Category: বিনোদন

  • সেরা সুন্দরী হয়েছেন শুনেই মঞ্চেই অজ্ঞান হয়ে গেলেন মিস প্যারাগুয়ে

    সেরা সুন্দরী হয়েছেন শুনেই মঞ্চেই অজ্ঞান হয়ে গেলেন মিস প্যারাগুয়ে

    সেরা সুন্দরীর শিরোপা জিতে নিয়েছেন,সেই খুশিতে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়লেন মিস প্যারাগুয়ে। বুকভরা স্বপ্ন নিয়ে তিনি নাম লিখিয়েছিলেন সুন্দরী প্রতিযোগিতায়। হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি সেরা নির্বাচিত হয়েছেন।

    সেরা সুন্দরী হিসেবে নিজের নাম শোনার পর নিজেকে ধরে রাখতে পারলেন না প্যারাগুয়ের সুন্দরী ক্লারা সসা। আনন্দের অতি আবেগে মঞ্চেই লুটিয়ে পড়লেন তিনি। এ ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    ভিডিওতে দেখা গেছে, ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূর্তে রানার্স আপ মীনাক্ষী চৌধুরীর হাত ধরে ছিলেন ক্লারা। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অশ্বস্তি বোধ করেন সসা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাকে আটকে রাখতে পারেননি।

    তবে কিছুক্ষণ পরই আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তিনি হাসেন এবং সবার অভিবাদন গ্রহণ করেন।

    ক্লারা সসা ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন। তবে প্যারাগুয়ের এই সুন্দরীর এটিই প্রথম বিশ্বমানের কোনো খেতাব জয়।

  • মধু দার চরিত্রে ওমর সানী

    মধু দার চরিত্রে ওমর সানী

    বাংলাদেশের বহুল আলোচিত ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর ঐতিহাসিক মধুর ক্যান্টিনের মধু দা চরিত্র নিয়ে “মধুর ক্যান্টিন” নামের একটি ছবি পরিচালনার মধ্য দিয়ে আবার চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন দেশের বিশিষ্ট চিত্র পরিচালক সাইদুর রহমান সাইদ। ছবির ঐতিহাসিক মধু দা চরিত্র অভিনয় করবেন জনপ্রিয় চিত্র তারকা ওমর সানী। আর মধুসূদন দে (মধু দা) এর স্ত্রী যোগমায়ার চরিত্রে দেখা যাবে বেদের মেয়ে জোসনা খ্যাত নায়িকা অঞ্জু ঘোষকে। আজ (২৮ অক্টোবর) মধুর ক্যান্টিন ছবিতে অভিনয়ের জন্যে ওমর সানী কে সাইন করিয়েছেন বলে জানিয়েছেন সাইদুর রহমান সাইদ। ওমর সানীও এটা নিশ্চিত করেছেন।

    সাইদুর রহমান সাইদ জানান, মধুর ক্যান্টিন ছবির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন তিনি নিজেই। নভেম্বরের ৪ তারিখে ছবিটির মহরত হওয়ার কথা রয়েছে। আর শুটিং শুরু হবে ওই মাসের মাঝামাঝি থেকে। এর আগে সাইদুর রহমান সাইদ কলকাতায় গিয়ে অঞ্জু ঘোষকে সাইন করিয়ে শুটিংয়ের জন্য সাথে নিয়ে আসবেন। তিনি আরো জানান, মধুর ক্যান্টিন ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন প্রিয়দর্শিনী তারকা মৌসুমী।

    মধুর ক্যান্টিন ছবির মধু দার চরিত্রে সাইন করার পর নিজের প্রতিক্রিয়ায় ওমর সানী বলেন, আমি খুবই আনন্দিত। বাংলাদেশের এমন একটি আলোচিত চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা সত্যিই একজন শিল্পীর জন্যে বিরাট পাওয়া। এই জন্যে আমি গুণী নির্মাতা সাইদ ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আমি যেন মধু দার চরিত্রে সাবলীল ও চড়িত্রানুগ অভিনয় করতে পারি।

  • ‘তনুশ্রী আমাকে ধর্ষণ করেছে’, বিস্ফোরক দাবি রাখির

    ‘তনুশ্রী আমাকে ধর্ষণ করেছে’, বিস্ফোরক দাবি রাখির

    হ্যাশট্যাগ মিটু আন্দোলনে এবার নিজেকে সামিল করলেন বলিউড তারকা রাখি সাওয়ান্ত। বুধবার এক সংবাদ সম্মেলনে যৌন নির্যাতনের কথা জানান এই অভিনেত্রী।

