Category: বিনোদন

  • নির্বাচন করবেন শাকিব খান

    নির্বাচন করবেন শাকিব খান

    আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। তবে মনোনয়নপত্র কেনেননি এখনও। কোন আসনের হয়ে নির্বাচন করবেন এখনও জানা যায়নি। তবে একটি সূত্র জানায়, গাজীপুরে হতে পারে শাকিবের সম্ভাব্য আসন।

    শাকিব খান জানান,  (রোববার) সকালে তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

    অপরদিকে বাংলা‌দেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচ‌নেও সভাপ‌তি প‌দে অংশ নেবেন তি‌নি। এই সমিতির পরপর দুই টার্ম সভাপতি ছি‌লেন শা‌কিব। আর সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন ডি এ তায়েব।

    এ বিষয়ে শাকিব খান বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি। এর আগে দুবার সভাপতি ছিলাম। বাংলা সিনেমাকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছি। শিল্পীদের উন্নয়নের জন্য কাজ করেছি।

    দেশের চলচ্চিত্রের জন্য আরও অনেক কিছুই করার আছে। এ কারণে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

    সাধারণ সম্পাদক পদে ডি এ তায়েবকে নিয়ে শাকিব বলেন, ‘তায়েব ভাই চলচ্চিত্র শিল্পীদের জন্য অনেক কাজ করেন। তবে, তিনি তা কখনও প্রকাশ করেন না। নীরবে নিভৃতে তিনি কাজ করছেন। তিনি শিল্পীদের উন্নয়নে ভূমিকা রাখার যোগ্যতা রাখেন। তার মতো একজন মানুষ আমাদের দরকার। এ কারণে তাকে নিয়ে নির্বাচন করার চিন্তা করছি।’

    ২০১৭ সালের ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। সেখানে মিশা সওদার ও জায়েদ খান বিজয়ী হন। আগামী বছর মে মাসে সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন হওয়ার কথা রয়েছে।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এফডিসিতে সহকারী পরিচালক সমিতির নেতাকর্মীদের সঙ্গে বিবাদে জড়ান শাকিব খান। সেখানে ঘটনার ভিডিও করা দুই সাংবাদিককে হেনস্তা করেন শাকিব। বিষয়টি নিয়ে চলচ্চিত্রপাড়ায় উত্তেজনা বিরাজ করছে।

    শাকিবের এই আচরণের সুষ্ঠু সমাধান চেয়ে শিল্পী সমিতি ও পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন হেনস্তার শিকার হওয়া দুই সাংবাদিক জিয়াউদ্দিন আলম ও সুদীপ্ত সাঈদ খান।

  • গ্রেনেড হামলার সেই জজ মিয়া নাটকের গল্পেই কী ‘দহন’ সিনেমা?

    গ্রেনেড হামলার সেই জজ মিয়া নাটকের গল্পেই কী ‘দহন’ সিনেমা?

    মুক্তির মিছিলে রয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিটি। মুক্তির আগেই নানা কারণে আলোচনা-সমালোচনায় রয়েছে এ ছবিটি।

    ছবিটির ফার্স্ট লুক ও গান প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে প্রাণবন্ত সিয়ামকে। প্রযোজনা সূত্রে জানা গেছে, তার চরিত্রের নাম এখানে তুলা। সে নেশাগ্রস্ত এক যুবক।

    এদিকে আরও জানা গেছে, সিনেমাতে দেখা যাবে ২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার অন্যতম আলোচিত জজ মিয়া নাটকেরই গল্প। মূলত এই ঘটনার ছায়া অবলম্বনেই নির্মিত হয়েছে ‘দহন’।

    জজ মিয়ার চরিত্রটিকেই সিনেমায় খানিকটা ঘষে মেজে হাজির করা হয়েছে নেশাগ্রস্ত তুলা চরিত্রে। ক্ষমতাধর রাজনৈতিক ব্যাক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত যার জীবন। টাকার বিনিময়ে ভাড়ায় গিয়ে নানা রকম অপরাধ করে বেড়ায় সে। কখনো গাড়িতে আগুন ধরিয়ে দেয়া, কখনো বোমা ফাটানো, কখনো কাউকে খুন করাই তুলার কাজ।

    হঠাৎ এক বিরাট অপরাধে ফেঁসে যায় সে। তাকে বানানো হয় রাজনৈতিক চালের গুটি। যার কাঁধে বিরাট এক হামলা পরিচালনার অভিযোগ।

