Category: বিনোদন

  • বলিউডে অভিষেক হতে যাচ্ছে কোহলির

    বলিউডে অভিষেক হতে যাচ্ছে কোহলির

    বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যানকে ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে দেখা যায়। তবে সিনে পর্দায় কখনো তার পদচারণা দেখা যায়নি। এবার সেখানেও অভিষেক ঘটতে যাচ্ছে কোহলির।

    এক টুইটবার্তায় সিনে জগতে আগমনের কথা খোদ নিজেই নিশ্চিত করেছেন এ মাস্টারব্লাস্টার।

    জিইও টিভির খবর, বলিউডে অভিষেক হতে যাচ্ছে কোহলির। তার সিনেমার নাম ‘ট্রেইলার: দ্য মুভি’। গেল শুক্রবার টুইটারে মুভির একটি পোস্টারের ছবি আপলোড করেছেন তিনি।

    ক্যাপশনে ভারতীয় অধিনায়ক লেখেন, ১০ বছর পর আরেকটি অভিষেক, তর সইছে না। সঙ্গে জুড়ে দেন সুপারহিরো স্টাইলে পোজ দেয়া নিজের একটি ছবি।

    চলতি মাসের ২৮ তারিখ থেকেই মুভির কাজ শুরু হতে পারে। তবে নিজের মুভির ব্র্যান্ড প্রোমোশনে এটা সম্পূর্ণ সিনেমা, না শর্টফিল্ম তা উল্লেখ করেননি কোহলি। সুতরাং, প্রকৃত সত্য জানতে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে।

    সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপের ১৪তম আসর। টুর্নামেন্টে বিশ্রামে রাখা হয়েছে কোহলিকে। তার পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও বিশ্রামে রাখা হতে পারে ২৯ বছর বয়সী সুপারস্টারকে।

    গেল বছরের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কোহলি। ইতালিতে অনাড়ম্বরপূর্ণভাবে ঘরোয়া পরিবেশে সাতপাকে বাঁধা পড়েন তারা। এখন পর্যন্ত সুখে শান্তিতে একই ছাদের তলায় বসবাস করছেন তারা। ধারণা করা হচ্ছে, প্রিয়তমার কারণেই সিলভার স্ক্রিনের প্রতি ভালোবাসা বেড়েছে ভারতীয় ব্যাটিং মাস্টারের।

  • হৃতিকের চোখে তিনিই বলিউডের ‘আসল খান’, নন শাহরুখ-সালমান-আমির!

    হৃতিকের চোখে তিনিই বলিউডের ‘আসল খান’, নন শাহরুখ-সালমান-আমির!

    বলিউডে ‘খান’ বলতে তিনজনকেই চেনে মানুষ। শাহরুখ, সালমান এবং আমির খান। দুই যুগেরও বেশি সময় ধরে তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতাপ ছড়িয়ে রেখেছেন। এখন পর্যন্ত ‘খান’ বলতে এদের কাউকে না কাউকে ভেবে নেন সবাই।

    কিন্তু এ কথা একমাত্র হৃতিকের জন্যে প্রযোজ্য নয়। এদের কেউ-ই ‘আসল খান’ নন বলেই বিশ্বাস তার। বরং ‘আসল খান’ বলতে তিনি অন্য কাউকে বুঝিয়েছেন। আর এই খানের সঙ্গে কোনো না কোনভাবে জুড়ে রয়েছেন তিনি।

    এই বলিউডের গ্রিক গড তার সাবেক স্ত্রী সুজানে খানের পিতা সঞ্জয় খানকেই ‘আসল খান’ বলে তুলে ধরেছেন।

    আসছে সঞ্জয় খানের নতুন বই। এ উপলক্ষে হৃতিক টুইট করেছেন। সেখানেই তিনি মনের কথা ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, তিনি আসল খান। আর তার একটা গল্প বলার আছে। সঞ্জয় খানের অটোবায়োগ্রাফি শিগগিরই বের হচ্ছে। ‘দ্য বেস্ট মিসটেকস অব মাই লাইফ’ নামে নিজের অটোবায়োগ্রাফির ফার্স্ট লুক এটা।

    হৃতিক-সুজানার মধ্যে যে তিক্ত সম্পর্ক চলছে তার কথা সবাই জানেন। অবশ্য সাবেক স্বামী-স্ত্রী একসঙ্গে সিনেমায় যান। ডিনার করেন আর সন্তানদের নিয়ে ছুটি কাটান। এসব ঘটনায় তারা দ্বিতীয়বার বিয়ে করেছেন বলে গুজবও রটেছে।

