Category: বরিশাল

  • ১১ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাত’র জন্মদিন উদযাপন

    ১১ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাত’র জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদকঃজাতির জনক বঙ্গবন্ধু’র ভাগ্নে, নতুন বরিশালের স্বপ্নদ্রষ্টা,বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র
    আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)এর জন্মদিন উদযাপন করা হয়। আজ বৃহস্পতিবার ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্যোগে বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ ২৪.কম এর অফিস কার্যালয় কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়। কেক কাটার পরে নগরী চাঁদমারি রোডস্থ ফুটপাত ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে কেক বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, বরিশাল মহানগর শাখার সভাপতি, সাবেক বাকসু সদস্য, বাংলার মুখ ২৪.কম ও দৈনিক বরিশাল সংবাদের প্রকাশক ও সম্পাদক মুহা: পলাশ চৌধুরী, বরিশাল মহানগর যুবলীগের সদস্য এস এম শহীদুল্লাহ রেজভী, ১১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওন, খালেদাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মাহবুব শুভ, মহানগর যুবলীগ নেতা মিজানুর রহমান, ফেরদৌস, রাইভী ও মন্টু সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।

  • বিসিসি’র নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত এর জন্মদিন উদযাপন

    বিসিসি’র নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত এর জন্মদিন উদযাপন

    জাতির জনক বঙ্গবন্ধু’র ভাগ্নে, নতুন বরিশালের স্বপ্নদ্রষ্টা,বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র
    আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)এর জন্মদিন উদযাপন করা হয়। আজ বৃহস্পতিবার বরিশাল আওয়ামী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রেজভীর উদ্যোগে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ

  • তরুন সাংবাদিক সুমন ভূঁঁইয়া’র ২৭’তম শুভ জন্মদিন আজ

    তরুন সাংবাদিক সুমন ভূঁঁইয়া’র ২৭’তম শুভ জন্মদিন আজ

    নিজস্ব প্রতিবেদক॥
    আজ ১১ই অক্টোবর বরিশালের বাকেরগঞ্জে’র উদীয়মান তরুন সাংবাদিক ও সংবাদ বরিশালের প্রকাশক ও সম্পাদক মোঃসুমন ভূঁইয়া’র ২৭’তম জন্মদিন।

    তিনি ১৯৯৬ সালের ১১’ই অক্টোবর এই দিনে তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড রুনসী গ্রামের সম্ভ্রান্ত ভূঁইয়া বাড়িতে তার পৈত্রিক নিবাসে জন্ম গ্রহন করেন।তার দাদা মোঃ মোজাফফর আলী ভূঁইয়া-একজন অবসর সেনা সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা।এবং তার বাবা হলেন বাকেরগঞ্জ পৌরসভার ১’নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমাজসেবক,রাজনীতিবীদ বাকেরগঞ্জের সকল মহলের সুপরিচিত ব্যক্তি মোঃ মাহবুব আলম (মিন্টু) ভূঁইয়া।

    তরুণ সাংবাদিক সুমন ভূঁইয়া বয়সে অনেকের চেয়ে অনুজ হলেও রাষ্ট্রবিজ্ঞানে বিএ পাশ করে সাংবাদিকতায় লেখাপড়ায় কর্মদক্ষতার কারনে ও ঢাকার সুনামখ্যাত একটি সাংবাদিকতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে সাংবাদিকতা বিষয়ক সার্টিফিকেট অর্জন করে-বরিশাল’সহ বাকেরগঞ্জের সর্বমহলে তরুণ প্রজন্মের সাহসী সাংবাদিকতায় সুনাম অর্জন করেন তিনি।এমনকি তিনি সাংবাদিক অঙ্গনে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন।

    অবশ্য-
    ২০১৬’সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সময়ের বার্তা, ও ২০১৭ সালে দৈনিক সকালের বার্তা পত্রিকার মাধ্যমে মিডিয়া অঙ্গনে যাত্রা শুরু হয়। এছাড়াও তিনি বরিশালের বেশ কয়েকটি প্রত্রিকায় সুনামের সাথে দীর্ঘদিন কাজ করেছেন।

