Category: বিনোদন

  • পিয়া জান্নাতুল ‘ক্রিকেট এক্সট্রা’য়

    পিয়া জান্নাতুল ‘ক্রিকেট এক্সট্রা’য়

    পিয়া জান্নাতুলকে এবার দেখা যাবে ক্রিকেট নিয়ে বিশ্লেষণমূলক একটি অনুষ্ঠানে। চলতি এশিয়া কাপের প্রতিটি খেলার মাঝ বিরতি এবং শেষে ‘ক্রিকেট এক্সট্রা’ নামের এই ম্যাচ রিভিউ অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর এখানে উপস্থাপনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী। এই অনুষ্ঠানে আরও থাকছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।

    জানা গেছে, ব্যাতিক্রমী এই আয়োজনের প্রতি পর্বে অতিথি হয়ে স্টুডিওতে উপস্থিত থেকে ম্যাচের বিভিন্ন দিক বিশ্লেষণ করবেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা।

    এর আগে, বিপিএলের গত আসরে উপস্থাপনার ভূমিকা পালন করেন পিয়া জান্নাতুল। স্টুডিও থেকে দর্শকের সঙ্গে থাকার পাশাপাশি গ্যালারি ও মাঠে এই লাস্যময়ীর সরব উপস্থিতি বেশ প্রশংসা কুড়িয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠান মাতাতে টিভির পর্দায় আসছেন তিনি।

    গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের এশিয়া কাপ ক্রিকেট। এতে দুই গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ ও শ্রীলংকাসহ ৬টি দল অংশ নিচ্ছে। বাকি দলগুলো হলো ভারত, পাকিস্তান, হংকং ও আফগানিস্তান। ১৪ দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

  • ‘মনমর্জিয়া’ মুক্তির পর যা বললেন তাপসী

    ‘মনমর্জিয়া’ মুক্তির পর যা বললেন তাপসী

    তাপসী পান্নু। ভারতীয় দক্ষিণী সিনেমার এ অভিনেত্রী এখন বলিউডের ও নিয়মিতমুখ। পিংক, মুল্ক’র পর সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মনমর্জিয়া’ সিনেমা। যেখানে তাপসীর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।

    এনিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাপসী বলেন, ‘আমার মনে হয় না, ক্যারিয়ারের যে পর্যায়ে আছি তাতে বছরে একটি অথবা দুটি সিনেমাই যথেষ্ট। যেদিন পর্যন্ত প্রত্যেকটি সিনেমা দর্শক আমাকে না চিনবে আমি বছরে একাধিক সিনেমা করা বন্ধ করব না। আমার মনে হয়, এখনো সবাই আমাকে চেনে না।’

    তিনি আরো বলেন, ‘আমি তারকা হতে চাই। এর মানে এই নয়, আমি কম সিনেমায় অভিনয় করব। আমার পারফরম্যান্সে কোনো ঘাটতি হবে না কিন্তু আমি তারকা হতে চাই। আমি চাই দর্শক তাদের কষ্টের টাকা কোনো দ্বিধা ছাড়াই আমার সিনেমার টিকেট কেনার জন্য খরচ করবে। আর সেদিনই আমি মনে করব, আমি একজন বড় তারকা হয়েছি।’

    গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তাপসী অভিনীত মনমর্জিয়া সিনেমাটি। এতে আরো অভিনয় করেছেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ।

  • শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

    শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

    কোনো ঘোষণা ছাড়াই শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা। জানা গেছে, ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু হবে। চলবে টানা কয়েক দিন। নাম নিবন্ধনের কোনো ঘোষণা না এলেও হঠাৎ শোনা গেল বাছাই কার্যক্রমের খবর। কিন্তু এমন কাণ্ড কেন হলো এবার? ঘোষণা দিতে কেন আপত্তি আয়োজকদের?

    গত বছর থেকে অন্তর শোবিজ এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী ঘোষণা ছাড়াই প্রতিযোগিতা শুরুর বিষয়ে বলেন, ‘নিজের টাকা দিয়ে অনুষ্ঠান বানাচ্ছি, ঘোষণা দেওয়ার কী আছে? গত বছর ছিল প্রথমবারের মতো আয়োজন, তাই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলাম।’