    তাদের মাঝে যাই হোক না কেন, সাবেক শ্বশুরবাড়ির সঙ্গে দারুণ সম্পর্ক হৃতিকের। সুজানের ভাই জায়েদের সঙ্গে কয়েক সপ্তাহ আগেই ঘুরতে বেরিয়েছিলেন হৃতিক। সঞ্জয় খানের ঈদির পার্টিতেও এসেছিলেন বলিউড হাঙ্ক।

    হৃতিক এবং সুজানে আসলে প্রমাণ করেছেন যে, বিচ্ছেদ মানেই দুজনের মাঝে ‘ফুলস্টপ’ বসিয়ে দেয়া নয়।

  • প্রভার পাগলামিতে জোভান

    প্রভার পাগলামিতে জোভান

    আসলাম ও ইরা নব দম্পতি। বিয়ের প্রথম দিনেই ইরার সাথে খারাপ ব্যবহার করে আসলাম। কারণ, আসলামের বাবা আসলামকে জোর করে ইরার সাথে বিয়ে দিয়েছেন। ইরা ওই দিন ইসলামকে কিছুই বলে না। পরেরদিন সকালে ইরা আসলামের বিছানায় পানি দিয়ে তার ঘুম ভাঙায়। আসলাম ইরাকে কিছু বলতে গেলে ইরা তার শ্বশুরের ভয় দেখায় আসলামকে। সে একেক সময় একেকটা বুদ্ধি প্রয়োগ করে। এভাবে চলে কয়েকদিন। আস্তে আস্তে ইরার প্রতি ভালোবাসা বাড়ে আসলামের। এগিয়ে চলে ইরার পাগলামীর গল্প।

    নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুসাফির রনি। নাটকটিতে ইরার ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা আর আসলামের ভূমিকায় ফারহান আহমেদ জোভান।

    এছাড়াও আরো অভিনয় করেছেন আহসানুল হক মিনু, তুলিয়া ইয়াসমিন পাপিয়া, জাহাঙ্গীর হোসেন বাবর, মাসুদ আহমেদ, জি এম মহসিন, নাজিম হামিদ প্রমুখ।আরটিভিতে এটি প্রচারিত হবে ২২ সেপ্টেম্বর রাত ৮টায়।

  • প্রধানমন্ত্রীর সফরসঙ্গী চিত্রনায়ক ফেরদৌস-রিয়াজ, উচ্ছ্বসিত তারা

    প্রধানমন্ত্রীর সফরসঙ্গী চিত্রনায়ক ফেরদৌস-রিয়াজ, উচ্ছ্বসিত তারা

    জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আমেরিকায় যাচ্ছেন ফেরদৌস ও রিয়াজ। অনুষ্ঠান শেষে করে আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা।

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত চিত্রনায়ক ফেরদৌস বৃহস্পতিবার দুপুরে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আগামী সফরে আমাকে আর রিয়াজকে তাঁর সফর সঙ্গী করেছেন। এটা আমাদের জন্য বিরাট একটি পাওয়া। আমার মনে হয়, এই বিষয়টি শুধু আমাদের দুজনের জন্য না, পুরো চলচ্চিত্র পরিবারের জন্য বিরাট পাওয়া। এই প্রথম সম্ভবত চলচ্চিত্রের কেউ প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে যাচ্ছে।

    প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়াকে বড় প্রাপ্তি উল্লেখ করে ফেরদৌস বলেন, আমেরিকায় ইউনাইটেড নেশনের একটি অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। এমন গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হওয়া বিরাট প্রাপ্তির। আশা করছি অনেক কিছু শিখতে পারবো। আর এই সফরকে শিল্পী সংস্কৃতির মানুষের জন্য বিরাট একটি রিকগনেশান। প্রধানমন্ত্রী যে শিল্প সংস্কৃতির মানুষদের ভালোবাসেন এটা তার প্রমাণ। আমরা প্রতিটি মুহূর্ত তার কাছ থেকে শেখার চেষ্টা করবো। আর ফিরে এসে বাকিটা বলতে পারবো।

    তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়া আমার জন্য একটা অসাধারণ পাওয়া। আমাদের প্রধানমন্ত্রী যে চলচ্চিত্র বান্ধব একটি সরকারের প্রধান সেটি আবারও প্রমাণ হলো এবং তিনি শিল্পীদের যে মর্যাদা দিলেন এটা অভিভূত হওয়ার মতো। এরজন্য চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ আমরা।

