Category: বরিশাল

  • বরিশালে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরো দুই আসামি গ্রেপ্তার

    বরিশালে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরো দুই আসামি গ্রেপ্তার

    বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর হোসনাবাদ বাজারের খেয়াঘাটের টোল ঘরে যুবতীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

    সোমবার সকালে র‌্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, র‌্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল সিনিয়র এএসপি মোঃ ফয়জুল ইসলামের নেতৃত্বে রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো-সাহেবের চর গ্রামের নেছার উদ্দিন হাওলাদারের ছেলে ও গণধর্ষণ মামলার প্রধান আসামি জামাল হাওলাদার (৩৮) ও একই গ্রামের মৃত হারুন মৃধার ছেলে মিরাজ মৃধা (৪৫)। এর আগে একই মামলার আসামি রহমান হাওলাদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    এজাহারে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামের ওই যুবতীকে সাহেবের চর হোসনাবাদ বাজারের খেয়াঘাটের দায়িত্বে থাকা জামাল হাওলাদার টোল ঘরে কৌশলে আটকে রাখেন। পরবর্তীতে তার তিন সহযোগীকে নিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে রাতভর ওই যুবতীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় নির্যাতিতা যুবতীর মা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

  • বরিশালে হত্যা মামলায় একজনের ফাঁসি

    বরিশালে হত্যা মামলায় একজনের ফাঁসি

    বরিশালের বাকেরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

    সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু।

    তিনি বলেন, ২০১৯ সালে ৫ মার্চ রাতে খয়রাবাদ গ্রামে টিউবওয়েল বসাতে আসা শ্রমিক রাসেল হাওলাদার, শাহীন, বেল্লাল, ইদ্রিস মিলে ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) মাথায় আঘাত করে হত্যা করেন। তার ভাড়ায় চালিত মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে যান তারা।

    এ ঘটনায় ফয়সালের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ২০১৯ সালের ৬ মার্চ বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ ২০২০ সালের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পরবর্তীতে আদালত সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।

  • বরিশালে নতুন করে ৩৩১ জনের ডেঙ্গু শনাক্ত

    বরিশালে নতুন করে ৩৩১ জনের ডেঙ্গু শনাক্ত

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩৪৮ জনে।

    সোমবার (৯ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৩৪৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ১৫৮ জন। সোমবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৭৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৯৫, পটুয়াখালীতে ৭৮ জন, পিরোজপুরে ৬১ জন, ভোলায় ২৬ জন, বরগুনায় ৫৯ জন ও ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

    এছাড়া বিভাগে এখন পর্যন্ত ১১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৬ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে এগারো জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

  • বরিশালে আরও ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

    বরিশালে আরও ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    রোববার (৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

    মৃতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার সৈকত (২৯), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রীনা (৩৮), জেলার বাকেরগঞ্জ উপজেলার নিতাই (৭৫) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ইয়াসিন (৭৫)। এর মধ্যে তিন জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৮৬৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৪৫, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৭৬ জন, ভোলায় ২৭ জন, বরগুনায় ৪২ জন ও ঝালকাঠিতে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

  • বরগুনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

    বরগুনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

    বরগুনার বিষখালী নদীতে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ মো. আউয়াল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

    রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদীর লাল দিয়ার চর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পেশায় আউয়াল একজন জেলে।

    আউয়াল হাওলাদার উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।

    এর আগে শনিবার দুপুর ১২টার দিকে বিষখালী নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে বজ্রপাতের শিকার হয়ে আউয়াল হাওলাদার নিখোঁজ হন। এ ঘটনার পর থেকে কোস্টগার্ড তাকে উদ্ধারে অভিযান চালায়।

    স্থানীয় ইউপি সদস্য ফাইজুল ইসলাম বলেন, আউয়াল ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।

    জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, চরলাঠিমারা এলাকার ইউনুস মিয়ার একটি ইঞ্জিনচালিত নৌকায় আউয়ালসহ চার জেলে মাছ শিকার করছিলেন।

    এ সময় হঠাৎ বজ্রপাত হলে বিকট শব্দে ওই ট্রলার থেকে আউয়াল ছিটকে নদীতে পড়ে যান। এসময় সঙ্গে থাকা তিন জেলে আহত হন। তারা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তল্লাশি শুরু করি। রোববার বেলা ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

  • কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

    কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সৈকতের ঝাউবন এলাকা থেকে দুই কিলোমিটার সমুদ্রের গভীরে ভাসতে দেখে স্থানীয় এক জেলে তীরে টেনে নিয়ে আসে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জেলেরা সমুদ্রের মাছ শিকার করে ফেরার পথে অর্গলিত একটি মরদেহ ভাসতে দেখে। তখন কালাম মাঝি নামে এক জেলে রশি দিয়ে মরদেহটি তীরে টেনে নিয়ে আসে। তবে অজ্ঞাত ব্যাক্তি জেলে না অন্যকেউ তা চেনা যাচ্ছে না।

    কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। প্রাথমিক কাজ শেষে আমরা পটুয়াখালীতে ময়নাতদন্তের জন্য পাঠাবো। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • পটুয়াখালীর চোরাই আলফা উজিরপুরে উদ্ধার, আটক ২

    পটুয়াখালীর চোরাই আলফা উজিরপুরে উদ্ধার, আটক ২

    পটুয়াখালী থেকে চুরি হয়ে যাওয়া আলফা গাড়ী সহ জাকির হাওলাদার (৩৫) সুজন হাওলাদার (৩২) নামক চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে উজিরপুর মডেল থানার পুলিশ। ৭ অক্টোবার শনিবার মধ্যরাতে উজিরপুর মডেল থানার উপ পরিদর্শক তরুন কুমার ইচলাদী চেক পোষ্টে ওই দুই চোর সদস্যের কাছ থেকে আলফা গাড়ীটি আটক করেন।