    বর্তমানে ২০২৩’সালে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় ও দেশ চ্যানেলে এবং বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক বিল্পবী বাংলাদেশ পত্রিকায় প্রতিবেদক এবং অনলাইন সংবাদ বরিশাল২৪.কম – প্রকাশক ও সম্পাদক হিসেবে
    কর্মরত রয়েছেন।

    উল্লেখ্য::পেশাগত জীবনে অন্যান্য পত্রিকায় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ২০১৯ সাল থেকে বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ বরিশাল২৪.কম এর প্রকাশক ও সম্পাদকের এর দায়িত্ব পালন করে আসছেন।

    বর্তমানে সংবাদ বরিশালের অনলাইন নিউজ পোর্টাল’টি বরিশাল বিভাগের সর্বস্তরের স্বচ্ছ ও সঠিক সংবাদ প্রকাশ করে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

    ইতিমধ্যে তিনি বাকেরগঞ্জ তরুণ সাংবাদিক ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

    বাকেরগঞ্জ তরুণ সাংবাদিক ক্লাবের সভাপতি সময়ের সাহসী কলম সৈনিক সাংবাদিক সুমন ভূঁইয়া’কে জন্মদিন উপলক্ষে উপলক্ষে তাকে বন্ধুমহল থেকে শুরু করে-শিক্ষক/সাংবাদিক/পুলিশ/কবি/শিল্পী/ছাত্র’সহ বিভিন্ন রাজনৈতিক,অরাজনৈতিক বিভিন্ন পেশার মানুষ শুভাকাঙ্ক্ষীসহ সহকর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানায় পাশাপাশি তাহার আগামীদিনে গুলোতে সাংবাদিকতা পেশায় সার্বিক সফলতা ও সাফল্য কামনা করেন।

  • বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা,শেখ হেলাল উদ্দিন-এমপি,শেখ জুয়েল এমপি, বঙ্গবন্ধু’র ভাগ্নে বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহসহ পরিবারের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে প্রধানমন্ত্রী সড়ক পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষ করে টুঙ্গিপাড়া পৌঁছান। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনে করে ভাঙ্গায় যান।
    ঢাকা-ভাঙ্গা অংশের রেল চলাচল উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

    টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্য মঙ্গলবার টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করবেন।

    বুধবার সকালে তারা সড়ক পথে ঢাকায় ফিরবেন।
    এদিকে প্রধানমন্ত্রীর আগমন ও রাত্রিযাপন উপলক্ষে টুঙ্গিপাড়াসহ পুরো জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত নির্মাণ করা হয়েছে বেশ কিছু তোরণ।

  • আমতলীতে ৩ কেজি গাঁজাসহ ২ ভাইকে আটক

    আমতলীতে ৩ কেজি গাঁজাসহ ২ ভাইকে আটক

    আমতলীর শাখারিয়া নামক বাসস্টান্ড থেকে মঙ্গলবার সকালে বরগুনার ডিবি পুলিশ ৩ কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে। আটক দুই ভাই কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা চাচাত ভাই।

    ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার ডিবি পুলিশের ওসি মো. বশির আলমের নেতৃত্বে একদল ডিবি পুলিশ মঙ্গলবার সকাল সোয়া ৫টার সময় আমতলী উপজেলার শাখারিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের জসীম গাজীর ছেলে সজীব (২৩) ও একই গ্রামের আনোয়ার হোসেন গাজীর ছেলে মিলন গাজী (২৪) কে আটক করে। আটকের পর তাদের ব্যাগ তল্লাসী করে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তারা সম্পর্কে দুই জন চাচাত ভাই। সজীব ও মিলন কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সোমবার সন্ধ্যায় হানিফ পরিবহন যোগে ৩কেজি গাঁজা নিয়ে আমতলী আসছিল। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মিলন ও সজিব পেশাদার মাদক বিক্রেতা বলে ডিব পুলিশ জানায়।

    ডিবি পুলিশের বরগুনার ওসি মো. বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার শাখারিয়া নমক স্থান থেকে সজীব গাজী ও মিলন গাজী নামে ২জনকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আটকের পর তাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, সজীব গাজী ও মিলন গাজীর বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মঙ্গলবার মামলা করা হয়েছে। মামলার পর তাদেরকে ওই দিন বিকেলে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

    গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

    পটুয়াখালীর গলাচিপায় বাথরুমের চালের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় রুমিয়া (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

    মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুজিব সড়কের বশির হাওলাদেরর ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

    নিহত গৃহবধূর রুমিয়া পানপট্টি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিক গাজীর ছোট মেয়ে।

    তার স্বামী বোরাকচালক মো: শাহীন ফকির (১৯)। তিনি পানপট্টি ইউনিয়েনের ৯ নম্বর ওয়ার্ডের বিবির হাওলা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে।

    পরিবারসহ তারা গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বশিরের বাসায় ভাড়া থাকতেন।

    স্বজনদের দাবি স্বামী, শ্বশুর-শাশুড়ি হত্যা করে বাথরুমের চালের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে।

    নিহতের বাবা রফিক গাজী জানান, পারিবারিকভাবে সাত মাস আগে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিবির হাওলা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে শাহীন ফকিরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সয়ম যৌতুকের জন্য মারধর করত স্বামী। এমনকি বাবার বাড়ি বেড়াতে পর্যন্ত যেতে দিত না। প্রায়ই মেয়ে ফোন করে মারধরের কথা তাদের জানাত।

    তিনি আরো বলেন, লাশ দেখে মনে হচ্ছে না রুমিয়া আত্মহত্যা করেছে। এটা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

    রুমিয়ার বড় বোন সুমি বলেন, সোমবার রাতে রুমিয়া ফোন করে তাকে জানান স্বামী তাকে মারধর করেছে। এর আগেও ফোন করে প্রায়ই বলত স্বামীর মারধরের কথা। তার সবসময় বুঝিয়ে রাখত। শাহীন অন্য মেয়ের সাথে সম্পর্ক করে এমন কথাও তার বোন রুমিয়া তাকে বলেছেন। সুমি দাবি করেন রুমিয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার বোন আত্মহত্যা করতে পারে না।

    রুমিয়ার স্বামী শাহীন বলেন, ‘আমি তাকে কেন হত্যা করব? সে কেন মারা গেছে আমি জানি না’। সে যৌতুকের বিষয় অস্বীকার করেন।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। স্বজনদের কোনো অভিযোগ থাকলে মামলা নেয়া হবে।

  • তালতলীতে ঝালমুড়ি ক্রয় করতে গিয়ে স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার

    তালতলীতে ঝালমুড়ি ক্রয় করতে গিয়ে স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার

    বরগুনার তালতলীতে দোকানে ঝালমুড়ি ক্রয় করতে গিয়ে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর বাবা বিচার চেয়ে অভিযুক্ত পনু ঘড়ামী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

    মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে ঐ ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি যৌন নিপীড়ন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত পনু ঘড়ামী একই এলাকার মৃত্যু খবির উদ্দিনের ছেলে। তিনি গ্রামের একটি মুদি দোকানদার।

    মামলা সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর শনিবার দুপুরে ঐ স্কুল ছাত্রী ঝাল মুড়ি ক্রয় করতে স্থানীয় মুদিদোকানে যায়। সেখানে গেলে মুদিদোকানী পনু ঘড়ামী ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন করে। এ সময় ছাত্রীটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে উদ্ধার করে। ঘটনা জানাজনি হলে পনু ঘড়ামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি গ্রাম্য শালিসে সমাধানের জন্য গ্রামের মাতবররা একাধিকবার বৈঠক করেন। এই শালিসের নামে মাতবররা সময়ক্ষেপন করার কারণে মামলা দায়েরে বিলম্ব করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয় ও বিচারের দাবিতে স্কুল ছাত্রী বাবা বাদি হয়ে পনু ঘরামীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

    তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান বলেন,খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • অবশেষে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    অবশেষে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ভাঙ্গা, ফরিদপুর থেকে: আরেকটি স্বপ্ন পূরণ হলো দেশের দক্ষিণের মানুষের। দীর্ঘ অপেক্ষা শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে পদ্মা সেতুতে।

    মঙ্গলবার (অক্টোবর ১০) সকালে মাওয়া রেল স্টেশন থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    স্বপ্নের পদ্মা সেতুতে বাস চলাচল উদ্বোধনের এক বছরের বেশি সময় পর রেল চলাচল শুরু।

    মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ৫২ মিনিটে ট্রেনের টিকিট কাটেন প্রধানমন্ত্রী। এর আগে ১২টা ৫৪ মিনিটে সবুজ পতাকা নেড়ে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন তিনি। এরপর তিনি ট্রেনে ওঠেন। দুপুর ১২টা ৫৯ মিনিটে ট্রেনটি মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

    দুপুর ২টার দিকে ভাঙ্গা স্টেশনে পৌঁছে দক্ষিণের মানুষের স্বপ্নের ট্রেন।

    রিকশা চালক, দিনমজুর থেকে শুরু করে রাজনৈতিক নেতা-মন্ত্রীসহ প্রায় সব শ্রেণি-পেশার মানুষ ট্রেনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন।

    প্রধানমন্ত্রীর ৫০ জন সফর সঙ্গীর মধ্যে রয়েছেন- বীরমুক্তিযোদ্ধা ৪ জন, প্রাথমিক ছাত্রছাত্রী ৪ জন, প্রাথমিক শিক্ষক ১ জন, মাদ্রাসা ছাত্রছাত্রী ৩ জন, ইমাম ১ জন, মাদ্রাসা শিক্ষক ১ জন, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ২ জন, হিন্দু ধর্মাবলম্বী ১ জন, বৌদ্ধ ধর্মাবলম্বী ১ জন, খ্রিস্টান ধর্মাবলম্বী ১ জন, রিকশাচালক ১ জন, কৃষক ১ জন, নারী কৃষক ১ জন, গার্মেন্টসকর্মী ১ জন, ফেরিচালক ১ জন, মাঝি ১ জন, মেট্রোরেল কন্ট্রোলার ১, জন, টিটিই ১ জন, ট্রেন চালক ১ জন, স্টেশন মাস্টার ১ জন, ওয়েম্যান ১ জন, বাসচালক ১ জন, হকার ১ জন, সবজি বিক্রেতা ১ জন, পাটকল শ্রমিক ১, নার্স ১ জন, দিনমজুর ১ জন, জেলা আনসার ও ভিডিপি ১ জন, ভিডিপি ১ জন, পুলিশ ১ জন, ফায়ার সার্ভিস ১ জন, স্কাউট ১ জন, বিএনসিসি ১ জন, র‌্যাব ১ জন, রেল পুলিশ ১ জন, সেনা বাহিনীর ১ জন, নৌ বাহিনীর ১ জন, বিমান বাহিনীর ১ জন, বিজিবি ১ জন, কোস্টগার্ড ১ জন এবং আরএনবির ১ জন সদস্য।

    এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া স্টেশনের পাশে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    বিকেলে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জনসভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী ফরিদপুর হতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যাবেন।

    সেখানে বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ নেবেন শেখ হাসিনা।

    টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন তিনি।

    বুধবার (১১ অক্টোবর) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া হতে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

  • ঝালকাঠি সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

    ঝালকাঠি সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

    আরিফুর রহমান,ঝালকাঠি।।
    ঝালকাঠি সরকারি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠান হয়।এসময় ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

    সম্মানিত অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন খান।

    কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, প্রফেসর ইলিয়াস বেপারী, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

  • নামাজ পড়ে জুতা পায়ে দেয়ার সময় সাপের কামড়ে নারীর মৃত্যু

    নামাজ পড়ে জুতা পায়ে দেয়ার সময় সাপের কামড়ে নারীর মৃত্যু

    ঝালকাঠির কাঁঠালিয়ায় সাপের কামড়ে রাজিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী (২ নম্বর ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে।

    রাজিয়া বেগম ওই গ্রামের মো: কালাম জমাদ্দারের স্ত্রী ও চার সন্তানের জননী।

    নিহতের স্বজন কুদ্দুস জমাদ্দার বলেন, সোমবার ভোরে রাজিয়া বেগম নামাজ পড়ে খাটের উপর থেকে নেমে পা দিয়ে জুতা আনার চেষ্টা করলে খাটের নিচে গর্তে থাকা বিষাক্ত একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে পাশের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ১ নম্বর চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো: হারুন অর রশিদ বলেন, মৃত রাজিয়া বেগম আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। সকালে তাকে সাপে কামড় দিলে পাশের ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।