    তুলা বুঝতে পারে এই চক্রান্ত থেকে তার রেহাই নেই। সে আটকে গেছে বাঘবন্দির খেলায়। কোনো অপরাধ না করেও নিয়তির কাছে হার মেনে প্রস্তুত হয় শাস্তির। কিন্তু একজন সাংবাদিক তার সঙ্গে কথা বলতে গেলে বের হয়ে আসল তথ্য। নির্দোষ তুলার বদলে ফেঁসে যায় খারাপ স্বভাবে কিছু ক্ষমতাবান।

    ছবিতে তুলার জীবনের মোড় ঘুরিয়ে দেয়া সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা জাকিয়া বারী মম। সিয়ামকে গ্রেফতার করা পুলিশের চরিত্রে আছেন শিমুল খান। আর সিয়ামের বিপরীতে পূজা চেরিকে দেখা যাবে গার্মেন্টস কন্যা আাশার চরিত্রে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মুনীরা মিঠুকে।

    প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ও পরিচালক গল্প নিয়ে মুখ না খুললেও এমনটাই জানা গেল ছবিটি সম্পর্কে। ছবিটি নির্মাণের নৈপথ্যে জড়িয়ে আছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। যিনি গল্পের ছলে জজ মিয়া নাটক ও ২১ গ্রেনেড হামলার ভয়াবহতা তুলে ধরতে চান দেশবাসীর কাছে।

    যেখানে বার্তা দেয়া হবে- অন্যের জীবনকে বিপন্ন করে ক্ষমতার রাজনীতি নয়, দেশ ও দেশের মানুষের জন্যই রাজনীতি হওয়া উচিত। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সন্ত্রাস ও মাদককে নিরুৎসাহিত করতে নির্মিত হয়েছে ‘দহন’।

    এরইমধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মনে। আসছে ডিসেম্বরেই এটি মুক্তি পাবে। তবে তার আগে আগামী ১০ নভেম্বর ‘দহন’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এমনটাই জানালেন নির্মাতা রায়হান রাফী।

    তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ছবিটি দেখার জন্য মনস্থির করেছেন এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। তবে প্রদর্শনীর সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর শিডিউল অনুযায়ী শিগগিরই ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করা হবে।’

    এদিকে অভিনেত্রী মনিরা মিঠু ফেসবুকে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ১০ তারিখে ছবিটা দেখবেন। ছবিটি দেখে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর চোখের পানি পড়বে। এটা আমি নিশ্চিত। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া, ধন্যবাদ ‘দহন’ টিমকে।’

    প্রসঙ্গত, ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার পর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর গ্রেনেড হামলাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন। ২০০৫ সালের ৯ জুন নোয়াখালীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় জজ মিয়াকে।

    জজ মিয়া নাটক সাজিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার এক কোটি টাকা হাতিয়ে নেন সিআইডির তৎকালীন তিন কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, এএসপি আবদুর রশিদ ও মুন্সি আতিকুর রহমান।

    গ্রামের সহজ-সরল এই যুবককে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করে জজ মিয়া নাটকের জন্ম দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে মামলাটি অধিক তদন্তের পর এর রহস্য উন্মোচিত হয়। জানা যায়, জজ মিয়া কোনোভাবেই গ্রেনেড হামলার সঙ্গে জড়িত নন।

  • ১৬ই নভেম্বর শুভমুক্তি, ‘HASINA’  A DAUGHTER’S TALE

    ১৬ই নভেম্বর শুভমুক্তি, ‘HASINA’ A DAUGHTER’S TALE

    Releasing On 16 November.

    ছবিটি ইংরেজি ভার্ষন এ নির্মিত হওয়ায়,বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মিডিয়ায় এটি প্রচারিত হবে।

    CRI PRESENTS AN APPLEBOX FILMS PRODUCTION PRODUCED BY RADWAN MUJIB SIDDIO & NASRUL HAMID DIRECTED BY PIPLU.

    CINEMATOGRAPHER SADIK AHMED EDITOR NAVNITA SEN MUSIC DEBOJYOTI MISHRA.

