Category: বিনোদন

  • কাকে বিয়ে করছেন মেহজাবিন, অপূর্ব না নিরব?

    কাকে বিয়ে করছেন মেহজাবিন, অপূর্ব না নিরব?

    সংগীতশিল্পী মিনারের গানের ভিডিওতে মডেল হয়েছেন সময়ের জনপ্রিয় তিন শিল্পী অপূর্ব, মেহজাবিন ও নিরব। ত্রিভুজ প্রেমের গল্পের এই ভিডিওতে যেখানে দেখা যাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয় নিরব-মেহজাবিনের। অন্যদিকে, এই বিয়ের আগুনে মনে মনে পুড়ে ছাই হয়ে যান প্রেমিক অপূর্ব।

    শনিবার গানের ভিডিওটি প্রকাশ করা হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এটি প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে ব্যপক সাড়া মিলছে।

    এ মিজানের লেখায় গানটির সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। মিনারের এই গানটি মূলত ব্যবহার হয়েছে মূলত জাকারিয়া সৌখিন নির্মিত বাংলা ভিশনে প্রচার হওয়া ‘যদি তুমি জানতে’ নামের ঈদের বিশেষ টেলিফিল্মে।

  • সালমান ফিরেছেন ফেরেননি ক্যাটরিনা

    সালমান ফিরেছেন ফেরেননি ক্যাটরিনা

    ‘ভারত’-এর প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ। মালটা থেকে মুম্বাইতে ফিরেও এসেছেন সালমান। ‘ভারত’-এর শুটিং শেষ করে মা সালমান খান-কে নিয়ে দেশে ফিরেছেন বলিউড ‘ভাইজান’। কিন্তু, সালমান ফিরে এলেও, ক্যাটরিনা এখনও ইংল্যান্ডেই রয়েছেন। ‘ভারত’-এর প্রথম পর্যায়ের শুটিং শেষ করে বিদেশে বসে ক্যাটরিনা কি করছেন জানেন?

    সম্প্রতি বলিউডের ‘বার্বি ডল’-এর একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ক্যাটকে রোডট্রিপে বের হতে দেখা যায় ক্যাটরিনাকে। ব্যক্তিগত প্রশিক্ষক রেজা এবং বোন ইসাবেলা কাইফের সঙ্গে ইংল্যান্ডে রোডট্রিপে বেরোতে দেখা যায় ক্যাট-কে। যেখানে বোনের সঙ্গে এক্কেবারে নিজস্ব সময় কাটান ক্যাটরিনা।

    জানা গেছে, বলিউডে এবার অভিষিক্ত হচ্ছেন ক্যাটরিনার বোন ইসাবেলা। ‘টাইম টু ডান্স’ নামে একটি সিনেমা দিয়ে বি টাউনে আসতে চলেছেন ক্যাটরিনা কাইফের বোন। ডেবিউ সিনেমায় ইসাবেলার সঙ্গে অভিনয় করছেন সূরজ পাঞ্চলি।  ‘টাইম টু ডান্স’-এর শুটিংয়ের জন্যই এই মুহূর্তে লন্ডনে রয়েছেন ইসাবেলা। ফলে, ক্যাটরিনার সঙ্গে দেখা করে ইসাবেলাও রয়েছেন এখন ছুটির মুডে।

    এদিকে শাহরুখ খানের ‘জিরো’-র শুটিং শেষ করেই মাল্টায় ‘ভরত’-এর জন্য উড়ে যান ক্যাটরিনা কাইফ। ‘জিরো’-তে ক্যাটরিনা এবং শাহরুখ খানের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মাও।

  • বিয়ে করলে কারিনাকেই করতাম মন্তব্য করণের

    বিয়ে করলে কারিনাকেই করতাম মন্তব্য করণের

    করণ জহরের সঙ্গে কারিনা কাপুরের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তবে এবার কারিনাকে নিয়ে করণ কি বললেন জানেন?

