Category: বিনোদন

  • ভেবেছিলাম আমি প্রস্তুত, আসলে তা নয়: সানি লিওন

    ভেবেছিলাম আমি প্রস্তুত, আসলে তা নয়: সানি লিওন

    সাবেক পর্নস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওনের ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ মুক্তি পেয়েছে। সানির বায়োপিক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শক মহলে। কেউ বলছেন, সত্যিটা সামনে এসেছে। আবার কারও মনে হয়েছে, সানির জীবনের অনেক ঘটনাই নাকি দেখানো হয়নি।

    সানি লিওন জানিয়েছেন, তিনি ছবিটির জন্য প্রস্তুতই ছিলেন না। বিশেষ করে বাবা-মার মৃত্যু আরও একবার দেখতে হয়েছে তাকে। সেটা তাকে আরও একবার দুঃখ দিয়েছে।

    সানি লিওনের মা মারা যান ২০০৮-এ। ক্যানসারে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১০-এ মারা যান বাবা।  মিড ডে-কে দেওয়া সাক্ষাত্কারে সানি লিওন বলেছেন, আমি জানি যে, ছবিতে যারা অভিনয় করেছেন তারা আমার আসল বাবা-মা নন। কিন্তু আবেগ ও পরিস্থিতিটা তো একই ছিল। অনস্ক্রিন বাবাকে ক্যানসারে ভুগতে দেখা বা কফিনে মাকে, ঘটনাগুলিকে জীবন্ত করা সহজ ছিল না। হৃদয়ের ব্যথা কখনই মুছে যায় না। আমিই এসব পরিস্থিতির মধ্য দিয়ে আরও একবার যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম। ভেবেছিলাম আমি এসবের জন্য প্রস্তুত, আসলে তা নয়।

  • তামিম-সাকিব জুটির বিশ্বরেকর্ড

    তামিম-সাকিব জুটির বিশ্বরেকর্ড

    দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে পারর্ফম করেছেন তিনি। দু’টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন। অন্যদিকে, পুরো সিরিজেই বাঁহাতি এই ওপেনারকে দারুণ সঙ্গ দিয়েছেন সাকিব আল হাসান। তিন ম্যাচেই বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন তারা। আর তাতেই গড়েছেন, বিশ্বরেকর্ড।

    তিন ম্যাচ সিরিজে সাকিব-তামিম জুটি মোট ৩৮৫ রান করেছেন। তিন ম্যাচ সিরিজে কোনো নির্দিষ্ট জুটির এটিই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

    সিরিজের উদ্বোধনী ম্যাচে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ ও দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ২০৭ রানের পার্টনারশিপ গড়েন সাকিব-তামিম। দ্বিতীয় ম্যাচে রানের ধারাবাহিকতা বজায় রাখেন তারা। আসে ৯৭ রানের জুটি। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তারা তোলেন ৮১ রান।

    এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান হাশিম আমলা ও কুইন্টন ডি কক বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে জুটিতে ৩৭২ রানে রেকর্ড গড়েছিলেন।

  • চাকরির অদ্ভুত ইন্টারভিউ!

    চাকরির অদ্ভুত ইন্টারভিউ!

    চাকরির প্রত্যাশা তো সবারই। তাই তো ইন্টারভিউ দেওয়া। ইন্টারভিউতে কি কিছু খেতে দেওয়া হয়? দিতেও পারে। খাওয়া- না খাওয়া প্রার্থীর ব্যাপার। তবে খেতে বাধ্য করা হতো এক ইন্টারভিউতে। সেই খাবারের ওপর নির্ভর করতো প্রার্থীর চাকরির হওয়া- না হওয়া।

    শুনে অবাক হলেও ঘটনা কিন্তু সত্য। আসলে ঝাল-টক কোনো কিছু খাওয়ার সময় পাতে কাঁচা লবণ আলাদা করে ছিটিয়ে নেওয়ার অভ্যাস অনেকেরই আছে। আর এতেই সমস্যায় পড়তে হয় ইন্টারভিউ বোর্ডে! এমনকি প্রার্থীর চাকরি বাতিলও হয়ে যেতে পারে। শুধু লবণ নয়, একই কথা প্রযোজ্য মরিচের গুঁড়ার ক্ষেত্রেও।

    ধরুন, চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। সৌজন্যবশত আপনাকে এক বাটি স্যুপ দেওয়া হলো। আপনিও খুশি হয়ে তাতে লবণ-মরিচ ছিটিয়ে খেলেন। ভাবলেন, কর্তৃপক্ষ যখন একেবারে স্যুপের বাটিই সামনে দিয়েছে, তাহলে নিশ্চয়ই চাকরি হয়ে গেছে! অথবা ভাবলেন, আপনাকে দেখেই তারা অনেক খুশি।

