতার

    বরিশালে নকল স্বর্ণের বার তৈরীর সময় মো. জসিম হাওলাদার (৩২) নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এ সময় ৬পিস নকল স্বর্ণের বার, ১২পিস পিতলের বার ও নকল স্বর্ণ তৈরীর সরমাঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে নকল স্বর্ণ তৈরীকারী অপর ৫ সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তোতা মিয়া। এ ঘটনায় আটককৃত জসিম সহ পলাতক ৫ সদস্যকে আসামী করে মেট্রোপলিটন কাউনিয়া থানায় এজাহার দাখিল করেছেন এসআই ফখর উদ্দনী।

    সহকারী পুলিশ কমিশনার তোতা মিয়া জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন যাবত স্বর্ণ প্রতারক চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এ বিষয়টি নজরদারীতে রেখেছিল পুলিশ। সোমবার রাতে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. ফখর উদ্দীন ও এএএসআই জামাল সংগীয় ফোর্সসহ নগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা এলাকায় ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাউনিয়া প্রথম গলির একটি বাসায় নকল স্বর্ণ তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের ৫ সদস্য পালিয়ে গেলেও প্রতারক জসিম হাওলাদারকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় আটককৃত জসিমের বসতঘরে তল্লাশী করে ৬ পিস নকল স্বর্ণের বার, ১২ পিস পিতলের বারসহ নকল স্বর্ণ প্রস্তুত করা সরঞ্জামাদী উদ্ধার করেন তারা। এ ঘটনায় ডিবির এসআই মো. ফখর উদ্দীন বাদী হয়ে আটককৃত জসিমসহ পালিয়ে যাওয়া প্রতারক চক্রের সদস্য আগৈলঝাড়া থানাধীন নাগার গ্রামের মৃত মাহেন্দ্রনাথ বল্লাবের পুত্র অপু ঘোষ ওরফে মঙ্গল বল্লব (৪৫), কাউনিয়া সাধুর বটতলা এলাকার বাসিন্দা বাদশার পুত্র সুমন (৩০), কাউনিয়া বাসু মিয়ার গলির ভাড়াটিয়া এমরান (৩২), পুরানপাড়া এলাকার কালু (৩৫) ও কাউনিয়া হাউজিং এলাকার মফিজকে আসামী করে মেট্রোপলিটন কাউনিয়া থানায় মামলা দায়ের করেছেন।

    সহকারী কমিশনার আরো জানান, স্বর্ণ প্রতারক অন্যান্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

    বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, স্বর্ণ প্রতারকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্যান্য প্রতারকদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

  • নলছিটিতে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

    নলছিটিতে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

    ঝালকাঠির নলছিটি উপজেলায় খালে ভাসমান অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কালভার্টের নিচে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে তাঁদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করা হয়। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।

    এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • বরিশালে বৃদ্ধা হত্যায় স্বামী-পুত্র আদালতে, দুই পুত্রবধু পুলিশ হেফাজতে

    বরিশালে বৃদ্ধা হত্যায় স্বামী-পুত্র আদালতে, দুই পুত্রবধু পুলিশ হেফাজতে

    বরিশালের গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামে পারিবারিক কলহের জেরধরে বৃদ্ধা হেরোনা বেগম হত্যাকান্ডে জড়িত থাকার কথা থানা পুলিশের কাছে স্বীকার করায় ছেলে সুমন প্যাদা ও স্বামী হায়দার আলী প্যাদাকে বুধবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য পাঠানো হয়েছে।

    মামলার বাদী নিহতের ভাই মনির হোসেন সিকদার অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরধরে হেরোনা বেগমকে তার ছোটছেলে সুমন প্যাদা ও পুত্রবুধু রাখি বেগম, তুলি বেগম প্রায়ই শারীরিক নির্যাতন করতো।

    সোমবার রাতে বাকবিতান্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমার বোন বৃদ্ধা হেরোনা বেগমের মাথায় সীল পাটার পূতো দিয়ে আঘাত করে। মাথায় অতিরিক্ত রক্তক্ষরনের ফলে হেরোনা বেগম মারা যায়।