    রাখির বিস্ফোরক দাবি, তার বন্ধু তনুশ্রী দত্ত’ই তাকে ধর্ষণ করেছে। এখানেই শেষ নয়, রাখির দাবি, তনুশ্রী দত্ত বাইরে থেকে মেয়ে হলেও আসলে তিনি একজন ছেলে।

    একই সঙ্গে বলিউড অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে নস্যাৎ করে দিয়ে রাখি সাওয়ান্ত বলেন, যে মানুষ নিজের যৌবনেই কিছু করতে পারলেন না, তিনি বার্ধক্যে এসে কী করবেন? উনি বাবার চরিত্রে অভিনয় করেন। অলোক নাথের পাশাপাশি গায়ক তথা সঙ্গীত পরিচালক অনু মালিককেও ক্লিন চিট দিয়েছেন তিনি।

    রাখির কথায়, আমি অনু মালিকের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি। কখনও আমাকে স্পর্শও করেননি তিনি।

    নানা পাটেকরকে নিয়ে তনুশ্রী দত্তের করা যৌন নির্যাতনের অভিযোগকেও উড়িয়ে দিয়েছেন রাখি সাওয়ান্ত। তার কথা, নানা পাটেকর ভারতের গর্ব। নানার বিরুদ্ধে নোংরা অভিযোগ করা হলে তিনি তার প্রতিবাদ করবেন। এবং এভাবেই করবেন।

    রাখি আরও বলেন, হ্যাশট্যাগ মিটু আন্দোলনের নামে বলিউডকে বদনাম করা হচ্ছে। এর ফলে প্রযোজকরা নায়িকাদের সঙ্গে কথা বলতেই ভয় পাবেন, অনেকেই কাজ পাবেন না। আরও একধাপ এগিয়ে রাখি সাওয়ান্ত বলেন, শুধু বলিউডেই এমনটা হচ্ছে তা তো নয়। রাজনীতিতেও হয়। আরও অনেক জায়গাতেই হচ্ছে। তার প্রশ্ন, কেন স্রেফ বলিউডকেই এই বদনাম নিতে হচ্ছে।

  • ওর হাতটা আমার পিঠে ওঠানামা করছিল

    ওর হাতটা আমার পিঠে ওঠানামা করছিল

    মিটু আন্দোলনে বলিউডের আরও এক অভিনেতার নাম জুড়ল। এবার ৫৪ বছরের এক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন ২৯ বছরের এক অভিনেত্রী।

    অভিনেত্রী শ্রুতি হরিহরণ ঠিক দুই বছর আগের একটি ঘটনার কথা সামনে এনেছেন। দক্ষিণী অভিনেতা অর্জুন সারজা অভিনয়ের সুযোগে কী ভাবে তাকে যৌন হেনস্তা করেছিলেন শনিবার নিজের ফেসবুক পোস্টে সে কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

    শ্রুতি ফেসবুক পোস্টে লেখেন, তখন সবে ডায়ালগ বলা শুরু হয়েছিল। ছবিতে আমি তার স্ত্রী। স্বামী-স্ত্রীর কিছু সংলাপ ছিল। কিন্তু সংলাপের বাইরে গিয়ে নিজেই আলাদা স্ক্রিপ্ট সাজিয়ে ফেলেন। সংলাপ চলাকালে সবাইকে অবাক করে আমাকে জড়িয়ে ধরেন। গায়ের জোরে টেনে আমার শরীরটাকে একেবারে নিজের কাছে নিয়ে আসেন। তার হাতদুটো আমার পিঠে ওঠানামা করছিল। আমি বুঝতে পারছিলাম কিন্তু কিছুই বলতে পারছিলাম না। এরপর পরিচালককে অর্জুন ফিল্মের এই অংশে একটি ফোরপ্লে-র দৃশ্যও রাখতে বলেন।

    অত্যন্ত বিস্মিত হয়েছিলেন শ্রুতি। কিন্তু অর্জুন সারজা বিষয়টা এমন ভাবে সকলের কাছে উপস্থাপন করেছিলেন, যেন সবটাই তিনি অভিনয়ের স্বার্থে করছেন। অভিনয়টাকে আরও সাবলীল করার জন্য। সেই মুহূর্তে তাই কিছু বলতে পারেননি বলে দাবি করেন শ্রুতি।