    স্বপন চৌধুরী আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে নাকি নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়। বিষয়টা একেবারে নিজেদের মতো করছে তাদের প্রতিষ্ঠান। সারা দেশ থেকে নাকি ৩০ হাজারের মতো প্রতিযোগী এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অনলাইনে নাম নিবন্ধন করেছেন। আজ রাতে তাদের মধ্য থেকে ১২০০ প্রতিযোগীকে বাছাই করা হবে। এই প্রতিযোগীরা আগামী কয়েক দিন বিচারকদের মুখোমুখি হবেন। গ্র্যান্ড ফিনালের জন্য কয়েক ধাপে সেরা ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত করা হবে।

    এর আগে ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসর। গ্র্যান্ড ফিনালের মঞ্চে সেদিন চ্যাম্পিয়ন হিসেবে নাম ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের। পরে চ্যাম্পিয়ন বিবাহিত বলে প্রমাণিত হওয়ায় বিচারকদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন চ্যাম্পিয়ন জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।

  • ‘বসগিরি-২’ নিয়ে যা বললেন বুবলী

    ‘বসগিরি-২’ নিয়ে যা বললেন বুবলী

    ‘বসগিরি’ দিয়ে শাকিব খানের বিপরীতে ঢালিউডে অভিষেক হয়েছিল হালের আলোচিত নায়িকা বুবলীর। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিটি ব্যবসায়িক সাফল্যও পেয়েছিল। ২০১৬ সালের সেপ্টেম্বর মুক্তি পাওয়া এ ছবিটি দিয়েই মূলত ঢালিউডে নিজের আসন পোক্ত করেন বুবলী।এরপর আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে এ জুটির।

    প্রায় দুই বছর পর ছবিটির সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। মূল ছবির মতো ‘বসগিরি-২’ ও পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। আর নায়কের ভূমিকায় এবারও থাকছেন শাকিব খান। ১০ সেপ্টেম্বর ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে নায়িকার চরিত্রে কে থাকছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে নানা রকম খবর প্রকাশ হচ্ছে। বুধবার ছবিটিতে বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন বলেও খবর বেরিয়েছে। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন বুবলী নিজেই।

    আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে। বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, বুধবার ছবিটিতে অভিনয়ের বিষয়ে প্রযোজক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে, চুক্তি নয়। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে সমস্যা থাকায় তিনি ছবিটিতে অভিনয়ের বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করেননি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি আরেকটু সময় নিতে চান।

    বুবলী আরও বলেন, এমনিতেই বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারে বারবার ব্রেক হচ্ছে। যখন ‘বসগিরি ২’ এর শুটিং শুরু হবে তখন আমার গুরুত্বপূর্ণ পরীক্ষা ও কোর্স থাকবে। এ জন্যই সময় মিলাতে পারছি না।বাকিটা সময় হলেই বলা যাবে।

  • মসজিদের পাশে কবর চান কনক চাঁপা

    মসজিদের পাশে কবর চান কনক চাঁপা

    বাংলা সংগীতের এক উজ্জল নক্ষত্রের নাম রোমানা মোর্শেদ কনক চাঁপা। অসংখ্য গান গেয়ে মানুষের মন জয় করে আছেন তিনি। আজ ১১ সেপ্টেম্বর, ২০১৮ এই প্রথিতযশা কণ্ঠশিল্পীর জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন তিনি। যেখানে জন্মদিন নিয়ে মানুষের আগ্রহের কোন শেষ নেই, সেখানে কনক চাঁপার এই দিনটি নিয়ে আলাদা ভাবে কোন আগ্রহ নেই।

    কনক চাঁপা বললেন, ‘প্রতিটি কর্মদিবসই আমার জন্মদিন। কাজের মাঝেই এবং কাজের জন্যই আমার জন্ম। আমি একজন আপাদমস্তক কন্ঠশ্রমিক।যে মহামানব হযরত মুহাম্মাদ সঃএর জন্য এই পৃথিবীর জন্ম তাঁর জন্মদিন মৃত্যু দিবস পালন যেখানে নিয়ম নাই সেখানে আর কারো জন্মদিবস পালন অর্থহীন। যদিও সেপ্টেম্বর মাস এবং এগারো সংখ্যা আমার খুবই প্রিয়। হাজার হলেও আমি মানুষ, নিজেকে ভালবাসি, তাই হয়তো এর বাইরে যাওয়ার সাধ্য আমার নাই। তবে আমি কখনোই আমার জন্মদিন এবং মৃত্যু দিন পালন করা হোক এ আমি চাই না।’