  • মাদাম তুসোয় সানি লিওনের মূর্তি

    মাদাম তুসোয় সানি লিওনের মূর্তি

    পর্নস্টার থেকে বলিউডের স্টার হয়ে যাওয়া সানি লিওন এবার মোমের মূর্তি হচ্ছেন। দিল্লিতে মাদাম তুসোর মিউজিয়ামে বসছে সানি লিওনের মূর্তি। যে মাদাম তুসোয় অমিতাভ বচ্চন, অনিল কাপুরদের মত তারকাদের মূর্তি আছে তাদের পাশেই বসানো হবে সানি লিওনের মূর্তি।

    সানি লিওনের বড় ভক্ত দর্শকরা। তার সঙ্গে একটা সেলফি তোলার জন্য ব্যাকুল হয়ে থাকা দর্শকদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। ভারতসহ গোটা বিশ্বে অগণিত ভক্তের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে এই মূর্তি, এমনটিই জানালেন মাদাম তুসোর কর্তৃপক্ষ।

    অভিনেত্রী সানি লিওন (Sunny Leone) মঙ্গলবার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দিল্লীর মাদাম তুসোতে এসে নিজের মোমের মূর্তি উদ্বোধন করেছেন। এ সময় অভিনেত্রী জানিয়েছিলেন যে, নিজের মোমের মূর্তি দেখে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছেন। তিনি বলেন, ‘আমি খুবই খুশি এবং নিজের মূর্তি দেখে আপ্লুত।’ অনেক মানুষ মিলে অনেকটা সময় কাজ করে আমার মূর্তিটাকে যথাযথ আকার দিয়েছে। ওদের পরিশ্রম সত্যিই অতুলনীয়। সত্যিই এটা একটা দারুণ অনুভূতি। আমাকে এই অনন্য সন্মানে ভূষিত করায় আমি আপ্লুত’।

    ইনস্টাগ্রামে সানির (Sunny Leone) শেয়ার করা একটা ভিডিওতে দেখা গেছে, মাদাম তুসোর বিশেষজ্ঞরা সানির দেহের মাপ ও ছবি তুলে নিচ্ছে। ভিডিওর ক্যাপশনে সানি লিখেছিলেন, ‘আমি আজকের অন্যান্য সমস্ত ছবি শেয়ার করার আগে আমার মাদাম তুসো দিল্লী ফিগার তৈরি দেখে নিন!’

    সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজের স্ত্রীর প্রাপ্ত মর্যাদার জন্য অত্যন্ত গর্বিত, একটা নোট লিখে তিনি জানিয়েছেন, ‘সানি লিওনের জন্য আমি কতটা খুশি ও গর্বিত তা বলার কোনও ভাষা আমার জানা নেই। এবার থেকে চিরকাল তুমি মাদাম তুসোয় থাকবে! আমাদের চলার পথে যত বাধা এসেছে আমরা সমস্ত অতিক্রম করতে পেরেছি! তুমি একজন প্রকৃত আইকন! চিরকাল’।

    সানি লিওন একজন অ্যাডাল্ট ছবির তারকা হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন। বিগ বস তাকে বলিউডে প্রবেশের পথ তৈরি করে দেয়। জিসম 2, জ্যাকপট, রাগিনী এমএমএস 2, এক পেহেলী লীলা ইত্যাদি তাঁর অভিনীত বিখ্যাত ছবি। তার জীবন কাহিনী অবলম্বনে করণজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন ওয়েব সিরিজ শুরু হয়েছে।

  • চিকিৎসার জন্য আফজালকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

    চিকিৎসার জন্য আফজালকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

    অবশেষে অসুস্থ অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডেকে অনুদানের চেক তুলে দেন ঢাকাই চলচ্চিত্রের এ জনপ্রিয় কমেডি অভিনেতার হাতে।

    প্রায় পাঁচ শতাধিক সিনেমার অভিনেতা আফজাল শরীফ প্রায় চার বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন। যে কারণে এখন আর অভিনয় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কিছুদিন পরপর থেরাপি নিতে হয় আফজালকে। চিকিৎসার জন্য মোটা অংকের টাকা ব্যয় করতে হচ্ছে বিধায় আফজাল শরীফ প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সম্প্রতি সহায়তা চেয়েছিলেন।

    এ জন্য গত ১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জিএম সৈকত আবেদনসহ আফজাল শরীফকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেদিন আফজাল শরীফের চিকিৎসার সহায়তার জন্য আবেদনটি জমা দেওয়া হয়।