    ছোটবেলা থেকে যার ছবি দেখে বড় হয়েছেন, তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন, এটা ভেবে প্রথম থেকেই খুব উত্তেজিত ছিলেন শ্রুতি। কিন্তু অভিনেতাকে নিয়ে তার ভুল এভাবে ভাঙবে তা তিনি কল্পনাও করতে পারেননি।

    সে দিন মেকআপ আর্টিস্ট এবং সেটের কয়েক জনকে অর্জুনের অসৎ উদ্দেশ্যের কথা বলেছিলেন বলেও জানান তিনি। তবে বৃহৎ পরিসরে প্রতিবাদ করার সাহস পাননি।মিটু আন্দোলনই তাকে সেই সাহস জুগিয়েছেন বলে ফেসবুকে জানান তিনি।

    শ্রুতি আরও লেখেন, এই ঘটনা প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেই, কারণ আমার মনে হয়েছে অর্জুনের বোঝা উচিত, দুই জন অভিনেতার মধ্যে যে দূরত্ব থাকে, তা অতিক্রম করা উচিত নয়। ক্ষমতা জাহির করে এমন কাজ করা উচিত নয়, তা অন্যকে আঘাত দেবে।মিটু আন্দেলন আমাকে শক্তি দিয়েছে, আমাকে বুঝতে শিখিয়েছে যে, কোনও পুরুষই একজন নারীর ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করতে পারেন না।

    তিনি লিখেছেন, এই ইন্ডাস্ট্রি (ফিল্ম) আমাকে অনেক কিছু দিয়েছে। আমার স্বপ্ন পূরণে সাহায্য করেছে। এতো কিছুর পরেও এটা বলতে আমার কষ্ট হচ্ছে যে, অনেক সময়ই আমি ভীষণ অসুরক্ষিত, হতাশ অনুভব করি।

    যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই অর্জুন সারজা অবশ্য উড়িয়ে দিয়েছেন যাবতীয় অভিযোগ। তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করা অর্জুন তার বিরুদ্ধে আনা যৌন হেনস্তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন। তিনি বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমি বিস্মিত।

  • নিকের কাছে কত টাকা চাইলেন শ্যালিকা পরিণীতি?

    নিকের কাছে কত টাকা চাইলেন শ্যালিকা পরিণীতি?

    কবে সাত পাকে বাঁধা পড়ছেন প্রিয়াঙ্কা-নিক? এ কৌতূহল তাঁর অনুরাগীদের এখনও মেটেনি৷ তবে এবার হয়তো সে প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে সব ঠিক থাকলে চলতি বছরের ২ ডিসেম্বরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী৷

    সকলকে অবাক করে গত আগস্টে বাগদান সেরে ফেলেছিলেন চুপিসারে৷ ইতিমধ্যেই জানা গেছে, যোধপুরের মেহরানগড় কেল্লায় বিবাহ পর্ব সারবেন প্রিয়াঙ্কা ও তাঁর বিদেশি প্রেমিক নিক জোনাস৷ রাজস্থানে গিয়ে সেই কেল্লাতে ঘুরেও এসেছেন নিক ও প্রিয়াঙ্কা৷

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যোধপুরে তিনদিন ধরে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে৷ শুরু হবে ৩০ নভেম্বর৷ আর বিয়ে হবে ২ ডিসেম্বর ৷ শোনা যাচ্ছে, আত্মীয়-স্বজন মিলিয়ে ২০০ জনকে নিমন্ত্রণ করা হবে ৷

    গত আগস্টে বাগদানের অনুষ্ঠানে মুম্বইয়ের পার্টিতে কাছের লোকজন ছাড়া সেভাবে কাউকেই দেখা যায়নি ৷ এবার বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় কারা থাকেন, সেদিকেই তাকিয়ে তাঁর অনুরাগীরা ৷ তবে বোন পরিণীতি চোপড়া যে কোনওভাবেই অনুষ্ঠান মিস করবেন না, তা তাঁর কথাতেই স্পষ্ট ৷ ইতিমধ্যেই জুতা লুকানোর রেওয়াজের জন্য দুলাভাইয়ের সঙ্গে টাকার কথা গেছে ৷ প্রিয়াঙ্কার বোন নাকি এক জন্য ৫ মিলিয়ন ডলার চেয়ে বসেছেন ৷ কিন্তু নিক নাকি বলেছেন, ৫ মিলিয়ন নয়, ১০ ডলার দেবেন তিনি ৷ যদিও হাল ছাড়তে নারাজ পরিণীতি ৷ সেরা শ্যালিকা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ৷