  • সেই শিশুটিকে হাসপাতালে দেখতে গিয়ে কেঁদে ফেললেন সালমান

    সেই শিশুটিকে হাসপাতালে দেখতে গিয়ে কেঁদে ফেললেন সালমান

    সালমান খানের নামে যতোই সমালোচনা হোক একজন মানবিক মানুষ সালমানের জুড়ি মেলা ভার। সুযোগ পেলেই অসহায় মানুষদের হাত খোলে দান করেন তিনি। অনাথ আশ্রমের পাশে থাকেন। ছুটে যান সহকর্মী বা কোনো অসহায় মানুষের বিপদে।

    মানুষের কষ্ট তাকে ছুঁয়ে যায়। আরও একবার তার প্রমাণ মিলল। ক্যানসার আক্রান্ত এক শিশুকে দেখতে গিয়ে কেঁদে ফেললেন তিনি।

    গোবিন্দ নামে এক ব্যক্তির কাছ থেকে সম্প্রতি অনুরোধ এসেছিল সালমানের কাছে। গোবিন্দ জানিয়েছিলেন, তার এক আত্মীয়ের ছেলে ক্যান্সারে আক্রান্ত। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি শিশুটি। সে সালমানের বিরাট ভক্ত। একবার যেন ‘ভাইজান’ তাকে দেখতে যান।

    অনুরোধ পেয়ে দেরি করেননি সালমান। হাসপাতালে ছুটে গিয়েছিলেন। ওই শিশুটির সঙ্গে দেখা করে তার সঙ্গে সময় কাটিয়েছেন। হাসপাতালের বেডে শিশুটিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এসময় কেঁদে ফেলেন তিনি। মাথা নিচু করে চোখের জল মুছতে দেখা যায় তাকে।

    সালমানের কান্নার সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে সেই দৃশ্য আবেগপ্রবণ করে তুলেছে সালমানের ভক্তদেরও। সবাই ওই শিশুটির জন্য প্রার্থনা করছেন। অন্যদিেকে সাল্লু ভাইয়ের সুন্দর কোমল মনেরও প্রশংসা করছেন।

    শুধুমাত্র ওই শিশুটির সঙ্গে দেখা করেই ফিরে আসেননি সালমান। সেখানে ভর্তি অন্য আরও শিশুদের সঙ্গে আলাপ জমিয়েছিলেন তিনি।

  • আইয়ুব বাচ্চুকে নিয়ে আসিফের গান

    আইয়ুব বাচ্চুকে নিয়ে আসিফের গান

    সদ্যপ্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুর শোক এখনো বয়ে বেড়াচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি। সেই শোক এখনো বেদনা জাগায় গায়ক আসিফ আকবরের প্রাণে। দুজনের মধ্যে সম্পর্কটা ছিল বড় ভাই ও ছোট ভাইয়ের মতো।

    বাংলা গানের যুবরাজের ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন এখন থেকে তিনি কনসার্টে আইয়ুব বাচ্চুর গান গাইবেন। সেই প্রতিশ্রুতির আগে তিনি প্রিয় মানুষটিকে সম্মান জানান একটি মৌলিক গানের মাধ্যমে। বাচ্চুকে নিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ।

    আজ মঙ্গলবার গানটির রেকর্ড শেষ হয়েছে। গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তরুণ মুন্সী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে শিগগিরই ভক্তরা শুনতে পাবেন। গানটি নিয়ে ধ্রুব গুহ দাদার বিশেষ পরিকল্পনা আছে। মূলত গানটি তার পরিকল্পনাতেই করা হয়েছে। রেকর্ডিংয়ের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর মিউজিক ভিডিওর কাজ শুরু হবে।

    ফেসবুকে গানটির লিরিক প্রকাশ করেন গায়ক আসিফ আকবর। গানের কথাগুলো হলো- ‘এমন তো কথা ছিল না/তুমি চলে যাবে এভাবে/ছিড়ে ফেলে সব মায়ার বাঁধন/সবার মনে ব্যাথা দিয়ে আবার ও দেখা হবে/তুমি রবে অনুভবে/এই বাংলার পতাকায়/যেখানেই থাকো ভাল থেকো/আকাশের তারায় তারায়…

    গত ১৮ অক্টোবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এলআরবি ব্যান্ডের আইয়ুব বাচ্চু। তাকে চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে সমাহিত করা হয়েছে।

  • বলিউডের সব রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ খান

    বলিউডের সব রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ খান

    প্রচারেই প্রসারের এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম বিরাট ভূমিকা পালন করে। একটা সময় রুপালি পর্দার জন্য নির্মিত ছবির শুধু পোস্টার তৈরি হলেও কালের প্রয়োজনে সে ধরনে এসেছে পরিবর্তন। এখন শুধু পোস্টারই নয়, পোস্টারের পাশাপাশি ছবির সারসংক্ষেপ নিয়ে নির্মিত হয় ট্রেলার।

