Category: বিনোদন

  • ঈদের দিন বাপ বেটার বিয়ে

    ঈদের দিন বাপ বেটার বিয়ে

    এবারের ঈদে খুব বেছে বেছে বিশেষ বিশেষ নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। যে কারণে গত বছরের তুলনায় এবার ভালো ভালো গল্পের নাটকে তাকে দেখা যাবে। এমনটাই জানালেন এই অভিনেতা।

    তেমনি একটি ভালো গল্পের নাটক ‘বাপ বেটার’। এটি পরিচালনাও করেছেন মীর সাব্বির নিজেই। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন অহনা, সাঈদ বাবু প্রমুখ।

    মীর সাব্বির জানান, ‘প্রতি ঈদেই ব্যতিক্রমী কিছু কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এবারেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। ‘বাপ বেটার বিয়ে’ মূলত একটি আঞ্চলিক ভাষার নাটক। হাসি আছে, কান্না আছে। জীবনের নানা বোধও এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের কাছে দারুণ উপভোগ্য হবে।’

    গাজী টিভিতে নাটকটি প্রচার হবে আগামীকাল ঈদের দিন রাত ১১টায়।

  • সাংবাদিক কাজী মিরাজ অভিনিত ঈদে আসছে বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক “গুড়াগুড়া”

    সাংবাদিক কাজী মিরাজ অভিনিত ঈদে আসছে বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক “গুড়াগুড়া”

    বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত ঈদুল আজহার ৫ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক “গুড়াগুড়া” ঈদের দিন বুধবার থেকে ঈদের পঞ্চম দিন রবিবার পর্যন্ত নতুন চ্যানেল বাংলা টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচারিত হবে। স্বনামধণ্য নির্মাতা ও নাট্যকার অনিমেষ আইচের রচনা এবং বরিশালের সন্তান নিয়াজ মাহবুবের পরিচালনা ও চিত্রায়নে বরিশাল নগরীর জেনারেল হাসপাতাল, শেবাচিম হাসপাতাল, বিবির পুকুর পাড়, সদর রোড, কাউনিয়া মনষা বাড়ি গলিসহ বিভিন্ন লোকেশনে নির্মিত “গুড়াগুড়া” নাটকটিতে খ্যাতিমান অভিনেতা আজাদ আবুল কালাম, বিজরী বরকাতুল্লাহ, এলেইন শুভ্র, মিঠু, সামিয়া সাইদ, কাজী মিরাজ মাহমুদ, জেসন পলাশ বিশ্বাস, বেলায়েত বাবলু, মাহাবুব মোর্শেদ শামিম, আজিজ শাহীন, অনিকেত মাসুদ, টিটু দাস, পাভেল, জিতু, জিসান, সোহাগ, শুভ, বাবু, সাহরিয়া, সুচি, কলি,সজল মাহমুদ,লিটু দত্ত,বাবু,আরিফ, উজ্জল, রাকিবুল ইসলাম রিয়াদ, আরিফসহ বরিশালের সম্ভাবনাময় নাট্য কর্মীরা অভিনয় করেছেন। স্বনামধণ্য নির্মাতা ও নাট্যকার অনিমেষ আইচ গুড়াগুড়া নাটকটি চ্যানেল বাংলা টিভির জন্য লিখেছেন। যতোটা সম্ভব বরিশালের আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়ে নাটকের সংলাপ তৈরী করা হয়েছে।

    নাটকটিতে দেখানো হয়েছে সকলের সম্বলিত প্রচেষ্ঠা আর ইচ্ছা থাকলে নিজেদের নগরীকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। পরিচালক নিয়াজ মাহবুব প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীদের পাশাপাশি বরিশালের একদল নবীশ নাট্যকর্মী নিয়ে নাটকটি তৈরী করেছেন। নিজের পরিচালনা ও চিত্রায়নে তৈরী নাটক গুড়াগুড়া নিয়ে বেশ আশাবাদী নিয়াজ মাহবুব বলেন, নাটকটি এবারের ঈদে বাড়তি আনন্দ যোগ করবে। নাটকটিতে সহকারী পরিচালক ছিলেন তাহমিদ রহমান সিড, ইয়ামিন নাইম ও ইমতিয়াজ অমিত। নাটকটি নির্মাতা প্রতিষ্ঠান মেঘডুবি’র ব্যানারে নির্মিত হয়েছে।

  • নওশাবার জামিন নামঞ্জুর

    নওশাবার জামিন নামঞ্জুর

    গুজব ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অভিনেত্রী নওশাবার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

    সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালত এ রায় দেন।

    এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

  • বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত ৫ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক “গুড়াগুড়া”

    বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত ৫ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক “গুড়াগুড়া”

    বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত ঈদুল আজহার ৫ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক “গুড়াগুড়া” ঈদের দিন বুধবার থেকে ঈদের পঞ্চম দিন রবিবার পর্যন্ত নতুন চ্যানেল বাংলা টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচারিত হবে।

    স্বনামধণ্য নির্মাতা ও নাট্যকার অনিমেষ আইচের রচনা এবং বরিশালের সন্তান নিয়াজ মাহবুবের পরিচালনা ও চিত্রায়নে বরিশাল নগরীর জেনারেল হাসপাতাল, শেবাচিম হাসপাতাল, বিবির পুকুর পাড়, সদর রোড, কাউনিয়া মনষা বাড়ি গলিসহ বিভিন্ন লোকেশনে নির্মিত “গুড়াগুড়া” নাটকটিতে খ্যাতিমান অভিনেতা আজাদ আবুল কালাম, বিজরী বরকাতুল্লাহ, এলেইন শুভ্র, মিঠু, সামিয়া সাইদ, জেসন পলাশ বিশ্বাস, বেলায়েত বাবলু, কাজী মিরাজ মাহমুদ, মাহাবুব মোর্শেদ শামিম, আজিজ শাহীন, অনিকেত মাসুদ, টিটু দাস, পাভেল, জিতু, জিসান, সোহাগ, শুভ, বাবু, সাহরিয়া, সুচি, কলি,সজল মাহমুদ,লিটু দত্ত,বাবু,আরিফ, উজ্জল, রাকিবুল ইসলাম রিয়াদ, আরিফসহ বরিশালের সম্ভাবনাময় নাট্য কর্মীরা অভিনয় করেছেন। স্বনামধণ্য নির্মাতা ও নাট্যকার অনিমেষ আইচ গুড়াগুড়া নাটকটি চ্যানেল বাংলা টিভির জন্য লিখেছেন। যতোটা সম্ভব বরিশালের আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়ে নাটকের সংলাপ তৈরী করা হয়েছে। নাটকটিতে দেখানো হয়েছে সকলের সম্বলিত প্রচেষ্ঠা আর ইচ্ছা থাকলে নিজেদের নগরীকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। পরিচালক নিয়াজ মাহবুব প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীদের পাশাপাশি বরিশালের একদল নবীশ নাট্যকর্মী নিয়ে নাটকটি তৈরী করেছেন। নিজের পরিচালনা ও চিত্রায়নে তৈরী নাটক গুড়াগুড়া নিয়ে বেশ আশাবাদী নিয়াজ মাহবুব বলেন, নাটকটি এবারের ঈদে বাড়তি আনন্দ যোগ করবে। নাটকটিতে সহকারী পরিচালক ছিলেন তাহমিদ রহমান সিড, ইয়ামিন নাইম ও ইমতিয়াজ অমিত। নাটকটি নির্মাতা প্রতিষ্ঠান মেঘডুবি’র ব্যানারে নির্মিত হয়েছে।

  • সন্তান কোন দেশের নাগরিক হবে জানালেন সানিয়া মির্জা

    সন্তান কোন দেশের নাগরিক হবে জানালেন সানিয়া মির্জা

    সানিয়া মির্জা। ভারতীয় টেনিস তারকা। যদিও পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহের সূত্রে এখন বৈরী প্রতিবেশী দেশটির পুত্রবধূও তিনি। তবে নিজেকে সবসময় ভারতীয় বলে পরিচয় দিয়ে থাকেন এবং ভারতের হয়েই টেনিস কোর্টে প্রতিনিধিত্ব করেন। আর এ কারণেই সামনে আসছে তার অনাগত সন্তান কোন দেশের নাগরিক হবেন?

    সানিয়া মির্জার দাবি, টেনিস কিংবা ক্রিকেট নয়, সানিয়া মির্জা চান তার সন্তান যেন ভবিষ্যতে বড় হয়ে চিকিৎসক হয়। অন্তঃসত্ত্বার খবর প্রকাশ হওয়ার পর একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে সানিয়া অনাগত সন্তানের নাগরিকত্ব নিয়ে। তবে ভারতীয় টেনিস সেনসেশন সাফ জানিয়ে দিয়েছেন, সম্ভব হলে, তৃতীয় কোনো দেশের নাগরিকত্ব নেবে তাঁর সন্তান।