    তবে জন্মদিনে বেশ কিছু ইচ্ছে অনিচ্ছের কথা জানিয়েছেন এই শিল্পী। কনক চাঁপা বলেন,‘এ বছর আমি উনপঞ্চাশ এ পা রাখবো। কর্মহীন দীর্ঘজীবন আমার খুবই অপছন্দ। জীবনের শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকতে চাই, সুরের সাথে ন্যায়ের সাথে ভালো কাজের সাথেই থাকতে চাই। আরো ভালো কিছু কাজ করতে চাই। এই আমার বড় ইচ্ছা। মৃত্যুর পর শহীদ মিনারে যেতে চাইনা একদমই। এটাও আমার বড় ইচ্ছা, মসজিদের পাশে কবর চাই এটাও আরেকটি সুপ্ত ইচ্ছা।’

    কনক চাঁপা আরও বলেন,‘সত্যিকার অর্থেই জন্মদিন এর প্রতি আলাদা কোন দুর্বলতা আমার নেই একথা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই। আর আমি কোন সেলিব্রিটি বা তারকা নই যে আমার জন্ম তারিখ কাউকে মনে রাখতে হবে।বাংলাদেশের সাংস্কৃতিক জগতের উন্নতি করার জন্য আমি গান গাইনি, আমি গান গেয়েছি নিজের জীবিকার তাগিদে তাই দেশের মানুষের কাছে সুশীল সমাজের কাছে, সরকারের কাছে আমার কোনই চাওয়া নেই, আক্ষরিক অর্থেই এক ফোঁটাও চাওয়া পাওয়া নেই। জন্মদিন তো দুরের কথা।’

    ছোট বেলার জন্মদিনের স্মৃতি ও একজন শিল্পী হয়ে ওঠার পিছের গল্পও শোনালেন কনক চাঁপা। বললেন, ‘জন্মদিন! সবাই একটা নির্দিষ্ট তারিখে জন্ম নেয়। কারো বাবা-মা সে তারিখ মনে রাখে, কারো বাবামা জন্ম দিয়ে বাচ্চা লালন করার তাগিদে সেই তারিখ ভুলে যান। আমি সৌভাগ্যবান কারণ আমার বাবা সে তারিখটি সযত্নে নিজ ডায়েরির পাতায় লিপিবদ্ধ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই তারিখে কেক কেটে মোম জ্বালিয়ে স্বজনদের দাওয়াত করে উৎসব পালনের রেয়াজ আমাদের পরিবারে ছিল না। যখন কিশোরী হয়ে উঠছিলাম তখন দুয়েক বছর বান্ধবীদের ডেকে মা পায়েস চানাচুর কেক নুডলস কলা দিয়ে আপ্যায়ন করেছিলেন বটে। এর পরই বিয়ে হয়ে গেলো সেই কিশোরী থাকতেই। স্বামী একজন মিউজিক ডিরেক্টর। বলা যায় দুজনই বেকার। গান গাওয়ার জন্য বিটিভি, বাংলাদেশ বেতারে যাওয়ার রিক্সা ভাড়া জোটানোও ভয়াবহ কঠিন কাজ ছিল! জীবন বাঁচাতে জীবিকার পেছনে ছুটতে ছুটতে এই কিশোরী তখন দুবাচ্চার মা। তবুও গান গেয়ে যেভাবে মানুষের মনে নিজ পরিচয় নিয়ে দাঁড়িয়েছিলাম তাতে এখনকার যুগ হলে স্টার হয়ে যেতাম। ইউটিউব এ ভিউ কোটির ঘর ছাড়িয়ে যেতো কিন্তু কখনোই বুঝতে সক্ষম হইনি যে আমার গান মানুষ শোনে বা আমি জনপ্রিয় কেউ! চুরাশি সালে পয়লা ছবির গান গাইলেও নব্বই দশকে ছবির গান গাওয়া নিয়মিত হল। তখন থেকেই জীবন আর আমার হাতে রইলো না।এবং জন্মদিন ভুলেই গেলাম। কত জন্মদিন মঞ্চে রেকর্ডিং স্টুডিওতে পার করেছি ইয়ত্তা নেই। কেউ জানতোও না মাইক্রোফোন এ দাঁড়ানো কন্ঠশ্রমিকের আজ জন্মদিন। যাদের আন্ডারে অর্থাৎ যে মিউজিক ডিরেক্টর দের সুরে গান গাইতে সারাদিন সারামাস স্টুডিওতে কাটিয়েছি, অথবা এফডিসির কেউ, তাঁরাও বলতে পারবেন না আমার জন্মদিন কবে। কখনো কোন পেপার পত্রিকার কাছ থেকে শুভেচ্ছা শুভকামনা পাইনি।ঘরের মানুষ ও প্রায় বছরই ভুলে গেছেন একথা। ভুলে যাওয়াটা নিয়মতান্ত্রিক ভাবেই হয়েছে। কত জন্মদিন ফ্লাইট এ কাটিয়েছি, ইকোনমি ক্লাসের যাত্রী বলে ফ্লাইটের তরফ থেকেও সে শুভাশিস পাইনি।ছেলেমেয়ে মেয়ে জামাই, আমার অনলাইন স্কুলের সন্তান সম ছাত্রছাত্রীরা , তারা যদিও জন্মদিন পালন করে এখন খুব আগ্রহভরে। কিন্তু এখন আর এইসব সেভাবে আমাকে টানে না।’