    সম্প্রতি একটি জনপ্রিয় টক শোতে উপস্থিত হয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জহর। আর সেখানেই নিজের পছন্দের নারী, যৌনতা নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় করণকে। আর সেখানেই কারিনার বিষয়টি খোলাসা করেন তিনি।

    যদি কখনও বিয়ে করতেন, তাহলে কে হতেন তার জীবনসঙ্গী? এমন প্রশ্নের উত্তরে করণ স্পষ্টভাবে তার উত্তর দেন। তিনি বলেন, যদি কখনও বিয়ের পিঁড়িতে বসতেন, তাহলে কারিনাকেই বিয়ে করতেন তিনি। শুধু তাই নয় পছন্দের নারীর বিষয়ে বলার পাশাপাশি যৌনতা নিয়েও প্রশ্ন করা হয় করণকে। সেখানে তিনি বলেন, তিনি নাকি যৌনতার জন্য সঠিকভাবে উপযুক্ত নন। তবে বলিউডের কাছ থেকে এখনও অনকে কিছু শেখার বাকি আছে বলেও মন্তব্য করেন করণ।

    করণ জহরকে ‘মুভি মাফিয়া’ বলে ডাকেন অর্জুন কাপুর। যদিও সেটা মজার ছলেই। এদিকে বিয়ে না করলেও, যশ এবং রুহির নামে দুই সন্তানের বাবা করণ জহর।

    সম্প্রতি তৈমুর এবং রুহিকে নিয়ে প্রশ্ন করা হয় করণ জহরকে। সেখানে বলিউডের এই জনপ্রিয় পরিচালক বলেন, কারিনা-পুত্র তৈমুরকে রুহি ‘দাদা’ বলে ডাকুক, তিনি তা কখনও চান না। তৈমুর এবং রুহি যাতে ভবিষ্যতে ‘ডেটিং’ করে, সেটাই তার মনের ইচ্ছা।

    প্রসঙ্গত, শুটিংয়ের ফাঁকে মাঝে মধ্যেই তৈমুরকে নিয়ে করণ জহরের বাড়িতে যান কারিনা কাপুর খান। আর সেখানেই বসে তৈমুর এবং রুহির খেলার আসর। মাঝে মধ্যেই কারিনা কাপুর খান এবং করণ জহরকেও তৈমুরদের খেলার সঙ্গী হিসেবে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসার পর পরই তা আবার ভাইরাল হয়ে যায়।

  • বলিউডের যেসব অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস হয়েছে!

    বলিউডের যেসব অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস হয়েছে!

    বলিউড তারকাদের প্রেম, বিয়ে, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি ইস্যুতে দর্শক ও ভক্তদের ব্যাপক কৌতুহল থাকে। আর যদি সেটা হয় অভিনেত্রীদের নিয়ে তাহলেতো আর কোন কথাই নাই।

    সম্প্রতি বলিউড নায়িকাদের গোপন ভিডিও ফাঁস হয়েছিল এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। সেখানে উল্লেখ রয়েছে, তাঁদের কখনও তা ইচ্ছাকৃত হয়েছিল আবার কখনও নায়িকারা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছিলেন এই গোপন ভিডিও থেকে। চলুন জেনে নিই সে সম্পর্কে-

    ১. দিবাকর বন্দ্যোপাধ্যায় ও পায়েল রোহতাগি: 
    যদিও এটা কোনও ভিডিও ফাঁসের বিষয় নয়।পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পায়েল রোহতাগি। ‘সাংহাই’ ছবিতে অভিনয়ের জন্য পায়েলকে নাকি দিবাকর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন।

    ২. অমর সিং ও বিপাশা: 
    সাল ২০১১। সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ অমর সিংয়ের সঙ্গে বিপাশার অশ্লীল কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস হয়ে যায়।