    আসলে তা নয়! কারণ স্যুপে লবণ-মরিচ দিতে দেখেই চাকরি পাওয়ার সম্ভাবনাটুকু হারিয়ে গেল। কিন্তু কেন? এবার বলি মূল ঘটনা, ওই ইন্টারভিউ বোর্ডের প্রধান ছিলেন বাল্ব আবিষ্কারক টমাস আলভা এডিসন। এডিসন তার কোম্পানিতে কাউকে চাকরি দেওয়ার আগে লবণ-মরিচের অদ্ভুত পদ্ধতি কাজে লাগাতেন।

    ইন্টারভিউ দিতে এলে তাকে স্যুপ খেতে দিতেন এডিসন। ওই ব্যক্তি যদি একবারও স্যুপ টেস্ট না করেই লবণ-মরিচ ছিটিয়ে দিতেন, তাহলে তাকে বাদ দেওয়া হতো! এডিসন মনে করতেন, যে একবার পরীক্ষা না করেই স্যুপের উপর লবণ-মরিচ ছিটিয়ে নেয়, তার নিজস্ব বিচার-বিবেচনা বোধ কম। তাকে চাকরি দেওয়া যায় না।

  • ‘মিস ইন্ডিয়া’ জেতার মতো গায়ের রং ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার!

    ‘মিস ইন্ডিয়া’ জেতার মতো গায়ের রং ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার!

    বিশ্ব সন্দুরী প্রতিযোগিতায় ২০০০ সাল ছিল ভারতের জন্য সব থেকে স্মরণীয় একটি বছর। কারণ, এই সময়ে আন্তর্জাতিক স্তরের তিনটি খেতাবই যে এসেছিল ভারতের ঘরে। ‘মিস ইউনিভার্স’ লারা দত্ত ও ‘মিস এশিয়া প্যাসিফিক’দিয়া মির্জার পাশাপাশি ‘মিস ওয়ার্ল্ড’-এর শিরোপাও উঠেছিল ভারতীয় কন্যা প্রিয়াঙ্কা চোপড়ার মাথায়।

    কিন্তু, প্রিয়াঙ্কা চোপড়ার এই জয়-পরাজয় নিয়ে প্রশ্ন উঠেছিল দেশের মাটিতেই। সংবাদসংস্থা পিটিআই-এর খবর, ২০০০ সালের ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার এক জুরি বোর্ডের সদস্য প্রিয়াঙ্কা সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তাঁর গায়ের রং বেশ কালো। এবং এই কথা প্রকাশ করেছেন প্রদীপ গুহ নামে ওই প্রতিযোগিতার এক মেন্টর।

    সংবাদ প্রতিবেদনে প্রদীপ গুহ আরও বলেন, প্রতিযোগিতার প্রথম থেকে অনেকেই প্রিয়াঙ্কার বিরুদ্ধে ছিলেন। এবং জনৈক মেন্টর তাঁর গায়ের রং নিয়ে মন্তব্য করায় প্রতিবাদও করেছিলেন প্রদীপ গুহ।

    আগামী কয়েক দিনের মধ্যেই অসীম ছাবড়ার লেখা ‘প্রিয়ঙ্কা চোপড়া: দ্য ইনক্রেডিবল স্টোরি অফ আ গ্লোবাল বলিউড স্টার’ নামে প্রিয়াঙ্কার একটি ‘আনঅফিসিয়াল বায়োগ্রাফি’ প্রকাশিত হবে। এই তথ্য সেই বই থেকেই সংগৃহীত। সূত্র: এবেলা

  • খন্দকার ইসমাইল ও ঊর্মিলার ‘সেই চোখ’

    খন্দকার ইসমাইল ও ঊর্মিলার ‘সেই চোখ’

    খন্দকার ইসমাইল উপস্থাপক হিসেবেই বেশ জনপ্রিয়। অন্যদিকে এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। এবার এ দু’জনের রসায়ন দেখা যাবে একটি টেলি ছবিতে। ‘সেই চোখ’ শিরোনামের একটি টেলি ছবিতে তারা দু’জন জুটিবদ্ধ হয়েছেন। এরই মধ্যে এটির শুটিং শেষ হয়েছে বলে জানান খন্দকার ইসমাইল। অভিনয়ের পাশাপাশি নির্মাণ করেছেন তিনি নিজেই। ফলে চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন আনোয়ার হোসেন বুলু।