    এ সময় আন্তজেলা গাড়ী চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে ওই কর্মকর্তা জানান। পুলিশ আরো জানায়, পটুয়াখালীর সবুজ বাগ এলাকার বাসিন্দা মিজানুর রহমানের আলফা গাড়ী গত ৩০ সেপ্টেম্বর রাতে চুরি হয়ে যায়। বরগুনা জেলার আমতলী থানার ঘটখালী এলাকার দুলাল হাওলাদারের পুত্র জাকির হাওলাদার ও তার সহযোগী একই উপজেলার আঙ্গুলকাটা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র সুজন হাওলাদার গাড়টি চুরি করে উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামে নিয়ে আসার পথে পুলিশের হাতে আটক হয়। চুরির ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা হওয়ার কারণে উজিরপুর থানায় আটককৃত জাকির হোসেন ও সুজনকে পটুয়াখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

    উজিরপুর মডেল থানার ওসি আবু জাফর আহম্মেদ জানিয়েছেন তথ্য প্রযুক্তির মাধ্যমে দুই আলফা চোরকে আটক করে চুরিয়ে যাওয়া আলফাটি উদ্ধার করা হয়েছে।

  • বরিশাল জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    বরিশাল জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

    সভায় আরো উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকবৃন্দ।

    হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ও আগামী ১২ই অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা, বিক্রয় ও আহরণের উপর নিষেধাজ্ঞা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ভাবে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানালেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

  • বিষখালী নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ

    বিষখালী নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ

    পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ট্রলার থেকে সিটকে পড়ে নিখোঁজ মো. আউয়াল (২৮) নামে জেলের মরদেহ পাওয়া গেছে। রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষখালী ও বলেশ্বর নদের মোহনা সংলগ্ন লালদিয়ার চর থেকে উদ্ধার করে কোস্টগার্ড।

    এর আগে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ওই নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। আউয়াল পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, শনিবার জেলে আউয়াল নিখোঁজ হওয়ার পর থেকেই অনুসন্ধান অব্যাহত ছিল। রোববার তার মরদেহ পাওয়া যায়।

    জানা গেছে, গতকাল শনিবার উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের ইউনুস মিয়ার নাম বিহীন একটি ট্রলারে আউয়াল, মো. জাহাঙ্গীর মাঝি, মো. শাকিল ও মো. রনি মাছ ধরছিলেন। সে সময় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে যান আউয়াল। আর বাকি তিনজন জ্ঞান হারিয়ে ফেলেন। কয়েকঘণ্টা পর জ্ঞান ফিরলে তারা আউয়ালকে খোঁজাখুঁজি করেও পাননি।

  • বরিশালে ৬৪৫টি মন্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা

    বরিশালে ৬৪৫টি মন্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা

    আর কিছুদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব। এ বছর জেলার ১০টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় সর্বমোট ৬৪৫টি ম-পে দুর্গা উৎসব উদযাপিত হবে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছরের মতো এবছরও দুর্গাৎসবকে ঘিরে চারদিকে চলছে সাজ সাজ রব। জেলা ও সিটি শহরে স্থায়ী-অস্থায়ী ভাবে সর্বমোট ৬৪৫টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।

    ইতিমধ্যে শিল্পীরা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করেছেন। এখন বেশীর ভাগ মন্ডপে চলছে তুলির শেষ আঁচড়ের কাজ। এর পাশাপাশি নগরীর সড়কগুলোতে তোরণ নির্মাণ ও মন্ডপগুলোতে চলছে আলোক সজ্জার প্রস্তুতি।

    এরমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় (নগরী) ৪৬টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া, জেলার সদর উপজেলায় ২৪ টি, আগৈলঝাড়ায় ১৬৩ টি, উজিরপুর ১১৮, গৌরনদী ৮৪, বাকেরগঞ্জ ৭৪, বানারীপাড়া ৫৯, মেহেন্দিগঞ্জ ২৪, বাবুগঞ্জ ২৪, মুলাদী ১২, হিজলা উপজেলায় ১৫ টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। বিগত বছরের তুলনায় এবছর জেলায় নতুন আরো ১১টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

    বরিশাল মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও মহানগর পূজা উৎযাপন পরিষদ’র সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা জানান, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপুজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক লাল মুখার্জী জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্র থেকে পাঠানো ২৬ দফার নির্দেশনা সব মন্দির ও পূজা উৎযাপন কমিটির কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা মেনেই সবাইকে পূজা উদযাপন করার অনুরোধ করা হয়েছে।

    বরিশাল জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার জানান, ৬৪৫টি মন্ডপে ভক্তদের প্রসাদ বিতরণের নিমিত্তে চাল বরাদ্ধের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাছে মন্ডপের তালিকা পাঠানো হয়েছে। চাল বরাদ্দ পাওয়া মাত্র আমরা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে বিতরণ শুরু করবো।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, নগরীর প্রতিটি মন্ডপে সাদা পোশাক ও পোশাক পরিহিত নগর পুলিশের সদস্যদের টহল অব্যাহত থাকবে। এছাড়া র‌্যাব-আনসার বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।

    আমরা নগর পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্ডপ এলাকায় অসম্প্রদায়িক কমিটি গঠন করেছি। কোথাও কোনো অপ্রীতি কর ঘটনা ঘটলে আমাদের অবগত করবেন।

    আপনারা যত বেশি তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন তত বেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। কোনো অবস্থাতেই যেন কোনো অঘটন না ঘটে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো গত বছরের তুলনায় এবার অনেক বেশি সক্রিয়।