  • গভীর রাতে আমির খানের বাড়িতে দীপিকা, নানা গুঞ্জন

    গভীর রাতে আমির খানের বাড়িতে দীপিকা, নানা গুঞ্জন

    গভীর রাতে আমির খানের বাড়িতে পাওয়া গেল দীপিকা পাড়ুকোনকে। আর বেরিয়ে যাওয়ার বলিউড অভিনেত্রী ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়। এরপর থেকে চারদিকে নানা গুঞ্জন ডালাপালা মেলছে। কী করছিলেন দু’জনে? দীপিকা কি আর রণবীর সিংয়ের সঙ্গে নেই? রণবীর তো দীপিকার সঙ্গে ছিলেন না। তাই বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, এমনটাও নয়। তাহলে কী করছেন দু’জন?

    ভারতীয় গণমাধ্যমের খবর, শাহরুখের সঙ্গে সবার প্রথমেই জুটি বেঁধেছেন দীপিকা। কিং খানের সঙ্গে দীপিকার ডেবিউ ফিল্ম ‘ওম শান্তি ওম’ রীতিমত সুপারহিট। তাই এবার আমিরের সঙ্গেই কাজ করতে চলেছেন তিনি, মনে করা হচ্ছে এমনটাই।

    আমিরের সঙ্গে কিছুদিন আগেই দেখা করে গেছে ‘ব্রহ্মাস্ত্র ডুয়ো’ আলিয়া ভাট এবং অয়ন মুখোপাধ্যায়। এবার পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক সিদ্ধার্থ কাপুর এবং দীপিকাকে দেখা গেল আমিরের বাড়িতে।

    আগামী ৮ নভেম্বর আমিরের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তি পাচ্ছে।  মনে করা হচ্ছে, আমির ইতিমধ্যেই তাঁর পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন। গুলশন কুমারের বায়োপিক নিয়েই কাজ শুরু করছেন আমির, বিটাউনে গুঞ্জন এমনটাই।

    কেউ কেউ আবার বলছেন, দীপিকা এবার পা রাখতে চলেছেন প্রযোজনায়। তাই আমিরের সঙ্গে পরামর্শ করছেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’কে সঙ্গে নিয়েই প্রযোজনায় প্রথম খাতা খুলতে চান নাকি দীপিকা।

  • ঐশ্বরিয়াকে মারলে বেঁচে থাকতেন মনে হয় না: সালমান

    ঐশ্বরিয়াকে মারলে বেঁচে থাকতেন মনে হয় না: সালমান

    এই তো কিছুদিন আগের কথা। বর্ষীয়াণ অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই দুই অভিযোগের জেরে আপাতত উত্তাল বলিউড। একটা বড় অংশ অভিনেত্রীদের পাশে দাঁড়িয়েছেন প্রকাশ্যেই। আবার কেউ বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বলিউড সুপারস্টার সালমান খানের একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।

    এক সময় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক থাকার কথা সবারই কমে-বেশি জানা। সেই সম্পর্ক ভাঙনের পর সালমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। তা সত্যিই কি ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান? পরে এক সাক্ষাৎকারে সালমান খানকে প্রশ্নটি করা হয়।

    জবাবে সালমান খান বলেছিলেন, ওই নারী তো বলছেন আমি মেরেছিলাম। এক সাংবাদিক অনেক বছর আগে এই প্রশ্নই করেছিলেন। সেটা শুনে আমি টেবিল ভেঙে ফেলেছিলাম…। আমি যদি কাউকে আঘাত করি, সেটা তো মারপিট হবে। আমি রেগে যাব। জোরে মারব। সেটা হলে ওই নারী বেঁচে থাকতেন বলে মনে হয় না।

  • অ্যাসিডে আক্রান্ত দীপিকা

    অ্যাসিডে আক্রান্ত দীপিকা

    অ্যাসিডে আক্রান্ত দীপিকা পাডুকোন। ভয়ের কিছু নেই, আসলে অ্যাসিডে আক্রান্তের ভূমিকায় এবার দীপিকা পাডুকোন। প্রতিটি ছবিতে নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেন দীপিকা। আর সেই লড়াইয়ে এবার অ্যাসিডে আক্রান্তের চরিত্রে দেখা যাবে তাকে।