    আর সে ট্রেলার দিয়েও বাজিমাত করে দিলেন বলিউড বাদশাহ খ্যাত সুপারস্টার শাহরুখ খান। মাত্র ৩ দিন আগেই প্রকাশিত হয়েছে আনন্দ এল রাই পরিচালিত শাহরুখের জিরো সিনেমার ট্রেলার। আর এই ৩ দিনেই গড়লেন বলিউডের যেকোনো ছবির ট্রেলারের সর্বোচ্চ ইউটিউব ভিউয়ের রেকর্ড।

    এখন পর্যন্ত ট্রেলারটি সর্বমোট ৯০ মিলিয়ন বার দেখা হয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে এক মাস আগে মুক্তি পাওয়া বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান অভিনীত থাগস অব হিন্দুস্তান ছবিটির ট্রেলার, ৮০ মিলিয়ন ভিউয়ার নিয়ে ট্রেলারটি আছে দ্বিতীয় অবস্থানে।

    এত স্বল্প সময়ে এত বেশি ভিউয়ারসই জানান দিচ্ছে শাহরুখ খানের নতুন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের কমতি নেই। ছবিটিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফকে। আগামী ২১ ডিসেম্বর রুপালি পর্দায় মুক্তি পাবে ‘জিরো।

  • রণবীর সিংয়ের গায়ে হলুদ

    রণবীর সিংয়ের গায়ে হলুদ

    বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীর সিংয়ের বিয়ের অনুষ্ঠান এরইমধ্যে শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে দীপিকার বাড়িতে নন্দী পূজার মাধ্যমে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। এবার সম্পন্ন হয়ে গেল রণবীরের হলুদ অনুষ্ঠানও। এরইমধ্যে সামাজিক মাধ্যমে রণবীরের হলুদের ছবি প্রকাশ্যে এসেছে। রবিবার মুম্বাইয়ে রণবীরের বাড়িতে হলুদের আয়োজন করা হয়।

    ছবিতে দেখা যায় সাদা পাঞ্জাবি পরে খুশিতে নাচছেন রণবীর। তার মুখ ও হাতে হলুদ মাখানো। আরেকটি ছবিতে দেখা যায়, নির্মাতা শানু শর্মার সঙ্গে সেলফি তুলছেন তিনি।

    দীপিকা-রণবীরের বিয়ের মূল অনুষ্ঠান হবে ইতালিতে। আগামী ১৪-১৫ নভেম্বর বিয়ের আসর বসবে ইতালির উত্তরাঞ্চলীয় অঞ্চল লেক কোমোতে।

  • নৌকায় ভোট চাইতে দেশে ফিরছেন শাবানা

    নৌকায় ভোট চাইতে দেশে ফিরছেন শাবানা

    চলচ্চিত্রে এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী শাবানা। ১৮ বছর ধরে তিনি রয়েছেন বাংলা সিনেমা থেকে দূরে। শুধু মাত্র সিনেমাই নয়, তিনি বাংলাদেশ থেকেই দূরে রয়েছেন। অনেকদিন ছিলেন লোকচক্ষুর আড়ালে তবে হঠাৎ করে বাংলাদেশে এসে চমকে দিয়ে গেছেন সবাইকে।

    বর্তমানে স্বামী-সন্তান নিয়ে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে এবার শাবানা আবারও ফিরছেন আমাদের মাঝে। তবে সেটা অভিনয়ে নয়, নির্বাচনের মাঠে। আগামী মাসেই তিনি দেশে আসছেন আসন্ন জাতীয় সংসদ নিবার্চনের প্রচার-প্রচারণায় অংশ নিতে। সেজন্য কয়েক মাস বাংলাদেশে থাকবেন।
    এর আগে শাবানা স্বামীকে নিয়ে কেশবপুরের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। সর্বশেষ গত ১৮ জুলাই যশোর উপজেলার সাগরদাঁড়ি ও স্বামীর জন্মভিটা বড়েঙ্গা গ্রামে এ মতবিনিময় করেন।

    শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। স্বামীর হয়ে প্রচারণা চালাতেই দেশে আসবেন শাবানা।

    শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি শাবানাকে নির্বাচন করতে বলেন। তবে তিনি নিজে এ মুহূর্তে নির্বাচনে না আসতে চাইলেও স্বামী ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক।

  • মেয়ের জন্য সিঙ্গাপুরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

    মেয়ের জন্য সিঙ্গাপুরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

    বলিউডের সুখী দম্পতি অজয় দেবগন ও কাজল। সেই সংসার ভালোবাসায় ভরিয়ে রেখেছে তাদের দুই সন্তান। বড় মেয়েকে অবশ্য খুব মিস করেন দুই তারকা। কারণ, মেয়ে থাকে এখন সিঙ্গাপুরে। পড়াশোনার জন্যই বাবা-মাকে ছেড়ে বিদেশে থাকতে হয় নিশাকে।