    ৩. কঙ্গনা রানাওয়াত ও আদিত্য পাঞ্চোলি: 
    বলিউডে আদিত্যর হাত ধরেই কঙ্গনা রানাওয়াত এসেছিলেন বলিউড পাড়ায়। এক সময় কঙ্গনা অভিযোগ করেছিলেন আদিত্য নাকি তাঁকে শারীরিকভাবে অনেক হেনস্থা করেছেন।

    ৪. পরিচালক মধুর ভান্ডারকর ও অভিনেত্রী প্রীতি জৈন: 
    পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে উঠতি অভিনেত্রী প্রীতি জৈন ধর্ষণের অভিযোগ এনেছিলেন।

    ৫. রিয়া সেন ও অস্মিত প্যাটেল: 
    এই ভিডিওটিতে প্রায় ৯০ সেকেন্ড স্থায়ী ছিল। এতে অস্মিত ও রিয়াকে অনেক ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল।

  • ‘দেবী’ আসছে অক্টোবরে

    ‘দেবী’ আসছে অক্টোবরে

    অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবিটির মুক্তি আরও এক মাস পিছিয়েছে। ছবির অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি মুক্তি পাবে ঢালিউডের আলোচিত এ ছবিটি।

    নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলি চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’ অবলম্বনে এ ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিতে ফেসবুকে জয়া আহসান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ‘দেবী’ টীম চলচ্চিত্রটি মুক্তির তারিখ পিছিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি। ‘দেবী’ এখন শুধু একটি চলচ্চিত্র নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ। আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য আমার উপহার। আর এই উপহার শুভ দিনে শুভ ক্ষণেই দর্শকদের কাছে তুলে দিতে চাই আমি। হুমায়ূন আহমেদ এবং তার সৃষ্ট মিসির আলি, রানু, আনিস, নীলু, আহমেদ সাবেত চরিত্রগুলো বড় পর্দায় দেখবার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের এই আগ্রহের প্রতি সম্মান রেখেই আরেকটি মাস আপনাদের কাছে চাইছি।

    তিনি আরও লিখেছেন, ‘দেবী’ যেহেতু সরকারি অনুদান পেয়েছে, অনুদান কমিটি ছবিটি দেখবেন। আমাদের সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাবার পরপরই আমরা ‘দেবী’ আপনাদের কাছে তুলে দিতে পারবো। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘দেবী’। আশা করছি আপনারা শুরু থেকে যেভাবে আমাদের সাথে ছিলেন, শেষ পর্যন্ত আপনাদের পাশে পাবো। সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা, ছায়ার মত আমাকে সমর্থন করার জন্য। আপনাদের এই ভালোবাসা একজন নতুন প্রযোজক হিসেবে আমার জন্য আশীর্বাদ।

  • শাহরুখের পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

    শাহরুখের পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন

    ভারতের এক সময়ের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল নাটক ‘কসৌটি জিন্দেগি কি’। একতা কাপুর প্রযোজিত এ সিরিয়ালের প্রেরণা-অনুরাগের জীবন কাহিনী দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে টিভি পর্দায় চোখ রাখতেন অসংখ্য ভক্ত। এটি শুরু হয়েছিল ২০০১ সালের দিকে আর শেষ হয়েছে ২০০৮ সালে। সিরিয়ালটির প্রতি তখনকার মানুষের আগ্রহ দেখে আবারও নতুন রূপে  ‘কসৌটি জিন্দেগি কি’ দর্শকদের সামনে আনতে চলেছেন একতা কাপুর। শোনা যাচ্ছে, ‘কসৌটি জিন্দগি কি টু’-এর প্রমোশনাল ভিডিও-র জন্য এবার নাকি ৮ কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান।