    এরপরই বুধবার ডেকে আফজাল শরীফের হাতে অনুদানের এ অর্থ তুলে দিলেন প্রধানমন্ত্রী।

  • মুসলমান ধর্মে মেয়েদের হাত মেলানো উচিত না, পপির এ বক্তব্য ভাইরাল

    বা/মু/প্র/ শেখ সুমন

    অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি শুরু থেকেই আলোচনায়। নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিরা এ অনুষ্ঠানে অতিথি হন এবং তাদের নানা বিষয় আলোচনায় উঠে আসে। সম্প্রতি এ অনুষ্ঠানে অংশ নেয়া চলচ্চিত্র নায়িকা পপির একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসেই তিনি উপস্থাপক জয়ের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। সেটিই এখন অনেকে শেয়ার করছেন এবং নানা ধরনের মন্তব্য করছেন।

    অনুষ্ঠানে উপস্থাপক জয় ও পপির কথোপকথনের শুরুর অংশটা হুবুহু তুলে ধরা হল:

    জয়: সেন্স অব হিউমারের সেটে স্বাগত।
    পপি: ধন্যবাদ।
    জয়: (নিজের হাত বাড়িয়ে) হাত কি মিলানো যাবে?
    পপি: স্লামালিকুম
    জয়:ওয়ালাইকুম। ওহ! আসসালামুআলাইকুম বেয়াইন সাব?
    পপি: বেয়াইন সাব না। আসলে মুসলমান ধর্মে মেয়েদের…
    জয়: হাত মেলানো যায় না..
    পপি: হাত মেলানো উচিত না
    জয়: সেজন্য তুমি আমার সাথে হাত মেলাবা না…
    পপি: মনের মিল থাকলেই তো হচ্ছে…
    জয়: এই মনের মিল করেই কী এত বছরের সিনেমা ক্যারিয়ার পার করে দিলে? হাত না মিলিয়েই?
    পপি: যেখানে মনের মিল আপনার সাথে এত বেশি… সেখানে হাত না মেলালেই…
    জয়: মানে, কোনো ভাবেই তোমার হাত ধরে তোমাকে স্বাগত জানানো যাবে না, আচ্ছা ঠিক আছে চল আমি তোমাকে আমার চেয়ারে বসিয়ে দিই।

  • রেড কার্পেট থেকে উধাও চীনা অভিনেত্রী!

    রেড কার্পেট থেকে উধাও চীনা অভিনেত্রী!

    ফ্যান বিংবিং। চীনের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী তিনি। উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। কিন্তু রেড কার্পেটে হাঁটতে হাঁটতে হঠাৎ উধাও হয়ে গেছেন এ অভিনেত্রী! আর এরপর তিনি কোথায় আছেন তা এখনো জানা যায়নি। এমনই অদ্ভূত এক ঘটনা ঘটেছে দেশটিতে।

    তবে স্থানীয় গণমাধ্যমে দাবি, কর ফাঁকি দেয়া নিয়ে হৈ চৈ শুরুর পর হঠাৎই নিখোঁজ হয়ে গেছেন তিনি। একই সঙ্গে চীনা এবং হলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছেন বিংবিং। বিখ্যাত হলিউড সিনেমা এক্স-ম্যান সিরিজেও অভিনয় করেছেন তিনি।

    একসময় দেশটির হাজার হাজার বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। তার খ্যাতিকে ব্যবহার করে কার্টিয়ার থেকে লুইস বাটন পর্যন্ত বহু প্রতিষ্ঠান নিজেদের পণ্য বিক্রির সাফল্য তুলেছে। প্রধান প্রধান অ্যাওয়ার্ড শো আর ফ্যাশন অনুষ্ঠানে তাকে নিয়মিতই দেখা যেতো। ২০১৫ সালে টাইম ম্যাগাজিন তাকে চীনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে অভিহিত করে।

    কিন্তু জনপ্রিয় এই অভিনেত্রীকে চলতি বছরের জুনের প্রথম থেকে আর জনসম্মুখে দেখা যাচ্ছে না। সে সময়কার তার ভেরিফাইড ফেসবুক পোস্ট অনুযায়ী তিনি তিব্বতের একটি শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন।

    দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিকিউরিটিস ডেইলি গত ৬ সেপ্টেম্বর তার সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে পরে আবার সেটা তুলে নেয়। তাদের প্রকাশিত ওই প্রতিবেদনে ওই অভিনেত্রীকে বিচারের আওতায় আনার কথা বলা হয়।

    এ পর্যন্ত ফ্যান বিংবিং এর হদিস সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তাছাড়া ওই অভিনেত্রীর বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের জন্য কোনো মামলাও দায়ের করা হয়নি।