    উল্লেখ্য, কনক চাঁপার বাবার নাম আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় কনক চাঁপা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে কনক চাঁপা সমান পারদর্শী। তিনি ৩২ বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম।

    গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাঁপার সুখ্যাতি রয়েছে। ২০১০ সালের অমর একুশে বইমেলায় ‘স্থবির যাযাবর’, ২০১২ সালের অমর একুশে বইমেলায় ‘মুখোমুখি যোদ্ধা’ ও ২০১৬ সালের অমর একুশে বইমেলায় ‘মেঘের ডানায় চড়ে’ নামে তিনটি বই প্রকাশিত হয়েছে কনক চাঁপার।

    কনকচাঁপা বিখ্যাত কন্ঠশীল্পি বশীর আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তাঁর কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীতসহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন।

    তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোমাকে চাই শুধু তোমাকে চাই, ভাল আছি ভাল থেকো, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় (খালিদ হাসান মিলুর সাথে), আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার, তোমায় দেখলে মনে হয়, আকাশ ছুঁয়েছে মাটিকে, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, তুমি আমার এমনই একজনসহ অনেক গান।

    গানের জন্য রুমানা মোর্শেদ কনক চাঁপা ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি বাচসাস চলচ্চিত্র পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কারসহ আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন।

  • চার মন্ত্রী চলচ্চিত্রে অভিনয়ের জন্য আবেদন

    চার মন্ত্রী চলচ্চিত্রে অভিনয়ের জন্য আবেদন

    চলচ্চিত্রের শিল্পী সংকট দূর করার লক্ষ্যে শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’ প্রতিযোগিতা। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সারা দেশ থেকে বড় পর্দার জন্য অভিনয়শিল্পী সংগ্রহ করা হবে। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রতিযোগিতাটি। সেদিন থেকেই আবেদন করতে পারবেন প্রতিযোগীরা। জানা গেল এই প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন চারজন মন্ত্রী ও দুইজন সচিব।

    অভিনয়ে আগ্রহীদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে তাদের মাধ্যমেই। এমনই জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, প্রথম দিন প্রতীকীভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করবেন চার মন্ত্রী ও দুই সচিব।

    মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের প্রতিযোগীতার আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে একটা অন্যরকম চমক দিয়ে। । চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম আবেদন করবেন চারজন মন্ত্রী ও দুই সচিব। তবে সেটি হবে প্রতীক আবেদন।’

    কারা এই চারজন মন্ত্রী ও দুই সচিব যারা অভিনয়ে আসার জন্য আবেদন করবেন। গুলজার জানালেন, তার আর কেউ নন এই অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব এম এ মালেক ও সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ।

    এ ছয়জনই প্রথম প্রতীকী অর্থে অভিনয়ের জন্য আবেদন করবেন। মুশফিকুর রহমান গুলজার আরও বলেন, ‘আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পীদের যে শূন্যতা চলছে, তা পূরণ করার চেষ্টা করব ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে। আশা করি, সারা দেশ থেকে শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চলচ্চিত্রে নিয়মিত কাজ করবেন।’

    এই অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নবীন-প্রবীণ তারকাশিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা। নায়ক, নায়িকা, পার্শ্ব-অভিনেতা, খলনায়ক, কমেডি ও শিশুশিল্পী—এই ছয়টি ক্যাটাগরিতে শিল্পী নেওয়া হবে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকেই আবেদন করতে পারবেন অভিনয়ে আগ্রহীরা।

    বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এবং বিএফডিসির সহযোগিতায় ‘অফট্র্যাক ইভেন্টস অ্যান্ড অ্যাডভারটাইজিং’ এবং ‘টিম ইঞ্জিন’-এর ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’। আগামী ১৬ সেপ্টম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতার মূল কার্যক্রম। সেদিন থেকেই শুরু হবে নতুন শিল্পীদের রেজিস্ট্রেশন। এই রিয়েলিটি শো সম্প্রচার করবে এশিয়ান টিভি।

    মান্না, সোহেল চৌধুরী, দিতি, অমিত হাসান, আমিন খান, মিশা সওদাগরসহ জনপ্রিয় অনেক শিল্পী চলচ্চিত্রে এসেছেন ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালে মোট তিনবার ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

  • জন্মদিনে ভক্তদের কী উপহার দিলেন খিলাড়ি?