    আর মেয়ের থাকার সুবিধার জন্যই নাকি সিঙ্গাপুরে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অজয় ও কাজল। এমনই খবর দিচ্ছে বলিউডের নানা সংবাদমাধ্যম।

    পড়াশোনার জন্য নিশা এক বছর ধরে সিঙ্গাপুরে বাস করছে। মা-বাবা হিসেবে মেয়েকে ছেড়ে দূরে থাকা দেবগন পরিবারের জন্য খুব কঠিন। কিন্তু এটা জীবনের বাস্তবতা।

    তবে সময় পেলেই অজয়, কাজল ও তাদের ছোট ছেলে যুগ প্রায়ই সিঙ্গাপুরে যায় নিশাকে দেখতে। আর ছুটি পেলে মুম্বাইয়ে চলে আসে নিশা। এই যেমন গত মাসে নিশা মুম্বাইয়ে ছিল এবং মা কাজলের সিনেমা ‘হেলিকপ্টার ইলা’ও দেখেছে।

    আর সব মা-বাবার মতোই অজয় দেবগন ও কাজল সম্প্রতি তাদের মেয়েকে দেখতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। আর এবারই মেয়েকে উপহার হিসেবে কিনে দিয়েছেন সিঙ্গাপুরের অভিজাত এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।

    সংবাদমাধ্যম মুম্বাই মিরর বলছে, সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে পড়াশোনা শেষ করেছে নিশা এবং এখন সে নিজের মতো থাকতে চায়। আগামী বছরের জানুয়ারিতেই সে নতুন অ্যাপার্টমেন্টে উঠবে।

    প্রসঙ্গত, অজয় দেবগন ও কাজলকে ‘তানাজি- দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় দেখা যাবে। আট বছর পর রুপালি পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন বাস্তবের এ দম্পতি। সর্বশেষ ২০১০ সালে ‘তোনপুর কা সুপারহিরো’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। আগামী বছরের নভেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • বিয়ের পর শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চান না দীপিকা!

    বিয়ের পর শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চান না দীপিকা!

    বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিয়ে আগামী ১৪ ও ১৫ নভেম্বর। বি-টাউন আপাতত তাদের বিয়ে নিয়েই মেতে রয়েছে। তারই মাঝে শোনা যাচ্ছে, দীপিকা নাকি তাঁর শ্বশুর-শাশুড়ি অর্থাৎ রণবীর সিংয়ের বাবা-মা (জগজিৎ সিং ভবানি ও মা অঞ্জু সিং ভবানি) এর সঙ্গে থাকতে চান না। আর সেই কারণে নাকি নতুন করে বাড়ি সাজাতে হয়েছে রণবীরকে।

    শোনা যাচ্ছে, রণবীরের নাকি ইচ্ছে ছিল বিয়ের পর তিনি তাঁর বাবা-মায়ের পুরনো বাড়িতে তাঁদের সঙ্গেই থাকবেন। তবে দীপিকার নাকি তাতে সম্মতি দেননি, যা শুনে রণবীর সিং ও তাঁর পরিবার কিছুটা দুঃখ পান। তবে দীপিকা যে এক্কেবারেই রণবীরের বাবা-মায়ের থেকে আলাদা থাকছেন তেমনটাও যদিও নয়। দীপিকার কথা মত, একই বাড়িতে থাকলেও বাড়ির দু’টো আলাদা দিকে থাকবেন তাঁরা। একদিকে থাকবেন দীপিকা ও রণবীর। অন্যদিকে থাকবেন রণবীরের বাবা-মা ও বোন। সেকারণে রণবীর সিং কিছুদিন আগে রণবীর মুম্বাইয়ে একই অ্যাপার্টমেন্টের দুটি ফ্লোর একসঙ্গে কিনেছেন। যার একটিতে থাকবেন রণবীরের বাবা-মা জগজিৎ সিং ভবানি ও অঞ্জু ভবানি এবং রণবীরের বোন ঋত্বিকা ভবানি। অন্য ফ্লোরে থাকবেন নববিবাহিত দীপিকা ও রণবীর।

    প্রসঙ্গত, যদিও দীপিকার সঙ্গে রণবীর সিংয়ের বাবা-মা ও বোনের সম্পর্ক কিন্তু বেশ ভালো। দীপিকার বহুদিন আগে এক সাক্ষাৎকারে মুম্বাইয়ে রণবীরের পরিবারকেই তাঁর পরিবার বলে মন্তব্য করেছিলেন।