    অক্টোবরেই শোয়েব-সানিয়ার সংসারে আসছে নতুন অতিথি। তার আগেই সোশ্যাল মিডিয়ায় আপডেট পাওয়া যাচ্ছে টেনিস সুন্দরীর। কখনও টেনিস কোর্টে দেখা যাচ্ছে সানিয়াকে। কখনও আবার বেবি বাম্প নিয়েই বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। মাঝে দুবাইয়ের এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারেও নিজের অন্তঃসত্ত্বা পর্বের বিভিন্ন পরিকল্পনা কথা ঘোষণা করেছিলেন।

  • গোরক্ষার নামে মুসলমান হত্যার বিরুদ্ধে কঙ্কনা

    গোরক্ষার নামে মুসলমান হত্যার বিরুদ্ধে কঙ্কনা

    ভারতে গোরক্ষার নামে মুসলিম সম্প্রদায়ের লোকদের হত্যার বিরুদ্ধে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনেত্রীর ভাষ্য, দেশের জন্য যদি সত্যি কেউ কোনও অবদান রাখতে চান তাহলে সবার আগে পরিবার, বন্ধুবান্ধব; মানে ব্যক্তিগত জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। এর মাধ্যমেই একাগ্রভাবে ভাবতে হবে, কাজ করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন হবে।

    গোহত্যার নামে মানুষকে পিটিয়ে মারার বিরোধিতা করায় গুঞ্জন উঠেছে, তবে কী রাজনীতিতে যোগ দিচ্ছেন কঙ্গনা? রুপালি জগৎ ছেড়ে রাজনীতিতে অনেকেই এসেছেন। কিন্তু সেই দলে যোগ দিতে চান না এই আলোচিত অভিনেত্রী।

    প্রসঙ্গত, ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত নানা সময়ে সাহসী বক্তব্যের জন্যে প্রশংসিত হয়েছেন। আবার বেফাঁস মন্তব্যের কারণে তাকে বিতর্কিত হতে হয়েছে বহুবার।

  • এবার বলিউড সিনেমায় হিরো আলম

    এবার বলিউড সিনেমায় হিরো আলম

    সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ করেই আলোচনায় আসা হিরো আলম একটা সাক্ষাৎকারে সানি লিওনের নায়ক হওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন। তার মিউজিক ভিডিও দেখার মতো এই সংবাদেও মানুষ ব্যাপক বিনোদন পেয়েছেন। মজার ব্যাপার হলো বগুড়া থেকে ঢাকায় সমান তালে ওয়েভ নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হন।

    এবার সরাসরি ঢালিউড থেকে বলিউডে হাজির আশরাফুল আলম ওরফে হিরো আলম। গুজব না, ঘটনা সত্য। বলিউডের পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্রে অন্যতম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম।

    বুধবার দুপুরে পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে এ বিষয়ে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। ছবির নাম ‘বিজু দ্য হিরো’। আগামী ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে ভারতের রাঁচি শহরে। ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার।

    ছবির পরিচালক প্রভাত কুমার বলেন, ‘আমরা এমন একটি ছবি করতে যাচ্ছি যেখানে হিরো আলমের মতোই হালকা-পাতলা ধরনের একজন অভিনেতা দরকার। ছবিটিতে তিনি ‘মূক’ চরিত্রে অভিনয় করবেন। পুরো ছবিটার গল্প আবর্তিত হবে তাকে ঘিরে। আমরা হিরো আলমের খোঁজ পাই সোশ্যাল মিডিয়ায়। এরপর ভারতের বেশ কয়েকটি পত্রিকাতেও তার সম্পর্কে প্রতিবেদন দেখি। আমরা যে চরিত্র খুঁজছিলাম মনে হচ্ছিল এটা তিনি করতে পারবেন।’

    হিরো আলম বলেন,‘আমি খুবই আনন্দিত। ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ঢাকায় এসে বড় অনুষ্ঠান করে সবাইকে জানাব।’ তবে এখনো জানা যায়নি এই ছবিতে হিরো আলমের বিপরীতে কোন নায়িকা থাকছেন। নির্মাতা জানিয়েছেন, ছবিতে একজন বলিউড অভিনেত্রীকেই দেখা যাবে হিরো আলমের বিপরীতে।

  • বিজ্ঞাপনে এসে বিতর্কে শহিদ কাপুরের স্ত্রী

    বিজ্ঞাপনে এসে বিতর্কে শহিদ কাপুরের স্ত্রী

    মিডিয়া অঙ্গনে আলোচনা চলছিল অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের। বর্তমানে সে সম্ভাবনা দূরস্থ হলেও বিজ্ঞাপনে আত্মপ্রকাশ করেছেন তিনি। আর শুরুতেই হয়ে উঠলেন বিতর্কের কেন্দ্রবিন্দু।