    জন্মদিনে ভক্তদের কী উপহার দিলেন খিলাড়ি?

    নিজের জন্মদিনে ফ্যানেদের এক বিশেষ উপহার দিলেন খিলাড়ি। প্রকাশ করলেন তার নতুন ছবির পোস্টার। আর এই পোস্টার বেশ ভয়ানক। শংকরের ড্রিম প্রজেক্ট ‘২.০’ ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার।

    তার আগে, নিজের জন্মদিনে রোববার এক অদ্ভুতুড়ে রূপ প্রকাশ করেছেন টুইটারে। সেইসঙ্গে একটি বার্তাও জুড়ে দিয়েছেন। লিখেছেন- জন্মদিনে অনুরাগীদের জন্য এটাই তার উপহার। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে বলেছেন ‘২.০’ ছবির ভিলেন।

    ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবির টিজার। আপাতত পোস্ট-প্রোডাকশনের স্তরে রয়েছে ছবি। ২৯ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

    Khiladi

    ‘২.০’ ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন রজনীকান্ত ও এমি জ্যাকসন। রজনীকান্তের চরিত্রটি একটি রোবটের। এই ছবিটি ‘রোবট’ ছবির সিকুয়েল। ফলে রজনীকান্তের চরিত্রটি একই থাকছে। শুধু ঐশ্বর্য রাইয়ের জায়গায় আসছেন এমি।

    কিছুদিন আগে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘গোল্ড’। ছবির কাহিনী স্বাধীনতার আগের। ইংরেজ আমলের। বিদেশের মাটিতে এক বাঙালি যুবকের ‘গোল্ড’ জেতার কাহিনী। সে লড়াই ছিল হকির ময়দানে। এ এক অন্য স্বাধীনতার গল্প, যা অনেকেরই অজানা। তবে আর নয়। স্বাধীনতার সে সেনানিকে এবার পর্দায় ফুটিয়ে তুলেছেন অক্ষয়। পরিচালক রিমা কাগতি। এই প্রথম বাঙালির হকি খেলার প্রতি ভালোবাসাকে পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক।

    ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘গোল্ড’-এ অক্ষয় ছাড়াও রয়েছেন কুণাল কাপুর, অমিত সাধ এবং মৌনী রায়।

  • বিয়ের প্রশ্ন করতেই রেগে গেলেন দীপিকা

    বিয়ের প্রশ্ন করতেই রেগে গেলেন দীপিকা

    এক এক করে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর, নেহা ধুপিয়া ও দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। বি-টাউন জুড়ে চলেছে বিয়ের মরশুম। কিন্তু এবার বিয়ের প্রসঙ্গ তুলতেই খেঁপে গেলেন দীপিকা পাড়ুকোন। যদিও অভিনেতা রনভীর সিংয়ের সঙ্গে তার সম্পর্কের কথা কারোরই অজানা নয়।

    কিছুদিন আগেই শোনা গিয়েছিল আসছে নভেম্বরেই রনভীর সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা। যদিও বিষয়টি মুখ ফুটে স্বীকার করেননি তাদের দু’জনের কেউই।

    সম্প্রতি ভারতের মহিলা সংস্থা ‘ফিকির’ আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। মেয়েদের আত্মবিশ্বাস ও আত্মরক্ষার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তাকে নানা প্রশ্নের পাশাপাশি রনভীর সিংয়ের সঙ্গে তার বিয়ের বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় দীপিকা অনেকটা রাগত স্বরে বলেন ‘এই অনুষ্ঠানে এই ধরনের প্রশ্ন খুব অপ্রাসঙ্গিক, তাই আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না।’

  • রণবীরের দাবি দীপিকা ঝগড়াটে!

    রণবীরের দাবি দীপিকা ঝগড়াটে!