    প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় ও নির্মাণ প্রসঙ্গে খন্দকার ইসমাইল বলেন, ‘আগে থেকে নাটকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। এবার সেই অভিজ্ঞতা টেলি ছবিতে কাজে লাগিয়েছি। আমার মনের মতো করে টেলি ছবিটি নির্মাণ করেছি। গতানুগতিক কোনো গল্পর টেলি ছবি নয়। দর্শক এটিতে বর্তমান সময়ের কিছু দৃশ্যপট দেখতে পাবেন।’

    প্রায় বিশ বছর পর মে মাসে ‘হৃদয়ের টান’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল। খন্দকার ইসমাইল বর্তমানে এটিএন বাংলার ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো, ঈদের বাজনা বাজেরে’ নিয়মিত উপস্থাপনা করছেন।

    প্রসঙ্গত, খন্দকার ইসমাইল ১৯৯১ সালে ড. এনামুল হকের লেখা ‘শ্রাবণে বসন্ত ’নাটকে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে ‘দ্বিতীয় পরমায়ু, ‘অরণ্যে রোদন’ ও ‘সময় বহিয়া যায়’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপী’, ‘আড্ডা’-এর উপস্থাপক ছিলেন। এদিকে ঊর্মিলা অভিনয় ও নাট্য সংগঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

  • একুশে পদকের টাকায় চিকিৎসা সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের

    একুশে পদকের টাকায় চিকিৎসা সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের

    এ বছর একুশে পদকের সঙ্গে দুই লাখ টাকা পেয়েছিলাম। সেই টাকা আর আগের কিছু জমানো টাকা দিয়ে আমার চিকিৎসা চলছে।’ বললেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। গত বছর এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে ভূষিত করা হয়।

    শারীরিক পরীক্ষার জন্য সপ্তাহ তিনেক আগে ভারতের বেঙ্গালুরু যান ৭৩ বছর বয়সী সুজেয় শ্যাম। প্রয়োজনীয় কিছু পরীক্ষা শেষে সেখানে চিকিৎসকেরা তাঁর দেহে ক্যানসারের আশঙ্কা করেন। এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়ার জন্য তাঁকে এমআরআই করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তখন এই বরেণ্য সংগীত ব্যক্তিত্বের হাতে প্রয়োজনীয় অর্থ অবশিষ্ট না থাকায় চিকিৎসা অসম্পূর্ণ রেখেই দেশে ফিরে আসেন।

    দেশে ফেরার কিছুদিন পর সুজেয় শ্যামের শারীরিক অবস্থার অবনতি ঘটে। ব্যথা যখন চরমে, তখন বাধ্য হয়ে জমানো টাকা থেকে ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এমআরআই পরীক্ষা করান। এরপর তাঁর প্রোস্টেটে ক্যানসার ধরা পড়ে।

    সুজেয় শ্যাম বলেন, ‘আমি কখনো চাকরি করিনি। গান করে আয় করেছি। এই আয় দিয়েই সংসার চালানোর পাশাপাশি কিছু টাকা জমিয়েছি। সেই জমানো টাকায় যতটা সম্ভব চিকিৎসা চালিয়ে নিচ্ছি।’

    প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা করানোর জন্য আগামী ৪ আগস্ট আবার ভারতের কলকাতায় যাওয়ার কথা সুজেয় শ্যামের। সেখান থেকে পরদিন বেঙ্গালুরু যাবেন। প্রোস্টেটে ক্যানসার ধরা পড়লেও বছর খানেক ধরে সুজেয় শ্যাম চোখের সমস্যায় ভুগছেন। চোখের চিকিৎসার জন্য তিন মাস পর পর কলকাতায় যেতে হয় তাঁকে। সুজেয় শ্যাম বলেন, ‘তিন মাস পর পর কলকাতায় গিয়ে একটি করে ইনজেকশন দিয়ে আসতে হয়। প্রতিবার ইনজেকশনের জন্য ২৬ হাজার টাকা খরচ হয়।’

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে দেশ স্বাধীনের ৪৫ বছর পর মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন সুজেয় শ্যাম। তবে মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ভাতা পান না বরেণ্য এই সুরকার ও সংগীত পরিচালক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানের হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুর করেন সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানের সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সুজেয় শ্যামের অন্য গানগুলোর মধ্যে রয়েছে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’ ও ‘শোনরে তোরা শোন’।