    পরে হত্যা মামলা থেকে বাঁচতে বাড়ির পাশে একটি টয়লেটের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে হাটু ভাজ করে হেরোনার লাশ ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যার কথা বলে ছেলে সুমন প্যাদা গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথায় রক্তাক্ত জখম দেখে সন্দেহ হয়। পরবর্তীতে পুলিশ নিহতের ছেলে সুমন প্যাদা, পুত্রবধু রাখি বেগম, তুলি বেগম ও স্বামী হায়দার আলী প্যাদাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে নিহতের স্বামী হায়দার আলী প্যাদা ও ছোট ছেলে পুত্র সুমন প্যাদা প্রাথমিক ভাবে হত্যার কথা স্বীকার করায় আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও দুই পুত্রবধুু রাখি বেগম ও তুলি বেগম জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছে।

  • অপরূপ সৌন্দর্যের লীলাভূমি  বরিশালে লাল শাপলা বিল

    অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বরিশালে লাল শাপলা বিল

    নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচে বিলের কালচে পানির ওপর সবুজের ফাঁকে থরে থরে ফুটে আছে লাল শাপলা। সবকিছু মিলিয়ে প্রকৃতিকে ভিন্ন এক রূপে সাজিয়ে তোলা হয়েছে যেন রং-তুলির আঁচরে।

    তাই যেন সৌন্দর্যমণ্ডিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ও উজিরপুর উপজেলার সাতলার এ লাল শাপলার বিলে পর্যটকদের ভিড় প্রতিনিয়ত বাড়ছে।

    এমন সময়টাতে সপ্তাহের সাত দিনেই ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে বিস্তীর্ণ লাল শাপলার বিল এলাকা। যে বিলের পানিতে ঘুরে বেড়িয়ে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। তবে এখানে যে শুধু লাল শাপলা বা প্রকৃতির সবুজ রংয়ের সমারোহই ঘটেছে এমনটাও নয়, এখানে লাল শাপলার মাঝেই দেখা মিলছে সাদা শাপলা, সাদা বক, দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি।

    আরিফুর রহমান নামের এক পর্যটকের মতে, এ শাপলার বিলে ঘুরে যে কেউ চিরচেনা বাংলার এক অপরূপের দেখা পাবে। তবে এ রূপ দেখতে হলে অবশ্যই ভোরের সূর্য ওঠার আগে সেখানে থাকতে হবে। কারণ ভোরে প্রকৃতি যেভাবে তার রূপ মেলে ধরে সেটি আর গোটা দিনেও উপভোগ করা যাবে না।

    সনিয়া নামের এক তরুণী বলেন, এটা একটি অন্যরকম জায়গা। বিলের পাশ ধরে এগিয়ে চলা সড়কে দাঁড়িয়ে যতদূর চোঁখ যাবে, সবুজের মাঝে রক্তিম আভা হাতছানি দেবে। আর বিলের পানিতে নৌকা নিয়ে এগিয়ে চললে দেখা মিলবে লাল আর সাদা শাপলার সঙ্গে বক, ডাহুক, পানকৌড়ি, দোয়েল, শালিক, মাছরাঙাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি, শোনা যাবে তাদের কলকাকলি। এছাড়া দেখা মিলবে মৌমাছিসহ বিভিন্ন ধরনের পোঁকামাকরও। এ যেন এক স্বর্গপুরী, যার চারিদিক শিল্পীর নিপুন হাতে আকা চিত্রকর্ম শোভা পাচ্ছে।

    স্থানীয়রা বলছেন, বর্ষার ছয় মাস নিচু জমিতে কখনও হাটু আবার কখনও কোমর পানি থাকে। আর এতেই প্রকৃতির এই দান লাল শাপলা ফোঁটে। জুলাইয়ের শেষ দিক থেকে শুরু করে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বিলে শাপলা বেশি থাকে। দুর্গাপূজার আগ পর্যন্ত অনেকে এ শাপলা তরকারি হিসেবে খাওয়ার জন্য বিক্রি করেও জীবিকা নির্বাহ করে। তবে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত প্রায় দুই মাস শাপলা বিলে পর্যটকদের আনাগোনা বেশি হয়।

    তবে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য নিজেকে মেলে ধরে লাল শাপলাগুলো আবার সূর্য মাথার ওপর উঠতেই ধীরে ধীরে নিজেকে আবার গুটিয়ে নেয়। আর তাইতো শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে সূর্য প্রখর হওয়ার আগে। প্রকৃতির নিয়মকানুন যারা জানেন বা বোঝার চেষ্টা করেন, তারাই শাপলার সৌন্দর্যে মুগ্ধ হতে ভোরেই হাজির হয়ে যান বিলে। ছোট ছোট নৌকায় করে বিলজুড়ে ঘুরে বেড়ানোই এখানে আনন্দ যোগায়।