    চীন এমন একটা দেশ যেখানে একজন জনপ্রিয় মানুষকেও দেশটির সরকারের অনুগত থাকার জন্য অহিংস পাবলিক প্রোফাইল রাখতে বাধ্য করা হয়। ওই অভিনেত্রী কোথায় আছে সে সম্পর্কে মানুষ এখন নিজেদের মতো করে ভেবে নিচ্ছে।

    অস্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলিসি ইনস্টিটিউটের সাইবার বিশেষজ্ঞ ফারগাস রায়ান বলেন, যদি আপনি কোটিপতি হন তাহলে একটা সীমা পর্যন্ত আপনি সবকিছু উপভোগ করতে পারবেন। কিন্তু আপনাকে আপনার সীমা সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। কোন অবস্থাতেই চীনা কমিউনিস্ট পার্টির বিরাগভাজন হওয়া যাবে না।

    এর আগে ২০১১ সালে দেশটির বিখ্যাত চিত্রশিল্পী আই উইওয়েই কে প্রায় তিনমাস নিখোঁজ ছিলেন। এসময় তার কোনো হদিসই পাওয়া যায়নি। এরপর তাকে করা ফাঁকি সংক্রান্ত একটি স্বীকারোক্তিতে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে ছেড়ে দেয় কর্তৃপক্ষ। জানা যায় প্রকাশ্যে দেশটির সরকারের সমালোচনা করতেন এই চিত্রশিল্পী।

  • সানির ভাংড়া নাচের ভিডিও ভাইরাল

    সানির ভাংড়া নাচের ভিডিও ভাইরাল

    সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বলিউড অভিনেত্রীদের একজন সানি লিওন। এখানে প্রায় তাকে এমনই সব ভিডিও শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত শনিবার মুম্বাই বিমানবন্দরের একটি ভিডিও প্রকাশ করেছেন সাবেক এই পর্নস্টার।

    ভিডিও দেখা যাচ্ছে, সানি তার দলের সাথে পাঞ্জাবি গানের সঙ্গে ভাংড়া নাচ করছেন। সুপারস্টার দালের মেহেদীর গান “বোলো তারা রারা” গানে জমিয়ে নাচ করছেন তিনি। সানিকে দেখে শেষ পর্যন্ত তাঁর দলের অন্য সদস্যরাও নেচেছেন এই গানে। একই সঙ্গে এই ভিডিওটি পোস্ট করে, সানি ঘোষণা করেছেন যে তিনি এবং তাঁর দল পাগলামি করতে পারলে আর কিছু চান না।

    বর্তমানে সানি লিওন তার ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর’ সিজন টু-এর প্রচারে ব্যস্ত। সানি লিওনের আগের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই শোয়ের প্রথম পর্ব সফল হয়েছে। সিজন টু-এর প্রচারও খুব আকর্ষণীয়। আগামীকাল জি-৫ এ প্রিমিয়ার হবে এই শোয়ের।

  • এবার ইউরোপে ববির ‘বিজলী’

    এবার ইউরোপে ববির ‘বিজলী’

    চিত্রনায়িকা ববি প্রযোজিত প্রথম ছবি ‘বিজলী’। এতে নাম ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। ছবিটি চলতি বছরই মুক্তি পেয়েছে বাংলাদেশে। তেমন ব্যবসায়িকা সাফল্য না আসলেও ছবির গল্প ও নির্মাণ আলোচিত হয়েছে।

    ববির ‘বিজলী’ এখন প্রস্তুত বিদেশ মাতানোর জন্য। আগেই অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটি। এবার এটি মুক্তি পাচ্ছে ইউরোপে। এরইমধ্যে প্রদর্শিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহাম শহরে। এবার ছবিটি প্রদর্শিত হবে আয়ারল্যান্ডের ডাবলিনে।

    আগামীকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ডাবলিনের স্যাভয় সিনেমাহলে দেখানো হবে ‘বিজলী’। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে শামস ইসলাম ও স্বাধীন খসরুর প্রতিষ্ঠান বাংলা ফিল্ম ক্লাব।

    ববির হোম প্রোডাকশন ‘ববস্টার ফিল্ম’ থেকে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন কলকাতার মডেল ও অভিনেতা রণবীর, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত, কলকাতার শতাব্দী রায়, জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন। বাংলাদেশসহ মোট চারটি দেশে ক্যামেরাবন্দী হয়েছে ছবিটি। এর ভিএফএক্স হয়েছে হলিউডে।