    জি নিউজের খবর, ‘কসৌটি জিন্দগি কি টু’-এর প্রমোশন যাতে শাহরুখ খানের হাতেই হয়, সে বিষয়ে প্রথম থেকেই চেষ্টা চালাচ্ছিলেন একতা। অবশেষে কিং খান-কে রাজি করাতে পারেন টেলিভিশন ‘কুইন’। একতার সঙ্গে একটি শুটও করেন শাহরুখ। কিন্তু, একতা সুপার হিট মেগার প্রমোশনের জন্য শাহরুখ খান ৮ কোটি পারিশ্রমিক নিয়েছেন শুনে অনেকেই ভ্রু কুঁচকোতে শুরু করেন।

    জানা যায়, এই নতুন মেগার জন্য একটি ভিডিও শুট করার কথা ছিল শাহরুখের। কিন্তু শেষ পর্যন্ত ৩টি ভিডিও আরও শুট করেন কিং খান। ফলে, একতার সঙ্গে প্রথম ভিডিও শুটের জন্য ৫ কোটি নেন বাদশা খান। এরপর আরও ৩টির জন্য এক এক কোটি করে পারিশ্রমিক নেন শাহরুখ খান। ফলে, সবকিছু মিলিয়ে ৮ কোটি পারিশ্রমিক পকেটে পুরে ফেলেন বলিউডের বাদশা খান।

    এদিকে ‘কসৌটি জিন্দগি কি টু’-এর শুটিংয়ের পাশাপাশি এখন ‘জিরো’-র জন্য ব্যস্ত শাহরুখ খান। পরিচালক আনন্দ এল রাই-এর এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ এবং অানুশকা শর্মা। শুধু তাই নয়, এই সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খান-কেও। ইতিমধ্যে সেই ভিডিও-ও প্রকাশ্যে এসেছে।

  • কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না

    কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না

    সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ আমাকে কোনো কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না। আমি খুব কম সময়ের জন্য বাংলাদেশে এসেছি। ঈদ করতে এবং আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য।

    আর এত্তোগুলা খাওয়ার জন্য। তাই এই ছুটিতে কোনো কাজ করতে আমি ইচ্ছুক না। এমনকি মিডিয়ার স্টেরিওটাইম চিপচিপে শুকনা কথাইও আমি না। মাশাআল্লাহ, বড়ই সুন্দর স্বাস্থ্য আমার এখন। তাই এই অবস্থায় আমি কোনো কাজ করতে চাই না। যখন ইচ্ছা হবে, নিজেকে পারফেক্ট মনে করব কাজ করার, তখন আমি নিজেই আপনাদের জানাবো…। আমি এখন শুধুই বিশ্রাম করতে চাই, মন ভোরে খেতে চাই, আর আমার পরিবার-বন্ধুদের…।

    শোবিজের প্রতি সম্মান রেখেই বলছি, মিডিয়া আমার কাছে অনেক কিছু, কিন্তু সবকিছু না। প্লিজ আমাকে কেউ ফোন করে পাগল বানাবেন না…ভালো থাকবেন।

    (ফেসবুক থেকে সংগৃহীত)

  • তিনি আমার অভিভাবক: বুবলী

    তিনি আমার অভিভাবক: বুবলী

    ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘ক্যাপ্টেন খান’। ছবিটি নিয়ে ঈদের দিন একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে মুখোমুখি হয়েছিলেন ছবির দুই তারকা। সেখানে ক্যাপ্টেন খানের পাশাপাশি ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শাকিব-বুবলী। কথা প্রসঙ্গে এক পর্যায়ে শাকিবকে অভিভাবক হিসেবে অকপটে স্বীকার করে নেন বুবলী।

    অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, অন স্ক্রিনে বুবলীর সঙ্গে আমার একটা ভালো ক্যামিস্ট্রি তৈরি হয়েছে। মুখের কথা শেষ হতে না হতেই উপস্থাপকের প্রশ্ন- অফ স্ক্রিন? জবাবে শাকিব খান বলেন, খুব ভালো বন্ধু। এরপর আরও কিছু একটা বলতে চাচ্ছিলেন শাকিব। এমন সময় বুবলী বলেন, অফ স্ক্রিনে তিনি তো আমার অভিভাবক-পরামর্শদাতা। তাকে আমি অভিনয়ের গুরু বলি।