    গত মঙ্গলবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথম বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেছিলেন। এরপর থেকেই সমালোচনার মুখে পড়েন তিনি। একটি নামী সংস্থার অ্যান্টি এজিং ক্রিমের বিজ্ঞাপনে মীরাকে দেখা গেছে নিজের অভিজ্ঞতা ভাগ করতে।

    কিভাবে সন্তানের জন্মের পর রাত জাগা ও নতুন মায়ের দায়িত্ব তার ত্বকের উপর প্রভাব ফেলে বা তার থেকে কী করে বেরিয়ে আসা যায় ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন মীরা। তবে দর্শকরা তার এ বিজ্ঞাপনটি মেনে নেননি। তার এ বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

    দর্শকদের বক্তব্য, মাত্র ২৩ বছর বয়সে তিনি কীভাবে অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করতে পারেন? কেউ কেউ তো কটাক্ষ করে এও বলেছেন যে, ২৩ বছর বয়সেই যদি অ্যান্টি এজিংয়ের প্রয়োজন পড়ে, তাহলে ৪০-এ পৌঁছে কী ব্যবহার করবেন তিনি! কারও কারও অভিযোগ শুধুমাত্র পাবলিসিটির জন্যই তিনি এ ধরনের বিজ্ঞাপনে অভিনয় করেছেন।

  • শিল্পীদের সতর্ক থাকতে অভিনয় শিল্পী সংঘের আহ্বান

    শিল্পীদের সতর্ক থাকতে অভিনয় শিল্পী সংঘের আহ্বান

    শিল্পীদের সতর্ক করল ‘অভিনয় শিল্পী সংঘ’। দেশের দেশের চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট না দেয়ার জন্য শিল্পীদের প্রতি অনুরোধ জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ। সংগঠনটির সভাপতি শহিদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এই আহ্বান জানান।

    এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘অভিনয় শিল্পী সংঘ একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। বর্তমানে নিরাপদ সড়ক চাই যে আন্দোলন তা যৌক্তিক এবং আমরা অভিনয় শিল্পীরা এর সঙ্গে আছি। আমরা অভিনয় শিল্পীরা অনেকেই ব্যাক্তিগতভাবে ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং সহমর্মিতা জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে কোমলমতি ছাত্রছাত্রীদের সব যৌক্তিক দাবি মেনে নেয়ায় কৃতজ্ঞতা জানাই।’

    তারা আরও বলেন,‘আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত সব অভিনয় শিল্পীদের বিশেষভাবে অনুরোধ জানাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও রকম বিভ্রান্তিমূলক খবর না প্রচার করার জন্য।’

    প্রসঙ্গত, ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গত শনিবার সন্ধ্যায় উত্তরা থেকে র‌্যাব-১ তাকে আটক করে।
    তার বিরুদ্ধে ৫৭ ধারায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে) মামলা করা হয়েছে। রোববার (৫ আগস্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানায় র‌্যাব-১ এ মামলাটি করেন। মামলা নং-৮।

    রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কাজী নওশাবা আহমেদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • নিউ ইয়র্কের রাস্তায় নাচলেন প্রিয়াঙ্কা

    নিউ ইয়র্কের রাস্তায় নাচলেন প্রিয়াঙ্কা

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের রাস্তায় দর্শকদের নাচে-গানে মাত করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জানা যায়, ‘ইজ নট ইট রোমান্টিক’ নামে হলিউডের একটি সিনেমার শুটিংয়ের প্রয়োজনে নেচেছেন এই অভিনেত্রী। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাচের কিছু ছবি দ্রুতই ছড়িয়ে পড়েছে।

    এ ব্যাপারে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের ৪০তম সড়কে নেচেছেন প্রিয়াঙ্কা।

    এদিকে প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি রঙের জামা পরে নাচছেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে রয়েছেন রেবেল উইলসন। তিনি উজ্জ্বল লাল রঙের জামা পরে নাচছেন। এছাড়াও লিয়াম হ্যামসওয়ার্থকে কালো রঙের পোশাক পরে নাচতে দেখা যায়।

    টড স্ট্রাউস-স্কুলসন পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করছে নিউ লাইন সিনেমা। ২০১৯ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

    নিউইয়র্কের এক স্থাপত্যবিদ নাটালিকে নিয়ে সিনেমাটির কাহিনি। সেখানে নাটালির ভূমিকায় অভিনয় করছেন রেবেল। লিয়াম ব্লেক নামে এক সুদর্শন ক্রেতার ভূমিকায়। আর প্রিয়াংকা যোগব্যায়াম শিক্ষক ইসাবেলার চরিত্রে অভিনয় করছেন।