    ইউনিলিভারের প্রযোজনায় ২০০৯ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫০টি গান এই প্রজন্মের শিল্পীদের দিয়ে নতুন সংগীতায়োজনে গাইয়েছেন সুজেয় শ্যাম। তাঁকে সহযোগিতা করেন পার্থ বড়ুয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০১৪ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর সংগীতায়োজন করেন সুজেয় শ্যাম।

    সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেটে জন্মগ্রহণ করেন। বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করছেন বরেণ্য এই সংগীত পরিচালক।

  • বিশ্বকাপ জিতেছে আফ্রিকা’ অমিতাভের ট্যুইট ঘিরে বিতর্ক

    বিশ্বকাপ জিতেছে আফ্রিকা’ অমিতাভের ট্যুইট ঘিরে বিতর্ক

    ৪-২ ক্রোয়েশিয়াকে হারিয়ে রাশিয়ার মাটিতে বিশ্বকাপ জিতে নিয়েছে ফ্রান্স৷ অনবদ্য ফুটবলের জন্য সারা বিশ্বজুড়ে বন্দিত হচ্ছেন এমবাপে, গ্রিজমানরা৷ এরই মধ্যে অবাক করা ট্যুইট করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন৷ ট্যুইট করে বিগ-বি লেখেন ‘আফ্রিকা বিশ্বকাপ জিতেছে’৷

    এরকম ট্যুইট করে নেটিজেনের সমালোচনার মুখে পড়েছেন অমিতাভ৷ অনেকেই রি-ট্যুইট করে বিগ-বিকে জানিয়েছেন এরকম কথা বলা ঠিক হয়নি তাঁর৷ তবে বিগ-বি’র মতো একজন খেলা-পাগল মানুষ এরকম লিখলেন কেন? শেষ দশকে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের নিজেদের দেশে জায়গা এবং নাগরিকত্ত্ব দিয়ে আসছে ফ্রান্স৷

    ফরাসীদের বিশ্বকাপ জয়ী দলে এমন অনেক ফুটবলার রয়েছেন যাঁরা জন্মসূত্রে আফ্রিকান৷ অনেকে রয়েছেন ইসলাম ধর্মাবলম্বী৷ তাই ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়াতে অনেকেই ফ্রান্সের জয়কে ‘আফ্রিকার জয় কিংবা মুসলিমদের জয়’ বলে বিভেদ তৈরি করতে চেয়েছেন৷ এরকমই একটি ট্যুইট শেয়ার করে বিগ’বি লেখেন ‘এই জয় তাহলে আফ্রিকার৷’

    সিনিয়র বচ্চনের শেয়ার করা ট্যুইটটিতে লেখা রয়েছে, ‘এই ফ্রান্স দলে সবচেয়ে বেশি বৈচিত্র্য রয়েছে৷২৩ জনের দলের ১৬ জন ফুটবলার জাইরে, ক্যামেরুন, মরক্কো, কঙ্গো, আলজেরিয়ার মতো জায়গা থেকে ফ্রান্সে অভিবাসিত হয়ে এসেছে৷এটা সত্যিই অসাধারণ অভিবাসীরা ফ্রান্সের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছে৷’

    যে দেশ বিপদের সময় পাশে দাঁড়িয়ে মানুষকে আশ্রয় দেয় তাদের বিশ্বজয়ের দিন এই ধরনের বিভেদমূলক প্রশংসাকে সমর্থন করেনি নেটিজেন৷ বিগ বি’র এক ফলোয়ার লিখেছেন, ‘এরকম জিনিস বিগ বি’র কাছ থেকে আশা করা যায় না৷ একটা দেশ শরণার্থীদের হাসি মুখে গ্রহণ করে এরকম জায়গা দিয়েছে৷ সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে৷ এর জন্য সমস্ত ক্রেডিট ফ্রান্সের প্রাপ্য৷’

    সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

  • তারা তো লিভ টুগেদারও করছেন, আর কি বাকি রইলো

    তারা তো লিভ টুগেদারও করছেন, আর কি বাকি রইলো

    বলিউড ও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সম্পর্কের বিষটি বেশ পুরনো। এ তালিকায় এবার যুক্ত হলেন এষা গুপ্তা ও হার্দিক পাণ্ডিয়া।

    আর হার্দিক পাণ্ডিয়া সঙ্গে সম্পর্কের গুঞ্জনে এবার নতুন করে আলোচনায় এলেন এষা গুপ্তা। আর সেটা হলো লিভ টুগেদারের মধ্য দিয়ে।

    তবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টিকে একেবারেই প্রকাশ্যে আনতে চাইছেন না এষা। শুধু তাই নয়, হার্দিকের সঙ্গে তার সম্পর্ক যাতে কোনোভাবেই সংবাদমাধ্যমে প্রকাশ না হয়, তার জন্যও তৎপর এ নায়িকা। এষার মতো হার্দিকও বিষয়টি নিয়ে একেবারে চুপই রয়েছেন। আর সেই কারণে ‘লাঞ্চ’ বা ‘ডিনার ডেটে’ বাইরে না গিয়ে, বাড়িতেই হার্দিকের সঙ্গে রুম ডেট করছেন এষা। তাছাড়া রাতেও থাকছেন হার্দিকের বাসায়। তাদের লিভ টুগেদার নিয়ে এখন সরগরম ভারতীয় মিডিয়া।

    এষার কাছের একজন বন্ধু জানিয়েছেন, হার্দিকের সঙ্গে নিজের সম্পর্কের কথা এখনই প্রকাশ করতে চাইছেন না এষা। তবে এসব কথা গোপন থাকে না। তাই প্রকাশ হয়ে গেল। তারাতো লিভ টুগেদারও করছেন। আর কি বাকি রইলো!

  • জেলে যাওয়ার জন্য টাকা দিয়ে হুড়োহুড়ি!

    জেলে যাওয়ার জন্য টাকা দিয়ে হুড়োহুড়ি!

    কারাগার আরামের জায়গা নয়, বুদ্ধিমানরা সর্বদা সেই সব কাজ এড়িয়ে চলতে বলেন, যা করলে জেলের ঘানি টানতে হয়। তবে শুনতে অবাক লাগলেও জেলে যাওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে। তাও আবার মোটা অঙ্কের টাকার বিনিময়ে।
    নেলসন ম্যান্ডেলার জেলের কুঠুরিতে একটি রাত কাটানোর জন্য পর্যটকদের মধ্যে এই হুড়োহুড়ি। বার্ষিক ‘স্লিপআউট’ নামের একটি প্রোগ্রামের দৌলতে এবার রাত কাটানো যাবে রবেন আইল্যান্ডের জেলের কক্ষে। তবে তার জন্য দিতে হবে বিশাল অঙ্কের ভাড়া।
    বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় তিন দশক জেলে কাটিয়েছেন ম্যান্ডেলা। তার মধ্যে কেপ টাউনের রবেন আইল্যান্ডের জেলে ১৮ বছর বন্দি ছিলেন সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট।

    ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলে দেওয়া হয়েছে ৮ ফুট বাই ৭ ফুট কুঠুরির দরজা। ওই সেলেই এক রাত কাটানোর জন্য নিলাম ডাকা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নিলামের টাকা যাবে সেবামূলক কাজে। এখনও পর্যন্ত উঠেছে ৩ লাখ মার্কিন ডলার। জুলাইয়ের ১৬ তারিখ নিলামের শেষ দিন। ‘সেল নম্বর-৭’-এ রাত কাটাবেন নিলামে জয়ী ব্যক্তি। তবে হতাশ হওয়ার কিছু নেই। ৬৬ জন ওই জেলের অন্যান্য কামরায় থাকতে পারবেন।

    জানা গেছে, নিলাম থেকে পাওয়া টাকা জেলবন্দিদের শিক্ষায় খরচ করা হবে। ‘প্রিজন টু পাইপলাইন’ প্রকল্পের আওতায় জেলবন্দিদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিতেই এই পদক্ষেপ।

  • মডেলিংয়ে ফিরলেন সেই হাসিন জাহান

    মডেলিংয়ে ফিরলেন সেই হাসিন জাহান

    মডেলিংয়ে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। বর্তমানে সামি ও হাসিন জাহান আলাদা থাকছেন। গত কয়েক মাস ধরে সামির সঙ্গে দাম্পত্য কলহ, মামলা নিয়ে বেশ আলোচনায় ছিলেন হাসিন জাহান। এবার ফের মডেলিংয়ে এসে খবর হলেন তিনি।

    শনিবার রাতে ফটোশ্যুটের এই ভিডিওটি টুইটারে পোস্ট করেন তিনি। সাহসী, খোলামেলা ভঙ্গিতে এখানে দেখা গিয়েছে হাসিনকে। আগে মডেলিং-এর জগতেই ছিলেন হাসিন জাহান। কলকাতা নাইট রাইডার্সের চিয়ার লিডারের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সামিকে বিয়ের করার পর মডেলিং থেকে দূরে সরে যান হাসিন জাহান।

    চার বছর পর ফিরলেন মডেলিংয়ে। টুইটারে ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমি হাসিন জাহান।’