    এরপর কিছুটা অপ্রস্তুত শাকিব খান বলেন, এক সাথে কাজ করেছি, এক সাথে কাজ করছি…আজকে তো তাকে ঈদ মোবারকও জানানো হয়নি…। সুতরাং সমস্ত রসায়নের সবকিছু কিন্তু ক্যামেরার সামনে বলতে হয় না। এটা হচ্ছে আমাদের দর্শকদের আগ্রহের একটা কারণ থাকে। তাই অফ স্ক্রিনে গল্প অফ স্ক্রিনে থাক। আপাতত অন স্ক্রিন নিয়ে কথা বলি।

    সংবাদপাঠিকা থেকে ২০১৬ সালে ‘বসগিরি’ ছবি দিয়ে ঢালিউডে নাম লেখান বুবলী। মাঝের সময়ে ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’ মতো ব্যবসা সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু তার প্রতিটি ছবির বিপরীতে থাকেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিবের মতো জনপ্রিয় একজন নায়কের বিপরীতে একের পর ছবিতে নায়িকার হওয়ার কারণে অনেকের ঈর্ষার কারণও তিনি।

    এই প্রসঙ্গেও এদিন বুবলীকে প্রশ্ন ছোঁড়া হয়- শুরু থেকে কেবল শাকিব খানের বিপরীতে আপনাকে দেখা যাচ্ছে, অন্য কারও সঙ্গে নয় কেন? জবাবে বুবলী বলেন, এটা গল্পের ওপর নির্ভর করে, পরিচালকের পছন্দের ওপর নির্ভর করে, প্রযোজকদের বিনিয়োগের ওপর নির্ভর করে। কারণ দিন শেষে একটা ছবির পেছনে অনেক টাকা বিনিয়োগ করা হয়। এখন সেই পরিচালক ও প্রযোজকেরা যখন চান শাকিব ও বুবলী একসঙ্গে কাজ করুক, সেখানে আমাদের কী করার আছে! তবে সামনে শাকিব ছাড়াও অন্য নায়কের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানান বুবলী।

  • মমতা বললেন, শুক্রবার থেকে সিরিয়ালের শুটিং

    মমতা বললেন, শুক্রবার থেকে সিরিয়ালের শুটিং

    ‘মা-ভাইবোনেরা কাল থেকে আবার সবাই সিরিয়াল দেখতে পাবেন।’ ভারতের বাংলা টিভি চ্যানেলের মেগা সিরিয়ালের সঙ্গে যুক্ত সব পক্ষের প্রতিনিধিদের পাশে নিয়ে সাংবাদিকদের বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে নবান্নে নিজের কার্যালয়ে মমতা বৈঠকে বসেন। স্থানীয় সময় বিকেল চারটায় শুরু হয় আলোচনা। এখানে উপস্থিত ছিলেন প্রযোজকদের সংগঠন, আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান আর বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা।

    আবার মেগা সিরিয়ালগুলোর নতুন নতুন পর্ব দর্শক দেখতে পাবেন। কারণ আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে সিরিয়ালগুলোর শুটিং। তাহলে শিল্পীরা যেসব দাবি আদায়ের জন্য গত শনিবার থেকে ধর্মঘট করছেন, সে ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘টালিউড ও টেলিউড বাংলার গর্ব। বাংলার এই শিল্প অসংখ্য মানুষের কর্মসংস্থানের জোগান দেয়। তাই সব পক্ষ যাতে খোলামেলাভাবে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে, তার জন্যই আজকের এই বৈঠক ডাকা হয়। শুধু তা-ই নয়, বৈঠকে সবাই খোলামেলাভাবে আলোচনা করেছেন। একসঙ্গে কাজ করতে হলে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু সেসব মিটে গেছে। শুক্রবার থেকে আবার শুটিং শুরু হবে।’

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘শিল্পীরা যাতে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বেতন পেয়ে যান, সেই বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। বাংলা সিরিয়াল বন্ধ হওয়া কোনোভাবেই কাম্য নয়। বহু মানুষ সিরিয়াল দেখে অবসর সময় কাটান। এমনকি আমি নিজেও সিরিয়ালের একজন দর্শক।’

    এখানে জানানো হয়, বাংলা সিরিয়ালের শিল্পী আর টেকনিশিয়ানদের দাবি বিবেচনার জন্য একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকছেন প্রযোজক, কলাকুশলী, পরিচালক, অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের প্রতিনিধিরা। আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, শৈবাল বন্দ্যোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, অপর্ণা ঘটক, লীনা গঙ্গোপাধ্যায়, জি বাংলার সম্রাট ঘোষ, স্টার জলসা, কালারস বাংলাসহ সব টিভি চ্যানেলের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট পক্ষগুলোর কাজ করতে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য প্রতি মাসে এই কমিটি বৈঠকে বসবে। যেসব সমস্যা সামনে আসবে, এই কমিটি আলোচনা করে দ্রুত তার সমাধান করবে।

    এই কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুব সহজেই মিটে গেছে সমস্যা। আপনারা এই বার্তাটুকুই পৌঁছে দিন। কার সঙ্গে কী ঝগড়া, সেই সব লিখবেন না।’

    মমতার এই সিদ্ধান্তে খুশি বিরোধে লিপ্ত মেগা সিরিয়ালের সঙ্গে যুক্ত সব পক্ষ। সমস্যার সমাধানের জন্য সব পক্ষই ধন্যবাদ জানায় তাঁকে।

    ‘টেলিভিশন ইন্ডাস্ট্রির ধর্মঘটের জেরে আপনাদের প্রিয় ধারাবাহিকের শুটিং এখন বন্ধ আছে। তাই আপনাদের প্রিয় ধারাবাহিকের নতুন পর্ব সম্প্রচার করা সম্ভব হচ্ছে না। আমাদের এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত। শিগগিরই আপনারা প্রিয় ধারাবাহিকের নতুন পর্ব দেখতে পাবেন। সঙ্গে থাকুন।’ গত সোমবার থেকে ভারতের সব কটি বাংলা চ্যানেলে সিরিয়ালের প্রচার শুরু হওয়ার আগে জনপ্রিয় শিল্পীদের দিয়ে এই ঘোষণা দেওয়া হচ্ছে। সেদিন থেকে ভারতের সব কটি বাংলা চ্যানেলে সিরিয়ালগুলোর কোনো নতুন পর্ব প্রচারিত হচ্ছে না। দেখানো হচ্ছে পুরোনো পর্বগুলো থেকে। জানা গেছে, কলকাতার টিভির আর্টিস্ট ফোরামের ধর্মঘটের কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

    দিনের পর দিন ওভারটাইম করে প্রাপ্য টাকা না পাওয়া, বেতন নিয়ে জটিলতা৷ এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে শিল্পীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এ ছাড়া যাঁদের সঙ্গে চুক্তি আছে, সেই শিল্পীরা ১২ ঘণ্টার বেশি কাজ করবেন না। চুক্তির বাইরের শিল্পীরা সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজ করবেন। তবে কোনো শিল্পীকে দিয়ে ১৪ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। আর মাসের যেকোনো সাত দিন একজন শিল্পীকে দিয়ে রাতে কাজ করানো যাবে। কিন্তু প্রযোজকেরা এসব দাবির ব্যাপারে ছাড় দিতে চান না। এর ফলে গত শনিবার থেকে ধর্মঘট শুরু করে শিল্পীরা।