    মেঘনা গুলজারের ছবিতে অভিনয় করতে চলেছেন এই অভিনেত্রী। সেখানেই এই ভূমিকায় দেখা যাবে তাকে। আপাতত এই চরিত্রের জন্য এখন নিজেকে তৈরি করছেন নায়িকা। তবে এখানেই থামতে হবে। কেননা এর বেশি এখনও কিছু জানা যায়নি। সব কিছু রয়েছে রহস্যের মোড়কে।

  • ট্রেলারের পর এবার গানেও উষ্ণতা ছড়ালো ‘চরিত্রহীন’ (ভিডিও)

    ট্রেলারের পর এবার গানেও উষ্ণতা ছড়ালো ‘চরিত্রহীন’ (ভিডিও)

    ‘এটা কি পর্ন ওয়েব সিরিজ?’ ‘চরিত্রহীন’-এর ট্রেলার মুক্তির পর থেকে মানুষের মুখে মুখে এখন এই একটাই প্রশ্ন। যার রেশ কাটতে না কাটতে এবার প্রকাশ করা হলো ‘কারতা রাধিকা’ শিরোনামে ওয়েব সিরিজটির একটি গান। যেখানেও  শুরু থেকে শেষ পর্যন্ত গানের পরতে পরতে সেক্স, নেশা আর হিংসায় ভরপুর।

    ফলে দর্শকদের যে আশঙ্কা ছিল এই গানটি প্রকাশের পর সেটাকে আরও উসকে দিল। যদিও ছবির কলাকুশলীদের মতে, ” চরিত্রহীন দেখলেই দর্শক বুঝতে পারবেন, এটা কোনও পর্ন ওয়েব সিরিজ নয়। অযথা যৌনতা নিয়ে বাড়াবাড়ি করা হয়নি।”

    শরৎচন্দ্রের চরিত্রহীন গল্পের প্রেক্ষাপট ১৯০০ এর দশক। এই কাহিনী দু’জন নায়িকা। সাভিত্রী ও কিরণময়ি। এছাড়া রয়েছে সুবলা ও সরোজিনী। এই চার নারীর কথা নিয়েই তৈরি ‘চরিত্রহীন’। যা বইয়ের পাতা থেকে এখন দেখা যাবে ওয়েবের পর্দায়।

    যেখানে অভিনয় করছেন সোহিনি ঘোষ, সৌরভ দাস, গৌরব চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, নয়না ছাড়া আরও অনেকে।

  • ‘H2O’ প্রশ্নে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগীর উত্তর ভাইরাল

    ‘H2O’ প্রশ্নে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগীর উত্তর ভাইরাল

    মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বের একাধিক ভিডিও অনলাইনে ভাইরাল। রবিবার অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেরা দশ প্রতিযোগী এতে অংশ নেন। এক প্রতিযোগীর কাছে অনুষ্ঠানের অন্যতম বিচারক মডেল খালেদ মাহমুদ সুজন জানতে চেয়েছিলেন, ‘H2O কী?’ উত্তরে প্রতিযোগী বলেছেন, ‘ধানমণ্ডিতে এই নামে একটা রেস্টুরেন্ট আছে।’

    H2O মূলত পানির রাসায়নিক সংকেত। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার সেরা দশে উঠে আসা কোনো প্রতিযোগীর এমন উত্তরে বিস্মিত নেটিজেনরা। এ নিয়ে এখন অনেকেই ট্রল করছেন।

    একজন লিখেছেন, আমি এই মেয়েগুলার দোষ দিব না, দোষ ঐ সব লেবাসধারী মূর্খের যারা তাদেরকে এই মঞ্চে দাঁড় করিয়েছে। এরা কীভাবে একটা দেশের প্রতিনিধিত্ব করবে? ধিক্কার আয়োজক কমিটির উপর।

    আমিন নামের একজন লিখেছেন, কথাগুলো শুনতে গিয়ে নিজেই লজ্জায় তাদের দিকে তাকাতে পারছিলাম না… এরা আমাদের দেশের সুন্দরী!

    গত বছর থেকে শুরু হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা। এ বছর সেরার মুকুট অর্জন করেছেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। এর আগের আসরে বিজয়ী হয়েছিলেন জেসিয়া ইসলাম।