    দীপিকা-রণবীরের রসায়নটা অনেক পুরনো। তবে এ জুটি সম্পর্ক থেকে বেরিয়ে এলেও তাদের মধ্যে যে একসময় গভীর রসায়ন ছিল তা হরহামেশাই চোখে পড়ে। তবে পর্দায় দীপিকার রসায়নটা যেমনই হোক না কেন-জানা গেছে দীপিকা নাকি ঝগড়াটে। আর এ মন্তব্য করেছেন স্বয়ং রণবীর!

    সম্প্রতি এক পত্রিকার হয়ে এক ফটোশুট করেছেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি, সেই পত্রিকা দীপিকার ক্যারিয়ারের প্রথম পরিচালক ফারহা খানকে দিয়ে একটা সাক্ষাৎকারও নিয়েছে।

    ফারহা খান কথোপকথনের একপর্যায়ে সোজাসাপটা জানতে চেয়েছিলেন নায়িকার কাছে- ঝগড়ুটে বলে তার যে দুর্নাম রয়েছে, সেটাকে কীভাবে ব্যাখা করবেন তিনি! দেখা গেল, দীপিকা বিশেষ ভাঙলেন না! মচকালেনও না এমনকি! বরং এক গাল হেসে জানালেন- ‘ঝগড়াটে তো আমি বটেই! আর এই কথাটা পৃথিবীতে স্রেফ এক জন মানুষই আমার মুখের উপরে বলেছিল, সে রণবীর কাপুর!’

    Deepika

    সহজ সম্পর্কের জায়গা থেকে রণবীর তো কথাটা বলতেই পারেন! তবে প্রশ্ন হলো- কখন তিনি এ কথাটা বলেছিলেন নায়িকার মুখের উপরে? সম্পর্ক ভাঙার সময়ে নয় তো?

    সে প্রশ্নের উত্তর না দিলেও এর পরে বলা নায়িকার একটা কথা কিন্তু ভাবাচ্ছে! তা হলো-‘আমি এখন জীবনের যে জায়গায় রয়েছি, সেখানে ব্যক্তিগত হোক বা পেশাদার- কোনো কিছুই আর মিস করি না!’

    দীপিকার এ কথা থেকে কী বোঝা যায়? এটা কি রণবীরের ঝগড়াটে বলার শোধ তোলা? যদি তাই হয়, তবে কি রণবীর কথাটা ঠিকই বলেছিলেন?

  • পোশাকের দাম নিয়ে আলোচনায় প্রিয়াঙ্কা

    পোশাকের দাম নিয়ে আলোচনায় প্রিয়াঙ্কা

    নিউ ইয়র্ক ফ্যাশান উইক এর শোয়ে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। নিউ ইয়র্ক ফ্যাশান উইক’স ডেইলি ফ্রন্ট রো ফ্যাশান মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বৃহস্পতিবার ডিয়ন লি ব্ল্যাক ক্রিয়েশনের পোশাকে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে।

    স্লিভলেস টপ ও গাউন টাইপ কালো স্কার্টে সবার নজর কেড়েছেন তিনি। প্রিয়াঙ্কার এই পোশাকের দামও জানা গেছে।

    নায়িকার পোশাকের দাম নিয়ে আলোচনা হচ্ছে রিতিমত। জানা গেল প্রিয়াঙ্কার এই পোশাকের দাম নাকি ১ লক্ষ ২০ হাজার ২৫০ টাকা। সাধারণ অল্প আয়ের মানুষের কাছে এই পোশাকের দাম অনেক মনে হওয়া স্বাভাবিক। কিন্তু এর চেয়েও দামি পোশাকে হর হামেশায় পাওয়া যায় নায়িকাদের।

    বৃহস্পতিবার নিউ ইয়র্ক ফ্যাশান উইক’স ডেইলি ফ্রন্ট রো ফ্যাশান মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হলিউডের বন্ধু বান্ধবদের সঙ্গে প্রথম সারিতে বসেছিলেন প্রিয়াঙ্কা। এদিকে নিউ ইয়র্ক ফ্যাশান উইক’স ডেইলি ফ্রন্ট রো ফ্যাশান মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও একটি দিন হলুদ রঙের টপ ও মাল্টি প্রিন্টেট প্যাচওয়াক স্কার্ট পরে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। জানা যাচ্ছে, ভেরোনিকা বেয়ার্ড স্কার্ট ৩৯ হাজার ৫০০ টাকা।

    প্রসঙ্গ মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদান সারা হয়ে গিয়েছে দেশি গার্ল প্রিয়াঙ্কার। চলতি মাসই নিকের সঙ্গে প্রিয়াঙ্কা বিয়ের অানুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে শোনা যাচ্ছে।