    আগেই জানানো হয়েছে, গত ৭ জুলাই প্রযোজকদের সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসার (ডব্লিউএটিপি) এবং শিল্পীদের সংগঠন পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের (ডব্লিউবিএমপিএএফ) বৈঠকে যৌথভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে ছিল বাংলা সিরিয়ালের শিল্পী ও কলাকুশলীদের বকেয়া পাওনা দ্রুত মেটানো এবং কাজের সময় ১০ ঘণ্টা নির্ধারণ। কিন্তু প্রযোজকেরা পরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাননি।

  • কলকাতায় বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ

    কলকাতায় বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ

    শিল্পী-কলাকুশলী ও প্রযোজকদের দ্বন্দ্বে টানা পাঁচ দিন বন্ধ রয়েছে কলকাতার মেগা সিরিয়ালের শুটিং। টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের কাছে বেশিরভাগ ধারাবাহিকেরই কোনো নতুন এপিসোড জমা পড়েনি।

    মূলত বেতন ও ওভারটাইমের দাবিতে শনিবার থেকে চলছে এ ধর্মঘট। আগে বিভিন্ন সিরিয়ালের যে পর্বগুলোর শুটিং করা ছিল, সেগুলো মাত্র দিন দুয়েক চালানো গেছে। ফলে এখন চলতে হচ্ছে পুরনো পর্ব দিয়েই।

    টানা পাঁচদিন শুটিং বন্ধ থাকায় থমকে গেছে ৩০টার মতো সিরিয়াল। রানি রাসমনি, জয় বাবা লোকনাথ, কুসুমদোলা, ফাগুন বউ, কৃষ্ণকলি, বকুল কথা, সীমারেখা, সাত ভাই চম্পার পুরনো পর্বই চলছে।

    সোমবার থেকেই চলছে রিপিট শো। ফলে দর্শকরা অধৈর্য হয়ে উঠছেন। তার চেয়েও বড় কথা, বাংলা সিরিয়ালের ওপরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখখানেক মানুষের জীবিকা নির্ভর করে। প্রযোজকদের সঙ্গে ফিল্ম কলাকুশলীদের সংস্থা আর্টিস্টস ফোরামের একের পর এক বৈঠক ব্যর্থ হয়েছে।

    এদিকে টিভি সিরিয়াল নিয়ে অচলাবস্থার মোকাবিলায় এ বার সরাসরি হস্তক্ষেপ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় সংশ্লিষ্ট সব পক্ষকে তিনি ডেকেছেন। অচলাবস্থা নিরসনে প্রয়োজনে সরকার কঠোর নির্দেশও জারি করতে পারে।

    গত ৭ জুলাই রাজ্যের মন্ত্রী টেলি অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় প্রযোজকদের সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসার (ডব্লিউএটিপি) এবং শিল্পীদের সংগঠন, পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরামের (ডব্লিউবিএমপিএএফ) তরফে যৌথভাবে কিছু সিদ্ধান্ত নেয়া হয়। তার মধ্যে শিল্পী-কলাকুশলীদের বকেয়া টাকা মেটানো এবং কাজের সময় ১০ ঘণ্টায় বেঁধে দেয়া ছিল অন্যতম। তারপরও ফের জল ঘোলা হওয়ায় শনিবার থেকে বন্ধ রয়েছে শুটিং।

    এ ক্ষেত্রে কাজ বন্ধ রাখার আন্দোলন করছেন প্রযোজকেরাও। যদিও শিল্পীদের দাবি, তাঁরা শুটিং করার জন্য প্রস্তুত। তবে সময়সীমা এবং বকেয়া মেটানোর দাবি মানতেই হবে।

    আবার সমস্যা না মিটলে ৩১ অগাস্টের পর থেকে বন্ধ হতে পারে ছবির শুটিং- এমন খবরও রয়েছে। ফলে আপাতত সব পক্ষকেই তাকিয়ে থাকতে হচ্ছে মমতার আজকের বৈঠকের দিকে।