  • বরিশালে কণিকা ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া চিকিৎসক আটক

    বরিশালে কণিকা ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া চিকিৎসক আটক

    বরিশাল থেকে ইমরান হোসাইন রানা (৩৩) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কণিকা ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। ইমরান হোসাইন রানা নারায়ণগঞ্জের পাগলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

    মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে বরিশালে চিকিৎসা নিতে আসেন আবু হানিফ নামে এক ব্যক্তি। তখন এক দালাল তাকে কণিকা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে তকে কথিত চিকিৎসক ইমরান হোসাইন রানা প্রেসক্রিপশন লিখে দেন এবং কয়েকটি শারীরিক পরীক্ষা করতে দেন।

    আবু হানিফের স্বজনরা প্রেসক্রিপশন দেখান বরিশালে অবস্থান করা ঝালকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিফাত আহমেদকে। তিনি প্রেসক্রিপশনে ওষুধের গরমিল দেখে কয়েকজনকে নিয়ে কথিত চিকিৎসক ইমরান হোসাইন রানার চেম্বারে গিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

    জানা যায়, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কণিকা ডায়াগনস্টিক সেন্টারে নিজেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন তিনি। সেই পরিচয়ে নিয়মিত রোগী দেখতেন।

    ঝালকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিফাত আহমেদ বলেন, রানার প্রেসক্রিপশন দেখে আমার সন্দেহ হয়। তখন পরিচয় জানতে চাইলে তার দেখানো আইডি কার্ড ও রেজিস্ট্রেশন নম্বরটি সঠিক বলে মনে হয়নি। তার প্রেসক্রিপশনে এমবিবিএস (বিসিএস স্বাস্থ্য), ইএফএইচ (ইন্ডিয়া), এফসিপিএস (মেডিসিন), সিসিডি (বারডেম) ঢাকা, মেডিকেল কর্মকর্তা (মেডিসিন বিভাগ) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল উল্লেখ করেছেন। পরে খোঁজ নিয়ে জানা যায় সব কিছুই ভুয়া।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে একজন ভুয়া চিকিৎসককে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • দুইদিনের বৃষ্টিতে বরিশালে জনজীবন বিপর্যস্ত

    দুইদিনের বৃষ্টিতে বরিশালে জনজীবন বিপর্যস্ত

    বরিশালে গত দুই দিন ধরে থেমে থেমে বৃ‌ষ্টি হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত। এদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বেশ কয়েক‌টি সড়ক ও এলাকায়। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না বাড়ির বাইরেও। বরিশাল আবহাওয়া অফিস বলছে গত দুইদিনে চল‌তি বছরে সর্বোচ্চ বৃ‌ষ্টিপাত হয়েছে বরিশালে।

    আব্দুল হাইয়ান নামে এক ব্যাংকার বলেন, গত দুইদিন ধরে থেমে থেমে আবার কখনো একটানা বৃ‌ষ্টি‌ হচ্ছে। এতে অসহনীয় ভোগা‌ন্তি‌তে প‌ড়তে হচ্ছে। অফিসে যেতে হবে বলেই বাসা থেকে বের হয়েছি। তা না হলে বের হওয়ার ইচ্ছা ছিল না।

    নগরীর বাংলা বাজার হাউজ রোড এলাকার বাসিন্দা রানা জানান, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে রোডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের।

    রিকশাচালক ইসমাইল ফরাজি বলেন, দুইদিনের বৃষ্টিতে ঠিকমত রিকশা চালাতে পারিনি। এতে না খেয়েই দিন পার করতে হচ্ছে। নগরীর বিভিন্ন রোডে পানি জমে গেছে, এতে রিকশা চালাতে পারছি না।

    এদিকে বৃষ্টির কারনে ভোগান্তিতে পরেছেন নগরীর নিন্ম আয়ের মানুষেরা। নগরীর বিভিন্ন কলোনীতে বৃষ্টির কারনে চুলোয় আগুন ধরাতেও পারেনি অনেকে।

  • বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪

    বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    মৃতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবুল কালাম (৬৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলীন চন্দ্র শীল (৭২) ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাছুম সরদার (৩০)।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ হাজার ৮৫২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৫৮৭ জন। বিভাগে এখন পর্যন্ত ১১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮০ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৭১, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৪৯ জন, ভোলায় ৩৪ জন, বরগুনায় ৪৭ জন ও ঝালকাঠিতে পাঁচজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে।